~#মেঘরঙ্গনের_সন্ধিক্ষন~
—#আলিফা_তাসনিম_রিতা
৩.
বারান্দার কোণায় উদাস হয়ে বসে আছে রিদিতা। চোখে মুখে আতঙ্কতা। বুক টা কেমন কাপছে তার। আরেকটু দেরি করলে বুঝি হয়তো হারিয়ে ফেলতো মা নামক আশ্রয় কে। চোখ মুখ লাল হয়ে আছে রিদিতার। কতক্ষণ কেঁদেছে অসহায়ের মতো। তার জীবন টা এমন কেনো? তার ভাগ্যে কি সুখ লিখা নেই?
ভার্সিটির অডিটোরিয়াম ভবনে রিদিতার ফোন এসেছিলো তাদের পাশের ফ্ল্যাটের নাজমা বেগমের ফোন থেকে। রিদিতার মা মাঝে মাঝে প্রতিবেশির ফোন থেকে কল করতো রিদিতা-কে বাসায় ফোন না থাকলে। রিদিতা ফোন নাম্বার দেখে ভাবে হয়তো তার মা৷
-" হ্যালো মা বলো শুনছি "
ফোনের ওপাশ থেকে নাজমা বেগমের অস্থির কন্ঠ শোনা গেলো।-" মা আমি তোমার আন্টি। তুমি কোথায় মা? "
নাজমা বেগমের কন্ঠে রিদিতার বুক ধক করে উঠলো যেনো৷ রিদিতার কপালে চিন্তার ভাজ
-“ আমি ভার্সিটি তে আন্টি কিছু হয়েছে কি? "
-" তুমি তাড়াতাড়ি বাড়ি আসো তোমার মা ভিষন অসুস্থ্য হয়ে পড়েছে "
রিদিতা এই একটা কথায় থমকে যায়। মায়ের অসুস্থ্যতা রিদিতা সহ্য করতে পারে না সে এলোমেলো হয়ে যায়। সকালে তো মা ঠিক ছিলো।এক মুহূর্তের জন্য মনে হলে তার পৃথিবী টা দুলে উঠলো। তার মস্তিষ্কে দ্বিতীয় কোনো চিন্তা এলো না। সে দ্রুত ভার্সিটি থেকে বেরিয়ে রিকশা নিয়ে বাড়ির পথে রওনা হয়। পথিমধ্যে তার নানা রকম দুশ্চিন্তা হচ্ছিলো সে হয়তো আন্দাজ করতে পারছে।
রিদিতা তার মায়ের অবস্থা দেখে আৎকে উঠে। সাদার মধ্যে গোলাপের ডিজাইন করা চাদরের বিছানায় মাথায় ব্যান্ডেজ পেঁচিয়ে চেতনা হারিয়ে পড়ে আছে। রিদিতার বুঝতে বাকি রইলো না তার মায়ের এ অবস্থার কারণ৷ রিদিতা ব্যাগ টা সোফায় রেখে মায়ের পাশে যেয়ে বসে।ভাগ্যিস সে বুদ্ধি করে আরাফ কে দিয়ে মোড়ের ডাক্তার মামা কে বাড়ি পাঠিয়েছিলো। ডাক্তার রফিক রিদিতার ছোট মামার বন্ধু এ পাড়ায় তার বাস। বিপদে আপদে সব সময় পাশে পাওয়া যায়৷ রফিক ডাক্তার আসমা বেগমের প্রেশার মাপলেন এবং স্যালাইন দিলেন সাথে একটা ঘুমের ইনজেকশন।
রিদিতা দরজার কাছে দাড়িয়ে রইলো। ডাক্তার রফিক রিদিতার মাথায় হাত বুলিয়ে শান্তনা দিলো
-“ চিন্তা করিস না। আপা হয়তো কোনো দুশ্চিন্তায় ছিলো আর অনেক মানসিক চাপে ছিলো প্রেশার ফল করেছে।আমি ঘুমের ইনজেকশন দিয়েছি আর স্যালাইন চলছে। ঘুমাক কয়েকঘন্টা মায়ের খেয়াল রাখিস। আর প্রয়োজন হলে খবর দিস৷ "
রিদিতা ছলছল চোখে মাটির দিকে তাকিয়ে রফিক ডাক্তারের কথায় মাথা দোলায়। রফিক ডাক্তার নিজের জিনিসপত্র গোছাতে গোছাতে বলে উঠলো -“তোর বাবা আর ভালো হলো না। আমাদের কি ভালো আপার কি অবস্থা। সারাজীবন শুধু অত্যাচারিত হয়ে আসলো। "
একটা দীর্ঘশ্বাস ফেলে রফিক ডাক্তার প্রস্থান করলো। রিদিতা দুয়ার ছেড়ে মায়ের শিয়রে যেয়ে বসলো। আঘাতের জায়গায় হাত বুলিয়ে স্নেহের চুমু খেলো। মায়ের বুকে মাথা রেখে অঝোরে কাঁদলো।
নাজমা বেগম দুপুরের খাবার নিয়ে এলো। বাড়ির যা অবস্থা রান্না বান্না হয়নি তেমন। রান্নাঘরের বাসন কোসন ভাঙা পড়ে আছে ডাইনিং টেবিলের কোণায় টাটকা রক্ত এখনো লেগে আছে। নাজমা বেগম সব পরিষ্কার করে টেবিলে খাবার গুছিয়ে রিদিতার কাছে এসে বসলো।নাজমা বেগম ভিষন ভালো ও পরোপকারী মানুষ রিদিতা কে খুব স্নেহ করে৷ তিনি রিদিতার কাঁধে হাত রাখলো
-" আজ সকালে তোমাদের বাসায় অনেক চেচামেচি শুনেছি। তোমার বাবা মায়ের বাক-বিতন্ডা নতুন নয় আমাদের কাছে। তোমার মা ভিষন ভালো মানুষ কি করে তোমার বাবার মতো একটা বদ লোকের সংসার করছে কে জানে। কি মার টা মারলো সময় মতো তোমার আঙ্কেল দরজা না ধাক্কালে হয়তো মরেই যেতো "
রিদিতা মাথা নিচু করে সব টা শুনলো। কি বলবে তার যে কিছু বলার নেই। পাশের মসজিদ থেকে ভেসে আসছে যোহরের আজান। নাজমা বেগম আজান শুনে উঠে দাড়ালেন -“ আমি দুপুরের খাবার রেখে গেছি ভাই বোনে তে খেয়ে নিয়ো আর কিছু দরকার হলে বলো আমি নামাজ পড়ে আসি "
নাজমা বেগম মাথায় ঘোমটা দিয়ে প্রস্থান করলো। রিদিতা মায়ের গায়ে কাঁথা দিয়ে ঢেকে রুমের বাতি নিভিয়ে নিজের রুমে গেলো। ওয়্যারড্রব থেকে জামা কাপড় নিয়ে গোসলে গেলো। ওয়াশরুমের শাওয়ারের নিচে দাড়িয়ে নল ছেড়ে দিলো। ঠান্ডা পানি তে সিক্ত হলো রিদিতা কিন্তু তার ভেতর টা যেনো রিক্ত। তার ইচ্ছে করছে জোড়ে চিৎকার করে কাদতে। সে আর সহ্য করতে পারছে না। সেই ছোটবেলা থেকে দেখে আসছে মায়ের উপর অমানবিক অত্যাচার। তার মূল কারণ রিদিতা। সে যতদুর জানে রিদিতা কে নিয়েই তার বাবা মায়ের বিরোধ সে জানে না কেনো? তার দোষ কি? সে শুধু জানে তার বাবা তাকে পছন্দ করে না৷
রিদিতা গোসল সেড়ে ওযু করে বের হলো। খাটের উপর থেকে হিজাব ও ড্রয়ার থেকে জায়নামাজ বের করে নামাজে বসলো। দীর্ঘ কেরাত সুরা দিয়ে নামাজ আদায় করে নিলো৷ নামাজ শেষে তাসবীহ জপে মোনাজাত ধরতেই হু হু করে কেদে দিলো। আল্লাহর কাছে যে তার অনেক নালিশ করার আছে -
" হে আল্লাহ! তুমি কেনো আমায় দুনিয়াতে পাঠালে আর কেনো এত লাঞ্চনা দিলে৷ আমার কি অন্যায়? কেনো আমি একটা ভালো পরিবার পেলাম না ;কেনো আমার মা একজন ভালো স্বামী পেলো না কেনো আমি একজন ভালো বাবা পেলাম না,কেনো একটা শান্তিময় হাস্যজ্বল জীবন পেলাম না। আমার দোষ কি? আমি মেয়ে এটাই কি দোষ? আমি ক্লান্ত আল্লাহ ও আল্লাহ আমি যে আর পারছিনা। আমাকে তুমি মৃত্যু দাও। নিজের মৃত্যু চাওয়া নাকি হারাম। কিন্তু আমি চাই না এ জীবন। তুমি শুধু আমার মা কে শান্তি দাও তাকে সুস্থ্য করে দাও এই একটা মানুষই তো আমার সব "
আল্লাহর কাছে কেঁদে কেদে ফরিয়াদ করলো রিদিতা। কাঁদতে কাঁদতে হেচকি তুলে ফেলে।তন্মধ্যেই দরজায় কলিং বেল বাজতে রিদিতার কান্না থামে। মোনাজাতের হাত সমস্ত মুখে বুলিয়ে উঠে দাড়িয়ে জায়নামাজ গুছিয়ে রাখলো। চোখের পানি মুছে দরজার কাছে গেলো৷ লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো বাহিরে কে? একজন ডেলিভারি ম্যান বাহিরে দাড়িয়ে আছে। রিদিতা চমকালো সে কিছু অর্ডার করেছিলো কি না মনে করার চেষ্টা করলো। কিন্তু না সে কিছুই মনে করতে পারলো না। সে মাথায় কাপড় দিয়ে দরজা খুললো -" জি ভাইয়া? ”
-" আপু আপনার নামে একটা পার্সেল এসেছে কাইন্ডলি রিসিভ করেন "
রিদিতা সংকোচ প্রকাশ করে বলে -'আমি তো কিছু অর্ডার করি নি তাহলে? '
ডেলিভারি বয় না জানার মতো করে বলল -' ম্যাম! আমাদের বলা হয়েছিলো এ ঠিকানায় পার্সেল পৌছে দিতে। এখন কে করেছে তা তো জানি না। আর আমরা রিটার্ন নি না আমাদের পলিসি তে নেই। '
রিদিতা কি করবে ভেবে পেলো না রাখবে নাকি ফেরত দিবে। আবার তো বলল ফেরত-ও নিবে না। অগত্যা রিদিতা কে রিসিভ করতেই হলো। নামহীন এক পার্সেল শুধু উপরে লাল কালি দিয়ে লিখা
" মেঘরঙ্গনের স্বন্ধিক্ষন " রিদিতা সরু চোখে বেশ কয়েকবার লিখা টি পড়লো। কিন্তু এই কঠিন বাক্যের অর্থ বোধহয় বুঝে উঠলো না। সে যে খুব একটা মাথা ঘামালো তেমনও না। দরজা আটকে নিজের রুমে চলে গেলো আর পার্সেল টা যেমন ছিলো তেমন রেখে দিলো। খুলেও দেখলো না, কার না কার পার্সেল না জেনে সে খুলবে না। আগ্রহও নেই তার। মন তার আজ খুব খারাপ। সব বিতৃষ্ণা মনে হচ্ছে। ভেতরের আকাশসম যন্ত্রণা নিয়ে বাহিরে হেসে বেড়ানোর মতো অসহায়ত্ব কোথাও নেই।
-
" দোস্তো সে ঝুটি মুটি দুসরো কা নাম লেকে
ফির মেরি বাতে কার না ইয়ারা রাত সে দিন কার না
লাম্বি যুদাই তেরী বারা মুশকিল হ্যা
আহসে দিল ভারনা ইয়ারা রাত সে দিন কার না
কাব ইয়ে দুর হগি দুর ইয়ে দুরি হোগি
রোজ সাফার কার না ইয়ারা
আহসে দিল ভার না.... "
পড়ন্ত বিকেলের স্নিগ্ধ প্রহর। রোদের তাপ নেহাৎই কম। আকাশের সাদা মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। শান্ত নিরবচ্ছিন্ন চারিপাশ। গার্ডেনের ব্যাক ইয়ার্ডের দোলনায় বসে কেউ একজন গিটার বাজাচ্ছে। গিটারের সুর, পাখিদের কিচিরমিচির ও বিকেলের মিষ্টি হাওয়া নিদারুণ মুহূর্ত। দারুণ সেই গিটারের সুর। তার কন্ঠও যেনো জাদুকরি কিন্তু আজ তাকে বিষন্ন লাগছে। কোনো কারণে বিক্ষিপ্ত সে।
বেলকনিতে দাঁড়িয়ে আছে এক অষ্টাদশী। গায়ের রং তার বেশ ফর্সা। পড়নে সাদা লম্বা গোল ফ্রক হালকা বাদামী রঙা খোলা চুল। কানের কাছের থেকে কিছুটা চুল নিয়ে তর্জনী আঙুলে পেচিয়ে খেলছে। মুখে তার মিষ্টি হাসি। ধূসর বাদামী চোখে দুষ্টমির ঝিলিক৷ বেলকনি দাড়িয়ে সে তার ফিস একুরিয়ামের মাছের সাথে খেলছিলো। একুরিয়ামের পানি তে আঙুল ডোবাতেই মাছ গুলো ছুটে আসে আবার আঙুল সরালে দুরে সরে যায়। এ খেলায় সে বেশ মজা পাচ্ছে মনে হয়। গিটারের সুর কানে আসতেই বেলকনি থেকে ঘুরে দাড়ালো সেদিকে।তার চোখে পড়ে ব্যাকইয়ার্ডে র দোলনায় বসে থাকা পুরুষ কায়ার দিকে। সে হয়তো বুঝার চেষ্টা করছে সে ব্যাক্তির মনের অবস্থা। গিটারের সুর যেনো আজ কেমন বিষন্ন শোনালো৷ কি হলো তার?
কিশোরীর মন আৎকে উঠলো। সে দ্রুত বেলকনি থেকে নেমে ব্যাক ইয়ার্ডে এলো। তৎক্ষনাৎ সে দোলনার দিকে গেলো না। গিটারে মগ্ন ব্যাক্তি এখন অন্য জগতে আছে হঠাৎ ডিস্টার্বেন্সে রেগে যেতে পারে। তাই সে পা টিপে টিপে দোলনার কাছে যেয়ে পাশে বসে পড়লো।
পাশে কারো উপস্থিতি টের পেয়ে গিটার থেমে গেলো -" এখানে কি? "
ভারী ও গম্ভীর স্বরে জানতে চাইলো।অষ্টাদশী মিষ্টি হেসে উত্তর দিলো -" তুমি "
-" তোকে বারন করেছি না আমি যখন একা থাকবো বিরক্ত করবি না "
-" তুমি কতদিন পর গিটার বাজালে ভাইয়া তাই শুনতে এলাম। "
বোনের কথায় পিছু ফিরে চাইলো। গিটার টা সেন্টার টেবিলে রেখে কঠিন মুখে প্রশ্ন ছুড়লো।
-" কতদিন পর? "
সানায়া চিবুকে হাত ঠেকিয়ে ভাবার চেষ্টা করছে। সানায়ার ভালো নাম আফসারা চৌধুরী সানায়া। যার সাথে কথা বলছে সে তার বড় ভাই আব্রাহাম চৌধুরী শুভ্রব।
-" উমম! দীর্ঘ চার বছর পর। তুমি সব ছেড়ে দিয়েছিলে আজ হঠাৎ তোমায় গিটার হাতে দেখে অবাক হলাম "
শুভ্রব তার পা দুটো টেবিলে উঠিয়ে পেছনদিকে হেলে দোলনায় মাথা এলিয়ে চোখ বুজে - ' চিরতরে বাদ দেই নি তো। মাঝে মাঝে তো প্র্যাকটিস করতাম। ”
নির্লিপ্ত স্বরে বলল কথাটা৷ সানায়া সরু চোখে শুভ্রব কে ভালো করে পর্যবেক্ষন করলো। তারপর জ্ঞানীদের মতো ভাব করে বলল - “ উহু! বিশেষ বিশেষ সময় তুমি গিটার হাতে নাও ”
শুভ্রব চোখ বুজে হাসলো। তাদের ভাই বোনের সম্পর্ক টা বন্ধুর মতো। দুই ভাই বোন একে অপরকে খুব বোঝে।
-' কোন কোন বিশেষ সময়ে? '
সানায় বুকে হাত ভাজ করে শুভ্রবের মুখোমুখি হয়ে দুষ্টু হাসে -“ যখন তোমার মন খারাপ থাকে, যখন তুমি রেগে থাকো, আর.... আর... যখন তুমি কাউকে মিস করো। বিশেষ করে শেষোক্ত বিশেষ সময় টাই বেশি ঘটে। ”
- “ তুই এতো কিছু খেয়াল করিস কি করে? এইটুকু পুচকু মেয়ে ”
সানায়ার মাথায় চাপড় মারে শুভ্রব। সানায়া মুখ ভাড় করে বলে - “চৌধুরী পুত্র! আমি এখন আর ছোট নই আমি এখন অষ্টাদশী যথেষ্ট ম্যাচিউর। ডোন্ট কল মি পুচকু ”
শুভ্রব সানায়া চুল টান দিয়ে বলে -“ সেদিনের পুচকু মেয়ে যে প্যান্টে হাগু মুতু করতো যার নাক দিয়ে নাসারস পড়তো আর তা চেটে চেটে খেত সে আবার ম্যাচিউর। ”
সানায়া শুভ্রবের কথায় ক্ষেপে গেলো কোমড়ে হাত দিয়ে রাগে ফুসতে ফুসতে বলল - “ মিথ্যাে কথা বলো কেনো আমি মোটেও ওমন ছিলাম না। ”
শুভ্রব পকেট থেকে ফোন বের করে সানায়া কে রাগাতে বলে - “প্রমাণ আছে দেখবি? ”
সানায়া এবার তেলে বেগুনে জ্বলে উঠলো। সানায়ার ছোটবেলার এক হাস্যকর ছবি।খুব ছোটবেলায় সানায়া যখন খাবার খাচ্ছিলো তখন তার হাঁচির সাথে নাক দিয়ে নাসারস বেরিয়েছিলো শুভ্রব সেই ছবি তুলে রেখে প্রায়, প্রায় দেখিয়ে সানায়া কে ল্যাগপুল করে। সানায়া ছবিটি দেখলেই রেগে যায়। রাগে ফুসে উঠে শুভ্রবের হাত থেকে খাবলা মেরে ফোন নিয়ে দৌড়ে পালায়।
-
রাত প্রায় আট টা কি সাড়ে আট টা। তারা ভরা আকাশে দ্বীপ্তময় রুপালি চাঁদ।চাঁদের আলো বারান্দার গ্রিল ভেদ করে রুমের ভেতর দ্যুতি ছড়াচ্ছে। বিছানায় ঘুমন্ত রিদিতার উপর এসে পড়ছে সে চাঁদের এক ফালি আলো। চাঁদের আলো তে ভিষন মায়াবী লাগছে তার মুখশ্রী। বিকেলে টিউশন থেকে ফিরে কখন যে ঘুমিয়ে গিয়েছিল তার ইয়ত্তা নেই। বালিশের নিচ থেকে ফোনের "ঝু ঝু" শব্দ শোনা যাচ্ছে। ফোনের ভাইব্রেশনের শব্দে রিদিতা ঘুম থেকে লাফিয়ে উঠে।
আড়মোড়া ভেঙে চোখ মুখ কচালালো। মুখে পরে থাকা এলোমেলো চুল গুলো একসাথে করে চুলে শক্ত করে হাত খোপা করে বিছানা থেকে নামে ওয়াশরুমে চলে গেলো। ওয়াশরুমের বেসিনের ট্যাপ ছেড়ে হাত মুখ ধুয়ে নিলো। রিদিতা তার মায়ের ঘরের দিকে গেলো মা কে দেখতে। এতক্ষণে তো তার ঘুম ভেঙে যাওয়ার কথা। রিদিতাদের ফ্ল্যাট টা তিন রুমের মাঝে বড় ডাইনিং ও ড্রইংরুম। ডাইনিং রুমের বরাবর রিদিতার মায়ের শোবার ঘর। রিদিতা আসমা বেগমের রুমের পর্দা সরিয়ে দেখলো মা কি করে।
আসমা বেগম শুয়ে ছিলেন শরীর টা বেশ ক্লান্ত। রিদিতা মা কে জাগতে দেখে শিয়রে যেয়ে বসলো
- “ আম্মু এখন কেমন লাগছে তোমার? ব্যথা কমেছে? ”
আসমা বেগম ক্লান্ত কন্ঠে ধীরে ধীরে জিগ্যেস করলেন -“ কি করছিস তোরা খেয়েছিস কি রান্না তো করাই হয় নি। ”
মায়েরা বুঝি এমনই নিজের শত কষ্ট হোক সন্তান খেলো কি না তা নিয়ে তাদের চিন্তার অন্ত নেই। এ শহরে মায়ের মতো কেউ নেই। রিদিতা হালকা হেসে বলে - “ আমাদের চিন্তা তো অনেক করলে নিজরর জন্য তো ভাবো। নিজে অসুস্থ্য হয়ে পড়ে আছে নাওয়া খাওয়া নেই সে খেয়াল আছে। ”
আসমা বেগম শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে। রিদিতা পিঠের নিচে বালিশ দিয়ে দেয়। আসমা বেগম আধশোয়া হয়ে রিদিতা কে পানি দেওয়ার জন্য বলে।রিদিতা গ্লাসে পানি এনে আসমা বেগম কে দিলো।
-' দুই পট চাল ধুয়ে বসিয়ে দে। আমি হাত মুখ ধুয়ে রান্না করছি '
রিদিতা গম্ভীর হয়ে বলল-' একদম না আজকে তোমার রেস্ট আমি রান্না করছি '
আসমা বেগম মেয়ে কে চোখ রাঙিয়ে বললেন-' প্রয়োজন নেই বিয়ের পর স্বামীর বাড়ি যেয়ে করো আমার বাড়িতে আমার মেয়ে কে কষ্ট করতে দিবো না। '
রিদিতা তার মায়ের পথ আগলে বলে-' ওহে মা জননী আমার এবার একটু ক্ষান্ত হন। আপনি রেস্ট নিন আজকের রান্নার দায়িত্ব আমার আপনি শুধু পায়ের উপর পা তুলে হুকুম করুন '
মেয়ের কথায় আসমা বেগম হেসে উঠলো। কি অপূর্ব হাসতে পারে মা। রিদিতা মন ভরে দেখলো। মা কে যে শেষ কবে এভাবে হাসতে দেখেছিলো মনেই পড়ে না৷
-'তুমি বসো আমি স্যুপ নিয়ে আসছি ওষুধ খেয়ে ঘুমাবা '
-' আরাফ ফিরেছে দুপুরে কি খেয়েছিস?' আসমা বেগম তাদের দুপুরের খাবারের রহস্য উদঘাটন না করে থামবেন না। রিদিতা শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চায় -
-' দুপুরে নাজমা আন্টি খাবার দিয়েছিল তা খেয়েছি আর তোমার ছেলে কে বাজারে পাঠিয়েছি বাবা কে চাল পাঠাতে বলতে চাল নেই। নিয়ে আসছে বোধহয়। '
-' সাবধানে কাজ করিস হাত পুরিস না মা। '
-' কত চিন্তা যে করতে পারো তুমি আল্লাহ! নিজের মেয়ের উপর ভরসা রাখুন। রিদি উইল ম্যানেজ এভরিথিং আম্মাজান '
এমনসময় কলিং বেল বেজে উঠে " টিং টিং "। রিদিতা বেল শুনে ওড়না ঠিক করে দরজার সামনে যায় লুকিং গ্লাসে আগে পরোখ করে নেয়। বাহিরে আরাফ দাড়িয়ে আছে চাল ও আটার বস্তা নিয়ে সাথে বাজার। বেশ নাদুস নুদুস স্বাস্থ্যবান কিশোর। পড়নে কালো টিশার্ট ও হাফ প্যান্ট কপালে পড়ে থাকা সিল্কি চুল গুলো ফু দিয়ে উড়াচ্ছে আর বাদাম চিবোচ্ছে। যেমন শরীর কেমন উচ্চতা।
দরজা খুলতে দেরি দেখে জোড়ে জোড়ে বেল বাজাচ্ছে। রিদিতার মাথায় দুষ্টু বুদ্ধি আটলো। সে না চেনার ভান করলো -
-'কে?'
আরাফ বিরক্ত হয়ে গম্ভীর হয়ে জবাব দেয় -' ঢঙ না করে দরজা খোল আপু '
রিদিতা মুখ টিপে হেসে উঠে -' আরে আজব কি ঢঙ করেছি। এ ফ্ল্যাটের মানুষজন ব্যস্ত আছে মাফ করেন অন্য দিকে যান '
আরাফ রিদিতার কথায় তড়িৎ বেগে বলল -' আপু দরজা খোল তো গরমে ভাল লাগছেনা ' রিদিতার বেশ মজা লাগছে। আরাফ কে রাগাতে রিদিতার বেশ লাগে।
-' হায় আল্লাহ! কোনো জ্বিন ভুত নয়তো লা ইলাহা ইল্লাল্লাহ! "
-' দরজা টা খোল তারপর তোর ঘাড় মটকে দেখাবো আমি জ্বিন না মানুষ। ওই আম্মু তোমার মেয়েকে দরজা খুলতে বলো কখন থেকে নাটক করতেছে'
আরাফ জোড়ে জোড়ে দরজা বারি দিতে থাকে। আসমা বেগম রুম থেকে ডাক হাঁকতেই রিদিতা দরজা খুলে দেয়। আরাফ বাদাম চিবোতে চিবোতো সোজা ঘরে চলে যেতে ধরে,
-' এই এই কোথায় যাচ্ছিস এগুলো ঘরে তুলবে কে। যা রান্নাঘরে রেখে আয় '
আরাফ রিদিতার কথা পাত্তা না দিয়ে আরাম করে সোফায় বসে আয়েশি ভঙ্গিতে। টেবিল থেকে রিমোট উঠিয়ে টিভি চালু করে কার্টুন দেখতে থাকে আর চিপস খেতে থাকে। রিদিতার রাগ উঠে যায়। আরাফের মাথায় সজোড়ে এক চাপড় দিয়ে টিভির রিমোর্ট কেড়ে নেয়,,
-' বেয়াদপ মোটা আলু যা বস্তা তোল সারাদিন হাতির মতো খাবে আর কার্টুন দেখবে '
আরাফ কে মোটা আলু বলায় সে রেগে যায়। রিদিতার হাত থেকে টান দিয়ে রিমোর্ট নিয়ে নিতে ধরে। রিদিতাও ছাড়ার পাত্রী নয় দুই পক্ষের মাঝে মুহুর্তে মারামারি লেগে যায়। আসমা বেগম তাদের চেচামেচি শুনে রুম থেকে চেচিয়ে বলে উঠে -' আমি কি জুতা হাতে নিয়ে বের হবো?'
আরাফ নাকে কেঁদে বলে-' তোমার মেয়ে আমায় মারলো কেনো? মোটা আলু বলল কেনো আমি কি ওর টাকা খাই? '
-' মা আমি মারি নি শুধু বলেছি বস্তা গুলো ভেতরে আনতে আর তোমার ছেলে টিভি ছেড়ে বসেছে '
-' আমি উঠলে কিন্তু দুজনেরই খবর আছে সব শুনেছি আমি। আরাফ চাল ও বাজার ভেতরে এনে রাখো। বড় বোনের সাথে ভদ্র আচরণ করো নাহলে জুতা দিয়ে পেটাবো '
আরাফ মায়ের কথায় অসহায়ের মতো করে বলে,,
-' আরে ইয়ার! দোষ করলো কে নাম হলো কার হাহ্ '
রিদিতা মুখ ভেঙিয়ে বলে -' যাও বাচ্চু যাও বস্তা তোলো গিয়ে '
আরাফ মনে মনে বিড়বিড় করে বলে -' আল্লাহ বিচার করবো তোর '
রিদিতা সে তোয়াক্কা না করে রান্নাঘরে চলে গেলো। ফ্রিজ থেকে সবজি বের কে ধুয়ে কাটতে লাগলো। এমন সময় তার ফোন টা " ঝু ঝু " করে বেজে উঠলো। রিদিতা ফোনের স্ক্রীনে তাকিয়ে দেখলো একটা আননৌন নাম্বার...
'ক্রমান্ন '