_তুই শুধু আমার সন্তান। তোর বাবা-মা দুটোই আমি। তোর ভাগ আমি কাউকে দিবো না। তুই আমার অংশ আমার অস্তিত্ব জুড়ে থাকবি। তুই হবি আমার এক মাএ বেঁচে থাকার অবলম্বন।
ততক্ষণে সূর্য উঠে গেছে পূর্ব দিগন্ত। রাস্তা খাটেও প্রায় মানুষ জন দেখা যাচ্ছে। জেরিন হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে। পা'টা বিষণ টনটন করছে আর হাঁটতে পারছে না। রাস্তার পাশে একটা গাছের নিচে ছোট একটা ব্রেঞ্চ দেখতে পায় পাশে ফুচকাওয়ালার গাড়ি। কিন্তু এখনও ফুচকাওয়ালা আসেনি। তাই জেরিন সেই ব্রেঞ্চের দিকে এগিয়ে গেল কিছুক্ষণ জিরিয়ে নিবে। নয়তো পরে হাঁটতে পারবে না। ।
--------------
এইদিকে সকাল ৯ টায় ঘুম ভেঙ্গে যায় রিফাতের। কোনো রকম চোখ কচলে সোয়া থেকে উঠে বসলো। কেন জানি আজকে সর্বপ্রথম চোখ গেলে সোফায়। কিন্তু সোপায় কেউ নেই খালি পড়য়ে আছে। খালি সোফা দেখে খানিক কপাল কুঁচকালো। একি জেরিন কোথায়। তারপর কি মনে করে বলে,
_ও কোথায় সেটা আমি কেন ভাবছি।
রিফাত ঘড়ির দিকে তাকায় ৯টা বেজে গেছে অফিসে যেতে হবে তাই সে উঠে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে কোমরে তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলো। আলমারি থেকে জামাকাপড় নিয়ে অফিসের জন্য তৈরি হলো। ড্রেসিং টেবিলের সামনে চুল সেট করতে গিয়ে হঠাৎ চোখ গিয়ে পড়লো টেবিলে রাখা জিনিস গুলোর উপর। জিনিস গুলো চিনতে রিফাতের দু'সেকেন্ড লাগলো। তৎক্ষনাৎ কপালে ভাঁজ পড়লো। এগিয়ে এসে টেবিল থেকে বিয়ের শাড়িটা হাতে নিয়ে বলে,
_একি এটা এখানে কি করছে। একটা তো জেরিনের কাছে থাকার কথা।
তারপর আবার চোখ যায় গয়না গুলোর দিকে। এবার কপালে আরো বেশি ভাঁজ পড়লো। গোল্ডের জুয়েলেরি গুলো এই ভাবে রেখেছে কেন। তার পাশে একটা সাদা কাগজে চোখ পড়তে ভাঁজ করা কপাল কুঁচকে গেল। কিছু বুজতে পারছে না, দেখে হাতের শাড়িটা রেখে কাগজ টা হাতে নিল। আর ভাঁজ খুলতেই ইতি জেরিন লেখাটা দেখেই থমকে গেল। এটা জেরিনে লিখা চিঠি। জেরিন চিঠি লেখেচে কেন হঠাৎ এই ভেবে চিঠি খানা পড়তে লাগলো।
_"চিঠিতে শুরুতে কি বলে সম্মোধ করবো বুঝতে পারছি না। তাই কিছুই বললাম না। আমি জানি আপনি ঘুম থেকে উঠে টেবিলে রাখা আমার বিয়ের শাড়ি আর জিনিস গুলো দেখে অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা। জিনিস গুলো এই খানে রেখে আসার কারণ আমি জিনিস গুলো নিজের সাথে নিয়ে যেতে চাই না। আমি চাই না আমার আর আপনার বিয়ের শাড়িটা নিজের কাছে রাখতে। আমার সেই সাহস নেই। যতবারই আমি এই শাড়িটার দিকে তাকাবো ততবার আমার আপনার কথা মনে পড়বে আর আমার কষ্ট হবে। তাই আমি নিজের সাথে আপনাদের বাড়ি থেকে দেওয়া জিনিস গুলো নিতে পারলাম না। হ্যাঁ আমি আপনাদের বাড়ি থেকে চিরদিনের মত চলে এসেছি। যেই ঘর আমার হয়েও আমার হলো না সেই ঘরে থাকার অধিকারটাও আমার নেই। যে মানুষকে আমি হালাল ভাবে পেয়েও পেলাম না সেই মানুষটার চোখের সামনে ঘুরঘুর করা পৃথিবীর সব থেকে খারাপ অনুভূতি।
আপনি তো আমার থেকে ডিভোর্স চেয়ে ছিলেন। মুক্তি চেয়ে ছিলেন। রাখলাম আপনার কথা। ডিভোর্স না দিলেও চিরদিনের মত মুক্তি করে দিয়ে আসলাম আপনাকে। চেষ্টা করেছি ডিভোর্স পেপারে সই করার কিন্তু বিশ্বাস করুন পারিনি। কোনো এক বাজে অনুভূতির কাছে হেরে গিয়ে পারিনি আপনাকে ডিভোর্স দিতে। কিন্তু হ্যাঁ মুক্তি করে দিয়েছি।
" ভয় পাবেন না, আপনি চাইলেই আপনার ভালেবাসার মানুষকে বিয়ে করে সুখে সংসার করতে পারেন। এতে আমার কোনো সমস্যা নেই। কারণ আর কোনো দিনও আমি আপনার সামনে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। আর কোনো দিন ঘুম থেকে উঠে আমার এই বিরক্তিকর চেহারা আপনাকে দেখতে হবে না। আর কোনো দিন আপনার বাড়িতে আসার অপেক্ষায় না খেয়ে চাতক পাখির মত কেউ চেয়ে থাকবে না। আর কখনও আপনার শরীরের ঘ্রাণ নেওয়ার জন্য আপনার শার্ট ধরবে না। সব কিছু থেকে আপনি পুরোপুরি মুক্ত। তবে বেহায়া মন একটা কথা না লিখে পারলাম না " সত্যি বিষণ ভালোবেসেছিলাম আপনাকে। কিন্তু আপনি সেটার কদর করতে পারলেন না। "
"আশা করি এবার আপনি অনেক ভালে থাকবেন। নতুন জীবনের জন্য শুভকামনা রইল।
ইতি
জেরিন.......
রিফাত চিঠিটা পড়ে স্তব্ধ হয়ে গেল। এই মুহূর্তে তার ঠিক কি প্রকাশ করা উচিত খুশি নাকি ব্যথর্ততা। রিফাতের চোখ জ্বলে উঠলো। জেরিন এই ভাবে চলে যাবে সে কল্পনা ও করেনি। কিন্তু তার তো খুশি হওয়ার কথা, সে কেন খুশি হতে পারছে না। সে এখনও কেন বিশ্বাস করতে পারছে না জেরিন আর এই বাড়িতে নেই। আর কখনও সে ওকে দেখতে পারবে না। রিফাতের বুকে কিছু একটা তীব্র গতিতে লাফাচ্ছে। সে কাঁপা কাঁপা পায়ে হেঁটে গিয়ে ধপ করে খাটের উপর বসে পড়লো। এ কেমন অনুভূতি যে মেয়েটাকে সে পছন্দ করে না,ভালোবাসে না। সেই মেয়েটা চলে যাওয়াতে তার কেন খারাপ লাগছে। কেন সে স্থীর থাকতে পারছে না।
-------------
( বর্তমান )
শপিংমল থেকে বের হতেই জেরিনের সামনে এসে দাঁড়ায় ২৭ কি ২৮ বছরের একটা যুবক। নাম তূর্য আহাম্মেদ, দেখতে উজ্জ্বল শ্যামর্বণের, মুখে হালকা চাপ দাঁড়ি। কালো শার্টের উপর সাদা ব্লেজার পড়া, চোখে চশমা, মুখে মিষ্টি হাসি যেটা সব সময় লেখেই থাকে। তূর্যকে দেখে ছোট্ট মেহেরিনের মুখে হাসি ফুঁটে উঠে। তূর্য হাত বাড়াতে ছোট্ট মেহেরিন ঝাঁপিয়ে পড়লো তূর্যর কোলে। তূর্য মেয়েটার মুখে একটা আদুরে পরশ এঁকে বলে,
_ওলে বাবারে আমার আম্মুটা শপিং করতে এসেছে নাকি।
ছোট্ট মেহেরিন কি বুঝলো কে জানি, তূর্যর কথা শুনে খিলখিল করে হেসে উঠলো। মেয়ের মুখে হাসি দেখে জেরিনের ঠোঁটে হাসি ফুঁটে ওঠে।
তূর্য জেরিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে,
_ শপিং করা শেষ।
---------------
রানিং........