#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত
পর্ব-২৫
তার কণ্ঠে এমন এক দহন ছিল, যেন সত্যিই তার বুক জ্বলছে। তারপর অসহায় ভঙ্গিতে বলল,
"কিন্তু নিভে যাওয়ার পর এর ধোঁয়া কেউ দেখতে পাবে না।
বাইরে আগুন লাগলে শিখা জ্বলে ওঠে, ধোঁয়া ওঠে, আর ধ্বংস চোখে দেখা যায়।
কিন্তু ভেতরে আগুন লাগলে কোনো স্ফুলিঙ্গও দেখা যায় না, অথচ সবকিছু ছাই হয়ে যায়।
কিছুই আর অবশিষ্ট থাকে না, আর কারও টেরও হয় না যে কত কিছু ধ্বংস হয়ে গেল। আর তুই এসেছিস এই আগুনে পানি ঢালতে?" —সে তাচ্ছিল্যের সুরে হেসে বলল।
"আমাকে পাগল বলছ? আসল বোকা তো তুমি নিজেই।
এই আগুনকে নিভাতে এসেছিস যে আগুন জ্বলেই না বরং জ্বালিয়ে দেয়!
তেজিস্বরে কথাগুলো বলার পর হঠাৎ যেন সে নিজের মধ্যেই হারিয়ে গেল। তারপর নিচু স্বরে বলতে লাগল,
"সে বলত, প্রেম এমন এক আগুন, যা মানুষকে পুড়িয়ে ছাই করে না, সম্পূর্ণ বিলীন করে দেয়।
যা, এখান থেকে চলে যা। আর কখনো এদিকে আসবি না। এখানে তো বিলীন হয়ে যাওয়ার প্রক্রিয়া এখনো চলছে।"
এরপর সে তাকে সম্পূর্ণ উপেক্ষা করে উন্মাদের মতো আঙুলের নখ দিয়ে মাটি খুঁটতে লাগল।
তিনি তবুও বসে রইলেন। হয়তো সে আরও কিছু বলবে, এই আশায়। কিন্তু সে আর কিছু বলল না। তখন মোলভী সাহেব "আল্লাহু আকবার" বলে হাঁটুর ওপর ভর দিয়ে উঠে গেলেন।
______________________________________________________
এদিকে নূরুল হুদার কাছে দিন আর রাতের পার্থক্য যেন মুছে গিয়েছিল।
তিনি নিজেকে সীমাহীন কাজে ডুবিয়ে রেখেছিলেন।
এর মাঝেও যদি কখনো এক মুহূর্ত অবসর পেতেন, তখন নিজেই অবাক হয়ে ভাবতেন, তিনি কি কখনো এমন জীবন কাটাতে চেয়েছিলেন?
এই দ্রুতগতির জীবন থেকেই তো ভয় পেয়ে তিনি লন্ডন ছেড়ে পাকিস্তানে ফিরে এসেছিলেন। অথচ এখন মনে হচ্ছিল, যেন চোখ বাঁধা অবস্থায় অন্ধের মতো ছুটে চলেছেন।
কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কিছুই জানেন না।
গার্মেন্টস ফ্যাক্টরি ঠিকমতো দাঁড়াতে না দাঁড়াতেই তিনি টেক্সটাইল ব্যবসায় নেমে পড়লেন। এখন আবার রপ্তানি ব্যবসায়ও পা বাড়াচ্ছেন।
কর্পোরেট জগতে সবাই বলতে শুরু করল,
"নূরুল হুদা ফারুকী মনে হয় এক জীবনেই আকাশ ছুঁতে চান।"
কিন্তু কেউ জানত না, যে অস্থিরতা তাকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দিচ্ছে না, তার কারণ সম্পূর্ণ অন্য কিছু।
তিনি আসলে সেই স্মৃতিগুলো থেকে পালাতে চাইছিলেন, যেগুলো প্রতিটি মুহূর্তে তাকে তাড়া করে বেড়াত।
বাড়ির বাইরে পালিয়ে থাকার অনেক পথ ছিল, কিন্তু বাড়িতে পা রাখামাত্রই মালিহার স্মৃতিগুলো তাকে চারদিক থেকে ঘিরে ফেলত।
বাড়ি ফেরার চিন্তাই তাকে আতঙ্কিত করে তুলত।
তাই তিনি নিজেকে নামহীন ব্যস্ততায় ডুবিয়ে রাখতেন। কিন্তু শেষ পর্যন্ত তো বাড়ি ফিরতেই হতো।
সেদিনও তিনি বাড়ির প্রধান দরজা খুলে ভেতরে ঢুকতেই, না চাইলেও চোখ ড্রয়িংরুমের সোফায় গিয়ে থেমে গেল। আর মুহূর্তেই তার চোখের সামনে মালিহার স্মৃতির ছায়া ভেসে উঠল।
এখন আর সেই ধোঁয়ার ঝাপসা পর্দারও প্রয়োজন ছিল না।
আঙুলের ফাঁকে ধরা সিগারেটটি চেপে নিভিয়ে এক পাশে ছুড়ে ফেলে দিলো।
"তুমি নেই বলেই মনে হয়, যেন আর কিছুই নেই।"—"সেই প্রতিচ্ছবির দিকে তাকিয়ে তিনি প্রতিদিনের মতো একই কথাগুলো আবারও বললেন।"
তারপর দরজার সামনে সিঁড়িতে বসে দুই হাতের ওপর মাথা রেখে দিলো।
"সাহেব..." — অনেকক্ষণ সময় পার হয়ে গেলো।বাহাদুরের ডাকে তিনি মাথা তুলে তাকালেন।
"খাবার পরিবেশন করে দেব?" —তাকে চুপচাপ দেখে বাহাদুর জিজ্ঞেস করল।
তিনি বলতে চেয়েছিলেন, তার ক্ষুধা নেই।
তারপর মনে পড়ল, আজ সকালেও তো ক্ষুধা ছিল না, তবুও নাস্তা করেছিলেন।
গত রাতেও ক্ষুধা না থাকলেও খেয়েছিলেন।
আসলে মালিহার মৃত্যুর পর থেকে তার ক্ষুধা আর তৃষ্ণা যেন মরে গেছে।
এখন তিনি ক্ষুধা লাগলে নয়, ঘড়ি দেখে খাবার খান।
শুধু ক্ষুধাই নয়, যেন তার সব অনুভূতিই নিঃশেষ হয়ে গেছে।
কখনো কখনো তার মনে হয়, যেন তিনিও মরে গেছেন। অথচ তবুও বেঁচে আছেন।
খাওয়ার সময় হলে খেয়ে নেন।
রাত হলে বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েন।
ঘুম আসুক বা না আসুক, তাতে কী-ই বা আসে যায়!
জীবনকে কেবল দায়িত্ব বলে টেনে নিয়ে যাওয়া কাকে বলে, তা নূরুল হুদা এখন বুঝতে শিখেছেন।
"খাবার দাও।"
"কিছুক্ষণ থেমে তিনি এমনভাবে উত্তর দিলেন, যেন বাহাদুর খুব কঠিন কোনো প্রশ্ন করে ফেলেছে।"
তিনি উঠে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হলেন। ফ্রেশ হয়ে কাপড় বদলে ডাইনিং রুমে চলে আসলেন।
বাহাদুর চুপচাপ খাবার পরিবেশন করছে।
"কী ব্যাপার বাহাদুর সাহেব? আজকাল খুব কম খাচ্ছ নাকি?"
"তিনি আগের মতোই স্বাভাবিক ভঙ্গিতে বললেন।
বাহাদুর হাত থামিয়ে বিস্মিত হয়ে তাঁর দিকে তাকিয়ে বলল, "না তো!"
"তাহলে তোমার আওয়াজ কেনো কম শোনা যায়? আমি তো ভেবেছিলাম শক্তি নষ্ট না করার জন্য কথা কম বলছ। নইলে তোমার কথা বলার গতিতে মালিহার মতো শান্ত স্বভাবের মেয়েও রেগে যেত।"
মালিহার নাম উচ্চারণের সময় তাঁর কণ্ঠে কোনো আবেগ ছিল না। কিন্তু মালিহার নাম শুনতেই বাহাদুরের মুখ বিষণ্ন হয়ে গেল।
"তাই তো বলতাম, সাহেব। ওনাকে খেপাতাম, দুষ্টুমি করতাম। বিবি সাহেবাও জানতেন, তবু কখনো আমাকে বারণ করেননি। তিনি খুব ভালো মানুষ ছিলেন। তাঁকে খুব মনে পড়ে।
তারপর মনে হয়, আমি তো শুধু একজন চাকর। কিন্তু কর্নেল সাহেবের তো একমাত্র মেয়ে ছিলেন তিনি। তাঁকে কতটা মনে পড়ে কর্নেল সাহেবের! সারাক্ষণ বিবি সাহেবার ছবির দিকে তাকিয়ে কাঁদতে থাকেন।
মালিক সাহেব অনেক বোঝান, ধৈর্য ধরতে বলেন। কিন্তু ধৈর্য তো এক মুহূর্তে আসে না। একমাত্র সন্তান ছিল, সেও আর নেই। তাঁর বুকের ভেতর কী ঝড় বয়ে যায়, সেটা তিনিই জানেন।
আম্মা বলতো , সন্তানের শোক কবর পর্যন্ত সঙ্গ ছাড়ে না। আল্লাহ তাঁর প্রতি রহম করুন।"
"তার কথায় নূরুল হুদা শিউরে উঠল এবং নিজের কান স্পর্শ করতে লাগল। সামনে রাখা খাবারের দিকে তাকিয়ে থাকা নূরুল হুদার মনের ভেতরের অস্থিরতাকে বাহাদুর অজান্তেই আরও উসকে দিয়েছিল।"
"বাহাদুর!"
"জি সাহেব!"
বাহাদুর বর্তন রেখে রান্নাঘরের দিকে যাচ্ছিল। নুরুল হুদার ডাকে সে ফিরে এলো।
"বাবা জান খাবার খেয়েছেন?"
"না সাহেব। তিনি তো সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছেন। অনেকবার দরজায় নক করেছি, তবু খুলেননি। খাবারই বা কীভাবে খাবেন?"
নূরুল হুদার অস্থিরতা দুশ্চিন্তায় রূপ নিলো।
"আমাকে আগে জানাওনি কেন?"
তাকে ধমকাতে ধমকাতে তিনি দ্রুত উঠে বাবা জানের ঘরের সামনে এসে দাঁড়ালেন। কিন্তু দরজায় কড়া নাড়ার জন্য হাত তুলেও তুলতে পারলেন না। কয়েক পা পিছিয়ে বাহাদুরকে ইশারা করলেন।
বাহাদুর এগিয়ে গিয়ে দরজায় নক করতে করতে বলল,
"দরজা খুলুন কর্নেল সাহেব!"
কিন্তু দরজা খুললো না নাতো ভেতর থেকে কোনো উত্তর শোনা গেলো ।
বাহাদুর আবার বলল,
"দরজা খুলুন।"
তবুও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না।
নূরুল হুদার কপালে চিন্তার ভাঁজ পড়ল।
"বাহাদুর, যাও। ঘরের চাবি নিয়ে এসো। তাড়াতাড়ি।"
সে মাথা নেড়ে চাবি আনার জন্য ছুটে গেল।
এদিকে নূরুল হুদা অস্থিরভাবে দরজার সামনে কয়েকবার পায়চারি করে শেষ পর্যন্ত নিজেই দরজায় জোরে নক করলেন।
"বাবা জান! দরজা খুলুন!"
ঘরের ভেতরে বাবা জান মালিহার ডায়েরি বুকে জড়িয়ে রকিং চেয়ারে আধশোয়া অবস্থায় অগ্নিকুণ্ডের ওপরে টাঙানো মালিহার ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।
বাহাদুরের ডাক কিংবা দরজা খোলার অনুরোধে তাঁর শরীরে কোনো প্রতিক্রিয়া হলো না।
কিছুক্ষণ পর আবার দরজায় কড়া নাড়া হলো। এবার নূরুল হুদার কণ্ঠও শোনা গেল।
"নূরুল হুদা..."
তাঁর শরীরে যেনো বিদ্যুৎ বয়ে গেল।
মালিহার ডায়েরিটি যত্ন করে রেখে তিনি দ্রুত উঠে দরজা খুলে দিলেন।
মালিহার মৃত্যুর পর আজ দ্বিতীয়বার নূরুল হুদা তাঁর ঘরের দরজায় এসেছেন।
বাবা জান এমনভাবে তাঁর দিকে তাকিয়ে রইলেন, যেন বহুদিন পর প্রবাস থেকে ছেলে ফিরে এসেছে।
"বাবা, ভেতরে এসো।"
ভেতরে আসার কথা বলে তিনি পাশে সরে দাঁড়িয়ে তাকে পথ করে দিলেন।
তাঁর সেই আকুল চাহনি দেখে নূরুল হুদার মনও নরম হয়ে এলো। তাঁর মনে পড়ল, তিনি তো ছোটবেলায় বাবার স্নেহ হারিয়েছিলেন। কিন্তু বাবা জান কখনো সেই অভাব অনুভব করতে দেননি।
তাঁর ইচ্ছে হলো ছুটে গিয়ে বাবা জানকে জড়িয়ে ধরতে তখন তাকে পথ দেওয়ার জন্য বাবা জান সামনে থেকে সরে দাঁড়াচ্ছিলেন।
ঠিক তখনই চোখ পড়ল মালিহার ছবির ওপর।
মুহূর্তেই তাঁর মুখের অভিব্যক্তি বদলে গেল।
তিনি আর ঘরে ঢুকলেন না। দরজার কাছেই দাঁড়িয়ে চোখ ফিরিয়ে বাবা জানের দিকে তাকালেন।
মৃত্যুর আগে মালিহার অশ্রুসজল চোখের শেষ দৃষ্টি যার মনে ভেসে উঠেছিলো। শ্রদ্ধেও বাবা জান তার চোখের সামনে কিভাবে আসতে পারতো।
"নিজের এই অবস্থার জন্য উনিই দায়ী।"
চলবে....