ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 14

লেখক: ফারজানা আক্তার জেবু

তূর্যের কথা শুনে জেরিনের ঠোঁটের হাসি মিলিয়ে যায়। বিস্ময় চোখে তাকায় তূর্যের মুখের দিকে।
তূর্যর চোখে মুখে দুষ্টুমির বদলে আজ অন্য কিছু দেখা যাচ্ছে। যা দেখে জেরিনের বুক কিঞ্চিৎ কেঁপে উঠে।

-------------

রাত ২ টা ছুঁ ছুঁ.....
শহরের আকাশে আজ চাঁদ নেই। কালো মেঘের ফাঁক দিয়ে দু-একটি তারা জ্বলছে। হালকা বাতাসে বারান্দাযর ম্যানিপ্ল্যান্ট গাছের পাতাগুলে মৃদু নড়ছে। বারান্দায় থাকা জানালার পর্দা গুলোও হালকা বাতাসে উড়ছে। চারিপাশ কেমন সংশান নিস্তব্ধ শুধু দূরে কোথাও কুকুর ডাকছে।
রিফাত গত তিন ঘন্টা ধরে তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। দুই ঠোঁটের মাঝখানে জ্বলজ্বল করছে জ্বলন্ত সিগারেট। এখন পর্যন্ত চার প্যাকেট সিগারেট শেষ করলো। ধোঁয়াগুলো। ধোঁয়াগুলো পাক খেতে খেতে অন্ধকার আকাশে মিলিয়ে যাচ্ছে। একটার পর একটা টান দিচ্ছে সে। কিন্তু বুকের ভেতরের শূন্যতা যেন কিছুতেই কমছে না তার। দীর্ঘদিনের জমে থাকা ব্যথা আর কষ্ট তাকে ভিতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। বিচ্ছেদের যন্ত্রণা তাকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে প্রতিনিয়ত। তার একটা ভুলের জন্য আজ সে পুরেপুরি একা হয়ে গেছে।

গত তিন বছর..
ধরে সে এভাবে নিজেকে একা একা পোড়াচ্ছে। এইভাবেই নিজেকে শাস্তি দিচ্ছে। জেরিন চলে যাওয়ার পর যখন রিফাতের বাবা বিদেশ থেকে এসে সব জানতে পারে সেইদিনই তিনি ক্ষীপ্ত হয়ে রিফাতকে বাড়ি থেকে বের করে দেন। এবং অফিস গাড়ি,বাড়ি সব কিছু তার থেকে কেড়ে নেয়। সেই থেকে আজ তিন বছর সে তার বাবা মায়ের দেখেও দূরে আছে।

এত কিছুর পরেও সে ভেবেছিল সবাই তাকে ভুলে গেলে কি হয়েছে তার নীলাতো আছে। সে না হয় নীলার সাথে নতুন করে বাঁচবে। কিন্তু যে নীলার জন্য সে নিজের সংসার ভেঙেছিল...
সেই নীলাই তাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়ে চলে গেছে। রিফাতর কখনও ভাবতেও পারেনি নীলা তাকে মাঝ পথে এই ভাবে একা করে চলে যাবে৷
রিফাতের চোখের সামনে ভেসে উঠে সেই দিনটা। জেরিন চলে যাওয়ার দুই একদিন পর
রিফাত খুশি মনে নীলাকে কল করে। নীলা কল ধরে ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলে,
— "হ্যাঁ রিফাত বলো।
রিফাত খুশি মনে বলে,
_নীলা জেরিন তো চলে গেছে, চলে এবার আমরা বিয়ে করে নি।

বিয়ের কথা শুনে নীলা তাচ্ছিল্যের সুরে বলে,
_ বিয়ে,, বিয়ে মাই ফুট , তোমার সঙ্গে আমার কোনো ভবিষ্যৎ নেই রিফাত।"
রিফাত অবাক হয়ে বলে,
— "মানে?"

নীলা হো হো করে হেসে বলে,
— "মানি, আমি কখনো তোমাকে ভালোবাসিনি। তোমার টাকা, গাড়ি আর লাইফস্টাইল ভালোবেসেছি । আর এখন তোমার বাবা তোমাকে সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছে৷ সো তোমার এখন কিছু নেই আর তাই আমিও নেই বুঝতে পেরেছো।
এখন আমি তোমার চেয়েও ব্যাটার অপশেন পেয়েছি।"
নীলার কথা গুলো শুনে রিফাতের মাথায় যেন বাজ পড়লো। রিফাত যেন বিশ্বাস করতে পারছে না নীলা তাকে এই সব বলছে , তাই আবারও বলে,
— "নীলা... এসব কী ধরণের ফাইজলামো করছো আমি কিন্তু সিরিয়াসলি বলছি?"

নীলা আবারও হেসে বলে,
— "আমিও সিরিয়াসলি বলছি। ভালোবাসা, বিয়ে, সংসার ওইসব টিপিকাল জিনিস এই নীলা সরকারের সাথে যায় না। আর হ্যাঁ আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। তাই প্লিজ, আমাকে আর ফোন করো না।"
কথাটা বলে নীলা খট করে কল কেটে দেয়।

রিফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। হাত থেকে ফোনটা পড়ে যায় ফ্লোরে। তার চোখ জ্বলে উঠে। সে দুই হাতে মাথার চুল খামছে ধরে ফ্লোরে হাঁটু ভেঙ্গে বসে পড়ে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তার একটা ভুল পদক্ষেপে সে সব কিছু হারিয়েছে। তার অফিস,গাড়ি বাড়ি, বাবা-মাকে, এবং জেরিন কে। সেদিন প্রথমবার রিফাত বুঝতে পারলো—
প্রতারণা কাকে বলে। আর নিজের ভুলে সে কি কি হারিয়েছে।

অতীত ভাবতে গেলে আজকাল চোখ জোড়া ঝাপসা হয়ে আসে বারবার। সি। সিগারেটের শেষ অংশটুকু ছুড়ে ফেলে দিল রিফাত।
তারপর দুই হাত রেলিংয়ে রেখে অন্ধকার আকাশের দিকে তাকায়। চোখে পানি নিয়ে মুচকি হেসে বলে,
_জেরিন খুব ভালো আছো তুমি তাই না। নতুন করে সংসার করছো। স্বামী, সন্তান নিয়ে খুব সুখে আছো। কিন্ত এই দেখো আমি ভালো নেই। তুমিই তো আমাকে বলেছিলে আমি যেন ভালো থাকি। কিন্তু কই আমি তো পারলাম না তোমাকে ছাড়া ভালো থাকতে। তুমি গেলে তো গেলে আমার সুখটাও কেঁড়ে নিয়ে গেল। এবার আমার কি হবে। কি নিয়ে বাঁচবো আমি।

রিফাত গলা ধরে এলো তাই একটু থেমে চোখের পানি মুখে আবারও ভাঙ্গা কন্ঠে বলে,
_"আমি ভেবেছিলাম তোমাকে ছাড়া খুব ভালো থাকব। অথচ এখন প্রতিটা রাত তোমার শূন্যতা নিয়ে কাটতে হয়।
" তুমি চলে গিয়ে আমার সাথে মিশে গেছো। না পারছি ভুলে থাকতে, আর না পারছি ভালো থাকতে। কি উদ্ভত তুমি।"

রিফাত বুকের বাঁ পাশে হাত দিয়ে আবার ফিসফিস করে বল,
— "জেরিন...আমার এই বুকে বিষণ ব্যথা করছে "তুমি কি সত্যিই আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না?" আমি কি সত্যিই তোমাকে হারিয়ে ফেললাম।

রিফাত আর দাঁড়িয়ে থাকতে পারলো না রেলিং ঘেঁষে বসে পড়লো। নীলা চলে যাওয়ার পর রিফাত অনেক খুঁজেছে জেরিন কে কিন্তু কোথাও খুঁজে পায়নি। রিফাত তো ভেবেই ছিল সে আর কোনো দিন জেরিন কে খুঁজে পাবে না। কিন্তু সেদিন অনাকাঙ্ক্ষিত ভাবে জেরিনের সাথে দেখা হয়ে যায়। রিফাত তো এতটাই খুশি হয়েছিল যে মুখের ভাষাও হারিয়ে পেলেছে। যখন সে জেরিনের সাথে কথা বলতে এসেছিল। কিন্তু তার বলার আগেই অন্য একটা ছেলে জেরিনের সামনে চলে আসে। আর জেরিনের সাথে ঐ ছেলেটাকে দেখার পর থেকে তার অন্তরটা ছটফট করতে শুরু করেছে। তার খালি মনে হচ্ছে তার কলিজাটা কেউ কেটে নিয়েছে। এত.........

-------------

রানিং........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন