ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 17

লেখক: ফারজানা আক্তার জেবু

ঠোঁট নাড়ল কিছু বলতে, কিন্তু কিছু বলার আগেই তূর্য হালকা হেসে পরিস্থিতিটা এড়িয়ে গেল।
— "আপনারা না, সুযোগ পেলেই শুরু করে দেন!"

একটা লোক ওয়েনের গ্লাসে চুমুক দিয়ে বলেন,
_একটা কথা কিন্তু সত্যি তূর্য সাহেব ভাবিকে আপনার সাথে দারুণ মানিয়েছে। একে বারে পারফেক্ট কাপাল লাগছে আপনাদের কে।
আরেকজন বলে উঠে,
_কখন যে বিয়ে করলেন জালমাই না অথচ এখন দেখি আবার বাচ্চাও হয়ে গেছে।

লোকটার কথায় আবারও সবার মাঝে হাসির রোল পড়লো। জেরিনের বেশ অসুস্থি হচ্ছে এই ভাবে সবাই তাকে তূর্যের বউ ভাবায়। জেরিন তূর্যের দিকে তাকায় তূর্য জেরিনের অসুস্থি বুঝতে পেরে। লোকদের দিকে তাকিয়ে হালকা হেসে বলে,
_ আচ্ছা মি.সেন চলুন বিজনেস নিয়ে কিছু আলোচলা আছে। আমরা ওই দিকে গিয়ে কথা বলি।
লোক গুলো আর কথা বাড়ায় না জেরিন থেকে বিদায় দিয়ে অন্য দিকে চলে যায়। তূর্য জেরিনের খুব কাছে দাঁড়িয়ে বলে,
_আই সরি মিসেস জেরিন? আমি বুঝতে পারি নি উনারা এই ভাবে বলবে।

জেরিন মৃদুহেসে বলে,
_ইট’স ওকে মি. তূর্য।
তূর্য জেরিনের মেহেরিন কে কোলে নিতে হাত বাড়ালেই মেহেরিন ঝাফিয়ে চলে যায় তূর্যর কোলে। মেয়েটা তূর্য বলতে অজ্ঞান। তূর্যও বিষণ ভালোবাসে মেহেরিন কে। মেয়েটা তার আধো আধো বলি দিয়ে যখন তূর্যকে পাপা বলে ডাকে। তূর্য চোখ বন্ধ করে সেই ডাকটা অনুভব করে। তার মনে হয় এই মেয়েটাই তার মেয়ে। এই ছোট্ট মেয়েটা গিরেই এখন তূর্য আর তার মায়ের ভালো থাকা। জেরিন মেয়ের দিকে তাকিয়ে বলে,
_আম্মু পাপার কাজ আছে তো, মাম্মামের কাছে চলে আসো।

মেহেরিন তো আসলোই না উল্টো ছোট্টো দুই হাতে তূর্যর গলায় জড়িয়ে ধরে মুখ ফিরিয়ে নেয়। তূর্য হেসে ফেলে। দুই হাতে বুকের সাথে মিশিয়ে নেয় মেহেরিন কে। জেরিন মেয়ের কান্ডে অবাক চোখে তাকায়। এটা কার মেয়ে। ওর নিজের মেয়ে ওর কাছে আসতে চায় না। জেরিন চোখ ছোট ছোট করে বলে,
_দেখেছেন তূর্য ও আমার মেয়ে হয়ে আমার কাছে থাকতে চাইছে না। যেন আমি ওর কেউ না, ও যেন আপনার মেয়ে।
জেরিনের কথা তূর্য নিচের ঠোঁট কামড়ে হেসে জেরিনের কানে ফিসফিস করে বলে,
_ও আমার মেয়ে হলে ক্ষতি কি? আমি তো ওর পাপা হওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি মেডাম।

তূর্যর কথা জেরিন চোখ গরম করে তাকায়। তূর্যও হালকা করে চোখ মেরে হাসতে হাসতে মেহেরিন নিয়ে অন্য দিকে চলে যায়। তূর্য চলে যেতেই জেরিনের ঠোঁটেও মৃদুহাসি ফুঁটে। এক গ্লাস ওরেঞ্জ জুস নিয়ে চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকায়।

অন্যদিকে হাতে ওয়েলের গ্লাস নিয়ে বসে বসে দূর থেকে একজন খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছিল এতক্ষণ জেরিন আর তূর্যের দিকে। তূর্যকে জেরিনের এত কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোয়াল শক্ত হয়ে যায়। তারপর আবার জেরিন কে চোখ মারতে দেখে রাগে হাতের গ্লাসটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ছাড়ে। পুনরায় দৃষ্টি রাখে একা দাঁড়িয়ে থাকা জেরিনের দিকে।

এদিক সেদিক তাকিয়ে দেখতে দেখে হঠাৎ কারও দৃষ্টির দিকে নজর পড়তে জেরিনের বুকের ভেতর কেঁপে উঠে। কপাল ভাঁজ করে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে মানুষটার দিকে। ভয়ে শুকনো ঢোক গিলে। মানুষটার উপস্থিতিতে বুকের ভিতর টিক টিপ করতে থাকে জেরিনের। সে ভাবতেও পারেনি এখানে এসে আবারও "হঠাৎ দেখা" হয়ে যাবে তাদের।
জেরিন আড় চোখে তাকায় একবার তূর্যের দিকে। তূর্যর এই দিকে কোনো খেয়াল নেই। সে সবার সাথে কথা বলায় ব্যস্ত। জেরিন আবারও মানুষটার দিকে তাকিয়ে দ্রুত এখান দেখে সরে যেতে যায়। উল্টো ঘুরে হাঁটতে গিয়ে একটা ওয়েটারের সাথে হালকা ধাক্কা খায়। হাতে ওরেঞ্জ জুস থাকায় জুসটা জেরিন শাড়িতে পড়ে যায়। ওয়ালটারটা মাফ চাইতে গেলে জেরিন দ্রুত বলে উঠে,
_সরি, সরি আমি দেখতে পাইনি।
ওয়েটারটা আর কিছু না বলে চলে যায়। জেরিনও গ্লাসটা রেখে ওয়াশরুমের দিকে চলে যায়।

জেরিনকে ওয়াশরুমের দিকে যেতে দেখে রিফাতের ঠোঁটে বাঁকা হাসি ফুঁটে উঠে। হাতে থাকা গ্লাসটায় শেষ চুমুক দিয়ে তূর্যের দিকে একবার তাকায়। তারপর আবারও বাঁকা হেসে হেঁটে যায় জেরিনের পিচনে।

জেরিন ওয়াশরুমে ঢুকেই সে আয়নার সামনে দাঁড়ায়। দু'হাতে ওয়াশবেসিন শক্ত করে ধরে বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস টেনে নিয়ে ছাড়লো। অস্থির লাগছে খুব। তাই পানি ছেড়ে মুখে ঠান্ডা পানি ছিটিয়ে দিল। কিন্তু তার পরেও অস্থিরতা কমল না। নিজেকে বোঝানোর চেষ্টা করে,
_"শান্ত হও,জেরিন...সব শেষ হয়ে গেছে। ও এখন তোর অতীত। ওর সাথে তোর কিছু নেই কিচ্ছু না।

কিছুক্ষণ পর জেরিন নিজেকে সামলে বাইরে বেরিয়ে আসতেই—
হঠাৎ কেউ পথ আটকে দাঁড়ায়। রিফাতের পড়নেও কালো সুট। এখানে প্রায় সবাই ব্ল্যাক কালারের পোশাক পড়ে এসেছে। জেরিন চমকে মাথা তুলে। সামনেই রিফাত দাঁড়িয়ে আছে দরজায় দুই হাত দিয়ে কিছুটা তার দিকে ঝুঁকে। চোখ দুটো অস্বাভাবিক লাল। ঠোঁটের কোণে কেমন উদ্ভুত হাসি। দু'জনের মাঝখানে এক হাতও নেই দূরত্বে। জেরিন রিফাতকে এত কাছে দাঁড়িয়ে থাকতে দেখে একপা পিছিয়ে যায়। জেরিনকে সরে যেতে রিফাতও সামনের দিকে এগোয়। এই বার জেরিনও পিছায়৷ আর এইভাবে একজন পিছায় আর একজন এগোও। জেরিন পিছাতে পিছাতে দেওয়ালে পিঠ গিয়ে ঠেকে। রিফাত জেরিনের খুব কাছে দাঁড়ায়। পকেটে দুই হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জেরিনের দিকে। কাউ কোনো কথা বলছে না। চারপাশ নিস্তব্ধ।

কিছুক্ষণ পর রিফাত চাপা গলায় বলে,
— "কেমন আছো... জেরিন?"

জেরিন মুখ ঘুরিয়ে শান্ত গলায় বলল,
— "প,পথ ছাড়ুন।"

রিফাত সরে দাঁড়াল না শুধু নিচু স্বরে বলে,
— যদি না ছাড়ি।

জেরিন কোনো কথা বললো না। পাশ কাটিয়ে চলে যেতে নিলে আচমকা রিফাত তার হাতের বাহু শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে।

---------------

রানিং........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন