#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {১৮}
#আইজা_নূর_পায়েল
[পোস্ট সামনে গেলে রিয়্যাক্ট করবেন একটা]
~~~~~~~~~~~
সময় তার নিজের নিয়মেই সামনে এগিয়ে চলে। কিন্তু অপরাধবোধের ভারী একটা চাদর যেন নির্ঝরের সমস্ত সত্ত্বাকে জড়িয়ে ধরেছে। তাই হাজার চেষ্টা করেও রেশমির সামনে গিয়ে দাঁড়ানোর ন্যূনতম সাহস সে আর সঞ্চয় করতে পারেনি।
রওনক তাকে এই কদিনে বেশ কয়েকবার ফোন করেছিল, কিন্তু নিজের ভেতরে জমা থাকা তীব্র অপরাধবোধের কারণে সে ফোনগুলোর একটিও রিসিভ করার সাহস পায়নি। অথচ মনের ভেতর এক অদ্ভুত প্রশ্ন তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে।
এই গোটা ঘটনায় তার নিজের আসল অপরাধটা ঠিক কোথায়? সে তো কেবল নিজের সত্যটা প্রকাশ করেছিল! তবুও সে এক অদৃশ্য কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে চূড়ান্ত অপরাধীর মতো।
অবশ্য পরবর্তী সময়ে খোঁজ নিয়ে সে জানতে পেরেছিল, রেশমির ছোটবেলা থেকেই জন্মগতভাবে মারাত্মক সমস্যা রয়েছে। চিকিৎসকরা বহুবার কড়া নির্দেশ দিয়ে সতর্ক করে দিয়েছিলেন, মেয়েটিকে যেন কোনো অবস্থাতেই অতিরিক্ত মানসিক চাপ বা দেওয়া না হয়। মনের ওপর সেই চাপ যখনই সহ্যসীমার বাইরে চলে যায়, ঠিক তখনই তার ব্রেইনে রক্তক্ষরণ শুরু হয়।
আজ সেই মেয়েটার শারীরিক অবস্থা এতটাই শোচনীয় যে চিকিৎসকরাও তাকে নিয়ে শঙ্কায় রয়েছেন। বিবেক তাকে বারবার তাড়া করে ফিরছে। একবার অন্তত তার উচিত গিয়ে রেশমিকে দেখে আসা। কিন্তু পরমুহূর্তেই বুকটা কেঁপে উঠছে। সে তার বন্ধু রওনকের চোখের দিকে সোজাসাপ্টা চোখ রাখবে কী করে?
নিজের দুই পাশে সজোরে মাথাটা ঝাঁকিয়ে মাথার ভেতর ঘুরপাক খাওয়া এই যন্ত্রণাদায়ক চিন্তাগুলো এক নিমিষে দূর করে দিল নির্ঝর। না, এভাবে গুটিয়ে থাকলে চলবে না। রাতে সে একবার ঠিকই যাবে রেশমির কাছে। এমনিতেও তার নিজের হাতে তো আর বেশি সময় নেই!
.
~~~~~~~~~~~~~
.
বাইরে থেকে পরিত্যক্ত কারখানাটা একদম নিস্তব্ধ ও মৃত মনে হলেও ভেতরকার পরিবেশটা ভীষণ থমথমে ও আতঙ্কজনক পরিবেশ। সারিবদ্ধভাবে পাতা পাঁচটা চেয়ারে পাঁচজন তরুণকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। দড়িগুলো এত জোরে টানা হয়েছে যে তাদের হাতের চামড়া ছিলে গিয়ে রক্ত বের হয়ে গেছে।
ভয়ে তাদের গলা দিয়ে একটা টু শব্দও বের হচ্ছে না।মাথার চুল ও কপাল চুইয়ে চিপচিপে ঘাম ঝরছে। তাদের ঠিক সামনেই চুপচাপ বসে আছে কালো হুডি পরা একজন লোক।
সে হুট করে উঠে দাঁড়িয়ে কোণের টেবিলে রাখা পুরোনো আমলের একটা রেডিও বা সাউন্ড সিস্টেমের সুইচ অন করে দিল। নিস্তব্ধ ঘরটাতে বেজে উঠল পুরোনো একটি গান,
I know
You belong
To somebody new
But tonight
You belong to me
........
লোকটা হুডির হাতাটা কিছুটা গুটিয়ে হাতে একটা গ্লাভস পরে নিল। এরপর টেবিলের ওপর রাখা যন্ত্রপাতির মধ্য থেকে সার্জিক্যাল প্লাসটা তুলে নিয়ে ধীর পায়ে তাদের মধ্য থেকে একজনের কাছে গিয়ে দাঁড়াল। ছেলেটার গায়ে খুব শান্তভাবে হাত বুলিয়ে দিতে দিতে সে তার বাঁধনগুলো একে একে খুলে দিল।
হাত খোলা পাওয়ার পরেও ছেলেটার দৌড়ানোর বিন্দু মাত্র সাহস হলো না। লোকটার এই ঠাণ্ডা মাথার ও ভয়ংকর শান্ত আচরণে এমনিই তার কলিজা শুকিয়ে গেছে।
লোকটা ছেলেটার পিঠে হাত বুলিয়ে তাকে পাশের আরেকটা চেয়ারে এনে বসালাল। ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল, বারবার ক্ষমা চাইতে লাগল। সে নিজেই জানে না তার অপরাধ কী, তবুও প্রাণভয়ে মাফ চেয়ে যেতে লাগল সে।
লোকটা নির্বিকারভাবে ছেলেটার হাত দুটো টেবিলের ওপর রাখল। এরপর পেছন থেকে একটা কাপড় দিয়ে তার চোখ দুটো শক্ত করে বেঁধে দিল। যখন সে আবার ছেলেটাকে দড়ি দিয়ে চেয়ারের সাথে বাঁধতে গেল, তখন ভয়ের চোটে ছেলেটা ছটফট করে উঠল।
পালানোর জন্য সে ধস্তাধস্তি শুরু করল, কারণ তার ভেতরকার প্রবৃত্তি তাকে আসন্ন বিপদের আঁচ দিচ্ছে। কিন্তু ওই হুডি পরিহিত লোকটার শক্তির কাছে সে টিকতে পারল না। জোর করেই তাকে আবার চেয়ারের সাথে বেঁধে ফেলা হলো।
ছেলের এই ধস্তাধস্তিতে লোকটার মাথাটা যেন একটু গরম হয়ে উঠল। সে এক ঝটকায় ছেলেটার একটা হাত টেনে টেবিলের ওপর চেপে ধরল।
চেয়ারে পেরেক দিয়ে হাত গেঁথে ফেলার পর প্রথম ছেলেটার হাতের তালু আর কাঠের টেবিলের মাঝখানের জায়গাটা কেমন এক বীভৎস রূপ নিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। পেরেকটা যখন হাত ভেদ করে টেবিলের ভেতরে ঢুকে গেল, তখন চামড়া আর মাংসপেশিগুলো রিংয়ের মতো চারপাশে কুঁকড়ে ফুলে উঠেছে।
পেরেকের আশপাশের ত্বক সম্পূর্ণ ফেটে র/ক্ত গড়িয়ে পড়ছে, আর ক্ষ/তস্থান থেকে তাজা র/ক্তের বুদবুদ বের হচ্ছে। হাড় ভেঙে টুকরো হয়ে মাং/সের নিচে সাদা কণার মতো উঁকি দিচ্ছে।
হাতের সেই যন্ত্রণায় ছেলেটা গলা ফাটিয়ে একটা গগনবিদারী আর্তনাদ করে উঠল। তার সেই বিকট চিৎকারে লোকটা একটু থামল। এরপর টেবিলে রাখা একটা কাপড়ের টুকরো টেনে এনে অত্যন্ত সুকৌশলে ছেলেটার গলায় শক্ত করে পেঁচিয়ে বাঁধল। এমনভাবে, যেন সে যন্ত্রণায় ছটফট করে মরতেও না পারে, আবার চিৎকারও দিতে না পারে।
গলা শক্ত করে বাঁধা থাকায় ছেলেটা এখন চাইলেও আর সজোরে চিৎকার করতে পারছে না, তার মুখ দিয়ে বেরিয়ে আসছে কেবল এক দমবন্ধ করা গোঙানি। কিন্তু পৈশাচিক উল্লাসে মত্ত লোকটা এখানেই থামল না।
সে একই কায়দায় ছেলেটার অন্য হাতটাও টেনে টেবিলের ওপর রাখল এবং আরেকটি পেরেক হাতুড়ির আঘাতে তার বাম হাতসহ টেবিলের সাথে গেঁথে ফেলল। কাঠের টেবিলটা ততক্ষণে ছিটকে বের হওয়া রক্তে সম্পূর্ণ মাখামাখি হয়ে গেছে।
হাত দুটো টেবিলের সাথে পেরেকের ডগায় বিঁধে থাকার পর লোকটা অদ্ভুত এক মানসিক বিকৃতি নিয়ে ছেলেটার চোখের কালো কাপড়টা খুলে দিল। সে যেন চায় তার এই নির্মম ও নৃশংস শাস্তিটা ছেলেটি নিজের চোখেই দেখুক!
ঠিক তখনই লোকটা টেবিলে রাখা সার্জিক্যাল প্লাসটা তুলে নিল। খুব ধীরেসুস্থে, পরম যত্নে সেটার ধারালো মুখটা ছেলেটার হাতের আঙুলের নখের ফাঁকে প্রবেশ করাল। তারপর শক্ত হাতে এক টানে নখগুলো মাংসের নিচ থেকে চিরতরে ছিঁড়ে তুলে আনল!
নখ উপড়ে আসার পর আঙুলের সেই নরম গোলাপি পাল্প বা মাং/সের স্তরটি পুরোপুরি নগ্ন হয়ে ছাল উঠে লাল হয়ে ঝুলে রইল। নখের গোড়ার দিককার রক্তনালীগুলো ছিঁড়ে ফিনকি দিয়ে চিকন ধারায় র/ক্ত বের হতে লাগল, আর আঙুলের মাথাগুলো যন্ত্রণায় থরথর করে কাঁপতে কাঁপতে নীলচে বর্ণ ধারণ করল।
নখ উপড়ে আসার চরম ও অমানবিক যন্ত্রণার প্রকোপ সইতে না পেরে ছেলেটা তৎক্ষণাৎ চোখ উলটে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল।
পরের মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলা ছেলেটার এই নির্জীব অবস্থা দেখে লোকটা দারুণ বিরক্ত হলো। তার মুখের ভেতরের রাগটা আর নিয়ন্ত্রণেই রইল না। সে এক ঝটকায় সেই প্রথম ছেলেটাকে ওভাবেই ফেলে রেখে পাশের চেয়ার থেকে দ্বিতীয় আরেকটা ছেলেকে টেনে তুলে আনল। তবে এই ছেলেটার ক্ষেত্রে সে ব্যবহার করল ভিন্ন এবং আরও ভয়ংকর এক কৌশল।
দ্বিতীয় ছেলেটাকে সোজা করে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে সে ডানহাতে তুলে নিল একটা ধারালো ধাতব কাঁচি। এক মুহূর্তও দেরি না করে সে কাঁচিটার ফলা দিয়ে ছেলেটার গালের একপাশ থেকে শুরু করে ঠোঁটের কণা চিরে অন্য পাশ পর্যন্ত সজোরে এক টানে কেটে ফেলল!
ধারালো কাঁচির টানে গালের চামড়াটা দুই পাশে ফাঁক হয়ে ঝুলে পড়ল। পেশি ও চর্বির হলুদ আস্তরণ ভেদ করে ভেতরের মাড়ি ও মুখের ভেতরের দাঁতগুলো পর্যন্ত বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল।
চা/মড়া কাটার ধারের চারপাশটা গ্যাঁজিয়ে ওঠা র/ক্তে লাল হয়ে ফুলে উঠল, ফিনকি দিয়ে র/ক্ত নামতে লাগল থুতনি বেয়ে। মুহূর্তের মাঝেই ছেলেটার চেহারাটা এক পলকে এমন এক বিকট ও বীভৎস রূপ ধারণ করল যে দেখলেই বুক কেঁপে ওঠে।
তবে ভাগ্য বা অভিশাপ যাই বলা হোক না কেন ছেলেটা তখনও জ্ঞান হারায়নি। সে জীবন্ত অবস্থাতেই এই পৈশাচিকতা সহ্য করছে। লোকটা তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কী যেন বিড়বিড় করল।
এরপর সে টেবিলের নিচ থেকে ইটের দেওয়াল ফুটো করার ভারী ড্রিল মেশিনটা তুলে নিল। কোনো দ্বিধা না করে, চালু থাকা সেই ঘূর্ণয়মান ধাতব বিটটা সে সোজা ছেলেটার খোলা চোখের ভেতর ঢুকিয়ে দিল!
ঘূর্ণয়মান ধাতব বিটটা চোখের পাতাকে দুমড়ে-মুচড়ে ভেতরে ঢুকে যাওয়ার সময় চোখের সাদা অংশ আর কর্নিয়া নিমেষে থেঁতলে গেল। চোখের ভেতরের স্বচ্ছ জেলির মতো তরল আর রক্ত মিশে একটা কাদা কাদা পিণ্ড তৈরি হয়ে গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল।
অক্ষিগোলকটা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে কোটর থেকে আংশিক ঝুলে পড়ল, আর চোখের গভীর সুড়ঙ্গ থেকে উষ্ণ রক্তের ধারা অনবরत ঝরতে থাকল। চোখের ভেতরের মণির সমস্ত জেলি ছিটকে বাইরে বেরিয়ে আসার সাথে সাথেই ছেলেটার শরীরটা একটা তীব্র খিঁচুনি দিয়ে একেবারে শান্ত ও নিস্তেজ হয়ে ঝুলে পড়ল।
~~~~
ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করে দিতে বাধ্য হলো গোয়েন্দা ডিপার্টমেন্টের হেড অফিসার মিস্টার নীল। এর বেশি আর সহ্য করা যাচ্ছিল না। ছাত্রগুলোকে যেভাবে একে একে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তার সেই বিকারগ্রস্ত ও র/ক্তহিম করা দৃশ্য তার পেশাদার স্নায়ুটার ওপরও যেন এক অসম্ভব চাপ তৈরি করছিল।
জীবনের কতো বড় বড় জটিল ও ভয়ংকর অপরাধের সাক্ষী সে হয়েছে, কিন্তু ডার্ক ওয়েব থেকে জোগাড় করা এই ভিডিওর মতো এমন ঠান্ডা মাথার নৃশংসতা সে এর আগে কখনো দেখেনি।
সবচেয়ে বড় সমস্যা হলো, খুনির পরিচয় উদ্ধার করাটাকে এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে। অপরাধী এতটাই নিখুঁত ও চতুর যে সে ঘটনাস্থলে বা ভিডিওর কোথাও এমন কোনো সূক্ষ্ম সূত্র বা প্রমাণ ফেলে রাখেনি, যা ধরে একটু সামনে এগোনো যায়।
ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর থাকা INTERPOL অর্থাৎ আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থা, যা বিশ্বের ১৯৬টি সদস্যদেশের সমন্বয়ে অপরাধ দমনে কাজ করে। তার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান বা 'Head of Special Investigation Team' হিসেবে কর্মরত রয়েছে বাংলাদেশের গর্বিত নাগরিক জেহরান খান নীল।
আন্তদেশীয় অপরাধ, অত্যন্ত জটিল হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক অপরাধী চক্রের নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়াই তার মূল দায়িত্ব। বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয় করে স্পর্শকাতর তদন্ত পরিচালনা করা তার দৈনন্দিন কাজের অংশ।
মেক্সিকোর সেই পাঁচ ছাত্রের নির্মম হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর কেইসটাও শেষ পর্যন্ত এসে গড়িয়েছে তার টেবিলে। কেরিয়ারে জটিল থেকে জটিলতর বহু রহস্য সে সফলভাবে ভেদ করেছে, কিন্তু এই মামলাটা যেন তার আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।এর প্রতিটি পরত যেন এক একটা দুর্ভেদ্য জট।
মাথার ভেতর হাজারটা আন্তর্জাতিক অপরাধের চিন্তা ও এই নতুন কেসের জট পাকানো সমীকরণ ঘুরপাক খাওয়ার কারণে এক সময় সে নিজের রুমের খোলামেলা বারান্দায় এসে নীরবে দাঁড়িয়ে রইল।
বিকেলের দখিনা হাওয়ায় মনকে একটু শান্ত করার চেষ্টা চলছে, এমন সময় হালকা পায়ের শব্দে পেছন ফিরে সে দেখল। তার মা এসে হাজির হয়েছেন সেখানে।
ছেলের চিন্তিত মুখের দিকে তাকিয়ে কিছুটা অভিমানী সুরে মা বলে উঠলেন,
“কিরে নীল, এখনো এভাবে চুপচাপ বসে আছিস তুই! আজ তোকে একটা মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, সকালে ভালো করে মনেও করিয়ে দিলাম। অথচ তোর গায়ে তার কোনো নামগন্ধ নেই, তুই এখনো একটু রেডিই হোস নি?”
মায়ের এই লাগাতার জোরাজুরিতে ভেতরে ভেতরে চরম বিরক্তি বোধ করল নীল। গত দুইটা মাস ধরে তার মা প্রতিদিন এক জেদ ধরে বসে আছেন। পাত্রী দেখতে হবে, বিয়ে করতে হবে। এই একঘেয়ে কথা শুনতে শুনতে তার মাথা যেন আস্ত একটা জট পাকানো কেইস হয়ে গেছে।
সে হালকা স্বরে কিছুটা বোঝানোর সুরে বলল,
“মা, প্লিজ একটু রিল্যাক্স করো তো! আর কত মেয়ে দেখাবে বলো তো?”
ছেলের মুখে এমন উদাসীনতার সুর শুনে তার মা এবার অভিমানী গলায় ফুঁসে উঠলেন,
“তোর তো আজ পর্যন্ত কোনো মেয়েই পছন্দ হলো না! আমি নিজে হাতে এতগুলো ভালো ঘরের মেয়ে পছন্দ করে রাখলাম, কিন্তু তোর নাকি কাউকেই মনে ধরে না।”
নীল হালকা একটা ফোস করে দীর্ঘশ্বাস ফেলল। সে শান্ত গলায় নিজের যুক্তিটা বুঝাতে গিয়ে বলল,
“মা, কেবল একটা ফর্সা মুখ বা ভালো চেহারা দেখে তো আর জীবনসঙ্গী পছন্দ করা যায় না! আমি এমন একটা মেয়ে চাই, যাকে প্রথমবার দেখার সাথে সাথেই আমার মনের ভেতর থেকে একটা ফিলিংস আসবে যে ‘হ্যাঁ, মেয়েটার মাঝে স্পেশাল কিছু একটা আছে’ যাকে দেখে মনে হবে, হ্যাঁ, একেই আমি আমার বাকি জীবনের জন্য পাশে চাই।”
ছেলের এমন উচ্চাশা আর কথার প্যাঁচ শুনে নীলের মা এবার বেশ রেগেই গেলেন। তিনি কড়া গলায় বলে উঠলেন,
“থাক, আজ আর কোথাও যেতে হবে না তোর! তুই জীবনেও এমন আকাশ থেকে পড়া “কিছু একটা আছে” মার্কা মেয়ে পাবি না। তোর আর বিয়েও করতে হবে না, সারাজীবন একা একা ওই ফাইলপত্র নিয়ে পড়ে থাক!”
মায়ের এই হুট করে রেগে যাওয়া দেখে নীল বুঝল, এই মুহূর্তে ঝামেলা বাড়ালে সকাল পর্যন্ত জল গড়ায় গড়াবে। সে ঝামেলা এড়াতে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর হার স্বীকার করার ভঙ্গিতে বলল,
“ফাইন, ফাইন! মা, প্লিজ রাগ করো না তো। তুমি গিয়ে একটু রেডি হয়ে নাও, আমিও এই পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসছি। ঠিক আছে?”
.
~~~~~~~~~~~~~~
.
সময়ের কাঁটা তার নিজস্ব নিয়মে ঝড়ের বেগে বয়ে চলেছে। দেখতে দেখতে চোখের পলকে আরও চারটে দিন পেরিয়ে গেছে।
এই নিয়ে পাক্কা পনেরো দিন হয়ে গেল রুপস্মিতা নীরভানের বাড়িতে রয়েছে। অথচ অদ্ভুত এক পরিস্থিতির শিকার তারা। শহরের এমাথা থেকে ওমাথা চষে ফেলেও কোনো ভাড়াবাসা বা হোস্টেলের সিট জুটছে না তাদের কপালে।
কারোর কাছে গেলেই বাড়ি খালি থাকা সত্ত্বেও তারা সাফ জানিয়ে দিচ্ছে বাড়ি ভাড়া দেওয়া সম্ভব নয়। এই অদ্ভুত প্রত্যাখ্যানের কারণ কেউ জানে না, যা রুপ আর রিনাকে ভীষণভাবে হতাশ করে তুলেছে।
এদিকে গত চার দিনে নীরভানের হাতের ফ্র্যাকচার বা চোট অনেকটাই সেরে উঠেছে। কিন্তু এই কটা দিন তার সেবায় কোনো কমতি যায়নি। হাতের অবস্থা ভালো না থাকায় তিন বেলা করে নিজ হাতে নীরভানকে খাইয়ে দিতে হয়েছে রুপস্মিতাকে।
শুধু কি তাই? নীরভানের দৈনন্দিন ব্যবহারের জামাকাপড় গোছানো থেকে শুরু করে ঘরের টুকিটাকি সব গুছিয়ে রাখার কাজটিও করতে হয়েছে তাকে। অবশ্য এসবের পেছনে ছিল নীরভানের কড়া নির্দেশ ও একচ্ছত্র আধিপত্য।
আজ হুট করেই রুপস্মিতার সাথে দেখা করতে চলে এসেছে রিনা। দীর্ঘ পনেরো দিন পর দুই বান্ধবী যেন হাতে চাঁদ পেয়েছে! দুপুরের ঠিক পর থেকে তাদের যে অন্তহীন আড্ডা শুরু হয়েছিল, তা ফুরোনোর নামই নিচ্ছে না। ঘরের এককোণে বসে তারা দুই বান্ধবী মেতে আছে নিজেদের নানা গল্পে।
অন্যদিকে বাড়ির অন্য প্রান্তে ড্রয়িংরুমে পাশাপাশি বসে আছে নীরভান আর কাইলর। দিনকে দিন কাইলর ছেলেটার মাঝে কেমন যেন এক থমথমে গাম্ভীর্য জেঁকে বসেছে। আগের সেই প্রাণবন্ত ভাবটা আজ তার ভেতর আর নেই বললেই চলে।
কারোর সাথেই সে তেমন একটা কথা বলে না, সারাক্ষণ কেমন যেন একটা ঘোরলাগা নীরবতা তাকে ঘিরে থাকে। নীরভান কাজের ফাঁকে গভীর ও তীক্ষ্ণ দৃষ্টিতে একবার আড়চোখে তাকিয়ে দেখল কাইলরের সেই ভাবলেশহীন মুখের দিকে।
কাইলর মূলত ড্রয়িংরুমে এতক্ষণ চুপচাপ বসে অপেক্ষা করছে রিনার জন্যই। রিনার আড্ডা শেষ হলে তাকে সাথে করে বাড়িতে নিয়ে যাবে এইটাই তার একমাত্র উদ্দেশ্য।
কিন্তু গত কয়েক দিনে কাইলরের আচরণের এই আকস্মিক ও আমূল পরিবর্তন, তার এই অতিরিক্ত গাম্ভীর্য নীরভানের তীক্ষ্ণ নজর কোনোভাবেই এড়ায়নি।
নীরভান হাতের কাজ থামিয়ে সরাসরি কাইলরের দিকে নিজের সেই গভীর, ভেদ করা দৃষ্টি নিক্ষেপ করল। তারপর অত্যন্ত ভারী ও শান্ত স্বরে জিজ্ঞেস করল,
“তোর কি কিছু হয়েছে?”
কাইলর মুহূর্তের জন্য থমকে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল। নীরভানের চোখের দিকে তাকিয়ে নিজের গাম্ভীর্য বজায় রেখেই ছোট করে জবাব দিল
“কই! নাহ তো। কেন, কী হবে?”
নীরভান এক পলক কাইলরের চোখের দিকে তাকিয়ে থেকে একটা ছোট, তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর বলল,
“কারণ, তুই আজ পর্যন্ত আমাকে কখনো কোনো মিথ্যে বলিসনি। কিন্তু এইমাত্র তুই আমাকে মিথ্যে বললি।”
কথাটা শোনার সাথে সাথেই কাইলরের মুখের অভিব্যক্তি বদলে গেল। নীরভানের যেন এক অদ্ভুত দিব্যদৃষ্টি রয়েছে। মানুষের চোখের গভীরে তাকিয়ে সে মনের লুকানো সব কথা নিমেষে পড়ে ফেলতে পারে। কাইলর বুঝতে পারল, এই চোখের সামনে মিথ্যে বলে পার পাওয়া তার পক্ষে সম্ভব নয়। সে মুখের গাম্ভীর্য কিছুটা সরিয়ে এনে হালকা স্বরে বলল,
“আরে নাহ, সত্যি তেমন সিরিয়াস কিছু না। এমনিই জাস্ট... একটু স্ট্রেসড ছিলাম।”
নীরভান এই উত্তরের পর আর কোনো পাল্টা প্রশ্ন করল না। ড্রয়িংরুমে বেশ কিছুক্ষণ এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করল। কিছুক্ষণ পর নীরভান নিজেই সেই নীরবতা ভেঙে একটা অদ্ভুত প্রশ্ন করে বসল,
“তোর ওই নাগিনী আজ বাড়িতে যাবে কখন? আমার তো ঘুমানোর সময় হয়ে যাচ্ছে!”
কাইলর চমকে উঠে এমন এক অদ্ভুত দৃষ্টিতে নীরভানের দিকে তাকাল, যেন সে ভুত দেখেছে।
নীরভান কাইলরের সেই চাউনি দেখে নিজের চোখ সরিয়ে নিল। কিছুটা বিরক্তি ফুটিয়ে তুলে বলল,
“আশ্চর্য! আমাকে এইভাবে দেখার কী আছে?”
কাইলর নিজের নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরে হাসি আটকানোর চেষ্টা করল। তারপর কিছুটা তির্যক সুরে প্রশ্ন ছুড়ে দিল,
“আমার নাগিনীর সাথে তোর ঘুমানোর কী সম্পর্ক?”
নীরভান তার কপালটা আরও কিছুটা কুঁচকে ফেলল। সে এক মুহূর্তের জন্যও কোনো জবাব দিল না। কিন্তু কাইলর নাছোড়বান্দা। সে হাল ছাড়ার পাত্র নয়। মুখ টিপে হেসে সে আবার খোঁচা দিয়ে বলে উঠল,
“ভি, চেসমাস্টারের থেকে এভাবে দৃষ্টি লুকিয়ে কোনো লাভ নেই! সবাই জানে এই ‘চেসমাস্টার কাই’ এর চোখ ফাকি দেওয়া সম্ভব না। কিন্তু এই কদিন ধরে আমি তোর মাঝেও বেশ কিছু অদ্ভুত পরিবর্তন নোটিশ করেছি। হোয়াটস রং, ম্যান? তুই কি এখন আমার কাছ থেকেও কথা লুকাবি?”
নীরভান এবারও কোনো উচ্চবাচ্য করল না। মিনিট খানেক সে নিস্তব্ধ হয়ে বসে রইল, কিন্তু ভেতরের চাপা অস্থিরতা তাকে শান্ত থাকতে দিল না। এই মুহূর্তে তার একটা সিগারেট খুব প্রয়োজন। পকেট থেকে একটা সিগারেট বের করে সে ফায়ার অন করল, তারপর ভারী পায়ে সোজা বারান্দার দিকে হেঁটে চলে গেল।
কাইলরও নীরভানের পিছু পিছু সেও বারান্দায় এসে হাজির হলো। বারান্দার এক কোণায় রাখা আরামদায়ক দোলনাটাতে গিয়ে বসে পড়ল সে, আর নীরভান তখনো রেলিংয়ের কাছে দাঁড়িয়ে। খোলা আকাশের ম্লান জোছনা এসে সরাসরি পড়ছে নীরভানের ফর্সা চেহারায়। ব্লেডের ফলার মতো তীক্ষ্ণ চোয়ালটা এখন আরও শক্ত হয়ে আছে, মুখের পেশিগুলো টানটান।
বেশ কিছুক্ষণ ছাইয়ের ধোঁয়া উড়িয়ে নীরভান হঠাৎ করেই অত্যন্ত শান্ত, অথচ গম্ভীর গলায় বলে উঠল,
“আমি বিয়ে করেছি, কাই।”
খবরটা শুনে কাইলরের মুখে খুব বেশি একটা চমক বা অবাক হওয়ার ছাপ ফুটিয়ে উঠল না। সে যেন কিছুটা আন্দাজই করেছিল। নীরভান সিগারেট থেকে একটা টান দিয়ে আবার বলা শুরু করল,
“আজ থেকে প্রায় দুবছর আগে…”
সে একটু থেমে দৃশ্যপটটা মনে করার চেষ্টা করল, তারপর আবার বলতে শুরু করল,
“গতবার যখন আমি একটা সিক্রেট মিটিংয়ের কাজে বাংলাদেশ গেলাম না? সে সময় আমার বোন আমাকে বারবার ফোন করতে শুরু করল। তার ছেলের নাকি বিয়ে ঠিক হয়েছে, আমাকে সেখানে যেতেই হবে। এমনভাবে কান্নাকাটি আর অনুরোধ করছিল যে আমি না চাইলেও বাধ্য হয়ে সেখানে গিয়েছিলাম।”
কথাটা বলে সে আবার এক মুহূর্তের জন্য থামল। তারপর ধীরে ধীরে পেছন ফিরে কাইলরের দিকে তাকাল। কাইলর তখনো বেশ স্বাভাবিক ভঙ্গিতে দোলনায় বসে তার কথা শুনছে। নীরভানের মুখের গভীরে তখন জমে আছে একরাশ জটিল ক্লান্তি। সে আবার বলতে শুরু করল,
“আর সেখানে গিয়েই বাঁধে আসল বিপত্তি। বিয়ের ঠিক আগে মুহূর্তে দেখা গেল আমার সেই বোনের ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে গেছে! পরিবারের সেই মানসম্মান বাঁচাতে আর চারপাশের পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আমাকেই সেই বিয়ের পিঁড়িতে বসতে হলো। আমাকেই বিয়েটা করতে হলো।”
একটু দম নিয়ে সে আবার যোগ করল,
“বিয়েটা করার পরই আমি সোজা মেক্সিকো ফিরে এলাম। এরপর থেকে আজ পর্যন্ত আমি আর দেশেও যাইনি, ওই মেয়ের কোনো খোঁজখবরও রাখিনি। মেয়েটা তখন একদমই একটা বাচ্চা মেয়ে ছিল, বয়স ছিলো মাত্র পনেরো বছর।”
নীরভান এবার এক পলক পুরোপুরি ঘুরে দাঁড়াল কাইলরের দিকে। তার ভুরু দুটো গভীর সন্দেহে কুঁচকে আছে, গলায় স্পষ্ট বিরক্তি আর আশ্চর্যের সুর,
“আ'ম সিরিয়াস, ম্যান! তুই বিশ্বাস করছিস না কেন বল তো?”
কাইলর তখন মুখের ভেতর চুইংগামটা চিবাতে চিবাতে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল,
“আই নো ইউ আর ড্যাম সিরিয়াস, ভি। তুই এখন প্রচন্ড সিরিয়াস, তার চেয়েও বড় ব্যাপার হলো, তুই সিরিয়াস হতে হতে তোর ওই বাচ্চা বউটার প্রতিও মনে মনে বেশ ভালো রকম সিরিয়াস হয়ে পড়েছিস। অ্যাম আই রাইট, ব্রো?”
নীরভান কোনো কথা না বলে একদম শান্ত, স্থির চোখে তাকিয়ে রইল কাইলরের দিকে। তার মানে দাঁড়াল একটাই, কাইলর এই পুরো ব্যাপারটার আদ্যোপান্ত অনেক আগে থেকেই জানে!
কাইলর দোলনা থেকে উঠে এসে নীরভানের কাঁধে খুব আলতো করে একটা বন্ধুসুলভ থাপ্পড় দিল, তারপর মৃদু হেসে বলল,
“ইউ নো হোয়াট? ভি, তুই আমার জানে জিগার কা টুকরা। তুই আমার নাকের ডগা দিয়ে বিয়ে করে আসবি আর আমি সেটা জানতে পারব না, এটা কি কখনো হয়? তুই আমাকে দিয়েই তো প্রতি মাসে মোটা অঙ্কের ওই দশ লাখ টাকা করে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠাতিস। আর তুই কার অ্যাকাউন্টে এবং কেন সেই টাকা পাঠাচ্ছিস, সেটা কি আমার পক্ষে অজানা থাকা সম্ভব? মিস্টার ভি এক পলকে হাজার কোটি টাকার ডিল ক্যানসেল করে ফেলে, কার জন্য, কেন, সেটা কি আমি জানি না? যে প্রফেসর ভি এর জীবনে মহিলা জাতির প্রতি চরম অ্যালার্জি ছিল, সেই মানুষটা কি না নিজের বাড়িতে একটা মেয়েকে এনে দিনের পর দিন রাখছে, আর তার আসল পরিচয় আমি জানব না তা কি হয়?”
কাইলরের এই সহজ স্বীকারোক্তির পর নীরভান আর মুখে টু শব্দও করল না। কাইলর এমন একজন মানুষ, যাকে সে চোখ বন্ধ করে অন্ধের মতো ভরসা করতে পারে। যার কাছে নিজের কোনো অপরাধ বা গোপনীয়তা লুকিয়ে রাখতে হয় না, এমনকি নিজেকে ডিফেন্ড করার জন্য কোনো এক্সপ্লেনেশনও দিতে হয় না। এই দুনিয়ায় কাইলরই হলো ভি এর আসল শক্তির জায়গা, তার অন্যতম সেরা ছায়া।
নীরভান আর কোনো যুক্তিতে না গিয়ে পকেট থেকে নতুন একটা সিগারেট বের করে দেশলাই জ্বালিয়ে ধোঁয়া ছাড়ল। ঠিক সেই মুহূর্তে বারান্দার বাইরে থেকে দৌড়ে এসে এক গার্ড জানাল, রিনা আর রুপস্মিতা সিদ্ধান্ত নিয়েছে, আজ রাতে রিনা বাড়ি যাবে না, সে আজ এখানেই রুপস্মিতার সাথে থাকবে।
খবরটা কানে যাওয়া মাত্রই নীরভানের সেই ধারালো চোয়ালটা রাগে শক্ত হয়ে গেল। সে চোখ কুঁচকে কাইলরের দিকে তাকিয়ে নিচু, থমথমে গলায় বলে উঠল,
“তোর ওই নাগিনীকে এখান থেকে দূর কর বলছি, কাইলর!”
কাইলর তার ঠোঁট দুটো বাঁকিয়ে এক অদ্ভুত শয়তানি হাসিতে ফেটে পড়ার জোগাড় হলো। তার ভেতরে এখন ভীষণ আনন্দ হচ্ছে, মনে হচ্ছে সার্থক একটা প্রতিশোধ বা খোঁচা দেওয়ার সুবর্ণ সুযোগ মিলেছে। সে বেশ মজা পাওয়ার সুরে বলল,
“হোয়াট ব্রো? মাত্র একটা দিনই তো ওরা একসাথে থাকতে চেয়েছে। এমন তো না যে তুই আর তোর বউ একই বিছানায় ঘুমাচ্ছিস! তাহলে এখন হঠাৎ তোর এত গায়ে জ্বালা ধরছে কেন, বল তো?”
নীরভান আর একটি কথাও বাড়াল না। হাতের জ্বলন্ত সিগারেটটা শেষ টান দিয়ে রেলিংয়ের কোণায় গুঁজে নিভিয়ে ফেলল সে। নিজের মাথার চুলগুলো তে হাত বুলিয়ে অস্থির গলায় সুধালো,
“উফফ আমার পাগল পাগল লাগছে কাই। ননসেন্স টা আমাকে পাগল করে ছাড়ছে।”
কাইলর পকেটে হাত গুঁজে উদাসীন ভঙ্গিতে ফ্যাকাশে চাঁদের আলোর দিকে তাকিয়ে রইল।
“ট্রাই টু আন্ডার্স্ট্যান্ড ইউর ফিলিংস ব্রো। আর ইউ ফল ইন লাভ উইথ দ্যাট গার্ল?”
প্রশ্নটা কান পর্যন্ত পৌঁছাতেই নীরভানের চোখের মণি দুটো কুঁকড়ে গেল। সে নিজের দাঁত দিয়ে নিজের নিচের ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরে মুহূর্তের জন্য স্থবির হয়ে রইল। এরপর ধীর পায়ে কাইলরের ঠিক পাশে গিয়ে দাঁড়াল। সে অস্থিরচিত্তে বিরবির করল,
“ইম্পসিবল... এটা হতেই পারে না। আই অ্যাম নট ফল ইন লাভ! আই জাস্ট... জাস্ট হেইট দ্যাট ননসেন্স।”
কাইলর তাতে একটুও দমল না। সে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে দিয়ে খুব ফুরফুরে মেজাজে আস্তে আস্তে গুনগুন করে গেয়ে উঠল,
“তুমি বোঝো কি বোঝোনা এই হতাশা…
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কী যে নেশা,
সেই স্মৃতিটাই আজও হাতড়ায়
হারিয়ে ফেলা ভালোবাসা…”
গানের ওই লাইনগুলো কান পর্যন্ত আসতেই নীরভানের কপালেগভীর ভাজ নেমে এল। সে এক ঝটকায় কাইলরের দিকে ঘুরে দাঁড়াল। এই পরিস্থিতিতে কাইলর তাকে এই গান দিয়ে খোঁচা মারছে?
তার ধৈর্য্যের বাঁধ এবার বুঝি সত্যি সত্যি ভেঙে পড়ার উপক্রম হলো। সে রাগে ও বিরক্তিতে একেবারে কড়া গলায় ডেকে উঠল,
“কাই?”
কাইলর খুব নির্লিপ্তভাবে গান থামিয়ে স্বাভাবিক গলায় জবাব দিল,
“হুমমমম?”
আর সহ্য করতে না পেরে নীরভান এবার ধমকে উঠল,
“জাস্ট আউট ফ্রম হিয়ার!”
চলমান...........
[লেখিকা হিসেবে আমি খুবই দয়াবান। ছোট পর্ব দেইনি তেমন। বড়ই দিয়েছি মোটামুটি এর জন্য ২৫ মিনিট দেরি হলো দিতে। আর আপনারা রেসপন্স কমিয়ে দিচ্ছেন কেন? এইগুলা কিন্তু মন খারাপ করে ফেলে। হতাশ করবেন না আপনারা আশা করি।]