তারপর ধীরে ধীরে সোহানা বেগমের রুমের দিকে এগিয়ে গেল। দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে এলো,
— আয় মা, দরজা খোলা আছে।
জেরিন ভেতরে ঢুকে দেখল, বিছানার ওপর লাল ভেলভেটের একটা বাক্স খোলা। তার ভেতরে কয়েক সেট ভারী সোনার গয়না সাজানো। হার, চুড়ি, কানের দুল, টিকলি—সবকিছু ঝলমল করছে। জেরিন অবাক হয়ে বলে,
— মামুণি, এত গয়না?
সোহানা বেগম মমতা ভরা চোখে গয়নাগুলোর ওপর হাত বুলিয়ে বলেন,
— এগুলো আমি অনেক বছর ধরে একটু একটু করে গড়িয়েছি।
তিনি একটা ভারী হার হাতে তুলে নিলে বলে,
— জানিস, ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল। আমার ছেলের বউকে নিজের হাতে এই গয়নাগুলো পরিয়ে দেব। তাই কখনো একটা হার, কখনো একজোড়া চুড়ি... এভাবেই জমিয়েছি।
জেরিন মৃদু হেসে বলে,
— খুব সুন্দর হয়েছে গয়না গুলো।
সোহানা বেগম হঠাৎ গয়নার বাক্সটা জেরিনের দিকে বাড়িয়ে দিলে বলেন,
— একবার পরে দেখবি তুই। ।
জেরিন তাড়াতাড়ি মাথা নেড়ে বলে,
— না না, আমি কেন?
সোহানা বেগম ধীরে ধীরে জেরিনের হাতটা নিজের হাতে নিলেন। তারপর খুব স্নেহভরা, আবদারের সুরে বলেন,
—... আমার একটা কথা রাখবি?
জেরিন অবাক হয়ে তাকিয়ে বলে,
— কী কথা, মামুণি?
সোহানা বেগমের চোখে কিছু একটা ছিকছিক করে উঠলো,তিনি খুব ধীরে ধীরে বলেন,
— তুই... আমার তূর্যের বউ হবি, মা?
কথাটা শুনে জেরিন যেন থমকে গেল। তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সোহানা বেগমের কথাটার ভার এত বেশি ছিল যেন মনে হলো ঘরের বাতাসটাও ভারী হয়ে উঠেছে। জেরিন কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না । সেইদিন তূর্যও একি আবদার করেছিল। সে তূর্যকে পিরেয়ে দিয়েছিল। কিন্তু আজ মানুণিও একি কথা বলছে। জেরিন একটা শুকনো ঢোক গিয়ে। তারপর আস্তে করে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মাথা নিচু করে নিচু স্বরে বলে,
— মামুণি... আপনার এই প্রশ্নের ভার আমার জন্য খুব কঠিন।
সোহানা বেগম শান্ত চোখে তার দিকে তাকিয়ে রইলেন জেরিনের দিকে। জেরিন ঠোঁট হাসি রেখে বলে,
— আপনার এই কথাটা আমার জন্য অনেক বড় সম্মানের। সত্যি বলছি, আপনি আমাকে এতটা আপন ভেবেছেন... রাস্তা থেকে তুলে এনে এত আদর!,যত্ন করেছেন এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আপনাদের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না মামুণি।
জেরিন একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবার বলে,
— কিন্তু... আমাকে ক্ষমা করবেন মামুণি আমি এটা কিছুতেই পারব না।
সোহানা বেগম নরম গলায় জিজ্ঞেস করলেন,
— তূর্যকে অপছন্দ করিস?
জেরিন সঙ্গে সঙ্গে মাথা নাড়ে।
— না... না তেমন কিছু না উনি খুব ভালো মানুষ। এত ভালো মানুষ আমি খুব কম দেখেছি।
— তাহলে?
জেরিনের চোখে পানি চিকচিক করে উঠে। ভাঙ্গা গলায় বলে,
— সমস্যাটা উনাকে নিয়ে নয়, মামুণি... সমস্যাটা আমাকে নিয়ে।
কথাটা বলে মাথা নিচু করে ফিসফিস করে বলে,
— একটা ভাঙা আয়না যতই জোড়া লাগানো হোক, দাগগুলো আর মুছে যায় না। আমিও ঠিক তেমনই মামুণি।
— আমার অতীত, আমার ব্যর্থ সংসার, আমার হাজারটা দুঃস্বপ্ন... আমি চাই না সেগুলোর ছায়া মি.তূর্যের সুন্দর জীবনের ওপর পড়ুক।
সোহানা বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন।
জেরিন আবার বলল,
— আর সবচেয়ে বড় কথা... আমি এখন শুধু মেহেরিনের মা। আমার প্রতিটা সিদ্ধান্তের আগে ওর কথাই ভাবতে হয়।
কথা গুলো বলতে তার কণ্ঠ কেঁপে উঠছে বারবার। এই মানুষগুলো তার জন্য কি কি না করছে। এই সব কিছু বিনিময়ে তারা এমন একটা আবদার করেছে। যেটা সে কোনো দিনও রাখতে পারবে না।
জেরিন কিছুক্ষণ চুপ থেকে আবার বলে,
— আমি নতুন করে কোনো সম্পর্কের স্বপ্ন দেখার সাহস পাই না, মামুণি। যদি আবার সবকিছু ভেঙে যায়? সেই কষ্ট আমি হয়তো সহ্য করতে পারব না...
সোহানা বেগম ধীরে ধীরে উঠে এসে জেরিনের মাথায় হাত রাখলেন। তারপর মৃদু হেসে বললেন,
— আমি বুঝতে পেরেছি, মা।
— তোকে আমি জোর করব না। ভালোবাসা কিংবা বিয়ে—এসব কখনো জোর করে হয় না।
তিনি আলতো করে জেরিনের গাল ছুঁয়ে দিলেন।
— শুধু একটা কথা মনে রাখিস, তোর এই "না" বলার জন্য আমার মনে তোর প্রতি কোনো অভিমান নেই। বরং তুই নিজের অনুভূতির প্রতি সৎ থেকেছিস। সেটাই সবচেয়ে বড় ব্যাপার।
জেরিনের চোখ বেয়ে নীরবে একফোঁটা জল গড়িয়ে পড়ল। সে এগিয়ে এসে সোহানা বেগমকে জড়িয়ে ধরল। সোহানা বেগমও তাকে বুকের মধ্যে আগলে নিলেন। মনে মনে শুধু একটাই প্রার্থনা করলেন—
_"যদি ভাগ্যে লেখা থাকে, একদিন এই মেয়েটাই আমার ঘরের বউ হয়ে আসবে। আর যদি না-ও আসে, তবুও যেন সারাজীবন সুখে থাকে।"
----------------
ঝলমলে আলোয় সাজানো পাঁচতারা হোটেলের বিশাল বলরুম। চারদিকে অভিজাত অতিথিদের ভিড়, মৃদু সুরে বাজছে পিয়ানোর সঙ্গীত। কেউ ব্যবসার আলোচনা করছে, কেউ আবার হাসি-আড্ডায় মেতে উঠেছে।
আজ তূর্যদের কোম্পানির একটি গুরুত্বপূর্ণ বিজনেস পার্টি। দেশের নামকরা সব ব্যবসায়ীরাই আমন্ত্রিত।
তূর্য নিজেও আছে এই পাটিতে সাথে জেরিন আর মেহেরিন কেও নিয়ে এসেছে। তূর্য পরেছে কালো রঙের ব্লেজার স্যুট। আর তার পাশেই দাঁড়িয়ে আছে জেরিন। কালো শাড়িতে, হালকা গয়নায়, মুখে একটুখানি মিষ্টি হাসি। কোলে কালো ফ্রোগ পড়া ছোট্ট মেহেরিন, যে নিজের মতো করে চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছে।
তিনজনকে একসাথে দেখে দূর থেকে যে কেউ বলবে—একটা পরিপূর্ণ সুখী পরিবার।
এমন সময় কয়েকজন ব্যবসায়ী তূর্যের কাছে এগিয়ে এলেন। একজন হেসে বললেন,
— "মিস্টার তূর্য, এতদিনে বুঝি ভাবীকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সময় হলো?"
আরেকজন মুচকি হেসে মেহেরিনের দিকে তাকিয়ে বললেন,
— "মাশাআল্লাহ! আপনার মেয়েটা তো একদম আপনার মতোই দেখতে তূর্য।"
কথাটা শুনে আশেপাশের সবাই হেসে উঠে।
জেরিন মুহূর্তেই অপ্রস্তুত হয়ে গেল। ঠোঁট নাড়ল........
---------------
রানিং......