তাই সে নিজেকে শক্ত করে রিফাতের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে,
_রিফাত ছাড়ুন আমাকে। আমি বাইরে যাবো।
রিফাত তো ছাড়লেই না। হাতের বাঁধন শক্ত করে দাঁত কটমট করে বলে,
_আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এখান থেকে এক পাও যেতে পারবে না। সত্যি করে বলো ওই বাচ্চা কার। বলো চুপ করে থেকেও জেরিন বলো ও কি আমার মেয়ে। সত্যিটা কি?
জেরিন এবার চুপ করে থাকতে পরলো না চিৎকার করে বলেই দিল,
_ হ্যাঁ...হ্যাঁ..হ্যাঁ ও আপনার মেয়ে। আপনার রক্ত বইয়ে ওর শরীরে। আপনি ওর বাবা।
কথাটা শুনে যেন রিফাতের মাথায় আকাশ ভেঙ্গে পড়লো। বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে জেরিনের কন্দ্ররত মুখের দিকে। সে যেন এখনও বিশ্বাস করতে পারছে না, সে বাবা হয়েছে। রিফাত কাঁপা কাঁপা গলায় বলে,
_ কি,,কি বললে আ,,আমার মেয়ে। আমি বাবা হয়েছে। কথাটা বলতে বলতে ঠোঁটের কোণের হাসি ফুঁটে উঠে।
হঠাৎ কি মনে করে জেরিনের দিকে লাল চোখে তাকায়। জেরিনকে ঝাঁকুনি দিয়ে বলে,
_ তোমার সাহস কি করে হলো আমার সন্তান কে আমার থেকে দূরে সরিয়ে আনার। বলো কে দিয়েছে তোমাকে এতো সাহস। আন্সার মি জেরিন...আন্সার মি?
_ ও আপনার সন্তান নয় ও শুধু মাএ আমার সন্তান। ও আপনার রক্ত হলেও ওকে আমি পেটে ধরেছি। তাই ও শুধু মাএ আমার সন্তান।
জেরিন একটু থেকে আমার বলে,
_জাকে আপনি স্ত্রী হিসেবে মানেন না। যাকে স্পর্শ করাকে আপনি ভুল ভেবে এড়িয়ে গেছেন। সে আমি আপনার ভুলের মাশুল পেটে ধরে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি চাইনি আপনার ভুলের মাশুল আপনার চোখের সামনে বড় করতে। আর এখন আমি আপনার কাছে ফিরে যেতে চাইও না।
কথা গুলো শুনে জেরিনের বাহুতে রাখা রিফাতের হাতটা ধীরে ধীরে ঢিলে হয়ে গেল। সে অনুভূতিহীন শূন্য চোখ তাকিয়ে থাকে জেরিনের চোখে। তার একটা কথার জন্য জেরিন এত বড় একটা সিদ্ধান্ত নিলো। তাকে একটা বারও তার সন্তানের কথা জানালো না। জেরিন এই ভাবে তাকে না জানিয়ে তার সন্তান কে নিয়ে চলে এলো।
জেরিন আর থাকতে পারছে না। সব কিছু অসয্য লাগছে। কান্নার ফলে মাথা ব্যথা করছে বিষণ। তাই সে রিফাতের হাত থেকে নিজেকে ছাড়াতে বলে,
_আমাকে যেতে দিন রিফাত। তূর্য আমাকে খুঁজবে। আমাকে যেতে হবে।
কথাটা বলে জেরিন পাশকাটি যেতে লাগে।
জেরিনের মুখে আবার তূর্যের কথা শুনে হঠাৎ ধপ করে রিফাতের মাথায় আগুন ধরে যায়। চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করে। রিফাত জেরিনের হাতের কব্জি ধরে টেনে এনে তার বুকে ফেলে চোয়াল শক্ত করে এক হাতে জেরিনের গাল চেপে ধরে হিসহিসিয়ে বলে,
_আর এবার তোর এই মুখে পুরপুরুষের নাম উচ্চারণ করবি তো। জ্বিব টেনে ছিঁড়ে ফেলবো। তুই ভুলে যাসনা তুই আমাকে ডিভোর্স দিয়ে আসিস নি আর আমি ও তোকে এখনও ডিভোর্স দি নি।
সুতরাং তুই এখনও আমার বিয়ে করা বউ। বুজতে পেরেছিস।
কথাটা বলে জেরিনের মুখ ছেড়ে তাকে ধাক্কা মেরে পিচিয়ে আসে। তারপর আবারও আঙ্গুল তুলে বলে,
_ নেক্সট টাইম তোর এই মুখে আমি ব্যতিত কোনো পুরুষে নাম শুনতে চাই না আমি।
জেরিন করুণ চোখে তাকায় রিফাতের দিকে। ভাঙ্গা গলায় বলে,
_ কি বললেন আপনি?, আপনি এখনো আমায় ডিভোর্স দেন নি।
রিফাত চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বলে,
_না..দেয়নি...আর কখনও দেবোও না। তুমি আমার বউ ছিলে সারা জীবন থাকবে। দ্যাট'স ইট।
জেরিন যেন এবার কথা বলতেই ভুলে গেছে। অবাধ্য চোখে নোনাজল অঝরে ঝরে পড়ছে গাল বেয়ে। রিফাত তাকে ডিভোর্স দেয় নি কথাটা শুনে তার মনের কোথায়ও একটা আনন্দের ঢেউ খেলে গেল। পরমুহূর্তে কি মনে করে সে হালকা হেসে বলে,
_ওই মেয়েটাকে খাওয়া শেষ বলেই কি এখন আবার আমার কাছে এসেছেন।
রিফাত কোনো কথা বললো না কেবল জেরিনের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। জেরিন তার চোখ মুচে বলে,
_ চলে যান আপনি এখান থেকে। আমি আপনাকে সয্য করতে পারছি না।
রিফাতও আর কিছু বললো না চুপচাপ বেরিয়ে যাচ্ছিলো। তবে আবার পিছনে তাকিয়ে জেরিনকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলে,
_আগামি তিন দিনের মধ্যে, আমি তোমাকে আর আমার মেয়েকে ফিরে নিয়ে যাবো। যদি কেউ বাধা দিতে আসে, "খোদার কসম" নিজ হাতে তাকে খুন করবো।"আই রিপিট" নিজ হাতে খুন করবো।
"মাইন্ড ইট।"
কথাটা বলেই রিফাত হনহন করে বেরিয়ে যায়।
জেরিন মুখে হাত দিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে রিফাতের যাওয়ার দিকে। জেরিনের এবার ভয় হচ্ছে খুব। সে রিফাতের চোখে ক্ষোভ দেখেছে। আর এই ক্ষোভ থেকে যদি তূর্যের কোনো ক্ষতি করে দেয়। তখন, তখন,কি করবে জেরিন। জেরিন ভয়ে ঢোক গিলে।
এইদিকে জেরিনকে অনেক্ষণ থেকে খুঁজছে তূর্য। এদিক সেদিক তাকিয়ে দেখতে না পেয়ে কপালে ভাঁজ পড়লো। মেহেরিন ঘুমিয়ে পড়েছে তূর্যের বুকে। তুূর্য মেহেরিনের মায়া ভরা মুখের দিকে তাকিয়ে ছোট্ট নরম গালে একটা সপ্ট চুমু দিয়ে বলে,
_দেখো আম্মু তোমার মাম্মাম পাপাকে রেখে কোন দিকে যে গেল পাপা খুঁজেই পাচ্ছি না। তোমার মাম্মামকে না দেখতে পেলে তোমার পাপার আজ কাল কেমন পাগল পাগল লাগে। এটা কিসের লক্ষণ বলো তো আম্মু।
তূর্য নিজে কথা গুলো বলে আবার নিজেই মুচকি হাসে। সত্যি জেরিনের সাথে দেখা হওয়ার পর থেকে তার কেন জানি আর কিচ্ছু ভালো লাগে না যতক্ষণ জেরিন তার চোখের সামনে থাকে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। খুব করে বলতে ইচ্ছে করে সব সময় আপনার দিকে তাকিয়ে থাকার লাইসেন্স টা কি পার্মানেন্টলি দেওয়া যায় না তাকে আর কত লুকিয়ে লুকিয়ে দেখবে সে। তার তো সয্য হয়না। কথা গুলো ভাবেই একটা দীর্ঘ শ্বাস ছেড়ে........
------------
রানিং........