#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৩৬
___
ঝরঝর শব্দে পানি পড়ার আওয়াজ আসছে।সাথে ভেসে আসছে অষ্টাদশীর ঘন গরম নিঃশ্বাস।কন্ঠকে যেনো চেপে ধরে আওয়াজ হীন কথা বলার প্রচেষ্টা চলছে।খুব নিচু স্বরে ক্ষুদ্র কিছু শব্দে কথোপকথন সারার তীব্র চেষ্টা।মাহমুদ কপাল ঘুঁচিয়ে ফেললো।প্রশস্ত কপাল খানায় তিন তিন টা টানা সরু ভাঁজ পড়লো।কৌতূহল দমাতে না পেরে বলেই ফেললো,
-তুই আছিস কোথায়?
কিশোরী আবারো ব্যস্ত হলো অল্প শব্দে উত্তর দেওয়ার জন্য।সতর্ক হয়ে কান পাতলো দরজার ওপাশে।কারো অস্তিত্ব অনুভব হচ্ছে না।পুণরায় পানির কাছে এসে বললো,
-ওয়াশরুমে আছি।গোসল করতে ঢুকেছি।
সূর্যের খামখেয়ালীপনা চলছে পৃথিবী জুড়ে।এতোটা তাপ দেওয়ার কি কোনো দরকার ছিলো?কিন্তু কে বোঝাবে এই কথা? সেতো প্রতিনিয়ত নিজের ভোল্টেজ বাড়াতেই ব্যস্ত।উত্তপ্ততায় ঠোঁট দু-মিনিট পর পর শুকিয়ে খরার মতো ফেঁটে যাচ্ছে।মাহমুদ জিভ বের করে শুষ্ক ওষ্ঠজোড়া ভিঁজিয়ে নিলো।মৃদু হেসে হেয়ালি করে বললো,
-বাবাহ!ম্যাডামের দেখছি লুকিয়ে প্রেম করার দারুণ অভিজ্ঞতা আছে।তা এগুলো অর্জন কিভাবে করলেন?
চোখ-মুখ কুঁচকে বিকৃত করে ফেললো জিন্নাত।ধমকের সুরে বললো,
-আমার মেজাজ গরম করার চেষ্টা করবেন না।এমনিতেই মনটা ভীষণ ভালো।দোলন আপু শেষ পর্যন্ত বিয়ে করছে।এর থেকে সস্তির কথা আর কিইবা আছে?এবার আর কোনো বাঁধা নেই।আপনি একবার ব্যবসা টা শুরু করুন,এরপর চাচাকে বুঝিয়ে আমার আব্বুর কাছে পাঠিয়ে দিলেই সব চিন্তা শেষ।
‘ব্যবসা’ - শব্দটা শুনতেই মাহমুদ মিইয়ে গেলো।নিশ্চিন্ত মস্তিষ্কে প্রবেশ করলো আবারো চিন্তার ঢেউ।ভাবতে লাগলো নিশ্চুপ হয়ে।এরই মধ্যে জিন্নাতের প্রশ্ন শোনা গেলো।সে অত্যন্ত কৌতুহলী কন্ঠে নিচু আওয়াজে জানতে চাইলো ব্যবসার কথা।বললো,
-আপনি কি এখনো কিছু করতে পেরেছেন?রেস্টুরেন্ট টা কোথায় ওপেন করতে চাইছেন?গ্রামে হলে তো লস হয়ে যাবে।এর থেকে ঢাকা বা পিরোজপুরে দেখতে পারেন।জায়গা সবদিক থেকে দেখে-শুনে তারপর ভাড়া করবেন, যেনো কাস্টমারের সুবিধা হয়।বুঝেছেন?
এই প্রশ্নের বিপরীতে বিস্তারিত কোনো জবাব দিলো না মাহমুদ।শুধু বললো,
-হুম।
এরপর তাড়াহুড়ো দেখিয়ে কেটে দিলো কল।সে জানে জিন্নাতের সন্দেহ হবে।জিজ্ঞেস করবে টাকা ম্যানেজ করতে পেরেছে কি-না।সেক্ষেত্রে তাকে মিথ্যা বলাটা সম্ভব নয় মাহমুদের কাছে।একবার যদি জেনে যায়,ব্যবসা তো দুর- টাকাই জোগাড় হয় নি এখনো।তাহলে উত্তেজিত হয়ে যাবে।নানা ধরণের কথা বলবে।এই মুহূর্তে এতোটা চাপ নেওয়া সম্ভব নয়।এমনিতেই চিন্তায় মাথা ফেঁটে যাচ্ছে।
বাইক ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হলো সে।চোখ দুটোতে মলিনতার ছাপ স্পষ্ট। কিছু ভাবতে ব্যস্ত সে।মাশরুর কখনোই টাকা দেবে না এ ব্যাপারে মাহমুদ নিশ্চিত।এখন আবারো বাবার কাছে যেতে হবে।শান্ত হয়ে বোঝাতে হবে টাকার ব্যাপারে।কিন্তু.....যদি না মানে?তাহলে কি করবে সে?কি করা উচিত তার?ঝামেলা,ভাঙচুর এসব করে কি টাকা পাওয়া যাবে?
___
দরজা খুলে ওপাশের পরিচিত মুখ টা দেখতেই ফাতেমার মুখ ভার হলো।কিছুটা শঙ্কিত এবং বিরক্তিকর চাহনিতে স্বামীর দিকে তাকালেন।রকিবুল আহমেদ তিন মেয়েকে নিয়ে সোফায় বসে আছেন।সন্ধ্যার এই দুষ্টু-মিষ্টি আয়োজনে তাদের সামনে রাখা আছে গরম গরম শিঙারা।তিন মেয়ে এবং স্ত্রীকে নিয়ে খুনশুটি ময় সময় কাটাচ্ছিলেন।মাশরুর কিছুটা লজ্জা পেলো।ফর্সা মুখটা ফ্যাকাসে বর্ন ধারণ করলো অপমানে।কিছু বুঝে উঠতে না পেরে ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে শান্ত হওয়ার চেষ্টা চালালো।
ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।যত যাই হোক,এই ছেলেটা কোনো ভাবে দায়ী নয়,আর নাতো কখনো তাদের বিরুদ্ধে টু শব্দটি করেছে।এই নিঃশব্দ অপমান গুলো মাশরুরের পাওনা নয় ভেবেই দরজার সামনে থেকে সরে দাঁড়ালো ফাতেমা।তারপরেও মুখে হাসি ফোটাতে পারছেন না।গমগমে আওয়াজে প্রশ্নবোধক আকৃতিতে বললেন,
-তুমি?
পরক্ষণেই ভেতরে এগোতে এগোতে বললেন,
-ভেতরে আসো।
মাশরুর কে দেখতেই বসা থেকে দাঁড়িয়ে পড়লো জিন্নাত।চোয়াল শক্ত করে থমথমে পায়ে এগিয়ে গেলো রুমের দিকে।জান্নাত নিজেও অসস্তিতে পড়লো।মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে পুরোনো স্মৃতিগুলো।যত যাই হোক,এই লোকের জন্য কোনো এক কালে তার মনে গুপ্ত কিছু অনুভূতি জেগেছিলো।কিন্তু অচিরেই তা নষ্ট হয়ে গেছে।প্রথমে বিয়ের প্রস্তাব দিয়ে, পরবর্তীতে তাকে সর্বসম্মুখে অপমান করে অনুভূতিগুলোকে পিষে ফেলেছে।যদিও এসব নিয়ে কখনোই ভাবা হয় না।কিন্তু তাও!এই লোকের সামনে দাঁড়াতেও তার অসস্তি হয়।মিনিট খানেক দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলো সে।জিন্নাত চলে গেছে,এবারে সেও যদি চলে যায় ব্যাপারটা একটু দৃষ্টিকটু ঠেকবে।কিন্তু মনের বিরুদ্ধে তো আর কিছু করা সম্ভব নয়।একসময় সেও বোনের মতো ত্যাগ করলো ড্রয়িংরুম।
মৃদু হাসলো মাশরুর।নিজের অসস্তি কে ঢাকার জন্যই এই মিথ্যে চেষ্টা। বসলো চাচার পাশেই।রকিবুল আহমেদ ভাইপোর দিকে তাকালেন।কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন,
-বাড়ি কি কিছু হয়েছে?হুট করে... মানে কখনো তো আসো না।
মাশরুর হাসলো।বললো,
-আপনাদের দেখতে আসলাম চাচা।
ফাতেমা এখনো গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে।সেদিকে চেয়ে মাশরুর নিজেই বলে উঠলো,
-আমি এলাম,চাচি কি অখুশি হয়েছেন?
সম্বিত ফিরে পেলো ফাতেমা।কোনোরকমে হাসার চেষ্টা চালিয়ে বললেন,
-আরেহ না।রাগ কেনো করবো?আর করলেও সেটা তোমার সাথেই বা কেনো করবো?
-সেটাই চাচি!কখনো আমার কোনো দোষ দেখলে শাসন করবেন,ধরিয়ে দেবেন।কিন্তু দয়া করে,অন্যদের উপরে থাকা রাগ নিয়ে আমার সাথে অভিমান করবেন না।আপনাকে আমি মায়ের মতোই দেখি।হয়তো বড় হওয়ার পর তেমন একটা যোগাযোগ নেই,কিন্তু ছোট বেলাটা তো আপনাদের সাথেই কেটেছে।
ফাতেমা শিঙারার প্লেট এগিয়ে দিলেন।খেতে বলে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে।মাশরুর নিজেই জড়তা কাটিয়ে উঠতে কথা বলতে লাগলো।জিজ্ঞেস করলো দোলনের বিয়ের সম্বন্ধে। তাদের দাওয়াত করেছে কি-না,আদৌ সেখানে যাবে কি-না, এসব নিয়ে।রকিবুল ইসলাম সেসব প্রশ্নের জবাব দিচ্ছেন। এরইমধ্যে নাস্তার ট্রে নিয়ে হাজির হলেন ফাতেমা।চা,মিষ্টি এবং কিছু ফল কেটে এনেছেন।এরপর আবারো টুকটাক আলোচনায় ব্যস্ত হলেন।
আলোচনার মাঝখানে হুট করেই মাশরুর বলে উঠলো,
-চাচি,আমি জিন্নাতের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি।
রকিবুল আহমেদ এবং ফাতেমা দুজনেই চমকে উঠলেন।একে অপরের দিকে চাওয়া-চাওয়ি করে ভাবতে লাগলেন।জিন্নাত কি তাহলে আবারো কিছু করেছে?কৌতূহলী হয়ে জানতে চাইলো,
-জিন্নাতের ব্যাপারে কি বলবা?
জিভের ডগা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলো মাশরুর।নিজেকে সাজিয়ে গুছিয়ে মাথা নিচু করলো।গম্ভীর কন্ঠে বলে উঠলো,
-হয়তো আমার কথাগুলো শুনে আপনারা রেগে যাবেন।কিন্তু আমার কিচ্ছু করার নেই।শেষ বারের মতোই অনুরোধ করতে এসেছি।দেখুন চাচা,মাহমুদ আর জিন্নাতের ব্যাপারটা সম্পুর্ন অনাকাঙ্ক্ষিত।জিন্নাত তো ছোট,হয়তো আবেগের বশে এসবে জড়িয়েছে। কিন্তু মাহমুদ কে দোষারোপ করা যায় না।ভালো লাগাটা খারাপ কিছু নয়।আমি ওকে বুঝিয়েছি অনেক।আমার ভাই নেশা করে,উচ্চ শিক্ষিত না,ভবিষ্যতে কোনো কাজ করে খাবে সে যোগ্যতা টুকুও নেই।ওদের সম্পর্ক টা শুধু জিন্নাতের জীবন টা নষ্ট করে দেবে আর কিছু নয়।হয়তো দুদিন পরে নিজেদের মধ্যেই পারিবারিক কলহ সৃষ্টি হবে যেটা আমি চাই না।মাহমুদ তো একটু রাগী,তাই বোঝানোর পরেও আমলে নেয় নি।
আমি বলছিলাম,জিন্নাতের বিয়ে দিয়ে দিন।নাহলে একবার ভুল করে বসলে শেষে কিছু করার থাকবে না।
কথাগুলো বেশ পছন্দ হলো ফাতেমার।মেঝো মেয়েকে নিয়ে বড়ই চিন্তিত সে।মাহমুদের বেশ ভু্ষা তিনি নিজে দেখেছেন গ্রামে।গ্রামের অন্যসবার সামনে ভয়ংকর সন্ত্রাসী সে।যদি হুট করে দলবল নিয়ে মেয়েটার ক্ষতি করতে চায়।তখন? তার আগে বিয়ে দিয়ে দেওয়াটাই মঙ্গল।ফাতেমা মলিন দৃষ্টিতে মাশরুরের দিকে তাকালেন ফাতেমা।বললেন,
-আমিও ভেবেছি এ বিষয়ে।ভালো ছেলে পেলেই সম্বন্ধে আগাবো।এখন তো এইচএসসি দিবে।পরিক্ষা টা শেষ হলেই আর পিছাবো না।
অমত করলেন রকিবুল।বললেন
-মেয়ের লেখাপড়া.....
বাক্য শেষ হওয়ার আগেই ফাতেমা ধমক দিলো।বললো,
-তুমি থামো।লেখাপড়া করাতে গিয়ে কি মেয়ের জীবন টা নষ্ট করবো?
চুপ করে গেলেন রকিবুল।ফাতেমার থেকে ছেলে খোঁজার কথা শুনে মোটেও খুশি হলো না মাশরুর।ইনিয়েবিনিয়ে আবারো বলতে আরম্ভ করলো,
-চাচি, আমি জানি আপনারা আমার উপরে অভিমান করে আছেন বিয়ের বিষয়টা নিয়ে।কিন্তু বিশ্বাস করুন এখানে কোনো দোষ ছিলো না আমার।আমি আব্বার কাছে বলছিলাম জিন্নাতের কথা।কিন্তু ওনারা বুঝতে পারে নি।শেষে গিয়ে ঝামেলা টা হলো।আমি বুঝতে পারছি এই বিষয়টাতে জান্নাত অপমানিত হয়েছে।কিন্তু আমার সত্যিই কিছু করার ছিলো না।
ফাতেমা আবারো গম্ভীর হলেন।মাশরুর কে থামিয়ে দিয়ে বলে উঠলেন।
-সমস্যা নাই।পেছনের কথা না তোলাই ভালো।
মাশরুর শান্তি পাচ্ছে না কিছুতেই।নিজেকে চরম লেভেলের বেহায়া মনে হচ্ছে।একটা মেয়ের মায়া তাকে আজ কতটা নিচে,আত্মসম্মানহীণ ব্যক্তিত্বে পরিণত করেছে ভাবতেই লজ্জা লাগে।কিন্তু তাও দমলো না।পুণরায় বলে উঠলো,
-চাচি আমি জানি, আমাকে আপনার অপছন্দ নয়। শুধুমাত্র দাদি আর আব্বার কারনেই সম্বন্ধ টাতে অমত করছেন।কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি,জিন্নাত কে আমি কখনোই গ্রামে নিবো না।আমার চেম্বার এখানে -গ্রামে যাওয়ার প্রয়োজন ই পড়বে না।জিন্নাত কে নিয়ে আপনাদের কাছাকাছিই ফ্লাট নিয়ে থাকবো।ওর লেখাপড়াও বন্ধ হবে না।
বলতে বলতে একসময়ে ফাতেমার দুহাত ধরে অনুরোধ করতে লাগলো মাশরুর।বললো,
-আমি আপনাদের বাধ্য করছি না।শুধু অনুরোধ করছি।যদি কোনো দিক দিয়ে মনে হয় আমি আপনার মেয়ের অযোগ্য তাহলে বলে দিবেন।আমি কারন টুকুও জিজ্ঞেস করবো না।মেনে নেবো।
জুহি কিছুক্ষণ পূর্বেই রুমে গেছে।এই মুহুর্তে ড্রয়িং রুমে শুধুমাত্র রকিবুল আর ফাতেমাই আছে।মাশরুরের এমন অনুনয় -বিনয় দেখে অসস্তিতে পড়লেন ফাতেমা।ক্রমশ সামলানোর চেষ্টা করলেন।মাথায় হাত দিয়ে সান্ত্বনা স্বরুপ বললো,
-বাবা শোনো,কে বলেছে তুমি যোগ্য নও?জিন্নাতের চেয়েও ভালো মেয়ে তুমি পাবা।দেখো ওর পরিক্ষা চলতেছে,এ বিষয়ে ভাবি নি এখনো।হুট করে তো সিদ্ধান্ত নেওয়া যায় না।তারপরেও আমরা ভেবে-চিন্তে তোমায় জানাবো।
এরপর আরো কিছুক্ষণ আলোচনা চললো তাদের মধ্যে।মাশরুর নানাভাবে তাদের সাথে মন জয় করার চেষ্টা করলো।এখানে এসেছে প্রায় ঘন্টাখানেক কেটে গেছে।এ বারে যাওয়া প্রয়োজন।যাবার কথা শুনতেই দ্বিমত পোষণ করলো ফাতেমা। রকিবুল নিজেও নাছোড়বান্দা। কিছুতেই রাতে না খেয়ে যেতে দেবে না তারা।কিন্তু শেষমেশ পেরে উঠলো না মাশরুরের সাথে।নানাভাবে ব্যস্ততা দেখিয়ে তাড়াহুড়ো করে উঠে পড়লো।এ ঘরের আথিতেয়তা সে জামাই গ্রহণ করবে,তার আগে নয়।
মাশরুর কে দেখে বিরক্ত হয়ে রুমে চলে যাওয়ায় এতোসব কথার কিছুই শুনতে পায় নি জিন্নাত।জুহি নিজেও বিয়ের কথা ওঠার পূর্বে চলে এসেছে বোনেদের পেছনে।রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে।মেয়েদেরকে নিয়ে ডাইনিং টে বিলে এলেন রকিবুল আহমেদ। তারা ভেবেছে,অনেক ভাবনা -চিন্তা করেছে মাশরুর যাওয়ার পর।এ বারে মেয়েদের মত জানার পালা।কিন্তু সাহস করে উঠতে পারছে না।
জান্নাত অনেক ক্ষণ ধরে মাকে খেয়াল করছে।শেষমেশ কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো,
-কিছু কি হয়েছে মা?মাশরুর ভাইয়া আসার পর থেকেই দেখলাম তোমরা চিন্তিত।
মাথা তুললো জিন্নাত।মায়ের দিকে একঝলক তাকিয়ে আবারো খাওয়া শুরু করলো।ফাতেমার ভেতরটা খুসখুস করছে।কিন্তু কিভাবে বলে উঠবেন তা বুঝতে পারছেন না।অনেকক্ষণ চিন্তা-ভাবনা করে বলে উঠলেন,
_মাহমুদের সাথে কি এখনো যোগাযোগ রাখছিস?নাকি বাদ দিয়েছিস।
পেটের ভেতরটা মুঁচড়ে উঠলো জিন্নাতের।ভয় জেঁকে ধরলো প্রবলভাবে।মাশরুর ভাইয়া কি এমন বলেছে তাদেরকে, যার জন্য তাকে এই প্রশ্ন করা হচ্ছে।ভেবে পেলো না।কিন্তু ঘাবড়ানো যাবেনা কিছুতেই।গরম তেলের মধ্যে পানির ছিটা পড়তেই যেমন ছ্যাঁত করে ওঠে, সেভাবেই জ্বলে উঠলো সে।বললো,
-ফোন তো আপুর কাছে।যোগাযোগ কি কবুতরের ঠ্যাং এ চিঠি দিয়ে রাখবো?
মেয়ে রেগে গেছে - বুঝতেই চুপ করে গেলেন ফাতেমা।শান্ত করার জন্য বললেন,
-আমি তো শুধু জিজ্ঞেস করেছি।রেগে যাচ্ছিস কেনো?আচ্ছা বাদ দে।মাশরুর কে তোর কেমন লাগে?
-ভালো না।
জিন্নাতের সোজাসাপটা উত্তর শুনে ফাতেমা হতাশ হলেন।বললেন,
-এভাবে বলছিস কেনো?ছেলেটা খারাপ কোথায়?শিক্ষিত,ভদ্র,মার্জিত।সব থেকে বড় কথ ও ডাক্তার!কতটা সম্মানের পেশা।আর মাশরুর তোকে পছন্দ করে।বিয়ের পর কোনো সমস্যা হবে না।গ্রামেও যাওয়া লাগবে না।এখানেই থাকবি আমাদের আশেপাশে।
কপালের শিরাটা দপদপ করে জ্বলে উঠলো।রাগে সারা গা ফেটে যাচ্ছে।ক্রমশই উত্তেজিত হয়ে পড়লো জিন্নাত।প্লেটের মধ্যে হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।ক্ষিপ্ত কন্ঠে বললো,
-তোমরা বারণ করেছো, মেনে নিয়েছি।মাহমুদ ভাইয়ের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছি।ফোন চালানোও বাদ দিয়েছি।তারমানে এই না, তোমরা যা খুশি আমার উপর চাপিয়ে দিতে পারো।সামনে পরিক্ষা,মনোযোগ দিয়েছি পড়ায়।এমন কিছু করো না, যাতে সব কিছু ছেড়েছুড়ে দূরে কোথাও চলে যাই।
চলবে?#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#বোনাস_পর্ব
___
ডাইনিং টেবিলে পিনপিনে নিরবতা।শুধুমাত্র চামচের টুং-টাং আওয়াজ ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না।রকিবুল আহমেদ চুপ করে খাচ্ছেন।যতটা আনন্দ নিয়ে খেতে এসেছিলেন তার ছিঁটেফোঁটা ও নেই এখন।মেঝো মেয়ের হুশিয়ারি শুনতেই ভয় জেঁকে ধরেছে।ফাতেমা নিজেও নিরব।যেনো বুঝতেই পারলেন কিছু।জুহি পরিবারের সকলের এমন গম্ভীরতায় চুপসে গেছে।খাবার খাওয়ার প্রচন্ড তাড়া।কোনোমতে প্লেটের ভাত শেষ করে উঠতে পারলেই বাঁচে।তবে জান্নাতের মধ্যে সেরকম কোনো উত্তেজনা দেখা গেলো না।এতোক্ষণ নিরব হয়ে খাবার খেলেও এখন আর চুপ থাকতে পারলো না।কিছু বলতে চায় সে।গ্লাসে পানি ঢেলে শান্ত হয়ে তা পান করলো।পুরো খাবার গিলে মুখ-গলা দুটোই পরিস্কার করে নিলো।গম্ভীর কন্ঠে বললো,
-মাশরুর ভাইয়াকে ব্যক্তিগত ভাবে আমার ও পছন্দ নয়।
চমকে উঠলো ফাতেমা।স্বামীর মুখের দিকে চেয়ে ইশারায় কিছু বোঝার চেষ্টা করলেন।কিন্তু দুজনেই ব্যর্থ হলেন।বড় মেয়ের দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে জানতে চাইলো,
-কেনো?খারাপ কোন দিক দিয়ে?
-ভদ্র,সভ্য আর ভালো চাকরি হলেই মেয়েরা সুখী হয় না মা।আমার মনে হচ্ছে মাহমুদ ভাইয়ার বিষয়টা নিয়ে তোমরা একটু বেশিই চিন্তিত।যার কারনে তাড়াহুড়ো করছো।কিন্তু একটা বিষয়ে কি কখনো ভেবে দেখেছো?
বুঝতে পারলেন না তারা।দুজনেই সমস্বরে বলে উঠলেন,
-কোন বিষয়ে?
-মাশরুর ভাইয়ার বাবা-মা, দাদী, ছোট চাচী - ওনাদেরকে আমি খারাপ বলছি না।কিন্তু তাদের মেন্টালিটি কিন্তু টক্সিক।এনাদের মতের সাথে কখনোই জিন্নাতের মত মিলবে না।শাশুড়ী -বউমা বা শশুর বাড়ির যে কারো সাথে মতের অমিল থাকতেই পারে,এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না।কিন্তু যাকে তোমরা মেয়ের জামাই হিসেবে পছন্দ করছো,সে কিন্তু কখনোই মেরুদণ্ড খাড়া করে জিন্নাতের পক্ষ নিয়ে পরিবারের বিরুদ্ধে কথা বলবে না।শুধু পারবে জিন্নাত কে নিয়ে ঢাকায় গা লুকিয়ে বাঁচতে।ফ্যামিলি,গ্রাম,শশুর বাড়ি এসবের সাথে জিন্নাতের সম্পর্ক ছিন্ন করতে।কিন্তু সে ঠিকই মাসে মাসে বাড়িতে গিয়ে ছেলের সম্পর্ক টা রাখবে।মা,আমি শুধু এটাই বলতে চাইছি,যে ছেলে পরিবারের সামনে কোনটা ঠিক,কোনটা ভুল -সেটা মাথা উঁচু করে বলতে পারবে না। তার সাথে আমার বোনের বিয়ে কেনো দেবো?জিন্নাত পচেঁ যাচ্ছে?
এতোক্ষণে যেনো হুশ ফিরলো ফাতেমার।রকিবুল নিজেও হতভম্ব হয়ে চেয়ে রইলেন।এতোকিছুর মধ্যে এই বিষয়টা নিয়ে তারা ভাবেই নি।সত্যিই তো।যাওয়ার পর থেকে এতোকিছু ঘটলো অথচ মাশরুর কোথাও টু শব্দটিও করেনি।বরং গা বাঁচিয়ে থেকেছে।ঠিক- ভুল যাই ঘটুক তাতে তার কোনো ভ্রুঁক্ষেপ ই নেই।না না!এমন ছেলের হাতে মেয়ে দেওয়া যাবেনা।সম্পুর্ন বিপরীত স্বভাবের মেয়ে জিন্নাত।এই সম্পর্ক হলে শেষে আরো খারাপ কিছু ঘটবে।প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি, মতের অমিল,শেষে গিয়ে ডিভোর্স -মামলা।না না!দরকার নেই।
ফাতেমা খাওয়া বাদ দিয়ে ফোন আনলেন।এক্ষুণি বলবেন তিনি।রকিবুল আহমেদ বাধা দিয়ে বললেন,- এখনই কি দরকার?কাল বলো।
শুনলো না ফাতেমা।বললেন,- না! যা বলার এক্ষুণি বলবো।পরে মত বদলালে আমার মেয়ের জীবন শেষ।
বলার পর আর কিঞ্চিৎ সময় ব্যয় করলেন না।মাশরুর তাদেরকে ফোন নাম্বার দিয়ে গেছে।সেই নাম্বার ডায়াল প্যাডে উঠিয়ে কল করলেন ফাতেমা।সাথে সাথেই রিসিভড করলো মাশরুর।নানা ধরণের জল্পনা-কল্পনায় মেতে ছিলো এতোক্ষণ।নিশ্চিত ছিলো এবাড়ি থেকে ফোন যাবে।আর সম্মতিও আসবে।নিজের একান্তে ভাবনা-চিন্তা করা সকল সিদ্ধান্তের উত্তেজনাকে দমিয়ে সালাম দিলো।ওপাশ থেকে ফাতেমা উত্তরও দিলো।এর পর পরই বললো,
-মাশরুর,আমি তোমার বড় চাচী।
-জ্বী,চাচী।চিনতে পেরেছি।বলুন।
-শোনো বাবা,হয়তো তাড়াতাড়ি ই সিদ্ধান্ত টা নিয়ে ফেলেছি।কিন্তু এটাই ফাইনাল। দেখো বাবা,জিন্নাতের বয়স কম।ওকে ওর বাবা আরো পড়াবে।তাছাড়া জিন্নাত তোমারে বড় ভাইয়ের মতো দেখে।আর আমরাও আত্মীয়ের মধ্যে সম্বন্ধ করতে চাই না।তুমি মন খারাপ কইরো বাবা।মেয়ের কি অভাব আছে নাকি?
হাসার চেষ্টা করলো মাশরুর।কোনোমতে বললো,
-হ্যাঁ সেটাই তো।মেয়ের কি অভাব আছে? সমস্যা নাই চাচী।আমি একটু ব্যস্ত।আল্লাহ হাফেজ!
বলার পরপরই হাতের ফোনটাকে ছুড়ে ফেলে দিলো।দুহাতে মাথার চুল খামচে ধরে রাগ সংবরন করতে লাগলো।ক্রমশ ফুঁসতে ফুঁসতে বললো,
-বেশি আগ্রহ দেখিয়েছি বলেই এতোদুর।বিয়ে মাই ফুট!আমার নখের যোগ্য ও আপনাদের মেয়ে না।!আমিও দেখবো কোন রাজপুত্রের সাথে বিয়ে দেয় এদের মেয়ে।আমারই ভুল।এইসব থার্ড ক্লাস,ফালতু মেয়ে মাহমুদের মতো নেশাখোরদের’ই যোগ্য।না না,ও আমার ভাইয়ের যোগ্য ও না।
___
কবুল বলার মুহুর্তেও সজ্জিত কনে চাতকের ন্যায় উদগ্রীব হয়ে চারপাশে তাকালো।নিশ্চল,নিস্তব্ধ হয়ে অশ্রুসিক্ত নয়নে ভিড়ের মধ্যে খুঁজতে লাগলো পাষাণ পুরুষকে।কিন্তু সে নেই।কোথাও অস্তিত্ব নেই মাহমুদ আহমেদের। গতকাল থেকেই লাপাত্তা সে।বাড়ি ফেরেনি এখনো।বিষয়টা দোলনের মনে প্রবলভাবে দাগ কেটেছে।তার বিশ্বাস মাহমুদের মন গলেছে।নিশ্চিত দোলনের প্রতি দূর্বল হয়েছে সেই পুরুষ।যার কারনে বিয়েটা মানতে পারছে না।নিজ চোখে প্রেয়সীর বিয়ে সহ্য করতে পারবে না বলেই বাড়ি ছেড়েছে।চোখ দুটো আবারো অশ্রুতে টইটম্বুর হয়ে উঠলো।লাল লিপস্টিকে সাজানো কামনার ঠোঁট দুটো কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা চালালো।মনে মনে বললো,
‘মাহমুদ ভাই,আপনি চলে আসুন।একবার আমার চোখের দিকে তাকান।আমি তখনই বুঝে যাবো।এই সকল আয়োজনকে তুচ্ছ করে আপনার হাত ধরবো।সব কলঙ্ক,গাঁয়ের সবার অপমান, তুচ্ছতাচ্ছিল্য নিরবে গায়ে মেখে নেবো।একবার আসুন।’
কিন্তু এই মনের কথা কেউ শুনলো না।জানলোও না সেই পাষাণ পুরুষ।সে তো ঘুমের মধ্যে ডুবে আছে।না স্বেচ্ছায় ঘুমায় নি।সকল মানসিক যন্ত্রণা,চাপ কে সাময়িক ভাবে বিদায় দিতে খেয়েছে ঘুমের ওষুধ।সেদিন দুপুরেই এসেছিলো বাবার কাছে।পুর্বের মতো ব্যবসার টাকা চাইতেই সরাসরি না করে দিয়েছিলো মামুন আহমেদ।তার সাফ কথা,- এতোগুলো টাকা এই মুহুর্তে দেওয়া সম্ভব নয়।যদি দিতেই হয় তাহলে জমি বিক্রি অথবা ব্যাংক থেকে তুলতে হবে।আর এই বোকামি সে কিছুতেই করবে না, তাও মাহমুদের উপর ভরসা করে।শেষে টাকাগুলো দিয়ে জুয়া খেলে,মদ-গাঁজা খেয়ে পথে বসাবে তাকে।‘
তুমুলভাবে অপমান করেছিলো মামুন আহমেদ। এমনকি বাড়ি ছাড়ার কথাও সোজাসাপটা বলে দিয়েছিলো।এতোগুলো বছর বসিয়ে বসিয়ে তিনি খাওয়াতে পারবে না।আর না তো কোনো টাকা দিতে পারবে।জীবনের এই চরম পরিস্থিতিতে এসে প্রথমবারের মতো আফসোস হয়েছিলো মাহমুদের।বুঝতে পেরেছিলো শিক্ষা এবং যোগ্যতার গুরুত্ব।
বাড়ি ছেড়ে ক্লাবে যাওয়ার পরপর’ই জিন্নাতের মেসেজ আসে।জানায় হুট করেই মাশরুরের বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথা।ব্যবসার বিষয়ে কতদুর এগিয়েছে সেসব ও জানতে চেয়েছিলো।
কিন্তু কোনো উত্তর দিতে পারেনি মাহমুদ।চারদিক থেকে লান্ছিত,অপমানিত হতে হতে বড্ড ক্লান্ত সে।এতোটা মানসিক চাপ, যেনো মাথার শিরাগুলো ছিঁড়ে যাবার উপক্রম।একদিকে প্রেমিকার বিয়ে,আপন-জন থেকে পাওয়া অপমান,বাড়ি থেকে বের করে দেওয়া,না আছে চাকরি করার মতো যোগ্যতা- আর না তো আছে ব্যবসা করার মতো টাকা।তার উপরে পকেট পুরো ফাঁকা।বিগত একদিন ধরে শুধু সিগারেট ই ফুঁকছে সে।ইয়াবা সেবন করার মতো কোনো টাকাই অবশিষ্ট নেই।এক প্রকার জবেহ করা পশুর মতো ছটফট করছিলো সে।শেষমেশ সকল পরিস্থিতি থেকে সাময়িক মুক্তির জন্য একইসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিদ্রায় গেছিলো।
প্রায় পাঁচ মিনিট বসে রইলো দোলন।চাতকের মতো একদৃষ্টে চেয়ে রইলো জানালার দিকে।সে ব্যর্থ।আসেনি কেউ বিয়ে থামাতে।আশেপাশের সকলে তাড়া দিয়েই যাচ্ছে কবুল বলার জন্য।চোখের পানি ছেড়ে দিলো।কান্নায় ভেঙে যাওয়া কন্ঠে অস্পষ্ট স্বরে কবুল বললো।পাশে বসে থাকা ফাহমিদার বুকে মাথাটা হেলিয়ে দিয়ে বিরবির করে বলে উঠলো,
-আমি আপনার জন্য অপেক্ষা করেছি। শেষ অবধি করেছি।কিন্তু আপনি আসলেন না।তাহলে সেদিন দোলার বলা কথাটা সত্যিই মিথ্যে ছিলো।আমি আপনার চাঁদ নই।আমি কারো চাঁদ হতে পারলাম না।
চলবে?
নোটবার্তা: মাহমুদ’রা শুধু ভালোবাসতেই জানে,কখনো ভালো রাখতে জানে না।