ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 13

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {১৩ এর প্রথম খন্ড}
#আইজা_নূর_পায়েল

~~~~~~~~

দেখতে দেখতে কেটে গেছে দুটি দিন।

হাসপাতালের নিস্তব্ধ চারদেয়ালে এখনো শায়িত রয়েছে সিয়াম। রূপস্মিতা আর রিনা দুজনেই এই দুটি দিন নিয়ম করে ছুটে গেছে তাকে দেখতে। কিন্তু সিয়ামের শারীরিক অবস্থা এখনো পুরোপুরি অনুকূলে নয়।

শরীরটা যেন একদমই সায় দিচ্ছে না। কিছুক্ষণ পরপরই তার গা গুলিয়ে বমি করছে, তার চোখেমুখে এক অচেনা ঘোর লেগে আছে।

এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। চারপাশজুড়ে উৎসবের আমেজ, অথচ সিয়ামের এই অসুস্থতার কারণে সেই আনন্দে এক অদৃশ্য মলিনতা রয়েছে।

অসুস্থ শরীর নিয়ে তার পক্ষে সেখানে উপস্থিতি অসম্ভব। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে রূপ ও রিনার উপস্থিতি সেখানে একরকম বাধ্যতামূলক। তাই শত ঝামেলার মাঝেও তাদের যেতেই হচ্ছে।

কিন্তু সবচেয়ে বড় বিড়ম্বনা তৈরি হলো পোশাক নির্বাচন নিয়ে। গতকাল রাত থেকেই তারা দুজনে মাথা খুঁটছে এই একটিমাত্র প্রশ্ন নিয়ে, কী পরা যায়?

রূপ তার আলমারিটা তন্ন তন্ন করে ফেলল, এক এক করে সব কটি তাক ওলটপালট করল, কিন্তু মনের মতো একটি পোশাকও তার নজরে এল না। হতাশ হয়ে অবশেষে সে বিছানার পাশে রাখা পুরোনো লাগেজটার দিকে হাত বাড়াল।

লাগেজটি খুলতেই সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখা কাপড়ের পাট আর নানা পদের ব্যাগ চোখে পড়ল। একটু হাতড়াতেই হাতের ছোঁয়ায় একটি বিশেষ প্যাকেট টের পেল সে। প্যাকেটটি টেনে বের করে মোড়কটা খুলতেই রূপের বিষণ্ণ চোখদুটো হঠাৎ আলোর ঝলকানিতে চকচক করে উঠল। আনন্দ আর উচ্ছ্বাসে গলার স্বর কিছুটা উঁচিয়ে সে বলে উঠল,

“পেয়ে গেছিইইইইইইইই!”

রূপের এমন আকস্মিক উল্লাসে রিনাও কৌতূহলী পায়ে ছুটে এল। উঁকি দিয়ে সে দেখল, প্যাকেটের ভেতর আলতো ভাঁজে রাখা আছে ক্রিম এবং গভীর মেরুন রঙের চমৎকার পোশাক।

রিনা নিজের ঠোঁট দুটো একটু উলটে, মলিন মুখে অভিযোগের সুরে বলল,

“তুই তো না হয় তোর পছন্দের জিনিসটা পেলি! কিন্তু আমার কী হবে রে? আমি তো কাল থেকে খুঁজেও কিচ্ছু পাচ্ছি না।”

রিনার সেই মনখারাপ দেখে রূপ মৃদু হাসল। লাগেজ থেকে আরেকটি প্যাকেট বের করে রিনার চোখের সামনে মেলে ধরে স্নেহের সুরে বলল,

“এত চিন্তা করতে হবে না! এই দেখ, এইটা পরবি তুই।”

রূপের হাতের ওই চমৎকার পোশাকটি দেখে রিনার মুখেও খুশির ঝিলিক খেলে গেল। তবে মনের কোণে একটা ছোট্ট দ্বিধা তখনও রয়ে গেছে। সে তো একা একা ঠিকঠাক শাড়ি পরতে পারে না! কিন্তু সেই চিন্তাও বেশিক্ষণ টিকল না। কারণ রূপ শাড়ি পরানোয় দারুণ পটু। নিজের পরিপাটি সাজের পাশাপাশি সে নিজ হাতে রিনাকেও সুন্দর করে সাজিয়ে দিতে পারবে।
.
~~~~~~~~
.
ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাতটা।

ভার্সিটির বিশাল বিস্তৃত ক্যাম্পাসটি বর্ণিল আলো আর উৎসবের কলতানে একদম মুখরিত। হেভি লাইটের উজ্জ্বল আলোয় চারপাশের পরিবেশ যেন ঝলমল করছে, নানা পদের তাজা ফুল দিয়ে পুরো প্রাঙ্গণ নিখুঁতভাবে সাজানো হয়েছে। শিক্ষার্থীদের জমকালো উপস্থিতি আর গুঞ্জনে চারপাশ বেশ গমগম করছে। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক শিক্ষিকারাও নিজ নিজ রাজকীয় সাজসজ্জায় উপস্থিত হয়েছেন।

বেশিরভাগ আমন্ত্রিত অতিথি আর শিক্ষার্থীরা যথাসময়ে এসে পৌঁছালেও মূল আনুষ্ঠানিকতা তখনো শুরু করা যায়নি। মূল ব্যক্তিবিশেষ এখনো উপস্থিত না হওয়ায় এক নীরব প্রতীক্ষা সবাইকে ঘিরে ধরেছে। সবাই সেই কাঙ্ক্ষিত প্রফেসরের আগমনের অপেক্ষায় আড়চোখে মূল ফটকের দিকে তাকিয়ে আছে।

কিছুক্ষণ বাদেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ধীরগতিতে এসে থামল দুটি কুচকুচে কালো রঙের মার্সিডিজ বেঞ্জ। গাড়ি দুটোকে থামতে দেখেই উপস্থিত কারো আর বুঝতে বাকি রইল না, অবশেষে কার আগমন ঘটল!

পুরো চত্বরের সকলের উৎসুক নজর নিমেষেই গিয়ে স্থির হলো মূল ফটকে। প্রথম গাড়িটির দরজা খুলে ধীর পায়ে নেমে এলেন দীর্ঘদেহের এক সুপুরুষ। পরনে তাঁর পরিপাটি কালো রঙের দামী স্যুট, চোখে গভীর কালো ব্র্যান্ডেড সানগ্লাস আর মুখে চড়ানো ব্লাক ফেস মাস্ক।

তাঁর প্রতিটা পদক্ষেপের সাথে সাথে ব্র্যান্ডের কালো জুতো জোড়ার নিচের গাঢ় লাল রঙের তলানিটা মেঝের আলোয় চমৎকারভাবে ফুটে উঠছে।

উপস্থিত সকলের চোখ যেন এক লহমায় আটকে গেল এই ব্যক্তিত্বময় পুরুষের ওপর। বিশেষ করে ভিড়ের অধিকাংশ তরুণীদের চোখেমুখে উপচে পড়ছিল সুপ্ত বাসনা ও এক ধরনের সম্মোহনী আকর্ষণ।

পুরুষটি লাল গালিচার ওপর পা রাখতেই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রধান কর্মকর্তারা অত্যন্ত সমীহের সাথে তড়িঘড়ি এগিয়ে এলেন এবং তাঁর সাথে কুশল বিনিময় করলেন। কোনো এক অজানা কারণে বিশ্ববিদ্যালয়ের বাঘা বাঘা প্রবীণ শিক্ষকরাও তাঁকে এক অদ্ভুত গম্ভীর শ্রদ্ধা আর সমীহ করে চলেন।

মঞ্চের সামনেই সারিবদ্ধভাবে রাখা বিশেষ অতিথিদের চেয়ার। সেই সারির একদম প্রথম শাড়ির ঠিক মাঝখানটিতে প্রফেসর ভি এবং কাইলর এর জন্য সুনির্দিষ্ট আসন নির্দিষ্ট করা হয়েছে। সম্মানীয় অতিথি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী প্রতিটি সিটের পেছনে সুন্দরভাবে সাঁটানো রয়েছে স্ব স্ব নামের প্লেইট।

প্রফেসর ভি অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে নিজ আসনে গিয়ে বসলেন। তাঁর সেই নিস্তব্ধ ও আভিজাত্যপূর্ণ উপস্থিতির পরপরই মূল অনুষ্ঠান কার্যক্রম শুরু হলো। দুপাশে সুশৃঙ্খলভাবে সারি সারি চেয়ার বসানো, আর মাঝখান দিয়ে দীর্ঘ লাল গালিচাটি সোজা চলে গেছে মঞ্চের দিকে।

উপস্থাপক ডায়াসে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিলেন। কণ্ঠস্বরে পেশাদার অভিবাদন ফুটিয়ে তুলে তিনি শুরু করলেন,

“লেইডিস অ্যান্ড জেন্টেলম্যান, মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ? ওয়েলকাম টু আওয়ার কালচারাল ফাংশন। ইট'স অ্যান অনর টু হ্যাভ ইউ অল হিয়ার...”

কথাগুলো শেষ না হতেই কয়েক সেকেন্ডের এক আকস্মিক নীরবতা। উপস্থাপক যেন কিছু দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন! বিহ্বল অবস্থায় নিজের অজান্তেই তিনি ফিসফিস করে বলে উঠলেন,

“ওহ মাই গড! জাস্ট আমেইজিং...”

কথাটা তিনি মনে মনে কিংবা স্বগত সুরেই বলতে চেয়েছিলেন, কিন্তু কাছে থাকা শক্তিশালী শব্দযন্ত্রের কারণে সেই মুগ্ধ বিস্ময়ের বাক্যটি মুহূর্তে ধ্বনিত হলো পুরো প্রাঙ্গণজুড়ে।

চলতি বক্তব্যের মাঝে এভাবে হঠাৎ উপস্থাপকের মুখ থমকে যাওয়ায় সবাই কিছুটা অবাক হয়ে তাঁর দিকে তাকাল। কিন্তু উপস্থাপকের চোখ তখন স্থির হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে। কৌতুহলী উপস্থিতিও অমনি অনুসরণ করল তাঁর দৃষ্টিপথ।

সেখানে, লাল গালিচার ওপর পা রেখে ধীরপায়ে হেঁটে আসছে এক সপ্তদশী রূপসী। নিখুঁত "সাউথ ইন্ডিয়ান" সাজে সাজানো তার পুরো অবয়ব। পরনে স্নিগ্ধ অফ হোয়াইট ক্রিম রঙের শাড়ি, যার পাড় ঘেঁষে রয়েছে চওড়া গাঢ় মেরুন রঙের অভিজাত বর্ডার। পোশাকটির নিচের অংশটি লেহেঙ্গার মতো সুন্দর কুঁচি দিয়ে পরা, আর ওপরের মেরুন অংশের আঁচলখানি সুসংহতভাবে টানা।

ফর্সা, সুগঠিত লতানো কোমরের খানিকটা অংশ যেন জোৎস্নার স্নিগ্ধ আলোর মতোই আলতো করে উঁকি দিচ্ছে। হাঁটু ছুঁইছুঁই ঘন কালো চুল মোটা করে বেণি করা, আর সেই বেণিতে পরিপাটি করে জড়ানো তাজা বেলী ফুলের মালা।

শরীরে আতিশয্যময় কোনো ভারী গহনা নেই। তবে এই চিরায়ত সাজের সাথে চমৎকারভাবে মানিয়ে যাওয়া মার্জিত কিছু গহনা পরা। মোমের পুতুলের মতো স্নিগ্ধ সেই চেহারায় হালকা প্রসাধনীর ছোঁয়া, আর ঠোঁটের কোনায় গোলাপি লিপগ্লসের আবছা চমক। পুরো পরিবেশ জুড়ে যেন কোনো রূপের দেবীর পদার্পণ ঘটেছে!

ঠিক তার পাশেই হেঁটে আসছে রিনা। সেও একই ধাঁচের পোশাকে সেজেছে। দুজনের এই অপরূপ ও মার্জিত রূপের ছটায় পুরো ক্যাম্পাস যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। এই মুহূর্তে তারা দুজনই অনুষ্ঠানের মূল আকর্ষণ।

হাজারো দৃষ্টির কোলাহল পেরিয়ে, সামনের সারিতে বসা সানগ্লাস পরিহিত সেই দীর্ঘদেহী সুপুরুষের চোখ দুটো স্থির হয়ে গেল রূপস্মিতার মিষ্টি মুখশ্রীর ওপর।

আজ যেন তাকে আর সাধারণ কোনো সপ্তদশী মনে হচ্ছে না। তার অনন্য দৈহিক গঠন স্পষ্ট জানিয়ে দিচ্ছে সে এখন পূর্ণাঙ্গ এক প্রাপ্তবয়স্ক তরুণী।

হঠাৎই পাশ থেকে কাইলর বুক চেপে ধরে বেশ কায়দা করে বলে উঠল,

“ভি! ভি! আমার ইনহেলারটা কোথায়? আহহ! ভি, আমার এখনই ইনহেলার লাগবে!”

নীরভান তার থমকে থাকা তীক্ষ্ণ দৃষ্টি সেই রূপবতীর ওপর রেখেই ঠান্ডা কণ্ঠে বলল,

“তুই ইনহেলার কবে থেকে ব্যবহার করিস, ননসেন্স?”

কাইলর এবার বুকের ওপর হাত রেখে খানিকটা নুয়ে পড়ার অভিনয় করে বলল,

“আজ থেকে, ঠিক এই মুহূর্ত থেকে! আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে ভি! এই ভার্সিটিতে যে আস্ত দুটো এটম বোম ফাটবে, এই খবর তুই আমাকে আগে কেন দিসনি? এবারের মতো মনে হয় আমি আর বাঁচব না!”

কাইলরের এমন নাটকীয়তায় কান না দিয়ে নীরভান সানগ্লাসের আড়াল থেকেই অপলক চেয়ে রইল তার সেই রূপবতী কন্যার দিকে। কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি গিয়ে আটকালো রূপস্মিতার স্নিগ্ধ, ফর্সা, উন্মুক্ত কোমরটার ওপর।

মুহূর্তের মধ্যে নীরভানের সমান্তরাল কপালে ফুটে উঠল বিরক্তির গাঢ় ভাঁজ। চারপাশের প্রায় প্রতিটি ছেলেই হা করে একদৃষ্টিতে তাকিয়ে আছে রূপের দিকে। বিষয়টি খেয়াল করতেই শক্ত হয়ে এল নীরভানের চোয়াল, চোখের কোণে জমে উঠল এক ক্ষোভ।

এদিকে পুরো ক্যাম্পাসজুড়ে এমন থমথমে আর পিনপতন নীরবতা দেখে রূপস্মিতা ভেতরে ভেতরে খানিকটা ঘাবড়ে গেল। তারা কি ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়ল! ঠিক বুঝে উঠতে পারল না সে।

চারপাশের হাজারো মানুষ যখন মুগ্ধ চোখে রূপস্মিতার পানে তাকিয়ে মজে আছে, তখন এই ভিড়ের মাঝে অন্য একজনের বুকের ভেতর যেন হিংসার দাবানল জ্বলছে। সে জারা।

সেও তো নিজেকে কম সাজায়নি, কত যত্নে প্রস্তুত হয়ে সে এই অনুষ্ঠানে এসেছে! অথচ কারো দৃষ্টি একবারের জন্যও তার দিকে পড়লো না। সবাই যেন অন্ধ হয়ে শুধু ওই রূপস্মিতাকেই দেখছে।

আর সবচেয়ে বড় যে বিষয়টি জারার গায়ে আগুন ধরিয়ে দিল, তা হলো, সামনের সারিতে বসা সেই প্রফেসর ভি নিজেও মাথা ঘুরিয়ে পলকহীনভাবে তাকিয়ে রয়েছেন রূপের পানে! এই দৃশ্য জারার সহ্য হলো না। তার সর্বাঙ্গে যেন আগুন জ্বলে উঠল।

আর এক মুহূর্তও সহ্য করতে না পেরে জারা ভিড়ের মাঝে একটু উঁচিয়ে এবং বেশ ক্ষুব্ধ কণ্ঠে চেঁচিয়ে উঠল,

“ফাংশন কি আজ আর স্টার্ট হবে না? আইদার আই'ম গোয়িং!”

জারার এই আকস্মিক তীক্ষ্ণ কথায় চারপাশের স্তব্ধতা ভেঙে গেল। মুহূর্তের জন্য সবার ঘোর কাটল, সবাই যেন তন্দ্রা ভেঙে বাস্তবে ফিরে এলো। শুরু হলো মৃদু ফিসফিসানি ও গুঞ্জন।

এরই মাঝে রূপ আর রিনা গিয়ে বসল পাশাপাশি নির্ধারিত আসনগুলোতে। সিটে বসার পর রিনা নিজেকে ধরে রাখতে পারল না। সে মুগ্ধ দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে আলতো করে জড়িয়ে ধরার ভঙ্গিতে বলে উঠল,

“হায়ে দোস্ত! ইউ্য আর লুকিং সো সো সো বিউটিফুল! বিশ্বাস কর, আমি যদি ছেলে হতাম, তোকে আজ কী কী যে করতাম! উফফফফ, ভেবেই আমার তো শরীর শিউরে উঠছে, লোম দাঁড়িয়ে যাচ্ছে!”

রিনার এমন পাগলামি ভরা প্রশংসা শুনে রূপ খিলখিল করে হেসে উঠল। রূপ হাসতে হাসতে রিনার কাঁধে একটা হালকা থাপ্পড় মেরে বলল,

“তোর এই লুচ্চামি এবার বন্ধ কর, বেয়াদব! আয়নায় নিজের চেহারাটা একবার দেখেছিস? তোকেও আজ ঠিক আগুন সুন্দরী লাগছে।”

বন্ধুর মুখে এমন প্রশংসাবাণী শুনে রিনা একটু লাজুক হাসল, তার ফর্সা গাল দুটো লজ্জায় লালচে হয়ে উঠল।

এমনি নানা হাসি-ঠাট্টা আর আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠান গড়িয়ে চলল প্রায় ঘণ্টাখানেক। কিন্তু বেশিক্ষণ ওই সাজপোশাকে থাকতে পেরে রিনার অস্বস্তি শুরু হলো। জীবনে এই প্রথমবার সে এমন ভারী ও ভিন্ন ধরনের পোশাক পরেছে, যা তার অভ্যাসের বাইরে। কাপড়ের টানে আর গরমে তার অস্বস্তি যেন ক্রমেই বাড়ছিল।

শেষমেশ আর সহ্য করতে না পেরে রিনা উঠে দাঁড়াল। সে ওয়াশরুমে যাওয়ার জন্য মনস্থির করল এবং রূপকে ইশারা করে বলল তার সাথে যাওয়ার জন্য। রূপও না করল না, রিনার হাত ধরে দুজনে মিলে মূল অনুষ্ঠানস্থল ছেড়ে কিছুটা নিরিবিলি করিডোরের দিকে এগিয়ে গেল।

রিনা ওয়াশরুমে ঢুকে যাওয়ার পর রূপ একা একা সেই করিডোরের বাইরে পায়চারি করতে লাগল। এইদিকটায় লোকসমাগম নেই বললেই চলে।

চারপাশটা বেশ থমথমে, নীরব আর ছিমছাম। মৃদু আলোয় ছায়াঘেরা সেই অলিন্দে কেবল রূপের পায়ের নুপুরের হালকা মিষ্টি রিনঝিন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই।

করিডোরের সেই নিস্তব্ধ ও ছায়াঘেরা অংশে দাঁড়িয়ে যখন রূপস্মিতা একা একা নিজের মতো সময় কাটাচ্ছিল, ঠিক তখনই পরিবেশের শান্ত ভাবটা হঠাৎ করেই ওলটপালট হয়ে গেল।

একটু দূরের অন্ধকার কোণ থেকে নিঃশব্দে বেরিয়ে এল চার-পাঁচটি তরুণ। তাদের দৈহিক গঠন বেশ চিপন-চাকন ও রোগাটে, কিন্তু চোখেমুখে এক কদর্য লোভ আর বেপরোয়া ভাব স্পষ্ট। হঠাৎ এমন অচেনা ও বখাটে কিছু যুবকের উপস্থিতি টের পেয়ে রূপস্মিতা ভেতরে ভেতরে ভীষণ বিব্রত ও অস্বস্তিতে পড়ে গেল। সে দ্রুত নিজেকে গুটিয়ে নিয়ে একটু পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করল।

কিন্তু ছেলেগুলো তাকে সুযোগ দিল না। তাদের দলের একজন একদম রূপস্মিতার কাছাকাছি এসে দাঁড়াল। ঠোঁটে এক বিকৃত হাসির রেখা টেনে সে অত্যন্ত নিচু ও অভদ্র কণ্ঠে প্রশ্ন করে বসল,

“হাউ মাচ উইল ইউ চার্জ ফর দ্য হোল নাইট?”

প্রশ্নটা কান অবধি পৌঁছানোর সাথে সাথেই রূপের ফর্সা মুখটা রক্তিম হয়ে উঠল। বুকের ভেতরটা আতঙ্কে কেঁপে উঠলেও সে নিজেকে সামলানোর চেষ্টা করল। গায়ের ওপর থেকে মেরুন রঙের আঁচলটা আরও কিছুটা টেনে কাঁধের ওপর শক্ত করে জড়িয়ে ধরে সে কাঁপাকাপা কিন্তু দৃঢ় গলায় বলল,

“আপনাদের ভুল হচ্ছে... আমি এখানকার সাধারণ একজন স্টুডেন্ট, অন্য কিছু ভাববেন না।”

কিন্তু তার সেই সতর্কবাণী বা নরম প্রতিবাদের ন্যূনতম মূল্যও দিল না বখাটের দল। উল্টো তাদের কুৎসিত ও নোংরা হাসির শব্দে করিডোরের ভারী বাতাস আরও বিষাক্ত হয়ে উঠল। তাদের মধ্য থেকে একজন কোনো কথা না বাড়িয়ে হঠাৎই হিংস্র ভঙ্গিতে এগিয়ে এল এবং বিন্দুমাত্র সময় না দিয়ে খপ করে রূপস্মিতার নরম হাতটি শক্ত করে চেপে ধরল।

অপ্রত্যাশিত ও ভীতিজনক এই আক্রমণে রূপ আঁতকে উঠল। চরম আতঙ্ক, ঘৃণা ও ভয়ে সে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল,

“ছাড়ুন আমাকে বলছি!”

কিন্তু উৎসবের সেই প্রাঙ্গণ থেকে ভেসে আসা ভারী মাইকের আওয়াজ, বাদ্যযন্ত্রের বিকট শব্দ আর চারপাশের মানুষের উল্লাস ও হুল্লোড়ের মাঝে তার সেই আর্তনাদ একদম হারিয়ে গেল। এত কাছে অনুষ্ঠান চললেও কেউ তার বাঁচার আকুতি শুনতে পেল না। করিডোরের এই নির্জন কোণে সে তখন সম্পূর্ণ একা, নিঃসঙ্গ ও সহায়হীন।

ঠিক সেই মুহূর্তেই, প্রকৃতি বা ভাগ্যের এক অদ্ভুত খেলায় চারদিকের সমস্ত বৈদ্যুতিক আলো একসাথে নিভে গেল।

এক পলকে পুরো করিডোর এবং আশপাশের প্রাঙ্গণ ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আর এই হঠাৎ নেমে আসা গাঢ় অন্ধকার যেন ওই বখাটে ছেলেগুলোর জন্য এক মস্ত বড় সুযোগ হয়ে এল। তাদের অসৎ ও অশুভ উদ্দেশ্য সাধনের পথটাকে যেন আরও সহজ করে দিল সেই থমথমে অন্ধকার।
.
~~~~~~~~~
.
গাড়ির ভেতরের বদ্ধ ও ভারী বাতাস যেন উত্তেজনায় আরও বেশি থমথমে হয়ে উঠেছে।

সিটের এক কোণায় কুঁকড়ে বসে এক নাগারে ফুঁপিয়ে কেঁদে চলেছে রূপস্মিতা। তার একপাশের ফর্সা, নরম গালে স্পষ্ট হয়ে আছে পাঁচটি আঙুলের গভীর, লালচে ছাপ। যা মুহূর্তের বর্বরোচিত ক্ষোভের সাক্ষী হয়ে জ্বলজ্বল করছে।

রাতের সেই অপরূপ সাজ আজ সম্পূর্ণ বিপর্যস্ত। গলার কাছে নখের আঁচড়ের একটি দাগ স্পষ্ট লালচে হয়ে ফুটে উঠেছে।

তার পাশেই ড্রাইভিং সিটে বসে আছে নীরভান। পেশিবহুল বিশাল সেই পুরুষটির শরীর তখনো ঘর্মাক্ত, বুকটা হাপরের মতো দুলছে আর প্রতিটি নিঃশ্বাস পড়ছে ঠিক সাপের ফোঁস ফোঁসের মতো ভারী ও উষ্ণ গতিতে।

রূপের এই ফুঁফিয়ে কান্নার একটানা আওয়াজটা যেন তার ক্ষিপ্ত স্নায়ুতে গিয়ে আঘাত করল। দানবাকৃতির মতো কঠোর সেই মানুষটি হঠাৎই এক তীব্র ধমক দিয়ে গাড়ির পিনপতন নীরবতা চূর্ণ করে উঠল,

“এই মেয়ে, একদম মুখ বন্ধ! জাস্ট শাট আপ ইয়োর মাউথ! একটা সাউন্ডও যেন আর না শুনি আমি। বুক ফুলিয়ে শরীর দেখিয়ে বাইরে বের হতে পেরেছ, আর সেই সুযোগ পেয়ে কেউ তাতে থাবা বসালে এখন এত কিসের কান্না?”

নীরভানের এই নিষ্ঠুর ও কর্কশ কথাগুলো রূপস্মিতার বুকে তীরের মতো বিঁধল। ভয়ে তার সারা শরীর কেঁপে উঠল। সে আরও বেশি গুটিয়ে গিয়ে সিটের সাথে পিঠ একদম লেপ্টে বসল।

তার এই চরম অসহায়ত্বের মাঝে আরও একটা বড় বিড়ম্বনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। ব্লাউজের পেছনের ঝুলন্ত ঝুমকো দেওয়া সুন্দর ফিতা তিনটি ওই ধস্তাধস্তিতে সম্পূর্ণ ছিঁড়ে গেছে। ফিতা ছাড়া ব্লাউজটি এখন বড্ড ঢিলেঢালা।

বারবার তা তার ফর্সা কাঁধ বেয়ে খসে পড়ার উপক্রম হচ্ছে। লজ্জায়, অপমানে আর আতঙ্কে সে এক হাত দিয়ে প্রাণপণে ব্লাউজের সেই ঢিলেঢালা অংশটা টেনে ধরে নিজেকে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা করছে।

চোখ গড়িয়ে নামা নোনা জলে বুক ভাসিয়ে, কাঁপাকাপা গলায় সে অতি কষ্টে মিনমিন করে বলে উঠল,

“আমি... আমি বুঝিনি যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে...”

দাঁতে দাঁত চেপে নীরভানের চোয়াল দুটো আরও শক্ত হয়ে উঠল। চোখের পলকে তার দৃষ্টির তীক্ষ্ণতা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। রাগে সে কটমট চোখে তাকিয়ে বলল,

“নাহ, তা আর বুঝবে কেন! যে মেয়ে ম্যারিড হওয়া সত্ত্বেও সকলের কাছে নিজেকে সম্পূর্ণ সিঙ্গেল বলে দাবি করতে পারে, তার কাছে এর চেয়ে বেশি আর কী-ই বা এক্সপেক্ট করা যায়! তোমার মতো মেয়েরা ওই ডিভোর্সি ট্যাগটা গায়ে জড়িয়ে ঘুরে বেড়ায় আর সুযোগ পেলেই নিজের রূপের মোহ ছড়িয়ে চারপাশে কতগুলো নাগর জুটিয়ে রাখে।”

নীরভানের এই নিষ্ঠুর ও অপমানের চাবুকসম কথাগুলো রূপস্মিতার বুকে সরাসরি গিয়ে বিঁধল। তার আত্মসম্মানবোধে এমন নির্মম আঘাত এল যে সে ভেতর থেকে স্থির থাকতে পারল না।
লোকটা সুযোগ পেলেই তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, আজও তার ব্যতিক্রম করল না!

চোখে জমে থাকা ঘৃণা ও ক্ষোভ লুকোবার বিন্দুমাত্র চেষ্টা করল না রূপ। সে সোজা হয়ে তাকাল নীরভানের মুখের পানে। কম্পিত অথচ সুদৃঢ় গলায় সে তীব্র প্রতিবাদ জানিয়ে বলে উঠল,

“আপনি যা জানেন না, তা নিয়ে দয়া করে কথা বলবেন না। আপনি আমার প্রফেসর, দয়া করে প্রফেসর হিসেবেই নিজের সীমার ভেতরে থাকুন! আমার ব্যক্তিগত জীবনে প্রবেশ করার কোনো অধিকার আপনার নেই। আর... আজকের এই সাহায্যের জন্য ধন্যবাদ।”

এই কথাটুকু বলেই সে আর এক মুহূর্তও সেখানে কালক্ষেপণ করল না। গাড়ির দরজা ঠেলে দ্রুত নেমে যাওয়ার জন্য সে নিজের শরীরটা সামনের দিকে ঝোঁকাল।

বজ্রগতির মতো হাত বাড়িয়ে নীরভান খপ করে তার নরম কব্জিটা শক্ত মুঠোয় চেপে ধরল। লোহার শিকলের মতো সেই নিদারুণ মুঠোর চাপে রূপের হাড়গোড় যেন ভেঙে যাওয়ার উপক্রম হলো।

রাগে নীরভানের দুই চোখ তখন টকটকে লাল। তার মতো প্রতাপশালী মানুষের সামনে এইটুকু একটা মেয়ের এমন মুখের ওপর চওড়া গলায় কথা বলার স্পর্ধা, সে কিছুতেই হজম করতে পারছে না!

এক প্রবল এবং নির্মম টানে সে রূপকে টেনে আবার সিটের সাথে সজোরে সেঁটে বসাল। তারপর একদম তার মুখের কাছাকাছি ঝুঁকে এসে, ভারী ও উত্তপ্ত নিঃশ্বাসে নিরেট কন্ঠে বলল,

“আই ডোন্ট গিভ এ ড্যাম অ্যাবাউট ইয়োর লাইফ! বাট ইউ্য ফাকিং ফোর্সড মি টু এন্টার ইট, মিসেস রু...পো...স্মি...তা! এরপর যদি কখনো আর একবার দেখি যে আমার মুখের ওপর চওড়া গলায় কথা বলার স্পর্ধা দেখাচ্ছো... আই উইল মেইক শিওর, ইউ্য নেভার ফরগেট হু দ্য ফাক আই অ্যাম!”

নীরভানের সেই দানবীয় চেহারা আর শীতল গর্জন রূপস্মিতার বুকের ভেতরটা এক নিমেষে বরফ করে দিল। আতঙ্কে তার হৃৎপিণ্ডের গতি যেন ক্ষণিকের জন্য থমকে গেল। এর আগে কখনো প্রফেসর ভি কে এতটা ভয়ংকর রূপ ধারণ করতে দেখেনি সে।

ক্লাসের সেই গম্ভীর ও রাশভারী শিক্ষক যে এমন এক ভয়ংকর মেজাজ দেখাতে পারেন, তা রূপস্মিতার কল্পনারও বাইরে ছিল। মনে মনে একটা প্রশ্নই বারবার তার মাথায় ধাক্কা খেতে লাগল, কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কি কখনো তাঁর ছাত্রীর সাথে এমন আচরণ করতে পারেন?

ঠিক সেই থমথমে ও আতঙ্কিত মুহূর্তে নীরভানের পকেটে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল।

নীরভান পকেট থেকে ফোনটা বের করতেই তার উজ্জ্বল স্ক্রিনে স্পষ্ট ভেসে উঠল একটি সেভ করা নাম “BD Lawyer”। পাশে আতঙ্কে চুপসে থাকা রূপস্মিতা আড়চোখে সেই নামটি দেখেল।

নীরভান আর এক মুহূর্তও গাড়ির ভেতরে অপেক্ষা করল না। তার গায়ের দামী কালো স্যুটের কোটটা গা থেকে খুলে বেশ রুক্ষ ভঙ্গিতে রূপস্মিতার কোলজুড়ে ছুঁড়ে মারল।

ধস্তাধস্তিতে ছিঁড়ে যাওয়া ব্লাউজের কারণে রূপস্মিতার যে পিঠ ও উন্মুক্ত অংশগুলো বাইরে উন্মুক্ত হয়ে পড়েছিল, তা থেকে চোখ ফিরিয়ে মূলত সেটিকে ঢেকে রাখার জন্যই স্যুটটি ছুড়ে দেওয়া।

গাড়ির সজোরে দরজা আটকে নীরভান ধীর পায়ে বাইরে বেরিয়ে গেল ফোনটি রিসিভ করতে।

বাইরের রাতের চত্বরে দাঁড়িয়ে কানে ফোন ঠেকাতেই ওপাশ থেকে উকিল সাহেব অত্যন্ত বিনয়ের সাথে অভিবাদন জানিয়ে বললেন,

“মিস্টার রেজা, কেমন আছেন?”

নীরভানের মেজাজ তখনো তুঙ্গে। তিনি কোনো কুশল বিনিময় বা আনুষ্ঠানিকতার ধার ধারলেন না। শীতল ও নিরুত্তাপ কণ্ঠে সোজা কাজের কথায় গিয়ে বললেন,

“আমার ডিভোর্সের কার্যক্রম কতদূর? আই ওয়ান্ট ডিভোর্স অ্যাজ সুন অ্যাজ পসিবল!”

ওপাশ থেকে লয়ারের কণ্ঠ হঠাৎ থমকে গেল। কিছু মুহূর্তের নিস্তব্ধতা নেমে এল ফোনের ওপারে। পরিস্থিতি কিছুটা সামলে নিয়ে উকিল সাহেব ইতস্তত করে ধীর স্বরে বললেন,

“মিস্টার রেজা... আসলে এতদিন ধরে শুধুমাত্র আপনার নির্দেশ রাখতে গিয়ে আমি সম্পূর্ণ বেআইনিভাবে সব কাগজপত্র রেডি করেছিলাম। মাঝখানে তো একবার সবকিছু প্রস্তুত করে আপনার ওয়াইফের বাড়িতেও নিয়ে গিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে এক ছোট খাটো এক্সিডেন্টে সেই সব পেপার ভিজে নষ্ট হয়ে যায়। আমি আবার নতুন করে ড্রাফট করেছি ঠিকই, তবে সত্যি বলতে মিস্টার রেজা গভর্নমেন্ট বা আইনি দৃষ্টিকোণ থেকে এই ডিভোর্স পেপার কিন্তু পুরোপুরি লিগ্যাল হবে না।”

নীরভান বিরক্তি আর চরম অসন্তোষ প্রকাশ করে মুখ দিয়ে একটা চ-জাতীয় ক্ষুব্ধ শব্দ উচ্চারণ করল। তারপর চোয়াল শক্ত করে রুক্ষ কণ্ঠে বলল,

“কী বলতে চাইছেনটা কী? বিয়ে করেছি আমি, ডিভোর্স ও দিবো আমি! এখানে গভর্মেন্ট আসবে কোত্থেকে?”

ওপাশ থেকে লয়ার গভীর নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে বোঝানোর চেষ্টা করলেন,

“দেখুন মিস্টার রেজা, শুরুতে আমি একদমই জানতাম না যে আপনি আর আপনার ওয়াইফ কখনো একছাদের নিচে একসাথে থাকেননি। ইনফ্যাক্ট, আপনার স্ত্রী তো আপনাকে আজ পর্যন্ত চোখেও দেখেননি! কিন্তু প্রপার আইনি প্রক্রিয়ায় ডিভোর্স সম্পন্ন করতে হলে আপনাদের অন্ততপক্ষে সর্বনিম্ন ৩ মাস একসাথে এক বাড়িতে থাকতে হবে। পরবর্তীতে সেই সহাবস্থানের প্রমাণাদি আমাদের কাছে জমা দিলে তবেই আমি পরবর্তী লিগ্যাল স্টেপ নিতে পারব। ম্যারেজ বা ডিভোর্স তো আর বাচ্চাদের খেলা নয়, মিস্টার রেজা!”

নীরভান কয়েক মুহূর্তের জন্য এক নীরবতায় ডুবে রইল। তারপর নিরেট, নির্দয় কণ্ঠে বলল,

“আই ডোন্ট নিড এনি লিগ্যাল ডিভোর্স। আই জাস্ট ওয়ান্ট ডিভোর্স।”

লয়ার এবার কিছুটা দৃঢ় গলায় সোজা জানিয়ে দিলেন,

“এভাবে কখনোই ডিভোর্স হতে পারে না মিস্টার রেজা। না আইনগতভাবে, আর না ইসলামিক কোনো নিয়মে।”

নীরভানের জেদি ও অনমনীয় মেজাজ কমল না। সে একইরকম কাঠখোট্টা স্বরে বলল,

“নো নিড! আমরা নিজেরা নিজেরা মেনে নিলেই হলো যে আমরা এখন ডিভোর্সড।”

লয়ার এবার পরিষ্কার ও চূড়ান্ত ভাষায় বলে দিলেন,

“তাহলে আই'ম এক্সট্রিমলি সরি, মিস্টার রেজা! এভাবে আমি আপনাকে সাহায্য করতে পারছি না।”

কথাগুলো শুনে নীরভানের জ্বলন্ত দৃষ্টি খানিক দূরে পার্ক করে রাখা গাড়িটার দিকে ঘুরে গেল। গাড়ির কাঁচের ওপাশে গুটিসুটি মেরে একদম নিস্তব্ধ হয়ে বসে আছে রূপস্মিতা।

আঁধারঘেরা জানালার ফাঁক গলে স্নিগ্ধ চাঁদের আলো এসে পড়েছে মেয়েটার মুখশ্রীর ওপর। এক নাগারে কান্নার তোড়ে চোখমুখ ফুলে লালচে হয়ে আছে, বড্ড অসহায় আর বিষণ্ণ দেখাচ্ছে তাকে।

নীরভান নির্মোহ চোখে তার দিকে অপলক চেয়ে থেকে মন্থর কণ্ঠে লয়ারকে প্রশ্ন করল,

“তাহলে প্রপারলি ডিভোর্সটা নেওয়ার জন্য আমাকে ঠিক কী করতে হবে?”

লয়ার আশার আলো পেয়ে চটজলদি বললেন,

“আপনি আগে আপনার ওয়াইফের সাথে সরাসরি দেখা করুন। উনিও তো এখন মেক্সিকোতেই আছেন। আমি এখনই উনার বর্তমান ঠিকানাটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। উনার সাথে মুখোমুখি বসে বিস্তারিত সব স্পষ্ট করুন, নিজের আসল পরিচয়টা উনাকে দিন। তারপর নিয়ম অনুযায়ী টানা তিন মাস এক বাড়িতে একসাথে কাটান এবং কিছু লিগ্যাল এভিডেন্স রাখুন। সেই তিন মাস পেরিয়ে যাওয়ার পরও যদি আপনারা দুজনেই মনে করেন যে এই বৈবাহিক সম্পর্কটি টিকিয়ে রাখা সম্ভব নয়, তবেই একমাত্র প্রপার ডিভোর্স দেওয়া সম্ভব হবে।”

কয়েক সেকেন্ড চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর অত্যন্ত সংক্ষিপ্ত ও ভারী কণ্ঠে জবাব দিল,

“ফাইন! জাস্ট থ্রি মান্থস।”

(কমেন্ট আর নিচের লেখাটা পড়ার অনুরোধ রইল।)

চলমান.............

(আপনাদের রেসপন্স দেখে আমি সত্যি হতাশ🙃। আপনাদের কোনো প্রকার জোর না করেই আমি রেগুলার গল্প দিয়ে যাচ্ছি। অথচ আপনারা দেখুন? রেস্পন্স কতটা কমিয়েছেন! আপনাদের রেসপন্স একই রকম থাকলেও মানা যায়। বাট কমিয়ে দিলে কিভাবে কি! আমিও লিখি আপনাদের রেস্পন্স এর আশায়। যেদিন আপনারা বেশি রেস্পন্স করেন সেদিন আমার আগ্রহও কাজ করে পরবর্তী পর্ব লেখার জন্য। রিয়্যাক্ট কমেন্ট করবেন প্লিইইইজ😔। আপনারা আছেন বলেই আমি আছি আপনারা এইভাবে শুধু পড়ে যান রেস্পন্স না করলে আমিও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। লেখায় মন আসেনা। অনেকেই বলবেন একাই আসবে রিয়্যাক্ট! ভাই আমি তো নতুন রাইটার। আমি তো পুরোনো না। আমার পরিচিতি নেই তেমন। আপনারা রিয়্যাক্ট কমেন্ট না করলে তো একা একা আর আসবে না।)#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {১৩এর দ্বিতীয় খন্ড}
#আইজা_নূর_পায়েল

~~~~~~~~~~~

ফোনকল শেষ করে নীরভান গাড়ির ভারী দরজাটা খুলে আবার এসে বসল ড্রাইভিং সিটে। তার পুরো চেহারায় তখন গাম্ভীর্য আর ক্লান্তির এক থমথমে ছাপ।

পাশের সিটে কুঁকড়ে বসে থাকা রূপস্মিতা কাঁপতে থাকা গোল গোল দুটি চোখে এক অদ্ভুত বিস্ময় ও ভয় নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নীরভান কয়েক সেকেন্ড নির্বাক হয়ে কেবল মেয়েটার সেই আকুল চোখের দিকে চেয়ে রইল।

বুকের ভেতর একগাদা রাগ জমে থাকলেও, কিছুক্ষণ আগের সেই অপ্রীতিকর ঘটনার পর এই মুহূর্তে অহেতুক চিল্লাচিল্লি করে মেয়েটাকে আর বকার বিন্দুমাত্র প্রবৃত্তি জাগল না তার। এক গভীর নিঃশ্বাস ফেলে সে গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিল।

গাড়ি চলতে শুরু করলেও নীরভানের মস্তিষ্কে অনবরত হাতুড়ি পেটার মতো বাজছিল উকিল সাহেবের সেই একগুয়ে শর্তগুলো, মেয়েটাকে নাকি নিজের প্রকৃত পরিচয় জানাতে হবে, তারপর টানা তিন মাস একই ছাদের নিচে কাটাতে হবে। তবেই মিলবে এই অনাকাঙ্ক্ষিত বৈবাহিক বন্ধন থেকে চূড়ান্ত মুক্তি!

নীরভানের মাথায় ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন —ভার্সিটির এই রাশভারী, মেজাজী প্রফেসর ভি-ই যে সেদিন তাকে হঠাৎ বিয়ে করে বসা সেই অচেনা স্বামী, এই সত্যিটা যখন রূপস্মিতার সামনে উন্মোচিত হবে, তখন তার প্রতিক্রিয়া ঠিক কেমন হতে পারে?

ভেতরের গুমোট অস্বস্তি আর দোলাচল কাটাতে নীরভান এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে গলার টাইটা এক টানে খানিকটা আলগা করে দিল। তারপর সামনের রাস্তার দিকে চোখ রেখেই, অত্যন্ত গম্ভীর রাশভারী কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল,

“এই ননসেন্স, তোমার হাসবেন্ডের নাম কী?”

হঠাৎ এমন অপ্রত্যাশিত প্রশ্ন শুনে রূপস্মিতা চমকে উঠল। কাঁপতে থাকা শরীরটা আরও কিছুটা গুটিয়ে নিয়ে সে ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। তারপর অপরাধীর মতো অতি কুণ্ঠিত স্বরে মিনমিন করে জবাব দিল,

“জানি না...”

রূপস্মিতার মুখ থেকে নির্গত শব্দ শোনামাত্রই নীরভান যেন সজোরে হোঁচট খেল! তার হাত মুহূর্তের মধ্যে স্টিয়ারিং থেকে নেমে সজোরে ব্রেকের ওপর চেপে বসল। টায়ারের সাথে পিচ ঢালা রাস্তার প্রচণ্ড ঘর্ষণে এক তীক্ষ্ণ শব্দ তুলে গাড়িটি মাঝরাস্তায় আচমকা থেমে গেল!

সে স্তব্ধ হয়ে থমকে রইল। মনে মনে চরম বিরক্তি আর অবিশ্বাস্য বিস্ময় নিয়ে ভাবল, ‘হায় কপাল! এই মেয়ে বিয়ের এতদিন পার হয়ে যাওয়ার পরও নিজের স্বামীর নামটুকু পর্যন্ত জানে না! কী এক মহা অদ্ভুত জগাখিচুড়ি কিসিমের মেয়েকে সে জীবনে জড়িয়ে ফেলেছে!’

নীরভানের প্রশস্ত কপালে বিরক্তির তিনটি গভীর ভাঁজ স্পষ্ট ফুটে উঠল। গাড়িটি আচমকা ব্রেক কষায় রূপস্মিতা সামনের দিকে হেলে পড়তে গিয়েও খুব কষ্টে নিজেকে কোনোমতে সামলে নিল।

ঠিক সেই মুহূর্তেই তার স্তব্ধ মস্তিষ্কে যেন হারিয়ে যাওয়া কোনো এক স্মৃতি হঠাৎ আলো জ্বেলে উঠল! রূপস্মিতা চোখ দুটো খানিকটা বড় বড় করে, যেন মস্ত বড় একটা রহস্য উন্মোচন করেছে এমন ভঙ্গিতে তাড়াহুড়ো করে বলে উঠল,

“নীরভান রেজা! হ্যাঁ, মনে পড়েছে! আমার হাসবেন্ডের নাম ছিল নীরভান রেজা।”

এতক্ষণ পর ওই অপরাধীর মতো ভঙ্গিতে থাকা মেয়েটির মুখ থেকে নিজের নামটুকু সঠিক উচ্চারণে শুনতে পেয়ে নীরভানের শক্ত হয়ে থাকা বুকটা থেকে যেন অচেনা এক স্বস্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।

অন্তত মেয়েটা যে একেবারে নিজের স্বামীর নামটুকুও ভুলে বসে নেই, এইটুকুই রক্ষা! নীরভান আর কোনো কথা না বাড়িয়ে গাড়ির ক্লাচে চাপ দিয়ে ধীর গতিতে আবারও গাড়ি স্টার্ট দিল।

রাতের নির্জন রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। নীরবতা ভাঙতে নীরভান কিছুক্ষণ পর স্টিয়ারিংয়ে হাত রেখেই আড়চোখে পাশের সিটের দিকে তাকাল। তারপর আলতো ও স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল,

“তো... এই নীরভান লোকটাকে কি তোমার কখনো দেখার ইচ্ছে হয়নি?”

দীর্ঘক্ষণ একনাগাড়ে কান্না করায় রূপস্মিতার চোখের পাতা দুটো এখন বড্ড ভারী আর ক্লান্ত হয়ে এসেছে। ঘুম আর অবসাদ যেন তাকে ধীরে ধীরে গ্রাস করছে। সে একপ্রকার ঘুমে ঢুলতে ঢুলতে, কথার সুরে অদ্ভুত এক মিষ্টি ও দীর্ঘ টান এনে আধো বোজা চোখে জবাব দিল,

“হ্যাঁঅঅঅঅঅঅঅ! আমার খুব দেখতে ইচ্ছে হতো আগে... খুউউউব ইচ্ছে হতো!”

মেয়েটির কথা বলার এই হেলেদুলে যাওয়া সুর আর আধো-ভাঙা কণ্ঠ শুনে নীরভান বুঝে গেল, রূপস্মিতা এতক্ষণের ধকলে ক্লান্ত হয়ে এবার পুরোপুরি ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে। আর অল্প কিছুটা সময়, তারপরেই সে একদম গভীর ঘুমে তলিয়ে যাবে।

নীরভান এই সুবর্ণ সুযোগটিকে অমনি লুফে নেওয়ার সিদ্ধান্ত নিল। সুপ্ত এক কৌতূহল তাকে চেপে ধরল। সে কণ্ঠস্বরের জোর খানিকটা বাড়িয়ে রূপস্মিতার মনস্তত্ত্ব পরখ করার জন্য আবারও প্রশ্ন ছুড়ল,

“কখনো কি তোমার সেই হাসবেন্ডের কাছে যেতে ইচ্ছে হয়নি?”

কথাগুলো রূপস্মিতার তন্দ্রাচ্ছন্ন কানে গিয়ে ঠিকই পৌঁছাল। বাহ্যিক জগতের চেতনাবোধ হারিয়ে ফেলা রূপস্মিতা একদম ঘুমের ঘোরে, চরম অবচেতন মনে মিনমিন করে নিজের বুকের ভেতরের জমে থাকা অনুভূতিগুলো প্রকাশ করতে লাগল,

“হ্যাঁ... ভীষণ ইচ্ছে হতো! উনার কাছে যাওয়ার জন্য... উনাকে... উনাকে একটুখানি ছুঁয়ে দেখার খুব ইচ্ছে হতো আমার! কিন্তু... উনি না ভীষণ বাজে একটা লোক! এই যে দেখুন... আমার বিয়ে হয়েছে দু-দুটো বছর আগে, অথচ সে আজকের দিন পর্যন্ত আমার একফোঁটা খোঁজও নেয়নি...”

অন্ধকার গাড়ির সিটে বসে সে নিঃশব্দ হাসল। যে হাসিটা কেবল তার চোখের মণি আর পলকের কোণেই সীমাবদ্ধ ছিল। রাগী ও ভয়ংকর প্রফেসর নীরভান রেজা হাসছে? অসম্ভব এক ব্যাপার! তবুও তার চোখদুটো যেন কেমন এক স্নিগ্ধ আলোয় ঝলমল করে উঠল।

কিন্তু বাহ্যিকভাবে সে মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করল না। গাড়ির গতি বাড়িয়ে সে সোজা শহর ছেড়ে কিছুটা দূরের এক নিরিবিলি ও শান্ত এলাকার দিকে গাড়ি চালিয়ে নিয়ে গেল।

কিছুক্ষণ বাদেই গাড়িটি এসে থামল এমন এক জায়গায়, যেখানে শহুরে কোলাহল বা জনমানুষের ভিড় নেই বললেই চলে। রাস্তার একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল আধুনিক ডুপ্লেক্স বাড়ি। বাড়িটির মূল ফটকের সামনে বিশাল ও ভারী অক্ষরে পাথরে খোদাই করা রয়েছে “V Estate”।

আর তার ঠিক রাস্তার অপরপাশে ছিমছাম একটা ক্যাফে আলো জ্বেলে দাঁড়িয়ে আছে। আশপাশে অন্য কোনো কোলাহলপূর্ণ বাড়ি বা দোকানপাট না থাকায় চারপাশটা এক অদ্ভুত রহস্যময় ও স্নিগ্ধ নীরবতায় মোড়ানো।

নীরভান গাড়িটি পার্কিংয়ে থামাল। এরপর ড্রাইভিং সিটের দরজা ঠেলে সে বাইরে বেরিয়ে এল এবং হেটে এসে দাঁড়াল পাশের দরজাটার সামনে। গভীর রাতের এই নিরবতায় সে কয়েক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে রইল ইতস্তত করে।

তার হাত দুটো একবার মুঠো পাকিয়ে শক্ত হচ্ছে, পরক্ষণেই আবার আলগা হয়ে পড়ছে। ভেতরে ভেতরে সে যেন ঠিক বুঝে উঠতে পারছে না যে ঘুমন্ত এই মেয়েটার সাথে এখন ঠিক কী আচরণ করা উচিত। ডাকবে তাকে? নাকি অন্য কিছু?

শেষ পর্যন্ত ইতস্তত ভাবটা কাটিয়ে সে একটু ঝুঁকে নিজের সেই গম্ভীর ও ভারী কণ্ঠে হাঁক ছাড়ল,

“এই মেয়ে! ওঠো।”

কিন্তু রূপস্মিতা তার কথায় কোনো কানই দিল না। গাড়ির সিটে মাথা এলিয়ে সে একটু নড়েচড়ে আরও আরাম করে ঘুমানোর ভঙ্গি করল।

মেয়েটির এমন আয়েশী ঘুম দেখে নীরভানের ধৈর্য যেন চ্যুত হতে শুরু করল। সে এবার গলাটা আরও একটু চড়িয়ে বেশ কড়া সুরে ডাকল,

“রূপস্মিতা! ওঠো ।”

তবুও রূপের মাঝে ওঠার কোনো লক্ষণ দেখা গেল না। সে যেন গভীর কোনো ঘোরের মাঝে তলিয়ে আছে।

সে ধমকের সুরে সজোরে চেঁচিয়ে উঠল,

“এই ননসেন্স, ওঠো বলছি!”

ধমকটা এতই আকস্মিক ও তীক্ষ্ণ ছিল যে রূপস্মিতা ছিটকে উঠে বসল এবং ধড়ফড় করে চোখ মেলে চারপাশে তাকাতে তাকাতে কাঁপাকাপা গলায় হিতাহিত জ্ঞানশূন্যের মতো বলে উঠল,

“হ্যাঁ হ্যাঁ... আমি কি চলে এসেছি?”

রূপের এমন হযবরল অবস্থা দেখে নীরভানের ভেতরের রাগটা যেন বরফের মতো গলে যেতে চাইল, কিন্তু মুখের সেই কঠোর খোলসটা সে বজায় রাখল। অত্যন্ত নিরেট, নির্দয় ও পিনপতন শীতল কণ্ঠে সে আদেশ করল,

“গেট ডাউন ফ্রম দ্য কার।”

গাড়ি থেকে একরকম হেঁচকা টেনেই নামল রূপস্মিতা। তার সেই শখের দক্ষিণী সাজপোশাক এখন আর একটুও পরিপাটি নেই। পুরোটা এলোমেলো। কত যত্ন করে, কত আশা নিয়ে সে এই সাজটা সেজেছিল! অথচ একটা মনের মতো ছবি পর্যন্ত তোলার সুযোগ পেল না।

ক্লান্ত ও ঘুমকাতুরে চোখে সে চারপাশে তাকাল। চারপাশের এই নিরিবিলি পরিবেশ তার কাছে সম্পূর্ণ অচেনা। সে তো এই এলাকার নামগন্ধও জানে না! প্রফেসর তাকে কোথায় নিয়ে এলেন?

নীরভান ততক্ষণে বড় বড় পায়ে হেঁটে গিয়ে ডুপ্লেক্স বাড়িটির মূল ফটকের সামনে দাঁড়ালেন। আধুনিক প্রযুক্তির সেই সেন্সরযুক্ত লক সিস্টেমে নিজের হাতের আঙুলটা ছোঁয়াতেই একটা মৃদু যান্ত্রিক শব্দ হলো। অমনি নিপুণ নিখুঁততায় স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল বিশাল ও ভারী সেই ফটক।

পেছনে তাকিয়ে নীরভান দেখলেন রূপস্মিতা পুতুলের মতো থমকে দাঁড়িয়ে আছে। চোয়াল শক্ত করে, দাঁতে দাঁত চেপে তিনি বিরক্তির সুরে ডেকে উঠলেন,

“ভেতরে আসবে? নাকি সারারাত ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই বাড়ির পাহারা দিতে চাও?”

নীরভানের ধমক শুনে রূপের ঘোর কাটল। তার হাঁ করা মুখটা যেন আরও বড় হয়ে গেল! এ কী দেখছে সে! এটা... এটা প্রফেসর ভি এর নিজস্ব বাড়ি? এত বিশাল, এত দৃষ্টিনন্দন ও চোখধাঁধানো একটা ডুপ্লেক্স বাড়ি পুরোটা এই লোকটার একার?!

কিন্তু তাকে এই মাঝরাতে এখানে ধরে নিয়ে আসার কারণ কী? রিনা এখন কোথায়? ও কি বাসায় একা একা ভয় পাচ্ছে? নাকি অন্য কিছু হচ্ছে? মাথাটা তার গোলমেলে আশঙ্কায় একদম গুলিয়ে গেল। কিচ্ছু বুঝতে পারছে না সে।

তবুও পরিস্থিতির চাপে পড়ে সে আর কোনো প্রতিবাদ করতে পারল না। ছোট ছোট, কদমে ধীর পায়ে সে নীরভানের পিছু পিছু সেই বাড়ির সীমানায় পা রাখল।

কিন্তু মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই এক আতঙ্কে তার সারা শরীর শিউরে উঠল। তার পা দুটো যেন হঠাৎ করেই মাটির সাথে শক্ত বরফের মতো সেইখানেই জমে গেল।
.
~~~~~~~~
.
“এই বুলবুলি, ফিরে তাকা!”

কাইলর তার তীক্ষ্ণ দৃষ্টি রিনার দিকে নিবদ্ধ রেখে আকুল কণ্ঠে বলে উঠল।

কিন্তু রিনা সে কথায় কোনো কান দিল না। মনমরা হয়ে নিঃশব্দে রাস্তা ধরে হেঁটেই চলল সে। রূপের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ইতিমধ্যে সে শুনেছে। এই বখাটে ছেলেগুলোকে মূলত জারাই পাঠিয়েছিল রূপের ক্ষতি করার জন্য।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই ঘটনার পর থেকে ছেলেগুলোর আর কোনো হদিস মিলছে না। ক্যাম্পাস থেকে যেন রাতারাতি হাওয়ায় মিলিয়ে গেছে তারা! ঠিক সময়ে যদি প্রফেসর ভি সেখানে এসে না পৌঁছাতেন, তবে আজ রূপের সাথে কী অঘটন ঘটে যেত!

পেছন থেকে কাইলর আবারও হাঁক ছাড়ল,

“এই বুলবুলি!”

রিনার বিরক্তির সীমা রইল না। সে চরম বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল,

“উফফ, জ্বালাস না তো! একদম ভালো লাগছে না আমার।”

কথাটা বলেই রিনা হঠাৎ থমকে দাঁড়িয়ে পেছনে তাকাল। কাইলরের দিকে চেয়ে ক্ষোভ চেপে রাখতে না পেরে বলল,

“তুই এখন আমার পিছু কেন নিচ্ছিস, বল তো? আমার এসব একদম ভালো লাগে না, কাইলর। তুই... তুই প্লিজ চলে যা এখান থেকে! তোর এই স্বভাবের জন্য আমার লাইফে একটা ফ্রেন্ডও কখনো টিকে থাকেনি। আর এখন যে একটা মাত্র বন্ধু ছিল, তাকেও আমি আর পাচ্ছি না!”

শেষের কথাগুলো বলতে বলতে কান্নায় রিনার কণ্ঠ বুজে এল, গলা জড়িয়ে গেল একদম।

কাইলরের পা জোড়া কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সত্যি তো! সে কেন এভাবে রিনার পিছু পিছু ছুটছে?

রিনা ততক্ষণে হনহন করে হেঁটে তার চেয়ে বেশ খানিকটা দূরে চলে গেছে। কাইলর নিজের ভাবনার ঘোর কাটিয়ে আবারও তার পিছু দৌড় লাগাল। রিনার পাশাপাশি হাঁটতে হাঁটতে ধীর গলায় বলল,

“তোকে একটা কথা বলি?”

রিনা কোনো উত্তর করল না। কাইলর পেছন থেকে বাড়িয়ে গিয়ে হুট করে রিনার হাত টেনে ধরল। সাথে সাথে রিনার পা জোড়া থমকে গেল। সে এক ঝটকায় নিজের হাতটা কাইলরের মুঠোর ভেতর থেকে ছাড়িয়ে নিয়ে রাগী গলায় বলে উঠল,

“ডোন্ট ক্রস ইওর লিমিট, কাইলর! আমার হাত ধরার অধিকার তুই অনেক আগেই হারিয়ে ফেলেছিস। ইউ হ্যাভ নো রাইটস টু টাচ মি।”

কাইলর তার আরও একটু কাছাকাছি এগিয়ে এসে অবিচল কণ্ঠে বলল,

“রিনা মেন্ডিসের কাছে যাওয়ার জন্য, তাকে স্পর্শ করার জন্য কাইলরের কাছে কোনো লিমিটেশনস নেই।”

রিনা তার চোখের দিকে তাকিয়ে আরও বেশি ক্ষুব্ধ হয়ে বলল,

“এক্স্যাক্টলি তোর এই টক্সিসিটির জন্যই আমাদের ব্রেকআপটা হয়েছিল! এক্স্যাক্টলি ফর দিজ রিজন।”

কাইলর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এরপর শান্ত গলায় বলল,

“আচ্ছা শোন, তুই প্যানিক হোস না। তোর ফ্রেন্ড ভালো আছে, ঠিকঠাক আছে। ভিয়ান... আই মিন তোদের প্রফেসর ভি ওকে ঠিকঠাক ভাবেই রেখেছে। রিল্যাক্স হ এইবার।”

রিনার মনটা এইবার বোধহয় একটু শান্ত হলো। তার দুশ্চিন্তা কিছুটা কমল, চেহারায় ফুটল স্বস্তির ছাপ। সে কাইলরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল,

“থ্যাংকস ফর দ্য ইনফরমেশন।”

রিনা সেখানে আর এক মুহূর্তও দাঁড়িয়ে রইল না। সে মুখ ফিরিয়ে নিজের মতো করে সামনের পথ ধরে হাঁটতে আরম্ভ করল। তার চলে যাওয়ার গতি দেখে পেছন থেকে কাইলর গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠল,

“আমাকে একবার ওই নামে ডাক না!”

কথাটা শুনে রিনা থেমে গেল। সে পিছু ফিরে কটমট চোখে তাকিয়ে বিরক্ত গলায় জিজ্ঞেস করল,

“কোন নাম? কুত্তার বাচ্চা?”

কাইলর বিরক্তি প্রকাশ করে মাথা নেড়ে বলল,

“ধুর নাহ।”

রিনা একটু অনুমান করার অভিনয় করে আবার বলল,

“তো? জানোয়ার?”

কাইলর তাতেও আপত্তি জানিয়ে মুখ গোমড়া করে বলল,

“আরেহ নাহ! তুই শালী গু খা! লাগবে না তোর ওই গোবর পচা মুখে ডাক শোনা।”

রিনাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে দ্বিগুণ তেজে জবাব দিল,

“তুইও গু খা, শালা! তুই আমাশয় হওয়া গু খা!”

রিনার মুখে এমন প্রতিউত্তর শুনে কাইলর কপাল কুঁচকে, চরম বিরক্তিতে ভ্রু নামিয়ে বলে উঠল,

“তুই শালী পাতলা পাতলা দানাওয়ালা গু খা রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে!”

কথাটা শেষ করেই সে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে রইল না, উল্টো ভোঁ দৌড় লাগাল। কারণ সে ভালো করেই জানে, এই মুহূর্তে রিনা যদি আবার মুখ খোলে, তবে এরপর সে আর কোনোদিন ঠিকমতো খাবার মুখে তুলতে পারবে না। যদি না চাইতেও রিনার বলা সেই কথাগুলো তার কানে এসে পৌঁছে যায়। তাই নিজের কান দুটো জোড়হাতে শক্ত করে চেপে ধরেই সে ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে পালিয়ে গেল।
.
~~~~~~~~~~~
.
রান্নাঘরের মৃদু আলোয় কারিশমা চৌধুরী খুব যত্ন করে কড়াইতে ডিম পোচ করছেন। বাড়ির কাজের মেয়েটি থালায় করে তাজা ফল, জুস আর গরম চা এনে খাবার টেবিলে সাজিয়ে রাখল।

সিঁড়ি দিয়ে রাহাত চৌধুরীকে নিচতলায় নেমে আসতে দেখেই কারিশমার হাতের গতি মুহূর্তের মধ্যে বেড়ে গেল। তিনি তড়িঘড়ি করে হোল-গ্রেইন ব্রেডের ওপর নরম ইয়োগার্ট মাখিয়ে টেবিলে নিয়ে এলেন।

স্বামীর ঠিক সামনে দুটো সেদ্ধ ডিম আর ইয়োগার্ট লাগানো সেই ব্রেড প্লেটটা এগিয়ে দিয়ে, কাঁচের গ্লাসে জুস ঢালতে ঢালতে তিনি খানিকটা উৎকণ্ঠিত ও কৌতূহলী গলায় জিজ্ঞেস করলেন,

“উকিল সাহেবের সাথে কথা হয়েছে গো?”

রাহাত চৌধুরী একটা সিদ্ধ ডিমে কামড় বসিয়ে গম্ভীর গলায় জবাব দিলেন,

“হ্যাঁ, বলেছি। ওই মেয়েকে আর তোমার ভাইকে একসাথে তিন মাস একসাথে থাকতে বলেছেন উনি।”

স্বামীর মুখ থেকে এই কথাটি শোনামাত্রই কারিশমার ফর্সা মুখটা যেন এক নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। নিজের ভাইকে সে বেশ ভালোভাবে চেনে। কেমন চরম রাগচটা, জেদি আর বেপরোয়া স্বভাবের মানুষ সে!

এমনিতেই ওই ভালো ও সরল মেয়েটাকে তার একদম পছন্দ নয়, তার ওপর এইটুকু একটা বাচ্চা মেয়ে কীভাবে টিকবে ওর সান্নিধ্যে? বুকটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল তার।

স্ত্রীর মনের ভেতর চলা এই ঝড় আর চেহারার মলিনতা টের পেয়ে রাহাত চৌধুরী গম্ভীর সুরে আবার বললেন,

“দেখো কারিশমা, তোমার ভাইকে ভালো করে বুঝিয়ে দিও, একা পেয়ে ওই বাচ্চা মেয়েটার ওপর যেন কোনো প্রকার জুলুম বা অত্যাচার না চালায় সে।”

সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বাবা ও মায়ের এই পুরো কথোপকথনটাই কৌশিকের কানে গেল। সে অবশ্য কোনো উচ্চবাচ্য করল না, সম্পূর্ণ চুপচাপ রইল। রাহাত চৌধুরী ডাইনিং টেবিল থেকে আড়চোখে একবার নিজের ছেলের দিকে তাকালেন।

তার বুকের ভেতরটা এক গভীর আক্ষেপ মাথাচাড়া দিয়ে উঠল, কী ভীষণ আফসোসই না হয় তার রূপস্মিতাকে নিজের ছেলের বউ করে ঘরে আনতে না পারার জন্য! এমন শান্তশিষ্ট, মার্জিত, ভদ্র আর রূপসী মেয়ে বর্তমান যুগে সত্যিই বিরল। মেয়েটাকে তিনি মনেপ্রাণে পছন্দ করতেন।

কারিশমা চৌধুরী ছেলের দিকে নাস্তার প্লেটটা বাড়িয়ে দিয়ে আবার তার স্বামীর দিকে তাকিয়ে নরম গলায় বললেন,

“হ্যাঁ গো! তুমি এক কাজ করো, নীরভানের সাথে একটু কথা বলে দেখো। তুমি বোঝালে ঠিক বুঝবে ও। অন্তত এই তিনটা মাস যেন মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করে, ওকে যেন ওভাবে অত্যাচার না করে।”

রাহাত চৌধুরী এ নিয়ে আর কোনো কথা বাড়ালেন না। সম্ভবত তিনি নিজের মতো করে পরে কথা বলে নেবেন বলে ঠিক করলেন। এরপর দ্রুত নাস্তা সেরে তিনি টেবিল ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন।

বাবা চলে যাওয়ার পর কৌশিক চুপচাপ বসে নাস্তা খেতে লাগল। কিন্তু খাওয়ার ফাঁকে ফাঁকে সে বারবার অদ্ভুত এক দৃষ্টিতে নিজের মায়ের দিকে তাকাতে লাগল। ছেলের সেই চঞ্চল ও না বলা চোখের ভাষা কারিশমার নজর এড়াল না।

তিনি ধীরে ধীরে নিজের চেয়ার ছেড়ে উঠে এসে ছেলের ঠিক পাশের চেয়ারটায় বসলেন। মায়ের এমন সান্নিধ্যে কৌশিকের মুখের গ্রাস তোলার গতি যেন হঠাৎ অনেকটাই ধীর হয়ে এল।

কারিশমা মমতাময়ী ছোঁয়ায় ছেলের পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে শান্ত ও উদ্বেগের সুরে বললেন,

“বল, কী বলবি?”

কৌশিক ধীর দৃষ্টিতে মায়ের চোখের দিকে তাকাল। তার গলায় যেন কেমন একটা না বলা কথস আটকে রয়েছে, কথাগুলো কিছুতেই সহজে বেরিয়ে আসতে চাইছে না। সে ভারী গলায় বলে উঠল,

“মা! দু’বছর আগে আমার জন্য তোমাদের সকলের মানসম্মান নষ্ট হিয়েছিলো। কিন্তু বিশ্বাস করো, আমি জেনেশুনে বা ইচ্ছা করে এমনটা করিনি সেকথা তো তোমরা সবাই জানো! পুলিশ সেদিন আমাকে ভুল ব্যক্তি ভেবে ভুলবশত ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু ভুল বোঝাবুঝি মিটিয়ে আমি যখন থানা থেকে ছাড়া পেলাম, ততক্ষণে তো...”

কথাটা শেষ করতে পারল না কৌশিক। তার গলাটা যেন কেমন থেমে গেলো।

কারিশমা চৌধুরী অত্যন্ত অসহায় এক দৃষ্টিতে নিজের সন্তানের পানে তাকিয়ে রইলেন। ছেলের মনের ভেতর এই মুহূর্তে কোন দাবানল জ্বলছে, তা তো এই মায়ের চেয়ে ভালো আর কেউ জানে না! কৌশিক অতীতে কতটা পাগল ছিল রূপস্মিতাকে নিজের জীবনসঙ্গিনী করার জন্য, সে কথা কারিশমার বিন্দুমাত্র অজানা নয়।

ছেলেটা তখন ওই মেয়ের জন্য আক্ষরিক অর্থেই উন্মাদ হয়ে উঠেছিল। ছেলের সেই পুরোনো ক্ষত আর না পাওয়া কষ্টের কথা ভেবে কারিশমার বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি মমতাভরা হাতে ছেলের মাথার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন,

“শোন বাবা, আমি তোকে দশ মাস দশ দিন আমার পেটে ধরেছি। তোর চোখের ভাষা পড়ার জন্য আমার কোনো অতিরিক্ত কথার প্রয়োজন হয় না। তোর চোখ দেখেই আমি তোর মনের গভীরের সব পড়তে পারি। তাই তোর ভালোর জন্যই বলছি রূপস্মিতা এখন তোর মামার বউ হয়। ওকে তুই কেবল তোর মামির স্থানেই রাখিস।
ঠিক তেমনই একটা সম্মান ও মর্যাদা ওকে দিবি। অতীত পুরোপুরি ভুলে যা। রূপস্মিতা আগে কে ছিল বা ওর সাথে তোর কী হওয়ার কথা ছিল, সেসব মাথা থেকে একেবারে ঝেড়ে ফেল। এখন রূপস্মিতার পরিচয় সম্পূর্ণ আলাদা। ও আর আগের মতো শুধু ‘মিস রূপস্মিতা খান বেলি’ নেই, এখন ও হলো ‘মিসেস রূপস্মিতা নীরভান রেজা’।”

মায়ের এই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও বাস্তবসম্মত কথাগুলো কৌশিকের হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করল। মায়ের মুখের প্রতিটি শব্দের অন্তর্নিহিত অর্থ সে খুব ভালোভাবেই বুঝতে পারল। মা তাকে কঠোর বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে তাদের মধ্যকার সম্পর্কের সীমারেখাটা খুব স্পষ্ট করে মনে করিয়ে দিলেন।

[ সকলের রিয়্যাক্ট কমেন্ট করবেন। ]
চলমান............

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 13 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন