#বন্ধু_কাজল_ভোমরা [৬]
#সানজিদা_খানম_স্বর্ণা
রহমান চৌধুরী চলে গেছে সকালে। এরপর থেকেই কিঞ্চিৎ মন খারাপ ছিলো তূর্ণার। সেই কিঞ্চিৎ মন খারাপ বিরাট আকার ধারণ করেছে শাম্মি চলে যাবার পর। একটু আগেই ব্যাগপত্র গুছিয়ে হোস্টেলে ফিরে গেছে শাম্মি। এরপর থেকে হাজারো মন খারাপের দল ঘিরে ধরেছে তূর্ণাকে। তার এই মুহুর্তে নিজেকে খুব একা মনে হচ্ছে। মনে হচ্ছে, তূর্ণা নাম কালো তরুণীটির পৃথিবীতে সঙ্গী বলতে কেউ নেই। কেউ না। সে একা। বড্ড একা। এই একাকিত্বের দায় কার? সে যেহেতু কালো সেজন্য দায়টা সম্পূর্ণ তার ওপরেই বর্তায়। এই বিশাল বাড়িতে তূর্ণার নিজেকে ভীষণ একা লাগতে শুধু করলো। যদিও বাড়িতে সে একা নয়। কাজের মেয়ে শরিফা ড্রয়িংরুমে বসে টিভি দেখছে। তূর্ণা কয়েকবার তার আশেপাশে গিয়ে ঘুরে এসেছে। মেয়েটি সিরিয়াল দেখায় এতোটাই ব্যস্ত যে অন্যদিকে সামান্য দৃষ্টি দেবার প্রয়োজন মনে করেনি। অবশ্যই তূর্ণাই বা কি করবে? গল্প করার জন্য দুই পক্ষের আগ্রহ থাকা চাই। অপরপক্ষ থেকে সবুক সংকেত না পেয়ে তূর্ণা ঘরে এসে মনমরা হয় বসে রইলো। তার ভীষণ কান্না পাচ্ছে। এমনটা কেন হচ্ছে? তূর্ণা তো এতোটাও নাজুক মনের অধিকারীনি নয়। তবুও কেন নিজেকে বোঝাতে ব্যর্থ হচ্ছে সে। স্বামী নামক অভদ্রলোক পাশের ঘরে মনযোগ দিয়ে গার্লফ্রেন্ড এর সাথে প্রেম করছে। রহমান চৌধুরী যাওয়ার আগে বারবার বলে গেছেন,তূর্ণাকে একা ফেলে যেন বেশীক্ষণ বাহিরে না থাকে অধ্যায়। বাবার আদেশ মানতে অবশ্য বাধ্য নয় সে। তবুও অবহেলা করতে পারেনি। এজন্য তূর্ণাকে এই ঘরে রেখে পাশের ঘরে চলে গিয়েছে সে। এখন সে এলিনার সাথে চুটিয়ে প্রেম করবে।
তূর্ণার মনে হলো কাজকর্ম কিছু করলে হয়তো তার মনোকষ্ট কমে যাবে। সে ঘরের সমস্ত কিছু এলোমেলো করলো প্রথমে। এরপর সব এক এক করে ফের গুছাতে শুরু করলো। এলোমেলো সব গুছানো শেষ হলে খাটের নিচে নজর দিলো তূর্ণা। সেখানে অনেক ধুলোবালি জমেছে। ঝাঁড়ু নিয়ে সেগুলো পরিষ্কার করলো সে। খাটের নিচে পরিষ্কার করা শেষ হলে আলমারিতে থাকা জামাকাপড়গুলো গুছিয়ে দিলো তূর্ণা। আলমারির ভেতরে সামান্য এক স্থানে নিজের জামাকাপড়গুলো গুছিয়ে রাখলো। এরপর দেয়ালে ঝুলানো পেইন্টিংটা মুছে দিতে চাইলো তূর্ণা। তখনই ঘটলো বিপত্তি। পেইন্টিংয়ে হাত দিতেই সেটা খুলে নিচে পরে গেলেও। এবং দেখা গেলো তার পেছনে ঘাপটি মেরে আছে একটা তেলাপোকা। তূর্ণা ভীতু মেয়ে নয় কিন্তু তেলাপোকা দেখে ভয় পাওয়াটা মেয়েদের সহজাত বৈশিষ্ট্য। তূর্ণাও ব্যতিক্রম নয়। তেলাপোকা দেখে গলা ফাটিয়ে একটা চিৎকার দিলো তূর্ণা। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে ছূটে এসেছে অধ্যায়। তূর্ণা তখনো হাঁক দিচ্ছে,
-“বাঁচাও বাঁচাও।”
অধ্যায় ভ্রদ্বয় কুঞ্চিত করে জিজ্ঞেস করলো,
-“কি হয়েছে?”
তূর্ণা ইশারা দিয়ে দেখালো তেলাপোকা। জীবটি ততক্ষণে তূর্ণার গা বেয়ে গলার কাছটায় এসে আশ্রয় নিয়েছে। অধ্যায় তখনো সেটা খেয়াল করেনি। সে প্রায় ধমকের স্বরে বলল,
-“ষাঁড়ের মতো চেচামেচি করছো কেন?”
-“তে..তেলাপোকা।”
ভীত স্বরে বলল তূর্ণা। অধ্যায় অবজ্ঞা করে বলল,
-“হে হে তেলাপোকা, তেলাপোকা দেখে কেউ এভাবে ভয় পায়? ভীতু কোথাকার।”
পরক্ষনেই মুখের ভঙ্গি বদল হলো তার। তূর্ণার থেকেও কয়েক গুণ বেশী ভীত কন্ঠে সে বলে উঠলো,
-“এক মিনিট, কিহ! তেলাপোকা! সিকিউরিটি, বাবা,শাম্মি, আদিল, ও আম্মু হেল্প। হেল্প প্লিজ।”
অধ্যায়ের চিৎকার শুনে বিস্ময়ে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলো তূর্ণা। কয়েক সেকেন্ডের জন্য ভয় পালিয়ে গেলো তার। মুখে ফুটে ওঠলো বিরক্তির রেখা। ভৎসনার স্বরে বলল,
-“ছি! আপনি এতো ভিতু।”
-“হ্যাঁ। তুমি তো খুব সাহসী।”
-“এটা সরান প্লিজ।”
-“আমি কিভাবে সরাব?”
-“হাত দিয়ে সরান।”
-“পাগল হয়েছো তুমি? আমাকে কামড়ে দেয় যদি!”
-“প্লিজ কিছু করুন। আমি তো শত হলেও আপনার বউ। বউকে এমন বিপদে সাহায্য করবেন না?”
তূর্ণা কান্না মিশ্রিত আকুতিভরা টলটলে কন্ঠে অধ্যায়ের উর্বর মস্তিষ্কে একটা চমৎকার বুদ্ধি খেলে গেলো। আমাদের দেশে যখন কেউ বিপদে পরে তখন ইমার্জেন্সি ভিত্তিতে একটা জরুরী সেবা দেওয়া হয়। এখানে অধ্যায় চৌধুরীর কথিত স্ত্রী বিপদে পরেছে। শুধু কি বিপদ! এটাকে বলে মহা বিপদ। এই বিপদ থেকে স্ত্রীকে রক্ষার জন্য অধ্যায় দ্রুতই ফোন বের করলো। তূর্ণা তা দেখে করুণ স্বরে বলল,
-“কি করছেনটা কি আপনি? এখন ফোন চালাবেন?”
-“দাঁড়াও দাঁড়াও আমি ৯৯৯ এ ফোন করছি।”
-“কিহ!”
-“আরে এতো অবাক হচ্ছো কেন? এটা জরুরি সেবা। বাংলাদেশের যেকোনো প্রান্তে সহজে এই সেবা পাওয়া যায়। ওয়েট করো। আমি ফোন করার দশ মিনিটের ভেতর ওরা চলে আসবে। দেশের নাগরিকদের যেকোনো বিপদ থেকে রেসকিউ করা ওদের দায়িত্ব।”
তূর্ণা বিরবির করে বলল,
-“ছাগল জানি কোথাকার।”
-“কিছু বললে?”
-“এখন কি দশ মিনিট শরীরে তেলাপোকা নিয়ে দাঁড়িয়ে থাকব আমি?”
-“তো কি করবে? শুয়ে থাকবে? তাহলে বিছানায় বিছানায় শুয়ে পরো। আমি কি ফ্যানটা চালিয়ে দেব?”
তূর্ণার ইচ্ছে করলো এই তেলাপোকাটা ধরে গরম তেলে ভেজে এই মাথামোটা লোকটাকে খাইয়ে দিতে। এতে যদি মাথায় বুদ্ধিসুদ্ধি হয় একটু। তেলাপোকাটা ততক্ষণে তূর্ণার জামার ভেতরে প্রবেশ করেছে। তূর্ণা জোরে আরেকটা চিৎকার দিলো। তার এই চিৎকারে টিভি দেখতে থাকা শরিফার মনযোগ নষ্ট হলো। সে দ্রুত উপরে ওঠে এলো ঘটনা কি ঘটেছে সেটা দেখার উদ্দেশ্যে। অবশ্য নবদম্পতির ঘর থেকে বেয়ে আসা চিৎকারকে ভয়ের কারণ হিসাবে গণ্য করতে নেই। তবুও বসে থাকতে পারলো না শরিফা। এদের দুটোকে তেলাপোকা নিয়ে এমন নাটকবাজি করতে দেখে বিরক্ত হলো সে। তূর্ণার কাছে গিয়ে খপ করে জামার ভেতরে হাত ডুকিয়ে জীবটিকে বের করে আনলো অনায়াসে। এরপর ফেলে দিলো জানালা দিয়ে। অধ্যায় দূরে গিয়ে দাঁড়ালো। শরিফার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। যেই দৃষ্টির অর্থ হচ্ছে,“ ওহে তেলাপোকা ধরা ব্যক্তি দূরত্ব বজায় রাখো আমার থেকে। তুমি কাছাকাছি এলে, ফেলে দেওয়া তেলাপোকাটা আমার প্যান্টের ভেতরে ঢুকে যাবে।”
তেলাপোকা ফেলে দিয়ে শরিফা ভাব নিয়ে বলল,
“সামাইন্য একটা তেলচোরা দেইখ্যা এতো ডরায় কেউ?”
তূর্ণা এতোক্ষণে দম নিচ্ছে ঠিকঠাক। সে লম্বা শ্বাস টেনে বলল,-“আমি ভয় পাই নি। উনি পেয়েছেন।”
অধ্যায়কে ইশারা করলো সে। অধ্যায় সেই অপবাদ নাকোচ করলো তীব্র প্রতিবাদের সাথে। সে নিজের সপক্ষে যুক্তি টেনে বলল,
-“হ্যাঁ। আমিই তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম তাই না?”
শরিফা আর দাঁড়ালো না। এদের ঝগড়া দেখার টাইম নেই তার। সিরিয়ালে বউ শাশুড়ীর চরম এক ঝগড়া চলছে, সেটা দেখতে হবে তাকে। তূর্ণা সরল গলায় বলল,
-“আপনি এতো ভীতু জানতাম না আমি।”
-“শাট আপ।”
-“ইউ শাট আপ।”
-“তোমার স্পর্ধা তো কম নয়। আমার মুখের ওপর কথা বলো।”
-“আপনি যে আমাকে ধমক দিলেন!”
-“কোথায় লেখা আছে যে তোমাকে ধমক দেওয়া যাবে না?
-“কাপুরুষ একটা।”
-“কাল রাতে তোমার ওপর চড়াও হলে বুঝি খুব বীরপুরুষ ভাবতে।”
-“তেলাপোকা দেখে না ভয় পেলে অন্তত ভীতু ভাবতাম না।”
-“তুমি তো আমার থেকে বেশী ভীতু।”
-“জী না, আপনি বেশী ভীতু।”
-“হ্যাঁ, চিৎকার করে আমিই তো বাড়ি মাথায় তুলছিলাম। অকৃতজ্ঞ মেয়ে মানুষ জানি কোথাকার।”
তূর্ণা মুখ বাঁকালো নিপুণ ভঙ্গিতে। সেই বাঁকানো ভাবে স্পষ্ট ভৎসনার ইঙ্গিত। বীরপুরুষের সাহসিকতার প্রমাণ সে পেয়ে গেছে। সামান্য তেলাপোকা দেখে ভয় পায় এমন পুরুষ সে জীবনে দেখেনি। দেখা তো দূর, শুনেওনি। তাছাড়া ভীতু হবার সাথে সাথে শাশুড়ীর পোলা চরম আহাম্মক। আহাম্মক না হলে কি কেউ তেলাপোকা সরানোর জন্য ট্রিপল নাইনে কল দেয়? ছি! এই লোকটা কিনা আবার নিজেকে নিয়ে এতো অহংকার করে? কথায় কথায় তূর্ণাকে ছোট করে? দাঁড়াও বাছাধন,এবার তূর্ণা মজা দেখাবে তোমায়। অধ্যায়কে ভড়কে দেবার উদ্দেশ্যে তূর্ণা আতঙ্কিত গলায় বলে ওঠলো,
-“ওই যে আপনার কাঁধে তেলাপোকা।”
অধ্যায় হকচকিয়ে ‘বাঁচাও’ বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরলো তূর্ণাকে। তূর্ণা চোখ বড়বড় করে পাথরের প্রতিমার ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো। অত্যন্ত সুপুরুষ দেখতে যুবকটি কি তাকে জড়িয়ে ধরেছে?
-চলমান-