#বন্ধু_কাজল_ভোমরা [৭]
#সানজিদা_খানম_স্বর্ণা
বিবাহিত জীবনের দ্বিতীয় রাত্রি চলমান। তূর্ণার শরীরে তেলাপোকা উঠেছিলো এই অজুহাতে অধ্যায় পাশের ঘরে চলে গেছে। আজ সে কোনোভাবেই এই ঘরে ঘুমাবে না। এই মেয়েটার পাশে তো ভুলেও না। অধ্যায় চোখ বন্ধ করলেই মনে হচ্ছে তার গা বেয়ে তেলাপোকা পিলপিল করে হাঁটছে। কি ঘৃণ্য ব্যপার! অধ্যায়ের শরীর ঘিনঘিন করে। ওই গেঁয়ো ভূতটাকে সে জড়িয়ে ধরেছিলো এটা ভেবে আরেকদফা কোমায় চলে যাচ্ছে সে। মেয়েটা কি ভয়ংকর ফাজিল ভাবা যায়? তাকে ভয় দেখানোর জন্য কি নাটকটাই না করলো। বাবা যে কেন আয়োজন করে এই যন্ত্রণাটাকে তার কাঁধে তুলে দিয়ে গেলো। তার জীবন-যৌবন সব ধ্বংস হয়ে যাচ্ছে। আবার হুকুম জারি করে গেছে, উনার প্রানপ্রিয় স্ত্রীকে এ বিষয়ে কিছু জানানো যাবে না। সারপ্রাইজ দিবেন উনি। মাকে না জানিয়ে পুত্রের বিয়ে দেওয়া যে একজন নারীর কাছে কত বড় সারপ্রাইজ তা বলা বাহুল্য। দেশে ফেরার পরে রণচণ্ডী মায়ের সাথে আলাবোলা বাবার যে কি খণ্ডযুদ্ধটা হবে তা অধ্যায় কল্পনা করেই খুব পুলকিতবোধ করছে। তখন বাবার সাথে সাথে এই গেঁয়ো ভূতের কপালেও নির্ঘাত শনি আছে। যে সে শনি নয় একদম জল্লাদ টাইপের শনি। আপাতত এসব ভাবা বাদ। সে কল লাগালো এলিনার নাম্বারে। প্রথম বারে কল ধরলো না এলিনা। সে অধ্যায়কে বরাবর এমন প্যারা দেয়। অবশ্য অধ্যায়ের কাছে এসব প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরপর সাতটা কল দেওয়ার পরে কল রিসিভ করলো এলিনা। অধ্যায় নাটকীয় অভিমান করে বলল,
-“বাবু, তুমি আমার কল ধরছো না কেন?”
তার থেকেও অধিক নাটক করে এলিনা বলল,
-“আমি ব্যাস্ত ছিলাম সোনা।”
-“কি এমন করছিলে?”
-“তোমার কথা ভাবছিলাম।”
-“এজন্য কল ধরতে পারো নি?”
-“হুঁ।”
নেকি স্বরে বলল এলিনা। অধ্যায় হতাশা মিশ্রিত একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বলল,
-“এখন কি করছো?”
-“তোমাকে মিস করছি জান।”
-“আমিও তোমাকে মিস করছি।”
-“আমরা কবে এক হবো? বলো না?”
-“জানিনা বেবি।”
-“কেন জানো না? তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগে না আমার।”
-“আমারও লাগে না।”
-“তাহলে আছো কেন? শোনো, আজ বাড়িতে কেউ নেই। তুমি আসতে পারবে?”
অধ্যায় শুকনো ঢোক গিললো। এসব কি বলছে মেয়েটা? এভাবে কাছে ডাকে কেউ? অবশ্য ডাকতেই পারে অধিকার আছে তার। মানুষ তো প্রেমিক পুরুষের কাছেই সান্নিধ্য চায়। ভুল তো কিছু করতে চাইছে না। তবে অধ্যায় সহসাই কোনো জবাব দিতে পারলো না। অধৈর্য হলো এলিনা। কপট রাগ দেখিয়ে বলল,
-“কথা বলছো না কেন, জান? ইফ ইউ ওয়ান্ট, আমরা কিন্তু আজ একান্তে সময় কাটাতে পারি।”
অধ্যায় এলিনার কথায় কেশে ওঠে। সে জানে আজ সে বাড়ি থেকে বের হতে পারবে না। তূর্ণা নয়তো শরিফা দুজনের একজন এই বিখ্যাত খবরটা আয়োজন করে তার জল্লাদ বাবার কাছে পাঠিয়ে দিবে। তখন দেখা যাবে, মিটিং ফিটিং ছেড়ে রহমান চৌধুরী বাড়িতে এসে পৌঁছেছেন। ধমকে ধমকে অধ্যায়ের কর্ণকুহর উদ্ধার করে ফেলেছেন। হয়তো আবার দুইটা মাস্তান টাইপের পাহারাদার রেখে দিলো। গতবারের মতো এবারেও বাথরুমে যাবার সময়ও এরা দরজার বাহিরে দাঁড়িয়ে থাকবে। তখন অধ্যায়ের জীবনের এই স্বাধীনতাটাও ফুরুৎ করে উড়ে যাবে। অধ্যায় এটা হতে দিতে পারে না। কাবি নেহি। সে আমতা-আমতা করে বলল,
-“আসলে সোনা, আমি একটু অসুস্থ। আসতে পারব না।”
-“কি অসুস্থ?”
-“না মানে তেমন কিছু না।”
-“তোমার এনাকোন্ডা কি ফণা তুলে দাঁড়ায় না? ঘুমিয়ে থাকে সর্বক্ষণ? সেটার কি এতো বেহাল দশা? নাহলে আমি ডাকলেই এতো কাহিনি করো কেন?”
অধ্যায় চট করে হাত দিতে নিজের বিশেষ অঙ্গটি দেখে নিলো। না ঠিকঠাক আছে। তবে এলিনার কথামতো সত্যিই ও বেচারা ঘুমিয়ে আছে। এলিনা রাগে ফোঁস করে নিশ্বাস ছাড়লো। অধ্যায়ের মনে হলো এলিনা নিজেই একটা আস্ত অজগর সাপ। সেই সর্পের তপ্ত শ্বাসে অধ্যায় চৌধুরী জ্বলে যাচ্ছে। নির্ঘাত সামনে থাকলে এই মেয়ে তাকে টুক করে গিলে ফেলতো। বিশাল সেই সর্পমানবীর পেটে অধ্যায়ের অবস্থা ভীষণ শোচনীয় হতো সেটা আন্দাজ করা যায়। নাহ! এই মেয়ের কাছাকাছি মোটেও যাওয়া যাবে না। অধ্যায়ের নিরব থাকার ফলে বোধহয় আরও ক্ষেপে গেলো এলিনা। সে ক্রোধিত কন্ঠে বলল,
-“তুমি কি করছো টা কি?”
-“ওভার থিংকিং।”
-“হোয়াট?”
-“না মানে বেবি, আমি আসলে তোমাকে নিয়ে ভাবছি।”
-“তুমি ভাবতেই পারবে। সাপ আর গর্তে ঢুকাতে পারবে না এজীবনে।”
অধ্যায়ের মনে হলো, পৃথিবীতে একমাত্র নির্লজ্জ কন্যার নাম এলিনা। এই মেয়ের চেয়ে ভয়ংকর নির্লজ্জ আর কোনো মেয়ে পৃথিবীতে নেই। তার কান গরম হয়ে এলো। শরীর জুরে বিদ্যুৎ প্রবাহ খেলে গেলো। হঠাৎই খুব উদ্দীপনা বোধ করলো শরীর জুড়ে। অত:পর ফোনের দুইপ্রান্তে থাকা দুজন মানব-মানবী প্রেমালাপে নিমগ্ন হলো। ফিসফিসিয়ে করতে লাগলো উন্মুক্ত সব আলোচনা। বাহিরের সকলের কাছে যা অত্যন্ত তুচ্ছ। এ যুগলের কাছে তা আকাঙ্ক্ষিত, প্রেমময়।
•
প্রকৃতিতে এখন নভেম্বর মাস। তূর্ণার নিজেরও ঘা ঘিনঘিন করছিলো সেজন্য এই ভর সন্ধ্যায় গোসল করলো সে। পানি বেশ ঠান্ডা। শরীরে ঢালতে গিয়ে গা কাটা দিয়ে ওঠলো তূর্ণার। তবুও অস্বস্তি কাটাতে গোসলটা প্রয়োজন ছিল তার। গোসল শেষ বের হতেই বার কয়েক হাঁচি দিলো তূর্ণা। শরীরটা পাতলা লাগার পরিবর্তে ভারী লাগতে শুরু করলো। শীত শীত অনুভূত হলো। তার কেন যেন মনে হচ্ছে আজ রাতে তার গা কাঁপিয়ে জ্বর আসবে। একটা নাপা ট্যাবলেট খাওয়া যেতে পারে। কিন্তু এ বাড়িতে নাপা পাবে কোথায়? কার কাছে চাইবে? কে এনে দেবে। তাছাড়া জ্বর এখনো আসেনি। এখন যদি তথাকথিত স্বামীকে সে এই দুঃখজনক খবর জানাতে যায় তাতে আরও খুশি হয়ে উঠবে উনি। তার থেকে ভালো তূর্ণা যাবে না। এভাবেই থাকবে। তবে সমস্যাটা অন্য জায়গায়। জ্বর হলে তূর্ণা একা থাকতে পারে না। তার ভয় করে। বড্ড ভয়। সেই ছোট্ট বেলায় তূর্ণার মা যে রাতে মারা গেলো সে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো তার। বয়স তখন সাত কি আট। জ্বরের ঘোরে সে ‘মা’ ‘মা’ বলে ডেকে পাড়া মাথায় করলো। সেদিনের পর থেকেই জ্বর এলে ঘোরের মাঝে মাকে দেখতে পায় তূর্ণা। সে প্রায়ই মায়ের সাথে কথা বলে। তাদের কথোপকথনের একটা নমুনা তূর্ণার চোখের সামনে ভেসে ওঠলো। তূর্ণা ঘোরের বশে বলছে,
-“মা, তুমি এসেছো?”
-“হ্যাঁ। তুমি কি খুব অসুস্থ তূর্ণা?”
-“খুব না। একটু।”
-“কি ব্যাপার তূর্ণা, আজকাল খুব ঘন ঘন অসুখ বাঁধাচ্ছো। নিজের একেবারেই যত্ন নিচ্ছো না তুমি। এমন করলে আমি কিন্তু আর আসব না।”
তূর্ণা তখন ক্রন্দনরত কন্ঠে বলে,
-“তোমার দেখা পাওয়ার জন্যই তো এতো ঘনঘন অসুস্থ হই আমি। সুস্থ অবস্থায় তো আমাকে দেখা দাও না তুমি।”
-“সেজন্য এমন বাজে কৌশল অবলম্বন করবে তুমি?”
-“হ্যাঁ করব।”
-“না, তুমি করবে না।”
-“কেন করব না? এমনটা না করলে আমি কিভাবে তোমার দেখা পাব?”
-“কারণ এটা করা উচিত নয়। পৃথিবীতে কোনো কিছু পাবার আশায় নিজের প্রতি ভালোবাসা হারানো উচিত নয়। তুমি স্বেচ্ছায় আত্মবিসর্জনের পথে হাঁটছো যেটা সম্পূর্ণ ভুল। তোমার উচিত যেকোনো কিছুর বিনিময়ে নিজেকে ভালোবাসা। তূর্ণা, এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউ না। এমনকি আমিও না। যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না। অন্যকে ভালোবাসাটা প্রয়োজন আছে, অন্যকে খুশি করার গুরুত্ব আছে। তবে সেটা নিজেকে ভালোবাসাহীন করে নয়, নিজেকে অখুশি করে নয়।”
তূর্ণা তন্দ্রাঘোরে মায়ের সেই কথাগুলো মাথায় ঢুকিয়ে নিয়েছিলো। আজ অবধি তূর্ণা ভীষণভাবে নিজেকে ভালোবাসে। সেজন্যই তো যখন শুনলো তার স্বামীটি অন্য কারো প্রেমিক সে সামান্য প্রতিক্রিয়া দেখালো না। কারণ মানুষটার প্রতি তার ভালোবাসা জন্মায়নি। তার পূর্বেই সে বুঝে নিয়েছে। আর নিজেকে সেই থেকে বাধ্য করেছে এটা ভাবতে যে, এই মানুষটার থেকে কিছু প্রত্যাশা করলে শুধুই দুঃখ পাওয়া যাবে। নিজেকে চরম ভাবে ভালোবাসা মেয়েটি যেচে পরে দু:খ পেতে মোটেও ইচ্ছুক নয়। তবে এতো নিরাশার ভীরে তূর্ণার অণু পরিমাণ কষ্ট বুকে জমা আছে। অধ্যায় নামক ছেলেটি যে বড়ো অন্যায়ভাবে তাকে অবহেলা করে সেটা কি তার আদৌও প্রাপ্য? এতো অ-ভালোবাসা নিয়ে বাঁচা যায়? অবশ্য তূর্ণার মতো ললিতারা ভালোবাসাহীন বাঁচতে পারে। তারা যে বড্ড গভীর ভাবে নিজেকে ভালোবাসে। তূর্ণাও বিশ্বাস করে তাকেও একজন গভীরভাবে ভালোবাসবে। কারণ বিয়ের দিন ভোর বেলা স্বপ্নে তার মা জননী এসেছিলো। অস্থির হৃদয়ের তূর্ণাকে তিনি গর্বের সঙ্গে তাকে জানিয়েছিলেন,
-“শোনো তূর্ণা, তুমি একটা রাজপুত্রের অর্ধাঙ্গিনী হতে যাচ্ছো। তাকে আগলে রেখো, যুত্ন করো, ভালোবেসো।”
স্বপ্নে তূর্ণা সলজ্জ হেসে বলেছিলো,
-“ আমি একাই বাসবো? উনি ভালোবাসবেন না আমায়?”
-“বাসবে তো। অবশ্যই বাসবে। আমার লক্ষী মেয়েটিকে কেউ ভালো না বেসে পারে? তবে একটা কথা মাথায় রেখো তূর্ণা, ভালোবাসাটা অর্জন করে নিতে হয়। ভালোবাসা পাওয়ার উত্তম উপায় হচ্ছে কাউকে হৃদয়ের সবটা উজার করে ভালোবেসে যাওয়া।”
তূর্ণা মায়ের বলা সেই কথাটা মাথায় ডুকিয়ে নিয়েছিলো সুন্দর ভাবে। তবে সে ভেবে পায় না, মা একবার নিজেকে ভালোবাসতে বলেন, তো আরেকবার প্রিয়জনকে। তূর্ণার করণীয় কি? মাকে তো সে যখন তখন দেখতে পারে না, তাই প্রশ্নের উত্তরটি জানা হয়নি। মা নিজের সময় সুযোগ বুঝে আসে। আবার চলেও যায়। মা কি নিজের অবস্থানকৃত স্থানে খুব ব্যস্ত সময় পার করে? জিজ্ঞেস করতে হবে।
তূর্ণার মনে হলো, আজ জ্বরের ঘোরে মায়ের সাক্ষাৎ পেলে সে মাকে অনেক প্রশ্ন করবে। ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো তূর্ণা। তার ঘুমন্ত শরীরে ভর করতে লাগলো জ্বর নামক অসুখের ঝড়। কম্পিত করতে লাগলো মেয়েটির সারা অঙ্গ।
-চলমান-
[ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। রেসপন্স কমে যাচ্ছে। গল্পটা গল্পটা কি ভালো লাগছে না?]