#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৩৫
বাড়ির সম্মুখে শির উঁচু করে দাঁড়িয়ে আছে মোটা-তাজা জারুল গাছটি।অসংখ্য শাখা-প্রশাখার বিচরণে ঠিক যেনো বট গাছের মতো বিস্তৃত দেখাচ্ছে।তার প্রতিটা কান্ডে ফুঁটে উঠেছে জারুল।সকালের এই পূবালি হাওয়ার সেই ফুলের গন্ধ বাতাসে মিশ্রিত হয়ে আহমেদ বাড়িকে ছাপিয়ে তুলেছে প্রবল ভাবে।প্রতিটা নিঃশ্বাসের সাথে যেনো এই সুগন্ধি প্রবেশ করছে নাসারন্ধ্রে।ঘরের সামনের চৌকাঠে বসে আছে রেবেকা বেগম।এতোটা প্রশান্তি মন ছুঁয়ে দিয়েছে তার।মনে হচ্ছে কোনো সুখবর আসছে।মনমরা বাড়িটা আবারো সেজে উঠবে আলোক সজ্জায়।
হাতে স্টিলের একটা বাটি নিয়ে ও ঘর থেকে বের হলো ফাহমিদা। পায়ে তার চপ্পল।মুখশ্রী জুড়ে আনন্দের ছাঁপ বিরাজ করছে।তাকে নিজেদের ঘরের দিকে আসতে দেখেই ভ্রুঁ কুঁচকালেন রেবেকা।কাল রাতের ঘটনা টা মনে পড়তেই বুকের বাঁ পাশ টা চিরে উঠলো।অপমানে থমথমে হয়ে গেলো মুখশ্রী।গতরাতে আট টার পর তিন-চার জন লোক এসেছিলো ও ঘরে।তাদের মধ্যে মহিলা-পুরুষ উভয়েই ছিলো।এতো রাতে কারা এসেছে সেটা জানার জন্যই ঘর থেকে বের হয়েছিলেন রেবেকা।কিন্তু তাকে উঠোনে নামতে দেখেই ভেতর থেকে দরজা আটকে দেন ফাহমিদা।বিষয়টা এখনো মেনে নিতে পারছেন না।এই অপমানের কথা কাউকে জানান ও নি পর্যন্ত।কিন্তু ভেতরটা নিঃশ্বেষ হয়ে যাচ্ছে।এতো তাড়াতাড়ি পর হয়ে যাবে ভাবতেই পারেন নি।
“ভাবি,মিষ্টি ধরেন।”
ফাহমিদা ঘরের ভেতরে ঢুকলেন না।বরং উঠোনে দাঁড়িয়েই স্টিলের বাটিটা এগিয়ে দিচ্ছেন।হাস্যোজ্জ্বল মুখশ্রীতে কন্ঠ তার ঝরঝরে এবং স্বাভাবিক।রেবেকা চোখ নামিয়ে বাটির দিকে তাকালেন।গুণে গুণে দেখলেন সেখানে দশটা মিষ্টি রয়েছে।তাও সাদা-কালোর মিশ্রণে।চোখ তুলে জা এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
“কিসের মিষ্টি?”
“ওই হুট কইরা-ই কাইল রাইতে দোলনরে দেখতে আসছিলো।মেয়ে পছন্দ হইছে,আংটি ও পড়াইয়া গেছে।শুক্রবারে বিয়া।সব কিছু তাড়াতাড়ি হইছে তো, তাই জানান হয় নায়।”
রেবেকার বুক টা ভার হয়ে এলো।ছেলের বউ বানাবে বলে ছোট থেকেই নিজের মতো করে বড় করেছে দোলনকে।অথচ সেই মেয়ে কাল অন্যের ঘরে যাবে।এমনকি সব ঠিকঠাক হয়ে গেছে,তাও সে বা তারা জানে না।সম্বন্ধ টা যে হুট করে হয় নি তা সে জানে।ইচ্ছে করেই ফাহমিদা জানায় নি তাদের।এটা যে খুব বেশি অস্বাভাবিক ঘটনা তাও নয়।পরিস্থিতি আজ এতোটা পর করেছে।নিজের ভেতরের হাহাকার টা তুলে ধরলেন না রেবেকা।হাসার চেষ্টা করে বললেন,
“ভালো খবর তো।তা ছেলে কি করে?”
“জামাই ইতালি থাকে।বাড়ি চার তলা বিল্ডিং।পিরোজপুর মেইন শহরে বাড়ি।জায়গা-জমির অভাব নাই।আমার দোলনের কপালে যে এতো সুখ আছিলো ভাবতেও পারি নাই।আবার শাশুড়ী ও নাই।”
“ওহহ!ভালো তো।ছেলের বয়স কেমন?”
বয়সের কথা শুনতেই চোখ-মুখ থমথমে হয়ে গেলো ফাহমিদার।ক্ষণকাল চুপ থেকে আবারো স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো।ঝরঝরে গলায় বললো,
-বয়স ৩৬/৩৭ হইবে।সমস্যা কি?আমার দোলনের বয়স ও তো কম না।বাইশ তো পার হইয়াই গেছে।
মিষ্টির বাটি টা হাতে নিলো রেবেকা।আর কোনো প্রশ্ন করলো না জা কে।ফাহমিদাও সময় ব্যয় করলো না।সে যথেষ্ট খুশি এই সম্বন্ধ নিয়ে।কোনোভাবে বিয়েটা গেলেই মঙ্গল।যত কম লোক জানানো যায়,ততই ভালো।ভাঙানি পড়তে তো আর সময় লাগে না।মিষ্টি দিয়ে দ্রুতপায়ে চলে গেলো ঘরের দিকে। রেবেকা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো।থাকুক মেয়েটা সুখে।যদি বিয়েতে তাদের নাই-ই জড়াতে চায়, তাহলে কি দরকার সেসবে নাক গলানোর?
আজকের সকাল টা যেনো একদম ভিন্ন।প্রতিটা ক্ষণে দেখা যাচ্ছে নতুনত্ব। দুপুর বারোটার পূর্বে ঘুম না ভাঙা মাহমুদ ও আজ আট টার আগে উঠেছে।চিন্তিত চিত্তে বসে আছে সামনের বারান্দায়।চেয়ারে বসে পা দোলাচ্ছে অনবরত।আজকে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার নির্দিষ্ট কারন আছে অবশ্য।মাশরুর চলে যাবে একটু পরেই।এবার ঢাকা গেলে খুব তাড়াতাড়ি আর ফিরতে পারবে না গ্রামে। যা বলার সরাসরি বলাই শ্রেয় ভেবে ঘুম নষ্ট করে অপেক্ষায় আছে মাহমুদ।
মাশরুর এলো।ব্যাগ-পত্র গোছানো শেষ।সকালের নাস্তাও করে এসেছে মাত্র।এখন শুধু তৈরি হওয়ার পালা।এরপরেই রওনা দেবে সদরের উদ্দেশ্যে।মাহমুদের সামনে রাখা চেয়ারটাতে বসে গম্ভীর মুখে তাকালো।বললো,
-তাড়াতাড়ি বল।যেতে হবে।
মাহমুদ বলতে গিয়েও হোঁচট খেলো সামান্য।কেমন অসস্তি লাগছে তার।কিন্তু সময়টা এখন নিচু হওয়ার।উঁচু দাম্ভিকতা জলাঞ্জলি দিয়ে শান্ত কন্ঠে বললো,
-তুই বলেছিলি না ব্যবসার জন্য টাকা দিবি?আমি ব্যবসা করবো।চার-পাঁচ দিনের মধ্যে দিতে পারবি?
দুম করে উঠে দাঁড়ালো মাশরুর।চোয়াল শক্ত করে তাকালো অন্যদিকে।রক্তগরম চোখ নিয়ে বললো,
-বলেছিলাম অনেক কিছুই।কিন্তু তুই কিছুই মানিস নি।আমি তোকে কোনো ব্যবসার জন্য টাকা দিতে পারবো না।
ঢুকে গেলো ভেতর ঘরে।সেদিকে তাকিয়ে রইলো মাহমুদ।চোখ দুটো বন্ধ করে মেজাজকে শান্ত করার চেষ্টা চালালো।মাশরুরের কথায় স্পষ্ট ইঙ্গিত।যদি জিন্নাতকে ছাড়ে তাহলেই সে টাকা দিবে।জিন্নাত’- শব্দটা মস্তিষ্কে আসতেই আগুন জ্বলে উঠলো মাথায়। আজকাল মাশরুরের মুখে ওই নাম টা শুনলে মাহমুদের পিত্তি জ্বলে ওঠে।রাগেরা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা শরীরে।মাথায় খুন চেপে ধরে।
মামুন আহমেদ এগিয়ে এলেন।চেয়ারে বসে ছোট ছেলের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালেন।গা জ্বালানো কন্ঠে বললেন,
-দোলনের বিয়া ঠিক।তোর চেয়ে হাজার গুণ যোগ্য ছেলের সাথে বিয়া হইতেছে।কিন্তু তোর হইবে না।শেষমেশ সব হারাইবি।বড় ভাইজানের মাইয়া জীবনেও তোর কাছে বিয়া দিবে না।মনে রাখিস!
মাহমুদ শুনলো।কিন্তু এই কথার কোনো উত্তর দিলো না।বরং পূর্বের কথা বলে উঠলো।শান্ত এবং বোঝানোর স্বরে বলল,
-আব্বা,আমি ব্যবসা করবো।টাকা লাগবে চার-পাঁচদিনের মধ্যে।দশ লাখ টাকা গুছাইয়া দাও।এক বছরের মধ্যে শোধ করে দিবো।
বিশ্রীভাবে শব্দ করে হাসলেন মামুন।পরপরই ক্ষেপে উঠলেন।চিৎকার ছেড়ে দিয়ে বললেন,
-তোরে আমি দশ লাখ তো দূর দশ টাকাও দিমু না।এক টাকাও পাবি না আমার থেইকা।
এতোক্ষণের বিচ্ছিন্ন রাগ টা মেঘেদের মতো দলা পাকিয়ে উঠলো।বড় বড় মেঘ গুলো যেমন ভর না রাখতে পেরে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, এতোক্ষণের রাগগুলোও তেমন অসহনীয় হয়ে পড়লো।ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়িয়ে সম্পূর্ণ রাগ ঝাড়লো প্লাস্টিকের চেয়ারের উপর।দুহাত দিয়ে দুটো পায়া ধরে ধড়াম করে বারি মারলো কাঠের দরজার সাথে।ভেঙে কয়েক খন্ড হয়ে গেলো চেয়ার।মমতাজ বেগম আঁতকে উঠলেন।পরপরই চিৎকার মেরে আহাজারি করে বললেন,
-আল্লাহ গো!এই দিন তুমি আমারে দেহাইলা।এ্যা কেমন পোলা!আমাগো পোলাপাইন কোনোদিন চোখের দিকে তাকাইয়া কথা কইতো না।আর এই পোলাপান বাপেরে মারতে ওডে।
রাগে গা গিজগিজ করে উঠলো মাহমুদের।এই বয়স্ক, কূটনী,বর্বর মহিলা ইচ্ছে করে তাকে ছোট করতে চাইছে।মামুন আহমেদ বসে আছে দরজা থেকে অনেকটা দূরে।তারপরেও এমন দূর্নাম।রেগেমেগে মমতাজ বেগমের দিকে এগিয়ে গেলো মাহমুদ।তাকে দেখতেই গুটিশুটি পাকিয়ে ভীত সন্ত্রস্ত চোখে তাকালো বৃদ্ধা।
“একটা মিথ্যা কথা বলবা,আল্লাহর কসম!বাইরে থেকে দরজা তালা দিয়া তারপর আগুন ধরাইয়া দিবো।
মাহমুদের থেকে এমন ভয়ঙ্কর কথা শুনে বেহুশ হবার উপক্রম মমতাজের।মাশরুর ক্রমশ থামানোর চেষ্টা করছে ভাইকে।মামুন আহমেদ নিরব,নিস্তব্ধ হয়ে বসে আছেন চেয়ারে।ছোট ছেলের এহেন বেয়াদবি তে হতভম্ব সে।আবার কিছু বলেও উঠতে পারছেন না।এমন পাগলাটে, বেয়াদব ছেলের রাগের সম্পর্কে সে জ্ঞাত।কিছুটা ভীত হলেও ভেতরে ক্রোধ নিয়ে চুপ করে বসে আছেন।এই রাগ, অপমান অবশ্যই প্রকাশ করবেন তিনি।তবে সেটা ছেলে নয়,ছেলের মায়ের উপরে।এমন কুলাঙ্গার জন্ম দেওয়ার দায় পুরোপুরি রেবেকার।
মাহমুদ আজ বেজায় চটেছে।তাকে থামানো মুশকিল।ঘরের মাঝখানের চৌকাঠে দাঁড়িয়ে মুখে কাপড় গুঁজে কাঁদছেন রেবেকা।ও ঘর থেকে জামান ও এসেছে। কিন্তু মেঝো ভাইয়ের মতো সে ও নিরব।মাহমুদের সাথে কথা বলার সামান্য তম ও ইচ্ছে নেই তার।
-মাত্র তিন দিন।এর মধ্যে আমারে ব্যবসার জন্য টাক দিবা।আর তা না দিলে,আমার ভাগের যা জায়গা-জমি সব ভাগ করে দিবা।আমি জমি বিক্রি কইরা ব্যবসা করবো।
কথা টুকু শেষ করে আর এক মুহুর্ত ও দাঁড়ালো না।বেরিয়ে গেলো বাড়ি থেকে।মাহমুদ বাড়ি ছাড়ার পরপর’ই মাশরুর ফোন বের করলো।কল লিস্ট থেকে আসিফের ফোন নাম্বার টা বের করে কল দিলো তাকে।ওপাশ থেকে রিসিভড করা মাত্রই বলে উঠলো,
-আসিফ,মাহমুদ আবারো বাড়িতে ঝামেলা করছে।ও যেনো ক-দিন বাড়িতে না আসে। তোর কাছে রেখে দিস।আর হ্যাঁ, ও ব্যবসার জন্য আব্বার কাছে দশ লাখ টাকা চাইছে।আব্বা ওরে এক টাকাও দিবে না।তাই এই টাকা নিয়ে বাড়াবাড়ি করতেও বারণ করিস।ও যদি জমি বিক্রি করার কথা বলে তাহলে বলে দিস,“ওর বাপ-চাচাদের ও আলাদা জমি নাই।যা আছে সব এখনো দাদার নামে।আলাদা ভাবে ভাগ হয় নি।প্রথমে তাদের ভাগাভাগি হবে, তারপর আমরা পাবো।”এসব নিয়ে যেনো কোনো ঝামেলা না বাঁধায়।”
নিশ্চুপ হয়ে পুরোটা শুনলো আসিফ।শেষে ছোট্ট করে বললো,
-আচ্ছা!
বাস আসবে নয়টা পনেরো তে।সময় ক্রমশ পেরিয়ে যাচ্ছে।আর বাড়িতে থাকা যাচ্ছে না।শেষে বাধ্য হয়ে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সবাইকে ফেলে রওনা দিলো ঢাকার উদ্দেশ্যে।যাওয়ার আগে বাবাকে নরম গলায় শুধালো,
-আব্বা,মাহমুদের মাথা গরম।তুমি দয়া ধরে মাথাটা ঠান্ডা রেখো।বাপ-ছেলে মিলে ঝামেলা বাঁধাইয়া লোক হাসাইয়ো না।আর ওরে টাকাও দিয়ো না।এতো গুলো টাকা যদি জুয়া খেলে উড়াইয়া দেয়।
মামুন উত্তর দিলেন না। সে এখনো ঘোরের মধ্যে আছে।বাবার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের কন্ঠে মাশরুর আবারো বলে উঠলো,
-ওর ব্যবহারে খারাপ লাগছে?পাবার ই কথা।আগে শাসন করো নি।ভাবছিলা, ছেলে সন্ত্রাসী বানিয়ে প্রতিবেশি দের শায়েস্তা করবা।অথচ দেখো!আজ ক্ষতি টা তোমার-ই।
★
ছাউনি বিহীন নৌকা।খালের মাঝখানে স্থির পানিতে ভাসছে তা।কখনো বা হাওয়ার তালে সামান্য দুলছে।দুপাশের চর ছাপিয়ে বড় বড় গাছগুলো প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে।এ যেনো খালের দুপ্রান্তে বিশালাকার দেয়াল।নৌকার শক্ত পাটাতনের উপর দুহাত ছড়িয়ে এক হাটু ভাঁজ করে লম্বা হয়ে শুয়ে আছে মাহমুদ।দৃষ্টি তার খোলা আকাশের দিকে।বিশ্রী সব চিন্তা-ভাবনা ক্রমশই হানা দিচ্ছে তাকে।মনে হচ্ছে, এই বুঝি হারিয়ে ফেলবে জিন্নাত কে।পারবে না এই বেকার নাম টা ঘুচাতে।মাশরুর কখনোই টাকা দেবে না।মামুন আহমেদের কথাতেও স্পষ্ট বোঝা যাচ্ছে অসম্মতি।তাহলে এতোগুলো টাকা কিভাবে,কোথা থেকে যোগাড় করবে মাহমুদ?বললেই তো আর জায়গা-জমি বিক্রি করা যায় না।তার নামে নেই কিছু।এমনকি জমির দলিল বা রেজিস্ট্রি করার ক্ষমতাও নেই তার হাতে।তাহলে কি করে এতোগুলো টাকা পাবে?
আসিফ ফোন দিচ্ছে বারবার।এই মুহুর্তে কথা বলতে ইচ্ছে হচ্ছে না।কিন্তু না ধরেও গতি নেই।বারংবার কল করেই যাচ্ছে।শেষে বাধ্য হয়ে শোয়া থেকে উঠে বসলো। কল রিসিভড করে কানে ধরে জিজ্ঞেস করলো ফোন দেওয়ার কারন।
-তুই কি বাড়িতে টাকার জন্য ঝামেলা করেছিস?
আসিফের সোজাসাপ্টা প্রশ্নের উত্তর সময় ব্যয় না করেই দিয়ে দিলো মাহমুদ।বললো,
-হ্যাঁ করেছি।ব্যবসার জন্য টাকা চেয়েছি।দিবে না বলছে।
দীর্ঘশ্বাস ফেললো আসিফ।ঝরঝরে গলায় বললো,
-টাকা যা লাগে আমি দেবো।বাড়িতে আর ঝামেলা করার দরকার নাই।
আসিফের কথা শোনামাত্রই রক্ত গরম হয়ে উঠলো মাহমুদের।আত্মসম্মান মাথাচাড়া দিয়ে উঠলো মুহুর্তে’ই। তেঁতে উঠে ক্ষিপ্ত কন্ঠে বললো,
-তোর টাকার বড়াই তোর কাছে রাখ।আমি চাইছি তোর কাছে?তাছাড়া আমার বাপ ভিক্ষুক না যে ব্যবসার জন্য এই কয়টা টাকা দিতে পারবে না।আমিও দেখবো ঠিক কতটা খামখেয়ালি করতে পারে।শেষ দেখে ছাড়বো।
জান্নাত বার বার কল করছে।এদিকে মাহমুদের মেজাজ ও বেজায় খারাপ।এই মুহুর্তে কোনো উপদেশ তো কানে ঢুকবেই না বরং উল্টোপাল্টা কথা বলবে।শেষমেশ কল কেটে জান্নাতের কল রিসিভড করলো।সাথে সাথেই ওপাশ থেকে তার ঝাঝালো কন্ঠস্বর শোনা গেলো। সন্দেহের জের ধরে বলে উঠলো,
-তুমি ফোন ধরো নি কেনো?কার সাথে কথা বলছিলে?
আসিফ ভ্রুঁ কুঁচকালো।এরপর স্বাভাবিক কন্ঠে বলে উঠলো,
-মাহমুদের সাথে।
চটে গেলো জান্নাত।বললো,
-মানে টা কি?যখনই ফোন দেই তখনই তুমি ব্যস্ত।হয় ফোনে কথা বলো, নাহয় কেটে দেও।আর তা না হলে সরাসরি বলে দেও ব্যস্ত আছো।যখনই জিজ্ঞেস করি তখনই বলো মাহমুদ ভাইয়ের সাথে কথা বলছি।এগুলো কি ধরণের কথাবার্তা!
কথাগুলো খুব করে লাগলো আসিফের।ধমক মেরে বলে উঠলো,
-কারন তুমি ফোন দেও ই যখন ব্যস্ত থাকি তখন।আর আজব তো!আমাকে কি তোমার চরিত্রহীন মনে হয়?মেয়েবাজ মনে হয়?সারাদিন মেয়েদের সাথে কথা বলতে থাকি আমি?
মিইয়ে গেলো জান্নাত।নোয়ানো স্বরে বললো,
-আমি কি বলেছি তা।
-হ্যাঁ, তুমি বলছোই।আর সেটাও নিশ্চিত ভাবে।আমাকে তোমার কোনোকিছু জিজ্ঞেস করতে হয় না,বরং তুমি তার আগেই ওভার শিউর হয়ে বলে দাও।আমি খারাপ,তোমার বোনের জীবন নষ্ট করছি,তাকে লেলিয়ে দিয়েছি,সারাদিন ব্যস্ত থাকি,অন্য মেয়েদের সাথে কথা বলি।ক-দিন পর এটাও বলবে যে, আমি তোমার জীবন টাও নষ্ট করে দিয়েছি।
হতভম্ব হয়ে গেলো জান্নাত।আর্তনাদ করে বলে উঠলো,
- আরো কতদিন এই এক বিষয় নিয়ে রাগ করে বসে থাকবে।সরি বলেছি তো!আর কত?
-তোমার কি আমায় জোকার মনে হয়?ইচ্ছে করে যা-তা বলে অপমান করবে।আবার সরি বলবে। ব্যাস হয়ে গেলো।
মুখশ্রী থমথমে হয়ে গেলো জান্নাতের। কন্ঠ ধরে এলো প্রায়।বুকের ব্যাথাটা অসহনীয় হয়ে পড়েছে।সেই এক বিষয় নিয়ে আজ এতোগুলো দিন।একে তো ফাতেমা প্রতিদিন কথা শোনায়। কেনো সে জামাই কে এসব বলতে গেলো,আর কেনো-ই বা জামাই সেই মাঝরাতে বেরিয়ে গেলো?এসব শুনতে শুনতে সে অতিষ্ঠ।তার উপর এই লোক আজ এতোগুলো দিন ধরে এভাবে ব্যবহার করে আসছে।
-তো কি করতে চাইছো তুমি?হ্যাঁ আমার ভুল হয়েছে,ক্ষমাও চেয়েছি।কিন্তু তুমি মানছো না।প্রতিদিন সেই একই ভাবে খারাপ ব্যবহার করেই যাচ্ছো।এভাবে তো আর চলা যায় না।যদি মনে হয়,আমাকে বিয়ে করে ভুল করেছো,তাহলে প্রতিনিয়ত আমার এই ঘ্যান ঘ্যান শোনার দরকার নেই।ডিভোর্স দিয়ে দিও।রাখছি এখন - তুমি হয়তো বেশিই ব্যস্ত।
এইরে!বেশি বেশি হয়ে যাচ্ছে না তো?আসিফ দাঁত দিয়ে জিভ কামড়ে ধরলো।সে হয়তো একটু বেশিই বলে ফেলেছে।কিন্তু তার ও বা কি দোষ?যখনই ফোন করে কোনো না কোনো ভাবে সন্দেহ করবেই।এসব কি ভালো লাগে?তার উপর মাহমুদের সাথে কথা বলে মেজাজ আরো গরম হয়ে গেছে।তার মধ্যেই আবার এসব সন্দেহ!বললো,
-বাহ!এক মাস ও হয়নি বিয়ের বয়স!এরমধ্যেই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো।কেনো আমাকে কি আর ভালো লাগছে না?
রাগ লাগলো জান্নাতের।কিন্তু প্রকাশ করলো না।অভিমানী গলায় বললো,
-ভালো তো আমাকে আর লাগছে না।সেজন্যই ঠিক মতো ফোন ধরো না,কথা বলো না,ব্যস্ত বলে কেটে দাও।আমি তো সিদ্ধান্ত নিতে সাহায্য করলাম মাত্র।
-তোমাকে এতো সাহায্য কে করতে বলেছে?
-এইই একদম ঝগড়া করবে না আমার সাথে।
থেমে হু হু করে কেঁদে উঠলো জান্নাত।অভিমানী গলায় বললো,
-একে তো আমার এক্সাম চলছে।কোথায় একটি মেন্টালি সাপোর্ট দিবে, তা না উলটো ডিপ্রেশনে ঠেলে দিচ্ছো।
আসিফ কিঞ্চিৎ হাসলো।আদুরে গলায় বললো,
-আচ্ছা,সরি!
শিউরে উঠলো জান্নাত।তার চোখ থেকে পানি গড়ালেও ঠোঁটে তৃপ্তির হাসি।বললো,
-রাগ কমেছে?
আসিফ মাথা নাড়িয়ে ‘হুম’ স্বরে সম্মতি জানালো।জান্নাত এবারে চরম নির্লজ্জতার পরিচয় দিলো।চিরচেনা স্বভাবের বাইরে গিয়ে বেহায়ার মতো বললো,
-আসবা?
ঠোঁট কামড়ে হাসলো আসিফ।টিটকারি মেরে বললো,
-কেনো?মিস করছিলেন নাকি,ম্যাডাম?
দুহাত দিয়ে মুখ ঢেকে নিলো জান্নাত।হৃৎপিন্ড টা যেনো বাইরে বেরিয়ে আসবে।ফোন টাকে কানে নিয়ে ঘোর লাগানো কন্ঠে বললো,
-ভীষণ রকম!সত্যিই কি আসবা?
-অবশ্যই!বউয়ের ডাকে সাড়া না দিলে আল্লাহ পাপ দেয়।
চলবে?
নোটবার্তা :অনেকটা সময় অপেক্ষা করিয়েছি।অপেক্ষার এই তিক্ততা আপনারা কমেন্টসবক্সে ঝাড়তে পারেন, পাঠক।আমি কিছু মনে করবো না।