ফন্ট সাইজ:
থিম:
ইশক এ আতিশ

পর্ব 21

লেখক: সাদিয়া রাজপুত

#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত

পর্ব-২১

সুবহা পাঞ্জাবের এক দূরবর্তী অঞ্চলে, সীমান্তবর্তী এলাকার একেবারে কাছাকাছি অবস্থিত। জনসংখ্যা মাত্র কয়েকশ মানুষ নিয়ে গঠিত ছিল এই অনুন্নত গ্রামটি।

এই ছোট্ট গ্রামের সম্মানিত ব্যক্তিদের মধ্যে মোলভী আবদুল খালিকও ছিলেন একজন।
তিনি ছিলেন গ্রামের মুয়াজ্জিন। আর জামাতে নামাজে ইমামতি করাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল।
তার বাবা, যাকে গ্রামের মানুষ শ্রদ্ধার সঙ্গে “বড় ইমাম সাহেব” বলে ডাকত, মোলভী আবদুল খালিকের আগে তিনি আজান দিতেন এবং নামাজ পড়াতেন।

বড় ইমাম সাহেব ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ। তবে তিনি দুনিয়ার জীবন থেকেও নিজেকে বিচ্ছিন্ন করেননি।
দ্বীন ও দুনিয়ার মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রেখে তিনি পুরো জীবন কাটিয়েছেন।
তিনি নিজের ছেলের স্বভাবও সেই আদর্শে গড়ে তুলেছিলেন।

ইমামতির দায়িত্ব গ্রহণের আগে আবদুল খালিক লাহোর থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন।
এরপর যখন তিনি তার বাবার পরিবর্তে নামাজ পড়াতে শুরু করেন, তখন বড় ইমাম সাহেব তাকে কোনো পেশা গ্রহণ করার জন্য উৎসাহিত করেন।

মোলভী আবদুল খালিক নিজের বাড়ির একটি কক্ষে একটি দোকান খুলে ফেলেন। প্রতি মাসে একবার তিনি শহরে যেতেন দোকানের জন্য মালামাল আনতে।

তার দোকানে খাদ্যপণ্য ছাড়াও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা জিনিসপত্র পাওয়া যেত।

এক অর্থে সেটিকে গ্রামের একটি সাধারণ মুদি দোকান বলা যেতে পারে।

বড় ইমাম সাহেব বহু বছর আগে ইন্তেকাল করেছিলেন। আর এখন মোলভী আবদুল খালিকও বার্ধক্যের বয়সে প্রবেশ করেছেন।

মোলভী সাহেব গ্রামেরই এক মেয়েকে বিয়ে করেছিলেন। কিন্তু আল্লাহ তাঁকে সন্তান-সন্ততির নিয়ামত থেকে বঞ্চিত রেখেছিলেন।

রফিকা হাজরা বিবি তখনও জীবিত ছিলেন এবং বিশেষ-সাধারণ সবার কাছে “মুলানি জি” নামে পরিচিত ছিলেন।

বহু বছর ধরে মোলভী আবদুল খালিকক একই বাঁধা রুটিনে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন।

ফজরের আজানের একটু আগে, যখন রাতের শেষ প্রহর ফুরিয়ে আসত, তিনি ঘুম থেকে জেগে উঠতেন। তারপর তাহাজ্জুদের নামাজ আদায় করে স্ত্রীকে জাগাতেন, গ্রামের গলি-ঘুপচি পেরিয়ে মসজিদে চলে যেতেন। ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত তিনি মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেন এবং মুসল্লিদের জন্য উঠানে দরি বিছিয়ে রাখতেন।

নামাজের পর কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করতেন, তারপর নিজের দোকানে যেতেন। দোকানটি আবার যোহরের নামাজের সময় বন্ধ হয়ে যেত।

নামাজের পর এক ঘণ্টার একটি দারস হতো, যেখানে বড় বড় শরিয়তি বিধান নয়, বরং সহজ-সরল সাধারণ বিষয়গুলো আলোচনা করা হতো।

যেসব বিষয় মানুষের চরিত্রের মৌলিক ভিত্তি গড়ে তোলে।
বড় ইমাম সাহেব প্রায়ই মোলভী আবদুল খালেককে বলতেন,

“আসল জিনিস হলো ভিত্তি। ভিত্তিটা মজবুত করে যাও, ইমারত নিজে থেকেই সোজা ও শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে।”

দারস শেষ করে তিনি আবার দোকানে ফিরে বসতেন। তারপর আসরের নামাজ পড়িয়ে বাড়ি ফিরলে উঠানে গ্রামের বাচ্চারা সিপারা ও স্কুলের বই নিয়ে তাঁর অপেক্ষায় বসে থাকত।

মোলভী সাহেব দোকান ও বাড়ির উঠানের মাঝের দরজাটি খুলে দিতেন। দোকানদারির পাশাপাশি সেখানে দ্বীনি ও দুনিয়াবি শিক্ষা চলত।

এভাবে মাগরিব পর্যন্ত চলত। তারপর এশার নামাজের পর মসজিদে মুসল্লিদের একটি বৈঠক বসত, যেখানে নানান ধরনের দ্বীনি ও দুনিয়াবি সমস্যা নিয়ে আলোচনা হতো।

এক থেকে দেড় ঘণ্টার মধ্যে বৈঠক শেষ হয়ে যেত, আর সবাই নিজ নিজ বাড়িতে ঘুমাতে চলে যেত।

এত বছরের মধ্যে আজই প্রথম মোলভী সাহেবের রুটিনে পরিবর্তন এসেছিল।

আজ যোহরের পর দারসের আসর বসেনি। মোলভী আবদুল খালিকক মুসল্লিদের কাছে ক্ষমা চেয়ে চলে এসেছিলেন।

আর এখন প্রচণ্ড রোদের মধ্যে তিনি গ্রামের বাইরে যাওয়ার পথ ধরে দ্রুত হেঁটে চলেছেন।

এই পরিবর্তনের কারণ ছিল—তিন দিন ধরে গ্রামবাসীদের মধ্যে এক ‘সাঁই’-কে নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।

না জানে সে কোথা থেকে এসেছে, আর এখন গ্রামের বাইরে এসে ডেরা গেড়েছিল।

সরলমনা গ্রামের মানুষ সাঁইয়ের আগমনে বেশ উৎসাহিত হয়ে উঠেছিল আর এখন তার অলৌকিক কেরামতির অপেক্ষায় ছিল।

মোলভী আবদুল খালিক যখন দেখলেন দুর্বল ঈমানের মানুষরা টলমল করতে শুরু করেছে, তখন তিনি বিষয়টির সত্যতা যাচাই করাকে জরুরি মনে করলেন।

তিনি গ্রামের অনেক দূরে চলে এসেছিলেন। কাঁচা মাটির ঘরগুলো অনেক পেছনে পড়ে গিয়েছিল।

ভীষণ গরম ছিল। তৃষ্ণায় তাঁর গলা শুকিয়ে গিয়েছিল। তাই তিনি থেমে কিছুক্ষণ শ্বাস নিলেন। তারপর মুখের ঘাম মুছে এক হাত কপালের ওপর ছায়ার মতো করে সামনে তাকালেন।

শুকনো মাটির বুকে ফেটে যাওয়া দাগগুলো তার পিপাসার সাক্ষ্য দিচ্ছিল। আর একটি শুকনো গাছ—যার বিস্তৃত ডালপালায় একটি শুকনো পাতাও ছিল না। মৃত জমির বুকে এমনভাবে দাঁড়িয়ে ছিল যেন সে নিজেই নিজের দুর্দশার জন্য শোক করছে।

দূর-দূরান্ত পর্যন্ত বিস্তৃত নীল আকাশ একেবারে পরিষ্কার ছিল। সেখানে সূর্য যেন হলুদ রঙের জ্বলন্ত থালার মতো দাউদাউ করে জ্বলছিল।

চোখ যতদূর যায়, সেই বিরান দৃশ্যের নিঃসঙ্গতাকে আরও গভীর করে তুলছিল।

সেই শুকনো গাছের ছায়ায় বসে ছিল একমাত্র প্রাণবন্ত সত্তা।
তার কালো পোশাকে দীর্ঘ সফরের ধুলো জমে ছিল।

মাথার চুল লম্বা ও ধুলোমাখা। অগোছালো দাড়ি যেন ঝোপঝাড়ের মতো লাগছিল।

এক হাত মাটিতে ছড়িয়ে রাখা পায়ের উরুর ওপর ছিল, আর অন্য হাতটি ভাঁজ করা হাঁটুর ওপর রাখা ছিল।

গাছের কাণ্ডে মাথা ঠেকিয়ে, চোখ বন্ধ করে সে তপ্ত মাটির ওপর এমন শান্তভাবে বসে ছিল,

[Author Note: আর এটাই ছিলো মালিহার আঁকা পেইন্টিং ইশক-এ-আতিশ যার অর্থ প্রেমের আগুন ]

যেন যুগের পর যুগ এভাবেই বসে আছে আর যুগের পর যুগ এভাবেই বসে থাকবে।
তার মুখের অস্পষ্ট অবয়বে অদ্ভুত এক যন্ত্রণা ও কষ্টের ছাপ ফুটে উঠছিল।

মোলভী আবদুল খালিক অজান্তেই শিউরে উঠলেন এবং তার দিকে এগিয়ে গেলেন।
গাছের কাছে পৌঁছে কিছুক্ষণ থেমে বললেন,
“ভাই!”

তারপর অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যদি লোকটি চোখ খুলে তাঁর দিকে তাকায়।

কিন্তু তার চোখের পাতাও কাঁপল না।
মোলভী সাহেব আবার বললেন,
“কে তুমি ভাই? কোথা থেকে এসেছ?”

সে কোনো উত্তর দিল না। বরং এমনভাবে বসে রইল যেন সে কোনো শব্দই শোনেনি।

মোলভী সাহেব কিছুক্ষণ অপেক্ষা করে আবার বললেন,
“এখানকার তো মনে হচ্ছে না। তাহলে কী এমন ইচ্ছা তোমাকে এখানে টেনে এনেছে?”

তার এলোমেলো পোশাক দেখেই তিনি বুঝেছিলেন লোকটি এ এলাকার নয়, তাই প্রশ্ন করেছিলেন।

সে চোখ না খুলেই বলল,
“বলেও যদি দিই, তো কী করতে পারবে?”

“যা আমার সাধ্যের মধ্যে থাকবে।”
মোলভী সাহেব তার সামনে মাটিতে বসে বললেন।

তখন সে চোখ খুলল।

তবে মোলভী সাহেবের দিকে না তাকিয়ে আকাশের দিকে দৃষ্টি স্থির রেখে বলল,
“অনেক যুগ ধরে আমি এক ইচ্ছার পেছনে ছুটছি। কিন্তু এখন সেই ইচ্ছা থেকে পালিয়ে বেড়াই, তবু সে আমার পিছু ছাড়ে না।”

হঠাৎ সে মোলভী সাহেবের দিকে তাকাল।
“তুই কি এমন কোনো জায়গার কথা জানো, যেখানে গিয়ে আমি এই ইচ্ছার হাত থেকে মুক্তি পেতে পারি?”

মোলভী সাহেব সহানুভূতির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন,
“ওহে পাগল! মানুষ নিজেই তো ইচ্ছার ঘর। ইচ্ছা বাইরে খোলা মাঠে ঘুরে বেড়ায় না, মানুষের ভেতরেই লুকিয়ে বসে থাকে। আর তুই নিজের ভেতর থেকেই পালাতে চাস?”

“ভেতরটাকে নিজের খুব কাছের ভেবো না।”

মোলভী সাহেব সতর্ক আন্দাজে বললেন সে তার রক্তাভ চোখে মোলভী সাহেবকে দেখতে লাগলো।

“ওটা মানুষকে ছিঁড়ে ফেলে। তুই তাকালে কাছে মনে হবে, কিন্তু হাত বাড়ালে কিছুই ধরতে পারবি না।”

সে হাত বাড়িয়ে দিল। তারপর খালি তালুটি আকাশের দিকে তুলে গম্ভীর কণ্ঠে বলল—

“এই হাতভর দূরত্বটাই তো সারা জীবনের পথের সমান, যা আর কখনোই মুছে যাবে না।”

“তুই কীভাবে জানিস?”

মোলভী সাহেবের কথা শুনে সে হঠাৎ উত্তেজিত হয়ে উঠল।

“আমি এই সফরে প্রাণপণে ছুটেছি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর বদলে প্রতিটি পদক্ষেপে হোঁচট খেয়েছি। বারবার মুখ থুবড়ে মাটিতে পড়েছি, আবার সঙ্গে সঙ্গেই উঠে দৌড়াতে শুরু করেছি। কিন্তু এক ইঞ্চি পথও অতিক্রম করতে পারিনি।

আর এখন যখন আমি এই যাত্রায় ক্লান্ত হয়ে পড়েছি, তখন সে আমার পেছনে ইচ্ছাকে লাগিয়ে দিয়েছে। আমি যেখানেই যাই, সেগুলো আমার পিছু নেয়। কিন্তু সেই হাতভর দূরত্ব আর মিলে না!”

তার কণ্ঠে গভীর বেদনা ছিল। হঠাৎ সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল—
“আমার সঙ্গে এমন কেন করছিস? প্রতারণা করছিস! তুই কেমন খোদা, যে নিজের বান্দাকে ধোঁকা দেয়? আমার ওপর হাসিস? পাগল! তুই পাগল!”

এরপর সে মুঠো মুঠো মাটি আর কংকর তুলে আকাশের দিকে ছুড়ে মারতে লাগল।

“নে, এটা নে! এখান থেকে চলে যা। তোর কোনো দরকার নেই আমার। আমাকে নিয়ে তামাশা করিস!”

মোলভী সাহেব ঠোঁট কামড়ে তাকে দেখছিলেন।

তিনি তাকে থামানোর বা নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করলেন না।
হঠাৎ সে তার দিকে ফিরে বলল—

“তুই কি ওই আওয়াজ শুনতে পাচ্ছিস? সে আকাশের ওপরে বসে আমার ওপর হাসছে, খুব জোরে জোরে হাসছে!”

এরপর সে একটা পাথর খুঁজে তুলে আকাশের দিকে ছুড়ে মারল।
“তুই এখান থেকে চলে যাচ্ছিস না কেন? যা, চলে যা! একা থাকতে দে আমাকে !”
সে একের পর এক পাথর ছুড়ে মারছিল।

হঠাৎ যেন সে কিছু একটা দেখতে পেল। একদিকে দৃষ্টি স্থির করে ভীতসন্ত্রস্ত ভঙ্গিতে পিছিয়ে যেতে লাগল।

চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 21 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন