#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {০৭}
#আইজা_নূর_পায়েল
~~~~~~~~~~
মেক্সিকো—শব্দটির মাঝে যেন লুকিয়ে আছে যুগপৎ এক মায়া আর গাঢ় শিহরণ। এক অদ্ভুত বৈপরীত্যের ক্যানভাস এই দেশ। একদিকে প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতার রোমাঞ্চকর ইতিহাস, চোখধাঁধানো স্থাপত্যশিল্প, ক্যারিবীয় সাগরের অনন্ত নীল জলরাশির মদির ঢেউ, রঙিন উৎসবমুখর সংস্কৃতি আর প্রাণবন্ত নগরজীবনের বর্ণিল কোলাহল। আর ঠিক তার বিপরীত পিঠেই ওত পেতে আছে ক্ষমতা, অন্ধ অর্থ আর নিরঙ্কুশ আধিপত্যের এক নিশ্ছিদ্র, কালো জগৎ।
কিন্তু মেক্সিকোর নাম উচ্চারণ করলেই কেবল তার রূপকথার মতো সৌন্দর্য বা ইতিহাসের পাতা ওল্টানো হয় না। এর সাথে অবধারিতভাবেই জড়িয়ে আসে মাফিয়াদের নাম, শক্তিশালী ও নির্মম অপরাধী চক্রের ভয়ে কাঁপা কিছু অধ্যায়।
কুখ্যাত মাদক কার্টেল, পর্দার আড়ালের গোপন সব চুক্তি, ক্ষমতার লোভ আর রক্তের দাগে লাল হওয়া সংঘাত। এই সবকিছু মিলিয়ে মেক্সিকোর অপরাধজগৎ আজ আন্তর্জাতিক মহলে এক ত্রাসের সমার্থক।
এই দুই মেরুর রোমাঞ্চকর অথচ ভীতিপ্রদ এক দেশে পা রেখেছে রূপস্মিতা। গত পরশুর দীর্ঘ ক্লান্তিকর ফ্লাইটে চড়ে, মেঘের বুক চিরে আকাশপথ পেরিয়ে অবশেষে গতকাল সে মেক্সিকোর মাটিতে এসে পৌঁছেছিল।
অচেনা এই ভিনদেশে প্রথম পা ফেলার পর এদিক-সেদিক চলাফেরা করা, পথঘাট চেনা নিয়ে মনে অল্পবিস্তর অজানা শঙ্কা ও অস্বস্তি কাজ করাটাই তো স্বাভাবিক। কিন্তু নিয়তির ছাঁচে সেই উদ্বেগ তাকে বেশিক্ষণ একা ভোগ করতে হয়নি।
বিমানবন্দর থেকে বেরোতেই সে দেখতে পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বিশেষভাবে পাঠানো একটি গাড়ি তার জন্য অপেক্ষা করছে, আর সেই গাড়ির পাশেই হাসিমুখে দাঁড়িয়ে আছে তার রুমমেট।
সে গাড়িটি রূপস্মিতাকে একদম নিরাপদ আশ্রয়ের মতো সরাসরি পৌঁছে দেয় তার নতুন গন্তব্যের দরজায়। ছোট্ট অথচ স্নিগ্ধ সেই অ্যাপার্টমেন্টটির সামনে। ফ্ল্যাটে পা রেখেই দীর্ঘ ভ্রমণের সমস্ত ধকল মুছে ফেলতে দ্রুত ফ্রেশ হয়ে নেয় রূপ।
সামান্য কিছু হালকা খাবার পেটে দিয়ে নরম বিছানায় মাথা ঠেকাতেই শরীর জুড়ে এক গভীর তন্দ্রা নেমে আসে। লম্বা জার্নির ক্লান্তিতে তার চোখগুলো তখন আর খোলা রাখা যাচ্ছিল না, তাই নিমেষেই সে তলিয়ে যায় সুগভীর ঘুমের অতলে।
তার এই নতুন ঠিকানার রুমমেটের সাথে অবশ্য আগে থেকেই অনলাইনে টুকটাক পরিচয় ও আলাপ হয়েছিল। মেয়েটির নাম রিনা। সে মূলত মেক্সিকোরই এক স্থানীয় বাসিন্দা, তবে তার আসল বাড়ি অন্য একটি শহরে হওয়ায় উচ্চশিক্ষার তাগিদে তাকে এই শহরে এসে ছোট একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতে হয়।
ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রি অর্জনের জন্যই তাদের এই জীবন, আর রুম শেয়ারিংয়ের মাধ্যমেই মূলত রূপের সাথে তার পরিচয় ও জানাশোনা।
একটিমাত্র কক্ষ, কিন্তু দুজনে মিলে ভাগ করে নেবে তাদের জীবনের এই ছোট পৃথিবীটুকু। রিনাও ঠিক রূপের মতোই এই বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর করতে এসেছে।
বয়সে সে রূপস্মিতার চেয়ে ঠিক দুবছরের বড় রিনার বর্তমান বয়স উনিশ বছর। তার চেহারার সাথে মানানসই একদম ডার্ক ব্রাউন রঙের ঘন চুলগুলো যেন সব সময় কার্ল করা থাকে, যা তার পুরো ব্যক্তিত্বে যোগ করেছে এক চঞ্চল ও আকর্ষণীয় রূপ।
পরদিন সকালে স্নিগ্ধ রোদের আলো ছড়াতেই দুজনে মিলে প্রাতরাশ সেরে নিলো। নতুন একটা সকাল, জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। একই সাথে বুকভরা উত্তেজনা আর অজানা এক শঙ্কা নিয়ে রিনা ও রূপস্মিতা একই সাথে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে পা বাড়ালো।
ক্যাম্পাসের বিশালতা আর অচেনা অলিগলি পেরিয়ে ভর্তির বাকি থাকা সমস্ত প্রাতিষ্ঠানিক কার্যাদি শেষ করতে করতেই বেশ কিছুটা সময় গড়িয়ে গেল। অবশেষে যখন তারা তাদের নির্দিষ্ট ক্লাসরুমের দরজার সামনে এসে পৌঁছালো, ততক্ষণে ক্লাসের প্রথম বেল বেজে গেছে।
প্রথম দিনেই শেষমেশ দেরি হয়ে গেল! বিদেশের মাটিতে প্রথম ক্লাসেই এমন অভিজ্ঞতা রূপের বুকের ভেতর এক অচেনা ধুকপুকানি বাড়িয়ে দিলো। দরজার ওপাশে তাকাতেই দেখা গেল, প্রফেসর ততক্ষণে ক্লাসে প্রবেশ করে ফেলেছেন।
তবে ভাগ্য ভালো বলতে হবে, ক্লাস টিচার মানুষটি অত্যন্ত বিনয়ী ও মার্জিত স্বভাবের হওয়ায় তাদের কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো না। মৃদু হেসে তিনি দুজনকে ভেতরে আসার অনুমতি দিলেন।
কিন্তু ক্লাসের চৌকাঠ পেরিয়ে ভেতরে পা রাখতেই যেন চারপাশের কোলাহল এক লহমায় থেমে গেল। লেকচার হলে উপস্থিত সারি সারি দেশি-বিদেশি শিক্ষার্থীদের এত এত জোড়া জোড়া বিষ্ময়ভরা চোখ একেবারে রূপস্মিতার ওপর এসে আটকে গেল! যেন কোনো এক অচেনা জাদুবলে ঘরের সব দৃষ্টির কেন্দ্রে চলে এসেছে সে।
আজ রূপস্মিতার পরনে রয়েছে গাঢ় মেরুন রঙের এক লং ফ্রক। ভেতরের অংশটি সূক্ষ্ম প্রিন্টেড সিল্কের কাপড়ে তৈরি, আর তার ওপর বিছিয়ে দেওয়া আলতো নেট জর্জেটের আস্তরণ।
রূপের মাখনের মতো মসৃণ, শুভ্র চকচকে ত্বকে এই মেরুন রঙটি যেন এক জাদুকরী বৈপরীত্য সৃষ্টি করেছে। তার গায়ের রঙকে যেন আরও রক্তিম, টকটকে আর প্রস্ফুটিত করে ফুটিয়ে তুলেছে।
তার হাঁটুর ওপর অবলীলায় দোল খাওয়া সুবিশাল ঘন কালো কেশরাশি! প্রতিদিনের মতো আজও দুই পাশ থেকে আলতো করে সামান্য চুল এনে একটা মিষ্টি বো-ক্লিপ দিয়ে আঁটসাঁট করে বাঁধা, আর বাকি মেঘবরণ চুলের জোয়ার অবাধ স্বাধীনতায় পিঠের ওপর থেকে নিচে অব্দি এলিয়ে রাখা হয়েছে।
হয়তো সেই ক্লাসে উপস্থিত প্রতিটি মানুষের মনে তখন একটাই বিস্মিত প্রশ্ন উঁকি দিচ্ছিল, হিমালয়ের মতো শুভ্র আর মাখনের পুতুলের মতো দেখতে এই অপরূপা মেয়েটি এই মেক্সিকান ক্যাম্পাসে এলো কোথা থেকে?
পুরো লেকচার হলের কারও মাথায় এত দীর্ঘ, ঘন সৌন্দর্য ছড়ানো চুল নেই! বিদেশি ছাত্রীদের সিংহভাগের চুলই হয়তো কাঁধ ছোঁয়া, কিংবা বড়জোর পিঠের মাঝখান অব্দি সীমাবদ্ধ।
তার ওপর রূপের চেহারার গড়ন ও চোখের চাউনিতে এমন এক মিষ্টি, মাসুম বাচ্চা বাচ্চা ভাব রয়েছে, যা তাকে এক পলকেই ভীষণ মায়াবী আর নিষ্পাপ এক অবুঝ প্রতিমার মতো রূপ দান করেছে।
একসঙ্গে এতগুলো মানুষের অপলক দৃষ্টি নিজের ওপর আছড়ে পড়তে দেখে রূপ কিছুটা ভড়কে গেল, লজ্জায় ও আড়ষ্টতায় তার চোখের পাতা নামল।
বিষয়টি বুঝতে পেরে সেই সদয় শিক্ষক এক গাল স্নিগ্ধ হাসি হেসে রূপকে একদম প্রথম বেঞ্চে বসার জায়গা করে দিলেন। ওদিকে রিনা গিয়ে বসলো তার ঠিক পাশের সারির দ্বিতীয় বেঞ্চটিতে।
প্রথম ক্লাসের পুরো সময়টাই কেটে গেল মূলত পারস্পরিক পরিচয় পর্ব আর কুশল বিনিময়ে। যেহেতু আজ তাদের শিক্ষাবর্ষের একেবারেই প্রথম দিন, তাই পড়াশোনার কোনো কঠিন চাপ দেওয়া হলো না।
কেবল একে অপরের সাথে পরিচিত হওয়া আর আগামী দিনগুলোতে সিলেবাস ও বইয়ের মূল বিষয়বস্তুগুলোর সাথে প্রাথমিক একটা জানাশোনা করিয়ে দিয়েই আজকের এই প্রথম ক্লাসের সমাপ্তি ঘটলো।
টানা এক ঘণ্টা ত্রিশ মিনিটের দীর্ঘ ও প্রাণবন্ত ক্লাস শেষ করে শিক্ষক অবশেষে লেকচার হল থেকে বেরিয়ে গেলেন।
শিক্ষক রুম থেকে বের হওয়া মাত্রই ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী যেন ধীরপায়ে পেছনের সারির বেঞ্চগুলোর দিকে সরে যেতে লাগলো। তারা কেন হঠাৎ সামনের বেঞ্চগুলো খালি করে পেছনের দিকে জমা হচ্ছে, রূপের মাথায় তা মোটেও ঢুকলো না। সে অবাক চোখে বিস্ময় নিয়ে কেবল তা প্রত্যক্ষ করতে লাগলো।
ঠিক সেই মুহূর্তে ক্লাসের দুজন বিদেশি ছাত্রী একটু হাসিমুখে রূপের দিকে এগিয়ে এলো পরিচিত হতে, বন্ধুত্বের হাত বাড়াতে। কিন্তু রূপ কিছু বুঝে ওঠার আগেই, পাশ থেকে রিনা দ্রুত এসে রূপের ঠিক পাশে ধপ করে বসে পড়লো। রূপের শরীরটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে, সেই মেয়ে দুটিকে পরিষ্কার শোনানোর জন্য একটু উঁচু ও চড়া গলায় বলে উঠলো,
“রূপ, ইউ আর জাস্ট অনলি মাই ফ্রেন্ড... অনলি মাইন, আন্ডার্স্ট্যান্ড?”
আগত মেয়ে দুটোও বোকা না যে রিনার এই তীব্র অধিকারবোধ ও প্রচ্ছন্ন বার্তার অর্থ বুঝবে না। রিনার অনমনীয় ভঙ্গি দেখে তারা কিছুটা বিরক্তি ও মুখ ভেংচি কেটে সেখান থেকে সরে গেল।
সত্যি বলতে, রিনা নিজেও ঠিক বুঝে উঠতে পারল না, কেন রূপকে অন্য কোনো মেয়ের সঙ্গে ভাগ করে নিতে তার ভেতরে এতটা হিংসা আর অস্বস্তি কাজ করলো!
বিদেশের এই ক্ষণিকের সান্নিধ্যেই রূপের সরলতা ও নিষ্কলঙ্ক মায়া রিনার মন ছুঁয়ে গেছে। জীবনে তার কখনো তেমন কোনো পরম বন্ধু ছিল না। তাই মনের অজান্তেই সে রূপকে তার জীবনের প্রথম ও একমাত্র বেস্ট ফ্রেন্ড হিসেবে ধরে নিয়েছে।
এদিকে বেশ কিছু সময় গড়িয়ে গেলেও পরবর্তী ক্লাসের কোনো শিক্ষকের দেখা মিলছে না। পরের ক্লাসের প্রফেসরের আসতে কতক্ষণ দেরি হবে তা জানা না থাকায়, রূপ রিনাকে সাথে নিয়ে একটু ক্লাসরুমের বাইরে বের হলো। ভার্সিটির চারপাশটা একটু ঘুরেফিরে দেখার উদ্দেশ্যে।
আশেপাশের সুন্দর পরিবেশ ও করিডোরে কিছু সময় হেঁটে, মিনিট দশেক পর তারা আবার নিজেদের ক্লাসের উদ্দেশ্যে ফিরে এলো।
কিন্তু ক্লাসের কাছাকাছি পৌঁছাতেই রূপ থমকে গেল। করিডোরে যেন একটা কাকপক্ষীও নেই! পুরো ফ্লোর জুড়ে এক শ্মশানের মতো থমথমে, রহস্যময় ও নিবিড় নিস্তব্ধতা বিরাজ করছে।
রূপের কপালে অজান্তেই সূক্ষ্ম ভাঁজ পড়ে গেল, ভ্রু কুঁচকে উঠলো তার। হঠাৎ কী হলো পুরো ফ্লোরটার? অথচ মাত্র দশ মিনিট আগেও এখানে শত শত শিক্ষার্থীদের হাঁকডাক, চঞ্চলতা আর কোলাহলে বাতাস মুখরিত ছিল! আর এখন এই পুরো করিডোরটা কেমন যেন এক নিস্তব্ধতায় থমকে গেছে।
আশঙ্কুল মনে রূপ ধীরপায়ে হেঁটে গিয়ে নিজের ক্লাসরুমের দরজার সামনে এসে দাঁড়ালো।
দরজার চৌকাঠ পেরোনোর আগেই ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর, পুরুষালী ও প্রচণ্ড ভারী কণ্ঠস্বর। থমথমে পুরো লেকচার হলের ভেতর শুধুমাত্র সেই এক দাপুটে কণ্ঠেরই আধিপত্য চলছে!
আর ক্লাসে উপস্থিত শত শত শিক্ষার্থী? তারা যেন জ্যান্ত মানুষ থেকে এক একটি পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। বিন্দুমাত্র টু শব্দ না করে, নিঃশ্বাস বন্ধ করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কেবল সেই একজনের কথাই শুনে যাচ্ছে।
কাঁচের দরজার সুশীতল আবছায়া পেরিয়ে ভেতর থেকে কেবল গুটিকয়েক সুনির্দিষ্ট কথা ভেসে আসছে। পোডিয়ামের ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা সবেমাত্র তাঁর গম্ভীর কণ্ঠে লেকচার শুরু করেছেন,
“গুড মর্নিং স্টুডেন্টস! আ'ম ইওর কোয়ান্টাম ফিজিক্স প্রফেসর ভি...”
বাইরে দাঁড়িয়ে পরিবেশের এই আকস্মিক গম্ভীরতা রূপস্মিতা পুরোপুরি আঁচ করতে পারেনি বোধহয়। সে বেশ ধীরপায়ে, কিছুটা ইতস্তত করে ক্লাসরুমের দরজার কাঁচ ঠেলে ভেতরে পা রাখা মাত্রই বজ্রপাতের মতো চওড়া ও নির্দয় এক গলার ধমক ভেসে এলো,
“স্টপ!”
শব্দটা এতটাই দাপুটে আর রুক্ষ ছিল যে, রূপস্মিতা ও রিনার পা জোড়া মুহূর্তের মধ্যে দরজার চৌকাঠে বরফের মতো জমে গেল। বুকটা দড়াম করে কেঁপে উঠলো রূপের।
পরের মুহূর্তেই দেখা গেল, প্রোফেসর ভি প্যান্টের পকেটে দুই হাত গুঁজে বেশ দম্ভের সাথে হেঁটে এসে ঠিক তাদের মুখোমুখি দাঁড়িয়েছেন। তিনি কাছে আসতেই এক ধরনের মাখানো পুরুষালী দামি পারফিউমের তীব্র ও মাদকতাময় সুবাস রূপের নাকে এসে আঘাত করলো, যা তার স্নায়ুতে এক অদ্ভুত অনুভুতির সৃষ্টি করলো।
প্রোফেসরের পরনে ধবধবে সাদা একদম ফিটেড শার্ট, আর তার ওপর ডার্ক রঙের নিখুঁত ফরমাল ওয়েস্টকোট। তাঁর গায়ের ভারী স্যুটের কোটটি লেকচার টেবিলের একপাশে যত্নে রাখা রয়েছে।
ভয়ে সংকোচে রূপস্মিতা মাথাই তুলে তাকাতে পারলো না। তার দৃষ্টি তখন লোকটার পায়ের দিকে আটকে গেছে। পায়ে নিখুঁতভাবে পলিশ করা কালো চকচকে লেদার শু। কী বিশাল আর চওড়া সেই পায়ের গড়ন! কেবল পায়ের ছাঁচ দেখেই যেন লোকটার দানবীয় ও সুগঠিত দৈহিক কাঠামোর আভাস পাওয়া যায়।
প্রোফেসর ভি তাঁর ভারিক্কি, থমথমে ও খাদে নামা গভীর কণ্ঠে উচ্চারণ করলেন,
“ডিড ইউ আস্ক ফর মাই পারমিশন বিফোর এন্টারিং ইন দ্য ক্লাসরুম?”
লোকটার এত মোটা আর গম্ভীর কণ্ঠের তোড় যেন রূপের কানে এসে চাবুকের মতো লাগলো। ভয়ে তার জিব জড়িয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজের মনের ভেতরের অচেনা আতঙ্ক ঢাকতে বারবার শুকনো গলায় ঢোক গিলে নিলো সে।
রিনা কিছুটা আড়ালে, রূপের ঠিক পেছনে থাকায় প্রোফেসরের এই প্রত্যক্ষ আগুনের আঁচটা হয়তো সেভাবে তার ওপর পড়ছে না। সবটুকু বাণ এসে বিঁধছে কেবল রূপেরই ওপর।
রূপস্মিতা অতি কষ্টে তার কাঁপাকাঁপা, রিনরিনে নরম গলায় মিনমিন করে বলে উঠলো,
“অ্যা... অ্যাকচুয়ালি, টিচার! আ... আ'ম স... সরি।”
রূপের তোতলে যাওয়া কথার পরপরই পেছন থেকে রিনাও ব্যাকুল গলায় ক্ষমা চেয়ে যুক্ত করলো,
“উই আর ভেরি সরি, প্রফেসর। দিজ ওন্ট হ্যাপেন আগেইন!”
প্রফেসর ভি একপলক রিনার দিকে তাকিয়ে অতি সংক্ষিপ্ত ও গম্ভীর কণ্ঠে তাকে নিজের জায়গায় গিয়ে বসার নির্দেশ দিলেন। রিনা নিঃশব্দে নিজের সিটের দিকে হেঁটে গেল।
অথচ রূপস্মিতা তখনও ক্লাসের চৌকাঠে একদম স্থির, ঠায় দাঁড়িয়ে রইলো। কারণ, তাকে তো সেখান থেকে নড়ার বা যাওয়ার কোনো অনুমতি এখনও দেওয়া হয়নি!
“আর ইউ্য প্ল্যানিং টু ডু দ্যাট আগেইন?” প্রফেসর
ভি এর কণ্ঠ থেকে ধেয়ে এলো অত্যন্ত কঠোর ও নির্দয় এক প্রশ্ন।
তাঁর সেই গুরুগম্ভীর কণ্ঠে পুরো লেকচার হলের পরিবেশ যেন মুহূর্তে বরফ হয়ে জমাট বেঁধে গেল। এক অলৌকিক পিনপতন নীরবতা ছেয়ে গেল চারপাশে।
অপমানে, লজ্জায় আর তীব্র ভয়ে রূপস্মিতার চোখের কোণ ঘেঁষে নোনা জল গড়িয়ে আসার উপক্রম হলো। ভয়ে নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে সে মাথা দু’পাশে ঝাঁকিয়ে ব্যাকুলভাবে না করলো।
কিন্তু প্রফেসর ভি এতেও শান্ত হলেন না। তিনি তাঁর থমথমে গলার স্বর আরও খানিকটা নামিয়ে, আদেশের সুরে বললেন,
“দেন হোয়াই আরেন্ট ইউ্য সেইং ইট? লুক অ্যাট মি অ্যান্ড সে দিজ!”
কথাটা শুনে রূপস্মিতা ধীরে ধীরে, থরথর করে কাঁপতে থাকা শরীরটা সামলে নিয়ে নিজের মাথাটি ওপরে তুললো। কিন্তু কেবল মাথা তোলাই যথেষ্ট হলো না, প্রোফেসরের মুখের দিকে তাকাতে গিয়ে তাকে ঘাড় অনেকটা উঁচিয়ে সোজা ওপরের দিকে তাকাতে হলো।
কারণ এই মানুষটার উচ্চতা রূপস্মিতার ভাবনার চেয়েও অনেক বেশি! লোকটার বিশাল, দীর্ঘ কায়িক উচ্চতা প্রায় ছয় ফুট চার ইঞ্চির কাছাকাছির এক মহীরুহ। আর কোথায় রূপস্মিতা মাত্র পাঁচ ফুট তিন ইঞ্চির ছোট্ট এক তরুণী!
প্রোফেসরের ধবধবে সাদা ফিটেড শার্টের সুতো ফেটে বেরিয়ে আসতে চাওয়া বাহুর সুগঠিত পেশিগুলো জানান দিচ্ছে তাঁর শরীর জোড়া অসম্ভব পেটানো, সুদৃঢ় দৈহিক কাঠামোর কথা। চওড়া কাঁধ আর ছাতি, সুউচ্চ অবয়ব আর নিখুঁত বডি মাসলস। সব মিলিয়ে তাঁর মাঝে এক রাজকীয় অথচ ভীতিপ্রদ দাপট স্পষ্ট।
চোখে পরা পাতলা, সুক্ষ্ম মেটালিক ফ্রেমের একটি চশমা, যা তাঁর চেহারার ধ্রুপদী গাম্ভীর্যকে যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর মুখের নিচের অংশ ঢাকা দামি, মসৃণ এক কুচকুচে কালো মাস্কে। ফলে মুখের অবয়ব বা বাকি অভিব্যক্তি বোঝার কোনো উপায়ই রইলো না।
শুভ্র, ফর্সা কপালে এসে অবাধ্যভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে রেশমের মতো একগুচ্ছ কালো সিল্কি চুল, যা গড়িয়ে গিয়ে ঘাড়ের শেষ সীমা স্পর্শ করেছে।
আর তাঁর বাঁ কান পার্সিং করা, সেখানে জ্বলজ্বল করছে একটি কুচকুচে কালো রঙের ব্ল্যাক স্টাড ইয়াররিং, যা প্রফেসরের এই কাঠখোট্টা গাম্ভীর্যের আড়ালেও এক অচেনা, ধারালো ও রহস্যময় আকর্ষণ ছড়িয়ে দিচ্ছে।
তবে মুখের সিংহভাগ মাস্কে ঢাকা থাকলেও লোকটার চোখ দুটো...!! সে চোখজোড়া ভীষণ, ভীষণ রকম নজরকাড়া! চশমার কাঁচের আড়াল থেকে বেরিয়ে আসা সেই চাহনি এতটাই তীক্ষ্ণ, এতটাই ধারালো আর দাপুটে যে, রূপস্মিতার বুকের ভেতরটা যেন মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিচ্ছে।
লোকটার সেই সম্মোহনী চোখের আগুনে পুড়ে রূপের শরীরের প্রতিটা স্নায়ু যেন কেঁপে উঠলো। ভয়ে শুকনো গলায় একটা ঢোক গিলে, চোখের জল আড়াল করার চেষ্টা করে সে ধীর, মিনমিনে গলায় বলে উঠলো,
“ইট ওয়োন্ট হ্যাপেন আগেইন, স্যার... সরি।”
কথাটা শুনে প্রফেসর ভি নিঃশব্দে ধীরে এক পা এগিয়ে এলেন। রূপের আরও একটু কাছাকাছি এসে থমকে দাঁড়িয়ে, চওড়া বুকে শক্ত করে দু’হাত গুজে নিলেন। তাঁর সুউচ্চ শরীরের ছায়া এসে পড়লো রূপের ওপর। সে নিরেট কণ্ঠে জিজ্ঞেস করল,
“মিস অর মিসেস?”
হঠাৎ এমন অদ্ভুত প্রশ্নের মুখে পড়ে রূপস্মিতার জিব তোতলে উঠলো। নিজের অজান্তেই কথার তোড়ে সে উত্তর দিতে শুরু করেছিল। কিন্তু ঠিক পর মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠলো দেশ ছেড়ে আসার আগের সেই আইনি ঝামেলা আর অলিখিত বিচ্ছেদের কথা। দ্রুত মনের রাশ টেনে নিয়ে, আমতা-আমতা করে কাপতে থাকা কণ্ঠে নিজের ভুল শুধরে নিয়ে বলে উঠলো,
“মিসে... না, না, না! মিস! আমি মিস!”
কথাটা শুনে প্রফেসর ভি এর চশমার আড়ালে থাকা চোখের চাহনি আরও খানিকটা সুঁচালো হয়ে উঠলো। চাবুকের মতো সেই তীক্ষ্ণ দৃষ্টি রূপের ব্যাকুল চেহারার ওপর রেখে, তিনি তাঁর খাদে নামা গম্ভীর ও ভারী কণ্ঠে পুনরায় তাগাদা দিলেন,
“নেইম?”
রূপস্মিতা আবার একটা শুকনো ঢোক গিললো। যেন কোনো এক অদৃশ্য শিকারীর সামনে এসে খাঁচায় বন্দি পাখি হয়ে গেছে সে। অতি কষ্টে, তোতলে যাওয়া রিনরিনে গলায় উচ্চারণ করলো,
“বেলী। ম... মিস বেলী।”
প্রফেসর ভি ধীরেসুস্থে দুই হাত আবার তাঁর শ্যাফ্ট-কাট প্যান্টের পকেটে ঢুকিয়ে নিলেন। চশমার কাঁচের আড়াল থেকে রূপের কাঁপতে থাকা চোখের তারায় নিজের সরু, কটমটে দৃষ্টি নিবদ্ধ রেখে, মাস্কের আড়ালে অস্পষ্ট ও অতুষ্ট ভঙ্গিতে বিড়বিড় করে বলে উঠলেন,
“ননসেন্স!”
প্রফেসর ভি এর মুখে ‘ননসেন্স’ শব্দটি কানে যেতেই রূপস্মিতা তড়াক করে চোখ মেলে তাকালো তাঁর দিকে। বুকের ভেতর বিস্ময় এর একটা হালকা ঢেউ আছড়ে পড়লেও মুখের ওপর কিছু প্রকাশ করার সাহস তার হলো না।
প্রফেসর ভি তাকে আর কোনো মন্তব্য বা ব্যাখ্যার সুযোগ না দিয়ে, কেবল হাত উঁচিয়ে শীতল গলায় নিজের আসনে গিয়ে বসতে বললেন।
রূপস্মিতা দ্রুত পা চালিয়ে প্রথম বেঞ্চের নিজের নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে ধপ করে বসে পড়লো।
প্রফেসর এবার পুরো ক্লাসরুমের ওপর নিজের রাশ টেনে নেওয়ার উদ্দেশ্যে গমগমে কণ্ঠে আবার মূল আলোচনায় ফিরে গেলেন,
“বি অ্যাটেনশন স্টুডেন্টস! নাও লেট'স মুভ টু মাই ইন্ট্রো আগেইন... আ'ম ইওর কোয়ান্টাম ফিজিক্স প্রফেসর ভি। ইউ্য ক্যান কল মি প্রফেসর ভি।”
হলের নীরবতা চিরে হঠাৎ মাঝের সারির এক ছাত্র বিনয়ের সাথে হাত তুলে জিজ্ঞেস করে বসলো,
“স্যার, আপনার পুরো নামটা কি জানতে পারি?”
প্রফেসর ভি পোডিয়ামের সামনে থেকে এক পাশ থেকে অন্য পাশে ধীরপায়ে পায়চারি করতে করতে, অত্যন্ত নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিলেন,
“আমার পুরো নাম যা-ই হোক না কেন, তা আপনাদের না জানলেও চলবে। আপনাদের কারও যদি কখনো আমার কোনো প্রয়োজন পড়ে, শুধু ডিপার্টমেন্টের অফিস রুমে গিয়ে জিজ্ঞেস করবেন, ‘প্রফেসর ভি কোথায়?’ তারাই আপনাকে আমার হদিস দিয়ে দেবে।”
কথাটা শেষ করে তিনি লেকচার হলের শেষপ্রান্ত অব্দি চশমার আড়াল থেকে দৃষ্টি বুলিয়ে নিলেন। তারপর সামান্য থেমে ধীর গলায় শুধালেন,
“অর এনি কোশ্চেন ফ্রম এনিওয়ান এলস?”
মুহূর্তের মধ্যেই মাঝের সারির তৃতীয় বেঞ্চ থেকে জারা নামের এক সুদর্শনা শিক্ষার্থী নিজ আসন ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। হালকা কেশ গুছিয়ে নিয়ে জিজ্ঞেস করলো,
“স্যার, পড়াশোনার বিষয়ে কিংবা কোনো জটিল টপিক নিয়ে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে কীভাবে করব?”
প্রফেসর ভি কথা বাড়ালেন না। টেবিলের ওপর রাখা ল্যাপটপে কয়েকটা আঙুল চালিয়ে প্রজেক্টরের বিশাল সাদা পর্দার ওপর নিজের অফিসিয়াল যোগাযোগ মাধ্যম ভেসে তুললেন। স্ক্রিনে ফুটে উঠলো একটি ই-মেইল ঠিকানা—
nrv32@gmail.com
ই-মেইল অ্যাড্রেসটি স্ক্রিনে দৃশ্যমান হতেই ক্লাসের প্রায় প্রতিটি শিক্ষার্থী তা দ্রুত নিজেদের নোটপ্যাডে বা ফোনে টুকে নিতে লাগলো।
কেবল ব্যতিক্রম রইলো একজন, রূপস্মিতা। সে অপলক দৃষ্টিতে স্ক্রিনের সেই অদ্ভুত ই-মেইলটির দিকে তাকিয়ে রইলো, কিন্তু খাতা কিংবা কলম স্পর্শ করার বিন্দুমাত্র আগ্রহ দেখালো না।
চলমান.........
[ বড় পর্ব দিয়েছি কিন্তু আজ ভালো রেস্পন্স করেছেন একটু তাইই। তবে পেইজের রিচ ডাউন হয়ে পড়েছে পাখিরা। কেউ হয়ত রিপোর্ট মেরেছে আমার পেইজে🙂। মন খারাপ লাগছে ভিষণ। মাত্র ৭ দিন হয়েছে আমার লিখা লিখিতে আর এতেই এত সমস্যা। আপনারা সবাই একটু কষ্ট করে বেশি বেশি কমেন্টস আর আমার পেইজে একটা করে রিভিউ দিবেন প্লিজ? আপনাদের আমার গল্প টা কেমন লাগছে শুধু সেইটা নিয়েই ছোট একটা রিভিউ দিবেন তাহলেই হবে। বিভিন্ন গ্রুপে পারলে গল্প নিয়ে একটু আধটু পোস্ট করিয়েন ভিষণ খুশি হবো আমি। আর সব শেষে আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিওওওও। ]