ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 15

লেখক: ফারজানা আক্তার জেবু

এত যন্ত্রণা কেন হচ্ছে। কেন এত ব্যথা হচ্ছে। ওই ছেলেটার সাথে জেরিনকে দেখে। কেন সে মানতে পারছে না জেরিনের আবার বিয়ে হয়েছে।
আচ্ছা সেকি একটু বেশি ভাবছে জেরিন কে নিয়ে। তাই এমন হচ্ছে।
এমনও তো হয়ে পারে যে জেরিন এখনও বিয়ে করে নি। আর জেরিন তো বলেছিল সে আমাকে ভালোবাসে। আমাকে ভালোবেসে সে কি করে আবার অন্য কাউকে বিয়ে করবে, ভালোবাসবে। কিন্তু বাচ্চা... ওই বাচ্চাটা কি করে জেরিনের হয়।

-- এত কিছু ভাবতে ভাবতে রিফাতের একটা কথা মনে পড়ে। তাদের তো এখনও ডিভোর্স হয়নি। জেরিন তো ডিভোর্স পেপারে সই করেনি। আর সেও সইনা করে আলমারিতে তুলে রেখেছিল পেপারটা। তাদের ডিভোর্স না হলে জেরিন কখনও বিয়ে করতে পারবে না, তার মানি জেরিনের এখনও বিয়ে হয়নি। কথাটা ভাবতে রিফাতের চোখে মুখে হাসি ফুঁটে উঠে। রিফাত দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। ব্যালকনিতে প্যায়চারি করতে করতে ভাবে,

_নাহ জেরিনকে তাকে খুঁজে বের করতেই হবে। জেরিনের মুখোমুখি হতেই হবে আমাকে। সব সত্যি জানতে হবে সব। কে ওই ছেলে, তার সাথেই বা জেরিন কি করছে। আর ওই বাচ্চাটাই বা কি করে তার মেয়ে হয়। সব কিছু জানতে হবে আমাকে। তারপর রিফাত ঠোঁট হাসি ফুঁটিয়ে বলে,
_খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো তোমায়। কত দিন লুকিয়ে থাকবে আমার থেকে। এখন যখন যেনে গেছি তুমি ঢাকাতেই আছো তাহলে খুঁজতে বের করবো।

----------------
পরের দিন সকালে.....
স্বপনা বেগম সোপায় মুখ গোমড়া বসে আছেন। পাশে বসে চা খাচ্ছেন উনার স্বামী রফিক আহাম্মেদ। তিনি বয়স হলেও এখনও শক্তপোক্ত একজন মানুষ। এখনও উনার সিদ্ধান্তের উপর কেউ কথা বলতে পারে না। নিজে যা সিদ্ধান্ত নিবেন সেটার উপর তিনি অনড় থাকবেন। স্বপনা বেগম ছলছল চোখে তাকিয়ে বলেন,
_তিন বছর চলে আমার ছেলেটা বাড়িতে নেই। আপনি বাবা হয়ে কি করে আমার ছেলেটাকে এই ভাবে বাড়ি ছাড়া করতে পারলেন।

রফিক আহাম্মেদ চায়ের কাপে চুমুক দিয়ে বলেন,
_তুমি কি ভুলে গেছো স্বপনা তোমার ছেলে জেরিনের সাথে কি করেছে।

স্বপনা_ মানলামা ছেলেটা ভুল করেছে। তাই বলে আপনি তাকে এই ভাবে বাড়ি থেকে সব কিছু থেকে বের করে দিবেন।

রফিক_ অকে তো অপশনে দেওয়া হয়েছে। আমি তো বলেছি ও যদি আমার মেয়েটাকে পিরিয়ে আনতে পারে তাহলে আমি ও সব কিছু ফিরিয়ে দেব।

স্বপনা _ কিন্তু বউমা তো নিজেই চলে গেছে সে কি করে ফিরে আসবে।

রফিক _ জেরিন নিজে নিজে চলে যাওয়ার মেয়ে নয় স্বপনা,সেটা তুমিও ভালো করে জানো। মেয়েটার যাওয়ার মত কোনো জায়গা নেই আমরাই ছিলাম মেয়েটার আশ্রয়। আর তোমার ছেলে কিনা ওই মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। তাই আমি যা করেছি বেশ করলছি। এই বিষয় আমি আর একটা কথাও শুনতে চাই না।
চায়ের কাপে শেষ চুমুক দিয়ে তিনি বেরিয়ে গেলেন অফিসের উদ্দেশ্য।

স্বামীর কথার উপর আর একটা কথাও বলতে পারলেন না স্বপনা বেগম কেবল ছলছল চোখে তাকিয়ে রইল স্বামীর যাওয়ার পানে। তারপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে গেলেন নিজের রুমের দিকে।

--------------

ড্রয়িংরুমে বসে গল্প করছিল জেরিন আর সোহানা বেগম। মাঝখানে ছোট্ট মেহেরিন তার পুতুল নিয়ে খেলা করছে। আড়াই বছরের ছোট্ট মেয়েটা আধো আধো ভাষায় একটু একটু করে কথা বলতে পারে।
তার মায়াবী চেহারায় খিলখিল হাসির শব্দ যেন মমতা মই মায়ের বেঁচে তার থার কারণ। সোহানা আর জেরিনের কথার মাঝে হঠাৎ মেহেরিন পুতুলটা তুলে জেরিনের সামনে এনে বলে,

— মাম্মা... খাই...

জেরিন হেসে পুতুলটার মুখে আদর করে বলে,
— আগে পুতুল খাবে, তারপর আমার মেহু খাবে?

মেহেরিন মাথা নেড়ে বলল,
— হুম... আগে বেবি...

সোহানা বেগম হেসে বললেন,

— দেখেছিস! নিজের আগে পুতুলের চিন্তা।

জেরিন মুচকি হেসে বলল,
— মামুণি, ওকে খাওয়ানোই এখন আমার সবচেয়ে বড় যুদ্ধ।

— কেন মা কি করে?

— এক লোকমা ভাত মুখে দিতে দশ মিনিট লাগে। আর যদি কার্টুন বন্ধ করে দিই, ব্যস! ঠোঁট এমন শক্ত করে বন্ধ করে রাখে যে আর খোলেই না।

সোহানা বেগম হেসে উঠলেন।
_ একদম তূর্যের ছোটবেলার মতো। সেও খেতে বসলে পুরো বাড়ি মাথায় তুলত।

জেরিন অবাক হয়ে বলল,
— সত্যি?

— হ্যাঁ । ওকে ভাত খাওয়াতে আমাকেও কত গল্প বানাতে হতো! কখনো বলতাম,এই লোকমাটা বিমান হয়ে আসছে", কখনো বলতাম, সিংহ এসে খেয়ে ফেলবে।"

সোহানা বেগমের কথায় তারা দুজনেই হেসে উঠে
এমন সময় মেহেরিন জেরিনের কোলে উঠে আধো গলায় বলল,
— মাম্মা... কোল...

জেরিন তাকে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেয়ে বলে,
— এই তো আমার সোনা মা কি হয়েছে ।

সোহানা বেগম মেহেরিনের গাল টিপে বললেন,
— বুড়ির ঘুম আসবে মনে হয়।

জেরিন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে,
— আর বলবেন না মামুণি। দুপুরে ঘুম পাড়াতে গেলেই বলে, মাম্মা "নাই... ঘুম নাই..." তারপর বিছানা থেকে নেমে পুরো বাড়ি দৌড়াবে।

মেহেরিন জেরিনের গালে একটা চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে।
সোহানা বেগম সেই দৃশ্যটা দেখে মৃদুহেসে বললেন,
— আল্লাহ তোকে সবসময় এমনই হাসিখুশি রাখুক, আমার ছোট্ট রাজকুমারী। আজ দুষ্টুমি করলেও একদিন বড় হয়ে নিশ্চয়ই সবাইকে খুব ভালোবাসবে।

জেরিন মেহেরিন কে কোলে নিয়ে বলে,
— আচ্ছা মামুণি, আমি ওকে ঘুম পাড়িয়ে আসি।

সোহানা বেগম মুচকি হেসে বললেন,
— ঠিক আছে মা। ওকে ঘুম পাড়িয়ে তারপর একবার আমার রুমে আসিস। তোর সঙ্গে একটু কথা ছিল।

জেরিন মাথা নেড়ে বলল,
— আচ্ছা মামুণি, আসছি।

প্রায় আধঘণ্টা পর। মেহেরিনকে ঘুম পাড়িয়ে আস্তে করে দরজাটা টেনে দিল জেরিন। তারপর ধীরে ধীরে সোহানা বেগমের রুমের দিকে এগিয়ে গেল।

----------------

রানিং........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন