ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 35

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ৩৬ (নতুন মোড়)
কলমে: মম সাহা

(৪৪)

একটি শুনশান রাতের রাস্তা। যে রাস্তায় জোছনা পড়ছে না। রাস্তার উপর আকাশটা হাসছে না। মন ভার তার। ভীষণ শক্ত-পোক্ত রকমের মন ভার। আকাশের গম্ভীর্যতা দেখে আঁচ করা যাচ্ছে বৃষ্টি আসবে। বেশ ভালো রকমের বৃষ্টি। প্রায় একটু বাদে বাদে ভয়ঙ্কর শব্দে ডেকে উঠছে আকাশ।
ঘেমে-নেয়ে একাকার করবীর শরীর। সে দাঁড়িয়ে আছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটার সামনে। অপরিচিত বাড়ি। কেবল বিন্দুর বলা অস্পষ্ট ঠিকানাটা ধারণা করেই এখানে আসা। বাড়ির গেইটে দু'জন দারোয়ান আছে। ঝিমুচ্ছে একজন। আরকজন বেশ স্বাভাবিক ভাবেই বসা। ভেতর থেকে লোহার মস্ত বড়ো গেইটটা তালা দেওয়া।
করবী গেইটের সামনে গিয়ে সজাগ থাকা দারোয়ানটাকে ডাকল। যিনি যন্ত্রের মতন বসে আছেন এক ধারে।

'চাচা, গেইটটা খুলুন না।'
যান্ত্রিক চোখেই সেই দারোয়ান তাকাল করবীর দিকে। তারপর বড়ো বড়ো পা ফলে তিন লাফেই যেন গেইটের সামনে চলে এলো।
'কাকে চাই?'

করবী কিছুটা অস্বস্তি নিয়ে বলল, 'কাকা, এটা কী আশরাফুল ইসলামের বাড়ি?'
যন্ত্রের মতন রোবট মানুষটা হয়তো করবীর কথায় বেশ বিরক্ত হলেন। কিছুটা বিরক্ত কণ্ঠে বললেন, 'না জেনেই এত রাতে আসছেন কেন?'

শুদ্ধ ভাষায় কড়া কণ্ঠে বিরক্ত প্রকাশ করলেন উনি।
করবী মিনতি করল, 'চাচা, বড়ো বিপদে পড়েই এসেছি। সাহায্য করুন। গেইট টা খুলুন। আমার বোন বাড়ির ভেতরে।'

এবার ভদ্রলোক কিছুটা ভ্রু কুঁচকালেন, 'আপনার বোন?'
'হ্যাঁ, আমার বোন। চকমো গার্মেন্টস কোম্পানির সাধারণ কর্মী। তাকে নাকি এখানে...'
'না, না, এখানে তেমন কেউ নেই। আপনি যান তো। রাত-বিরেতে বিরক্ত করবেন না।'

ভদ্রলোকের উচ্চবাচ্যে জেগে গেলেন ঝিমুনি কাটতে থাকা দ্বিতীয় জন। তিনি হাঁক ছেড়ে বললেন, 'কে এসেছে রে, জামশেদ?'
'তেমন কেউ না। আপনি ঘুমান।'
জামশেদ নামক লোকটার কথায় আশ্বাসিত হয়ে আবার ঘুমে তলিয়ে গেলেন দ্বিতীয়জন।
করবীর হৃদপিণ্ড কাঁপছে। হাত জোর করে সে মিনতি করল, 'খুলেন দয়া করে। আমার বোনটা ছোটো। ওর অতটুকু বয়স। ওর পরিবারে কেউ নেই হাল ধরার। বৃদ্ধ বাবা আর ছোটো একটা মেয়ে ছাড়া। ওর কিছু হয়ে গেলে মেয়েটা বাঁচবে না। জামশেদ চাচা খুলেন। চাচা দোহাই লাগে আপনার।'

জামশেদ চাচার চোখে-মুখে উদ্বিগ্নতা দেখা গেল না লেশমাত্র। মুখ-চোখ শক্ত করে বললেন, 'যান তো এখান থেকে। শুধু শুধু বিরক্ত করে লোক সজাগ করছেন।'

করবী লোহার গেইটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পা জড়িয়ে ধরল লোকটার। চোখ দিয়ে তার অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। কণ্ঠে করুণ মায়া, 'চাচা, আপনি আমাদের বাবার মতন। আপনার সন্তান বিপদে পড়লে কী এমন নির্দয় হতে পারতেন। আপনার পা ধরলাম চাচা। আমার বিন্দুটার কিছু হয়ে গেলে আমি কী করব! আমার যে ও ছাড়া কেউ নেই। চাচা আপনার দোহাই লাগে চাচা। আপনি দরজাটা খুলেন। আপনার কাছে মিনতি করছি।'

কী জানি! করবীর এমন অসহায়ত্বে যেন ভদ্রলোকের কিছুটা মন গলে গেলো। আশেপাশে চোরের মতন তাকিয়ে সাবধানী কণ্ঠে বলল, 'খুললেও তুমি একা কিছু করতে পারবে না। চলে যাও। লাভ নেই। কোনো ক্ষমতাই এই বাড়ির মালিকের কিচ্ছু করতে পারবে না।'

ফিসফিস করে কথাটা বলেই ভদ্রলোক সিগারেট বের করে চলে গেলেন ডান দিকে। অসাবধানতা বশত চাবির গোছাটা ফেলে গেলেন একদম করবীর হাতের কাছটায়। প্রত্যক্ষ দৃষ্টিতে যেন মনে হবে অনিচ্ছায় পড়েছে কিন্তু পরোক্ষভাবে দেখলে পুরো ঘটনাটা ঘটল সম্মতিতে।
চাবির গোছাটা পেতেই করবী উন্মাদের মতন গেইট খোলার চেষ্টা করল। দু একবার ব্যর্থও হলো। অতঃপর খুলতে পারল সেই তালা। গেইটটা খুলেই করবী দৌড়ে গেল বাড়িটায়। ভেতর থেকে লক করা দরজা। অনবরত কলিংবেলটা বাজাতে লাগল সে। ব্যাগে ফোনটা বাজছে। বোধহয় হীরণ কল দিয়েছে। সে তো হীরণকে বলল পুলিশ নিয়ে আসতে। হয়তো চলে এসেছে ওরা। কিন্তু এখন ফোন ধরার সময় নেই।

বার বার কলিংবেল বাজানোর পর ভেতর থেকে গলা পাওয়া গেল। মধ্যবয়স্ক পুরুষালি কণ্ঠ,
'পি চা শের বাচ্চা গুলা শান্তি দিল না। রা স্কে ল একেকটা।'

গমগমে স্বরে কতগুলো গালি দিতে দিতেই দরজা খুললেন আশরাফুল ইসলাম। মোটাসোটা, লম্বা-চওড়া দেহী একজন মাঝবয়সী লোক। করবীকে দেখে তিনি যেন আকাশ থেকে পড়লেন।
করবী বলল, 'বিন্দু কোথায়?'

'কে? কে রে তুই? এত রাতে আমার বাড়িতে কীভাবে? জামশেদ, জামশেদ... হাবিবুর অ্যাই হাবিবুর... বা** কোথায় তোরা। কাকে ঢুকাইছিস বাড়িতে।'

ভদ্রলোকের জড়িয়ে আসছে গলার স্বর। সেই চিৎকারে ছুটে এলেন জামশেদ ও হাবিবুর নামের দু'জনেই। এসেই বিরাট সালাম দিলেন।
'শালারা, এই মাইয়া এখানে ঢুকল কীভাবে? কী করছিলি তোরা?'

অবস্থা বেগতিক হওয়ার আগেই করবী আশরাফুল ইসলামকে ধাক্কা দিয়ে বাড়ির ভেতরটায় ঢুকে গেল। আলিশান বাড়ি। সাদা ধবধবে টাইলস বসানো। রাজকীয় হাবভাব। করবীর অত দেখার সময় কই? সে তো সর্বস্ব দিয়ে হাঁক পাড়া আরম্ভ করল,
'বিন্দু, এই বিন্দু, কোথায় তুই? আপা আসছে। বিন্দুরে..।'

ততক্ষণে আশরাফুল ইসলাম, জামশেদ, হাবিবুর তিনজনেই ঢুকে গেলেন বাড়ির ভেতরে। আশরাফুলের ইশারায় করবীর চুলের মুঠি টেনে ধরলেন হাবিবুর নামের বয়স্ক লোকটা। করবী প্রথম টানে বেশ ব্যথা পেলেও কনুই দিয়ে চাপা ভাঙা, আধবুড়ো লোকটার পেটে আঘাত করল।
এমন শক্ত আঘাত কাবু করে ফেলল লোকটাকে। আশরাফুল জামশেদকে হুকুম করল করবীকে ধরার জন্য। কিন্তু হেলদোল নেই সেই লোকের ভেতরে। দাঁড়িয়ে রইলেন তিনি খাম্বার মতন। এতে আশরাফুল অশ্রাব্য ভাষায় কিছু গালিও দিলেন।
বিন্দু ছুটে এলো দু’তালার একটি রুম থেকে। জামাটা উল্টো গায়ে দেওয়া। সেলোয়ারের বাম পায়ের খানিকটা ছিঁড়ে গিয়েছে। এসেই জড়িয়ে ধরল করবীকে। হাউমাউ করে সে কী কান্না! মদ্যপ অবস্থায় থাকা আশরাফুল ঢুলতে ঢুলতে এগিয়ে গেলেন। করবী লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। প্রথম ধাক্কায় কিছুটা নড়লেও দ্বিতীয় ধাক্কায় কিছুই হলো না। আতঙ্কিত বিন্দুটা হাউমাউ করে চিৎকার করছে। আতঙ্কে, ভয়ে মুখটা ছোটো হয়ে আসছে মেয়েটার। পেছাতে পেছাতে তারা রান্নাঘরে গিয়ে থামল। এত বড়ো বাড়ি অথচ কেউ নেই। থাকবেই বা কীভাবে? এটা যে উনার আলাদা বাড়ি। পরিবার থাকে আরেকটি বাড়িতে।

জামশাদ নেই এখানে। হয়তো পালিয়েছেন। হাবিবুর মাটিতে পড়ে আছেন আগের মতন। কোনো সাড়াশব্দ নেই।
দানবীয় শক্তিতে করবীর বা-হাতের কব্জি টেনে ধরলেন আশরাফুল। জড়িয়ে আসা গলার স্বরে বলেন, 'এত তেজ! এত নাটকের কী ছিল? তোর বোন তো কাল সকালেই চলে যেত বাসায়। পাঠিয়ে দিতাম আজ রাতটুকু মজা করে। এরপর বেতনও বাড়তো, সুযোগসুবিধাও বাড়তো। শুধু শুধু এত হাঙ্গামার দরকার ছিল না।'

লোকটার কথায় ঘৃণায় ভোরে যাচ্ছিল অন্তরটা। কিন্তু কোনোমতেই উনার শক্তির কাছে পারছিল না করবী। হীরণও এলো তখনি। ছুটতে ছুটতেই ঢুকেছে বোধহয় বাড়িটাতে। হাঁপাচ্ছে সে। করবী ও বিন্দুর এ অবস্থা দেখে তার আত্মা যেন গলায় আটকে গেছে। দ্রুতই সে রান্নাঘরে ছুটে গেল। আশরাফুল ইসলামের উদোম শরীরে কয়েকটা কিল-ঘুষি দিল।
হাতাহাতি লেগে গেল মুহূর্তেই। করবী চিৎকার করে বলল,
'পুলিশ কোথায়? পুলিশ আনোনি? জানাওনি?'

হীরণরা তখন হাতাহাতিতে ব্যস্ত। এক পর্যায়ে এসে লোকটা হীরণের বুকে একটা লাথি লাগিয়ে দিল। দানবের মতন শক্তি তার। লাথির চোটে হীরণ ছিটকে দূরে গিয়ে পড়ল। ভদ্রলোক আরেকটি দানবীয় লাথি দেওয়ার আগেই তার ঘাড়টা মাথা থেকে আলাদা হয়ে গেল। ছিটকে গিয়ে পড়ল কাঠের চেয়ারটির পাশে। তরতাজা ভদ্রলোকের মাথা বিহীন উদোম দেহটি তুমুল শব্দে পড়ে গেল ফ্লোরে। র ক্তে ভেসে গেল ফ্লোর। কী বিভৎস সেই দৃশ্য! হীরণের মতন নির্ভয় পুরুষ অব্দি চোখ বন্ধ করে ফেলল।

#চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 35 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন