ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 18

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {১৭}
#আইজা_নূর_পায়েল

~~~~~~~~~~

বাড়ির ড্রয়িংরুমে থমথমে এক পরিস্থিতি বিরাজ করছে। রাহাত চৌধুরীর গম্ভীর গলা আর ক্ষোভের উত্তাপ পুরো ঘরটাকে ভারী করে তুলেছে। একটু আগে কারিশমা চৌধুরী ছাদে ঘটে যাওয়া সব ঘটনা, বিশেষ করে কৌশিকের বলা সেই বেপরোয়া কথাগুলো সব খুলে বলেছেন রাহাত চৌধুরীকে। আর তা শোনার পর থেকেই রাহাত চৌধুরীর রাগ আর থামছে না।

কৌশিক অবশ্য বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও তার মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই। বরং উজ্জ্বল শ্যামবর্ণের শক্ত চোয়ালের সেই সুন্দর মুখটায় ফুটে উঠেছে তীব্র বিরক্তি আর পুঞ্জীভূত ক্ষোভ। বাবা-মাকে সে কী করে বোঝাবে তার ভেতরের এই যন্ত্রণা? তারা কেন বুঝতে পারছে না তার মনের অবস্থা?

রাহাত চৌধুরী চটে গিয়ে ঘরের মধ্যে এদিক-ওদিক হাঁটতে হাঁটতে ধমকের সুরে বলে উঠলেন,

“তোর এত বড় স্পর্ধা হলো কী করে, কৌশিক এই ধরনের কথা মুখে আনার? তুই কি একটুও জানিস না, নীরভান আমাদের পরিবারের জন্য কী পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, কী কী করেছে আমাদের জন্য?”

কৌশিক কানে আঙুল দেওয়ার জোগাড় করল। বাবার এই পুরোনো লেকচার শুনতে শুনতে তার কান পচে গেছে। সে এই ছাদ-ঘেরা বাড়িটার দমবন্ধ পরিবেশ আর এক সেকেন্ডও সহ্য করতে পারল না। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। কারও কোনো কথা শোনার বা সাফাই গাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা তার আর নেই।

বাবা যখন আবার কটাক্ষের সুরে বলে উঠলেন—

“আগে নিজে কোয়ালিফাই কর, নীরভানের মতো নিজের যোগ্যতা তৈরি কর! তারপর ওর সাথে টেক্কা দিতে যাস!”

ঠিক তখুনি আর একটা মুহূর্তও অপেক্ষা করল না কৌশিক। বন্য আক্রোশে পিছু ফিরে সে লম্বা লম্বা কদম ফেলে ঘর থেকে বেরিয়ে সোজা বাড়ির মূল দরজার দিকে এগোতে লাগল।

ছেলের এই হুট করে বেরিয়ে যাওয়া দেখে কারিশমা চৌধুরীর বুকটা একটু কেঁপে উঠল। তিনি দ্রুত স্বামীর পাশে এসে উৎকণ্ঠিত গলায় বলে উঠলেন,

“দেখছ কী! ছেলেটা এভাবে হুট করে কোথায় চলে যাচ্ছে? ওকে একটু ডেকে জিগ্যেস করো না!”

কিন্তু রাহাত চৌধুরী তাতে পাত্তাই দিলেন না। তিনি নিজের জায়গায় গম্ভীর মুখে দাঁড়িয়ে থেকে উদাসীন গলায় শুধু বললেন,

“যেখানেই যাক... রাগ কমলে ঠিক ঠিক ফিরে আসবে নিজে থেকেই।”
.
~~~~~~~~~~~~
.
বিশাল বাড়িটার ওপর তলায় নিজের রুমটায় দমবন্ধ করা পরিবেশে আটকে আছে রিনা। আর নিচ তলায় থাকছে কাইলর। বাড়ির এই দুই ছাদের নিচে থেকেও দুজনের অবস্থা এমন যে, কেউ কারও মুখদর্শন করা তো দূরের কথা, ছায়াও দেখতে চায় না।

একা একা ওই নিস্তব্ধ ঘরে থাকতে থাকতে রিনার প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়।

একা একা থাকতে থাকতে আর ভালো না লাগায় রিনা ফোন তুলে নিল। অপর প্রান্তে থাকা রুপস্মিতার সাথে কথা বলে কিছুটা মন হালকা করার চেষ্টা করল সে। কিন্তু ফোনের ওপার থেকে রুপস্মিতা নিজের জীবনের ঝামেলা নিয়ে ব্যস্ত, আর এদিকে রিনার নিজের অবস্থাও শোচনীয়। একা একা ফাঁকা বাড়িতে থাকতে থাকতে তার দম আটকে আসছে।

মনে হলো, একটু নিচ তলায় গিয়ে ঘর থেকে ঘুরে আসা যাক। কিন্তু পরক্ষণেই সেই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলল সে। ধুর! নিচ তলায় নামলেই তো সেই বাঁদরমুখোটার মুখোমুখি পড়তে হবে!

কাইলরের সাপ নেউলে সম্পর্ক যার সাথে, তার সামনে যাওয়ার কথা ভাবলেও রিনার পিত্তি জ্বলে যায়। সে কিছুতেই সেই লোকটার সামনে পড়তে চাইছে না।

তাই অগত্যা নিচ তলায় না নেমে সে নিজের রুমের দরজা ঠেলে দোতলার প্রশস্ত করিডোরটাতেই পা রাখল। অলস ভঙ্গিতে একা একা হেঁটে করিডোর ধরে পায়চারি করতে শুরু করল সে।

বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যাওয়ার পর হঠাৎ করেই তার কানে এল খটখট করে জুতার হিল ঠোকার শব্দ। কৌতূহলী হয়ে করিডোরের রেলিঙের ধার ঘেঁষে রিনা নিচের দিকে তাকাতেই তার কপালে গভীর ভ্রূকুটি জমে উঠল।

বাড়িতে একটা অচেনা মেয়ে এসে হাজির হয়েছে!

মেয়েটার সাজপোশাক একদম অন্যরকম, ভীষণ বোল্ড। পরনে শর্টস, চুলগুলো ছাইরঙা বা অ্যাশ কালার করা। পায়ে একটা বেশ উঁচু হিল, যার প্রতিটা পদক্ষেপে মেঝেতে খটখট শব্দ হচ্ছে। আধুনিকতার ছাপ স্পষ্ট তার পুরো অবয়বে। শুধু তা-ই নয়, মেয়েটার হাতের এক পাশে এবং পিঠে ট্যাটু করা, আর ভ্রু-তে করা পিয়ার্সিং, সব মিলিয়ে বেশ নজরকাড়া তার রূপ।

সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এত বড় একটা বাড়িতে কেউ আসার পর বা গেট খোলার নিয়ম থাকলেও, মেয়েটা কোনো রকম অনুমতি না নিয়েই সোজা দাপিয়ে ভেতরে ঢুকে পড়ল। বাড়িতে পা রেখেই সে এক হাতে ফোন কানে চেপে কাউকে যেন একটা কল লাগিয়ে দিল।

ওপরে দাঁড়িয়ে রিনা গভীর মনোযোগ দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে লাগল। ঠিক কল দেওয়ার মিনিট খানেক বা তারও কম সময়ের মধ্যে নিচ তলার একটা রুমের দরজা খুলে বেরিয়ে এল কাইলর!

আর কাইলর বাইরে আসতেই সেই মডার্ন মেয়েটার মুখটা চওড়া হাসিতে চকচক করে উঠল। কাইলরও বিন্দুমাত্র রাখঢাক না করে বেশ হাসিমুখেই সেই মেয়েটির দিকে এগিয়ে গেল এবং বাড়িয়ে দিল নিজের হাত। দুজনে বেশ উষ্ণ ও হাসিখুশিমনে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করতে শুরু করল।

ওপর থেকে রিনার চোখ দুটো যেন চড়কগাছে ওঠার জোগাড় হলো। এই লোকটা এত ভাবলেশহীনভাবে একটা অচেনা মেয়ের সাথে এভাবে হাসিমুখে মিশছে!

দোতলার বারান্দার রেলিংটা আঁকড়ে রিনা আরও একটু ঝুঁকে পড়ল। নিচে ড্রয়িংরুমের সোফায় বসা সেই অ্যাশ কালার চুলের মডার্ন মেয়েটা গলা একটু নামিয়ে নিলেও তার প্রতিটি শব্দ স্পষ্ট ভেসে আসছে ওপর পর্যন্ত।

মেয়েটি কপালের ভ্রু বাঁকিয়ে কাইলরকে উদ্দেশ্য করে বলল,

“কাই, দিনে দিনে খুব শুকিয়ে যাচ্ছিস তুই! এখনও বউ-বাচ্চা হলো না, এর আগেই এভাবে শুকিয়ে যাচ্ছিস কেন বল তো?”

কাইলর উদাসীনভাবে মাথাটা একটু হেলিয়ে ক্লান্ত গলায় জবাব দিল,

“কিছুদিন যাবত কাজের চাপটা একটু বেশি। ভি একটু ব্যস্ত থাকায় বিজনেসটার দিকটায় সে ঠিকমতো সময় দিতে পারছে না তো, তাই সব একা সামলাতে হচ্ছে।”

কথাটা শুনে মেয়েটা যেন আকাশ থেকে পড়ল। সে চোখ বড় বড় করে একেবারে অবাক হয়ে চেঁচিয়ে উঠল,

“হোয়াট?! ভি বিজনেস বাদ দিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত? এই অদ্ভুত কথাও আমাকে বিশ্বাস করতে হবে নাকি?”

ওদিকে রিনা তখন কৌতূহলে পুরো রেলিংয়ের ওপর প্রায় ঝুলেই পড়েছে। ঠিক তখনই ঘটে গেল বিপত্তি! নিচ থেকে হঠাৎ মুখ তুলে সোজা রিনার দিকে তাকাল কাইলর। তারপর বিন্দুমাত্র রাগ না করে বেশ ঠান্ডা ও খ্যাপানোর গলায় বলল,

"তোর ওপর থেকে বাদরের মতো ঝুলে ঝুলে অন্যের কথা শোনার কোনো প্রয়োজন নেই! সাহস থাকে তো নিচে আয় ভাই, নিচে এসে শোন।”

কাইলরের ওই কথা কান যাওয়ার সাথে সাথেই রিনার মাথায় যেন বাজ পড়ল! লজ্জায় তার মুখটা একদম লাল হয়ে উঠল। সে তড়াক করে এক ঝটকায় সোজা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ইশশশ! কী চরম লজ্জা! সবার সামনে এভাবে হাতেনাতে ধরা পড়ে গেল সে? এই লোকটা সবসময় ঠিক সময়ে ঠিক জায়গায় নজর দেয় কেন!

আত্মসম্মান বাঁচাতে তাৎক্ষণিকভাবে আমতা আমতা করে কোনোমতে মুখের ওপর বলে বসল,

“আমি কারও কথা শুনছিলাম না! মানে... একটু এক্সারসাইজ করছিলাম আর কী!”

ওদিকে ওই মেয়েটি নিজের চোখজোড়া পুরোপুরি সরু করে ওপরের রিনার দিকে কয়েক সেকেন্ড তীক্ষ্ণ ও সন্দেহভাজক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নাক সিটকিয়ে নিচ থেকেই কাইলরকে জিজ্ঞেস বসল,

“হু ইজ শি?”

কাইলর একবারের জন্যও ওদিকে ফিরে তাকাল না। ছাইরঙা চুলের মেয়েটার চোখের দিকে তাকিয়ে একদম নির্লিপ্ত ও শীতল গলায় সে শুধু বলে দিল,

“নো ওয়ান। ফরগেট হার। কী বলছিলি বল।”

কাইলরের মুখ থেকে ওই “নো ওয়ান” কথাটা শোনার পর রিনার মুখ টা চিমসে গেলো। লোকটা এত সহজে তাকে অস্বীকার করে দিল? সে কি সত্যি এই বাড়িতে কেউ না? তার এই চরম উদাসীনতা আর নির্লিপ্ত ভাবটা রিনার আত্মসম্মানে দারুণভাবে আঘাত হানল। অপমানে তার ফর্সা মুখটা রাগে চিপসে গেল, মনের ভেতরটা একটা সুপ্ত ক্ষোভে দপদপ করতে লাগল।

আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব হলো না। সে ধুপধাপ ভারী পায়ে মেঝে কাঁপিয়ে সোজা নিজের রুমের দিকে হেঁটে চলে গেল।

এদিকে ড্রয়িংরুমে দাঁড়িয়ে আইভির কাছে কাইলরের এই নির্লিপ্ত জবাবটা একটুও জুতসই ঠেকল না। সে বাঁকা হেসে কাইলরের দিকে তাকিয়ে খোঁচা দিয়ে বলে উঠল,

“তোর বাড়িতেই থাকছে মেয়েটা, দিব্যি তোর ওপর ছুড়ি ঘোরাচ্ছে, আর তুই মুখের ওপর বলে দিলি ও কেউ না?”

আইভির কথার জবাবে কাইলর একটা অদ্ভুত বাঁকা হাসি হাসল। তার চোখের কোণে এক চিলতে দুষ্টুমি খেলা করে গেল। সে নিচু অথচ স্পষ্ট গলায় বলল,

“আরে ধুর! ওটা তো শুধু মেয়েটাকে শোনানোর জন্য ওর সামনে ওইভাবে বলেছি। শি ইজ মাই ফিউরি! বুঝলি না? দেখিস না কেমন সব সময় নাকবরাবর রাগ নিয়ে ঘুরে বেড়ায়!”

কাইলরের কথা শুনে আইভি দুই ভ্রু উঁচিয়ে খিকখিক করে হেসে উঠল। তারপর দুষ্টুমিভরা কণ্ঠে বলে বসল,

“ওহহো! তা কাবু তো বেশ হয়েছিস দেখছি! কাইলর ইজ ইন লাভ নাকি রে?”

কিন্তু আইভির এই ঠাট্টায় কাইলর কোনো ভাবান্তর দেখাল না। সে এক হাত নেড়ে কথাটা হাসিতেই উড়িয়ে দিয়ে উদাসীনভাবে বলল,

“কিসের লাভ আর কিসের কী ভাই! আমার গোটা জীবনটাই তো লস প্রজেক্ট। এই লসের জীবনে আবার লাভ আসবে কই থেকে?”

আইভি আর কথা বাড়াল না। সে সোফা ছেড়ে ক্যাজুয়ালি দাঁড়িয়ে পড়ল। তারপর যেতে যেতে বলে উঠল,

“আচ্ছা, হয়েছে, অনেক বুঝেছি। আমি এখন আসছি বুঝলি! ওই ভি এর কাছে একবার যেতে হবে। দেখি গিয়ে, এতদিন ধরে আমার সুইটহার্ট আমাকে ছাড়া একাকী কী করল!”

আইভির মুখে সুইটহার্ট শব্দটা শুনে কাইলর সোফায় বসেই চেঁচিয়ে বলে উঠল,

“আরে ভাই, ওকে সুইটহার্ট না ডেকে বরং ‘বিটারহার্ট’ বলিস! আর তোর ওই সুইটহার্টের পথ চেয়ে বসে থেকে অযথা সময় নষ্ট না করে বরং একটা নতুন নাগর খুঁজে নে। যে তোকে এই জনমে একটুও পাত্তা দিল না, সে সামনেও দেবে না!”

দরজা পেরিয়ে বারান্দায় চলে যাওয়ার সময় আইভি পেছন ফিরে কাইলরের উদ্দেশ্যে রাগী গলায় চেঁচিয়ে উঠল,

“ইউ জাস্ট শাট আপ ইওর ফাকিং মাউথ, কাই! আমার সুইটহার্টকে কীভাবে নিজের কবজায় আনতে হয়, সেটা আইভির খুব ভালো করেই জানা আছে!”

কথাটা শেষ করেই সে খটখট হিল বাজিয়ে দরজা দিয়ে বের হয়ে গেল।
.
~~~~~~~~~~~~~
.

"V-Estate" এর বিশাল গেটের সামনে এসে দাঁড়িয়েছে আইভি। ভেতরে ঢোকার নিয়ম বেশ কড়া প্রবেশ করতে হলে সিকিউরিটি পাসকোড লাগবে, কিংবা ভেতর থেকে গেটের এপ্রুভাল আসতে হবে। নয়তো এই দুর্ভেদ্য সীমানার এক পা এগোবার জো নেই। আইভির ইচ্ছে ছিল নীরভানকে একটা চমৎকার সারপ্রাইজ দেওয়ার, কিন্তু কড়া গেটের এই সিকিউরিটি সিস্টেমের সামনে এসে তার সেই পরিকল্পনা শুরুতেই ভেস্তে গেল।

উপায় না দেখে সে বাড়ির বাইরে দাঁড়িয়েই নীরভানের ফোনে ডায়াল করল।

ওদিকে তখন বিছানায় বসে সবেমাত্র একটি অনলাইন মিটিংয়ে জয়েন করেছে নীরভান। স্ক্রিনের ওপারে তখন ক্লায়েন্ট বা কলিগদের গম্ভীর মুখগুলো ভেসে উঠেছে। ঠিক সেই মুহূর্তে আইভির কল আসায় সে বিরক্ত হলো। স্ক্রিনে মিটিংয়ের ভিডিওটা এক ক্লিকে পজ করে সে রুপস্মিতাকে ডেকে কড়া ও নির্দেশমূলক গলায় বলে উঠল,

“বাইরে কেউ এসেছে, গিয়ে দরজাটা খুলে দিয়ে এসো।”

প্রফেসরের এই হুকুমে রুপস্মিতা একটু থমকাল, কিন্তু আর কথা বাড়াল না। একজন শান্ত ও বাধ্য মেয়ের মতো সে দ্রুত পায়ে হেঁটে গিয়ে সামনের মূল দরজার হুড়কটা খুলে দিল।

কিন্তু দরজা খোলার পরই থমকে গেল রুপস্মিতা! দরজার সামনে দাঁড়িয়ে থাকা চনমনে, স্টাইলিশ তরুণীটাকে দেখেই তার চোখ দুটো বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল।

ওদিকে আইভিও দরজার সামনে এই অল্পবয়সী, অবুঝ কিশোরীসুলভ একটা মেয়েকে দেখে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। তার ভ্রু জোড়া কুঁকচে গেল গভীর সন্দেহে।

সে খুব ভালো করেই জানে, নীরভান মেয়েদের থেকে সবসময় শত হস্ত দূরে থাকে। বলা চলে, সে মেয়েদের সহ্যই করতে পারে না! অথচ তার এই দুর্ভেদ্য দুর্গে এত কম বয়সী, অপার্থিব সুন্দর এক কিশোরী কী করছে?

রুপস্মিতাও পলকহীন চোখে তাকিয়ে আছে আইভির পানে। মেয়েটার ছাইরঙা বা অ্যাশ কালার করা নিখুঁত চুলগুলো দেখেই তার চোখ বড় বড় হয়ে গেল। উচ্চতার দিক থেকেও আইভি বেশ লম্বা।
কম করে হলেও পাঁচ ফুট ছয় ইঞ্চি তো হবেই, তার ওপর পায়ে হাই হিল থাকায় তার উচ্চতা আরও খানিকটা বেশি ঠেকছে। পরনে হাঁটু ছোঁয়া শর্টস, যার ফর্সা ঊরুর অবয়ব একনজরেই যেকোনো কারো নজর কেড়ে নিতে বাধ্য। সব মিলিয়ে ভীষণ মডার্ন ও আকর্ষণীয় তার লুক।

আইভি কোনো কথা না বাড়িয়ে তীক্ষ্ণ ও অনুসন্ধিৎসু চোখে আদ্যোপান্ত রুপস্মিতাকে একবার জরিপ করে নিল। তারপর কোনো অনুমতি নেওয়ার তোয়াক্কা না করেই খটখট শব্দে সোজা ভেতরে প্রবেশ করল।

আইভির পেছন পেছন দাঁড়িয়ে থাকা রুপস্মিতার মাথাটা তখন ঝড়ের বেগে চলতে শুরু করল। তার মনে পড়ে গেল প্রফেসরের সেই কথাটা, 'সে নাকি বিবাহিত'! পরমুহূর্তেই তার মস্তিষ্ক তাকে সঙ্কেত দিল, তাহলে কি এই দুর্দান্ত সুন্দরী মডার্ন মেয়েটিই প্রফেসরের স্ত্রী?

রুপস্মিতা মনে মনে ভাবল, প্রফেসর নীরভান যেমন অসম্ভব রকমের হ্যান্ডসাম, তার পাশে মানানসই হওয়ার জন্য এমন একজন পারফেক্ট ও স্টাইলিশ সুন্দরীরই তো বউ হওয়া সাজে! নয়তো লোকটার ব্যক্তিত্বের সাথে কাউকে কি আর মানাতো?

‘V-Estate' এর শীতল করিডোর পেরিয়ে আইভি সোজা এসে দাঁড়াল নীরভানের ঘরের সামনে। মনে মনে তার যতই ফুর্তি থাকুক না কেন, এই বাড়ির একটা অলিখিত ও কঠিন নিয়ম সে ভালো করেই জানে।

নীরভানের স্পষ্ট অনুমতি ছাড়া বিনা আহ্বানে তার ব্যক্তিগত রুমে পা রাখার স্পর্ধা কারও নেই, খোদ আইভিরও না। তাই বাধ্য হয়ে সে দরজার বাইরেই অধৈর্য পায়ে অপেক্ষা করতে লাগল।

এমনিতেই মিটিংয়ের মাঝখানে এমন আকস্মিক ডাকাডাকি তার অপছন্দ, তার ওপর আবার কাজের ভিড়। প্রায় মিনিট পাঁচেক একটানা অপেক্ষার পর অবশেষে ভেতর থেকে সেই গুরুগম্ভীর, ভারী কণ্ঠস্বরটি ভেসে এল,

“কাম ইন।”

অনুমতি মিলতেই আইভি দরজা ঠেলে এক লাফে ভেতরে প্রবেশ করল। মুখে চওড়া হাসি ঝুলিয়ে সোল্লাসে বলে উঠল,

“সারপ্রাইজ, হানি!”

কিন্তু তার এই উচ্ছ্বাসে কান দেওয়ার ফুসরত কই নীরভানের? সে একবারের জন্য আইভির দিকে তাকালও না। বরং ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে এক ঝটকায় সেটা একপাশে সরিয়ে রাখল। তারপর একজন গার্ড কে ডেকে গম্ভীর ও হুকুমের সুরে বলে উঠল,

“ব্ল্যাক কফিটা দিয়ে যেতে বলিস তো।”

ঠিক ওই মুহূর্তেই দরজায় হালকা শব্দ হলো। আইভি তখন সবেমাত্র খেয়াল করেছে নীরভানের ডান হাতটার দিকে। লোকটার হাতের ওই ক্ষতবিক্ষত ব্যান্ডেজ দেখে সে মুহূর্তের জন্য চমকে উঠল। আর স্থির থাকতে না পেরে সে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নীরভানের ব্যান্ডেজ মোড়ানো সেই হাতটা নিজের দুহাতে আলতো করে জড়িয়ে ধরল। উত্তেজিত ও উদ্বিগ্ন গলায় বলে উঠল,

“হানি, এটা কী হয়েছে তোমার হাতে? কী হয়েছে বলো তো?”

ঠিক তখনই হাতে ধোঁয়া ওঠা ব্ল্যাক কফির কাপটা নিয়ে রুমে প্রবেশ করল রুপস্মিতা। ঘরে ঢুকতেই তার চোখ দুটো প্রথমে গিয়ে পড়ল বিছানার সেই দৃশ্যটার ওপর। আইভি ঝুঁকে পড়ে পরম আদরে নীরভানের জখম হাতটা ধরে আছে, দুজনের মাঝের দূরত্বটুকুও যেন বড্ড কম। দৃশ্যটা দেখা মাত্রই রুপস্মিতার বুকটা কেমন যেন কুঁকড়ে গেল। সে অস্বস্তিতে দ্রুত নিজের চোখ দুটো নামিয়ে নিল।

ওদিকে রুপস্মিতাকে ওই অবস্থায় ঘরে ঢুকতে দেখেই নীরভানের চোয়াল শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় আইভির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আইভির দিকে এমন এক তেজালো ও চোখ গরম করা দৃষ্টি হানল, যাতে মুহূর্তের মধ্যে বরফ জমে গেল। নীরভানের সেই ভয়ের দৃষ্টি দেখে আইভি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াল না, হকচকিয়ে দ্রুত পিছিয়ে গিয়ে কয়েক হাত দূরে সরে দাঁড়াল।

তবে নীরভানের ধমক খাওয়ার পর আইভির মনের ভেতর রুপস্মিতার ওপর একরাশ বিরক্তি আর ক্ষোভ দানা বেঁধে উঠল। মেয়েটা ঠিক অযুক্তিক সময়ে এসে হাজির হলো!

রুপস্মিতা মেঝের দিকে চোখ রেখেই অত্যন্ত বিনম্র ও রিনরিনে কণ্ঠে নীরভানকে উদ্দেশ করে বলল,

“কফিটা আমি সাইড টেবিলে রাখছি। আর আপনার দুপুরের খাবারটা ডাইনিং টেবিলে ঢাকা দেওয়া আছে। আমি কি ওটা ওপরে আপনার রুমে নিয়ে আসব?”

নীরভানের মুখের কঠোর ভাবটা একটুও কমল না। সে শান্ত অথচ নিরেট ও ঠান্ডা গলায় প্রশ্ন করল,

“ বাড়ির আর কাজের লোক কোথায়?”

রুপস্মিতা হাত থেকে কফি কাপটা টেবিলের ওপর রাখতে রাখতে খানিকটা নিচু গলায় জবাব দিল,

“আন্টি লায়লা তো চলে গিয়েছেন। উনার ছেলে হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে তো, তাই খবর পেয়েই চলে গেছেন।”

নীরভান এ নিয়ে আর কোনো কথা বাড়াল না। সে বাঁ হাতটা বাড়িয়ে ধোঁয়া ওঠা ব্ল্যাক কফির কাপটা নিজের মুঠোয় তুলে নিল। কাপে চুমুক দেওয়ার আগে ঠান্ডা গলায় নির্দেশ দিল,

“লাঞ্চটা ডাইনিংয়ে না রেখে আমার রুমে নিয়ে এসো।”

প্রফেসরের আদেশ পেয়ে রুপস্মিতা আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। নিঃশব্দে মাথা নেড়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল।

রুপস্মিতা ঘর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই আইভি একটু মুখ ভার করল। ঠোঁট ফুলিয়ে অভিমানের সুরে সে বলে উঠল,

“হু ইজ শি, ভি? এত অল্পবয়সী একটা মেয়ে তোমার রুমে কী করছে?”

নীরভান কফির কাপে চুমুক দিয়ে শীতল গলায় তার দিকে তাকিয়ে জবাব দিল,

“সেটা তোকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করছি না।”

আইভির গায়ে নীরভানের এই অপমানজনক কথাগুলো সুঁচের মতো বিঁধল। কিন্তু সেসবে সে কান দেওয়ার পাত্রী নয়। এই মানুষটার কাছ থেকে এমন কটু কথা হজম করা তার বহুদিনের অভ্যাস। এসব গায়ে মাখলে কি আর নীরভানের ধারেকাছে টেকা যায়?

তাই সে চোখের পলকে সব অপমান হজম করে ন্যাকামোমাখা হাসিতে মুখটা উজ্জ্বল করে তুলল। একটু গলে গিয়ে মিষ্টি গলায় জিজ্ঞেস করল,

“আচ্ছা ভি, এই কটা দিন আমি দূরে ছিলাম, বলো না, আমাকে কতটা মিস করেছ তুমি?”

নীরভান এক ফোঁটাও আগ্রহ দেখাল না। বরং তার চোখে-মুখে উপচে পড়ল চরম বিরক্তি। সে বিরক্তিকর চাউনিতে আইভির দিকে তাকিয়ে এক কথায় উড়িয়ে দিল,

“হু আর ইউ? এমন কেউ নাকি তুই, যাকে আমার মিস করতে হবে?”

ঠিক সেই মুহূর্তে খাবার সাজানো একটা ট্রে হাতে নিয়ে ঘরে প্রবেশ করল রুপস্মিতা।

রুপস্মিতাকে ঘরে ঢুকতে দেখেই আইভি যেন সুযোগ পেয়ে গেল। সে আরও বেশি করে নীরভানের গা ঘেঁষে বসল, যাতে রুপস্মিতার চোখে সেটা লাগে। কিন্তু রুপস্মিতা যেন সবকিছু সম্পূর্ণ উপেক্ষা করে নির্বিকার মুখে এগিয়ে গেল। সে কোনো দিকে না তাকিয়ে অত্যন্ত সাবধানে বিছানার পাশে খাবারগুলো নামিয়ে রাখল।

আইভি তখন নিজে থেকে এগিয়ে গিয়ে ট্রে থেকে খাবারের প্লেটটা নিজের হাতে তুলে নিল। তারপর একদম গদগদ ভঙ্গিতে নীরভানের জখম হাতটার দিকে ইশারা করে ন্যাকামিভরা গলায় বলে উঠল,

“ওয়েইট, হানি! তোমার এই অবস্থা, ডান হাত তো পুরোপুরি ব্যান্ডেজ করা... তুমি খাবে কী করে? এসো, আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি তোমাকে!”

খাবারের প্লেটটা বিছানার পাশে রেখে রুপস্মিতা যখন নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে নিচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে নীরভানের সেই ধমকটা আছড়ে পড়ল,

“এই ননসেন্স! কোথায় যাচ্ছো তুমি? তোমাকে এখান থেকে চলে যাওয়ার পারমিশন কে দিয়েছে?”

প্রফেসরের হঠাৎ এমন হুঙ্কারে রুপস্মিতা থমকে দাঁড়িয়ে গেল। সে মাথা নিচু করে রেখে অত্যন্ত আমতা আমতা গলায় বলল,

“মানে... আপনারা দুজন... এই মাঝখানে আমি কেন...”

তার কথা শেষ হওয়ার সুযোগও দিল না নীরভান। তার আগেই গুরুগম্ভীর গলায় সে বলে উঠল,

“সিট হিয়ার। খাইয়ে দাও আমাকে।”

নীরভানের মুখে এমন অদ্ভুত হুকুম শুনে রুপস্মিতা এক পলকের জন্য চমকে গেল। ওদিকে আইভিও ভ্রু কুঁচকে এক্কেবারে অবাক হয়ে তাকিয়ে রইল। সে নিজের জেদ বজায় রেখে তৎক্ষণাৎ মিষ্টি গলায় বলে উঠল,

“আরে ও চলে যাক না! আমি তো আছিই, আমি খাইয়ে দিচ্ছি তো!”

কিন্তু আইভির সেই প্রস্তাবের পাত্তাই দিল না নীরভান। রুপস্মিতাকে তখনো ঘরের ভেতর এক জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে আরও চড়া গলায় ধমকে উঠল,

“তোমাকে এক কথা বারবার বলতে হবে নাকি? কানে যায় না তোমার?”

প্রফেসরের চাউনি ও কঠোর ধমকে রুপস্মিতার বুকটা কেঁপে উঠল। সে একবার আড়চোখে আইভির দিকে তাকাল, তারপর বাধ্য মেয়ের মতো ধীর পায়ে বিছানার কিনারার দিকে এগিয়ে গেল। আইভি তখন বিরক্তি ও ক্ষোভে গজগজ করতে করতে বিছানা ছেড়ে একটু দূরে সরে দাঁড়াল।

রুপস্মিতা গিয়ে বিছানার কোণটায় বসল। তারপর কাঁপাকাপা হাতে প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলল,

“কিন্তু... ওই ম্যাম তো আপনাকে খাইয়ে দিতে চাইলেন...”

রুপস্মিতার মুখ থেকে ম্যাম শব্দটা বের হওয়া মাত্রই নীরভান ভ্রু কুঁচকে তার মুখের কথা মাঝপথেই কেড়ে নিল। কটমট চোখে তাকিয়ে সে ধমকে উঠল,

“কল হার আইভি। নট ম্যাম! কাম অ্যান্ড সিট ক্লোজার টু মি। অত দূরে বসে কেউ কাউকে খাওয়ায় নাকি, ননসেন্স!”

প্রফেসরের কড়া আদেশের পর রুপস্মিতা বাধ্য হয়ে আগের চেয়ে আরও একটু ঘেঁষে বসল নীরভানের একেবারে কাছে।

আইভির তো রাগে গা জ্বলে যাওয়ার উপক্রম! নীরভানের এই অদ্ভুত আচরণ আর তার মুখের ওপর এমন অপমান সে আর এক মুহূর্তও সহ্য করতে পারল না। ফর্সা মুখটা রাগে থমথমে করে সে আর একটা টু শব্দও করল না। এক ঝটকায় পিছু ঘুরে ঘর থেকে সোজা বেরিয়ে গেল।

দরজা দিয়ে আইভির রাগভরা প্রস্থান করার দিকে তাকিয়ে থেকে রুপস্মিতা আলতো গলায় প্রফেসরের উদ্দেশ্যে বলল,

“ম্যাম... মানে, আইভি ম্যাম মনে হয় ভীষণ রাগ করেছেন! আপনি কি আপনার নিজের বউয়ের সাথেও সবার সামনে ঠিক এভাবেই ব্যবহার করেন?”

রুপস্মিতার মুখে ওই কথাটা শুনে নীরভানের কপাল কুঁকচে গেল। সে গম্ভীর ও শীতল গলায় শুধাল,

“তোমাকে কতবার বলেছি, ওকে নাম ধরে ডাকতে! আর ও আমার ওয়াইফ, এই কথাটা তোমাকে কে বলেছে?”

রুপস্মিতা তাতে থামলো না। সে হাত বাড়িয়েকিছুটা খাবার তুলে নীরভানের মুখের সামনে ধরে সহজ গলায় জবাব দিল,

“কাউকে বলতে হবে কেন? এমনিতে দেখেই তো ধারণা করে ফেললাম! আপনার মতো পারফেক্ট একজন মানুষের জন্য পার্টনারটাও তো এমন পারফেক্ট হওয়াটাই স্বাভাবিক, তাই না?”

নীরভান কোনো উত্তর দিল না। সে পলকহীন চোখে একবার তাকিয়ে রইল রুপস্মিতার সেই ফর্সা, ছোট ছোট আঙুলগুলোর দিকে, যেগুলো দিয়ে সে খাবার ধরে আছে। তারপর মাথা একটু এগিয়ে নীরব নিঃশব্দে মুখ দিয়ে খাবারটা তুলে নিল।

খাবার তুলে নেওয়ার সময় নীরভানের গরম নিঃশ্বাস আর ঠোঁটের উষ্ণ ছোঁয়া যখন রুপস্মিতার আঙুলের এসে লাগল, কারেন্টের ঝাপটার মতো অদ্ভুত এক শিহরণ খেলে গেল মেয়ের ছোট শরীরটায়। হৃৎস্পন্দন যেন এক পলকের জন্য থেমে গিয়ে আবার দ্রুত বেজে উঠল।

নীরভান তখনো চোখ নামায়নি। রুপস্মিতার কাঁপাকাপা চোখের দিকে সরাসরি তাকিয়ে সে ভারী ও গভীর গলায় বলে উঠল,

“My better half is too much far better than her. Nothing is being compared with her. She is a fairy.”
.
~~~~~~~~~~~
.
বিকেলের সোনালি রোদ্দুর এসে আলতো করে ছুঁয়ে গেছে রেশমিদের বাড়ির ছাদটা, যেন নিঝুম বিকেলে হাতছানি দিয়ে ডাকছে কাউকে। আজ তাদের বাড়ি এসেছে নির্ঝর। এই খবরটা পাওয়ার পর থেকেই কেমন একটা অদৃশ্য আকুলতায় রেশমি নিজে থেকেই ছুটে এসেছে ছাদে।

অথচ বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত অজানা বাধা, সে কোনোমতেই সাহস করে নির্ঝরের সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। দূর থেকে শুধু আড়চোখে তাকে দেখার তৃপ্তিটুকুই যেন তার একমাত্র সম্বল।

তবে বেশিক্ষণ আর আড়ালে থাকা হলো না। কিছুক্ষণের মাঝেই ছাদের সেই চত্বরে পায়ে পায়ে এসে হাজির হলো নির্ঝর আর রওনক। রওনক নিজেই আজ নির্ঝরকে তাদের বাড়ি টেনে নিয়ে এসেছে।

উদ্দেশ্য একটাই,রেশমিকে একটু বোঝানো। মেয়েটার জন্য ইদানীং ভালো ভালো জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসছে, অথচ পাত্রপক্ষ দেখতে এলেও সে কিছুতেই মুখের ওপর হ্যাঁ বলছ না, সোজাসাপ্টা পাত্রপক্ষের সামনে যেতেই চাইছে না সে।

রেশমির এই অনীহার আসল কারণটা বাড়ির আর কেউ না জানলেও, ভাই হিসেবে রওনক ঠিকই টের পেয়েছে। আর সেই গভীর সমস্যাটার একটা সুরাহা করতেই সে কৌশলে নির্ঝরকে আজ বাড়ি ডেকে এনেছে। ছাদে এসে রওনক আর নির্ঝর পাশাপাশি দুটো চেয়ারে বসল। তারপর রেশমিকেও ডেকে পাঠানো হলো ছাদে।

ভাইয়ের ডাক ফেলতে পারল না রেশমি। একদম বাধ্য মেয়ের মতো সে এসে হাজির হলো সেখানে। বড় চমৎকার এই মেয়েটি। কারও সাথে কখনো উঁচু গলায় কথা বলে না, মেজাজ হারায় না। মাথার ওড়নাটা সবসময় পরম যত্নে মাথায় টেনে রাখে। পারিবারিক রক্ষণশীল ও সুন্দর শিক্ষাই তাকে এমন স্নিগ্ধ এক ব্যক্তিত্ব দিয়েছে।

রওনক কৌশলে কথাবার্তা আর টুকটাক আড্ডা জমানোর ফাঁকে রেশমিকে উদ্দেশ্য করে বলল,

“এক কাপ চা আর একটু গরম গরম সমুচা নিয়ে আয় তো নিচ থেকে, রেশমি।”

ভাইয়ের কথা ফেলা তো দূরের কথা, কোনো রকম দ্বিরুক্তি না করে লক্ষ্মী মেয়ের মতো মাথা নিচু করে রান্নাঘরের দিকে পা বাড়াল রেশমি।

রেশমি ছাদ থেকে নেমে নিচে চলে যেতেই চারপাশটা কেমন যেন একটু থমথমে হয়ে এল। আর এক মুহূর্তও অপেক্ষা করল না রওনক, ছটফট করতে করতে হঠাৎ করেই সে হাত বাড়িয়ে শক্ত করে খামচে ধরল নির্ঝরের হাতটা। গলায় তীব্র আকুতি আর হতাশা নিয়ে নিচু অথচ ভারী গলায় বলে উঠল,

“ভাই, সব তো জানিস তুই! এখন একটা কিছু কর ভাই। আমার বোনটার জন্য এত এত ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। এদিকে বাবা এমনিতেই হার্টের রোগী, মেয়ের এমন জেদ দেখে টেনশনে মানুষটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সবাই মিলে আমরা খুব উদ্বেগের মধ্যে আছি, বুঝলি?”

বন্ধুর মুখে এমন অসহায় আকুতি শুনে নির্ঝর একটা ভারী ও দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলল। তারপর রওনকের কাঁধে বা হাতে আলতো করে হাত রেখে শান্ত অথচ গভীর গলায় বলে উঠল,

“আমি আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখব না, ভরসা রাখ তুই। তবে শেষ পর্যন্ত ও কীভাবে বুঝবে বা পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেটা পুরোটাই তো আর আমার হাতে নেই, পুরোটাই ওর মনের ওপর নির্ভর করে।”

বন্ধুর এই আশ্বাসের কথায় রওনক ম্লান মুখে কেবল একটু মাথা নাড়ল। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ির দিক থেকে ছাদের ফ্লোরে খটখট শব্দ ভেসে এল। ট্রে হাতে ছাদে এসে হাজির হলো রেশমি।

সে সন্তর্পণে টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখতে লাগল। গরম ধোঁয়া ওঠা সমুচা, কাপভর্তি চা, তিন পদের রকমারি বিস্কুট আর সাথে মুচমুচে চানাচুর।

রেশমিকে দাঁড়িয়ে থাকতে দেখে রওনক তাকে বসতে ইশারা করল। আর তখনই নির্ঝর চায়ের কাপটা হাত দিয়ে তুলে তাতে একটা ছোট চুমুক দিয়ে সোজা রওনকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে বসল,

“আর তো বেশিদিন সময় নেই আমার। ঠিক কটা দিনের মাঝেই তো আমি এখান থেকে চলে যাবো। তখন কিন্তু আমাকে একেবারে ভুলে যাস না যেন!”

নির্ঝরের মুখ থেকে চলে যাওয়ার এই কথাটা বের হওয়া মাত্রই রেশমির বুকটা ছ্যাৎ করে উঠল। কথাটা তো তার জানা ছিল, তবুও আজ এই আকস্মিক উচ্চারণে ভেতরটা কেমন যেন হুড়মুড় করে ভেঙে পড়তে চাইল। বুক চিরে কান্না বেরিয়ে আসার জোগাড় হলো।

ঠিক সেই মুহূর্তে জরুরি একটা কল আসার ভান করে পকেট থেকে ফোনটা বের করল রওনক। স্ক্রিনের দিকে তাকিয়ে সে তাড়াহুড়ো করে বলে উঠল,

“দাঁড়া, একটা ফোন এসেছে, আমি একটু ওপাশ থেকে ঘুরে আসছি।”

কথাটা বলেই সে ছাদের একদম অন্য কোণায়, রেলিংয়ের কাছে হেঁটে চলে গেল।

এদিকে রওনক দূরে সরে যেতেই ছাদে এক অদ্ভুত নিরবতা নেমে এল। নির্ঝর রওনকের যাওয়ার দিক থেকে চোখ ফিরিয়ে ধীরে ধীরে দৃষ্টি ফেলল রেশমির দিকে। চায়ের কাপে আরও একটা ছোট চুমুক দিয়ে সে একদম সোজা সাপ্টা সুরে প্রশ্ন করল,

“কী ব্যাপার, বলো তো? বিয়েটা করছ না কেন?”

নির্ঝরের মুখে এমন সরাসরি প্রশ্নে রেশম অভিমানে একদম কাঠ হয়ে গেল। সে পলক ফেলতে ভুলে গিয়ে একদৃষ্টিতে মেঝেটার দিকে তাকিয়ে রইল, মুখে টু শব্দটিও নেই।

মেয়ের এই নীরবতা দেখে নির্ঝর এবার চোখ দুটো আরেকটু নামাল, তারপর বেশ নরম অথচ গভীর সুরে বলল,

“তোমার জন্য তো কোনো এক রাজকুমার ইতিমধ্যেই সব প্রস্তুতি নিয়ে একদম তৈরি হয়ে আছে, বুঝলে? লাল পলকি নিয়ে সে ঠিক এসে হাজির হবে তোমায় নিজের করে তুলে নিয়ে যেতে। সে শুধু কেবল তোমার মুখ থেকে একটা হ্যাঁ শোনার অপেক্ষায় প্রহর গুনছে।”

সে হঠাৎ করেই চমকে মাথা তুলে সরাসরি তাকাল নির্ঝরের চোখের দিকে। কাপাকাপা কণ্ঠে সে বলে উঠল,

“আমার... আমার কোনো রাজকুমার চাই না! আমার তো......”

বাকি কথা যেন রেশমির গলায়ই আটকে গেলো।
কিছুক্ষণ সময় নিয়ে রেশমিকে নিজের আবেগ গুছিয়ে নেওয়ার সুযোগ দিল নির্ঝর। তারপর মুখে এক চমৎকার, মায়াবী হাসি ফুটিয়ে সে শান্ত গলায় বলে উঠল

“তাহলে... আমাকেই চাও, তাই তো?”

নির্ঝরের মুখে ফুটিয়ে ওঠা সেই মনোমুগ্ধকর হাসিটা যেন যেকোনো পাথরের বুকও গলিয়ে দিতে পারে। ওই প্রাণঘাতী মিষ্টি হাসিটাই রেশমির মাথা একদম ঘুরিয়ে দেয়, তার অবুধ্য কিশোরী মনটাকে আরও বেশি পরাধীন ও বিদ্রোহী করে তোলে। বুকভরা কথা গলায় আটকে যাওয়ায় রেশমি আর একটা অক্ষরও মুখ দিয়ে বের করতে পারল না।

নির্ঝর তখন চায়ের কাপটা টেবিলে রেখে সোজা হয়ে বসল। তারপর খুব ধীর ও গম্ভীর কণ্ঠে বোঝানোর সুরে বলতে লাগল,

“শোনো রেশমি, তুমি এখন মনের মাঝে যা অনুভব করছ, ওটাকে ভালোবাসা বলে না। এটা কেবলই মোহ বা সাময়িক আকর্ষণ। এসব আকর্ষণ সময়ের সাথে সাথে ঠিকই মিলে যায়, হাওয়ায় মিলিয়ে যায়। তোমার নিজের ভবিষ্যৎ আর ভালো-মন্দ নিয়ে তোমার এবার ভাবা উচিত।”

রেশমি এবারও কোনো টু শব্দ করল না, পাথরের মূর্তির মতো চুপচাপ বসে রইল। তার হৃদয়ের গভীরের আসল সত্যটা তো কেবল সে নিজেই জানে। এই কাঁচা আবেগের কথাগুলো আর কাউকে বুঝিয়ে বলার বিন্দু মাত্র ইচ্ছা বা শক্তি তার আর অবশিষ্ট নেই।

মেয়ের এই নাছোড়বান্দা নীরবতা দেখে নির্ঝরও আর কথা বাড়াল না, সেও আলতোভাবে চুপ করে রইল। ঠিক তখনই আর নিজেকে ধরে রাখতে পারল না রেশমি। চাপা অভিমান আর পুঞ্জীভূত কষ্টে হঠাৎ করেই সে ফুঁসে ওঠে বলে বসল,

“আপনি... আপনি আজ পর্যন্ত সেই মেয়েটাকে মন থেকে মুছে ফেলতে পারছেন না কেন, নির্ঝর দা? কেন তাকে এভাবে আগলে রেখেছেন নিজের ভেতর?”

রেশমির মুখে এমন হঠাৎ করা প্রশ্নটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না নির্ঝর। সে একটু চমকে গেলেও বিন্দুমাত্র রাগ দেখাল না। এমনিতেই রাগ জিনিসটা তার ধাতে নেই, সে সহজে মেজাজ হারায় না। বরং ঠোঁটের কোণে এক মায়াবী হাসি ফুটিয়ে সে গভীর গলায় জবাব দিল,

“সে তো আমার মগজে ঢুকে যাওয়া মরণঘাতী এক বিষ, অথচ আমার এই অবাধ্য হৃদয়ে ঠিক সেই বিষের নামটাই হয়ে আছে... ‘প্রেম’।”

নির্ঝরের মুখে এই নিষ্ঠুর সত্যি কথাটা শোনার পর রেশমির চোখের কোনগুলো মুহূর্তের মধ্যে জলে ভরে উঠল। অসহ্য কান্নায় তার চোখের পলকগুলো কাঁপতে লাগল, জলের ফোঁটাগুলো গাদাগাদি করে উপচে পড়ার উপক্রম হলো। মনে মনে তার বুক চিরে আর্তনাদ বেজে উঠল,

আজ এই ভালোবাসার বাক্যগুলো তো তার নিজের কিসমেও লেখা হতে পারত, তার জন্যেও তো এমন করে কেউ বলতে পারত! কেন তবে সে সেই ভাগ্যবতী হয়ে জন্মাল না?

রেশমির ভিজে যাওয়া চোখের দিকে এক পলক তাকিয়ে নির্ঝর নরম সুরে আবার ডেকে উঠল,

"তোমায় একটা ভীষণ গোপন কথা বলি?”

নির্ঝরের কথা শোনার পর রেশমি উৎসুক ও আশাবাদী দৃষ্টিতে তার দিকে তাকাল। তার চোখের পলকগুলো তখনো কান্নায় ভেজা, পাপড়িগুলো আর্দ্র। রেশমির মুখের সেই না-বলা আকুতি আর চোখের জলটুকু নির্ঝরের তীক্ষ্ণ চোখের আড়ালে রইল না। সে খুব আলতো করে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিল। তারপর গভীর ও ভারাক্রান্ত গলায় বলে উঠল,

“তুমি চাইলেও কোনো দিন আমাকে নিজের করে পাবে না, রেশমি। কারণ... সেই রাস্তাটা আমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে।”

নির্ঝরের মুখে এমন অদ্ভুত কথা শোনার পর রেশমির গলার ভেতরটা কেমন যেন কাঠ হয়ে গেল, কথাগুলো যেন আর গলা চিরে বের হতে চাইছে না। তবুও বুকভাঙ্গা কষ্ট চেপে সে কাঁপাকাপা গলায় কোনোমতে জিজ্ঞেস করল,

“ম... মানে? কী বলতে চাইছেন আপনি?”

রেশমির প্রশ্নের কোনো উত্তর দিল না নির্ঝর। সে ধীর পায়ে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তারপর ধীর পদক্ষেপে ছাদের রেলিঙের ঠিক পাশে গিয়ে ফিক করে দাঁড়িয়ে পড়ল। পশ্চিম আকাশে তখন রক্তিম সূর্যটা পাহাড়ের আড়ালে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

ঠিক একটু পরেই সব ছাপিয়ে নামবে নিকষ কালো রাতের অন্ধকার। ঠিক যেমনটা অনেক আগেই নেমে এসেছে তার নিজের একলা জীবনেও।

রেলিঙে হাত রেখে উদাস দৃষ্টিতে দূরে তাকিয়ে সে ভারী গলায় বলে চলল,

“আমি আমার ধর্ম পরিবর্তন করেছি, রেশমি। তাকে এই জনমে শেষ পর্যন্ত নিজের করে পাবো কি না, তা আমার নিজেরও জানা নেই। তবে নিজের মতো করে চেষ্টা করে যেতে তো আর কোনো বাধা নেই। আর আজ এই সত্যিটার পর... তোমার আর আমার ধর্মও যে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল! তুমি আমার চেয়ে লাখো গুণে ভালো কোনো ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাবে, বিশ্বাস করো।”

নির্ঝরের এই নির্মম কথাগুলো শোনার পর রেশমির পায়ের নিচের মাটিটা যেন এক মুহূর্তের জন্য হুড়মুড় করে সরে গেল। তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে এল। চোখের কোণ উপচে বাঁধভাঙা জলের বন্যা নামল।

ঝরঝর করে গরম জল গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল তার থুতনি বেয়ে। তার জীবনের বেঁচে থাকার শেষ আশাটুকুও আজ নির্ঝর নিজের হাতে চিরতরে নিভিয়ে দিল। বুকে তীব্র চাপ ধরে আসায় তার যেন এক ফোঁটা নিশ্বাস নিতেও হাঁসফাস লাগছিল।

কোনোমতে নিজেকে সামলে নিয়ে কান্নাভেজা রুদ্ধ গলায় সে আর্তনাদের সুরে বলে উঠল,

“আমার জীবনের শেষ আশার আলোটুকু... কেন এভাবে নিভিয়ে দিলেন, নির্ঝর দা?”

ভয়ংকর কান্নায় রেশমির ছোট্ট গলাটা তখন থরথর করে কাঁপছে, আর কোনো কথা স্পষ্ট করে উচ্চারণ করার শক্তিও তার অবশিষ্ট নেই।

ঠিক সেই মুহূর্তেই ছাদের ওপাশ থেকে চোখ ফিরিয়ে রেশমির দিকে তাকাল নির্ঝর। আর তক্ষুনি তার কপাল কুঁচকে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল চোখের সামনে, রেশমির নাক দিয়ে গলগল করে তাজা রক্ত ঝরতে শুরু করেছে!

রেশমির ফর্সা মুখটা তখন আতঙ্কে আর কান্নায় সম্পূর্ণ বিবর্ণ হয়ে গেছে। তার হাত-পা মারাত্মকভাবে থরথর করে কাঁপতে শুরু করেছে, শরীরের ভারসাম্য হারিয়ে শরীরটা কেমন যেন ঢলে পড়ছে দুপাশে।

রক্তক্ষরণের সেই দৃশ্য দেখে মুহূর্তে মাথা কাজ বন্ধ করে দিল নির্ঝরের। আর এক মুহূর্তও অপেক্ষা না করে সে বিদ্যুতের বেগে দৌড়ে গিয়ে লুটিয়ে পড়ার আগেই রেশমিকে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে ধরল।

উদ্বেগ আর আতঙ্কে গলা ফাটিয়ে সে চিৎকার করে ডেকে উঠল,

“এই রেশমি! এই! কী হয়েছে তোমার? চোখ খোলো... এই রেশমি!”

নির্ঝরের সেই আর্ত চিৎকারের শব্দটা ছাদের নিরবতা ভেঙে চারপাশ কাঁপিয়ে তুলল। সেই চিৎকার শুনেই ছাদের অন্য কোণ থেকে রওনক আঁতকে উঠে দৌড়ে ছুটে এল। ঠিক তখনো রেশমি প্রচণ্ড যন্ত্রণায় তার মাথার একপাশ দুই হাতে শক্ত করে চেপে ধরেছে।

মাথার ভেতরটা যেন ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। অসহ্য সেই যন্ত্রণায় ডুকরে কেঁদে উঠল মেয়েটা। নির্ঝরের শক্তিশালী বাহুর বেষ্টনীর ভেতরে থেকেই তার চোখের পলকগুলো আস্তে আস্তে বুজে আসতে লাগল। মৃত্যুর মতো শীতল এক আচ্ছন্নতা তাকে গ্রাস করছে। নির্ঝরের কাপাকাপা বুকের কাছাকাছি তাকিয়ে, ঝরঝর করে জল গাল বেয়ে নামতে নামতে সে ক্ষীণ ও কাঁপাকাপা কণ্ঠে ভাঙা গলায় বলে উঠল,

“কেন... কেন আমায় একটু শান্তিতে বাঁচতে দিলেন না, নির্ঝর দা...?”

কথাটা শেষ হতেই তার নিস্তেজ শরীরটা যেন পুরোপুরি এলিয়ে পড়ল।

ঠিক সেই মুহূর্তেই রওনক এসে দৌড়ে তাদের কাছে পৌঁছাল। বোনকে ওই অবস্থায় নির্ঝরের বাহুডোরে আচ্ছন্ন হয়ে থাকতে দেখেই তার মাথার রক্ত পায়ে চড়ে বসল। বুকটা মোচড় দিয়ে উঠল। আর এক মুহূর্ত দেরি না করে সে রেশমিকে নির্ঝরের কাছ থেকে নিজের বুকে টেনে তুলে নিল। একমাত্র আদরের বোনটার এমন করুণ দশা দেখে শক্ত মনের রওনকের চোখ দুটোও জলে ভিজে উঠল। চোখের জল গাল বেয়ে নেমে এল তার।

সে আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না। রেশমিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে সে এক ঝটকায় তাকে পাজা কোলে তুলে নিল। আর পাগলের মতো সিঁড়ির দিকে ছুটতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে কাঁপাকাপা গলায় সে বারবার ডাকতে লাগল—,

“এই বোন! ও বোন রে, চোখ খোল! আমার দিকে তাকাও! তোর কিচ্ছু হতে দেব না আমি,চ্ছু না! তোর যা কিছু লাগবে, সব এনে দেব। তুই শুধু চোখটা মেলে তাকা! তুই ছাড়া আমার আর কে আছে রে? তুই আমার চাঁদের টুকরো বোন... এমন করিস না আমার সাথে! দেখ, তোর ভাই কেমন ভয় পাচ্ছে... প্লিজ চোখ খোল!”

সিঁড়ি বেয়ে হুড়মুড় করে নিচে নামতে নামতে রওনক গলা ফাটিয়ে বাড়ির ভেতরে চিৎকার করে ডাকতে লাগল,

“আব্বা! ও আব্বা! তাড়াতাড়ি বাইরে আসুন! আমার রেশমির আবার ওই অসুখটা ধরেছে, আব্বা! জলদি গাড়ি বের করুন, তাড়াতাড়ি!”

ওদিকে ছাদের ওপর পাথরের মূর্তির মতো একদম একা দাঁড়িয়ে রইল নির্ঝর। তার দুই পা যেন মাটিতে সেঁটে গেছে, আর এক পাও সামনে এগোচ্ছে না। চারপাশের সবকিছু তার কাছে কেমন যেন গোলমেলে, অন্ধকার আর থমথমে ঠেকছে।

শূন্য দৃষ্টিতে সে কেবল ওই শূন্য সিঁড়ির দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক অজানা অপরাধবোধে টনটন করে উঠল, মেয়েটা তাকে এতখানি ভালোবেসে ফেলেছিল?
.
~~~~~~~~~~~~~
.
[⚠️আগামীকাল বোনাস পর্ব দিতে পারি যদি এই পর্বে ২ হাজার রিয়্যাক্ট টা আগামীকালই ফুল হয়ে যায়।]

সন্ধ্যা গড়িয়ে একে একে ঘড়ির কাঁটা পেরিয়ে রাত তখন ঠিক নয়টা ছুঁয়েছে। দীর্ঘ কয়েক ঘণ্টার এই একটানা বসা সময়ে রুপস্মিতাকে একে একে গুচ্ছ গুচ্ছ অংকের ফর্মুলা আর জটিল সব হিসেব নিকেশ কড়ায় গণ্ডায় বুঝিয়ে করিয়েছে নীরভান।

শুধু তা ই নয়, এতগুলো সূত্র একেবারে পানির মতো মুখস্ত করতে দিয়েছে তাকে। বাধ্য মেয়ের মতো এই মুহূর্তে সে টেবিলে বসে একমনে সেই সূত্রগুলোই আওড়ে আওড়ে মুখস্ত করার চেষ্টা করছে।

নিজেকে এখন আর বড় কোনো মেয়ে বলে মনেই হচ্ছে না তার, মনে হচ্ছে সে যেন কোনো অবুঝ ছোট্ট শিশু! বাড়ির কেউ, এমনকি তার মা-বাবাও পড়াশোনার জন্য কখনো এভাবে কড়া শাসন করে পড়ায়নি। পদার্থবিজ্ঞানে সে কেন এমন লজ্জাজনকভাবে ফেল করে বসল, সেই হিসেবটা সে আজও মাথার ভেতর মেলাতে পারছে না।

তার ঠিক সামনেই গম্ভীর মুখে একটা মোটা বই খুলে বসে আছে নীরভান। লোকটার দুই কানেই তখন ব্লুটুথ ডিভাইস গোঁজা।

রুপস্মিতা কিছুতেই মাথা দিয়ে এটা মেলাতে পারছে না, মানুষ একটা ভারী বই পড়ার সময় আবার কানে ব্লুটুথ গুঁজে গান বা অন্য কিছু শোনে কী করে? একই সাথে দুটো ভিন্ন জায়গায় মানুষ এত নিখুঁত মনোযোগ ধরে রাখবেই বা কেমন করে? ঠিক তখনই আনমনা রুপস্মিতার ওপর হঠাৎ আড়চোখে একটা শীতল দৃষ্টি ফেলল নীরভান।

কাছাকাছি এসে গম্ভীর গলায় তিনি জিজ্ঞেস করল,

“মুখস্থ করা শেষ?”

প্রফেসরের হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে গিয়ে রুপস্মিতা শুধু নীরবে মাথা নাড়ল।

নীরভান তখন নিজের এক কান থেকে ব্লুটুথ ডিভাইসটা সাবধানে খুলে বইয়ের ঠিক মাঝের পৃষ্ঠায় গুঁজে রাখল। তারপর বইটা ধপ করে বন্ধ করে সোজা রুপস্মিতার চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুঁড়ে দিল,

“বলো তো, একটি ফোটনের শক্তি নির্ণয়ের মূল সূত্রটি কি?”

হুট করে এমন প্রশ্নে একটু সময় নিয়ে ভেবেচিন্তে রুপস্মিতা আমতা আমতা করে জবাব দিল,

“E = hv। অর্থাৎ, একটি ফোটনের শক্তি সরাসরি তার কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্ক যত বেশি হবে, ফোটনের শক্তিও ঠিক ততটাই বেশি হবে। এখানে... এখানে W হলো শক্তি, h হলো প্ল্যাঙ্ক ধ্রুবক, আর v হলো ফোটনের কম্পাঙ্ক।”

ঠিক সেই মুহূর্তে নীরভানের মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে একবার চোখ বুলিয়ে সে টেবিলের ওপর খোলা থাকা বইটা এক ধাক্কায় রুপস্মিতার দিকে একটু এগিয়ে দিয়ে শীতল গলায় বলে উঠল, “ওয়েইট হিয়ার। আই অ্যাম কামিং ব্যাক।”

কথাটা শেষ করেই সে আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে গেল।

নীরভান ঘর থেকে চলে যাওয়ার সাথে সাথেই কৌতূহলে রুপস্মিতার বুকের ভেতরটা নেচে উঠল। সে চারপাশটা একবার দেখে নিয়ে আড়চোখে দরজার দিকে তাকাল। তারপর একটু ঝুঁকে নীরভানের সেই পড়া বইটা নিজের সামনে টেনে আনল। বইয়ের পাতা থেকে ব্লুটুথ ডিভাইসটা তুলে নিয়ে কোনো কিছু না ভেবেই সে সেটা নিজের কানে গুঁজে বসল।

ডিভাইসটা কানে ঠেকা মাত্রই ওপাশ থেকে এক ভারী, গভীর পুরুষের ইংরেজি কণ্ঠস্বর ভেসে এল। রুপস্মিতা মনোযোগ দিয়ে বইটার পাতার দিকে তাকাতেই তার চোখ কপালে উঠল, ব্লুটুথে ঠিক যে লাইনগুলো বলা হচ্ছে, বইয়ের পাতার লাইনগুলোর সাথে তার নিখুঁত মিল রয়েছে!

তার মানে প্রফেসর নীরভান এতক্ষণ কোনো সাধারণ পড়াশোনা করছিলেন না, তিনি একটা প্রাপ্তবয়স্ক রোমান্টিক বা ডার্ক ফিকশন নভেলের অডিওবুক শুনছিলেন!

হঠাৎ করেই কানের ভেতর দিয়ে ভেসে আসা একটা নির্দিষ্ট সংলাপ কান ছুঁয়ে মস্তিষ্কে পৌঁছাতেই রুপস্মিতার ফর্সা মুখটা লজ্জায় একেবারে টকটকে লাল হয়ে গেল। ব্লুটুথ থেকে তখন ভেসে আসছিল সেই খোলামেলা ও উত্তপ্ত সংলাপটি,

“Good girl. Take my fingers and after you've come at least once, then if you're really good, I'll give you my ck. Now take your shirt off.”

কথাটা কানে যাওয়ার সাথে সাথেই রুপস্মিতা যেন ইলেকট্রিক শক খাওয়ার মতো চমকে উঠল। সে তৎক্ষণাৎ কাঁপাকাপা হাতে কান থেকে ব্লুটুথ ডিভাইসটা টেনে বের করে ফেলল। লজ্জায় তার মনে হলো কান দিয়ে যেন রীতিমতো ধোঁয়া বের হচ্ছে!

তার মাথার তালু পর্যন্ত গরম হয়ে গেল। সে মনে মনে শিউরে উঠে নিজেকে নিজে ধিক্কার দিয়ে ভাবল, ছিঃ ছিঃ! তার ওই গম্ভীর, ব্যক্তিত্বসম্পন্ন প্রফেসর কিনা লুকিয়ে লুকিয়ে এমন ডার্ক রোম্যান্স বই পড়েন আর তার অডিওবুক শোনেন!

লজ্জায় তার গালগুলো তখন আগুনে পোড়ার মতো পুড়ছে। তড়িঘড়ি করে সে ডিভাইসটা বইয়ের পৃষ্ঠার মাঝে গুঁজে রেখে বইটা আগের মতো বন্ধ করে দিল।

ঠিক ঠিক ঠিক সেই মুহূর্তেই ফোন কল সেরে ঘরে ফিরে এল নীরভান। সে এসে সোজা নিজের চেয়ারে বসল। তারপর সামনের বন্ধ বইটা একটু সরিয়ে সেটা খুলে চোখ বুলোতেই তার কপাল কুঁচকে গেল। সে দেখল, বইয়ের মাঝে দুটো ইয়ারবাডস একসঙ্গে রাখার কথা থাকলেও সেখানে মাত্র একটা রয়েছে, অন্যটা নেই!

ভ্রু কুঁচকে সে সন্দেহভাজক ও তীক্ষ্ণ দৃষ্টিতে রুপস্মিতার দিকে তাকাল।

নীরভানের চোখের তীক্ষ্ণ ও সন্দিগ্ধ দৃষ্টি সরাসরি নিজের ওপর এসে পড়তেই রুপস্মিতার বুকটা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কাঁপতে শুরু করল। সে ভীষণভাবে ঘাবড়ে গেল। এই মুহূর্তে প্রফেসরের সামনে এমন ধরা পড়ে যাওয়ার চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে?

তার মনে তখন একটাই চিন্তা, প্রফেসর যদি বুঝতে পেরে যায় যে সে ওই বইয়ের অতীব লজ্জাজনক আর প্রাপ্তবয়স্ক কথাগুলো নিজের কানে শুনে ফেলেছে, তবে তো লজ্জায় তার মাটিতে মিশে যাওয়ার দশা হবে!

নীরভান ঠান্ডা ও গম্ভীর গলায় সরাসরি প্রশ্ন করল,

“আমার আরেকটা এয়ারবাডস কোথাও দেখেছো?”

প্রশ্নটা শোনার সাথে সাথে রুপস্মিতা প্রাণপণে দুপাশে ঘনঘন মাথা নেড়ে আমতা আমতা করে জানাল যে সে কিচ্ছু জানে না।

কিন্তু তাতেও বরফ গলল না। নীরভানের কপাল কুঁচকে ভাজটা আরও গভীর ও সংকুচিত হয়ে উঠল। তিনি এক পলক রুপস্মিতার থমথমে মুখের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে উঠলেন,

“ইউ ক্যান গো নাও।”

প্রফেসরের মুখ থেকে যাওয়ার অনুমতি মিলতেই রুপস্মিতা মনে মনে স্বস্তির একটা লম্বা নিঃশ্বাস ফেলল। সে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে থাকার বোকামি করল না, তক্ষুনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ার জন্য নড়াচড়া শুরু করল।

আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল মহাবিপত্তি!

নড়াচড়া করতেই রুপস্মিতার পরিধেয় পোশাকের ভাজ থেকে খসে পড়ে গেল সেই দ্বিতীয় এয়ারবাডসটা! হয়ত ভুল করে তার কাপড়ের ভাজে পড়েছিলো সেইটা। মেঝের ওপর পড়ার সাথে সাথে সেটার ধাতব বা প্লাস্টিক টোকার শব্দটা চারপাশের নীরবতা ভেঙে একেবারে সশব্দে বেজে উঠল।

শব্দটা শোনার সাথে সাথে রুপস্মিতার মাথার তালু থেকে পা পর্যন্ত রক্ত গরম হয়ে গেল। লজ্জায় তার একদম মরি মরি অবস্থা! মনে হলো এই মুহূর্তে যদি মেঝের নিচ দিয়ে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকত, সে সেটাই বেছে নিত।

ওদিকে টেবিলের ওপারে বসা নীরভানের কপাল কুঁচকে থাকা ভাজগুলো মুহূর্তের মধ্যে সমান হয়ে গেল। তার চোখের মণি দুটো আরও সরু, আরও তীক্ষ্ণ হয়ে উঠল। চেয়ার থেকে সামান্য সামনের দিকে ঝুঁকে তিনি নিচু হলেন। তারপর মেঝের ওপর পড়ে থাকা সেই ছোট এয়ারবাডসটা নিজের দীর্ঘ আঙুলে তুলে নিলেন।

সোজা হয়ে বসে ঠান্ডা ও গম্ভীর গলায় তিনি প্রশ্ন করল,

“এই জিনিসটা তোমার কাছে গেল কী করে? লুকিয়ে লুকিয়ে আমার বইয়ের মাঝখান থেকে ওটা নিয়ে কি কিছু শুনেছো তুমি?”

হাতে হাতেনাতে ধরা পড়ে গিয়ে রুপস্মিতা তখন পুরোপুরি কাঠ হয়ে গেছে। ভয়ে ঢোক গিলে সে পরিস্থিতি সামলানোর জন্য কোনো রকমে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দ্রুত বলে বসল,

“একদমই না! আমি তো... আমি তো শার্ট পড়ছিলাম!”

কথাটা মুখ দিয়ে বের হওয়ার পর নিজের কানকেই নিজে বিশ্বাস করতে পারল না রুপস্মিতা! সে কী আবলতাবল বকে বসল!

ওদিকে নীরভান তার কথা শুনে ভ্রু দুটো একসঙ্গে কুঁচকে ফেললেন। হতভম্ব গলায় তিনি সন্দেহভাজক চাউনিতে তাকিয়ে শুধাল,
“শার্ট পড়ছিলে মানে? কী বলছ এসব?”

নিজের ভুল বকে ফেলার সঙ্গে সঙ্গেই রুপস্মিতা নিজের জিহ্বায় কামড় দিল। উফ! ওই অডিওবুকের সেই শেষ লাইনটা “Take off your shirt now” তখনো তার মাথার ভেতর একদম পাক খেয়ে ঘুরছিল, আর সেই তাড়াহুড়োতেই না কি না বলে সে কি না আবলতাবল বকে বসল!

ভয়ে হকচকিয়ে গিয়ে সে তড়িঘড়ি করে সামলানোর সুরে বলে উঠল,

“না, না! মানে... আমি ফিজিক্স খুলছিলাম!”

নীরভান তখনো এক ভুরু উঁচিয়ে সন্দিগ্ধ চোখে তাকিয়ে আছে। তিনি বেশ অবাক হওয়ার সুরে বলল,

“ফিজিক্স খুলছিলে?”

নিজের খামখেয়ালি কথায় নিজেই বিরক্তিতে ফেটে পড়ার জোগাড় হলো রুপস্মিতার। সে চোখ দুটো শক্ত করে খিঁচিয়ে নিয়ে এক পলক প্রফেসরের দিকে তাকিয়ে বলে ফেলল, “ম্যাথ... আমি ম্যাথ করছিলাম!”

নীরভান এবার আরও এক কাঠি সরে এসে ঠান্ডা ও শ্লেষের সুরে প্রশ্ন করল,

“ব্লুটুথ ইউজ করে ম্যাথ করছিলে?”

পরিস্থিতি ক্রমেই আরও জটিল হয়ে ওঠায় রুপস্মিতা তখন পুরোপুরি দিশেহারা। সে কোনো কুলকিনারা না পেয়ে বেমক্কা বলে বসল,

“না! পেন্সিল দিয়ে!”

নীরভানের চোখ দুটো এবার আরও সরু হয়ে এল। গলায় এক অদ্ভুত কৌতূহল ও বিরক্তির সুর ফুটিয়ে তিনি বলল,

“পেন্সিল? তা ম্যাথ করতে গিয়ে হঠাৎ পেন্সিল আসলো কোথা থেকে?”

আর পেরে উঠল না রুপস্মিতা। প্রফেসরের এই সাঁড়াশি প্রশ্নবাণের সামনে দাঁড়িয়ে থাকার এক ফোঁটাও শক্তি বা সাহস তার আর অবশিষ্ট নেই। লজ্জায় তার মুখ দিয়ে আর একটা কথাও বের হলো না। সে মাথা নিচু করে এক সেকেন্ডও আর সেখানে দাঁড়িয়ে রইল না, একছুটে ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে পালিয়ে গেল।

রুপস্মিতা হুড়মুড় করে ঘর ছেড়ে চলে যাওয়ার পর নীরভান একদৃষ্টিতে তার চলে যাওয়ার সেই শূন্য দরজার পানে তাকিয়ে রইল। তারপর হাতের সেই ছোট এয়ারবাডসটার দিকে চোখ বুলিয়ে তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল।
.
~~~~~~~~~~~
.
টিভির স্ক্রিনে ভেসে ওঠা ব্রেকিং নিউজটার দিকে তাকিয়ে নিহাদ খানের হাতের রিমোটটা থমকে গেল। খবরের শিরোনামে বলা হচ্ছে,

UNAM ইউনিভার্সিটির পাঁচজন শিক্ষার্থীর বিচ্ছিন্ন মাথাওয়ালা মরদেহ একটি পরিত্যক্ত কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। গত বেশ কিছুদিন ধরে নাকি তারা নিখোঁজ ছিল এবং তাদের পরিবারের পক্ষ থেকেও থানায় সাধারণ ডায়েরি বা মিসিং কেস করা হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডকে কোনোভাবেই নেহাত দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরদেহগুলো ইতোমধ্যে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই চিকিৎসকরা বিস্তারিত জানাতে পারবেন।"

খবরটা শোনার পর থেকেই নিহাদ খানের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঠান্ডা একটা ভয়ের স্রোত তাঁর মেরুদণ্ড বেয়ে নেমে গেল। তাঁর একমাত্র মেয়ে তো এই একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে!

এতদিন মেয়ের শখ, তার স্বাধীনভাবে বেঁচে থাকার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তিনি তাকে দূরে রেখেছিলেন। ভেবেছিলেন নিজের পায়ে দাঁড়াতে দেওয়াটাই বুঝি মেয়ের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। কিন্তু আজ এই বিভীষিকাময় খবরটা দেখার পর সেই সমস্ত ভাবনা নিমেষে চুরমার হয়ে গেল।

বুকের ভেতর ভয়ের যে তীব্র ঝড়টা আছড়ে পড়েছে, তা সামলানো তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর এক মুহূর্তও ঝুঁকি নিতে চান না তিনি। এই মুহূর্তে মেয়েকে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে আনতে হবে।

তারপর বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারোর হাতে তার দায়িত্ব সঁপে দিতে পারলে তবেই তাঁর বুক থেকে এই পাথর নামবে। এই দুশ্চিন্তা, মেয়ের নিরাপত্তা নিয়ে এই প্রতিনিয়ত আতঙ্কে বেঁচে থাকা আর সহ্য হচ্ছে না।

সিদ্ধান্তটা আর পেছানোর উপায় নেই। কাল সকালেই সিয়ামের বাবার সাথে ফোন করে বিষয়টি নিয়ে পাকাপাকি কথা বলতে হবে। এই মুহূর্তে একটা শক্ত ভরসা আর বিশ্বাসের হাতই তার মেয়ের জীবন রক্ষা করতে পারে।

চলমান........

[ কারেন্ট না থাকায় গল্প দিতে দেরি হলো। আমি যদি ৮ টা বলি তাহলে ৯ টা ধরে রাখবেন🙂। আর আর আর কাল একটা বোনাস পর্ব দিতে পারি যদি এই পর্বে দেখি ২ হাজার রিয়্যাক্ট ডান হয়ে গিয়েছে তবে। আর সামনে ধীরব ধীরে কিছু খু*নের বর্ণনা আসবে। তাই দুর্বল হার্টের রোগীদের আগেই সাবধান করছি। কারণ আমি আবার কাটাছেঁড়ার বিষয়গুলা লিখতে খুউউউব পছন্দ করি🌚। ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 18 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন