#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
|৪০|
‘কারো জন্য কি অপেক্ষা করছিলে?রাত প্রায় দুটো বাজে- তুমি যাবে কোথায়?একাই কি এসেছো?’
জনমানবহীন রাস্তাঘাট।আশেপাশের চায়ের দোকানদার রা নিজ নিজ দোকান বন্ধ করে আরো আগেই চলে গিয়েছে।ফুটপাতে নেই তেমন জনমানুষের চলাচল।তবে রাস্তাঘাট এখনো পূর্বের মতোই সচল।বড় বড় ট্রাক,বাস চলছে নিজেদের গন্তব্যের দিকে।পুণম চৌধুরী বিরক্ত ভঙ্গিতে চা ওয়ালার দিকে তাকালেন।লোকটা তাকে ডেকে এনে মাঝরাতে এই বিপদে ফেলেছে।না হলে জানতো ও না, আর এতোটা অসস্তিকর পরিবেশে পড়তেও হতো না।চা ওয়ালা সেই দৃষ্টিতে তাকিয়ে ভীত হলেন।কিছুটা গোবেচারা ভাব ধরে নতমূখী হয়ে ভাবলেন—তার তো কোনো দোষ নেই।মেয়েটা সেই সাড়ে এগারোটা থেকে এখানে বসা।এতোটা রাত হয়েছে অথচ এক কদম ও নড়ছে না।এদিকে স্থানীয় চাঁদাবাজ মৃণালের দল দেখেছে। কতক্ষণ পর পর চক্কর কাটছে দুপাশে।হয়তো সূযোগ বুঝেই তুলে নিয়ে যাবে।সামান্য চা ওয়ালা সে।অপরিচিত কোনো মেয়ের টান টেনে চাঁদাবাজ দের খপ্পরে পড়ে দোকান টুকি খোয়াতে চান না।এদিকে মেয়েটার প্রতি আও মায়া কাজ করছে।শেষে বাধ্য হয়ে ডেকে এনেছেন পুণম কে।যিনি মধ্যরাতে নিরিবিলি একটা পরিবেশে হাটছিলেন।বয়স সাতাশ-আটাশ হলেও দেখতে সভ্য এবং ভদ্র মনে হলো তার কাছে।তাই এই মাঝরাত্রে ভরসা করে ফেললেন এই বড় লোকের ব্যাটার উপর।এবারে যাবতীয় সব যুদ্ধ-ঝামেলা এই বড় লোকের ব্যাটারা করুক।তিনি চুপচাপ ঝাঁপ আটকে চলে যাবেন।এমনকি করলেন ও তাই।
পুণম মহা বিপদে পড়লেন।মেয়েটাকে দেখতে অল্পবয়সী,মিষ্টি মনে হলেও বাস্তবে সে খুবই বিরক্তিকর।একটার পর একটা প্রশ্ন করে চোয়াল ব্যাথা করে ফেলেলেও এই লৌহ মানবীর মুখ থেকে কথা ফোটেনি।সে তাকিয়ে আছে একধ্যানে,রাস্তার দিকে।পুণম বললো—
‘তুমি কি গাড়ি গুণছো?’
সিরিয়াস মুহুর্তে এমন রসিকতা করেও লাভ হলো না।জিন্নাত বসে আছে আগের মতোই।তাকিয়ে আছে নিস্পৃহ হয়ে।যেনো পাথরের মূর্তিতে পরিণত কোনো নারী সে।শুধুমাত্র
শ্বাস-প্রশ্বাসের গতি টা না থাকলে শরীরটাকে নিস্তেজ বলে আখ্যায়িত করা যেতো।
‘দেখো,রাত অনেক হয়েছে।তুমি যদি এভাবেই জেদ ধরে বসে থাকো তাহলে বিপদ কিন্তু তোমার’ই।ওদিকে আগুন দেখছো?ওটা সিগারেটের আগুন।কম করে হলেও তিন চার জন আছে।ওরা আমার যাওয়ার অপেক্ষা করছে।আমি কি যাবো?’
জিন্নাত মলিন দৃষ্টিতে দুরের ছেলে গুলোর দিকে তাকালো।এরপর স্মিত হেসে পুণমকে বললো—
‘আপনার আর ওই ছেলেগুলোর মধ্যকার পার্থক্য আমি কি করে বুঝবো?’
পুণম অবাক হলো।পরপর-ই হাসলো।যেনো কথাটাতে বেশ মজা পেয়েছে।আয়েশ করে পাশে বসে বলে উঠলো—
‘প্রশংসনীয় চিন্তা-ভাবনা। আচ্ছা,তাহলে চলো - তোমায় পুলিশ স্টেশনে নিয়ে যাই।’
‘নাহ!’
জিন্নাতের থেকে সরাসরি না শুনে নিশ্চিত হলো পুণম।বললো—
‘তারমানে তুমি কোনো অসহায় মেয়ে নও।পালিয়ে এসেছো।আচ্ছা,বিয়ে করবে না বলে পালিয়ে এসেছো,নাকি অন্য কাউকে বিয়ে করবে বলে পালিয়ে এসেছো?’
চুপ করে রইলো জিন্নাত।তার চোখ অশ্রুসিক্ত। মেয়েটার মানসিক অবস্থা অবলোকন করে পুণম উঠে দাঁড়ালো।বললো—
‘চলে এসো।ওরা এগিয়ে আসছে।এখানে থাকাটা সেইফ নয়।আর আমি একা কিছুতেই ঠেকাতে পারবো না।মারামারি তে বড্ড কাঁচা।তাই দ্রুত চলে আসো।’
জিন্নাত সচকিত হয়ে লোক গুলোর দিকে তাকালো।ওরা সত্যিই এগিয়ে আসছে।আগের থেকে পায়ের গতি তাদের দ্রুত।ভয় হলো ভীষণ,প্রাণের শঙ্কাও ঘেরাও করলো তাকে।কিন্তু তাও বিশ্বাস হলো না পুণমকে।দুহাতে বুকের সাথে ঝোলানো ব্যাগ খামচে ধরে তার সাথে হাঁটতে হাঁটতে বললো—
‘কিন্তু আপনাকে আমি বিশ্বাস কেনো করবো?ক্ষতি তো আপনিও করতে পারেন।’
এ পর্যায়ে বড্ড বিরক্ত হলো পুণম।হাঁটার গতি বাড়িয়ে দিয়ে বললো—
‘বোকার মতো প্রশ্ন করছো কেনো?ওরা চারজন - আর আমি একা।তুমি চেষ্টা করলেই আমাকে থামাতে পারবে।তোমার জন্যই ব্যাপারটা সহজ করছি।’
ধপ করে থেমে গেলো জিন্নাত।আশ্চর্য হয়ে কপালে ভাঁজ ফেললো।বললো—
‘এর মানে সত্যিই আপনার উদ্দেশ্য ভালো নয়।’
পুণম পেছনে তাকালো।এরপর আচমকাই তাড়া দিয়ে সামনের দিকে দৌড়াতে দৌড়াতে বললো—
‘ওরা ধাওয়া করছে।দৌড়াও!!’
জিন্নাতের অন্তরাত্মা কেঁপে উঠলো।সে অনর্গল ছুটতে লাগলো পুণমের পিছনে।মাঝরাতে বড় রাস্তার ফুটপাত ধরে জিন্নাত একজন অপরিচিত যুবকের পেছনে ছুটছে —এটা মাহমুদ ভাই কোনোমতে দেখতে পেলে, তাকে এখনই ট্রাকের তলায় পিষে ফেলতো।কিন্তু আফসোস! সে নেই।বরং তার জন্যই ছুটতে হচ্ছে।জিন্নাত সকাল হলেই গ্রামে যাবে।মাহমুদ কেনো আসেনি সে জানবে। হয়তো দেখা যাবে এই লোক রওনাই দেয় নি।মিথ্যে বলেছে জিন্নাতকে।হয়তো দেখা যাবে অনেক গুলো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে।নাহয় তাকে দেখে চোয়াল শক্ত করে মুখ ঘুরিয়ে বলবে ‘বাইকে তেল ছিলো না - তাই আসি নি।কিন্তু তাই বলে তুই কেনো গ্রামে আসলি।আমি আজ-ই তেল টেল ভরে রওনা দিতাম।
প্রায় পাঁচ মিনিট ছোটার পর ক্রমশই হাঁপিয়ে উঠলো জিন্নাত।বলতে লাগলো—
‘আর কতক্ষণ?ওরা কি এখনো পেছনে আসছে?’
কিন্তু উত্তর না দিয়েই পুণম ছুটেছে।একসময় বিশাল একটা বাড়ির গেটের সামনে থামলো।শ্বেত পাথরে নির্মিত বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটার দিকে হা হয়ে তাকিয়ে রইলো জিন্নাত।পুণম গেটের চাবি খুলতে খুলতে বললো—
‘সরি!আসলে ওই সময় কেউ ই আমাদের ধাওয়া করেনি।আমি মিথ্যে বলেছিলাম।আসলে বাড়িটা তো একটু দূরে।তোমায় আনতে গেলে আলাদা করে রিক্সা ভাড়া করতে হতো।অপরিচিত কারোর জন্য আমি শুধু শুধু টাকা কেনোই বা খরচ করবো?’
মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো জিন্নাতের।এখনো হাঁপাচ্ছে সে।রাগে, দুঃখে মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে।দাঁতে দাঁত চেপে বললো—
‘আপনি এতোটা কৃপণ!আমাকে বললেই তো ভাড়া দিয়ে দিতাম।’
‘কিন্তু তুমি তো আসতেই চাইছিলে না।’
দাঁত কিড়মিড় করে অন্যদিকে তাকালো জিন্নাত।পুণম গেট আটকে তালা দিয়ে বললো—
‘চলো।’
সরাসরি অবজ্ঞা করলো জিন্নাত।বললো—
‘আমি যাবো না আপনার সাথে।’
পুণম হাসলো।নিস্তব্ধ এই অন্ধকার রাতে হাসির শব্দটা একটু জোড়ালো হলো।বললো—
‘ওহে,তুমি কি ভেবেছিলে - তোমায় নিয়ে আমি রুমে যাবো?ষ্টুপিড! এখানেই বসো থাকো,এই বাগানে।গেটের মধ্যে তুমি যথেষ্ট সুরক্ষিত।যদিও মশার উপদ্রব থাকতে....... বাই দা ওয়ে, তোমার কাছে তো টাকা আছে।তুমি চাইলে মশার কয়েল কিনে নিতে পারো।ওই তো সামনেই দোকান.... ওহহো!তোমার লাক খারাপ!দোকান তো বন্ধ।কি আর করার?একটু মানিয়ে নাও।টা টা!’
পুণম হেলেদুলে ঢুকে গেলো বাড়ির মধ্যে।একবার ও পিছু না তাকিয়ে আটকে দিলো মূল দরজা।জিন্নাত একটু বেশিই অবাক হলো।লোকটাকে কি বলবে সে?অকৃতজ্ঞ,নাকি কৃপন!হ্যাঁ কৃপন অবশ্যই বলা যায়।আদব-কায়দা হীন এক বর্বর যুবক।এই লোকের নিশ্চয়ই বউ নেই।হাহ!এমন লোকের বউ থাকবে এটা ভাবাটাও বোকামি।কিপটা মানুষের বউ থাকে না।
প্রায় বিশ মিনিট কেটে গেছে।বাগানে ছোট্ট একটা দোলনা।হয়তো বাচ্চাদের খেলার জন্য।জিন্নাত সেখানে গিয়েই বসলো।জায়গাটা অন্ধকার নয়।লাইট জ্বলছে চারপাশে।জনমানবহীন, নিজঝুম,নিস্তব্ধ পরিবেশ হলেও অন্তত সম্মান হারানোর কোনো ভয় নেই।কিন্তু মশা!সে তো কোনোভাবেই থামছে না।কিন্তু এসবে ধ্যান নেই জিন্নাতের।তার মস্তিষ্ক আবারো ছেয়ে গেছে বিষাদে।মাহমুদের অনুপস্থিতি প্রগাঢ় ভাবে ছিন্ন -বিচ্ছিন্ন করে দিচ্ছে তাকে।
কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা এলেন।তার কপালে চিন্তার ভাঁজ।ব্যস্ত পায়ে জিন্নাতের সামনে এগিয়ে এসে দাঁড়ালেন।আতিথেয়তা দেখিয়ে নিয়ে গেলেন ।রুমে নিয়ে বিছানায় বসিয়ে জিজ্ঞেস করলেন—
‘এতো রাতে রাস্তায় কি করছিলে তুমি?খারাপ কোনো উদ্দেশ্য নেই তো আবার?’
জিন্নাত বুঝতে পারলো না।অবুঝের মতো ঠোঁট এলিয়ে বলে উঠলো—
‘মানে?’
ভদ্রমহিলা হেয়ালি করলেন না।কর্কশ কন্ঠে বলে উঠলেন—
‘ফাঁদ পাতছো না তো আবার।মাঝরাতে দেখতে শুনতে সুন্দর, বড়লোক ছেলে পেয়ে অসহায় হওয়ার নাটক করছো।দেখা যাবে একটু পর লোকজন জড়ো করে বলবে, তোমাকে জোর করে তুলে এনেছে আমার ছেলে।’
বিস্ময়ে ঠোঁট দুটো ফাঁকা করে ফেললো জিন্নাত।কথাটা প্রবল ভাবে আত্মসম্মানে লাগলো।তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে দাঁড়ালো।বললো —
‘আমি স্বেচ্ছায় আসি নি।আপনার ছেলেই ভয় দেখিয়ে এনেছে।আর অযথা ভয় পাবার কিচ্ছু নেই।আমি চলে যাচ্ছি।’
জিন্নাত চলে যেতেই বাধা দিলেন ভদ্রমহিলা।হাত ধরে টেনে এনে বললেন—
‘না থাক!এতো রাতে যাওয়ার কোনো দরকার নাই।সকাল হলে যেও। ’
জিন্নাত কিছু বললো না।সে নিরুপায়।ফলস্বরূপ বাধ্য হয়ে আবারো বসলো বিছানায়।নিরুপমা বেগমের সন্দেহ কমছে না মোটেও।নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়।একবার মনে হচ্ছে এই মেয়ে ছেলের পুরোনো বিশ্বাসঘাতক প্রেমিকা - যে কিনা ছেলেটাকে আধপাগল বানিয়ে ছেড়েছিলো।আরেকবার মনে হচ্ছে এ কোনো গ্যাং এর মেয়ে,যে সবকিছু আত্মসাৎ করতে এসেছে।আচ্ছা,এর ব্যাগে কি আছে?স্প্রে জাতীয় কিছু নেইতো।যদি রাতে তাদের অজ্ঞান করে সবকিছু লুট করে নিয়ে পালিয়ে যায়?তখন?
নাহ!তার বুদ্ধি সীমিত নয়।লুকিয়ে ছবি তুলে রাখলেন জিন্নাতের।এছাড়াও সারারাতে ঘুমাবেন না,এই বন্দোবস্ত ও করে রাখলেন।
নিদ্রাহীন রাত পার করলো জিন্নাত।ভোরের আলো ফুটতেই নিরুপমা বেগমকে জানিয়ে ত্যাগ করলো সেই চৌধুরী মহলকে।তার মনে একটা কুৎসিত ধারণা গেঁথে গেছে।সব বড়লোকরা হয়তো বড় হয় না।মাঝেমধ্যে কিছু বড়লোক নিম্নস্তরের ছোট লোক হয়।যাদের মধ্যে মিনিমাম কমনসেন্স টুকুও থাকে না।ব্যাগে খুচরো-আস্ত নোট মিলিয়ে হাজার তিনেকের মতো ছিলো।আসার সময় সেগুলো ফেলে আসেনি জিন্নাত।হয়তো এগুলো না আনলে তার থেকে হতভাগী আর কেউ হতো না।এবার যত দ্রুত সম্ভব গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে।
গ্রামে পৌছাতে পৌছাতে দুপুর পেরিয়ে গেলো।জিন্নাত এলোমেলো পায়ে ঢুকলো গ্রামের রাস্তায়।খিদের যন্ত্রণা,সারাদিনের ক্লান্তি,অপেক্ষার অবসান সবকিছু প্রবলভাবে দূর্বল করে দিয়েছে তাকে।আহমেদ বাড়ির কাঠের গেট টাকে ঠেলে ভেতরে ঢুকতেই দোলার দেখা পেলো।কিন্তু এটা সেই আগের চঞ্চল দোলা নয়।সে জিন্নাতকে দেখার সাথে সাথেই মুখ ঝামটা মেরে চলে গেলো বাড়ির ভেতরে।হয়তো বড়বোনের দুঃখটা নিজেও মেনে নিতে পারেনি।
জিন্নাত আগ্রহ দেখালো না।ক্লান্ত পায়ে এগিয়ে গেলো বড় ঘরের সামনে।দোরগোড়ায় দাঁড়িয়ে মিইয়ে যাওয়া কন্ঠে ডেকে উঠলো—
‘মাহমুদ ভাই!’
ও ঘর থেকে একপ্রকার হইচই করতে করতে বেরিয়ে এলো ফাহমিদা।সাথে জামান এবং দোলা ও আছে।ফাহমিদা অবাক হওয়ার সুরে টিটকারি মেরে বললো—
‘কোন পোলার লগে ভাগছিলা?নষ্টামি কইরা আবার বাড়িতে কেনো আইছো?গ্রামে আমাগো মান সম্মান নষ্ট করতে?’
এরা সবটা জানে - তা বুঝতে পেরে অবাক হলো না জিন্নাত।কারন তাকে না পেয়ে প্রথমে মাহমুদের বাড়িতেই খোঁজ করবে বাবা-মা।কথা গায়ে না মেখে দোরগোড়ায় উঠলো।এরইমধ্যে ভেতর ঘর থেকে আর্তচিৎকার করে বের হলেন রেবেকা।রাগের বশে ধাক্কা মেরে উঠোনে ফেলে দিলেন জিন্নাতকে।চেঁচিয়ে উঠে বললেন—
‘কালনাগিনী! আমার পোলাডা তোর লাইগা বাড়ি ছাড়া হইছে।আমার মাহমুদ কোথায় থাকে,কোথায় খায় কিচ্ছু জানিনা।তুই আমার সংসার টা শেষ করছোস।আবার আমার দোরগোড়ায় আইছোস কেনো?আমার মাহমুদ কই?তুই এই বাড়িতে ঢুকবি কেনো?’
হতভম্ব হয়ে তাকিয়ে রইলো জিন্নাত।তার কনুই জ্বলছে।শুকনো মাটিতে ঘষা খেয়ে উপরের চামড়া ছিলে গেছে।কোনোরকমে নিজেকে সামলে উঠে দাঁড়ালো। ধরে যাওয়া গলায় বললো—
‘মাহমুদ ভাই বাড়িতে নেই?তাহলে কোথায় উনি?ওনার ফোন বন্ধ কেনো?’
মিলি বেরিয়ে এলো জোরপায়ে।মাকে ধরে সামলানোর চেষ্টা করে জিন্নাতের উদ্দেশ্যে বললো—
‘ভাইয়া কোথায় - তা তো তোমার জানার কথা।তোমার জন্যই তো বাড়ি ছাড়া হইছে।কাল সন্ধ্যায় হুট করে বাড়িতে ঢুকে বড় একটা ব্যাগে জামাকাপড় নিয়া বের হইয়া গেছে।তুমি আসছো আবার বাড়িতে খুঁজতে।আমার ভাই তাহলে কই?’
শেষের কথাটা বলতে গিয়ে কেঁদে দিলো মিলি।জিন্নাত শরীরের ভর হারিয়ে ফেললো।এলোমেলো পায়ে বসলো উঠোনে।ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বললো—
‘আমার কাছে যাওয়ার কথা ছিলো। কিন্তু আসে নি।আমি সারারাত অপেক্ষা করছি।কিন্তু আসে নি।ওনার ফোন ও বন্ধ!
বলতে বলতেই উঠে দাঁড়ালো জিন্নাত।দ্রুত পায়ে সবাইকে চিন্তিত অবস্থায় ফেলে বেরিয়ে গেলো মোল্লা বাড়ির উদ্দেশ্যে। আসিফের কাছে পৌছাতে হবে অতি দ্রুত।সে অবশ্যই জানবে সব।কিন্তু না!আসিফের কাছে গিয়ে আরো মাঝ সাগরে পতিত হলো।মাহমুদ জিন্নাতের কাছে পৌছায় নি - এ কথা শুনতেই আসিফ স্তব্ধ হয়ে গেলো।ফোন নাম্বার বন্ধ সে ও পেয়েছিলো।কিন্তু তারপরেও চিন্তিত হয় নি।ভেবেছিলো জিন্নাতের কাছে পৌছানোর পর যাতে কেউ তাদের লোকেশন না পায় সে জন্য ফোন অফ করে দিয়েছে।কিন্তু মাহমুদ জিন্নাতের কাছে পৌছায়-ই নি।তাহলে কোথায় সে।
এদিকে ইতোমধ্যে জিন্নাতের খোঁজ তার বাবা-মায়ের কাছে পৌছে দিয়েছে মামুন।এখন তারা গ্রামের দিকেই আসছে।জিন্নাত যেনো মরে যাবে এক্ষুণই।কোথায় গেলো তার মাহমুদ ভাই?এতোসব ঝড় ঝাপটা তো তার সহ্য করার কথা ছিলো। কিন্তু লোকটার অনুপস্থিতিতে তাকে পোহাতে হচ্ছে সকল অত্যাচার - নির্যাতন।আসিফ যেতে দেয় নি জিন্নাতকে।এই মুহুর্তে ওকে হাত ছাড়া করার রিস্ক নিতে চায় নি সে।ওকে বাড়িতে রেখে সে নিজেই বের হলো খুঁজতে।কিন্তু খুঁজবে টা কোথায়?জলজ্যান্ত একটা মানুষ -এভাবে হাওয়া হয়ে যাবে কি করে?
এতোসবের মধ্যে মোটেও চিন্তিত হননি মামুন এবং মাশরুর।তাদের ধারণা মাহমুদ স্বেচ্ছাচারী।হয়তো শেষ পর্যন্ত এতো চাপ ভালো লাগেনি বলেই কোথাও গা ঢাকা দিয়েছে।বেরিয়ে আসবে কিছুদিন পর।মাহমুদ প্রায়শই ঘরের বাইরে থাকে।হুটহাট লাপাত্তা হয়ে যায়।আবারো ফিরে আসে।এজন্য তারা আর কোনো খোঁজ খবর ও করেনি।
জিন্নাতকে জোর জবরদস্তি করে ঢাকায় নিয়ে গেলেও তার পুরো পরিবার থমকে গেছে।বিয়ের আলাপ-আলোচনা পুরোপুরি বন্ধ।তারা মেয়ের দশা দেখে অস্থির!না খেয়ে,না ঘুমিয়ে জিন্নাতের অবস্থা মুমূর্ষু। তবে মস্তিষ্ক থেকে সরাতে পারেনি অপেক্ষা।প্রতিদিন জোর করে হলেও বাড়ি থেকে পালিয়ে যায়।গিয়ে বসে থাকে ডেমরা রোড মোড়ে।এলোমেলো ভঙ্গিতে তাকিয়ে থাকে রাস্তার দিকে। এ নিয়ে বাড়ির কেউ কিছুই বলে না।কারন প্রথম দিকে কড়া ভাষায় কথা বললে জিন্নাত সুইসাইড করার চেষ্টা করে।বাধ্য হয়ে জান্নাত নিজেই বোনের সাথে আসে।দূরে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা।কাছে এসে ফিরে যাওয়ার তাড়া দিলেই হিংস্র হয়ে যায় জিন্নাত।ছুটে যায় চলন্ত ট্রাকের রাস্তার মধ্যে।এইতো সেদিন ই এমন করলো।আত্মা প্রায় উড়ে যাচ্ছিলো জান্নাতের।ভাগ্য ভালো ছিলো সেদিন আসিফ ছিলো সাথে।সেই আটকেছে।জান্নাত একা থাকলে সামলাতেই পারতো না।
চলবে?
নোটবার্তা :পুণম চরিত্রটা লিখতে গিয়ে অদ্ভুত একটা তৃপ্তি পেয়েছি।এই ইন্টারেস্টিং, কৃপন লোকটাকে নিয়ে ভবিষ্যতে একটা উপন্যাস লেখার চেষ্টা করবো।