ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 29

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_২৯

মধ্যাহ্নের মাঝামাঝি। শুষ্ক দুপুরটা তার রঙ-চঙ হারিয়েছে।প্রকৃতির রুপ-লাবণ্যের অনুপস্থিতিতে ফ্যাকাসে হয়ে গেছে ধরণী।অসহ্য এই তাপমাত্রায় বিদ্যুৎ অফিসের লোকেরাও শুরু করেছে ভীষণ বেয়াদবি। মিনিটখানেক পর পর ঘটছে লোডশেডিং। এসি বিহীন ফ্লাট টা অসহ্যকর হয়ে পড়েছে।জান্নাত দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আবারো সময় দেখে নিলো।কাঁটায় কাঁটায় তখন দুটো বেজে পয়তাল্লিশ। বিরক্ত মুখে পুনর্বার তাকালো বাবা-মায়ের কক্ষের দিকে।জান্নাতের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না।আসিফের দিকে তাকিয়ে আলতো হাসার চেষ্টা করলো।বললো,

-তোমাদের কে খেতে দেই।ওর অনেক দেরি হবে।

এতোক্ষণ আপত্তি করেছিলো আসিফ।জিন্নাতকে একা ফেলে তারা সবাই খেয়ে নিলে ব্যাপারটা ভীষণ’ই দৃষ্টিকটু ঠেকবে।ভেবেই অপেক্ষা করেছিলো তারা।কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে।অথচ মেয়েটার নাম -গন্ধ ও নেই।শেষ বারের মতো আসিফ অপেক্ষা করতে চাইলো।জান্নাতকে বললো,

-আচ্ছা,জিজ্ঞেস করে আসো না, ওর কতক্ষণ লাগবে?দেরি না হলে নাহয় আরেকটু অপেক্ষা করবো।

মাথা নাড়িয়ে সায় জানালো জান্নাত।চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।ত্রস্ত পায়ে বাবা-মায়ের কক্ষের দিকে এগিয়ে বাথরুমের সামনে দাঁড়ালো।দু-তিনবার দরজা ধাক্কানোর পর ওপাশ থেকে সাড়া দিলো জিন্নাত।বিরক্তিতে মুখ তেঁতো হয়ে যাচ্ছে জান্নাতের।বাড়িতে অতিথি দেখেও তার বোনের মধ্যে কোনো নিয়ামানুবর্তিতা নেই।উলটো আরো দেরি বাঁধাচ্ছে।জিন্নাত ছোট নয়।তার উচিত ছিলো সবাইকে নিয়ে দ্রুত খেতে বসা,দেখভাল করা।কিন্তু তা না করে আসার পর থেকেই বাথরুমে ঢুকেছে।আসিফের উপস্থিতিতে তাকে কিছু বলাও যাচ্ছে না।সম্পুর্ন রাগ টা হজম করে শান্ত কন্ঠে জান্নাত বললো,

-আর কতক্ষণ লাগবে? তোর দুলাভাই না খেয়ে বসে আছে।

উত্তর দিতে সেকেন্ড ও সময় নিলো না জিন্নাত।বললো,

-তোমরা খেয়ে নাও না প্লিজ!আমি স্যাম্পু করছি।পরে খেয়ে নেবো।

একটা শব্দ ও জিন্নাতের বিপরীতে ব্যবহার করলো না।থমথমে পায়ে এগিয়ে এলো টেবিলের দিকে।আসিফের কৌতূহল মিশ্রিত মুখখানিকে সম্পুর্ত গোণায় না ধরে বাড়তে লাগলো ভাত।একটা মানুষের যাবতীয় অনুভূতির দর্পণ হচ্ছে তার চোখ।সে যতোই চেষ্টা করুক অনুভূতি গুলো না প্রকাশ করার, কিন্তু দিনশেষে সেই চোখের পাতায়’ই স্পষ্ট ভাবে সেগুলো ফুটে ওঠে।জান্নাতের বেলায় ও তার বিপরীত ঘটলো না।ওই হরিণী চোখে একবার তাকাতেই দমে গেলো আসিফ।বোঝাই যাচ্ছে তার বউ ক্ষেপে আছে।সেজন্যই আর টু শব্দটাও করলো না।চুপচাপ খেতে আরম্ভ করলো।

দুপুরের আহার কার্য সম্পন্ন হয়েছে কিছুক্ষণ পূর্বেই।ডাইনিং টেবিল বর্তমানে জনশূণ্য।আসিফ খাওয়া শেষ হতেই জান্নাতের কক্ষে ঢুকেছে। বিশ্রাম নেওয়ার জন্য।সদ্য বিবাহিত স্বামীর সাথে এই ভর দুপুরে কক্ষে প্রবেশ করাটা বড্ড অসস্তিকর।তাও বড় ভাইয়ের সামনে।জান্নাত দেনোমেনো করে রান্নাঘরে টুকটাক কাজ করছিলো।এমনকি মাহমুদকেও বলেছিলো আসিফের সাথে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য।কিন্তু সে তা শোনেনি।নিরুত্তেজ হয়ে বসে আছে ড্রয়িং রুমের সোফায়। এ যাবৎ কয়েকবার জান্নাত কে ডেকেছে আসিফ।কিন্তু কোনো না কোনো বাহানা দিয়ে ঢোকেই নি রুমে।তবে এ বারে তা আর সম্ভব হলো না।লোকটা এতোবার যখন ডাকছে, নিশ্চয়ই কিছু প্রয়োজন।ভেবেই এগিয়ে গেলো।কিন্তু ফলাফল সেই আগের মতোই।তাকে প্রয়োজনের অজুহাত দেখিয়ে নিজের নাগালে নিয়েছে আসিফ।এরপর পরই টেনে শুইয়েছে বিছানায়।পুরুষালি হাত দুটো দ্বারা আবদ্ধ করেছে কোমড়।মাথাটাকে রেখেছে বউয়ের কোমল বক্ষপিঞ্জরের উপর।লজ্জায় বিমূর্ত হয়ে ছোটাছুটি করে লাভ হয় নি জান্নাতের।এক চুল ও নড়তে পারে নি বলশালী পুরুষ টার থেকে।দরজা একেবারে খোলা।পর্দাটা ঝুলছে শুধু।সেদিকে কয়েকবার দৃষ্টি দিয়ে স্বামীর দিকে আহত মুখশ্রীতে তাকালো।বলার পূর্বেই হয়তো আসিফ বুঝে গিয়েছে।বললো,

-কেউ আসবে না।চুপচাপ ঘুমাও,আর আমাকেও ঘুমাতে দাও।

দুপুরের সেই উত্তপ্ততা কমে গেছে। সূর্য ঢেকে গেছে ঘন কালো কালবৈশাখীর মেঘে।আকাশ জুড়ে গুড়ুম গুড়ুম শব্দে মেঘেদের তান্ডব।নানা নকশায়,ফুলের আকারে দৃশ্যমান হয়ে তারা।খোলা জানালা দিয়ে হিমশীতল বাতাস জুড়িয়ে দিচ্ছে প্রাণ।ভ্যাঁপসা গরমের মধ্যে এই প্রশান্তিময় হিমেল বাতাস মাহমুদের শরীর টাকে ছুঁয়ে দিলো আবেশে।চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো সেই প্রশান্তি।হঠাৎই এই মনোরম পরিবেশে টুং শব্দে বেজে উঠলো ফোন।মেসেজ এসেছে।আসিফ মোল্লার নাম্বার থেকে।মাহমুদ ভ্রু-যুগল কুঁচকে তা পড়লো।যেখানে লেখা আছে,

-তোর কি বোরিং লাগছে?

মাহমুদ মুখশ্রী তেঁতো করে তাকালো।ফিরতি উত্তরে লিখলো,

-বউ পাশে রেখে আমার খোঁজ-খবর নিচ্ছিস কেনো?একদিকে ফোকাস কর।

জান্নাত আসিফের বুকের মধ্যেই ঘুমিয়ে পড়েছে।কিন্তু বন্ধুর চিন্তায় চোখ বুঝতে পারছে না আসিফ।তার খারাপ লাগছে ভীষণ।এই যে তারা রুমে এসে শুয়ে পড়েছে অথচ মাহমুদ একা ড্রয়িংরুমে।বিষয়টা অত্যন্ত লজ্জার।সে জন্যই খোঁজ-খবর নিচ্ছিলো।কিন্তু বন্ধুর থেকে এমন ত্যাড়াব্যাকা উত্তরে সে হতাশ হলো।পুণরায় লিখলো,

-তুই বরং আমার রুমে চলে আয়।রেস্ট নিবি।একা একা ড্রয়িংরুমে বসে আছিস, বোরিং লাগবে তো!

-বোরিং লাগলে তুই কি বউ রেখে আমাকে সময় দিবি?

-ভালো বলেছিস।আমিই বরং তোর কাছে আসি।

নড়েচড়ে বসলো মাহমুদ।হেয়ালি করে লিখলো,

-এহহ ভাই চুপ কর তো।তোর এই আহ্লাদী পনা ভালো লাগছে না।আর তুই ইদানীং বউ রেখে আমার এতো খোঁজ-খবর নিচ্ছিস কেনো?লক্ষণ কিন্তু ভালো না।তুই আমার আশেপাশে আসিস না।

নিঃশব্দে হাসলো আসিফ।লিখলো,

-মজা করিস না তো,আমার সত্যিই খারাপ লাগছে।তুই একা কি করবি?

ঘাড়টাকে দুপাশে বাঁকিয়ে ক্রুর দৃষ্টিতে জানালার দিকে তাকালো।লিখলো,

-তোর শালি টাকে একবার হাতের নাগালে পাই।তারপর দেখাবো কি করি!

খুট করে আওয়াজ এলো দরজার কাছ থেকে।মাহমুদ সতর্ক দৃষ্টিতে সেদিকে তাকালো।বন্ধ দরজা এখন চাপানো।নিশ্চয়ই কেউ বাইরে বেরিয়েছে।কিন্তু কে?জিন্নাত!নামটা ভাবা মাত্রই উঠে দাঁড়ালো।দ্রুত পায়ে উঁকি মারলো রুমের মধ্যে।বিছানার একপাশে শুয়ে আছে জুহি।এর মানে বাইরে জিন্নাত’ই গেছে।কিন্তু কেনো?সে কি পালাচ্ছে?কার থেকে?মাহমুদ!ঠোঁট কামড়ে হেসে দিলো কৃষ্ণমানব।ফোনটাকে পকেটে ঢুকিয়ে বেরিয়ে এলো বাইরে।গটগট পায়ে উঠতে লাগলো ছাদের দিকে।

ছাদের দরজা খুলতেই দমকা হাওয়া থামিয়ে দিলো তাকে।অতি সাবধানতার সাথে তাকালো চারপাশে।নাহ!কেউ নেই।এক পা, এক পা করে এগিয়ে দেখতে লাগলো দু-কোনা।কিন্তু সেখানেও কেউ নেই।তাহলে গেলো কোথায়?পিছু ফিরে আরেকবার খুঁজতেই থেমে গেলো।পুণরায় চলে এলো পূর্ব প্রান্তে।পানির ট্যাংকের পেছনে কারো ওড়না ঝুলছে।মাহমুদ ঠোঁট টিপে হাসলো।এগিয়ে এলো কোনো শব্দ না করে।একদম কাছাকাছি এসে জিন্নাতের পিঠপিছনে ঝুঁকলো।ঠোঁট দুটো উঁচু করে বখাটে ছেলেদের মতো শিঁষ বাজিয়ে উঠলো।চমকে দু কদম দূরে সরে দাঁড়ালো জিন্নাত।হতভম্ব হয়ে ভীত চোখে তাকালো।আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো নিরাপদ স্থান।কিন্তু দৌড় দেওয়ার সাহস আর হলো না।যদি কোনোভাবে মাহমুদ তাকে ধরেই ফেলে তাহলে নির্ঘাত এই ছাঁদ থেকে ফেলে দিবে।ভীত হরিণির ন্যায় চোখ দুটো দিয়ে পিটপিট করে তাকালো।কয়েকবার পলক ফেলে ঢোক গিলে হাসার চেষ্টা চালালো।

আরেকটু ঝুঁকে জিন্নাতের কাছাকাছি চলে এলো মাহমুদ।একদম মুখ বরাবর।তার চোখে হিংস্রতা আর মুখে হাসি।ফিসফিস করে বলে উঠলো,

-ফোনে কি যেনো বলেছিলে?

জিন্নাত জিভ দিয়ে ঠোঁট ভেজালো।অন্যদিকে তাকিয়ে অস্পষ্ট কন্ঠে বলে উঠলো,

-আপনি এখানে কেনো এসেছেন?চলে যান কেউ সন্দেহ করার আগে।

-উঁহু!আমি তো চাই সবাই সন্দেহ করুক।জানুক আমাদের বিষয়ে।এটাও জানুক তুমি কতটা ছলনাময়ী।

রেগে গেলো জিন্নাত।চেঁচিয়ে উঠলো।বললো,

-আমি কোনো ছলনা করি নি।ছলনা তো আপনি করেছেন।একই সাথে দু নৌকায় পা দিয়েছেন।আপনার আর দোলন আপুর বিয়ে তো আজ ঠিক হয় নি। আপনি সব জেনে শুনেও তাদের বারণ করেননি।যখন আমি চাপ দিলাম তখন বললেন।মানসিক ভাবে অসুস্থ হয়ে যখন দোলন আপু সুইসাইড করলো তখন সেই আপনিই আবার আদর-যত্ন দিয়ে তাকে সারার চেষ্টা করলেন।কেনো?তার প্রতি এতো টান কেনো?কি ভেবেছেন?বাড়িতে যা ঘটে তা আমি জানি না?সব জানি,সব কানে আসে আমার।আর আপনার এই কুচক্রী ইচ্ছা গুলো আপনার বোনই বলেছে।সে কি মিথ্যা বলবে নাকি?

থেমে আহত গলায় বললো,

আমি আপনার কাছে মাফ চাইছি।হ্যাঁ, সম্পর্ক টা নিয়ে আমিই এগিয়েছিলাম।কিন্তু এখন আর চাই না।আপনার যাকে ইচ্ছা বিয়ে করুন, কিন্তু আমি এই অভিশাপ নিতে চাই না।

কথাগুলো বলতে বলতে জিন্নাতের চোখ ভরে এলো।মাহমুদ নিগুঢ় দৃষ্টিতে তা দেখলো।তার দৃষ্টি স্থির,মুখভঙ্গি স্বাভাবিক।হুট করেই বলে উঠলো,

-অন্য কাউকে বিয়ে করতে যাবো কেনো?করতে হলে নাহয় দোলন কেই করবো।

হতবাক হয়ে তাকালো জিন্নাত।অশ্রুসিক্ত বুজে আসা চোখদুটো মুহুর্তে’ই বড় হলো।অক্ষিগোলকের মধ্যখানে রাগের অস্তিত্ব পেতেই লাল হতে শুরু করলো।খিটখিটে গলায় বললো,

-হ্যাঁ,তা তো আমি জানতামই।আপনি একটা ঠক।দোলন কে কেনো ছাড়বেন?তাকে তো সর্বক্ষণ কোলে নিয়ে বসে থাকা উচিত আপনার।

কপালে ভাঁজ ফেললো মাহমুদ।চিন্তিত কন্ঠে বললো,

-মানে কি?তুই বিয়ে করবি না,দোলনকেও করতে দিবি না।আমি কি চিরকুমার থাকবো নাকি?

কন্ঠ নিভে আসছে কান্নায়।গটগট পায়ে হেঁটে যেতে যেতে ফ্যাচফ্যাচে গলায় বলে উঠলো,

-তা কেনো থাকবেন।আপনার দোলন আছে না!

খপ করে হাত টেনে ধরলো মাহমুদ।শক্তপোক্ত লোমশ হাতটা দ্বারা বল প্রয়োগ করে টেনে আনলো নিজের কাছে।হাত ছেড়ে ওই ভেঁজা,অশ্রুসিক্ত, মলিন মুখটাকে দুহাতে আগলে ধরলো।কপালে কপাল ঠেকিয়ে ধীর কন্ঠে শুধালো,

-এমন করছিস কেনো, কলিজা!

জিন্নাত সরে যেতে চাইলেও পারলো না।বলে উঠলো,

-যেতে দিন।

গাল থেকে হাত নামিয়ে ফেললো মাহমুদ।শক্ত করে ধরে চেপে ধরলো দুই কাঁধ।ঝাঁকিয়ে বলে উঠলো,

-কোথায় যাবি তুই?এতো সোজা!আমার সাথে কথা না বলে এক পা ও নড়তে পারবি না।টানা তিন দিন ধরে কথা বলিস না।তুই আমাকে পাগল করার জন্য ইচ্ছে করে এমন অভ্যাস করছিস।কই আমি তো তোর সাথে কথা বলতে চাই নাই।তুই নিজে যে চে আসছিস।আমি ঘুমাতাম তোর কথা শুনে,আবার ঘুম ভাঙতো তোর কথা শুনে।তাহলে হুট করে তুই কথা বলা বন্ধ করে দিবি কেনো?জানিস না,আমি তোর কথা না শুনে ঘুমাতে পারি না।

ফুঁপিয়ে উঠলো জিন্নাত। বলে উঠলো,

-আপনি দোলন আপুকে কোলে নিবেন কেনো তাহলে?জড়িয়ে ধরবেন কেনো? আমি যদি অন্য আরেকটা ছেলেটা জড়িয়ে ধরতাম,তার কোলে উঠতাম তখন সহ্য করতে পারতেন?

নিশ্চুপ হয়ে জিন্নাতের মুখের দিকে তাকিয়ে রইলো মাহমুদ।শান্ত কন্ঠে বললো,

-আমি তো জড়িয়ে ধরি নি।আর ও ছোটাছুটি করছিলো তাই কোলে নিয়ে সামনের ঘরে আনছিলাম।

জিন্নাত এখনো তাকায় নি মাহমুদের দিকে।মুখ গম্ভীর করে তাকিয়ে আছে অন্যদিকে।মাহমুদ ঢোক গিললো।এরপর ধীর কন্ঠে বললো,

-সরি!আর করবো না।

থেমে,

আরে বাবা,ফজরের দিকে ওর কাছে গেছিলাম আমাদের ব্যাপারে জানাতে।বলে দিয়েছি আমি ওকে নয়,তোকে বিয়ে করবো।

চোখ দুটো চকচক করে উঠলো জিন্নাতের।বিস্ময়ের কন্ঠে বললো,

-আপনি সত্যি ওকে বলে দিয়েছেন?

মাথা নাড়িয়ে ইশারায় হ্যাঁ বললো মাহমুদ।মুহুর্তে’ই মাথা নুইয়ে ফেললো জিন্নাত। লজ্জালু হেসে মাহমুদের শার্টের বোতাম নাড়াচাড়া করতে লাগলো।আহ্লাদী কন্ঠে বললো,

-আগে বলবেন না?

চোখ দুটো ছোট ছোট করে তাকালো মাহমুদ।বললো,

-তুই কথা বলার সুযোগ দিয়েছিলি?

মাথা টা আবারো নিচু করে ফেললো।সত্যিই তো,সে তো ফোন টা পর্যন্ত ব্যবহার করে নি।সেখানে মাহমুদের ই বা কি দোষ।ছোট্ট করে বলে উঠলো,

-সরি!

জিন্নাতকে ছেড়ে দিলো মাহমুদ।গম্ভীর হয়ে গেলো মুহুর্তেই।রুক্ষস্বরে বলে উঠলো,

_টানা তিনদিন কথা বলিস নি,আমায় ছেড়ে যাবি বলেছিস,হয়রান করে ঢাকা পর্যন্ত এনেছিস ;আর আমি কি-না এই ছোট্ট একটা সরি তে সব ভুলে যাবো?

জিন্নাত চোখ দুটো ছোট ছোট করে ফেললো। বললো,

-তাহলে?এখন কি আপনি সম্পর্ক রাখবেন না?

-দুটো দিক আছে।তুই বেছে নিতে পারবি মনমতো।প্রথম টা হচ্ছে আমার হাতে চারটা থাপ্পড় খেতে হবে।আর দ্বিতীয়ত, থাপ্পড় -টাপ্পড় বাদ।দুটো চুমু দিবো।

বলতে বলতে জিভের ডগা দ্বারা ঠোঁট ভেজালো মাহমুদ।যেনো প্রগাঢ় তৃষ্ণা তার।জিন্নাত দু কদম দূরে সরে গেলো।চোখ দুটো বড় বড় করে বললো,

-এ এটা ঠিক না।একদম আগাবেন না।আমি চড়-চুমু কিছুই খেতে চাই না।

-কিন্তু আমি দিতে চাই ডার্লিং!তবে তুই রাজি না হলে দোলনকে দেবো।সিম্পল!

দাঁতে দাঁত চেপে ধরলো জিন্নাত।ক্ষ্যাপাটে স্বরে বললো,

-আপনার ঠোঁটে এসিড ঢেলে দেবো আমি।

মাহমুদ শব্দ করে হাসলো।এর পর পরই খপাৎ করে ধরে টেনে আনলো কাছে।জিন্নাত ভড়কে গেলো।তাকে আরেকটু ভড়কে দিয়ে মাহমুদ ফিসফিস করে বলে উঠলো

-আমি ডিসিশন নিয়ে ফেলেছি।থাপ্পড় -টাপ্পর বাদ।আমার চাঁদটাকে আমি একটা চুমু দিবো।

মাথা দুপাশে নাড়িয়ে না স্বরুপ উত্তর দিলো জিন্নাত।মাহমুদ তা মানলো না।অধৈর্য্য হয়ে উঠলো ক্রমশ।তৃষ্ণার্ত চোখে তাকিয়ে অনুরোধের স্বরে বলে উঠলো,

-একটা,প্লিজ!

জিন্নাত ভীত চোখে আশেপাশে তাকালো।এরপর অসস্তি নিয়ে বললো,

-আ...আমার লজ্জা করছে, মাহমুদ ভাই।

ব্যাস!এটুকুই সম্মতি হিসেবে ধরে নিলো মাহমুদ।তৃষ্ণার্ত কাকের মতো ভিঁজিয়ে নিলো ঠোঁট।ছুঁইয়ে দিলো নরম অধর যুগলে।দুজনার তপ্ত নিঃশ্বাসে ব্যাকুল হয়ে উঠলো মেঘেরা।রুষ্ট হয়ে বজ্রপাতের সৃষ্টি করলো। কিন্তু তাতেও প্রেমিক যুগলকে আলাদা করতে সফল হলো না।জিন্নাতের শ্বাস রোধ হওয়ার পূর্বেই ধাক্কা মেরে দূরে সরে দাঁড়ালো।মাহমুদ আবারো এগিয়ে এলো।প্রেয়সীর কাধে থুতনি টা ছুইয়ে দিয়ে বললো,

-কাল বিয়ে করবো।আসিফ আর কিছু পরিচিত ফ্রেন্ডস থাকবে।আমি এতো রিস্ক নিতে পারবো না।দেখা গেলো,হুট করে তুই নিজেই উধাও হয়ে গেলি।

চলবে?

নোটবার্তা :ছিঃ!কালাচাঁন।তুমি এটা কি করে করতে পারলে?🤷‍♀️🙂

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন