ফন্ট সাইজ:
থিম:
দগ্ধদহন

পর্ব 3

লেখক: সুহাসিনি মিমি

#দগ্ধদহন
#পর্ব [ ৩]
#সুহাসিনি_মিমি

আচমকা বাইরে থেকে ভাঙাচোরা কিছুর শব্দ ভেসে আসতেই দ্রুত ত্বরিত হাতে টাউজারটা পরে দরজার দিকে ছুটে এল সেই মানব। দরজার সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ল ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা বাটির খণ্ডাংশ আর তার এক ধারে এক মেয়ের উবু হয়ে পড়ে থাকা অবয়ব।

মূলত পূর্ণতা রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছিল। ভয় আর লজ্জা মিশ্রিত প্রতিক্রিয়ায় মেয়েটি তড়িঘড়ি করে সেখান থেকে পালাতে গিয়েই অসাবধানতায় পা রাখে এক টুকরো কাঁচে। সঙ্গে সঙ্গে নিচে পড়ে গিয়ে যন্ত্রণায় উবু হয়ে পড়ে থাকে সেখানে। এই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল সেই মানব। জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল দৃশ্যপটের দিকে। কীভাবে এসব হলো? আর এই মেয়েই বা কে?

কিছু বলতে যাবে ঠিক তখনই সামনে হুড়মুড়িয়ে এসে হাজির হন আনোয়ারা বেগম।মূলত একটু আগেই সদ্য বাড়ি ফিরে মেইডদের কাছ থেকে নিজ নাতির আগমন সংবাদ শুনেই অস্থির পায়ে দৌড়ে এসেছেন উপরে। প্রথমে পূর্ণতার কক্ষে গিয়ে না পেয়ে খোঁজ করতে করতে এখানে এসে দাঁড়িয়েছেন তিনি। নিজ চোখের সামনে পূর্ণতাকে এভাবে ভীত, কাতর, অসহায় হয়ে পরে থাকতে দেখে রুদ্ধস্বাস সুরে
হঠাৎ চিৎকার করে উঠে বললেন তিনি,

--"অ্যারণ তুমি ওকে কি করেছে? কি করেছো মেয়েটার সঙ্গে? উঠে আয় দাদু ভাই।"

পূর্ণতা মাথা তুলে চমকে ওঠে। পরিচিত কণ্ঠ শুনে মুহূর্তেই চোখে জল টলমল করে ওঠে তার। দ্রুত ছুটে গিয়ে আঁকড়ে ধরে আনোয়ারা বেগমের আঁচল।লুকায় পিছনে।

অন্যদিকে অ্যারণ নির্বাক। কী ঘটছে, কেন ঘটছে এই মুহূর্তে তার সমস্ত কিছু ঠিক মাথার উপর দিয়েই যাচ্ছে। চোখের দৃষ্টি স্থির করে দাঁড়িয়ে আছে সে। একবার নিচের কাঁচের টুকরোর দিকে তাকায় তো পরোক্ষনে আবার দাদির পিছনে লুকিয়ে থাকা মেয়েটির দিকে। মেয়েটির চেহারা দেখা যাচ্ছেনা ঠিক। কেবল এক জোড়া ভীত চোখ মাঝে মাঝে দাদির কাঁধ পেরিয়ে উঁকি দিচ্ছে তার দিকে।

নাতির কাছ থেকে কোনো জবাব না পেয়ে আবারও আনোয়ারা বেগম উদ্বেগী কণ্ঠে বলে উঠলেন,

---"কি হয়েছে বলো! চুপ কেন? মেয়েটাকে নিশ্চয় ভয় দেখিয়েছো? দেখেছো তোমার ভয় মেয়েটা কেমন গুটিয়ে গেছে। তুমি কি কোনোদিন স্বাভাবিক হবে না, অ্যারণ?"

অ্যারণ বিরক্তিতে কপাল কুঁচকে নিলো।,চোখের কোণ সংকুচিত হয়ে উঠল। তারপর ঠোঁটের কোণে বিড়বিড় করে বলল,

---"রিডিকুলাস!"

এই বলে এক পলক দাদির চোখে তাকিয়ে গম্ভীর পায়ে নিজের কক্ষে ঢুকে গেল সে। সঙ্গে সঙ্গেই দরজাটা কপাটের মত শব্দ করে বন্ধ করে দিল।

দরজা বন্ধ হতেই যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে পূর্ণতা। মাথা একটু উঁচু করে বিড়ালের মত ধীরে ধীরে আনোয়ারা বেগমের আড়াল থেকে উঁকি দেয় ও। খালি করিডোর দেখে খানিকটা নিশ্চিন্ত হয় লোকটা নেই এজ ব্যাপারে।

আনোয়ারা বেগম এবার পুনর্তার দিকে ঘুরে দাঁড়িয়ে কোমল ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন,

---"কি হয়েছে দাদু ভাই? অ্যারণ কি কিছু বলেছে বা করেছে তোমাকে? ভয় পেয়েছিলে বুঝি? কিচ্ছু ভেবো না, আমি আছি তো।"

পূর্ণতা চোখে জল নিয়ে মাথা নাড়ায়। আনোয়ারা বেগমের চোখের দিকে একবারও না তাকিয়ে, অবনত মাথায় নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো সে। তারপর ঠোঁটের কোনে অস্পষ্ট বিড়বিড়ানির মতো করে ফিসফিস করে বলতে লাগলো,

---"আমি কিছু দেখিনি ভালো দাদু। সত্যিই বলছি,আমি সত্যিই কিছু দেখিনি।"

আনোয়ারা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলেন,

---"কি দেখিস নি তুই? কি বলছিস এসব? ঠিক করে বল তো?"

নিরুত্তর পূর্ণতা। সে যেন নিজের ভয় আর বিব্রতকর অনুভবের সঙ্গে একপ্রকার যুদ্ধ করছে নীরবে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎ চোখ নামিয়ে নিলো। তারপর হঠাৎই সাহস সঞ্চয় করে আর কিছু না বিফলে দ্রুত সেখান থেকে দৌড়ে পালালো সে।

আনোয়ারা বেগম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন ঠাই। বুঝার চেষ্টা করলেন মূলত এসব কি হচ্ছে তার চোখের সামনে।একজন মুখের উপর দরজা বন্ধ করে দিল,আরেকজন অদ্ভুত ভাবে বলে চলে গেল সে কিছু দেখেনি।

'কি এমন দেখেনি মেয়েটা? আর কি এমন ঘটেছিল রুমে? যে দরজার ধারে মেয়েটা উবু হয়ে পড়েছিল?

বৃদ্ধার মুখে অব্যক্ত উদ্বেগ। কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। তার নাতির আশে পাশে ঘেঁষতে দেয়া যাবেনা মেয়েটাকে। যতটা সম্ভব নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে যতদিন না পর্যন্ত সেই দেশ ছাড়ছে তার নাতি।

***

পড়ন্ত বিকেল। সূর্যটা ক্লান্ত হয়ে গিয়েছে সারাদিনের আলো বিলিয়ে। এবার কেবল গোধূলির পর্দা নামানোর অপেক্ষা কেবল। চারপাশে হালকা হাওয়া বইছে। ঠান্ডা মৃদু একঝাঁক শীতল বাতাস। এই বুঝি বৃষ্টি নামবে বলে।

বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন আনোয়ারা বেগম। পরনে সাদা কাজ করা একখানা শাড়ি, চোখে ভারী চশমা। হাতে এক কাপ গরম ধোয়া উঠা চা। ওনার দৃষ্টি জানালার বাইরে পড়ন্ত আলোয় সোনালি হয়ে ওঠা তুলসীগাছটার দিকে। কিন্তু মন যেন অন্য কোথাও।

ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামল পূর্ণতা। পরনে ঘরে পরার হালকা একটা নীল কামিজ। চুলগুলো খোলা। মুখটা শান্ত হলেও চোখে একটা চাপা অভিমান লুকানো। আনোয়ারা বেগম চোখ তুলে তাকিয়ে বললেন,

---"পূর্ণতা? নিচে এসেছিস কেন ?কিছু লাগবে তোর দাদু ভাই?"

পূর্ণতা একটু চমকে উঠল। গলায় কিছুটা কৃত্রিম হাসি এনে বলল,

---"তেমন কিছুনা ভালো দাদু। রুমে একা একা বসে বসে অস্থির লাগছিলো তাই একটু নিচে এলাম।"

আনোয়ারা বেগম জিজ্ঞেস করলেন,

---"আজ তো তোর ও আরিফের মার্কেট যাওয়ার কথা ছিল তাইনা ? এই ছেলেটার এই একটা স্বভাব। সব সময় কাজ, কাজ আর কাজ।অফিসে থাকলে দিন দুনিয়ার আর কোনো হুশ থাকেনা ছেলেটার।"

--"সমস্যা নেই ভালো দাদু। বড় আব্বু হয়তো কাজে আটকা পরে গেছেন। অন্য একদিন সময় করে নিয়ে গেলেও চলবে।"

মৃদ হাসলেন বৃদ্ধা। আবার বললেন,

---"চা খাবি? করে দিতে বলবো?"

পূর্ণতা আস্তে বলল,

---"লাগবে না দাদু, আমি নিজেই বানিয়ে আনছি।"

বলেই কিচেনের দিকে এগিয়ে গেল পূর্ণতা। সেদিকে চেয়ে নিঃসব্দে হাসলেন আবারও বৃদ্ধা। মেয়েটা অল্প বয়সেও যথেষ্ট বুঝদার।

পূর্ণতা কিচেনে প্রবেশ করতেই দেখে, দুজন মেইড ব্যস্ত হয়ে রান্নায় মগ্ন। একজন প্লেটে করে কাঁচা শাকসবজি—লেটুস, শসা, ক্যারট সাজাচ্ছে। আরেকজন হাফ বয়েল বিফ সসের সাথে ছোট ছোট পিস করে রেখে দিচ্ছে।

পূর্ণতা কপাল কুঁচকে মুখ বিকৃত করল সেসব দেখে। বলল,

--"ছি! ওয়াক! আন্টি এসব কার জন্য বানাচ্ছেন? এই কাঁচা শাকসবজি, লতা-পাতা কে খায়?"

একজন মেইড চোখ তুলে হাসিমুখে বলল,

---"এইগুলো স্যারের জন্য। স্যার দেশে আসলে এসবই খায়। আপনার জন্য কিছু লাগবে? বললেই বানিয়ে দিচ্ছি।"

পূর্ণতা ভ্রু কুঁচকে বলল,

---"স্যার মানে আপনি কি আরিফ আব্বুর কথা বলছেন? উনি এসব কাঁচা লতা পাতা খান?"

মেইড হেসে মাথা নাড়ল,

---"না না। বড় স্যার না, আমি ছোট স্যারের কথা বলছি। উনি দেশে আসলে এই রকম হেলদি খাওয়া ছাড়া কিছু ছুঁয়েও দেখেন না।"

পূর্ণতা কথাটা যেন ঠিক বুঝলো না। অবাক চোখে তাকিয়ে বলল,

---"ছোট স্যার? কোন ছোট স্যার, আন্টি?"

মেইড এবার একটু গলা নিচু করে উত্তরে বলল,

---"অ্যারণ স্যারের কথা বলছি। এই বাড়ির বড় ছেলে। তুমি কি এখনো দেখোনি ওনাকে?"

পূর্ণতা একটু থমকে গেল। মাথাটা ধীরে দুদিকে নেড়ে বলল,

---"ওই যে কোনার রুমে যে থাকেন,তার কথা বলছ?"

---"হ্যাঁ, হ্যাঁ, ঠিকই ধরেছো। তুমি কি ওদিকে গিয়েছিলে নাকি?"

পূর্ণতা চমকে উঠল। কিছু না বলে নীরব দাঁড়িয়ে রইল ওখানে চুপচাপ। মনে পরে গেল এই দুপুরের কথা। মেইড এবার আবার নিজের কাজে মনোযোগ দিতে দিতে বলল,

---"ভুলেও কিন্তু সেদিকে যেও না মা। ছোট স্যার পছন্দ করেন না কেউ তাঁর রুমের সামনে ঘোরাঘুরি করুক। নিষেধাজ্ঞা আছে ওখানে। সাবধান।"

পূর্ণতা শুষ্ক গলায় বলল,

---"কেন? ওখানে গেলে কী হয় আন্টি? এত কড়া বারণ কেন?"

---"সেটা আমরাও জানি না মা। ছোটবেলা থেকেই উনি এমন। আর দেশে থাকলে সবাই খুব সাবধানে থাকে। এমন রাগী মানুষ… সবসময় যেন নাকের ডগায় আগুন রাগ ঘুরঘুর করে।"

এর মাঝেই পাশে থাকা আরেকজন মেইড বলে উঠল,

--"কিছু দিন আগে আমাদের মতোই একজন ভুলবশত স্যারের রুমে ঢুকে পড়েছিল। স্যার এর কাপড় আয়রন করতে। মেয়েটা অল্পবয়সী ছিল, তার মধ্যে কাজেও নতুন এসেছিলো তাই কিছু জানতো না। স্যার সেই মেয়ের হাত আয়রন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলো। ভাগ্যক্রমে সেদিন বড় মেডাম বাড়িতে ছিল বিধায় প্রাণে বেঁচে গিয়েছিলো সেই মেয়েটা।"

কেঁপে উঠল পূর্ণতা থরথর করে। আজ যে তাহলে বিরাট বড় ভুল করে ফেলেছে সে । এখন কি করবে সে? শুষ্ক ঢুক গিললো মেয়েটা ভয়ে ভয়ে। পূর্ণতা আর কথা না বাড়িয়ে নীরবে দাঁড়িয়ে থাকল।

***

সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে হঠাৎই করেই আকাশ চিরে,ধরণী কাঁপিয়ে শুরু হয়ে গেল মুশল ধারায় বৃষ্টি। ঘন ঘন বিদ্যুতের ঝলকে চারদিক আলো করে বৃষ্টির ফোঁটাগুলো যেন তালে তালে নেমে এলো আকাশ থেকে।

বাড়ির সামনে বিশাল সুইমিং পুলের ঠিক পাশে দাঁড়িয়ে আছে পূর্ণতা। পরনে নেভি ব্লু রঙা হাটু সমান একটি ফ্রক, নিচে সাদা লেগিন্স। গায়ে কোনো নেই কোনো বাড়তি ওড়না। আকাশের দিকে দু হাত মেলে মনের সুখে বৃষ্টিতে ভিজছে সে। গায়ে কোনো ওড়না না থাকার কারণে ভেজা কাপড়ের ভিতর দিয়ে ষোড়শী কন্যার কোমল রূপ স্পষ্ট হয়ে উঠেছিল। গায়ে ভিজে শরীরের সঙ্গে লেপ্টে থাকা কাপড়ে মেয়েলি আঁকাবাঁকা ভাজ গুলো দূর হতেই স্পষ্টই বুঝা যাচ্ছিলো।

এইতো একটু আগে বৃষ্টি শুরু হতেই কত কষ্টে ইনিয়ে বিনিয়ে পারমিশন নিয়েছে আনোয়ারা বেগমের কাছ থেকে। গ্রাম থেকে আসা মেয়ে বৃষ্টি দেখলেই তো মন ছুটে যেতে চায় খোলা আকাশের নিচে!

সামনে নিজ কক্ষের বারান্দায় দাঁড়িয়ে কেউ একজন ধোঁয়া ওঠা কফির মগ হাতে ধরে একদৃষ্টে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। চোখের পাতা না ফেলে শুধু তাকিয়ে আছে গম্ভীর চোখে। নির্লিপ্ত, কঠোর, ধৈর্যশীল এক দৃষ্টি। যেন মানুষ নয় কোনো পাথর।

সে দৃষ্টির বিন্দুমাত্র টের ছিল না পূর্ণতার। আর এর মাঝেই হঠাৎ করেই ঘটে গেল দুর্ঘটনা। পা হড়কে ‘ধপ্’ করে পড়ে গেল সে ঠিক পুলের ভেতর।

বারান্দার দাঁড়িয়ে থাকা সেই মানব ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলে উঠল,

"ইডিয়েট!"

আর এরপরেই যেন কিছু হয়নি এমন ভঙ্গিতে ঘুরে রুমে ঢুকে গেল সে। রুমে ঢুকতেই বেডের পাশে রাখা ফোনটা বাজতে শুরু করল শব্দ তুলে। কাছে গিয়ে স্ক্রিনের দিকে তাকাল একবার।পরিচিত নাম্বার। রিসিভ করে কানে চেপে ধরতেই অপর পাশ থেকে এক পুরুষালি কাপা কাপা গলা ভেসে এল,

---"স্যার আজকে কি আসবেন এখানে?"

বিরক্তিতে ঠোঁট চেপে কপাল কুঁচকে বলল অ্যারণ,

---"জানোই যেহেতু, তাহলে জিজ্ঞেস করার মানে কী?"

---"না আসলে বলছিলাম, আজ কি নতুন কাউকে পাঠাবো?"

---"আফরাজ চৌধুরী অ্যারণ ইউজড জিনিসে অভ্যস্ত নয়। একবার ব্যবহৃত কিছুতে সে দ্বিতীয়বার ভুলেও ফিরে তাকায় না। সেখানে স্পর্শের তো প্রশ্নই ওঠে না।"

---"জি স্যার, ঠিক আছে। আমরা সব ব্যবস্থা করে রাখছি।"

---"সেইম কথা যেন দ্বিতীয়বার রিপিট করতে না হয়। আই জাস্ট হেইট ইট।"

বলেই ফোন কেটে দিলো সে।

চলবে.....

পড়ুন আমার সকল রোমান্টিক ইবুক গুলো শুধু মাত্র বইটই এপে। লিংক কমেন্ট বক্সে দেয়া হলো।।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন