#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৩৩
বর্তমান আবহাওয়াটা স্নিগ্ধ। ঝড় হাওয়ার সাথে জানালার ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারছে বৃষ্টির ফোঁটা।কিছুক্ষণ পর পর মেঘের গর্জন, সাথে মৃদু গুড়ুম গুড়ুম আওয়াজ।এ এক বিশাল আমেজপূর্ণ অবস্থা।ঢাক-ঢোল, সানাই এর মতো নানা বাদ্যযন্ত্র বাঁজছে।যেনো মেঘেদের রাজকুমারীর বিয়ের আয়োজন চলছে।মাহমুদ আড়মোড়া ভেঙে উঠে বসলো।রুমের মধ্যে কোথাও আলো নেই।দেয়াল ঘড়ির ঘূর্ণায়মান কাঁটা নিজের অস্তিত্ব জানাতে পারলেও সময়টা স্পষ্ট বোঝা যাচ্ছে না।আবছা এই অন্ধকার কক্ষে মাহমুদ হাত দিয়ে ফোন টা খোঁজার চেষ্টা করলো।কিন্তু পাওয়া গেলো না।
এখন কি রাত? নাকি সকাল।বোঝা গেলো না কিছুই।খোলা জানালা থেকে ভেতরে প্রবেশ করা ক্ষীণ আলো দিনের অস্তিত্ব বোঝাচ্ছে।কিন্তু বৃষ্টিস্নাত এই পরিবেশ সকাল আর বিকালের পার্থক্য টা তুলে ধরতে সক্ষম হলো না।খাট থেকে নেমে স্যান্ডেল জোড়া পায়ে দিলো।পড়নে শুধুমাত্র একটা ট্রাউজার।আর কিছুই নেই।খালি গা নিয়ে ওভাবেই এগিয়ে গেলো জানালার দিকে।বাইরে তাকিয়ে দেখে নিলো প্রকৃতি।বৃষ্টির প্রতিটা স্বচ্ছ ফোঁটায় যেনো সকল গ্লানি ধুয়ে মুছে নতুনত্বে ছেয়ে উঠেছে।অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ।ইচ্ছে হচ্ছে চেয়ার পেতে জানালার কাছ টায় বসে কিছু বৃষ্টিবিলাস করতে।হাতে বঙ্কিমচন্দ্রের একখানা উপন্যাসের বই নিয়ে স্বচ্ছ মনটা নিয়ে চোখ বোলাতে।কিন্তু এটা তো মাহমুদের দ্বারা সম্ভব নয়।এগুলো কবি বা ঔপন্যাসিকরা করে থাকে।বইপ্রেমিরা ও এমন স্বভাবের অন্তর্ভুক্ত। কিন্তু সে না তো কবি,আর না তো কোনো বইপ্রেমিক।
‘বইপ্রেমী‘_ হ্যাঁ, বইপ্রেমী।শব্দটা মস্তিষ্কে আসতেই বুকের ভেতরটায় দুটো ধাক্কা লাগলো।কেউ যেনো স্বজোরে তাচ্ছিল্যতার সাথে লাথি মারলো।হ্যাঁ, মারতেই পারে।কোনো সাহিত্যিক অথবা বইপ্রেমী রা মারতেই পারে।কারন সে তো এসব প্রেমিক দের শত্রু।বইপ্রেমী শব্দটা যতবার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঠিক ততবারই পেট ফেটে হাসি আসছে তার।কিন্তু হাসা যাবে না।হাঁসা টা অনুচিত।এই মুহুর্তে সে জীবনের সবথেকে কঠিন এক পরিস্থিতি পার করছে।একজন প্রেমিক রুপে পুরো পরিবারের সাথে যুদ্ধ করার পালা।প্রেমিকাকে আপন করার চেষ্টায় কঠোর অধ্যবসায় করার সময়।কিন্তু এখন যদি সে হাসে, তাহলে বিষয়টা বেমানান।যে কেউ দেখলেই নির্দিধায় বলে দেবে, অতিরিক্ত মানসিক চাপে সে পাগল হয়ে গেছে।হ্যাঁ হতেই পারে।মাহমুদ পাগল হয়ে গেছে।ঘুমের রেশ টা যত কাটছে ততই বাস্তবিক পরিস্থিতি গুলো সজাগ হচ্ছে।মনে পড়ছে তার প্রেমিকার কথা। মেয়েটা এখনো কল করলো না?কি আজব!বড় বোনের হাতে থাপ্পড় খেয়েই ভুলে গেলো?নাহ!এটা তো ভালো লক্ষণ নয়।
দ্রুততার সাথে আবারো বিছানার কাছে গেলো। বালিশ টাকে সরিয়ে সূচালো দৃষ্টি দিলো বিছানার চাঁদরের উপর।ওইতো,ব্লাক কভারের ফোন টা অবহেলায় পড়ে আছে উলটো হয়ে।মাহমুদ হাতে নিলো ফোনটা।কললিস্ট চেক করে দেখে নিলো আবারো।সত্যিই জিন্নাতের নাম্বার থেকে কোনো কল আসে নি।আহত চিত্ত নিয়ে নিশ্চুপ হয়ে বসে রইলো মাহমুদ।মিনিট খানেক কাটার পরেই আবারো উত্তেজিত হয়ে উঠলো।জিন্নাত ফোন দেয় নি বলে কি সেও দিবে না?না না!হতেই পারে না।সে ফোন দিলো।কিন্তু আফসোস!নাম্বার ঠিক দুদিন পূর্বের দিনগুলোর মতোই সুইচ অফ।একজন মহিলা মিষ্টি কন্ঠে সেটা বুঝিয়ে বলছে তাকে।কিন্তু মাহমুদের বিরক্ত লাগলো।আজকাল ওই তেতোমুখির বাচ্চামি আর জেদ ভরা কথা গুলো ছাড়া আর কোনো নারীর কন্ঠে ভালো লাগে না।যেনো পর নারীর মিষ্টি কথাতে তার সুগার বেড়ে যায়,ব্লাড প্রেশার হাই হয়ে যায়।
হঠাৎই মস্তিষ্কে সুক্ষ্ণ একটা চিন্তার রেশ বুনন হলো।জিন্নাতের ফোন কি নিয়ে গেলো। সে জন্যই কি কোনো যোগাযোগ করে নি মেয়েটা।হতেই পারে।অস্বাভাবিক ব্যাপার নয়।এ ব্যাপারে শুরু থেকেই নিশ্চিত ছিলো।কিন্তু তার সঙ্গে অল্প কিছুক্ষণ হলেও কথা বলা দরকার।
বৃষ্টির ফোঁটা কিছুটা ছোট হয়ে এসেছে।হয়তো কিছুক্ষণের মধ্যে কমেও যাবে।এবারে বাড়িতে যাওয়া প্রয়োজন।মাহমুদ প্যান্ট-শার্ট পড়ে নিলো।ঢাকা থেকে এসেছে তখন ভোর পাঁচটা।সোজা বাড়িতে যাওয়ার চিন্তাভাবনা থাকলেও পরবর্তীতে সেটা বদলাতে হয়েছে।মাশরুর ফোন দিয়েছিলো সে সময়।যেনো সারারাত নির্ঘুম থেকে অপেক্ষা করছিলো পৌঁছানোর।নিত্য ঢাকা থেকে বাড়িতে যাতায়াত করা মাশরুরের যেনো যাত্রাপথ মুখস্ত ছিলো।সে অনুযায়ীই ফোন সাবধান করেছিলো ছোট ভাইকে।নম্র কন্ঠে বুঝিয়েছিলো,
-বড় কাকা আর কাকি এখনো বাড়িতে।সকাল আট টায় রওনা দিবে। এখনি বাড়িতে আসলে তোকে নিয়ে ঝামেলা হবে বড়।তার কোনো প্রয়োজন নাই।তারা যাওয়ার পরেই তুই আসিস।
ভেবে-চিন্তে কথাটাকে গুরুত্বপূর্ণ মনে করেই যাত্রাপথ পরিবর্তন করেছিলো মাহমুদ।আহমেদ বাড়ির পরিবর্তে সোজা উঠেছিলো মোল্লাবাড়িতে।এর পরেই দিয়েছে ঘুম।দুপুরের পর এমন বৃষ্টিস্নাত আবহাওয়া ঘুমকে করেছিলো আরামদায়ক। যার কারনে দুপুরে খেতেও ওঠে নি সে।
_
আসরের আজান দিয়েছে কিছুক্ষণ পূর্বেই।বৃষ্টি ও থেমে গেছে।মোল্লাবাড়ি থেকে আরাম সে খেয়ে -দেয়ে তারপরেই রওনা দিলো বাড়ির উদ্দেশ্যে।সজলের বাইকে এসেছে সে।বাড়ির গেটের সামনে বাইক থামিয়েই বন্ধুকে বিদায় করলো।মনে মনে বিরক্ত হয়ে নাক-মুখ কুঁচকে ফেললো।পরিবেশ কি সুন্দর।এই আবহাওয়ায় বউ নিয়ে আরামসে ঘুম দেওয়া যায়,তার হাতের তৈরী খিচুড়ি-ডিম ভাজা খাওয়া যায়।কিন্তু ঝগড়া -ঝামেলা তো আর করা যায় না।এমন ঝই-ঝামেলা করতে হয় রুক্ষ পরিবেশে।গ্রীষ্মের খরাপূর্ণ আবহাওয়ায়,যখন মেজাজ থাকবে একশত চৌত্রিশ ডিগ্রি।কিন্তু এখন তো সেটা সম্ভব নয়।এই রোমান্টিক পরিবেশে তো আর মাহমুদের মেজাজ খারাপ হবে না।কি মুশকিল!তাহলে কি সে সবার ঝাড়ি শুনে বসে থাকবে।
ঘরের চৌকাঠে পা রাখা মাত্রই মমতাজ বেগম খৈ খৈ করে উঠলেন।তিনি সামনের রুমেই নিজের চৌকিতে বসে ছিলেন।নিজ মনে পান চিবুচ্ছিলেন।মাহমুদকে দেখতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন।চিৎকার করে বলে উঠলেন,
-ভিত্রে ঢোকপা না।আগে নাইয়া আও।ওই আবিয়াইত্তা মাইয়ার লগে থাইকা আইছো।ছিহঃ!আমার চৌকাঠেও পা থুইবা না।আল্লায় ঠাডা হালাইবে ঘরের উপরে।
মমতাজের কন্ঠস্বর শুনতেই বেরিয়ে এলেন রেবেকা।একে একে মামুন,মাশরুর, মিলি ও এগিয়ে এলো।মেজাজ তরতর করে বেড়ে গেলো মাহমুদের।চৌত্রিশ এর জায়গায় ছত্রিশ ডিগ্রি হয়ে গেলো।সত্যিই তো,মেজাজ খারাপ হতে তো আবহাওয়ার প্রয়োজন পড়ে না।ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে সোজা মমতাজের পাশে উঠে বসলো।তার ই বিছানায়।হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো সেখানেই।রণমুর্তি ধারণ করলেন মমতাজ।মুখে পান থাকার কারনে স্পষ্ট ভাবে গালি দিতেও পারছেন না।তারপরেও মাহমুদের থেকে ছিটকে দূরে গিয়ে বসলো।এতে যেনো বেশ মজা পেয়ে গেলো সে।দাদীর আরো কাছে গিয়ে বসে নিচু গলায় বললো,
_তোমার কি মনে হয়,তোমারে দেখানোর জন্য এখনো গোসল করি নাই আমি?গত দুই দিনে সাতবার করছি।হিসেব মেলাও তো একবার।
বলেই দাঁত বের করে হেসে দিলো।লজ্জা পেয়ে গেলেন মমতাজ।নাতীর এহেন নির্লজ্জতায় বিছানা থেকে নেমে গেলেন।দু ধারে মাথা নাড়াতে নাড়াতে বললেন,
-ছিঃ! ছি! ছি!
মামুন আহমেদের দৃষ্টি গম্ভীর। তার পুরো পরিকল্পনা শেষ!বিগত দশ বছর ধরে সাজানো - কষানো ছক টাকে মুহুর্তে’ই নষ্ট করে দিয়েছে মাহমুদ।তারপরেও তিনি চেঁচাতে পারলেন না।সাহসে কুলাচ্ছে না।ছোট ছেলে তো আধপাগল। রাগ হলে কখন কি করে বসে ঠিক নেই।বড়-ছোট,সম্মান-অসম্মান,বাবা-ভাই দেখে না।খেয়াল খুশিমতো কাজ করে ফেলে। এটাতো আর তার সভ্য বড় ছেলে নয় যে মাথা নিচু করে বাপের আদেশ মানবে।তারপরেও রাগ টা দমাতে পারলেন না।গম্ভীর কন্ঠে উঠোনের দিকে তাকিয়ে বললেন,
-ঘর থেকে বাইর হইয়া যা!
মাহমুদ বাম ভ্রুঁ উঁচিয়ে তাকালো।সামান্য হেসে ব্যাগ গুলো নিয়ে ভেতর ঘরের দিকে এগোতে লাগলো।এই অবাধ্যতা মাথায় রক্ত উঠিয়ে দিলো মামুনের।ক্ষিপ্ত পায়ে ছেলেকে থাবা বসাতে চাইলেন।কিন্তু পারলেন না।এর পূর্বেই বাঁধা হয়ে দাঁড়ালো মাশরুর।বাবাকে সান্ত্বনা দিয়ে বললো,
-শান্ত হও।আমি দেখছি।মাহমুদ,ব্যাগ রেখে নিচে আয়।
মেনে নিলো তা।পাটাতনে উঠে ব্যাগ রেখে শার্ট টা খুলে ফেললো।একটা পাতলা, আরামদায়ক টিশার্ট পড়ে নিরুত্তাপ ভাব নিয়ে নিচে নামলো।সামনের ঘর ভরে উঠেছে ইতোমধ্যে।জামান,ফাহমিদা এমনকি দোলন ও উপস্থিত আছে সেখানে।ব্যাপারটা খানিকটা ঘাবড়ে যাওয়ার মতো হলেও মাহমুদ ঘাবড়ালো না।বরং খুশি হলো।যা বলার তা একসাথে,সর্বসম্মুখে বলে দেওয়াই উত্তম।সকলে বসে আছে নিশ্চুপ হয়ে।প্রত্যেকের’ই মুখ ভার।তবে স্বাভাবিক ভাবে বসে আছে মাশরুর।দেখে মনে হচ্ছে আসন্ন শালিস ব্যবস্থার তিনিই মাতব্বর।হয়তো দায়িত্ব নিয়ে ফেলেছে।খারাপ না!
দৃঢ় পায়ে আবারো বিছানায় উঠলো মাহমুদ।জানালার খুটির সাথে হেলান দিয়ে ফোন বের করলো।মাশরুরের দিকে তাকিয়ে বলল,
যা বলার আগামী বিশ মিনিটের মধ্যে বলবি।ক্লাব ঘরে যাবো।
“তুই এমনটা কেনো করলি?”
মাশরুরের কন্ঠস্বর গম্ভীর।তার কথা বলতে ইচ্ছে করছে না।এই ছোট্ট প্রশ্নটা দিয়ে সকল উত্তর গুলো পাওয়ার তীব্র ইচ্ছা।কিন্তু মাহমুদ তো বরাবর’ই ঘাড়ত্যাড়া। পূর্বের মতোই ত্যাড়ামি করে উত্তর দিলো।বললো,
“আমি আবার কি করলাম?”
এমন সিরিয়াস মুহুর্তে এহেন মেজাজ খারাপ করা উত্তরে সকলেই ক্ষিপ্ত হলো।মাশরুরের দিকে তাকিয়ে সেই রাগী দৃষ্টি বিনিময় ও করে নিলো নিঃশব্দে।নেহাত, বড্ড শান্ত এবং ধৈর্য্যশীল পুরুষ মাশরুর।সে কারনেই পুরোটা খুলে বলতে উদ্যত হলো।বললো,
“ছোট বেলা থেকে তোর আর দোলনের বিয়ের কথা হচ্ছে।এমনকি তুই এতোদিনে কোনো কাজ-বাজ শুরু করলে বিয়েও হয়ে যেতো।তারপরেও এমনটা করলি কেনো?তোর কারনে এখন অবধি ওকে বিয়ে দেয় নি।আর বিয়ে করবি না, সেটা আলাদা কথা।এসবের মধ্যে জিন্নাত কে জড়ালি কেনো?মেয়েটার বয়স কম,বুদ্ধি কম,আবেগী_ সেই সুযোগ টা নিলি কেনো?তুই কি জানিস গতকাল কতটা অপমান সহ্য করতে হয়েছে কাকা-কাকীকে।তোর কারনে ওরা কেনো এসব সইবে?
থেমে তপ্ত নিঃশ্বাস নিয়ে বললো,
-যা হয়েছে,এই পর্যন্ত।ব্যবসা শুরু কর- টাকা আমি দেবো।আর এসব ঝামেলা ছেড়ে দোলন কে বিয়ে কর।নিজেদের মধ্যে এইসব অভিমান ভালো লাগে না।বুঝেছিস?
মাহমুদ নেমে গেলো বিছানা থেকে।ফোন টাকে পকেটে ঢুকিয়ে চৌকাঠ পার হলো।এরই মধ্যে মাশরুর পুণরায় প্রশ্ন করলো।বললো,
-কথা ক্লিয়ার না করে কোথাও যাবি না, মাহমুদ।
এবারে পিছনে ফিরলো।মাশরুরের দিকে তাকিয়ে ক্ষিপ্ত কন্ঠে বললো,
“আমি শুরু থেকেই ক্লিয়ার করে আসতেছি।এবার তোরা যদি এগুলারে প্রতিদিন প্যাঁচাস - তাহলে তো আমার কিছু করার নাই।আমি দোলনরে বিয়া করবো না।অনেক আগেই বলছি।এইসব বিয়ার প্রস্তাব,সম্বন্ধ এইসব তোর বাপ ঠিক করছে।আমারে জিজ্ঞেস করে নিছিলো?করে নায়।যখন করলো তখন ছাক্কা স্টেটমেন্ট দিছি আমি।বাকি রইলো জিন্নাতের কথা।আমার ওরে ভালো লাগে,আমারে ওর ভালো লাগে _ পুরো ব্যাপারটা আমাদের।এটা নিয়া তোরা নাঁচানাচি করলেই তো হবে না।আমার যারে পছন্দ তারেই বিয়া করবো।আর ব্যবসার জন্য টাকা দিবি, খুবই ভালো কথা।আমার এমনিতেও টাকা লাগবে।বিয়া করবো জিন্নাত রে।
ফুঁসে উঠলো রেবেকা।গলা ছেড়ে চেচিয়ে উঠে বললো,
-ওই মাইয়া,আমি আমার ঘরে তুলমু না।
- ভালো কথা।তুইলো না।আলাদা ঘর বানাবো।তারপর আমি আমার বউ আনবো।এসব নিয়া ফাও ফাও ক্যাচাল করলে তো হবে না, মা।
ধপ করে মাটিতে বসে পড়লেন রেবেকা।ফাহমিদা এসে ধরলেন তাকে।দুহাত কপালে চেপে ধরে বিস্ময় নিয়ে আহাজারি করে বললেন,
-আল্লাহ!আমার পোলাডার কি হইছে?ও তো এমন আছিলো না।এখনই ঘর আলাদা করতে চাই,বিয়ার পর তো নাহয় বাদ ই দিলাম।আল্লাহ!
ফাহমিদা তাকে সান্ত্বনা দিলেন।কানে ফুসফুস করে বললেন,
-আপনি কি কিছু বোঝেন না ভাবি?এমনি এমনি কি ঢাকায় নিছে?দেখেন কি না কি খাওয়াইছে নিয়া।তাবিজ-কবচ করছে হয়তো।চালান ও দিতে পারে।
জা এর মুখে এসব শুনে আরো উত্তেজিত হয়ে পড়লেন রেবেকা।উল্টোপাল্টা বলতে লাগলেন ছেলেকে।তিনি এক্ষুনি কবিরাজ-ওঝার কাছে নিয়ে যাবেন ছেলেকে।নাহলে পরে বিশাল ক্ষতি হবে।এসব দেখে মেজাজ হারিয়ে ফেললো মাহমুদ।বিরক্ত হয়ে উঠোনে নামতে নামতে বললো,
‘ধুর,বাল!’
সকলে উত্তেজিত হয়ে পড়লেন।দোলন কান্না করতে করতে চলে গেলো ঘরে।জামান আহমেদ স্ত্রী কে ইশারা দিয়ে গম্ভীর মুখে চলে এলেন নিজের ঘরে।মাশরুর আর সময় ব্যয় করলো না।পিছু ধরলো মাহমুদের।পুকুর পাড়ের সামনে আসতেই ভাইয়ের হাত চেপে ধরলো।টেনে নিয়ে গেলো সিঁড়ির দিকে।
_
সন্ধ্যা নেমে এসেছে প্রায়।বৃষ্টি পরবর্তী স্বচ্ছ আকাশের রঙ বদলে ঠাই নিয়েছে ছাই বর্ণে।পুকুরের ওপারে বিশাল বাঁশঝাড়। সেখান থেকে ঝিঁ ঝিঁ পোকার ডাক আসছে থেমে থেমে।মাহমুদ বরাবরই লম্বা-চওড়া বলিষ্ঠ শরীরের এক কৃষ্ণদেহী পুরুষ।সে হিসেবে বড় ভাই মাশরুর তার থেকে সামান্য খাটো।উচ্চতায় চার -পাঁচ ইঞ্চির ব্যবধান।কিন্তু ফর্সাদেহী সভ্য এই ডাক্তার দেখতে বড্ড সুপুরুষ । মাহমুদ কে নিজের পাশে বসিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিলো সে।নম্র,স্নিগ্ধ হয়ে প্রফেশনাল বাচনভঙ্গি দিয়ে বললো,
-মাহমুদ,তুই কি জানতি না জিন্নাত কে আমি পছন্দ করি।এমনকি বিয়ের প্রস্তাব ও দিয়েছিলাম।
বড় ভাইয়ের উদ্দেশ্য বুঝতে মোটেও সময় লাগলো না মাহমুদের।সে হাসলো।দ্রুততার সাথে উত্তর দিয়ে বললো,
-হ্যাঁ জানি।কিন্তু জিন্নাত তোকে পছন্দ করে না, তাই রিজেক্ট করে দিয়েছিলো।
মাশরুরের মুখচোখ থমথমে হয়ে গেলো।ফর্সা মুখটাতে অপমানে কালচে বর্ন ছেপে গেলো।আশেপাশে তাকিয়ে রাগ কে কন্ট্রোল করে বললো,
-ওর বয়স কম।আবেগের বশে জড়িয়েছে।যখন বুঝতে পারবে তখন তোকে ছেড়ে দিতে এক সেকেন্ড ও ভাববে না।ছেড়ে দে ওকে।অন্যকারো মেয়ে না ও, আমাদের কাকার মেয়ে।ঝামেলা হবে।
-আমিও সেই অপেক্ষায় আছি।যেদিন ও বলবে আমি ওর যোগ্য না,সেদিন বিনাবাক্যে ছেড়ে দেবো।তোর এতো টেনশনের দরকার নাই।
এ পর্যায়ে ক্ষেপে উঠলো মাশরুর।দাঁতে দাঁত চেপে বললো,
-তোর লজ্জা করছে না।বেকার,নেশাখোর,উগ্র হয়েও ওর পেছনে লেগেছিস।কাকা আজীবনেও তোকে মেনে নেবে না।তোর সাথে ভাই মানায় না জিন্নাতকে।কখনো দাঁড়িয়ে দেখেছিস একসাথে?যেখানে আমাকেই ওরা মানে নি সেখানে তুই কিভাবে দাঁড়াচ্ছিস?
-কিন্তু আমাকে তো মেনে নিছে,ভাইয়া।তোর এই সব সফলতা দিয়ে কি করবি _ যেখানে আমি বেকার,নেশাখোর, কালো, উগ্র হওয়ার পরেও জিন্নাত আমায় পছন্দ করেছে।ধুর!আমিও না মাঝেমধ্যে ভাবি,মেয়েটা কি দেখলো আমার মধ্যে।আর জিন্নাতের জন্য তোর এই চিন্তাগুলোও বিফলে যাবে না।কথায় আছে না,যোগ্য পাত্র হারালে -কাঁদতে হবে আড়ালে।ঠিক!তোর মতো একটা যোগ্য পাত্রকে হারিয়ে ও আমাকে বেছে নিয়েছে।কাঁদতে তো হবেই।কিন্তু বিশ্বাস কর,আমি আমার বউকে একটুও কাঁদাবো না।বাই দা ওয়ে,বিয়ে করছি আমরা।তুই দয়া করে তোর কথাটা রাখিস।ব্যবসার জন্য সত্যিই আমার টাকা লাগবে।
এরপর শিষ বাঁজাতে বাঁজাতে চলে গেলো গেটের দিকে।মাশরুর স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলো পুকুরের পানির দিকে।কিছুক্ষণ পর আচমকাই হেসে উঠলো।ভয়ঙ্কর সেই হাসি।দাঁতে দাঁত চেপে বলে উঠলো,
-বেশ তো।যখন সভ্য রুপ কাজে লাগে না,তখন আমি অসভ্য ই হবে।কিন্তু তাও ওকে আমার চাই।
_
গেট পার হতেই ফোন বেজে উঠলো মাহমুদের।স্ক্রিনের নতুন নাম্বার টা দেখতেই বাইক থামিয়ে দিলো।বুকটা ধড়ফড় করে উঠলো তার।দ্রুত রিসিভড করে কানে নিয়েই বললো,
-পেয়েছিস তাহলে।আমি চিন্তায় ছিলাম।
হাতের ছোট্ট বাটন ফোনটা মুঠোতে আরেকটু চেপে ধরলো জিন্নাত।নিচু কন্ঠে ফিসফিস করে বললো,
-হুম,একটু আগেই সোফার নিচে পেয়েছি।অন্যকারো হাতে পড়লে কেলেঙ্কারি হয়ে যেতো।আপনি বলে যাবেন না?
ঠোঁট দুটো গোল করে গরম নিঃশ্বাস ফেললো মাহমুদ।বললো,
-সুযোগ পাই নি।কেউ কিছু বলেছে তারপর?
গাল টা এখনো বিষ হয়ে আছে যন্ত্রণায়।সেখানে হাত বুলিয়ে চোখ দুটো বন্ধ করে ফেললো।মুহুর্তে’ই টপ করে দুফোটা জল গড়িয়ে পড়লো।বললো,
-আব্বু কথা বলে না আমার সাথে।মা এসেই....
বলতে পারলো না।এর পূর্বেই হু হু কেঁদে উঠলো।বুকের বাঁ পাশ টা যেনো কেউ খামছে ধরে আছে মাহমুদের।শ্বাস রোধ হয়ে এলো প্রায়।আদুরে কন্ঠে বললো,
-দুইটা মাস সময় দে আমারে।এরমধ্যে সব ঠিক করে দেবো।
এরপর কেউ কিছু বললে তুই বলে দিবি‘আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবি না।’
আঁতকে উঠলো জিন্নাত। বললো,
-এসব কি বলছেন, মাহমুদ ভাই?
-উঁহু!ছেড়ে যাচ্ছি না তো আমি।মাত্র দু টো মাস লাগবে।এরপর সবাইকে রাজি করে তোকে নিয়ে যাবো।এখন এটা না বললে তোকে বিয়ের চাপ দেবে।তখন সেসব সামলানোর সাধ্য হবে না আমার।বুঝেছিস?
-হু!
চলবে?