ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 41

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#মহাপর্ব

|৪১|

রাতের শহর দেখতে চমৎকার লাগে।চারদিকে রঙ বেরঙের আলোয় সজ্জিত দোকানপাট, শোরুম,শপিংমল,বিলাসবহুল ফ্লাট।আবার রাস্তার মাঝখানে চলছে লাল-নীল আলোর গাড়ি।ছাইরঙা মলিন আকাশে ফুটেছে এক খানা পূর্ণ চাঁদ।তবে প্রকৃতির এতো সৌন্দর্য্য মন কাড়তে পারলো না মাশরুরের।সে ক্লান্ত ভঙ্গিতে ফুটপাত দিয়ে হাঁটছে।সকালে মোটরসাইকেল টার কিছু ত্রুটি দেখা গেছে।যার কারনে ট্যাক্সিতে করেই হাসপাতালে পৌছেছে। বাসা থেকে হাসপাতালের দুরত্ব যে খুব বেশি - তা নয়।কিন্তু তাও সবসময় শখের বাইক টা ব্যাবহার করা হয়।শখ অনেক রকমের হয়।এই যেমন সিনিয়র সার্জন রা বাড়ি খুব কাছে হওয়ার পরেও নিজেদের বিলাসবহুল মূল্যবান গাড়ি গুলো সাথে নিয়ে আসে।তবে শখ থাকলেও মাশরুরের পক্ষে তা সম্ভব হয় না।সদ্য ডাক্তারি পাশ করে চাকরি নিয়েছে।এখন-ই এতোটা পরিবর্তন সামর্থ্যে কুলায় না।যদি আলাদা করে প্রাইভেট কোনো চেম্বার খুলতো,অথবা সপ্তাহে এক-দুদিন জেলায়-উপজেলায় গিয়ে রোগী দেখে আসতো - তাহলে হয়তো খুব একটা বেশি সময় লাগতো না।

আজ ডিউটি শেষে ট্যাক্সি নিলো না মাশরুর।খোলা বাতাসে ফুটপাত ধরে হাঁটতে ইচ্ছে করছে তার।কোনো এক সময় কল্পনা করেছিলো নানারকম।ভেবেছিলো বিয়ের পর সপ্তাহে এক দিন হলেও জিন্নাত কে নিয়ে হাঁটবে ফুটপাত ধরে।প্রায় এক যুগ কম বয়সী বাচ্চা মেয়েটার আহ্লাদীপনায় নিজেও বাচ্চা সাজবে।কিন্তু সেসব এখন নিছক কল্পনা।ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে হাটতে লাগলো ধীর কদম ফেলে।কয়েকদিন ধরে মাহমুদ কে নিয়েও সে চিন্তিত।আর এ চিন্তার কারন হলো মামুন আহমেদ।তার হুট করেই কেমন দিশেহারা লাগছে।মাহমুদের নিখোঁজ হবার দশ দিন পর থেকেই তিনি ছটফট করছেন।প্রথম দিকে ছেলের খামখেয়ালি পনা,স্বেচ্ছাচারিতা ভেবে গা এড়িয়ে যাওয়া মানুষটার ও ভয় হচ্ছে ভীষণ।তিনি খুঁজেছেন ছেলেকে।কিন্তু তা সবাইকে এড়িয়ে।অনেক বন্ধু-বান্ধবের কাছে জানতে চেয়েছেন মাহমুদের খোঁজ।কিন্তু পান নি।

এদিকে গ্রামের থানায় আসিফ জিডি করে রেখেছে।কিন্তু খোঁজ পাওয়া আর সম্ভব হয় নি।আজকাল মাশরুরের ও ভীষণ চিন্তা হচ্ছে।কোথায় যেতে পারে,কেনো যাবে, সেসব নিয়ে ভাবনার কমতি নেই।এদিকে ডিউটি ফেলে একদিন গ্রামে যাওয়াও সম্ভব হচ্ছে না।

নিজ ফ্লাটের খুব কাছাকাছি এসে পড়েছে মাশরুর।ফোন বাজছে —অচেনা নম্বর।খুব একটা ঘাবড়ালো না মাশরুর।অচেনা নাম্বার থেকে কল আসা দৈনন্দিন ব্যাপার।কল রিসিভড করে কানে তুলে প্রফেশনাল ভঙ্গিতে সালাম দিয়ে বললো —

‘আসসালামু আলাইকুম।ডক্টর মাশরুর আহমেদ বলছি......’

ওপাশের ভদ্রলোক টি ডাক্তার শব্দটা শুনে কিছুটা চমকালেন।এরপর স্বাভাবিক ভাবে বলে উঠলেন —

‘ওয়ালাইকুম আসসালাম।আমি নাইটর থেকে বলছি।এখানে মাহমুদ নামে একজন পেশেন্ট এডমিট আছেন।সম্ভবত আপনি তার বড় ভাই।পেশেন্ট আপনাকে আসতে বলেছেন, অতি দ্রুত।ওনাকে অর্থোপিডিক্স সার্জারি বিভাগের ব্লু ইউনিটে রাখা হয়েছে।’

মাশরুরের হাত-পা শিরশির করে উঠলো।কানের কাছে বারংবার প্রতিধ্বনিত হচ্ছে —তাহলে মাহমুদ এক্সিডেন্ট করেছে।হুট করেই গরম বেড়ে গেছে।মাশরুরের সারা শরীর ভিজে গেছে।কপালের দু-পাশ থেকে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে।নিজেকে সামলে নিয়ে একটা অটো ডাকলো।বুকের উপর ঘাঁমে ভেঁজা শার্টটা লেপ্টে আছে।সেখান থেকে দুটো বোতাম খুলে সিটে হেলিয়ে বসলো। চালকের উদ্দেশ্যে বললো —

‘পঙ্গু হাসপাতালে চলুন।তাড়াতাড়ি! ’

চালকটি যেনো মাশরুরের তাড়া বুঝতে পারলেন।আর কোনো যাত্রীর জন্য অপেক্ষা না করে দ্রুত গতিতে চলতে লাগলেন হাসপাতালের উদ্দেশ্যে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান।সাধারণত চিকিৎসক এবং হস্পিটালের স্টাফরা একে সংক্ষেপে নাইটর বলে থাকেন।তাছাড়া সচারচর সাধারণ মানুষ একে পঙ্গু হাসপাতাল বলেন।ব্যস্ত ঢাকা শহরের শেরেবাংলা নগর, বিজয় সরণির পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য ব্যথা ভোগীর গন্তব্য ; অর্থাৎ ব্যাথার বাড়ি- শেষ আশ্রয় —ঢাকা পঙ্গু হাসপাতাল। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রধান অর্থোপেডিক এবং ট্রমা-সংশ্লিষ্ট চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র।

মাশরুর অস্থিরচিত্তে হাসপাতালের ভেতর ঢুকলো।
হাসপাতাল প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়লো হুইলচেয়ারে বসা রোগী,কেউ পায়ে প্লাস্টার করে বসে আছে, কারো আবার শরীরের একটা অংশ নেই—দৃষ্টি শূন্যতায় ঝুলে থাকে।

ভেতরে ঢুকতেই কানে এলো করিডোরজুড়ে ছড়িয়ে থাকা হাঁটার কাঠের ক্রাচের টকটক শব্দ, প্লাস্টারের ঘ্রাণ, ওষুধের গন্ধ, আর ব্যথায় ভারী শ্বাস এবং আর্তনাদ গুলো।
বেডের পাশে বসে থাকা স্বজনদের মুখে উদ্বেগ, চোখে অনিশ্চয়তা।না জানি কবে পৌছাতে পারবেন নিজ আবাসস্থলে,শান্তির নীড়ে।

অপরিচিত ভদ্রলোকের কাছে আরেকবার ফোন দিয়ে পুরো তথ্য জেনে নিলো মাশরুর।এরপর হাঁটতে লাগলো মাহমুদের সিটের দিকে।এক-পা, দু-পা করে এগিয়ে গিয়ে দাঁড়ালো সামনে।একজন দায়িত্বরত ডাক্তার মাহমুদের পাশে মাশরুর কে দেখতেই এগিয়ে এলেন।পরিচয় পেয়ে তিনি দেখালেন যাবতীয় ক্ষত।কোমড়ের উপর থেকে সাদা চাঁদর টা সরিয়ে দেখাতেই চোখ দুটো খিঁচিয়ে বন্ধ করে নিলো মাশরুর।দুহাতে খামচে ধরলো শার্ট।শরীর টা যেনো একটুতেই দূর্বল হয়ে পড়েছে।আস্তে ধীরে নিজেকে সামলে বসলো একটা টুলে।

____
হাঁটু ভাঁজ করে তার উপর কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে রইলো জিন্নাত।রুমটা পুরোপুরি অন্ধকার করে রেখেছে সে।কোকড়ানো ছোট চুল গুলো সারা পিঠময় বিছিয়ে আছে।পড়নে সাদা রঙের ঢোলা গেঞ্জি।চমৎকার বিকেলটাকে অভিশপ্ত, মেঘাচ্ছন্ন রাত বানিয়ে দরজা-জানলে আটকে বসে রইলো ভেতরে।ঘরের পরিবেশ আজ ঠিক লাগছে না।সবার মুখ থমথমে।এর কারন জিন্নাত জানে না।অবশ্য তার মধ্যে জানার কোনো ইচ্ছেও নেই।সে নিজের মতো চুপচাপ বসে থাকে রুমের ভেতর।যখনই মন চায় ছুটে যায় বাড়ির বাইরে।যখন ইচ্ছে হয় নিজে বেড়ে খায়।কারোর সাথে কোনো রকম কথা বলার আগ্রহ দেখায় না।

জান্নাত থমথমে মুখ নিয়ে ঘরে ঢুকলো।সুইচবোর্ড টিপে লাইট জ্বালিয়ে ধীর পায়ে এগিয়ে গেলো জিন্নাতের দিকে।তার পাশে বসতেই মাথা উঁচু করে বড় বোনকে একবার দেখলো।জান্নাত ড্রেস চেঞ্জ করে নিজেকে পরিপাটি করে নিয়েছে।হয়তো আসিফ এসেছে,বাইরে বের হওয়ার কোনো তাড়াও থাকতে পারে।জিন্নাত বোনের দিকে এক পলক তাকিয়ে আবারো মাথা নত করলো।বললো–

‘ভাইয়া আসবে?’

জান্নাত মাথা নাড়ালো।মলিন কন্ঠে বললো —

‘হুম,আরো আগেই আসছে।’

হাঁটুর ভাঁজ খুলে বসলো জিন্নাত।মাথাটা ভারী লাগছে।আলগোছে শুয়ে পড়লো বিছানায়।চোখের উপর এক হাত রেখে ছোট্ট করে বললো —

‘আমার সাথে যেনো দেখা করে যায়।’

জান্নাত ক্রমশ ভেতরে ভেতরে গুমরে উঠলো।বুক ফুলে পাথরের ন্যায় ওজন হতে লাগলো।ইচ্ছে হচ্ছে সমস্ত টা খুলে বলতে এক্ষুনি। কিন্তু না,উপায় নেই।মা বারণ করেছে বলতে।এমনিতেই মানসিক ভাবে সুস্থ নেই জিন্নাত।এর মধ্যে এতোটা ভয়ংকর,বিষাদ ময় ঘটনা শুনলে পাগল হয়ে যাবে।জান্নাত উঠে দাঁড়ালো।বেরিয়ে গেলো ঘর থেকে।পরক্ষণেই অস্থির চিত্তে ভেতরে ঢুকলো।জিন্নাতের সামনে দাঁড়িয়ে একশ্বাসে বলে উঠলো —

‘মাহমুদ ভাইয়ের খোঁজ পাওয়া গেছে।এক্সিডেন্ট করেছিলেন, এখন নাইটরে আছে।তোর দুলাভাই বাড়ির সবাইকে নিয়ে সেখানেই আছে।তুই কি যাবি?’

ধপ করে উঠে বসলো জিন্নাত। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইলো জান্নাতের দিকে।আচমকাই হামলে পড়লো বোনের উপর। দু হাতে ধাক্কা মেরে ক্ষুদ্ধ কন্ঠে বলে উঠলো —

‘ওরা সেই পিরোজপুর থেকে ঢাকায় এসে পড়েছে।আর তুই আমাকে এখন বলছিস?’

জান্নাত দৃষ্টি নত করলো।বোনকে বোঝানোর সুরে ধমক মেরে বলে উঠলো —

‘একদম পাগলামি করবি না।বাড়ি থেকে কি আমাদের আদৌ জানাবে? তোর দুলাভাই বললো,তাও দুপুরের পর।সবাইকে নিয়ে ঢাকায় এসেছে - এতো ঝামেলার মধ্যে আমাদের কথা খেয়াল ছিলো না।আর ও বুঝতেও পারে নি বাড়ি থেকে আমাদের কেউ জানায় নি।আব্বু দুপুরেই গেছে।মা আর আমি এখন যাচ্ছি।তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে।আর মা কিছু জিজ্ঞেস করলে বলবি, তোকে তোর দুলাভাই বলেছে।’

জিন্নাত কিঞ্চিৎ সময় ব্যয় করলো না।দ্রুত পোশাক হাতে ঢুকে পড়লো বাথরুমে।কোনোমতে গায়ে পড়ে বাইরে বের হলো।এলোমেলো চুলগুলো ওভাবেই খোপা করে তাতে চুলের ক্লিপ আটকে নিলো।এরপর ওড়না টা গায়ে মাথায় জড়িয়ে ছুটলো রুমের বাইরে।জান্নাত নিজেও দিশেহারা হয়ে তার পেছনে ছুটলো।নিজেদের রুমের তালা আটকে সবে বের হলেন ফাতেমা।এর মধ্যেই জিন্নাতকে ছুটতে দেখে ভয় পেয়ে গেলেন।বুঝতে বাকি রইলো না যে জিন্নাত জেনে ফেলেছে।তাড়াহুড়ো করে জান্নাতের উদ্দেশ্যে হাঁক ছেড়ে বললেন —

‘ওরে হাতছাড়া করিস না।আমি ফ্লাটে তালা দিয়েই আসতেছি।’

ফাতেমা যখন ফ্লাটে তালা দিয়ে নিচে নামলেন, তখন জিন্নাত সেখানেই ছিলো।বন্ধ গেটের সামনে জান্নাতকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে।গেটের চাবি ভাগ্যক্রমে ফাতেমার কাছে ছিলো।নাহলে হয়তো গেট খুলে জিন্নাত মেইন রোডের মধ্যে ছুটে যেতো।এগিয়ে গেলেন ফাতেমা।জিন্নাতের হাত শক্ত করে ধরে গেটের তালা খুললেন।একবার ও জান্নাত কে কোনো প্রশ্ন করেন নি। জানতেও চান নি কেনো সে জিন্নাতকে জানিয়েছে?এই না বলা টাই অসস্তির কারন হয়েছে জান্নাতের।তার খুব খারাপ লাগছে।মা হয়তো রেগে গেছে ভেবে নিজেই বলে উঠলো —‘মা,ওকে ভুল করে তোমার জামাই জানিয়ে ফেলেছে।’

সিএনজি চলতে আরম্ভ করলো।ফাতেমা জিন্নাতের মাথাটাকে নিজের কাঁধে চেপে ধরে জড়িয়ে ধরে আছেন।তার ভয় হচ্ছে -মনে হচ্ছে এক্ষুণি চলন্ত সিএনজি থেকে জিন্নাত লাফ দেবে।হয়তো একটু বেশিই ভাবছেন।জান্নাত এখনো উদাস চিত্তে মায়ের দিকে তাকিয়ে আছে।ফাতেমা দেখলেন,সেদিকে তাকালেন,থমথমে কন্ঠে বললেন —

‘ওকে নিয়েই আসতাম আমি।পাগলামি করবে,ছোটাছুটি করবে বলেই আগে ভাগে জানাতে চাই নি। ’

মাথা নিচু করে ফেললো জান্নাত।ফাতেমা তার কথা বিশ্বাস করেন নি।এটা ভেবে অবাক হয়ে গেলো।আচ্ছা,মায়েরা এতো ছোটো ছোটো বিষয় গুলোও কিভাবে টের পেয়ে যায়?মুহুর্তে’ই ধরে ফেলে কোনটা মিথ্যা,আর কোনটা সত্যি।জান্নাত ও কি কখনো এমন হয়ে যাবে,ধরে ফেলবে তার বাচ্চাদের মিথ্যেগুলো।আসিফ কে জিজ্ঞেস করতে হবে।বাচ্চা - ইশশ!কেমন যেনো লজ্জা লাগছে জান্নাতের।মুহুর্তেই মুখশ্রী থমথমে হয়ে গেলো।আসিফ ঠিক নেই,সে মাহমুদের এতোটা মর্মান্তিক বিপদে ভেঙে পড়েছে প্রায়।স্ত্রীর সাথে কি করেই বা দু দন্ড শান্তিতে কথা বলবে?সে ভাগ্য যে নেই জান্নাতের।বিয়ের পর থেকেই একটা - একটা করে বিপদ আসছেই।

————
হস্পিটালে ঢুকেই থমকে গেলেন ফাতেমা।ভেতর থেকে বেরিয়ে এলো রুদ্ধশ্বাস।সামনেই ফ্লোরে বসে আছে মিলি।দেয়ালে হেলান দিয়ে কাঁদছে অনবরত।তার অন্যপাশে দাঁড়িয়ে আছে জামান।সবার অগোচরে চোখের পানি মুছতে ব্যস্ত।মামুন আহমেদ স্ট্রক করেছেন।ছোট ছেলের এতোটা করুণ দশা দেখে মেনে নিতে পারেন নি কিছুতেই।নিজেকে দোষারোপ করছিলেন বার বার।কতবার ব্যবসার জন্য টাকা চেয়ে অনুরোধ করেছে মাহমুদ।একবার ও কানে নেন নি তা।যদি একটা বার মেনে নিতেন, তাহলে ছেলের এমন দশা হতো না।যখন মাহমুদকে দেখতে তার কেবিনে ঢুকেছিলেন তখন মাহমুদ সজাগ ছিলো।ছেলের হাত ধরে কেঁদে বলেন —‘ চিন্তা করিসনা আব্বা,তোরে আমি বিদেশে নিয়া যামু।বড় ডাক্তার দেখামু।’

বাবাকে পাশে বসে কাঁদতে দেখে মাহমুদ মুখ ফিরিয়ে নেয়।অন্যদিকে তাকিয়ে ধরে যাওয়া কন্ঠে বলে —

‘মাত্র দশ লাখ টাকা দাও নি।তখন কত অজুহাত ছিলো ।অথচ এখন দশ কোটি খরচ করতেও দ্বিধা করছো না।কি অদ্ভুত!’

এর পরপর-ই কেবিন থেকে বেরিয়ে আসেন তিনি।আফসোসে ক্রমশ গুমরে উঠলেন।উত্তেজিত হয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়লেন মাটিতে।মাশরুর সাথে সাথে তাকে নিয়ে মেডিকেলে রওনা হয়।তাদের সাথে রকিবুল ইসলাম ও গিয়েছেন।এদিকে রেবেকা বেগমের অবস্থা আশংকাজনক। ছেলে - স্বামী দুজনের এই দশা দেখে মুর্ছা যাচ্ছেন কিছুক্ষণ পর পর।

জিন্নাত অবাক হয়ে তাকিয়ে রইলো সকলের দিকে।মনের মধ্যে কেমন যেনো অনুভূত হচ্ছে।সবার এমন ভেঙে পড়া দেখে আশ্চর্য-ই হচ্ছে সে।মন বলছে এতোটা চিন্তিত হওয়ার দরকার নেই।এক্সিডেন্ট ই তো করেছে।ঠিক মতো চিকিৎসা হলে শীঘ্রই সুস্থ হয়ে যাবে।কিন্তু তাই বলে এতোটা ভেঙে পড়ার কি আছে?আচ্ছা,এক্সিডেন্ট টা কি তাহলে গুরুতর! কিন্তু মা যে বললো মাহমুদের জ্ঞান আছে,কথাও বলছে।তাহলে?

ফাতেমা মিলিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ সান্ত্বনা দিলেন।জিন্নাত বোনের সাথে সেখানেই দাঁড়িয়ে রইলো। এতোটা ছটফট করে হস্পিটালে এসেও কেনো যেনো মাহমুদের কাছে যেতে ইচ্ছে করছে না।মনে হচ্ছে সেখানে গেলেই সে মরে যাবে। প্রাণ টা বেরিয়ে যাবে দেহ থেকে।ফাতেমা মিলিকে ছেড়ে উঠে দাঁড়ালেন।এগিয়ে গেলেন কেবিনের মধ্যে।জিন্নাত বোনের হাত দুটো শক্ত করে ধরলো।থেমে থেমে কদম ফেললো সামনের দিকে।আসিফ নিস্তেজ হয়ে বসে আছে টুলে।মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে।মাহমুদ ঘুমিয়েছে আরো আগেই।ফাতেমা ঢুকতেই আসিফ টুল ছেড়ে উঠে দাঁড়ালো। কিছুটা দূরে সরে দাঁড়িয়ে শাশুড়ী কে বসার অনুরোধ করলো।ফাতেমা বসলেন না।জামাই এর দিকে তাকিয়ে বললেন —

‘ও কি ঘুমিয়েছে?’

‘হুম।’

জিন্নাত নিগুঢ় দৃষ্টিতে খুটিয়ে খুটিয়ে দেখলো। মাহমুদের কপালে ব্যান্ডেজ,বাম হাতে কনুই তেও ব্যান্ডেজ লাগানো।কোমড়ের উপর পর্যন্ত একটা চাঁদর টানা।মুখটা অনেক ফর্সা লাগছে।তার ঘুমন্ত কালাচাঁদ টা কি হুট করেই সুন্দর হয়ে গেলো?জিন্নাত বোনের হাত ছেড়ে দিলো।এক পা এগিয়ে আরেকটু কাছ থেকে দেখতে চাইলো।তার প্রশস্ত দেহী মাহমুদ ভাই কি একটু শুকিয়ে গেছেন?হ্যাঁ, গেছেন।তবে এতে আরো চমৎকার দেখাচ্ছে। জিন্নাতের ইচ্ছে হচ্ছে একটা চুমু খেতে।নিজের উষ্ণ ঠোঁট টা ওই কৃষ্ণ পুরুষের ঠোঁট, গলা, কপালে ছুঁইয়ে দিতে ভীষণ ইচ্ছে হচ্ছে।কিন্তু কেবিন ভর্তি মানুষ।এরা কি যাবে না?

ফাতেমা মাহমুদের ক্ষত দেখতে চাইলেন।আসিফ ধীর পায়ে এগিয়ে এলো।আলগোছে কোমড়ের উপর থেকে চাঁদর টা সরিয়ে দিলো।কয়েক মুহূর্ত - এর পর পরই ঢেকে দিলো।জিন্নাত তাকিয়ে দেখলো। মাহমুদের পা দুটো আর নেই।বলিষ্ঠ,লম্বাদেহী পুরুষটার সেই সুশ্রী পা দুটো আর নেই।ব্যান্ডেজে মোড়ানো পা দুটো হাটু পর্যন্তই আছে।বাকিটা শূণ্য চাঁদর!চোখ দুটো গুলিয়ে যাচ্ছে।চারপাশ অস্পষ্ট, ঘোলা-ঘোলা।মস্তিষ্ক থমকে গেছে,আশেপাশেদ সব যেনো নিস্তব্ধ, নির্জীব।কানের কাছে শুধু বিরক্তিকর, অসহ্যকর একটা শব্দ হচ্ছে - একই শব্দ।যেনো তার শ্রবণ শক্তি শেষ।
ধীরে ধীরে শব্দটা কমছে,আশেপাশের লোকেদের আওয়াজ শোনা যাচ্ছে অস্পষ্ট ভাবে।মস্তিষ্ক চলতে শুরু করেছে।আচমকাই গগনবিদারী চিৎকার দিয়ে উঠলো জিন্নাত। দুঃস্বপ্ন দেখার নিয়ে চেচিয়ে উঠে বললো —

‘ও ওনার পা কোথায়???’

চমকে তাকালো আসিফ।জিন্নাতের অস্থিরতা দেখে তাকালো জান্নাতের দিকে।সে এখনো চোখ মুখ খিচিয়ে তাকিয়ে আছে।দেখে ভয় পেয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।আসিফ এক পা এগিয়ে জান্নাতের হাত শক্ত করে মুঠোয় নিলো।গমগমে কন্ঠে বললো —

‘শরীর খারাপ লাগছে?’

‘না, ঠিক আছি।’

জান্নাত নিজেকে সামলে জিন্নাতকে ধরলো।সে এখনো অস্থির হয়ে চেচাচ্ছে।কিছু বলার চেষ্টা করছে কিন্তু কান্নার গতিতে পেরে উঠছে না।ফাতেমা মেয়েকে সামলানোর চেষ্টা করলেন।বোঝানোর সুরে বললেন —

‘ডাক্তার কেটে ফেলেছে।সুস্থ হয়ে যাবে।’

সারা শরীর থরথর করে কাঁপছে।চোখের মনি প্রায় উলটে যাওয়ার উপক্রম।ফাতেমা মেয়েকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন।আসিফ কিছু বুঝে উঠতে পারলো না।তার ভালো লাগছে না কিছুই।কান্তি,অবসাদ,বিষাদ,কষ্ট সবকিছু যেনো দূর্বল করে দিয়েছে মুহুর্তে-ই।ফাতেমার উদ্দেশ্যে বললেন —

‘ওকে নিয়ে বাইরে যান।মাহমুদের ঘুম ভেঙে যাবে।’

জান্নাত দ্রুত বোনকে আগলে নিলো।এক প্রকার টেনে - হিচড়ে বের করলো কেবিন থেকে।বাইরে বের করে একটা টুলে বসিয়ে মাথায় হাত বোলাতে লাগলো।থেমে গেলো জিন্নাত।তাকালো চারদিকে।কান্নার বেগ থামিয়ে দেখতে লাগলো অন্যদের।

ভয় পেয়ে গেলেন ফাতেমা।মেয়ের হুট হাট পরিবর্তনে আত্মা বেরিয়ে গেলো তার।আর্তনাদ করে উঠলেন।বললেন —

‘ও এমন আচরণ করছে কেনো?’

জিন্নাত মায়ের দিকে তাকালো।পিছু ফিরে আরেকবার কেবিনের দিকেও তাকালো।পরক্ষণে আবারো কেঁদে উঠলো।আর্তচিৎকার করে বলে উঠলো —

“আমার মাহমুদ ভাইয়ের পা কই?ওনার পা কেনো কেটে ফেলছে।ও দাঁড়াবে কিভাবে এখন?আচ্ছা,মাহমুদ ভাই আর হাঁটবে না?আমার মাহমুদ ভাই হাঁটবে কিভাবে?ওনার বাইক এভাবেই পড়ে থাকবে?উনি তো কিছু হলেই বাইক টা নিয়ে ছুটে চলে যেতেন।এখন কিভাবে যাবে?ওনার পা কেনো কাঁটলো???জুতা!! ও ওমা?আমি ওনার জুতা পড়ার পর অনেক রাগ করেছিলো।বাড়িসুদ্ধ সবার সামনে অপমান করে জুতো কেড়ে নিয়েছিলো। ...এ এখন কি করবে?আমার মাহমুদ ভাই জুতো কোথায় পড়বে?ওর জুতো গুলো কি ওভাবেই পড়ে থাকবে?দুটো পা-ই কেনো কাটলো ওভাবে।কতটা ব্যথা পেয়েছে।আল্লাহ!!আমি কিভাবে সহ্য করবো???

থেমে কান্না গিলে আবারো বললো —

‘এসব আমার জন্য হয়েছে।আমি যদি পালাতে রাজি না হতাম,তাহলে উনি আর ঢাকায় আসতেন না।কেনো করলাম আমি?কেনো আসতে দিলাম?আমাকে কেউ বললো না কেনো ওনার এক্সিডেন্ট হবে???ওমা!!!

পরক্ষণেই অন্যসুরে পাগলামি করে বললো —

‘না না।এসব আমার জন্য হয় নি,তোমরা করেছো।আমাদের বাধ্য করেছো তোমরা।একবার মেনে নিলে আমাদের আর পালাতে হতো না।আর না ওনার এক্সিডেন্ট হতো। কেনো করলে এমন?একটু মেনে নিলে কি হতো?ও নেশাখোর,বেকার তো তাতে তোমাদের কি?আমি যদি ওকে মেনে নিতে পারি তাতে তোমাদের সমস্যা কোথায়????সংসার আমি করবো,এতো ভালো-মন্দ বিচার করার তোমরা কে???এখন গেলো তো পা দুটো,প্রাণ টা কেনো রইলো,মরে যেতো।আমিও মরবো - বিষ খেয়ে।রেললাইনে গিয়ে ঝাপ দেবো,ট্রাকের তলায় পড়বো।বাঁচাতে পারবে না।একদম পারবে না।’

কথাটুকু বলেই দৌড় দিলো জিন্নাত।ফ্লোরে বসে পড়লো জান্নাত।এতোসব বিড়ম্বনায় তার শরীর কাঁপছে।হাসপাতালের এই প্লাষ্টার,ওষুধ পত্রের গন্ধে বমি পাচ্ছে।চারদিকের এতো রোগীর চিৎকার,হাহাকার,কান্না,কাটা-রক্ত মাখা ব্যান্ডেজ দেখে মাথা ঘুরছে।আচমকাই মাথা ঘুরে পড়ে গেলো। ফাতেমা দিগবিদিকশূন্য হয়ে তাকিয়ে রইলেন।আসিফকে ডেকে চেঁচিয়ে বললেন —

‘জামাই,জান্নাত রে ধরো।’

এরপর পরই ছুটলেন মেয়ের পেছনে।জিন্নাতের গায়ের ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে।চুলের ক্লিপ ভেঙে চুল গুলো খুলে গেছে।উস্কোখুস্কো চুলে, চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়া এলোমেলো জিন্নাতকে দূর থেকে এক পাগলিনীর মতো ঠেকছে।তার মনে নেই হস্পিটালের সিঁড়ির কথা।সে শুধু ছুটছে।এরই মধ্যে মাশরুর এসে পড়লো।দূর থেকে জিন্নাতকে এমন ভাবে ছুটতে দেখে এগিয়ে এলো।দুহাতে বল প্রয়োগ করে ধরে রাখলো তাকে।ফাতেমা এলেন।মেয়েকে জাপটে ধরলেন।এরপর দুজন মিলে নিয়ে গেলো তাকে মাহমুদের কেবিনের দিকে।

আসিফ অধৈর্য্য হয়ে জান্নাতকে ডাকছে।ক্রমাগত পানির ছিটা দিয়ে গালে আলতো আঙুল বোলাচ্ছে।এক হাত সামান্য উঁচুতে তুলে আসিফ কে শান্ত হওয়ার ইশারা দিলো জান্নাত।এর মানে সে ঠিক আছে।এতোটা ব্যস্ত যেনো সে না হয়।
আসিফ মানলো না।মাথা নিচু করে উত্তেজিত কন্ঠে জিজ্ঞেস করলো —

‘কি হয়েছে?খুব বেশি খারাপ লাগছে তোমার?’

জান্নাত মলিন কন্ঠে বিরবির করে বললো —‘মাথা ঘুরছে,বমি পাচ্ছে।মেডিসেনের এতোটা গন্ধ নিতে পারছি না।’

মাশরুর এলো।জিন্নাতকে দেখে দুটো টেস্টের নাম জানালো।কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করলো।মলিন কন্ঠে বললো —

‘হস্পিটালের সামনেই সাইন্স ল্যাব আছে।টেস্ট করিয়ে আনলে ভালো হয়।আর ওর এখানে থাকার প্রয়োজন নেই।বাসায় নিয়ে যা।’

বলাবাহুল্য জান্নাত প্রেগন্যান্ট। কিন্তু এতোসব বিপদের মধ্যে যেনো মাশরুর ভীষণ অপ্রস্তুত এসব বলতে।তাছাড়াও নিশ্চিত হওয়া এবং জান্নাতের শারীরিক সুস্থতা নিয়েও অবগত হওয়া প্রয়োজন।ফাতেমা কিছুটা সন্দেহ করলেন।ক-দিন ধরেই মেয়ের কিছু কাজকর্মে সন্দেহ করছেন।সারাদিন ঘুমে ঢুলুঢুলু থাকা,ক্লান্তি-অবসাদ নিয়ে বসে থাকা,রান্নাঘরে গেলেই উটকো গন্ধ বলে চেঁচামেচি করা - এসব নিয়ে চিন্তিত ছিলেন।কিন্তু ছোট মেয়ের এমন পরিস্থিতিতে এসব নিয়ে ভাবার সময় পান নি।

আসিফ জান্নাত কে নিয়ে বেরিয়ে গেলো।জিন্নাত নিস্তেজ হয়ে পড়ে রইলো মায়ের বুকে।মাশরুর সেদিকে দৃষ্টি না দিয়ে ঢুকে পড়লো কেবিনে।মাহমুদ তাকিয়ে আছে ছাদের দিকে।নিরব,নিস্তেজ ভাইকে দেখে মাশরুরের কান্না পেলো।টুল টেনে নিয়ে তার পাশে বসে হাত চেপে ধরলেন।মাহমুদ তাকালো।জানতে চাইলো —

‘আব্বার কি অবস্থা?’

মাথাটা নুইয়ে সিটের উপর কপাল টা রাখল মাশরুর।সে ক্লান্ত,ক্ষুধার্ত - কিন্তু বিপদের সাথে পেরে উঠছে না।বললো —

‘জ্ঞান ফেরেনি।ডাক্তার দেখেছে।ভর্তি করিয়ে এসেছি - বড় কাকা আছেন আব্বার কাছে।রিপোর্ট বের হতে রাত হবে।আমি সন্ধ্যার দিকে যাবো।’

মাহমুদ শুনলো।কিছু বললো না।কিছু বলার নেই তার।যখন বলার ছিলো তখনই কেউ শোনে নি।মাশরুর ভাইয়ের মলিন মুখের দিকে চেয়ে দেখলো।মৃদু হেসে হাতটাকে নিজের মুঠোয় নিয়ে বললো —

‘তুই কোনো চিন্তা করিস না।ক্ষত টা শুকাক,এরপরই তোকে নিয়ে চেন্নাই যাবো। ওখানকার নামকরা Doctor Yash Gulati - র সাথে কথা হয়েছে।উনি Apollo Hospitals এর ডাক্তার।তাকে দিয়েই তোর পায়ের প্রোস্থেটিক করাবো।’

মাহমুদ দীর্ঘশ্বাস ফেললো।জিজ্ঞেস করলো —

‘তাতে কত টাকা লাগবে?’

‘লাখ ত্রিশে হয়ে যাবে।কথা হয়েছে ওনার সাথে।’

মাহমুদ হাসলো।ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো —

‘এতোগুলো টাকা কোথায় পাবি?’

মাশরুর ভরসা দিয়ে বললো —

‘সে চিন্তা তোর করতে হবে না।কাল গ্রামে যাবো একবার।বড় ভিটা বিক্রি করে দেবো।এমনিতেও ওই ভিটা টা কেনার জন্য লোক কম আসে নি।’

মাহমুদ এ পর্যায়ে একটু শব্দ করেই হাসলো।যার শব্দ কেবিনের বাইরে থেকেও শোনা গেলো।মাশরুর অপ্রস্তুত হয়ে গেলো।তাকে ভড়কে দিয়ে মাহমুদ বলে উঠলো —

‘আব্বা বেঁচবে?যে কিনা আজীবন অন্যের ভিটা আঁকড়ে ধরলো - সে আজ নিজের ভিটা বেঁচবে!সত্যিই,আব্বার বুঝি এই দুর্ভোগ নেমে আসলো।’

মাশরুর হতাশ হলো।চাপা ধমক মেরে বললো —

‘চুপ কর!’

এরপর উঠে দাঁড়ালো টুল ছেড়ে।বাসায় যাওয়া খুব প্রয়োজন।অন্তত গোসল দেওয়ার জন্য হলেও।মাকে সেই দুপুরে রেখে এসেছে।এখন গিয়ে দেখা উচিত।পা বাড়াতেই মাহমুদ থামালো।ভাইয়ের দৃষ্টিতে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো।বললো —

‘জিন্নাত কে বল আমি ডাকছি।’

বেরিয়ে গেলো মাশরুর।তার মিনিট পাঁচেক পর জিন্নাত ভেতরে ঢুকলো।ধীর পায়ে পাগলিনীর বেশে হেঁটে এলো কাছে।জলে টইটম্বুর স্তব্ধ চোখজোড়া নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলো মাহমুদের দিকে।মাহমুদ টুলে বসার ইশারা করলো।জিন্নাত শুনলো।টুলে বসে বোবা প্রাণীর ন্যায় আবারো তাকিয়ে রইলো।মাথার চুল গুলো লাল হয়ে গেছে।রুক্ষ,ভেঙে পড়া এলোমেলো চুলগুলোর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলো সে।দু আঙুল দিয়ে আলগোছে কিছু চুল গুঁজে দিলো কানের গোঁড়ায়।বললো —

‘সন্ন্যাসী সাজার চেষ্টা চালাচ্ছিস?’

জিন্নাত পুতুলের ন্যায় মাথা নাড়ালো।ছোট্ট করে বললো -

‘হুম।’

‘কিন্তু সে চেষ্টা বিফলে গেছে।তোকে একদমই সন্নাসীর মতো দেখাচ্ছে না।তোকে দেখাচ্ছে পাগলের মতো।ফতে পাগলী!’

মাহমুদ একটু হাসলো।সেদিকে তাকিয়ে রইলো জিন্নাত।কিন্তু সে হাসলো না।বরং পূর্বের মতোই ছোট্ট করে বললো —

‘ওহ!’

‘কার জন্য পাগল হচ্ছিস?’

জিন্নাত বরাবরের মতো নিচু আওয়াজে উত্তর দেয়।বলে —

‘আপনার জন্য।’

মাহমুদ চেয়ে রইলো। বললো —

‘ছিহ জিন্নাত! প্রেমিকের জন্য কি কেউ পাগল হয়?লোকে কি বলবে?’

‘লোকের কথা ভাবলে মাঝরাতে বাবা-মাকে ফ্লাটে বন্দী করে কি পালাতাম,মাহমুদ ভাই?’

মাহমুদ ভেবে চিনতে নাটকীয় ভাবে উত্তর দেয়। বলে —

‘ওহহ! তাও তো কথা।”

জিন্নাত নিগুঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে।ডান হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় কপালের ব্যান্ডেজ।আঙুল নাড়িয়ে দেখতে থাকে থেমে থেমে।ব্যান্ডেজ শুধু কপালে থাকলেও সারা মুখে রয়েছে আঁচড়ের দাগ। জিন্নাত টুল ছেড়ে উঠে দাঁড়ালো। মাথা ঝুঁকিয়ে মুখের দিকে তাকিয়ে রইলো।খুব কাছ থেকে।দুজনের গরম নিঃশ্বাস পড়ছে একে অপরের উপর। জিন্নাত চেয়ে থাকে নিগুঢ় দৃষ্টিতে। চোখ দুটো বন্ধ করে ঠোঁট ছুঁইয়ে দেয় কপালে,গালে, ঠোঁটে। মাহমুদের নিঃশ্বাস ঘন হয়। চোখ দুটো বন্ধ করে নিয়ে শুয়ে থাকে নিশ্চুপ হয়ে। প্রায় কিছুক্ষণ পর চোখ খুলে তাকায়।বলে —

‘অপেক্ষা করছিলি?’

‘হুম।’

‘কতক্ষণ?’

‘দুটো পর্যন্ত। ’

মাহমুদ চমকে তাকায়।চিন্তিত হয়ে বললো —

‘এতো রাত!কোনো সমস্যা হয় নি?তারপর কি বাড়ি চলে গেছিলি?’

মাথা নাড়িয়ে না স্বরুপ উত্তর দিলো।বললো—

‘নাহ! ওখানেই বসে ছিলাম।আশেপাশে বাজে নেশাখোর কিছু ছেলে ছিলো।’

মাহমুদ হেয়ালি করে বললো —

‘বাজে — নেশাখোর? আমি ও তো নেশা করি।তাহলে এই বাজে ছেলেটার সাথে প্রেম করছিস কেনো?’

জিন্নাত বিরক্ত হলো।ধমকের সুরে বললো —

‘বাজে কথা বলবেন না।চুপ থাকুন।’

‘আমি পুরোটাই বাজে।বাজে কথা ছাড়া আর কিইবা বলবো?ছেলেগুলো ডিস্টার্ব করেছিলো তোকে?’

জিন্নাত তাকালো।তার চোখের সামনে ভেসে উঠলো আরেকটা মুখ — পূণম চৌধুরী।মুহুর্তেই দাঁতে দাঁত চেপে ধরলো।তেঁতো গলায় বললো —

‘নাহ!একটা ছেলে এসে আমায় ওর বাড়িতে নিয়ে গেছে।রাতে ওখানেই ছিলাম।’

মাহমুদের চোয়াল শক্ত হয়ে গেলো।ধীর গলায় নিজেকে সামলে বললো —

‘তারপর?'

জিন্নাত হেয়ালির সুরে বললো —

‘তারপর আর কি?তার মা এসে আমায় ঘরে নিয়ে গেছে। সারারাত না ঘুমিয়ে পাহারা দিয়েছে।’

মাহমুদের কপালে সুক্ষ্ম ভাঁজ পড়লো।বললো—

‘তা কেনো?’

জিন্নাত বরাবরের মতো উত্তর দেয়।বলে —

‘তার মা আমায় ডাকাত দলের মেয়ে ভেবেছিলো।রাতে যেনো ডাকাতি না করতে পারি - সেজন্য রুমের বাইরে থেকে দরজা আটকে বসে ছিলো।’

মাহমুদ ঠোঁট চেপে হাসলো।জিন্নাতকে রাগিয়ে দিতে বললো —

‘ভুল কিছু করে নি।’

এসব কথায় পাত্তা দিলো না জিন্নাত।সে জানে মাহমুদ কষ্ট লুকানোর প্রয়াসে এতোসব অনর্থক কথা বলছে।তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।কিন্তু কি এতোটাই অবুঝ!বললো—

‘আপনি এক্সিডেন্ট কি করে করলেন, মাহমুদ ভাই?’

মাহমুদের মুখ আঁধারে ছেয়ে গেলো পুণরায়।চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলো বিভৎস ঘটনাগুলো।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক তখন রোড লাইটের আলোয় আলোকিত।গভীর রাতের নিস্তব্ধ পরিবেশে শুধু শোনা যাচ্ছে বাস-ট্রাকের হর্ণ।রোড জুড়ে অন্যান্য গাড়ির খুব একটা চলাচল নেই। দু - একটা রিকশা, কাভার্ডভ্যান, বাস এবং মালবাহী ট্রাক —তাও চলছে নিয়মমতো। রোজকার সেই জ্যাম টা আজ আর নেই। থেমে থেমে হুটহাট গতি নিয়ে চলাচল করছে। মাহমুদ থামলো এক পাশে - জিন্নাত কল করেছে।বাইক থামিয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভড করলো।একদম কাছাকাছি এসে গেছে - খুব বেশি হলে দশ কি পনেরো মিনিট লাগবে।জিন্নাতকে বিশ মিনিট অপেক্ষা করে কেটে দিলো।পুণরায় ফোন পকেটে ভরে গতিশীল হলো।পেছনে না তাকিয়েই ফুটপাতের পাশ থেকে কাত হয়ে মাঝরাস্তায় গেলো।এর-ই মধ্যে হর্ণ বেজে উঠলো।গাড়ির মিররে দেখলো পেছনে একটা পিক আপ ভ্যান।সাথে সাথে একটু সাইড করে এগিয়ে যেতে লাগলো।ক্লান্ত - পরিশ্রান্ত হয়ে সস্তির নিঃশ্বাস ছাড়লো।সে কখনোই পেছনে তাকাবে না।যা একবার ছেড়ে এসেছে তা পুণরায় বরণ করে নেওয়ার মতো পুরুষ নয় সে।গন্তব্যের একদম কাছাকাছি — সাইনবোর্ড মোড়।ব্যাস,আরেকটু। হঠাৎ - ই একটা বিশাল কাভার্ডভ্যান বাঁ পাশ থেকে বেপরোয়াভাবে টার্ন নেয়। মাহমুদের চোখে-মুখে এক মুহূর্তের বিভ্রান্তি—বাঁ দিকে এক রিকশা, ডানে গতি বাগিয়ে আসা ট্রাক। ঘুরে যাওয়ার আর কোনো পথ নেই। সে চেঁচিয়ে ক্ষিপ্ত স্বরে বললো — এভাবে কেউ গাড়ি চালায়? বলতে বলতেই ব্রেক চাপলো।

কিন্তু শেষ রক্ষা আর হলো না।এরই মধ্যে পাওয়া গেলো বিভৎস এক শব্দ।আচমকা ব্রেক কষায় পেছনে থাকা বাসের সাথে সংঘর্ষ লাগলো বাইকের।বাইক আড়াআড়ি ভাবে ছিটকে গিয়ে পড়লো ডান পাশে।এরইমধ্যে চলন্ত ট্রাকের চাকা উঠিয়ে দিলো মাহমুদ ও বাইকের উপর।দুই হাটুর উপর থেকে ট্রাক চালিয়ে নিলো ড্রাইভার।মাহমুদের আর্তনাদ কি শোনা গেলো?নাহ!স্পষ্ট ভাবে শোনা যায় নি।বাস-ট্রাক এবং আশেপাশের গাড়ির হর্ণের সাথেই মিলিয়ে গেলো ব্যথাতুর আর্তনাদ।বাস গুড়িয়ে দিয়েছে বাইক টাকে।ভাগ্যিস মাথায় হেলমেট ছিলো।পায়ের যন্ত্রণায় চিৎকার দিয়ে মাথা নুইয়ে না আনলে হয়তো বাইকের সাথে সাথে মগজ ও বেরিয়ে যেতো।গড়াগড়ি খেতো পিঁচঢালা রাস্তায়।ট্রাক ড্রাইভার এক বার পিছু ফিরেই পালিয়েছে।প্রায় বারোটা — সড়কে গাড়ি চললেও তেমন মানুষ জন দেখা যাচ্ছে না।সে সুযোগ নিয়েই পালালো সে।কিন্তু বাস আর যেতে পারে নি।এরইমধ্যে ভেতরে থাকা যাত্রীরা বিদ্রোহ শুরু করলো।শেষে বাধ্য হয়ে আশেপাশের মানুষজন,বাসের ড্রাইভার এবং ট্রাফিক পুলিশ নিয়ে হস্পিটালে ভর্তি করেছে।প্রথমে কিছুটা জ্ঞান থাকলেও হাসপাতালে নেওয়ার আগেই বেহুশ হয়ে যায় মাহমুদ।জ্ঞান ফেরার পর পা হীন ধড় টাকে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে থাকে।অনুভূতিহীন হয়ে শূণ্য চাদর কে খুটিয়ে খুটিয়ে দেখে।ফোন টা গুড়িয়ে গেছে বাইকের সাথেই।টানা বিশ দিন পর কোনোভাবে নাম্বার মনে করতে পারে।তারপরেই ফোন দেয় মাশরুর কে।

জিন্নাত চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। হাত -পা জমে শক্ত হয়ে গেছে প্রায়।মাহমুদ থামে না।আফসোস করে বলে —

‘ভাইয়া বললো - আমার পা না কাঁটলেও হতো।হয়তো পা ঠিক হতে অনেক সময় লাগতো , একটানা ভালো চিকিৎসা লাগতো — কিন্তু পা কাঁটতে হতো না।অভিভাবক হীন রোগী,সরকারি ভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা করছে —তাই ওতো সতো ভাবে নি।যত শর্ট কার্টে সুস্থ করা যায় সেটাই করেছে।’

জিন্নাত আর্তনাদ করে উঠলো।ক্ষুদ্ধ কন্ঠে বললো —

‘ওদের কে জবাবদিহি কেনো করছে না মাশরুর ভাইয়া?ওরা কেনো এমন করলো?’

মাশরুর হাসলো।বললো—

‘ধুর বোকা!এসব কি আর এখন বলা যাবে? ওরা কি স্বীকার করবে?বরং ভাইয়াকে ধমকে বলবে - আপনি কি বেশি জানেন?অর্থোপেডিক্স এর ডাক্তার কি আপনি?রোগীর এক্সিডেন্টের সময় ছিলেন যে বললেন পা কাটতে হতো না।’

জিন্নাত চেয়ে রইলো মাহমুদের দিকে।লোকটা এক্সিডেন্টের পর কেমন পরিবর্তন হয়ে গেছে।কতটা সহজ - সাবলীল ভাবে উত্তর দিচ্ছে।ঠিক যেনো একটা বাচ্চা।অথচ দূর্ঘটনার আগে এমন প্রশ্ন করলে এতোক্ষণে ধমকে-ধামকে তাকে চুপসে দিতো। বলতো —

‘আমার পা আমি কেটেছি।তোকে এতো কৈফিয়ত দিতে যাবো কেনো?’

সেসব ভেবেই জিন্নাতের কান্না পেয়ে গেলো।হাত টাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলো।ভেঁজা ঠোঁটে হাতের তালুতে অনর্গল চুমু দিয়ে বললো —

‘আমি আপনাকে কক্ষনো ছেড়ে যাবো না।আপনি একটু সুস্থ হোন —আমরা বিয়ে করবো।এবার আর পালিয়ে যাবো না। সবার সামনে বসে বিয়ে করবো।আপনি একদম চিন্তা করবেন না।আমি যাবো না আপনাকে ছেড়ে।’

মাহমুদ হাসলো। রসিকতার সুরে বললো —

‘আগে ছিলো বেকার,নেশাখোর,বদমেজাজি, সন্ত্রাসী —আর এখন সাথে পঙ্গু শব্দটাও যোগ হয়েছে।এতোগুলো যোগ্যতাসম্পন্ন ট্যাগ ছেলের পাশে।তোর মা তো শেষে কেবিনে ঢুকে আমার গলা টিপে দেবে।’

বলেই হেসে উঠলো স্বজোরে।পরক্ষণেই কাতর কন্ঠে বলে উঠলো —

‘আমার ভাগ্য এতোটা খারাপ কেনো হলো,বলতে পারিস?আমি কেনো এতোটা সাফার করবো?’

চলবে?

নোটবার্তা: সাধারণত হস্পিটাল নিয়ে কোনো নেগেটিভ কথাবার্তা ছড়াতে চাই না।তবে প্রায় সময়েই নির্দিষ্ট কিছু ডাক্তারের গা ছাড়া ভাবের স্বীকার হয় রোগীরা।আমার পরিচিত একজন লোকের পা কেটে ফেলতে হবে বলেছিলো।কিন্তু তারা অনুমতি দেয় নি এবং সেদিন-ই রোগীর ছাড়পত্র এনে উক্ত ডাক্তারের প্রাইভেট ক্লিনিকে মোটা অংকের চুক্তিতে ভর্তি করা হয়।আশ্চর্যের বিষয় হচ্ছে সেই রোগী এখন নিজের পায়েই হাঁটছে।তো গল্পের চিহ্নিত ঘটনা টুকু অহরহ ঘটে।প্রতিদিন অজস্র রোগী অভিভাবক হীন সরকারি ভাবে চিকিৎসা নেয়।সবার সাথেই যে এমন হয় তা নয়।তবে অহরহ হয়ে থাকে এমন।এতোটুকুই।

শব্দসংখ্যা ৪৪০০+। রি- চেইক করতে পারি নি।ভূল হলে জানাবেন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 41 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন