ফন্ট সাইজ:
থিম:
হঠাৎ দেখা

পর্ব 18

লেখক: ফারজানা আক্তার জেবু

জেরিন কোনো কথা বললো না। পাশ কাটিয়ে চলে যেতে নিলে আচমকা রিফাত তার হাতের বাহু শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে।
হঠাৎ জোর করে পিঠ দেওয়ালের সাথে লাগায় জেরিন ব্যথায় কুঁকড়ে উঠে।
রিফাত চোয়াল শক্ত করে তাকিয়ে থেকে বলে,
_ ও ছেলেটার কাছে যাওয়ার এত তাড়া কিসের তোমার। কে হয় ওই ছেলে তোমার?

জেরিন রিফাতের এমন আচরণের বেশ অবাক হয়। রিফাতের হাত থেকে নিজেকে ছাড়াতে ছটপট করে বলে,
— "হাত ছাড়ুন বলছি!"

রিফাতের আঙুলের চাপ আরও শক্ত হয়ে উঠে।
তার চোখ দুটো এত লাল হয়ে আছে। যেন রক্ত জমে গেছে। সে দাঁতে দাঁত চেপে বলে,
— "আমার প্রশ্নের উত্তর দাও।"

জেরিন এবার রাগে তার দিকে তাকায়। গলায় রাগ মিশিয়ে বলে,
— "আপনার প্রশ্নের কোনো উওর দিতে বাধ্য নই আমি। তাই দয়া করে হাত ছাড়ুন।"

হঠাৎ রিফাত নরম গলায় ফিসফিস করে বলে,
— "আমি পারছি না জেরিন.. তোমাকে অন্য একটা ছেলের সাথে সয্য করতে... আমার বুকে খুব কষ্ট হচ্ছে ভেতরটা বিষণ ব্যথা করছে।"

জেরিন অবাক চোখে তাকায়। রিফাত কি বলছে এই সব। উনি কি পাগল হয়ে গেছে। তাকে অন্য কারো সাথে দেখে উনার কেন বুকে ব্যাথা হয়। উনার কেন কষ্ট হবে। উনি তো আমায় ভালোবাসেন না। জেরিন তাচ্ছিল্য হেসে বলে,
— "অদ্ভুত! যে মানুষটা একদিন আমাকে নিজের জীবন থেকে ছুড়ে ফেলে দিয়েছিল, আজ সেই মানুষটারই কষ্ট হচ্ছে বুকে ব্যথা করছে?"

রিফাত অসহায় ভাবে তাকিয়ে থাকে। জেরিন রিফাতের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল,
— "ছুবেন না আপনি আমায়। আমাকে ছোঁয়ার কোনো অধিকার নেই আপনার।

জেরিনের কথা রিফাতের রাগ যে চট করে বেড়ে গেল। বাহু থেকে হাত সরিয়ে গাল চেপে ধরে হিসহিসিয়ে বলে,
_আমার ছোঁয়ার অধিকার নেই তো কি ওই ছেলেটার ছোঁয়ার অধিকার আছে। ওই ছেলেটা ছুঁলে কি ভালো লাগে।

রিফাত গাল ধরায় জেরিন ব্যথা পাচ্ছে। চোখে পানি টলমল করছে। সে রিফাতের হাতের উপর হাত রেখে গাল ছাড়াতে ছাড়াতে বলে,
_ একদম বাজে কথা বলবেন না। প্লিজ রিফাত ছাড়ুন আমার লাগছে।

রিফাত জেরিনের গাল থেকে হাত সরিয়ে দুই হাতে জেরিনের কোমর ধরে তার সাথে মিশিয়ে ধরে। রিফাতের এমন আচরণে জেরিন হতভম্ব হয়ে যায়। মোচড়ামুচড়ি করছে রিফাতের হাত থেকে ছুঁটার জন্য। কিন্তু রিফাত ছাড়ছে না। শক্ত করে চেপে রাখে জেরিন কে নিজের সাথে।
জেরিন ছুঁটার জন্য চেষ্টা করছে আর বলে,
_ আপনার সাহস কি করে হয় আমাকে টার্চ করার। আপনি ছাড়ুন.........

বাকি কথা বলার আগেই রিফাত আচমকা জেরিনের ঠোঁটের মাঝে ঠোঁট রেখে কিস করতে থাকে। জেরিনের চোখ বড় থেকে বড় হয়ে বিস্ময় কিংকর্তব্যবিমুঢ় হয়ে গেল। সে ভাবতেও পারেনি রিফাত এমন কিছু করবে। এবার সে যেন নড়তেও ভুলে গেছে। বন্ধ চোখ দিয়ে কেবল টপটপ করে পানি গড়িয়ে পড়ে। রিফাত বেশ কিছুক্ষণ কিস করার পর জেরিনের ঠোঁট ছেড়ে দিয়ে তাকায় জেরিনের বন্ধ চোখের পাতার দিকে। তারপর বাঁকা হেসে জেরিনের ঠোঁটে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে,
_একটু আগে বলেছিলে না, তোমাকে ছোঁয়ার অধিকার আমার নেই। এবার দেখেছো তো। তবে এর থেকেও গভীর ভাবে ছোঁয়ার অধিকার এখনও আমার রয়েছে "মিসেস রিফাত আহাম্মেদ।"

জেরিন এবার ফুঁপিয়ে উঠে। কাঁন্না ভেজা কন্ঠে বলে,
_কেন করছেন আপনি এই রকম। কি চাই আপনার।

---------------
জেরিন এবার ফুঁপিয়ে উঠে। কাঁন্না ভেজা কন্ঠে বলে,
_কেন করছেন আপনি এই রকম। কি চাই আপনার।

রিফাত জেরিনের ঠোঁটে শব্দ করে একটা চুমু দিয়ে জেরিনের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে,
_তোমাকে চাই জেরিন। "আই নিড ইউ" ।
"বিলিভ মি"।
আগের বার ভালোবাসতে পারেনি বলে খুব আপসোস করেছি গত তিনটা বছর। একটা চান্স দিয়ে দেখো 'ট্রাস্ট মি' একটুও গাফিলতি রাখবো না। খুব ভালোবাসবো তোমায় খুব। প্লিজ ফিরে চলো জেরিন প্লিজ।
কথা গুলো বলতে বলতে রিফাতের কন্ঠ ভেঙ্গে এলো।

রিফাতের কথা গুলো যেন জেরিনে বুকে গিয়ে লাগলো। "ফিরে চলো,কথাটা কানে বাজতেই এবার জেরিন রেগে যায়। নিজের সর্বশক্তি দিয়ে দুই হাতে রিফাতের বুকে ধাক্কা দেয় নিজের থেকে দূরে সরিয়ে দেয় । আচমকা ধাক্কায় রিফাত দুই পা পিছিয়ে যায়। জেরিন কাঁপতে কাঁপতে বলে,
_ প্রয়োজন নেই আমার আপনার ভালেবাসার। আমি আমার মেয়েকে নিয়ে খুব ভালো আছি। বুজেছেন আপনি। খুব ভালো আছি আমি আমার মেয়েকে নিয়ে। ওকে যখন পেটে নিয়ে আপনার থেকে দূরে আসতে পেরেছে। ওকে বুকে আগলে সারা জীবন বেঁচেও থাকতে পারবো। আমি ফিরবো না আপনার সাথে। আপ। আপনাকে আমার কোনো প্রয়োজন নেই... চলে যান আপনি... চলে যান... এই খান থেকে।
কথা গুলো বলে কাঁদতে থাকে জেরিন। জেরিন যে রাগের মাথা কি বলেছে সে নিজেও জানে না। প্রচন্ড রাগে আর অভিমানে জেরিনের শরীর থরথর করে কাঁপছে।

-এই দিকে রিফাত বিস্ময় চোখে তাকিয়ে আছে জেরিনের দিকে। সে কি শুনলো এটা। জেরিন কি বললো এটা। মেয়েকে পেটে নিয়ে দূরে এসেছে মানি। রিফাত যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। তার মানি ওই মেয়েটা.....

রিফাত দ্রত এগিয়ে এসে আবার জেরিনের দুই বাহু চেপে ধরে বলে,
_কি বললে তুমি,, কি বললে এটা.... আর একবার বলো। ওকে পেটে নিয়ে দূরে এসছো মানি... বলো জেরিন চুপ করে আছো কেন বলো...একটু আগে কি বলছিলে তুমি।

জেরিন এবার নিজের হুশে ফিরলো। দৃষ্টি ঘোরাতে লাগলো এদিক সেদিক। হায় আল্লাহ..সে রাগের মাথায় কি বলে ফেলল এটা। এবার কি হবে। উনি তো জেনে গেছে সত্যি টা। কি করে লুকাবে সত্যিটা। জেরিন ভয়ে শুকনো ঢোক গিলে। রিফাত কে বুঝতে দেওয়া যাবে না সে কি বলেছে। তাই সে.........

--------------

রানিং........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 18 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন