#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৩০
মেঘাচ্ছন্ন আসমান চিঁড়ে সরু লম্বা এক আলোর রশ্নি ফুটে উঠলো।দিনের আলোকে পেছনে ফেলে আরেকটু আলোকিত হয়ে উঠলো ধরণী।মিনিট খানেক পেরিয়ে গেলো।স্বল্প আওয়াজের গুড়ুম গুড়ুম শব্দ শোনা যাচ্ছে।এরপর পরই বিকট আওয়াজের বজ্রপাত পড়লো কোথাও।যেনো আসমান টা দুভাগ হয়ে গজব নেমে এসেছে ধরনীতে।ছাদের পূর্ব প্রান্তে মাথা উঁচু করে দাম্ভিকতার সহিত দাঁড়িয়ে আছে একটা নারিকেল গাছ।তার পাতায় বসে ছিলো দুটো ছোট্ট শালিক।বজ্রপাতের এই বিকট আওয়াজ পেতেই উড়াল দিয়েছে দুরান্তের দিকে।আশ্রয়ের স্থান কে অরক্ষিত ভেবেই এই প্রত্যাবর্তন।
মাহমুদ দাঁড়িয়ে আছে গম্ভীর হয়ে। দৃষ্টি হিংস্র আকাশের দিকে।তার চোখে ঝুলে আছে কিছু অনুচ্চারিত ক্লান্তি। সে তাকিয়ে আছে মেঘাচ্ছন্ন কালো বর্নটার দিকে, যেন ভবিষ্যৎকে স্পষ্ট দেখছে।তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে জিন্নাত।মলিন মুখ খানি কতক্ষণ ধরে চেয়ে ছিলো প্রণয় পুরুষের দিকে।ভেবেছিলো মান ভেঙে যাবে।মাহমুদ নিজেই আসবে তার কাছে।কিন্তু তার ভাবনা ভুল।শক্ত মনের পাষাণ পুরুষটির মন গলেনি একটুও। বরং সময়ের সাথে সাথে পাথরের রুপ নিচ্ছে।
অপেক্ষা বড্ড কঠিন।অসহ্যকর বেদনার সৃষ্টি করে এটা।কারো কন্ঠে ভালোবাসা ময় কিছু বাক্য শোনার অগাধ তৃষ্ণা থাকার পরেও যদি ফলাফল আসে একপাক্ষিক অবহেলা,তাহলে তা সহ্যের বাইরে চলে যায়।হৃদয়,মন,মস্তিষ্ক সবকিছুকে বিষন্নতায় বিছিয়ে দেয়।জিন্নাত গলার ওড়না টা আরেকটু টেনে নিলো।ভালো করে গায়ে জড়িয়ে পা বাড়ালো মাহমুদের দিকে।তার কণ্ঠে মৃদু কম্পন, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা রেখে বললো,
“মাহমুদ ভাই,আপনি ছেলেমানুষী করছেন।একটু বোঝার চেষ্টা করুন প্লিজ!এভাবে বললেই বিয়ে হয়ে যায় না।”
মাহমুদ কোনো উত্তর দেয় না। ঠোঁট দুটো আরও শক্ত করে চেপে রাখে। মুখটা আরও গম্ভীর হয়ে ওঠে। চেহারায় ফুটে ওঠে এক অসহ্য রাগ।
জিন্নাত আরো একটু এগিয়ে যায়।মৃদু ধমকের সাথে বলে ওঠে,
“বিয়ে করার এতো তাড়া তাহলে কোনো চাকরি কেনো করছেন না।এভাবে বেকার থেকে কি প্রমাণ করতে চাইছেন।হ্যাঁ করলাম আমরা বিয়ে।আপনার মতো উগ্র,নেশাখোর,বেকার ছেলেকে তো আমার বাবা-মা মানলোই না।উলটো আপনার বাবা-মা ও মানবে না।কারন তারা দোলন আপুকে পছন্দ করেছে।দুই পক্ষের অমতে বিয়ে হলে সাথে সাথে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে বাড়ি থেকে।এরপর কি করবেন ভেবে দেখেছেন?একটা ছোট খাটো বাসা ভাড়া নিয়ে থাকার মতোও এবিলিটি নেই আপনার।হুট করে বললেই তো আর বিয়ে হলে গেলো না।
মাহমুদের চোখের কোণে ক্ষীণ এক রাগের রেখা দেখা যায়। সে মুখ ঘুরিয়ে নেয়,অন্যদিকে তাকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে।বুকের বাঁ পাশ টা চিনচিন করে ওঠে।নেশাখোর,উগ্র,বেকার - শব্দ গুলো পুরাতন হলেও আজ নতুন করে ব্যথা দিচ্ছে।জিন্নাতের মুখ থেকে শোনার পর বুকের ভেতরটা অসহায় হয়ে পড়ে।কিন্তু তা প্রকাশ করে না পাষাণ পুরুষ।খানিকটা জেদ, ক্ষোভ,রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে মৃদু চিৎকার করে বললো,
-ওহহ!এগুলো আগে মনে ছিলো না?আগেও তো আমি ঠিক এমনই ছিলাম - বেকার,উগ্র,নেশাখোর,কুৎসিত, বদমেজাজী,অযোগ্য!
সম্বিৎ ফিরে পেলো জিন্নাত।জিভের ঢগা দিয়ে ঠোঁট ভেজালো।তার এতোসব কথা বলা উচিত হয় নি।নিশ্চয়ই কষ্ট পেয়েছে লোকটা।জিন্নাত মাহমুদের পেশিবহুল হাতটা জড়িয়ে ধরে।মাথাটা সেখানে ঝুঁকিয়ে মলিন কন্ঠে বলে উঠলো,
-আমি জানি আপনি কেমন?এমনকি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই মাহমুদের কোনো পরিবর্তন চাই না।আপনি এমনই থাকুন।কিন্তু আমাদের ছোট্ট সংসার টা সামলানোর জন্য হলেও তো একটা কাজ প্রয়োজন।নাহলে বাঁচবো কিভাবে বলুন?মাহমুদ ভাই,আমরা কখনোই নির্লজ্জের মতো লুকিয়ে বিয়ে করবো না।আপনি মাথা উঁচু করে আমাকে আমার আব্বুর হাত থেকে নিয়ে যাবেন।প্লিজ,ছোট খাটো একটা চাকরি নিন।আর নেশা টা একটু ছেড়ে দিন।এরপর আমি আব্বুকে বোঝাবো।উনারা না মানলে আমি নিজে আপনার হাত ধরে বেরিয়ে আসবো।কিন্তু তাও লুকিয়ে বিয়ে করতে পারবো না।আমি আব্বুকে চিনি। আপনি একটু পরিবর্তন আনলেই উনি আমার জন্য আপনাকে মেনে নেবেন।প্লিজ এবার একটু সিরিয়াস হোন জীবন নিয়ে।
মাহমুদ দীর্ঘক্ষণ চুপ রইলো।এরপর শান্ত দৃষ্টিতে তাকালো জিন্নাতের দিকে।মলিন কন্ঠে বললো,
-এইচ এস সি টা কোনোমতে টেনেটুনে পাশ করেছি।অনার্সে কখনো ভার্সিটিতে গেছি বলে মনে পড়ে না।ফার্স্ট ইয়ারের রেজাল্টে যখন চারটা সাবজেক্টেই ফুল মার্ক পেলাম তখন পড়ালেখা ওই পর্যন্তই বাদ।আমাকে চাকরি দেবে কে?
জিন্নাত বিচক্ষণতার সাথে মাথা ঝোলালো।বললো,
-তাহলে কোনো ছোটখাটো ব্যবসা ধরুন।আর এক মিনিট,ফুল মার্ক পেয়েও লেখাপড়া বাদ দিয়েছেন মানে?
মাহমুদ পুরো ছাদের দিকে একবার চোখ বুলালো।বৃষ্টির ক্ষুদ্র ফোঁটা গুলোও এক আকর্ষণীয় নকশা কেটেছে শুকনো ছাদটাতে।ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে সিঁড়ির কাছে এলো।গমগমে কন্ঠে বললো,
-চারটাতেই ফেইল মেরেছিলাম।
এরপর গটগট পায়ে নেমে গেলো সিঁড়ি বেয়ে।জিন্নাতের অপেক্ষা পর্যন্তও করলো না।হা হয়ে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলো জিন্নাত।বারকয়েক পলক ঝাপটিয়ে হুশে ফিরলো।বৃষ্টির ফোঁটা গুলো ক্রমশ বড় হয়ে পড়ছে।একেকটা ফোঁটায় জামার অধিকাংশ স্থান ভিজে যাচ্ছে।আর দাঁড়ালো না সেখানে।দ্রুত পায়ে নেমে এলো ফ্লাটের দিকে।
সন্ধ্যা নামলেই রাজধানীর রাস্তা-ঘাট বিয়ে বাড়ির মতো জনবহুল হয়ে ওঠে।মোড়ে মোড়ে লাইট,দোকানে দোকানে রঙ-বেরঙের আলোকসজ্জা,ফুটপাত জুড়ে নানান মানুষের চলাফেরা সব মিলিয়ে কোলাহল পূর্ণ স্থান।বিকেলের বৃষ্টির পর প্রকৃতি সেজেছে স্বচ্ছতায়।রাস্তাঘাটের সেই ধুলোবালি আর নেই।বাতাসে নেই দূষণের গন্ধ।স্বচ্ছ,পরিচ্ছন্ন, শান্তিময় সন্ধ্যাটা আরেকটু আকর্ষণীয় হলো জান্নাতের কাছে।ফুটপাত ধরে হাঁটছে সে।পাশেই রয়েছে আসিফ।সময়ে সময়ে বিরক্ত করছে তাকে।কখনো আলতো করে হাত ছুঁয়ে দিচ্ছে,কখনো বা ওড়নার খোট টা হাতে পেঁচিয়ে নিচ্ছে।আবার কখনো কখনো মাথা জান্নাতের মুখ বরাবর এনে ঝুকে কথা বলছে।এতোসব মানুষের মধ্যে লজ্জায়,আড়ষ্টতায় যেনো নুইয়ে পড়বে মেয়েটা।সামনেই জুহি হেঁটে যাচ্ছে।তার কাঁধে একটা ব্যাগ এবং হাতে ফোন।মনোযোগ এই মুহুর্তে ফোনের দিকে থাকলেও কিছুক্ষণ পূর্বে সে পিছু ফিরে বোন- দুলাভাই এর দুষ্টুমি দেখে নিয়েছে।এ-র পর আর তাকায়ই নি।বরং গতি নিয়ে হাঁটছে।
জান্নাত ধমক মারলো আসিফকে।ক্ষ্যাপা স্বরে বললো,
-লাজ-লজ্জা কি বিসর্জন দিয়েছেন নাকি?এই ভাবে এতো মানুষের মধ্যে ওড়না ধরছেন কেনো?এমন করলে কিন্তু যাবো না।
আসিফ হাঁসলো।বিরক্তিকর, গা জ্বালানো হাসি দিয়ে হাতের আঙুলে আরো এক পাঁক পেঁচিয়ে নিলো ওড়নার খোট।বললো,
-নতুন বউ আমার।অত্যধিক সুন্দরী।ঢাকার রাস্তার এই জ্যামে যদি হারিয়ে ফেলি,কিংবা কেউ যদি টেনে নিয়ে যায়-তখন?এই জন্যই তো হাতে পেঁচিয়ে নিয়েছি।বউ আমার।চিন্তাও আমার।ও তুমি বুঝবে না।
অসহায় মুখশ্রী নিয়ে আসিফের দিকে তাকালো জান্নাত।পেছনে জিন্নাত আছে।মাহমুদ ভাই ও তো এসেছেন।ইশশ,কি লজ্জা!ভেবেই পিছু তাকিয়ে একবার দেখলো তাদের।মুহুর্তে’ই পা থামিয়ে দিলো জান্নাত।কপালে ভাঁজ পড়ে গেলো নিমিষেই।দু-পা পেছনে এগিয়ে নাম ধরে ডাকলো দুই বার।মাহমুদ,জিন্নাত কেউ-ই নেই।জান্নাত আসিফের দিকে তাকালো।বললো,
-জিন্নাত কোথাও গেলো?মাহমুদ ভাই ও তো নেই এখানে।
তলপেট টা আবারো মুচড়ে উঠলো আসিফের।একটু শান্তিতে ঘুরতে নেমেছিলো।এই শালি আর সম্বন্ধি তাও হতে দেবে না।সহ্য হয় না তো তার সুখ।তোরা প্রাইভেসি নিয়ে একারা ঘুরবি সেটা আগে বললে কি হতো?বরং মিথ্যেটা একটু সাজাতে পারতো।এভাবে না জানিয়ে হুট করে গায়েব হওয়ার মানে কি?
জান্নাত উত্তেজিত হয়ে পড়ছে ক্রমশ।তার সন্দেহো আজ থেকে নয়।সেই বিয়ে থেকে।চারপাশে তাকিয়ে খুজতে লাগলো দুজনকে।ব্যাগ থেকে ফোন বের করে জিন্নাতের নাম্বারে কল করতে গিয়েও রাগ উঠলো।মেয়েটা তো তাকে আরো আগেই ফোন দিয়ে দিয়েছে।ফোনের কথা মনে আসতেই সন্দেহো আরো গাঢ় হলো।জিন্নাত হুট করে ফোন ইউজ করা বন্ধ করে দিয়েছে।ঠিক তার দুদিন পরেই মাহমুদ ভাই হাজির।আগের মতো তাদের দুজনের মধ্যে ঝগড়াও দেখা যায় না।কেমন একটা নির্জীব, নিস্তব্ধ ভাব।যেনো চোখে চোখেই সকল আলাপ সারে তারা।
আসিফ জান্নাতের হাত চেপে ধরলো।বিরক্ত হওয়ার ভান ধরে বললো,
-আরে তুমি কোথায় যাচ্ছো?ওরা আমাকে বলে গেছে।ওই বিকেলে মাহমুদের ফোন টা পড়ে গেছিলো।টাচস্ক্রীনের উপরে গ্লাস টা ভেঙে গেছে।আমিই জিন্নাতকে বলেছিলাম এখানকার মোবাইল সার্ভিসিং এর দোকানে মাহমুদ কে নিয়ে যেতে।সেখানেই গেছে।এতো চিন্তার কি আছে?ওরা কি বাচ্চা?এসে পড়বে।আমরা ওদিক টায় চলো।ফুচকা খেতে চেয়েছিলে না তুমি।চলো প্লিজ!
একপ্রকার টেনে নিয়ে গেলো জান্নাত কে।প্রথমে টং এর দোকানে ঢুকে চা খেলো তিনজন।গরম লাগছে খুব।জান্নাত চিন্তায় এবং গরমে অতিষ্ঠ হয়ে উঠলো।আসিফ হাত ছাড়লো না।দ্রুত এগিয়ে গেলো ঠান্ডা লেবুর শরবতের দোকানে।ফুটপাতের উপর তাদের চলমান দোকান।শরবত খাওয়ার পর পরই চোখ গেলো ফুচকার দোকানের দিকে।সেদিকে তাকিয়ে আর্তনাদ করে উঠলো জুহি।আহ্লাদী কন্ঠে বলে উঠলো,
-আমি ফুচকা খাবো দুলাভাই। আমি চটপুটিও খাবো।
আসিফের দিকে তাকিয়ে আলতো হাসলো জান্নাত।পরক্ষণেই জুহির দিকে তাকিয়ে চোখ রাঙালো।ইশারায় বোঝালো, - সেকি ছোট বাচ্চা!এভাবে চেচানোর কি আছে?জীবনে কি খাস নি?
কিন্তু সদ্য বিবাহিত স্বামীর সামনে কথাগুলো মুখ ফুটে বলতে পারে নি সে।আসিফ সময় ব্যয় করলো না।দুহাতে দুজনকে ধরে অতি সাবধানে পেরিয়ে এলো রাস্তা।ফুচকার স্টলের সামনে এসে অর্ডার করতেই চোখ আটকে গেলো সামনের দিকে।স্টলের পাশে দাঁড়িয়ে আরামসে গোগ্রাসে ফুচকা গিলছে জিন্নাত।মাহমুদ তার পাশেই দাঁড়িয়ে আছে।বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেলো জান্নাতের।হতভম্ব হয়ে একবার আসিফের দিকে তাকালো।চেঁচিয়ে বলে উঠলো,
-এটা কি সার্ভিসিং এর দোকান?
স্টলের বিপরীত পাশ থেকে বোনের কন্ঠস্বর শুনতেই চমকে উঠলো জিন্নাত। ভীত হয়ে প্লেট টাকে মাহমুদের হাতে ধরিয়ে দিলো।জান্নাত এগিয়ে এলো।ধমক মেরে বললো,
-কি করছিস এখানে?
মাহমুদ ঠোঁট কামড়ে আসিফের দিকে তাকালো।হয়তো কোনো সাবধানী বার্তা দিচ্ছে।সাথে সাথেই এগিয়ে এলো সে।মাহমুদ এবং জিন্নাত কে শুনিয়ে বলে উঠলো,
-আরে ওরা তো ফোন সার্ভিসিং করতেই গেছিলো।তারপর হয়তো এখানে এসেছে।
দ্রুত মাথা নাড়লো জিন্নাত।বললো,
-হ্যাঁ হ্যাঁ,সার্ভিসিং এর দোকানেই তো গেছিলাম।দোকান বন্ধ দেখে এখানে এসেছি তোমাদের খুঁজতে খুঁজতে।এরপর আমিই ফুচকা খাওয়ার কথা বলেছি।
জান্নাত তীক্ষ্ণ দৃষ্টিতে মাহমুদের ফোনের দিকে তাকালো।স্ক্রীন ভাঙা নেই মোটেও।বলে উঠলো,
-কিন্তু ফোন তো ঠিকই আছে।তাহলে...
বাক্যটুকু শেষ করার আগেই মাহমুদ মুখ খুললো।তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জান্নাতের দিকে।গুরুগম্ভীর কন্ঠে চোখ দুটো ছোট ছোট করে বলে উঠলো,
-ঢাকায় সার্ভিসিং এর দোকান কি একটাই?অন্য দোকান থেকে ঠিক করেছি।
নাহ!ব্যাপার গুলো বেশ জটিল ঠেকছে জান্নাতের কাছে।কিছুই বিশ্বাস যোগ্য হচ্ছে না।কাউকে বিশ্বাস করতেও পারছে না।আসিফের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস নিয়ে বলে উঠলো,
-একটা সিএনজি ডাকো।আমার শরীর খারাপ লাগছে, বাসায় যাবো।
চলবে?