#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৩৭
জনাকীর্ণ রাস্তাটার মাঝখানে ফলক বসানো।একপাশ থেকে ধীরগতিতে চলাচল করছে বাস,প্রাইভেট কার,মিনি ট্রাক, ট্যাক্সি,এবং পিক আপ ভ্যান।অন্যপাশে দেখা যাচ্ছে গতিশীল রিক্সা,সি এনজি এবং মোটরসাইকেল। চলাচলের সময় যেনো বড় গাড়ি গুলোর সাথে সংঘর্ষ না ঘটে, সেজন্যই এই ব্যবস্থা।এগারো তলা ভবন বিশিষ্ট ‘হক ভিলা’-র ছাদ থেকে দুরান্তের ওই রাস্তাটাকে পিপীলিকা’র আস্তানা মনে হচ্ছে।যেনো ছোট ছোট পিপীলিকা’রা খাদ্য আহরণের জন্য দলবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে দিগন্তের দিকে।ছাদের বাম পাশের রেলিং ধরে মলিন নয়নে থমকে রইলো জিন্নাত।মস্তিষ্কে অগাধ দুশ্চিন্তা হানা দিচ্ছে।মাহমুদ ফোন রিসিভড করছে না।বারংবার কল করলেও সাড়া দেয় নি কেউ।প্রায় দেড়দিন কেটে গেছে।প্রথম দিকে খুব একটা চিন্তিত না হলেও এখন ভয় করছে।দুশ্চিন্তায় অন্তরাত্মা শুকিয়ে যাবার উপক্রম।ভোরের আকাশে রক্তিম আভা ছড়িয়ে গেছে প্রখর ভাবে।সেই আভার মধ্যখানে চিরন্তন সত্যের নিদর্শন হিসেবে উঁকি দিয়েছে তেজহীন দিবাকর।নির্জীব জিন্নাতের চোখে-মুখে ছুঁইয়ে দিয়েছে মৃদু আলো।একহাত মুখের অগ্রভাগের সম্মুখে উঁচিয়ে আড়াল করলো নিজেকে।আজকের এই মৃদু,আরামদায়ক, প্রশান্তিময় আবহাওয়া মন ভালো করতে সক্ষম হলো না।মুখ ভার করে সূর্যের বিপরীতে ঠায় হয়ে দাঁড়ালো।ক্ষুদ্র মুঠোফোন টা তুলে আবারো ডায়াল করলো মাহমুদের নাম্বারে।একে একে চার বার রিং পড়ে সক্রিয়ভাবে কেটে গেলো কল।বিস্ময়াবিষ্ট হয়ে ক্ষুদে স্ক্রিনটার দিকে নির্লিপ্ত ভাবে তাকিয়ে রইলো।সম্পর্কের এতোটা দীর্ঘ সময়ের মধ্যে কখনোই এতোটা অবহেলা করে নি মাহমুদ। গত কাল থেকে একটানা কল দিয়ে যাচ্ছে। কিন্তু রিং পড়লেও ওপারের কৃষ্ণপুরুষ টি ধরা ছোঁয়ার বাইরে।বুকের ভেতরটা যেনো কষ্টে বিমুঢ় হয়ে ফুলে উঠলো।চোখের কোটরে জমে গেলো উষ্ণ অশ্রু।সম্পূর্ণ অস্বাভাবিক মানুষটাকে রীতিমতো মুহুর্তে’র মধ্যে পাল্টাতে বলেছে সে।খুব স্বল্প সময়ের মধ্যে ক্যারিয়ার’কে শক্ত একটা অবস্থানে নেওয়ার জন্য চাপ দিয়েছে।বিপরীত মুখী মানুষটা বুঝি এতোটা চাপ সহ্য করতে পারে নি।কঠোরতা মিশ্রিত পরিবর্তনকে সহজ না ভেবেই বুঝি ফিরে গেলো অন্ধকারে।ভুলে গেলো তাকে।নাহ!আর্তনাদ করে উঠলো জিন্নাত।শ্বাসের গতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।অক্সিজেন স্বল্পতা দেখা দিচ্ছে।এমন অহেতুক দুশ্চিন্তা কেনো আসছে তার মস্তিষ্কে? এমন সহ্যহীন বাস্তবতা জিন্নাত মেনে নিতে পারবে না।কিছুতেই না।
ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে পৌছালো আটটার ঘরে।এখন পড়তে যাওয়া প্রয়োজন - নাহয় সন্দেহ হতে পারে।সারারাত নির্ঘুম কাটিয়েছে জিন্নাত।চিন্তায় নিদ্রারা ছুঁতে পারেনি চোখের পাতা।ফজরের আজান দেওয়ার পর পরই বিছানা থেকে নেমেছে।ওজু করে নামাজ শেষে বেরিয়ে গেছে রুম থেকে।যদিও তখন কেউ খেয়াল করে নি।করলেও খুব একটা ঝামেলায় পড়তে হতো না।সকালের স্নিগ্ধ,মিষ্টি বাতাস গায়ে মাখার জন্য ছাদে যাচ্ছি- বললেই তা বিশ্বাসযোগ্য হতো।কিন্তু সকাল সকাল এই মিথ্যেটা তাকে বলতে হয়নি।বলার প্রয়োজন’ই পড়ে নি।আজ লিফট কে সম্পুর্ন রুপে অগ্রাহ্য করে সিঁড়ি বেয়েই নামতে লাগলো জিন্নাত।বরাবরই সিঁড়ি ভালো লাগে।এই খালি পেটে লিফটের ভেতর ঢুকলেই তার মাথা ঘুরবে,বমি পাবে।তাছাড়া একা একা বদ্ধ কাচের ঘরে ঢুকতেও তার ভীষণ ভয়।এই বুঝি কারেন্ট চলে গেলো।সে বুঝি আটকে বসে রইলো ঘন্টার পর ঘন্টা।উফফফ!এমন আজগুবি, ভয়ংকর দৃশ্য কল্পনা করতেও অক্সিজেন শূণ্যতা দেখা দেয়।শরীরটা দূর্বল হয়ে নুয়ে পড়ার উপক্রম হয়।
ফ্লাটের দরজা ভেতর থেকে লক করা।এর মানে সে যে বাইরে আছে তা জেনে গেছে কেউ এবং সযত্নে দরজা লক করে রেখেছে।জিন্নাত কলিংবেল চাপলো।এরপর অপেক্ষা করলো দরজা খোলার।কারো জুতো পায়ে হাঁটার ক্ষীণ আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করছে।বোধগম্য হতেই মুখভঙ্গি হাস্যোজ্জ্বল রাখলো জিন্নাত।দরজা খুলে দিয়েছে ফাতেমা বেগম।জিন্নাতের দিকে এক ঝলক তাকিয়ে ব্যস্ত পায়ে ঢুকলো রান্নাঘরে।তিনি পরোটা বানাচ্ছিলেন।আটার ডো গোল করতে করতে ধীর গলায় বললো,
-এতো সকালে গেছিলি কই?
জিন্নাত বিব্রত হলো না।ত্রস্ত পায়ে সোফায় বসে ঢকঢক করে পানি পান করলো।স্বাভাবিক কন্ঠে বললো,
-ছাঁদে গেছিলাম,হাঁটতে।
টিভি ছেড়ে সাউন্ড কমিয়ে নিলো অনেকাংশে।সোফায় গা হেলিয়ে দিয়ে চ্যানেল চেঞ্জ করতে লাগলো।ফাতেমা পরোটা বেলতে লাগলেন।কিছুক্ষণ পর শাসনের সুরে বললেন,
-ফ্লাটের দরজা টা যে খোলা ছিলো,সেদিকে খেয়াল ছিলো না?এভাবে বোধবুদ্ধি হীন কাজ করে কেউ?
চমকে মায়ের দিকে তাকালো জিন্নাত।দোষ স্বীকার করে মিনমিনে কন্ঠে বললো,
-ওহহহ!আমার একটুও খেয়াল ছিলো না।তাছাড়া তুমি তো নামাজ পড়েই শুয়ে পড়েছিলে- তাই আর বিরক্ত করি নি।
থেমে কন্ঠে চঞ্চলতা মিশিয়ে বললো,
-মা,কিছু কি খাওয়ার আছে?আমি পড়তে বসবো ভেবেছিলাম।
ফাতেমার হাতে এখনো আটা লেগে আছে।একহাতে চড়ানো আলু ভাজি নাড়ছেন থেমে থেমে।আর অন্যহাতে পরোটা ও বেলছেন।সব মিলিয়ে ব্যস্ত গৃহিনী।মেয়ের দিকে তাকিয়ে ঝাঁঝালো স্বরে বললেন,
-আমার হাত কি দশটা?নিজে নিয়ে খা।ফ্লাক্সে চা আছে, আর ওখানে মিষ্টি টোস্টের বয়াম।খেয়ে পড়তে বস।পরোটা হলে ডেকে নেবো।
____
বইয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে টেবিলের সামনে বসে আছে জিন্নাত।চোখগুলো দিয়ে শব্দের দিকে নিবিড় ভাবে চেয়ে থাকলেও বর্নগুলো অস্পষ্ট ঠেকছে।সাদা পৃষ্ঠার অক্ষরগুলোর উপর দৃশ্যমান হচ্ছে স্মৃতিরা।যেনো সম্মুখেই পুরোনো ঘটনাগুলো আবারো ঘটছে।টেবিলের পেছনে রুমের মাঝামাঝি অবস্থানে রাখা আছে খাট।সেখানে পিঠ হেলিয়ে আরামচিত্তে বসে আছে জান্নাত।ফোনটাকে কোলের উপর নিয়ে নিশ্চিন্তে স্ক্রল করছে ফেসবুক।তার পরিক্ষা ইতোমধ্যেই একটা শেষ।পরবর্তী পরিক্ষা’টা সাত দিন পর।
-দুলাভাই ফোন দিয়েছিলো,আপু?
কথাটা বলতে গিয়ে জিন্নাতের কন্ঠস্বর কেঁপে উঠলো।ভেতর থেকে কান্না উগড়ে আসছে।হুট করেই এমন উতলা আবেগের কারন খুঁজে পেলো না অষ্টাদশী। দাঁতে দাঁত পিষে শক্ত হয়ে বসে রইলো বইয়ের দিকে তাকিয়ে। জান্নাত ওতোসতো বুঝে উঠতে পারে না।বরাবরের ন্যায় ফোনের দিকে তাকিয়ে বলে উঠলো,
-হুম,একটু আগেই হয়েছে।
-আবার কখন ফোন দিবে?
সন্দেহজনক প্রশ্ন।জান্নাত নড়েচড়ে বসলো।শীতল চাহনি দিয়ে বোনের আগাগোড়া পরোখ করলো।এখনো আগের মতোই বইয়ের দিকে চেয়ে আছে। তার পিঠ দেখে তেমন কিছুই বোধগম্য হলো না।কিছুটা ত্যাঁড়া স্বরে বলে উঠলো,
-দিবে হয়তো ঘন্টাখানেক পর।কিন্তু তা দিয়ে তুই কি করবি?
-না.... এমনিই।সেদিন বললি ভাইয়া আসবে। কিন্তু এলো না তো!ভাবলাম,ওইদিন রাতের ঘটনা নিয়ে এখনো রেগে আছে।যত যাই হোক,দোষ টা তো আমারই ছিলো।তাই কথা বলতে চাইছিলাম।এরপর ফোন দিলে আমার কাছে দিস তো একটু - কথা বলতাম।
মনটাকে শান্ত করে ভাবলো জান্নাত।সেদিন আসবে বললেও তারপর আর আসেনি।বলেছিলো ব্যস্ত আছে।যদিও স্বামীর সুন্দর ব্যবহারে সেসব গায়ে মাখে নি।কিন্তু এখন চিন্তা হচ্ছে।আদৌ কি আসিফ ব্যস্ত আছে?নাকি এখনো রেগে আছে তার উপর।মনের মধ্যে হাজারও দুশ্চিন্তা ঘুরপাক খেলেও ছোট বোনের সামনে তা ব্যক্ত করলো না।বরং ধমকের সুরে বললো,
-তোর এতোশতো ভাবতে হবে না।ও একটু ব্যস্ত ছিলো।এসে যাবে তিন-চার দিনের মধ্যে।পড়ায় মনোযোগ দে।
মনোযোগ! কি করে দেবে জান্নাত পড়ায় মনোযোগ? চিন্তায় তার শিরা-উপশিরায় রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাচ্ছে।চোখ দুটো ভরে আসছে কিছুক্ষণ পর পর।না জানি কি হয়েছে ওদিকে!লোকটা না ফোন রিসিভড করছে,আর না তো নিজে ব্যাক কল করছে।আসিফের সাথে কথা বললে একটু নিশ্চিত হওয়া যেতো।সে নিশ্চয়ই সবটা জেনে থাকবে।কিন্তু তা কি করে?তার কাছে যে সেই নাম্বার নেই।জান্নাতের ফোন টাও সবসময় তার কাছে থাকে।কি করে পাবে সেই নাম্বার!
সকালের নাস্তা তৈরি হয়ে গেছে।ডাইনিং এ বসে সবাইকে ডাকছে ফাতেমা।একে একে বোনেদের সাথে সেও গেলো খাবার টেবিলে।চোখ-মুখ মুছে আসলেও মুখশ্রী থেকে মলিনতা দূর করা গেলো না।চেয়ারে বসতেই রকিবুল খাওয়া থামিয়ে দিলেন।মেঝো মেয়ের দিকে তাকিয়ে চিন্তিত হলেন।জিন্নাতের নাকের আগায় রক্তিম আভা দেখা যাচ্ছে।তার চোখ দুটোর কোটর ও অসম্ভব লাল।এমনকি কথা বললেও তা নাকে বাঁধছে।মেঝো মেয়ের কপালে হাত দিয়ে শরীরের তাপমাত্রা আন্দাজ করে নিলেন।কই?জ্বর তো নেই।তাপমাত্রা তো স্বাভাবিক।তাহলে এই দশা কেনো?বাবার আন্দাজ মোটেও ভুল হলো না।কাঠকাঠ কন্ঠে প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন,
-তুমি কান্নাকাটি করেছো কেনো?
শিউরে উঠলো জিন্নাত।ঠোঁট দুটো কেঁপে উঠলো মুহুর্তে’ই।মুখের পরোটার টুকরোটা গালের একপাশে নিয়ে না গিলেই বলে উঠলো,
-কই?না তো আব্বু।
রকিবুল মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন।অত্যন্ত সাহস এবং অনুপ্রেরণা দিয়ে নির্মল,স্বচ্ছতা নিয়ে হাসলেন।বললেন,
-মাশরুর কে না বলে দিয়েছি।কোনো বিয়ের চাপ তোমায় নিতে হবে না।মন দিয়ে পড়ালেখা করো।ওকে?
জিন্নাত হাসার চেষ্টা করলো।বিয়ে ভাঙার বিষয়ে সে সে- রাতেই জেনেছে।কিন্তু খুশি হতে পারে নি।যার জন্য এতোটা আনন্দ সেই মানুষটাই যে ফোন ধরে নি।তাহলে কিভাবেই বা এই আনন্দ একা উপভোগ করতো?তারপরেও বাবাকে বুঝতে দিলো না।মাথা নিচু করে নাড়িয়ে মলিন কন্ঠে বললো,
-জ্বী!
এতোটা নম্রতা,ভদ্রতা অকল্পনীয় ঠেকলো ফাতেমার কাছে।জিন্নাতের স্বভাব তার অপরিচিত নয়।সেই মেয়ের থেকে এমন নিরুত্তাপ উত্তর,আচরণ মোটেও মেনে নিতে পারছেন না।ভেতরে ভেতরে কিছু যে একটা হয়েছে তা নিশ্চিত।কিন্তু সবার সামনে তা ধরা দেওয়া সমুচিত নয়।ভেবেই খেতে লাগলেন।পরোটার এক পাশ ছিঁড়ে ভাজি মুড়িয়ে আবারো তা মুখে নিলো জিন্নাত।কিন্তু চিবোতে আর সক্ষম হলো না।পড়নের গেঞ্জির নিচে বুকের উপরে রাখা মুঠোফোন টা সীমিত ভাবে কেঁপে উঠলো।চমকে ওভাবেই বসে রইলো সে।ফোন সাইলেন্ট ছিলো বিধায় বেঁচে গেছে সে।কিন্তু মাহমুদ ভাই তো কল দিচ্ছে।একটানা দুদিন পর প্রেমিক পুরুষের দেওয়া ফোনকলে উতলা হয়ে উঠলো অষ্টদশী।রিসিভড করে কথা বলার জন্য হলো উদগ্রীব।সবার দিকে তাকিয়ে আমতা স্বরে বলে উঠলো,
-আমি ওয়াশরুম থেকে আসছি।
বলেই ছুটলো সেদিকে।বর্ননাতীত উত্তেজনায় বাথরুমের দরজা লাগাতেও ভুলে গেলো সে।কাঁপা হাতে মুঠোফোন টা বের করে ডাকলো,
-মাহমুদ ভাই,কল কেনো ধরছিলেন না।কি হয়েছে?আমি চিন্তায় থাকি তো।
জিন্নাতের কথার প্রেক্ষিতে মাহমুদ ঘুম ঘুম কন্ঠে কিছু বলে উঠলো।কিন্তু তা স্পষ্ট বোঝা গেলো না।হয়তো ওষুধের রেশ এখনো কাটেনি ভালো করে।জিন্নাত তার কথা বোঝার জন্য পুণরায় বলে উঠলো,
-বুঝিনি আবার বলুন।
হয়তো মাহমুদ বলছে।কিন্তু এপাশ থেকে আর কিছুই শোনা সম্ভব নয়।ফাতেমা তার পূর্বেই এক টানে ফোনটা কেড়ে নিলেন। ক্ষুদে স্ক্রিনে ‘Mahmud Vai’ নামটা দেখতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন।মুহুর্তেই ফেলে দিলেন টয়লেটের মধ্যে।এরপর রাগে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে মেয়ের চুলের মুঠি ধরলেন।টেনে বের করলেন ওয়াশরুম থেকে।মাথার চামড়ায় অসহ্য যন্ত্রণা হচ্ছে।ব্যাথায় কুঁকড়ে উঠলো জিন্নাত।মায়ের ধাক্কা খেয়ে পড়ে গেলো ফ্লোরে।ইতোমধ্যে জান্নাত,রকিবুল এবং জুহি ও এসে পড়েছে।স্ত্রীর এমন রণচণ্ডী রুপ দেখে হতভম্ব হয়ে গেলেন রকিবুল।কিছু জিজ্ঞেস করার পূর্বেই ফাতেমা আরেকটা থাপ্পড় মারলেন জিন্নাতের গালে।কিন্তু ভীতসন্ত্রস্ত জিন্নাত মাথাটা নুইয়ে দিতেই থাপ্পড়টা পড়লো নাকের উপর।স্বর্ণের নাকফুল টা ভেঙে ঢুকে পড়লো নাকের নরম মাংসে।মুহুর্তে’ই গলগল করে রক্তের ধারা বইতে লাগলো ঠোঁটের উপর।বাকহারা হয়ে গেলো জান্নাত।দ্রুত ছুটে গিয়ে জিন্নাতকে ধরলো দুহাতে আগলে।মায়ের সামনে চেঁচিয়ে বলে উঠলো,
-কি করছো তুমি?পাগল হয়ে গেছো?
ফাতেমা রাগের চোটে ক্রমশ হাপাচ্ছেন। রুমের চার দেয়াল প্রতিধ্বনিত করে চেঁচিয়ে উঠলেন।বললেন,
-এইই কুত্তার বাচ্চা চালাকি করছে।ও সবাইরে বুঝাইছে ওই নেশাখোর টার সাথে কোনো যোগাযোগ রাখে নায়।অথচ এই নটি’র বাচ্চা লুকাইয়া আর একটা ফোন চালায়, ওই ছ্যামড়ার সাথে কথা বলে।কি নাটক টাই না করলো! তোরে.....
তোরে যদি আমি এক সপ্তাহের মধ্যে বিয়া না দিছি তাইলে আমার মুখ কাউরে দেখামু না।তোর মতো মেয়ে আমি আমার ঘরে রাইখা পালমু না।আমি কষ্ট কইরা, আগুনে পুইড়া রানমু। আর তুই খাবি আর নেশাখোর গুলার সাথে প্রেম করবি?আমিও দেখমু।
ফাতেমার শ্বাস বাড়ছে।কথা বলতে বলতেই চুপ করে গেলেন।মাথা টা নুইয়ে বিছানায় শুয়ে পড়লেন।জুহির দিকে তাকিয়ে বললেন,
-ফ্যান ছাড়!
জান্নাত দিশেহারা হয়ে পড়লো।বোনকে ছেড়ে দৌড়ে গেলো পানি আনতে।রকিবুল আহমেদ ধীর পায়ে বের হয়ে এলেন রুম থেকে।যেনো কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছেন।এতোটা মানসিক চাপ কি করে সহ্য করবেন তিনি?ঘড়ির কাঁটায় আট টা বেজে ছেচল্লিশ বেজে গেছে।নয়টার মধ্যে তাকে অফিসে পৌছাতে হবে।শরীর টা আগের তুলনায় দ্বিগুন ভারি ঠেকছে।ওভাবেই নিজেকে টেনে বেরিয়ে গেলেন ফ্লাটের বাইরে।আজ আর টিফিন নেওয়া হয়নি।হয়তো ফাতেমা বক্সে ভরেও রেখেছিলেন।কিন্তু তা নেওয়ার মতো ইচ্ছা বা শক্তি কোনোটাই নেই তার।
টেবিলের পাশে এক কোনায় কাত হয়ে পা ভাঁজ করে শুয়ে আছে জিন্নাত।ফ্লোর থেকে এক ইঞ্চিও সরে নি সে।সেখানে শুয়েই কিছুক্ষণ পর পর গোঙরাচ্ছে।জান্নাত এ যাবৎ কয়েক বার ওঠাতে চাইলেও তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়েছে।যেনো চারশো চল্লিশ ভোল্টেজের কারেন্ট সে।স্পর্শ করার সাথে সাথেই ছিটকে দূরে সরিয়ে দিয়েছে।কিছুটা জেদ নিয়ে কি?হ্যাঁ, পুরোটাই জেদ।বড় বোনের উপর তার ভীষণ অভিমান।তার কারনেই বাবা-মায়ের সামনে ধরা পড়েছে।নাহলে এতো সন্দেহ কখনোই হতো না।
____
আজ আর কোনো রান্নায় হাত লাগায় নি ফাতেমা।এখনো থম মেরে বসে আছে বিছানায়।নানা রকমের ভাবনা পীড়া দিচ্ছে তাকে।জান্নাত ভাত চড়িয়ে দিয়েছে। কি তরকারি রান্না করবে সেটা জানার জন্য ঢুকলো মায়ের রুমে।ধীর পায়ে ফাতেমার পাশে বসতেই তার ঝাঁঝালো স্বর শোনা গেলো।বললো,
-কি করে ও?
-শুয়ে আছে।
-এখনো ফ্লোরে?
-হুম
ফাতেমা চুপ করে রইলেন।কিছুক্ষণ পর বলে উঠলেন,
-নাকের কি অবস্থা?রক্ত টা পরিস্কার করছিস?আর নাক ফুল কই?খুঁজে দেখ।
জান্নাত মর্মাহত হলো।মায়ের দিকে তাকিয়ে নোয়ানো স্বরে বললো,
-আমাকে তো ছুঁতেই দিচ্ছে না।ধাক্কা মেরে দূরে সরিয়ে দিচ্ছে।
রগচটা কন্ঠে ফাতেমা বলে উঠলো,
-বিঁষ সারা গায়ে।আমিও দেখমু কতক্ষণ এই জেদ চালাইতে পারে।তুই তোর বড় খালারে একটা কল দিয়ে দে।
জান্নাত তাই করলো।বড় খালাকে কল করে মায়ের হাতে দিয়ে পাশেই বসে রইলো।প্রথমে কুশলাদি বিনিময় করে এরপর ফাতেমা বলে উঠলো,
-আপা,তোর ভাসুরের বড় ছেলেটা কি বিয়া করাইছে - যার জন্য জিন্নাতরে কইছিলি?
-কে আরফান?
ফাতেমা মাথা নেড়ে হ্যাঁ বললো।আকলিমা কিছুটা চিন্তিত হলো।সন্দেহের জেরে বলে উঠলো,
-না!বিয়া তো দেই নাই।কেনো?
-আপা জিন্নাতরে বিয়া দেবো।তুই তোর ভাসুরের সাথে কথা বলে আমারে জানাইস।নইলে অন্য কোথাও ছেলে দেখবো।
এবারে পুরোপুরি চিন্তিত হলো আকলিমা।কৌতূহলী কন্ঠে বললেন,
-কিন্তু হইছে কি?তখন তো বললি মেয়ে ছোট,বিয়ে দিবি না এতো তাড়াতাড়ি। তাইলে হুট করে কি হইলো?
ফাতেমা চুপ থাকতে পারলেন না।বোনেদের সাথে কখনোই তিনি কিছু লুকান না।ফোঁস ফোঁস করে বলে উঠলেন,
-আর বলিস না।এই বান্দির বাচ্চারে নিয়া গ্রামে গেছিলাম ওর দাদার মরণে।ওইখানে আমার দেওরের ছেলের সাথে প্রেমে জড়াইছে।ছেলেটা ভালো হইলেও মানা যাইতো।কিন্তু না!একে তো নেশাখোর,অশিক্ষিত, বেকার - তার মধ্যে ওর বাপ-মা,দাদী জল্লাদের মতো।ওই পরিবারে মেয়ে দেওয়া মানে চিতার আগুনে মেয়েটারে পোড়ানো।এইদিকে বান্দির বাচ্চা পাগল হইয়া গেছে ওই ছ্যামড়ার লাইগা।ওর বিয়া দেওয়া লাগবে দ্রুত।তুই আমারে বিকালের মধ্যে জানাবি।না হইলে অন্য ছেলে দেখমু।
____
জিন্নাতের গলার আওয়াজ শোনা যাচ্ছে না।বার কয়েক ঘুমন্ত কন্ঠে হ্যালো,হ্যালো করেও ক্ষান্ত হলো না মাহমুদ।মাথা টা ঝিম মেরে আছে।কোনোমতে উঠে বসলো বিছানায়।শরীর টা খারাপ লাগছে।বুক জ্বলছে খুব।হয়তো অতিরিক্ত ঘুমের ওষুধের প্রভাবে।মাহমুদ শোয়া থেকে উঠে বসে ওয়াশ রুমে ঢুকলো।গোসল করা প্রয়োজন।নাহলে এই মাথা যন্ত্রণা কমবে না কিছুতেই।গোসল শেষে ঢুলতে ঢুলতে আবারো এলো শোবার ঘরে।দোতলা ভবন বিশিষ্ট ক্লাবঘর টার নিচতলা পুরোটাই ক্লাব।তবে উপর তলায় রয়েছে চারটা রুম।যার মধ্যে একটা মাস্টার বেড রুম আসিফ এবং মাহমুদের।বরাবরই আসিফ বাড়িতে ঘুমায়।ফলস্বরূপ এই ঘর টা মাহমুদের জন্যই বরাদ্দ।
ফোন হাতে নিয়ে আবারো কল করলো জিন্নাতের নাম্বারে।সিম বন্ধ! নিশ্চয়ই মা-বাবার থেকে লুকানোর জন্য ফোন টা অফ করে রেখেছে জিন্নাত।এই মুহুর্তে কল করার কোনো প্রয়োজন নেই।জিন্নাত ফ্রি হলে নিশ্চয়ই কল দেবে।ভেবেই চুপ রইলো মাহমুদ।কিন্তু তারপরেও চোখ সরালো না নাম্বার থেকে।জিন্নাত কল দিয়ে ব্যবসার ব্যাপারে জিজ্ঞেস করলে কি বলবে?নাহ!এভাবে চলা যাবে না।অনেকক্ষণ ভাবনা-চিন্তা করার পর আসিফের নম্বরে কল করলো মাহমুদ।রিসিভড হতেই কোনোরকম ভণিতা না করে বললো,
-আমাকে দশ লাগ টাকা ধার দিবি। দু-দিনের মধ্যে লাগবে।এক বছরের মধ্যে শোধ করে দেবো।
আসিফ হাসলো।বললো,
-চাইছিস নাকি হুকুম দিচ্ছিস?
এই মুহুর্তে মশকরা মোটেও পছন্দ হলো না মাহমুদের।ত্যাড়া কন্ঠে বললো,
-তোর যেটা মনে হয় সেটাই বলেছি।
আসিফ নিঃশব্দে হাসলো।বললো,
-ক্লাবে ছিলি দুদিন ধরে।বাড়ি কি হয়েছে?
মাহমুদ চোখ-মুখ কুঁচকে ফেললো।তেঁতো কন্ঠে বললো,
-মজা নিচ্ছিস?তুই জানিস না এটা বিশ্বাস করতে পারলাম না।ঢং কম কর।
-আচ্ছা করলাম না।এখন এই সব নেশা-টেশা বাদ দিয়ে ব্যবসায় মন দে।সময় কিন্তু দুই-মাস।জিন্নাতের এক্সাম শেষ হওয়ার পর কিন্তু আর সময় পাবি না।
চলবে?