#বন্ধু_কাজল_ভোমরা [৮]
#সানজিদা_খানম_স্বর্ণা
তখন মধ্যরাত। ঘুমের ঘোরে তূর্ণা অনুভব করলো তার শিয়রে কেউ একজন বসে আছে। শুধু যে বসে আছে এমনটা নয়। একটু পর পর জলপট্টি দিচ্ছে তূর্ণার কপালে। তূর্ণা বুঝতে পারছে না এটা স্বপ্ন কিনা। এ বাড়িতে এমন কেউ নেই যে তার সেবা যত্ন করবে। যত্ন করার মতো এতো গুরুত্বপূর্ণ মানুষও নয় সে। তবে তার উপলব্ধিটা বাস্তব মনে হচ্ছে। তূর্ণা চোখ পিটপিট করে তাকালো। ঘরে মৃদু আলো জ্বলছে। সেই আবছা আলোয় তূর্ণা দেখলো দ্যা গ্রেট অধ্যায় চৌধুরী তার মাথার কাছে বসে আছে। নাহ! এটা সত্যি হতে পারে না। যে ব্যক্তি তাকে সহ্যই করতে পারে না সে কিনা রাত জেগে তূর্ণার সেবা করছে! তূর্ণা ঘোরের বশে ভুলবাল দেখছে। ভ্রম গ্রাস করে নিয়েছে তাকে। তূর্ণা ছটফট করতে লাগলো। বাস্তবে যে ব্যক্তি তাকে অবহেলা করে স্বপ্নে সেই ব্যক্তির কোনো সেবা শুচশ্রূষা তার চায় না। তূর্ণার ছটফটিয়ে উঠা দেখে অধ্যায় কোমল গলায় বললো,
-“এই মেয়ে ঠিকাছো? শরীরটা কি বেশী খারাপ লাগছে? এতো নাড়াচাড়া করছো কেন?”
তূর্ণা কি ভুল শুনছে? তার মস্তিষ্কের এলোমেলো ভাবনাগুলো কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। বিয়ের দুই দিনে একবারও লোকটা একটু সুন্দর করে কথা বলেনি। এখন কেন বলছে? তূর্ণা দেখলো তার গায়ে মোটা কম্বল, কপালে ভেজা জলপট্টি। ঘুমানোর আগে কিন্তু এসব ছিল না। তবে কি লোকটা এসবও এনে দিয়েছে? লোকটা কি চায় কি? বউ হিসাবে মানে না আবার সেবা যত্ন করে চলেছে। তার প্রশ্নটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। কিন্তু সব প্রশ্ন যখন তখন জিজ্ঞেস করা যায় না। অশোভনীয় দেখায়। সে দুর্বল গলায় বলল,
-“কটা বাজে?”
-“দুটো বেজে সাতাশ মিনিট।”
-“আপনি এখানে বসে আছেন কেন?”
-“তুমি ঘুমাও। আমি বসে থাকলে তোমার কি অসুবিধা হবে?”
-“না তা হবে কেন? কিন্তু আপনি ঘুমাচ্ছেন না কেন?”
-“কোনো অসুস্থ মানুষকে রেখে ঘুমানোর মতো এতোটা অমানবিক মানুষ আমি নই।”
অধ্যায়ের ভারী কথায় তূর্ণা ইতস্ততবোধ করলো। তার জন্য একটা মানুষ সারারাত জেগে থাকবে? বিষয়টি কেমন দেখায়! লোকটা কি নিজেকে খুব মানবিক মানুষ প্রমান করতে চাইছে? অবশ্য তূর্ণা জানে এই মানবিকতা শুধুমাত্র লোক দেখানো। কিন্তু এখানে তো সে ছাড়া অন্য কেউ নেই। এতো নাটকীয়তার কিই বা প্রয়োজন? তাছাড়া লোকটা তো পাশের ঘরে শুয়ে ছিল—মাঝরাতে এখানে আসার কারণ কি? ভয় পেয়ে এখানে এসেছে? অস্বাভাবিক নয়। যে ব্যক্তি তেলাপোকা দেখে ভয় পায় সে একা ঘুমাতে ভয় পেতেই পারে। যদি তাই হয় তবে আগে এই লোকটা কার সাথে ঘুমাতো? দুর্বল শরীর নিয়ে আর চিন্তা করতে পারলো না তূর্ণা। সে ক্ষীণ কন্ঠে বলল,
-“আপনিও শুয়ে পরুন।”
-“তোমার আমাকে নিয়ে এতো ব্যস্ত হতে হবে না।”
-“আপনি কেন আমাকে নিয়ে ব্যস্ত হচ্ছেন? শুয়ে পরুন না।”
-“তুমি আমাকে বলে দেবে আমি কি করব না করব? আর তাছাড়া এখন তুমি অসুস্থ তাই তোমার সেবা করছি। যখন আমি অসুস্থ থাকবো রাত জেগে তুমি আমার সেবা করে দিও। শোধবোধ। আফটার অল আমরা তো রুমমেট। একজনের বিপদে অন্যজন সাহায্য করাটা স্বাভাবিক। তোমার দুশ্চিন্তা কমলে এবার ঘুমাও।”
তূর্ণা ঘুমাতে পারলো না। সে দুর্বল শরীর নিয়ে উঠে বসলো। এরপর আকুল চোখে তাকালো অধ্যায়ের দিকে। লোকটা সুদর্শন। এমন সুপুরুষের সাথে তার কেন বিয়ে হলো? নয়তো তো এতো অবহেলা পেতো না।এই যে তূর্ণার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে সেই ইচ্ছেটাও অধরা থাকতো না। তাকে মেনে নিবে এমন কারো সাথে বিয়ে হলে তার বুকে অনায়েসেই মাথা রাখা যেতো। তবে এই লোকটার সাথে তার তেমন সম্পর্ক নয়। তবুও কেন একটু একটু করে লোকটা তাকে মায়ায় জড়িয়ে ফেলছে? এতো কাছাকাছি আসছে! তূর্ণা তো এতো কাছ থেকে পূর্বে কখনো পুরুষের ছোঁয়া পায়নি। সেজন্য লোকটার সামান্য ছোঁয়ায় যে তার নারীত্ব কম্পিত হয়। শরীরে ঝংকার ওঠে প্রেমের। সমুদ্রের জলরাশির মতো আছড়ে পরতে ইচ্ছে করলো লোকটার বুকে। তূর্ণা তা পারবে না। অদ্ভুত এক জড়তা তাকে জড়িয়ে রেখেছে। যে ব্যক্তি ভালোবাসে না তার কাছ থেকে তূর্ণা সামান্যতম কিছুই আশা করে না। তবুও মন বড়ো অবুঝ!
অধ্যায় ভ্রু কুঁচকে বললো,-“ওঠে বসলে কেন?”
-“এমনি।”
-“এমনি এমনি কেউ শরীরে ১০২ জ্বর নিয়ে উঠে বসে?”
-“আমি বসি।”
-“আসলে তোমার মাথায় তো গোবর ঠাসা। তুমি তো বসবেই। দুনিয়ার কোনো মানুষ যা না করে তুমি তাই করো। তারছিড়া বলে কথা।”
-“আপনি কিন্তু একজন অসুস্থ মানুষকে অপমান করছেন!”
-“অসুস্থ! হ্যাঁ অসুস্থ তো বটেই। আগে তোমার অসুস্থতা মাথায় ছিল আজ আবার সেটা শরীরে ট্রান্সফার করেছে। ওসব তেমন কোনো ব্যপার নয় তোমার কাছে। নয়তো উঠে বসে এতোক্ষণ বকবক করতে পারতে না। জ্বরের ঘোরে বিছানায় ল্যাটকা মেরে পরে থাকতে।”
তূর্ণার মাথায় চিনচিন ব্যথা হতে লাগলো। লোকটা কিছুক্ষণের জন্য ভালো মানুষ ভেবে ভুল করেছে সে। লোকটা আসলে মোটেও ভালো লোক নয়। হতেই পারে না। সাধে কি আর সে কুধ্যায় চৌধুরী বলে। লোকটা আসলে বদের হাড্ডি। মস্ত বড় কুচক্রী মানুষ। এই কুচক্রী থেকে ওর নাম কুধ্যায় হয়ে গেছে। তূর্ণা বিরবির করে বলল,
-“আপনি এ ঘরে এলেন কেন?”
-“না এসে কি উপায় আছে? রেখেছো? জ্বর-টর বাঁধিয়ে তো সাড়া। রাতের খাবার খাওয়ার জন্য শরীফা ডাকতে এসে দেখলো বিছানায় শুয়ে শুয়ে কাঁপছো তুমি। আর কি,সে বাড়ি মাথায় তুলেছে তক্ষুণি। ভেবেছিলো তোমাকে ভূতে ধরেছে এজন্য ঘুমের মাঝে কাঁপছো। আমি পাশের ঘর থেকে এসে দেখি তোমার শরীরে জ্বর। মেপে দেখলাম ১০৪। এখন একটু কমেছে অবশ্য। এই তোমাকে বেশী পাকনামি করে গোসল করতে কে বলেছিলো শুনি?”
-“কেউ বলেনি।”
-“তাহলে করেছো কেন?”
-”শরীরে তেলাপোকা ওঠেছিলো এজন্য।”
-“ওই শালা তেলাপোকার জন্য আমাকে এতো সাফার করতে হচ্ছে। ঘুমাতে পারছি না।”
-“আমি কি আপনাকে বলেছি যে জেগে থাকুন।”
-“তুমি বলোনো তো কি হয়েছে? বাবা তো বলে গেছেন। শোনো, আমি না বাবার বাধ্য ছেলে।”
তূর্ণা মাথা ঝাঁকিয়ে বলল, -“বুঝেছি।”
-“বুঝে আমাকে উদ্ধার করেছো। এবার শুয়ে পরো তো।”
তূর্ণা বিরবির করে বলল,-“আমার শীত লাগছে। আরেকটা কম্বল এনে দিতে পারবেন?”
অধ্যায় বেশ মুসিবতে পরে গেলো। এখন সে কম্বল বা কাঁথা কোথায় পাবে? তার ঘরে একটাই পাতলা কম্বল। এটা গরমকালের জন্য। শীতিকালে ভারী কম্বল নামিয়ে দেয় শরিফা। ওগুলোর অবস্থান কোথায় সেটাও জানে না অধ্যায়। শরিফা নিচের ঘরে ঘুমাচ্ছে। এই মেয়ের যা ঘুম —সেই ঘুম কুম্ভকর্ণের মতো ঢাক-ঢোল পিটিয়ে ভাঙাতে হয়। তাতেও ভাঙে না। অধ্যায় ঘরময় পায়চারি করতে লাগলো। সে এখন কি করবে? তূর্ণা অধৈর্য হয়ে বলল,
-“প্লিজ এনে দিন না।”
অধ্যায় হতাশ হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
-“আমি জানিনা কাঁথা- কম্বল কোথায় থাকে।”
অধ্যায়ের এই উত্তরে অসন্তুষ্ট হলো তূর্ণা। অবশ্য সে এমনটাই আশা করেছিলো। এই লোক এসব কিছু জানবে না। এই লোক জানে সারাদিন প্রেম করে বেড়াতে। গার্লফ্রেন্ড এর সাথে কথা বলে সময় কাটাতে। এর থেকে বেশী ওর কাছে কি আশা করা যায়? সে বিরবির করলো,
-“হ্যাঁ তা জানবেন কেন? আপনার তো এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে।”
-“কি বললে তুমি?
-“বলেছি, ভালো আছেন?”
-“আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো?”
তূর্ণা লম্বা শ্বাস টানলো। জবাব দিলো,-“আলহামদুলিল্লাহ। আপনার গার্লফ্রেন্ড ভালো আছে?”
-“বর্তমানে তো ভালোই আছে। তবে আমার বিয়ের খবরটা শুনে তার রিয়েকশন ভেবে আমি আতঙ্কিত হচ্ছি।”
-“সেকি! কেন? আপনি বলে দিবেন যে আপনি আমালে বউ হিসাবে মানেন না।”
-“বললেই সে মানবে কেন?”
-“মানবে না কেন?”
-“না মানার অনেক কারণ আছে। যেমন ধরো, তুমি আর আমি বিবাহিত দম্পতি। হয়তো তোমাকে আমি এবং আমাকে তুমি দুজনের কেউ কাউকে স্বামী-স্ত্রী হিসাবে মানি না। এক ঘরে থেকেও আমরা শুধুই রুমমেট। আমাদের মাঝে কিন্তু রুমডেট ফেট কিছু হয়নি। ও কিন্তু সেটা মানবে না। কারণ এক ঘরে থেকে দুজন বিবাহিত মানুষ কখনোই শারীরিক সম্পর্ক ছাড়া থাকতে পারে না। সম্ভব নয়।”
তূর্ণার গলা শুকিয়ে এলো। লোকটা কি অবলীলায় রুমডেট বা শারীরিক সম্পর্ক জাতীয় শব্দগুলো উচ্চারণ করছে! লোকটার মুখে আটকাচ্ছে না। অথচ তূর্ণা জড়োসড়ো হয়ে যাচ্ছে। শরীরের জ্বরটা বোধহয় এবার বাড়ছে। ১০২ থেকে ক্রমাগত ১০৩,১০৪, ১০৫.... এভাবে কতদূর যেতে পারে? সম্ভবত দুইশো ক্রস করবে। কিনতি দুইশো ডিগ্রি ডিগ্রী জ্বর হলে তো কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তূর্ণা কিভাবে থাকছে? কারণ তার জ্বর এসেছে মনে। তূর্ণার হঠাৎই গরম লাগতে শুরু করলো। ঘামতে লাগলো পুরো শরীর। সে নাড়াচাড়া করলো না। অধ্যায় বলল,
-“এই মেয়ে, তুমি কি ফ্রিজ হয়ে গেছো?”
-“উহু।”
-“তাহলে এমন দুম মেরে আছো কেন? এই তোমার জ্বরটা বোধহয় ছেড়ে যাচ্ছে। ঘামছো দেখি। অবশ্য যা ওষুধ দিয়েছি ছেড়ে যাবারই কথা।”
তূর্ণা বলল,
-“কি ওষুধ দিয়েছেন?”
-“কেন? তোমার কি ধারণা তুমি সুস্থ ওঠার বদলে মরে যাবে এমন কিছু দিয়েছি আমি? বিষ জাতীয় কিছু? আশ্চর্য। আচ্ছা, ওসব ছাড়ো যা বলতে যাচ্ছিলাম শোনো, আসলে তোমার থেকে একটা ফেবার চাই আমার।”
-“কি ফেবার?”
-“তুমি আমার গার্লফ্রেন্ড এর কাছে বলবে যে একসাথে থাকলেও তোমার আমার মাঝে প্রেম সম্পর্কিত কোনো ব্যপার নেই। বুঝেছো?”
তূর্ণা মাথায় নাড়িয়ে শুধালো,
-“আমি এসব বলার জন্য উনাকে পাব কোথায়?”
-“আমি নিয়ে আসব। যদিও আমার আনতে হবে না। ও নিজেই আসবে। মেয়ে মানুষ তো আমার কথার সত্যতা প্রমাণের জন্যই আসবে। ও এলে তুমি শুধু বলে দেবে যে, তোমার সাথে আমার কোনো কাছাকাছি আসার ব্যপার ঘটেনি। বুঝেছো?”
-“আমাকে বলতে হবে কেন? আপনার গার্লফ্রেন্ড কে আপনি বললে বিশ্বাস করবে না?”
-“করবে না কেন? অবশ্যই করবে। তবে আমার কথার সত্যতা যাচাইয়ের জন্য ও আবার তোমাকেও জিজ্ঞেস করবে।”
-“বিশ্বাস করলে আবার সত্যতা যাচাইয়ের কি আছে?”
-“আছে আছে অনেক কিছু আছে। কারণ মেয়ে মানুষ মুখে বলে বিশ্বাস করি। কিন্তু ফেসবুক, ইন্সটা, সবকিছুর পাসওয়ার্ড আবার চাই তাদের। ওদের সাইকোলজিকাল ব্যাপার তুমি বুঝবে না।”
-“কেন আমি কি মেয়ে নই?”
অধ্যায় চকিতে চোখ তুলে তাকালো। আসলেই তো যার কাছে এসব বলছে সে নিজেও মেয়ে। অধ্যায় জানে মেয়ে মানুষের রন্ধ্রে রন্ধ্রে নাকি ডুকে থাকে জেলাসি। তবে এই মেয়ের স্বামী যে গার্লফ্রেন্ড নিয়ে এমন বিশদ আলোচনা করছে তাতে মেয়েটির সমস্যা হচ্ছে না। সে কি একটুও জেলাস নয়? নাকি এটা মানব রোবট? অনুভূতি-টনুভূতি কিছু নেই! অধ্যায় ভ্রু উঁচিয়ে বলল,
-“হ্যাঁ তুমি তো মেয়েই। তবে খুব ভয়ংকর মেয়ে।”
-চলমান-