ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 32

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৩২

খোলা জানালা। ঘরের মধ্যে চলমান কৃত্রিম বাতাসের সাথে সেখান থেকে ঢুকছে প্রাকৃতিক হাওয়া।যা নিমিষেই শীতল করে দিচ্ছে প্রাণ।অন্ধকার নিশীথ রাতের নির্জনতায় দুটো চেয়ে আছে ঘুর্নায়মান পাখার দিকে।সময় খুব একটা বেশি নয় _ এগারোটা।রাতের খাবারের পর্ব সেরেই রুমে ঢুকেছে জান্নাত।কিছু দুশ্চিন্তা তার চঞ্চলতাকে মিইয়ে দিয়েছে।আসিফ পাশেই নিশ্চুপ হয়ে শুয়ে আছে।ক্ষণকাল পর পর জান্নাতের মুখশ্রীর দিকে তাকিয়ে নিজেকে সামলানোর প্রয়াস করে যাচ্ছে।

“একটা সত্যি কথা বলবে?

চমকে উঠলো আসিফ।ভয় হলো কিছুটা।স্ত্রীর থেকে অতি স্বচ্ছতার সাথে লুকানো কথা গুলো মনে পড়ে গেলো।মন বললো এই ব্যাপারেই জানতে চাইবে জান্নাত।কিন্তু আসিফ কি করে মিথ্যে বলবে?

তার ভয় বৃথা গেলো না।স্বামীকে চুপ থাকতে দেখে আরেকটু নিশ্চিত হলো জান্নাত।দুহাতে ভর দিয়ে শোয়া থেকে উঠে বসলো।বালিশের সাথে পিঠ হেলান দিয়ে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো।প্রগাঢ় সন্দেহ নিয়ে বললো,

-জিন্নাত কি মাহমুদ ভাইয়ের সাথে প্রেম করে?

তিন দিন বিছানায় পড়ে থাকা ডায়রিয়ার রোগীর ন্যায় তলপেট টা মুচড়ে উঠলো আসিফের।কপালে ঘাম জমে গেছে মুহুর্তে’ই।ফর্সা, লাবন্যময় মুখটা ফ্যাকাসে হয়ে গেলো।হাসার চেষ্টা করে বললো,

-এগুলো কেমন কথা?মাহমুদ আর জিন্নাত!হা হা হা হা!ওরা তো দেখা হলে ঝগড়া করেই কুল পায় না_ প্রেম কখন করবে?এসব কিচ্ছু না। ভুল ভাবছো তুমি।

জান্নাত আসিফের বিপরীতে কোনো প্রত্যুত্তর করলো না।শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলো কিছুক্ষণ। কেমন যেনো লাগছে আসিফের।জান্নাতের এই সন্দেহজনক চাহনি তার মোটেও ভালো লাগছে না।অস্থির অস্থির লাগছে।জিভের ঢগা দিয়ে ঠোঁট ভিঁজিয়ে আশেপাশে তাকাতে লাগলো।যেনো জান্নাতের চোখের দিকে চোখ পড়লেই তার মিথ্যে ধরা পড়ে যাবে।এরইমধ্যে ফোনের রিংটোনের আওয়াজ পাওয়া গেলো।রুমের লাইট জ্বালিয়ে বালিশের এক পাশ থেকে খুঁজে নিলো ফোনটা।স্ক্রিনে ফাতেমার নাম্বার ভেসে উঠেছে।এতো রাতে মায়ের ফোন _ চিন্তায় বাক্য হারিয়ে ফেললো জান্নাত।দ্রুত রিসিভড করে কানে নিতেই স্তব্ধ হয়ে গেলো।

আসিফ আবারো ভড়কে গেলো।অস্থিরতা নিয়ে তাকিয়ে রইলো বউয়ের মুখশ্রীর দিকে।সে কোনো কথা বলছে না,আর নাতো ফোনের ওপাশের কোনো কথা শোনা যাচ্ছে।শুধু দেখতে পাচ্ছে জান্নাতের অবিশ্বাস্য অভিব্যক্তি। নিশ্চয়ই ভয়ংকর কিছু ঘটে গেছে।

ফোনালাপ দীর্ঘ হলো না।মিনিট দুয়েক মায়ের কথা শুনে ফোন কেটে দিলো জান্নাত।ধপ করে বসে পড়লো বিছানায়।উজ্জ্বল আলোয় তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলো স্বামীর দিকে।মলিন কন্ঠে বললো,

_বোনটা আমার বলেই কি এতো অবহেলা?

চমকে উঠলো আসিফ।হুট করেই এমন হেয়ালিপূর্ণ কথার আগামাথা বুঝে উঠতে পারলো না।বললো,

_মানে?

এই ‘মানে’শব্দটা শ্রবণ হতেই তেলেবেগুনে জ্বলে উঠলো জান্নাত।দৃঢ় অবিশ্বাস এবং প্রবল রাগ নিয়ে ক্ষ্যাপাটে স্বরে বললো,

-তোমার একবার ও অনুশোচনা হলো না?কত বার জিজ্ঞেস করেছি আমি,অনুরোধ করেছি _কিন্তু তুমি তো সেই বললেই ই না।আমাকে ধোঁয়াশায় রেখে মজা নিচ্ছিলে?জিন্নাত না হয় আবেগের বশে করে ফেলেছে, তাই বলে তুমি?একবার ও ভাবলে না মাহমুদ ভাই নেশাখোর!যে ছেলেটা গাঁজা না টানলে রাতে ঘুম হয় না,সেই ছেলেটার সাথে আমার বোনটাকে মিশতে দিলে?কেনো?ওর জীবনটা নষ্ট করে তোমার কি লাভ?কেনো বললে না আমায়?

স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো আসিফ।ভাষা হারিয়ে ফেলেছে সে।জানালা থেকে এখন আর ঠান্ডা হাওয়া আসছে না।কৃত্রিম পাখা টা ঘুরলেও তার হাওয়া গরম ঠেকছে।গরমে অতিষ্ঠ হয়ে উঠে বসলো সে।বললো,

-এসব কি বলছো তুমি?জিন্নাত,জুহি’র খারাপ কেনো চাইবো আমি?

-তাহলে আমাকে জানালে না কেনো?ওদের কে থামালে না কেনো?

জান্নাতের গলার স্বর রুমের বাইরে পৌছাচ্ছে।নিস্তব্ধ, গভীর রাতটাতে এই চেঁচামেচিতে হয়তো ফ্লাটের সকলের ঘুম ভেঙে গেছে।আসিফ লজ্জা পেলো ভীষণ।বিয়ের সপ্তাহ পার না হতেই জান্নাতের এমন উচ্চস্বরে ঝগড়া করা খুবই অসস্তিদায়ক।দাঁতে দাঁত চেপে সাবধানী বার্তা ছুড়ে বললো,

-বারোটা বাজে,আস্তে কথা বলো।আর আমি কেনো ওদের বাঁধা দেবো?কে আমি?ওরা দুজন দুজনকে পছন্দ করে।এখানে আমার কি করার আছে?আর এখানে খারাপ কি আছে?থামানো প্রয়োজন মনে হয় নি বলেই থামায় নি।

হতভম্ব হয়ে গেলো জান্নাত।কি বলবে তা ভেবে পেলো না।চুপ করে কিছুক্ষণ তাকিয়ে বললো,

-তোমার বোন হলে ঠিকই প্রয়োজন টা দেখতে পারতে।

এরপর পা বাড়ালো রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য।আসিফ দ্রুতপায়ে নেমে এলো।হাত ধরে টেনে আনলো রুমের মধ্যে।বললো,

-এই মাঝরাতে যাচ্ছো টা কোথায়?ঘুমাতে এসো।

হাত মুচড়ে নিজেকে ছাড়ানোর প্রয়াস করলো জান্নাত।অসহ্য লাগছে তার।বিরক্তিকর কন্ঠে বললো,

-হাত ছাড়ো।

-না ছাড়বো না।অনেক হয়েছে,এখন ঘুমাবো।ঘুমাতে আসো।

-হাত টা ছাড়ো। আমি জিন্নাতের কাছে যাবো।ওর সাথেই ঘুমাবো।

আসিফ ভাবলো জান্নাত রেগে গেছে।তাই আরো জোরাজুরি করতে লাগলো রুমে রাখার জন্য।কিন্তু পরিস্থিতি উল্টোটা হলো।দ্বিগুণ সন্দেহ জাগলো জান্নাতের মনে।নিশ্চয়ই মাহমুদ আর জিন্নাত একসাথে আছে।সে যেনো সেখানে না যেতে পারে - সে জন্যই তাকে বাঁধা দিচ্ছে।মেঁজাজ ক্রমশো খারাপ হচ্ছে।এতো রাতে ওরা একসাথে,চিন্তায় মাথা ফেঁটে যাচ্ছে তার।জিন্নাত কোনো ভুল না করে ফেলে। ভেবেই আসিফকে ধাক্কা মেরে সরিয়ে দিলো।হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো সে।বললো,

_আজ এতোগুলো দিন পর এসেছি।আর তুমি কি-না তোমার বোনের সাথে ঘুমাবে?

-চুপ করো।তুমি ইচ্ছে করে আমাকে রুমের বাইরে যেতে দিচ্ছো না,আটকে রাখতে চাইছো।কেনো বলোতো?ওরা দুজন কি একসাথে আছে?

আসিফ চুড়ান্ত রুপে অবাক হলো।বসে পড়লো বিছানায়।মাথা নিচু করে বসে রইলো ওভাবেই।জান্নাত আর সময় ব্যয় করলো না।দ্রুতপায়ে এগিয়ে গেলো ড্রয়িং রুমে।ফ্লোরে বিছানো বিছানা টা শূণ্য হয়ে আছে।সেখানে নেই মাহমুদ।বুকের মধ্যটা ধক্ করে উঠলো।পা যেনো জমে গেলো সেখানেই।দিশা হারিয়ে এগিয়ে এলো জিন্নাতের রুমের সামনে।দরজা ধাক্কাতে গিয়েই সম্বিত ফিরে পেলো।দরজা তো বন্ধ নয়,আলগোছে চাপানো।সন্দেহ আরো দৃঢ় হলো।মস্তিষ্ক বললো জিন্নাত ঘরে নেই।কিন্তু মন তার বিরোধিতা করলো।
দরজা ঠেলে ঢুকলো ভেতরে।রুমে কারো উপস্থিতি পেতেই ধড়ফড় করে উঠে বসলো জিন্নাত।হাতের ফোনটা পড়ে গেলো নিমিষেই।খপ করে ফোনটাকে নিয়ে এলো জান্নাত।হোয়াটসঅ্যাপে মেসেজিং করছিলো সে।কাটার সময় পায় নি।"Mahmud Vai" - নামটা দেখেই মেজাজ গরম হয়ে গেলো।লাস্ট কনভারসেশন ছিলো জিন্নাতের।যেখানে সে লিখেছে, “আপু দুলাভাই এর সাথে ঝগড়া করছে, মাহমুদ ভাই।আমার মনে হয় ও সন্দেহ করছে।খুব ভয় লাগছে আমার।”

জিন্নাত গুটিশুটি মেরে ভীত - সন্ত্রস্ত হয়ে বসে আছে একপাশে।তার চোখে অশ্রু ছলছল করছে।হাতের আঙুল দুটো মাঘ মাসের কনকনে শীতের ন্যায় কাঁপছে।জান্নাত স্ক্রল করে উপরের মেসেজ দেখতে উদ্যত হলো।কিন্তু সফল হলো না।এর পূর্বেই ফোন টা ধরে টান মারলো জিন্নাত।নিমিষেই ঠাস করে থাপ্পড় মারলো। বিষিয়ে উঠলো গাল টা।যন্ত্রণায় চোখ দুটো বন্ধ করে দাঁত চেপে বসে রইলো।সেদিকে খেয়াল নেই জান্নাতের।পুনরায় ফোন টা টেনে আনলো নিজের কাছে।কিন্তু লক পড়ে গেছে।জান্নাতের চোখ দুটো রাগে লাল হয়ে গেছে।ধমক মেরে বললো,

-লক খুলে দে।

রাজি হলো না জিন্নাত।ফলস্বরূপ আরো একটা থাপ্পড় খেলো বোনের হাতে।যন্ত্রনায় কুঁকড়ে উঠে বিছানার একপাশে ছিটকে গেলো।ক্ষোভ নিয়ে কান্নাজড়িত কন্ঠে বললো,

-আমার পারসোনাল বিষয়ে তুমি নাক গলাচ্ছো কেনো?তোমার বিষয়ে কখনো কথা বলেছি আমি?

গাল দুটো চেপে ধরলো জান্নাত। চেঁচিয়ে বলে উঠলো,

-পারসোনাল!!মা আসছে কাল।তোকে পারসোনাল প্রেম-পিরিতি গিলিয়ে খাওয়াবে অসভ্যের বাচ্চা।লজ্জা,ঘেন্না, আত্মসম্মান কিচ্ছু নেই তোর?নির্লজ্জতার চরম সীমা পার হয়ে গেছিস।তুই জানতিস না দোলনের সাথে মাহমুদ ভাইয়ের বিয়ে ঠিক হয়ে আছে।তার পরেও কোন আক্কেলে জড়ালি?মেয়েটার সংসার ভাঙতে লজ্জা লাগলো না।আর এতো এতো ছেলে রেখে একটা নেশাখোরের পেছনেই বা পড়লি কেনো?তুই গ্রামের বাড়িতে এরপর পা রাখলেও তো তোকে সবাই জুতাপেটা করবে।তোর জন্য মা-বাবা কতটা কথা শুনছে জানিস?ছিহঃ!

-আমার কি দোষ!মাহমুদ ভাই দোলন আপুকে পছন্দ করে না তাই বিয়ে করেনি।এখানে আমি ভাঙলাম কিভাবে?

সদ্য ঘুম ভাঙা জুহি বোনেদের এমন অগ্নিমূর্তি দেখে ভীত হয়ে এক কোনায় বসে রইলো।কথার আগা-মাথা কিছুই বুঝতে পারছে না সে।শুধু বুঝেছে,এসবের মধ্যে কথা বলা যাবে না।তাহলেই বড় আপার হাতে দাবাং মার্কা চড় খেতে হবে।

দরজা খুলে ড্রয়িং রুমে ঢুকতেই জান্নাতের চেঁচানোর আওয়াজ কানে এলো মাহমুদের।ঘটনা বুঝে উঠতে সময় লাগলো না মোটেও।দ্রুত পায়ে এগিয়ে গেলো ওপাশের রুমে।তাকে দেখতেই আসিফ এগিয়ে এলো।চিন্তিত কন্ঠে কিছু বলার জন্য উদ্যত হতেই মাহমুদ থামিয়ে দিলো।গম্ভীর কন্ঠে বললো,

-জানি আমি।আমাকে এক্ষুণি রওনা দিতে হবে।মাশরুর ভাই ফোন দিছিলো।ঝামেলা হইছে বাড়িতে।

আসিফ এ বিষয়ে আর কিচ্ছু বললো না।পিছু ঘুরে নিজের ব্যাগ টা কোনোরকমে গুছিয়ে হাতে নিলো।মর্মাহত কন্ঠে বললো,

-আমিও যাবো।কি হয়েছে,কেনো যাবো, এ বিষয়ে প্লিজ কিছু জিজ্ঞেস করবি না।

মাহমুদ ফোনের দিকে তাকালো।সময়টা দেখে নিলো একবার _ ১২:১৭। গ্রামের পরিবেশে এই সময়টা নিস্তব্ধ, গভীর রাত হলেও শহরের চোখে সেটা সম্পুর্ন ভিন্ন।নগরের কোনায় কোনায় এখনো জনমানবের ছাপ রয়েছে।আসিফকে কোনোরকম প্রশ্ন না করে এগিয়ে গেলো ড্রইং রুমের দিকে।ব্যাগ টা পাশে নিয়ে বসলো সোফাতেই।

গাঢ় অভিমান জমেছে আসিফের মনে।আসার সাথে সাথেই এমন উচ্চস্বরে চেঁচানো,প্রতিটা কথায় তাকে ইনডিরেক্টলি, বাজে ভাবে দায়ী করা আত্মসম্মানে আঘাত হেনেছে প্রবল ভাবে।এখানে থাকা আর কোনোভাবেই সম্ভব নয়।জিন্নাতদের দরজার সামনে দাঁড়িয়ে ছোট্টস্বরে বললো,

-জুহি,এদিকে একটু আসো তো।

জান্নাত চমকে উঠলো।কিন্তু পিছনে তাকালো না।লোকটার কিছু দরকার হয়তো।ভেবেই জুহিকে ইশারা দিয়ে যেতে বললো।বোনের সায় পেতেই দ্রুতপায়ে নেমে এলো জুহি।দুলাভাই এর কাছে আসতেই গম্ভীর কন্ঠে বললো,

-গেটের চাবি টা কোথায়?

এতো রাতে গেটের চাবি কেনো দরকার?মনের মধ্যে প্রশ্ন টা উদয় হলেও তা মুখে আনলো না মেয়েটা।ধীর পায়ে হেটে গেলো ড্রয়িং রুমে।এক কোনায় লোহার সাথে ঝোলানো রয়েছে চাবিগুলো।সেখান থেকে একটা চাবি বের করে দুলাভাই এর হাতে দিলো।বিনয়ী হেসে হাতে নিলো আসিফ।বললো,

-একটু নিচে আসো তো।চাবি টা নিয়ে আসবে।

বলেই ব্যাগ হাতে নিয়ে এগিয়ে গেলো দরজার দিকে।মাহমুদ কিছুক্ষণ পূর্বেই নেমে গেছে নিচতলার উদ্দেশ্যে।হতবাক হয়ে জিন্নাতের রুমের দিকে ছুটে গেলো জুহি।আর্তনাদ করে বলল,

-আপু, দুলাভাই চলে যাচ্ছে কেনো?

চমকে উঠলো জান্নাত।কিংকর্তব্যবিমূঢ় হয়ে দৌড় লাগালো সিঁড়ির দিকে।দিশেহারা হয়ে আসিফের পিছু-পিছু নামতে-নামতে বলতে লাগলো,

-এইই, কোথায় যাচ্ছো তুমি?আরে এতো রাতে কোথায় যাবে?শোনো,কোথাও যাবে না তুমি।আরে, এমন পাগলামি করছো কেনো?এইই, আমার কথা টা তো শোনো।

একবারের জন্যেও পিছনে তাকালো না আসিফ।এগিয়ে গেলো গেটের দিকে। তালা খুলে গেট টাকে খুলে দিলো।এরপর পার্কিং করে রাখা গাড়িতে উঠে স্টার্ট দিলো।গেটের কাছে গিয়ে থেমে উঁকি মারলো পেছনে।জান্নাত ফুঁপিয়ে কাঁদছে।সেদিকে এক নজর দেখে জুহির দিকে তাকালো।হাঁক ছেড়ে বলল,

-জুহি,গেট আটকে উপরে যাও।চাবি তালার সাথেই।

ব্যাস!আর কোনো কথা নয়।পরপর’ই এগিয়ে গেলো মেইন রোডের দিকে।ধীরে ধীরে চক্ষুসীমানার আড়াল হয়ে গেলো গাড়িটা।দুহাতে মুখ চেপে ঢুকরে কেঁদে উঠলো জান্নাত।ক্রমশই রাগ বাড়তে লাগলো নিজের উপরে।কেনো চেঁচাতে গেলো লোকটার উপর?নিশ্চয়ই কষ্ট পেয়েছে ।নাহলে এই মাঝরাতে কখনোই বাড়ি ছাড়তো না।এতোটা রাত।প্রায় ছ-ঘন্টার জার্নি।কি-করে যাবে?পথে যদি কোনো বিপদ আসে?উফফ!দুশ্চিন্তায় মাথা ফেটে যাচ্ছে!

চলবে?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 32 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন