ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 31

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৩১

গ্রীষ্মের নির্মম তাপদাহ!প্রকৃতি হয়ে আছে রুক্ষ।সেথায় নেই কোনো স্নিগ্ধতা।বাতাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ।মাঝেমধ্যে বাড়ির সামনের জারুল গাছের পাতাগুলো হাললা দুলছে।খুব একটা চোখে না পড়লেও একদৃষ্টিতে মনযোগ নিয়ে তাকালে তা বোঝা যায়।এ থেকে এটাও জানা যাচ্ছে যে হাওয়া বইছে।তবে তা খুবই স্বল্প।আহমেদ বাড়ির পশ্চিমের জঙ্গল থেকে একটা অভিশপ্ত আওয়াজ আসছে।এটা কুকুরের আওয়াজ।গ্রামীণ পরিবেশে রাত দশটার নিস্তব্ধতায় এই আওয়াজ শরীরের লোম খাঁড়া করে দিতে সক্ষম।জানালার কাছে দেখা যাচ্ছে একটা ছায়া।সদ্য প্রস্ফুটিত হওয়া পদ্মের মতো স্নিগ্ধ,কোমল একখানি মুখ।তার চক্ষুদ্বয় ভেঁজা,অশ্রুসিক্ত। ক্ষণকাল পর পর তাকাচ্ছে দুরের ওই আসমানের দিকে।সেথায় আজ নেই কোনো ফুলতোলা কুঁজো মেঘ।রয়েছে শুধু কিছু ধোঁয়া।হ্যাঁ কুয়াশার ন্যায় মেঘেরা ধোঁয়ার রঙে বিচরণ করছে সারা আসমানে।তার মধ্যখানে উদয় হয়েছে একফালি অর্ধচাঁদ।যার সৌন্দর্যের নেই কোনো কমতি।সদ্য যৌবনা,মন্ত্রমুগ্ধের ন্যায় অপরুপ তার আকার।যেদিকে শুধু তাকিয়ে থাকতেই প্রাণ চায়।

দোলন শক্ত কাঠের নির্মিত জানালার শিক গুলো দুহাতে আঁকড়ে ধরলো।সকাল থেকে তার মন ভয়ঙ্কর নীলাভ বিঁষের ন্যায় ভার হয়ে আছে।মাহমুদ ঢাকায় গেছে।নাহ,শুধু ঢাকায় না _জিন্নাতের কাছে গেছে।বাড়ির সকলে জানে ঢাকায় মাহমুদ এবং আসিফের রাজনৈতিক কোনো কাজ রয়েছে।সে কাজ সমাপ্ত করেই জান্নাতের সাথে দেখা করে ফিরবে তারা।তবে দোলন তো বোকা নয়।সে জানে সবটা,বোঝে ঘটনাগুলো।তারপরেও কি করে শান্ত থাকবে?

সারা শরীরে কাঁটার মতো বিঁধছে কল্পনাগুলো।চোখের সামনে ভেসে উঠছে মাহমুদ-জিন্নাতের অসংখ্য অন্তরঙ্গ ছবি।এসব কেমন করে সইবে সে?বছরের পর বছর স্বামী ভেবে কল্পনা করা পুরুষটা আজ অন্য কারোতে মগ্ন।আচমকাই আর্তনাদ করে উঠলো।ক্ষোভে জলে পুড়ে অঙ্গার হতে লাগলো মনটা।হাতের বাটন ফোনটাকে ছুড়ে ফেললো ড্রেসিং টেবিলের আয়নার উপর।বড় চাচা-চাচী’র মন গলানোর জন্য আজ অবধি স্মার্টফোন ছুয়ে দেখে নি।ফাহমিদা নিজেই বারণ করেছে।রেবেকার ঘোর আপত্তি ছিলো এই স্মার্টফোনে।আজকাল কার মেয়েরা এসব ফোন হাতে পেলে নাকি আর সভ্য থাকে না।সেই যুক্তি -ই করতেন সারাক্ষণ।যার কারনে কখনোই ব্যবহার করতো না দোলন।ঘরে অবশ্য বাবার আছে একটা স্মার্টফোন।বোনেরা মিলে রাত হলে মুভি দেখে।দোলা অবশ্য মায়ের এইসব আদেশ মেনে চলে না।বলতে গেলে অধিকাংশ সময়েই বাবার ফোন নিয়ে ব্যস্ত থাকে সে।

ভাঙলো না আয়না।ফাহমিদার অতি পছন্দের এটা।তবে ফোন টা বিচ্যুত হয়ে গেলো।ব্যাটারি খুলে পড়লো একপাশে।সেদিকে দৃষ্টি নেই দোলনের।পুণরায় রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে দুহাত দিয়ে ধাক্কা মারলো আয়না টাকে।ওই দর্পণে তার চেহারা ফুটে উঠছে না।দেখা যাচ্ছে জিন্নাতের অপরুপ মুখশ্রী।কি করে সে অক্ষত রাখবে সেই বেইমান আয়নাকে?ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেলো আয়না।টেবিলের উপর রাখা প্রসাধনী গুলো ছিটকে পড়লো চারদিকে।টিনের বেড়ায় স্বজোরে শব্দ হলো।পাশের ঘরেই বসে ছিলো ফাহমিদা এবং ফাতেমা।দোলা,মিলি ও ছিলো সেখানে।এহেন ভাঙচুরের শব্দ শোনা মাত্রই তারা ছুটে এলো।আর্তনাদ করে উঠলেন ফাহমিদা।ঘরের অবস্থা বেগতিক।চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা আয়নার টুকরো।স্যান্ডেল দিয়ে সেগুলোকে মাড়িয়ে পেছন থেকে দোলনকে ঝাপটে ধরলেন ফাতেমা।বোঝানোর স্বরে বললেন,

-এমন পাগলামি করে না মা।লোকে লজ্জা দেবে।তুই কি কম সুন্দরী।মাহমুদের থেকে ভালো ছেলে পাবি।তোর চাচা খুঁজছে তোর জন্য মেয়ে।এখন প্রতিদিন এমন পাগলামি করলে তো সবাই ছি ছি করবে।

ভয়ংকর রাগের মধ্যে যেনো কেরোসিন ঢেলে দিলো ফাতেমা।সাথে সাথে দাবানলের মতো জ্বলে উঠলো।শরীরের সম্পুর্ন শক্তি ব্যবহার করে ধাক্কা মারলো ফাতেমা কে।পড়তে পড়তেও নিজেকে সামলে দাঁড়ান তিনি।অবাক চিত্তে তাকানোর পূর্বেই দোলন ক্ষিপ্ত কন্ঠে বলে উঠলো,

-মাহমুদ খারাপ।তার চেয়ে ভালো ছেলের সাথে আমাকে বিয়ে দেবেন।অথচ নিজের মেয়েকেই তো ছ্যাঁচড়ার মতো পেছনে লেলিয়ে দিয়েছেন।লজ্জা তো আপনার আর আপনার মেয়ের পাওয়া উচিত।নির্লজ্জের মতো ছ্যাঁচড়ামি করে আমার বিয়েটা ভাঙলেন।মেয়ের সুন্দর মুখ টা ব্যবহার করেছেন,সফল ও হয়েছেন।মাহমুদ এখন জিন্নাত ছাড়া কিচ্ছু বোঝে না।বুঝবেও বা কিভাবে?রাত গভীর হওয়ার সাথে আপনার মেয়ে ঘর ছেড়ে বের হয়ে যায় মাহমুদের কাছে।এমনকি বিয়েতে গিয়েও একটু বাঁধা মানেনি।বেরিয়ে গেছে অন্ধকার রাতে।বিয়ের আগেই এতো সব সুযোগ-সুবিধা দিয়েছে আপনার নষ্টা মেয়ে, সেখানে ছেলে হয়ে কি করে মুখ ফিরিয়ে থাকে মাহমুদ।সেজন্যই তো ঢাকায় যেতে না যেতেই পাগলের মতো ছুটেছে।অবশ্য আপনার মেয়েই ডেকেছে।দু মেয়েকে দুটো ছেলের সাথে খালি বাসায় রেখে এখানে শান্তিতে থাকছেন।একজন বিবাহিত,অন্যজন অবিবাহিত।

সারা শরীর টা ভার হয়ে এলো ফাতেমার।চোখের সামনে যেনো সব অন্ধকার।এতো বিশ্রী ভাবে অপমান সে আজ অবধি হয় নি।চোখের কোটরে রাগ,ঘৃণা সমস্তটা মিলিয়ে অশ্রু এসে গেলো।কিন্তু সেটা প্রকাশ করলেন না তিনি।কান্নায় ধরে যাওয়া গলায় হিংস্র হয়ে বলে উঠলেন,

-মুখ সামলে কথা বলো দোলন।নাহলে থাপ্পড় মেরে কথা ছুটিয়ে দেবো।বেয়াদবের মতো যা খুশি তাই বলছো।এতটা বিকৃত মন-মানসিকতা কেনো তোমার?

মিলি এগিয়ে এলো।আজ তার বলার সময়।তার পছন্দের পুরুষ টাকেও এই মহিলার মেয়ে কেড়ে নিয়েছে।ক্ষোভ তো ঝাড়াই যায়।আর এটা অনুচিত ও নয়।চেঁচিয়ে বলে উঠলো,

-দোলন আপু মোটেও মিথ্যা কথা বলে নি।আমি নিজের চোখে দেখছি।একদিন তো আমার সামনে ধরাও পড়ছে।এমনকি মোল্লা বাড়ি গিয়েও সারা রাত কাটিয়ে ফজরের সময় ঘরে ঢুকছে।দোষ টা আমার’ই -হাতেনাতে ধরে তারপর দেখানো উচিত ছিলো।বিশ্বাস না হলে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন।মাহমুদ ভাইকেও করতে পারেন,ভাইয়া মিথ্যা বলবে না।

মাথা চেপে ধরে এক কোনায় বসে পড়লেন ফাতেমা।তার স্বামী কোথায়?এই শোক একা কি করে সামলাবে সে?এতোটা লজ্জার মুখোমুখি হয়ে বাঁচবেই বা কিভাবে?

চৌকাঠের বাইরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মাশরুর।এতোটা নির্মম গরমের মধ্যে এখন বাতাস বইছে।ঠান্ডা,আরামদায়ক সেই বাতাস তার পিঠ ছুইয়ে দিচ্ছে।কিন্তু এই হাওয়া ভেতরে থাকা জ্বলনকে নেভাতে পারছে না।শোরগোলের শব্দ শুনেই এসেছিলো।ভেবেছিলো হয়তো দোলন আবারো সুইসাইড করার চেষ্টা করছে।বাড়িতে বর্তমানে সে বাদে আর কোনো পুরুষ নেই।তিন ভাই গেছে ভূমি অফিসে।সে হিসেবেই ছুটে এসেছিলো।কিন্তু কেনো এলো?তার পছন্দের মানুষটা তাকে অপছন্দ করে,বিয়ে করবে না এটা অনেক কষ্টে মেনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে _কিন্তু সেই মানুষটাই তার ছোট ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে এটা কিভাবে মানবে?চোখের সামনে এতোটা করুণ দৃশ্য দেখে ভেতরের দহন কে কিভাবে নেভাবে।উফফ!বুকটা ভার হয়ে এসেছে।বাম পাশ থেকে চিনচিনে ব্যথাও উঠছে।আর ভেতরে ঢুকলো না।ক্লান্ত পা দুটো নিয়ে অনেকটা সময় নিয়ে এগিয়ে গেলো পুকুর ঘাটে।সিঁড়িতে ধপ করে বসে পানির দিকে চাইলো।ভাবলো জীবনের চরম সত্যিটার কথা।

সে দেখতে সুন্দর,ভদ্র,শিক্ষিত,ক্যারিয়ার উজ্জ্বল, বাজে কোনো নেশা নেই, না আছে মেয়েলি কোনো বাজে সম্পর্ক _তারপরেও তার স্বচ্ছ ভালোবাসাকে মূল্য দিলো না জিন্নাত।দিলো এক নেশাখোর,অশিক্ষিত,বর্বর,বেকার ছেলেকে।তাহলে কি মাশরুরের এমন-ই হওয়া উচিত ছিলো?মাহমুদের মতো বর্বর হলেই কি প্রেয়সী তাকে ভালোবাসতো?

নাহ!এটা আবেগ!কিশোরীর ঠুনকো আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।কিন্তু তা হতে দেওয়া যায় না কিছুতেই।মাহমুদ বেকার,বর্বর,নেশাখোর।কোনোভাবেই জিন্নাতের সাথে তাকে মানা যায় না।প্রয়োজনে জোর করে বিয়ে করবে সে,তাও জিন্নাতের জীবনটা নষ্ট হতে দেবে না মাশরুর।

চলবে?

নোটবার্তা :একটু ছোট দিয়েছি।চিন্তা নেই,পুষিয়ে দেবো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 31 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন