#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৩৪
দুপুরের অসহ্য তাপে ঘেমে নেয়ে ঘরে প্রবেশ করলেন রকিবুল আহমেদ।তার গায়ের শার্ট টা ভিঁজে চুপচুপে হয়ে শরীরের সাথে মিশে আছে।মনে হচ্ছে মুষলধারে বৃষ্টিতে ভিঁজে তারপরেই বাড়ি ফিরেছে।এতোটা গরমেও তার মেজাজ শান্ত।কিছু ভাবছিলেন ছোট মেয়ের ব্যাপারে।সে দরজা খুলবে ভেবেই কোনো মজার কথা গেঁথে রেখেছিলেন মনে।কাঠের শৌখিন দরজা টা খুলতেই মুখোমুখি হলেন মেঝো মেয়ের।মুহুর্তে’ই হাস্যোজ্জ্বল মুখটা ছেয়ে গেলো গাঢ় অন্ধকারে।শান্ত মুখশ্রী ধীরে ধীরে দখল করে নিচ্ছে রুক্ষতা রা।এক পলক জিন্নাতের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন।কোনো বাক্যব্যয় না করেই থমথমে মুখে এগিয়ে গেলেন নিজের কক্ষের দিকে।
বুকটা মুঁচড়ে উঠলো জিন্নাতের।কলিজাটায় যেনো পঁচন ধরে গেলো।তার আব্বু,তার সাথে কথাই বললো না।এতোটা অবহেলা,এতোটা যন্ত্রণা কি করে সইবে সে?চোখের কোণ টা ভরে এলো গরম জলে।ধপ করে বসে পড়লো সোফার উপর।মাথাটা হেলিয়ে চোখ দুটো বুজে নিলো।নিঃশব্দে কাঁদলো কিছুক্ষণ।মনে পড়লো পূর্বের কথা।কতটা ভালো সম্পর্ক ছিলো তাদের।যেখানে বড় বোন,জুহি কেউই বাবার সাথে চোখ তুলেও কথা বলতো না _ সেখানে সে প্রতিনিয়ত কোমড়ে হাত বেঁধে ঝগড়া করেছে। রকিবুল আহমেদ তাতে মোটেও অসন্তুষ্ট ছিলেন না।বরং প্রশ্রয় দিতেন।যেনো এই মেঝো মেয়ের মধ্যে নিজের মা-কে খুঁজে পেতেন - যিনি সন্তান কে শাসন করছেন।অথচ আজ?বাবা তো দূর, বাড়ির কেউ-ই ঠিক মতো কথা বলে না।সবাই এড়িয়ে চলে।যেনো সে কোনো মহামারী।সারাটা দিন ওই রুমের এক কোনায় টেবিলের কাছে পড়ে থাকে বই ধরে।খুব একটা বের হওয়ার ইচ্ছে হয় না।প্রশ্নের সম্মুখীন হতে ভীষণ ভয়।কিন্তু না।আর এভাবে চলতে দেওয়া যাবে না।একপ্রকার মানসিক রোগী হয়ে যাচ্ছে সে।কাছের মানুষ গুলোর অবহেলা কুঁড়ে কুঁড়ে খায় ভেতরটাকে।
রকিবুল আহমেদ বাইরে থেকে এসেই সোজা বাথরুমে ঢুকেছেন।গোসল সেরে গামোছা দিয়ে গা মুছতে মুছতে বের হলেন।মুখ থেকে গামছা সরাতেই চোখ পড়লো খাটের দিকে।জিন্নাত কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে হেলান দিয়ে আছেন।ভীষণ অবাক হলেন।দাঁড়িয়ে রইলেন সেখানেই।বাবাকে বের হতে দেখেই চোখ মেললো জিন্নাত।দ্রুততার সাথে ছুটে এসে জড়িয়ে ধরলো।সে কাঁদছে,হেঁচকি তুলে কাঁদছে।কাঁদার তোঁড়ে কিছু বলতেই পারছে না।একসময় ঢেকুর মেরে বলে উঠল,
“তোমরা প্লিজ আমার সাথে কথা বলো।এভাবে আর অবহেলা কোরো না।আমি মরে যাবো।মানছি, ভুল করেছি।অনেক বড় ভুল করেছি।কিন্তু এবার তো ক্ষমা করে দাও।আর করবোনা এমন।আমি আর কখনো গ্রামেই যাবো না।ফোন টাও আপুর কাছে দিয়ে দিয়েছি।আব্বু প্লিজ!একটু কথা বলো।আমার বুক টা ফেঁটে যাচ্ছে,অনেক কষ্ট হচ্ছে আমার।তোমাদের বোঝাতে পারবো না।সামনে এক্সাম,আমার চিন্তায় মাথা ফেঁটে যাচ্ছে _ অথচ পড়তে পারছি না।তোমরা আমার সাথে কথা না বললে,সাহস না দিলে আমি পরিক্ষা দিতেই পারবো না।আমি একদম মরে যাবো।”
ফাতেমা রান্নাঘরে ছিলো।জিন্নাতকে নিজেদের ঘরে ঢুকতে দেখেই অবাক হয়েছেন।কিছুটা চিন্তিত ও ছিলেন।সেই কৌতূহল দমাতে না পেরেই পিছু পিছু এসেছিলেন।কিন্তু প্রাপ্তবয়স্কা মেয়ের এহেন বাচ্চামো কান্ড দেখে নিজেই ভেঙে পড়লেন।ছুটে এসে জড়িয়ে ধরলেন তাকে।কাঁদতে কাঁদতে স্বামীকে ধমকাতে শুরু করলেন।বললেন,
-“কতটা পাষাণ তুমি?আমি নাহয় রাগ করে কথা বলি না_তাই বলে তোমরাও বলবা না।মেয়েটা না হয় ভুল করছেই, তো ওর বয়সের দিকে খেয়াল রাখবা না?ওরে বোঝাবা না?সবাই যদি শাসন ই করো তাহলে ও কোথায় যাবে?
বোকা চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন রকিবুল।কি বলবেন বুঝে উঠতে পারছেন না।ফাতেমার তরকারি পুড়ছে। আবেগীয় কাহিনি জলাঞ্জলি দিয়ে দ্রুত ছুটলেন রান্নাঘরের দিকে।রকিবুল মেয়ের দিকে তাকালেন।হাত ধরে নিয়ে বসালেন খাটে।গম্ভীর কন্ঠে বললেন,
“আমি তোমাকে জান্নাতের থেকেও বেশি বুঝদার ভেবেছিলাম।অথচ তুমিই কি-না সবথেকে বড় ভুল টা করলে!
আবারো হু হু করে কেঁদে উঠলো জিন্নাত।বললো,
“ক্ষমা চেয়েছি তো।আর এমন করবো না।আমি ফোন ই ইউজ করবো না আর।যোগাযোগ ও রাখবো না কোনো।শুধু পড়ায় মনোযোগ দিবো।তোমাদের খুব প্রয়োজন আমার।
“বেশ!মনে থাকবে তো?”
রকিবুল আহমেদ পুণরায় সাবধানী বার্তা দিলেন মেয়েকে।সাথে সাথেই জিন্নাত মাথা নাড়িয়ে সম্মতি জানালো।
★
সময়টা ঠিক সন্ধ্যার পর।বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার।তবে নগরের কৃত্রিম আলো রাতের আঙুল কে বুড়ো আঙুল দেখিয়ে আলোকিত করে রেখেছে দিনের মতো।আসমানের ওই ছাইরঙা বর্নের মধ্যে থালার ন্যায় রুপালি চাঁদ টা না থাকলে হয়তো দিন হিসেবেই ধরা যেতো।খাটের একপাশে বই হাতে বসে আছে জিন্নাত। তবে তার মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে।মোটা বইখানার মধ্যের আস্তরণ থেকে ভুম্ ভুম্ আওয়াজ আসছে।মাহমুদ কল করছে তাকে।ভয়ে কলিজা শুকিয়ে এলো জিন্নাতের।ঘন ঘন নিঃশ্বাস নিয়ে দেখলো জান্নাত কে।সে বসে আছে রুমের এক কোনায় রাখা টেবিলের পাশে।মনোযোগী দৃষ্টি আছে বইয়ের উপর।কিছুটা সাহস পেলো জিন্নাত।জান্নাতের নজর তাহলে তার দিকে নেই।ঘাড় ঘুরিয়ে তাকালো বিছানার দিকে।পায়ের কাছে উপুড় হয়ে শুয়ে বই পড়ছে জুহি।সে ও মনযোগ দিয়েছে নিজের পড়ায়।তাকাচ্ছে না তার দিকে।সবাইকে অবলোকন করতেই হাঁফ ছেড়ে বাঁচলো জিন্নাত।আলগোছে ফোন টা কেটে দিয়ে শ্বাসরুদ্ধ হয়ে বসে রইলো কিছুক্ষণ।ফোনটাকে শরীরে গুঁজে উঠে দাঁড়ালো।কিছুক্ষণ পায়েচারি করতে লাগলো রুমে।এরপর এগিয়ে গেলো টেবিলের কাছে।আমতা-আমতা করে বললো,
-আপু, ছাদে যাবি?
পড়তে পড়তেই বিরক্তিকর কন্ঠে জান্নাত উত্তর দিলো, - উমম না।
জিন্নাত আবারো এক-ই প্রশ্ন করলো।আহ্লাদী কন্ঠে বললো,
-চল না একটু যাই।আমার কেমন দমবন্ধ হয়ে আসছে রুমে।
এবারে চটে গেলো জান্নাত।আগামীকাল তার পরীক্ষা।ধমক মেরে বললো,
-উহহু!বিরক্ত করিস না তো। তোর ইচ্ছে হলে তুই যা।
খুশিতে কিছুক্ষণ গড়াগড়ি খেতে ইচ্ছে হচ্ছে জিন্নাতের।সে তো মনেপ্রাণে চেয়েছিলোই যাতে জান্নাত না যায়।কিন্তু এই উত্তেজনা তো প্রকাশ করা যাবে না।লুকাতে হবে হৃদয়ের গহীনে।এবারে আবারো পূর্বের মতো পায়েচারি করতে লাগলো সে।কিছুক্ষণ পর ডাকলো জুহি কে।বললো,
-এইই চল না ছাদে যাই।আমার একা একা ভালো লাগছে না।
মানলো না জুহি।বড় বোনের মতোই বিরক্ত হলো।একই সুরে বললো,
-উহু আপু।জ্বালিও না তো।আমার অনেক কাজ আছে।এসাইনমেন্ট লিখতে হবে।তুমি যাও।
জিন্নাতকে আর পায় কে?যাতে কোনোভাবে সন্দেহ না করে সেইজন্যই সেধেছিলো সবাইকে।পরিকল্পনায় অতি সুক্ষ্ম ভাবে সফল ও হয়েছে।ধীর পায়ে বেরিয়ে গেলো রুম ছেড়ে।ছাদে উঠতেই আটকে দিলো দরজা।মনটা শান্ত হচ্ছে না এখনো।মস্তিষ্ক বলছে জান্নাত আসবে তার পিছু পিছু_কথা শুনতে।সে জন্যই এই ব্যবস্থা!
মাহমুদকে কল দেওয়া মাত্রই সে কেটে দিলো।পরপরই নিজে থেকে কল করলো।বুক ধুকপুক করতে থাকা জিন্নাত ফোনটাকে কানে চেপে ধরে রাখলো কিছুক্ষণ।সারাটাদিন কথা বলতে থাকা মানুষটার সাথে আজকাল সারাদিনে পাঁচ মিনিট ও কথা হয় না।কতটা তৃষ্ণা জমে আছে বুকের ভেতরটায়।কতটা ছটফটানি কে দমিয়ে রেখেছে পাথর চাপা দিয়ে।
-কথা বলবি না?
মাহমুদের কন্ঠস্বর পেতেই চমকে উঠলো জিন্নাত। তাড়াহুড়ো করে বলে উঠলো, - হ্যাঁ, বলবো তো।
-তাহলে বল না?
মাহমুদের কন্ঠ আকুতি।যেনো প্রেয়সীর কন্ঠস্বর না শুনে সারাদিনে বুক টা মরুভূমি হয়ে গেছে।সেখানেই বৃষ্টির প্রকোপ নেওয়ার যতো তাড়া।জিন্নাত মৃদু হাসলো।অবুঝের মতো বলে উঠলো,
- কি বলবো?
কিছুটা শঙ্কিত হলো কৃষ্ণপুরুষ।উঠে বসলো সিঁড়িতে।চিন্তিত কন্ঠে জিজ্ঞেস করলো,
-কি হয়েছে?আবার কিছু বলছে তোকে?নাকি মারছে।
-কিচ্ছু করেনি মাহমুদ ভাই।আপনি শুধু শুধুই ব্যস্ত হচ্ছেন।
থেমে বুক চিরে নিঃশ্বাস নিয়ে বললো,
-আমি ওদের বলে দিয়েছি _আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না।ওরা মেনে নিয়েছে,আর খুশিও হয়েছে।এখন সবকিছু স্বাভাবিক আছে।
মাহমুদ উদাস হয়ে তাকালো বাগানের দিকে।বললো,
-ভালো করছিস।চিন্তা করিস না।পরীক্ষা টা দে,তারপর দেখছি।
কিছুটা সময় নিয়ে ভাবলো জিন্নাত।বাবা-মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠতেই বুকটা চিনচিন করে উঠলো ব্যথায়।তাদের ঠকাচ্ছে জিন্নাত।যোগাযোগ রাখবে না বলেও নিয়মিত কথা বলে যাচ্ছে।এসব জানার পর তারা ঠিক কতটা কষ্ট পাবে?সেই কষ্ট জিন্নাত মাপবে কি দিয়ে?আর চোখ তুলে কথাও বা বলবে কি করে?অনেকক্ষণ ভেবে-চিন্তে শান্ত গলায় ডাকলো মাহমুদকে। বললো,
-মাহমুদ ভাই?আপনি যখন দু-মাস পর আব্বুর কাছে আমায় চাইতে আসবেন_ তখন বলবেন আমি আপনাকে ভুলে গেছি।পরিবারের কথা মতো কোনো যোগাযোগ রাখি নি আপনার সাথে।শুধু আপনিই আমায় ভুলতে পারছেন না,অনেক ভালোবাসেন, তাই চাকরি করে সব বাজে নেশা বন্ধ করে আমায় বিয়ে করতে এসেছেন।বুঝেছেন?বাবাকে কথা দিয়েছি আমি।যদি ওরা কখনো শোনে আমি তাদের ঠকিয়েছি _তাহলে খুব কষ্ট পাবে।
হা হা করে হেসে দিলো মাহমুদ।তার অট্টহাসির শব্দে ফোন টা কান থেকে দূরে সরিয়ে দিলো জিন্নাত।বিরক্ত হয়ে দাঁত -মুখ খিঁচিয়ে কিছু বলতে চাইলো।এরমধ্যেই বলে উঠলো মাহমুদ।
-স্বার্থপরের বাচ্চা!নিজে একদম ঝই-ঝামেলা হীণ শান্তিতে থাকবি আর আমাকে টর্নেডোর সামনে দাঁড় করাবি।ভালো পরিকল্পনা!
-উহু!আপনি এমন করে বলছেন কেনো?আমি কি ছেড়ে যাচ্ছি নাকি আপনাকে?যাবতীয় বুদ্ধি তো আমিই দিবো আপনাকে_পেছনে বসে।আমি হচ্ছি চুনোপুঁটি। টর্নেডোর সামনে দাঁড়ালে উড়ে যাবো তো।আপনি ছোটো-খাটো হাতি আছেন,ঠিক সামলে নেবেন।সম্পুর্ণ বিশ্বাস আছে আমার।
দাঁতে দাঁত চেপে ধরলো মাহমুদ।বললো,
-আমার বুদ্ধিদাতা ম্যাডাম,এই ছোট-খাটো হাতিটা সামলানোর প্রস্তুতি নিয়েন।
খিলখিল করে হেসে উঠলো জিন্নাত।মুহুর্তে’ই ধমক মেরে মাহমুদ বলে উঠলো,
-এইই একদম হাসবি না।আমার মাথা খারাপ হলে কিন্তু খবর আছে?এমনিতেই সারাদিনে তোর জন্য কাজ করতে করতে ক্লান্ত আমি।তুই তো ভালোই রিলাক্স করছিস।
জিন্নাত অবাক হয়ে গেলো।মনটা খুশিতে পুলকিত হয়ে উঠলো।এর মানে মাহমুদ ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে?তাকে পাওয়ার এতো তাড়া! বললো,
-কি কাজ করেছেন?
হোঁচট খেলো মাহমুদ।ভাবতে লাগলো কাজের কথা। কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না।সত্যিই তো,সে কি কাজ করেছে সারাদিন?অথচ আরাম-আয়েশে বসেও ছিলো না।অনেক ভেবে-চিন্তে ও কাজের কোনো নাম পেলো না।কিন্তু চুপ করে থাকাটা তো এই মুহুর্তে সম্ভব নয়।নিজেকে প্রমাণ করতে দাম্ভিকতার সাথে বলে উঠলো,
-আমি সারাদিন অনেক ভেবেছি।চিন্তা করেছি কিভাবে আয়- রোজগার করা যায়।কোন ব্যবসা ধরলে তাড়াতাড়ি বড়লোক হয়ে তোর বাপের মুখে ঝামা ঘষে তোকে নিয়ে আসা যায়।
মেঘমুক্ত আকাশে কোথাও যেনো বজ্রপাত পড়লো।হ্যাঁ পড়েছে, জিন্নাতের মাথায়।আর্তনাদ করে বলে উঠলো,
-আপনি কাজের কথা ভেবেছেন,এতেই ক্লান্ত।বাহ!গর্ব করার মতো কথা।উদ্ধার করে ফেলেছেন আমায়।
মুখচোখ শুকিয়ে গেলো মাহমুদের।থমথমে কন্ঠে বললো,
-আমি আসলে কিছুই ভেবে পাচ্ছি না।এইচএসসি পাশে কে চাকরি দেবে?আর আমার দ্বারা ব্যবসাও সম্ভব নয়।কিসের ব্যবসা করবো আমি?বন্ধু-বান্ধব রা হাসাহাসি করবে।
দীর্ঘশ্বাস ফেললো জিন্নাত।রুক্ষস্বরে বলে উঠলো,
-ভালো কথা।কিচ্ছু করতে হবে না আপনাকে।আপনার আবার অনেক সম্মান।এই সম্মান মদ-গাঁজা খাওয়ার সময় থাকে না।সে যাই হোক,আপনার সময় ওই দুই মাস ই।এর মধ্যে কিছু করতে পারলে ভালো,নইলে আমি আমার পথ দেখবো।
জ্বলেপুড়ে উঠলো মাহমুদ।যেনো গায়ে কেউ এসিড ঢেলে দিয়েছে।চিৎকার করে তেজী সুরে বলে উঠলো,
-তোর পথ একটাই।মাহমুদ ছাড়া আর কোনো গতি নাই।আমি চাকরি পাই আর না পাই,তুই কোনো বিকল্প পথ ভাবতেও পারবি না।বিশ্বাস কর,আমারে ঠকানোর চেষ্টাও করবি না।তোর দেহ টাও তোর বাপ-মা খুঁজে পাবে না।
জিন্নাত শব্দহীন হাসলো।মাহমুদের এই রাগী কন্ঠস্বর,অধিকারবোধ তার খুবই ভাল্লাগে।হুট করেই ঝগড়ার মধ্যে বলে উঠলো,
-এইই,আপনি কিন্তু কোনো ছোটোখাটো রেস্টুরেন্ট খুলতে পারেন।ব্যবসার ক্ষেত্রে এটা কিন্তু খারাপ না।
মুখ-চোখ তেঁতো হয়ে গেলো মাহমুদের।এই মেয়েটা লাফিয়ে লাফিয়ে কথা বলে।এর কোনো নির্দিষ্ট স্টেশন নেই।এক কথা থেকে আরেক কথায় ঝাপ দেয়।মাহমুদের কোনো উত্তর না পেয়ে জিন্নাত নরম স্বরে বলে উঠলো,
-এইই,আমাকে আপনার দেখতে ইচ্ছে করে না?
মেজাজ মুহুর্তে’ই ঠান্ডা হয়ে গেলো মাহমুদের।স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো চাঁদের দিকে।বলে উঠলো,
-দেখছি তো।
-কিভাবে দেখছেন?ফোনের ফটো।
-উঁহু!চাঁদ দেখছি।
লজ্জায় নুইয়ে পড়লো জিন্নাত।গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে গেলো।লজ্জালু হেসে ফিসফিস করে বলে উঠলো,
-আপনি কিন্তু রোমান্টিক হয়ে যাচ্ছেন মাহমুদ ভাই।
মাহমুদ নিজেও হাসলো।চাঁদের দিকে নিষ্পলক তাকিয়ে দুষ্টুমি ভরা কন্ঠে বলে উঠলো,
-রোমান্টিক না হলে বউ থাকে না।
চলবে?
নোটবার্তা :রেসপন্স এক হাজার (1k) + হলে কাল একটা বোনাস পর্ব দিবো।