ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 4

লেখক: আলিফা তাসনিম রিতা

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
রচয়িত্রী:#আলিফা_তাসনিম_রিতা

৪.

শহরের অভিজাত ক্যাফেটেরিয়া " The Atrium " বেশ নান্দনিক সাজসজ্জা ও নিরিবিলি পরিবেশ। চারিপাশে পশ লোকজনের আনাগনা। কেউ কেউ গল্প করছে, কেউ কেউ ছবি তুলছে, কেউ কেউ পরিবারের সাথে একান্ত সময় কাটাচ্ছে। ওয়েটার রা ট্রে তে করে খাবার পরিবেশন করছে। মৃদু শব্দে গান চলছে। পশ ভাষায় যাকে বলে এস্থেটিক এনভায়রনমেন্ট।

ক্যাফের এক কর্নারে কয়েকজন যুবক দল বেধে আড্ডা দিচ্ছে। সবার বেশভূষা দেখে তাদের এলিট শ্রেনীর মনে হচ্ছে। বেশ স্মার্ট ও রুচিশীল বলা যায়। বারবার বাহিরের দিকে তাকিয়ে কারো অপেক্ষা করছে তারা৷

-' ইমতিয়াজ আমাদের মাইন্ড হিলার বয় কোথায় রে?'

ঘড়ির দিকে তাকিয়ে চুল গুলো হাতে ব্যাক ব্রাশ করে পেছনে নিয়ে হাসতে হাসতে বলছিলো ছেলেটি। নাম নাওহান আল সাদাফ। ব্ল্যাক জিন্স ও গ্রে শার্ট টা তার ফর্সা বদনে দারুণ মানাচ্ছে। ছেলেটি দেখতেও বেশ সুদর্শন। ইমতিয়াজ ফোনে গেমস খেলতে খেলতে একবার ডান কাত তো একবার বাম কাত হচ্ছে। সাদাফ উত্তর না পেয়ে ইমতিয়াজের কানের গোড়ায় দিলো এক চাপড়।

-' এমন পালতোলা নৌকার মতো হেলছিস ক্যান বেয়াদপ '

সাদাফের বাগড়া দেওয়াতে বেচারা ডেড হয়ে যায়। বিরক্তি তে চোখ মুখ কুচকে ফেলে -' তুই আমার থেকে গুনে গুনে দশ মিটার দুরত্বে থাকবি। তোর জন্য চ্যালেঞ্জ টা হেরে গেলাম '

-' তুই কি পোলাপান যে গেম খেলিস '

-' না তো কি তোর মতো মেয়েদের মনে বসে বসে কুত কুত খেলবো '

-' মুখ না চালিয়ে শুভ্রব কে ফোন লাগা আমাদের আসতে বলে কোথায় গুম হয়ে গেছে? '

রিহাম ফোন স্ক্রল থেকে মুখ উঠিয়ে সাদাফের দিকে তাকায়৷ -' শুভ্রব কে তো তুই ই ফোন করতে পারিস তোর হাতে কি গুনে ধরেছে? '

-' ফোনে ব্যালেন্স নেই '

-' শালার কিপটে কোথাকার '

ইমতিয়াজ মুখ বাকিয়ে বলে। সাদাফ ইমতিয়াজের ঘাড় চেপে বলে -' তুই এমনে মুখ বাকাস না হনুমানের মতো লাগে তোকে।

রিহাম সাদাফের কথায় ফিক করে হেসে বলে-' এক্কারে লাল হনুমান! '

সাদাফ আর রিহান হাইফাইভ করে দাত কেলিয়ে হাসতে থাকে। ইমতিয়াজ এর মুখ গরমকালে সব সময় লাল হয়ে থাকে বিধায় তার বন্ধুরা প্রায়শই মজা নেয়। তাদের হাসাহাসির মাঝে কাউকে আসতে দেখা গেলো। ক্যাফের দরজা খুলে বেশ আয়েশি ভঙ্গিতে নিরলস ভাবে হেটে আসছে।

পড়নে নেভি ব্লু শার্ট ও লেদার জিন্স বরাবরের মতো হাতে তার রেল্যাক্স ঘড়ি। মুখে স্নিগ্ধ হাসি আর সেই স্নিগ্ধ নীল চোখ। গালের বাদামী খোঁচা খোঁচা বেয়ার্ড তার মায়াবি চেহারায় লেপ্টে আছে। কপালে এলোমেলো হয়ে পড়ে আছে সিল্কি ঘন চুলের একাংশ৷ তার শরীর থেকে ভেসে আসছে " Dior – Oud Ispahan " সুগন্ধীর সুঘ্রাণ। ক্যাফের সকলের যে চোখ এড়ায়নি এই পুরুষটির থেকে বলা বাহুল্য।

কর্নারে সাইডে এসে চেয়ার টেনে বসে পড়লো -' হেই ম্যান! হোয়াটস আপ? '

বেশ ভারী ও গমগমা কন্ঠ তার শুনতে শ্রুতিমধুর৷ শুভ্রবের কথাটা সাদাফের উদ্দেশ্যে বলা। সাদাফ শুভ্রব কে চিনে না এমন ভাবে চারিপাশ পর্যবেক্ষন করতে লাগলো। সে রেগে আছে। রিহাম আর ইমতিয়াজ সে দৃশ্য আনন্দ সহিত দেখছে।

শুভ্রব সাদাফের কান্ডে হালকা হেসে সাদাফের পায়ে লাথি মারে -'মাইয়া মানুষের মতো মুখ ফুলায় আসোস ক্যান শালা '

ইমতিয়াজ খোঁচা মেরে বলে -' অতিরিক্ত মেয়ে সঙ্গী থাকার কুফল আর কি? '

রিহাম শুভ্রব ও ইমতিয়াজ একসাথে হেসে উঠলো। সাদাফ ইমতিয়াজের দিকে চোখ রাঙায়। শুভ্রব দুই পা সামনের চেয়ারে ঠেকিয়ে আয়েশি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসে।

-' সাদাফ! '

_' কেনো ডেকেছিস বল '

-' আরে ইয়ার তুই এখনো সেই রাগ ধরে আছিস উই আর নট আ কিড সো! '

-' ইটস নট অ্যা ম্যাটার অফ বিঙ অ্যাংরি শুভ্রব ইট ওয়াজ ম্যাটার অভ ফ্রেন্ডশীপ। কাল আমার লাইফের এত বড় একটা ইভেন্ট ছিলো আর তুই ছিলি না।'

-' আই ওয়াজ অফেন্ডেড উইথ সাম ম্যাটার '

-' আচ্ছা ছাড় এসব তো বল কেনো জরুরী মিটিং '

শুভ্রব চোখ বন্ধ করে দুই হাত মাথার পেছনে ঠেকিয়ে বলে,-' তৃহান ওরা বড্ড বেড়েছে ওদের বারাবারি টা কমানো দরকার। '

ইমতিয়াজ টেবিলে বাড়ি মেরে বলে -' আমি আগেই বলেছিলাম তুই কিছু বলিস নি বিধায় গন্ডগোল করি নি '

সাদাফ চোখ লাল করে বলে -' তাহলে ওদের অকাদ ওদের দেখিয়ে দেয়া উচিত। '

রিহান বলে উঠে, -' ওরা নেক্সট উইক চ্যালেঞ্জের আয়োজন করছে সরাসরি চ্যালেঞ্জ করছে আমাদের ইনভাইট করছে৷ '

শুভ্রব বাকা হেসে বলে -' দ্যান একসেপ্ট দ্যা চ্যালেঞ্জ শুভ্রব উইল ডিল দ্যাম '

চারজনের চেহারায় এক অন্যরকম হাসি ঝলকে উঠে। শত্রু পক্ষকে ঘায়েল করার পরিকল্পনা আটতে থাকে। চার যুবক কায়া গম্ভীর হয়ে কোনো এক আলোচনায় মশগুল হয়ে যায়।

.

রান্নাঘরে গ্যাসের " ফ্যাস ফ্যাস " শব্দ গুঞ্জিত হচ্ছে। চুলার একপাশে দাড়িয়ে চপিং বোর্ডে " ঘ্যাচ ঘ্যাচ " করে স্যুপের জন্য সবজি কাটছিলো রিদিতা। আজ রাতের ডিনার থাই স্যুপ আর চিকেন তন্দুরি ও পরোটা। রিদিতা মোটামুটি ভালো রান্না পারে। রান্না করা তার শখ। প্রায় প্রায় নানা রকম বাহারি রান্না ট্রাই করে ইউটিউব দেখে।

গভীর মনোযোগ ও যত্ন করে সবজি কাটছিলো এমতাবস্থায় পাশে রাখা মুঠোফোনটি " ঝু ঝু " করে বেজে চলছে। ফোনের স্ক্রীনে দৃশ্যমান এক অচেনা নাম্বার। এই নিয়ে দুবার রিং হয়ে কেটে গেছে। আবার সেই একই নাম্বার থেকে ফোন। ফোন হাতে নিয়ে রিসিভ করতে যেতেই ফোন ওপাশ থেকে কেটে গেলো।

-' কি অদ্ভুত! ফোন রিঙ হয়ে কেটে যাচ্ছে কেনো আজিব। আবার বাজুক আচ্ছা করে কথা শুনিয়ে দিবো। ফাজলামো করার জায়গা পায় না বেয়াদপ। আবার খালি ফোন টা দিয়ে দেখ!

মনে মনে কযেকদফা গালমন্দ করে ক্ষান্ত হলো রিদিতা৷ স্যুপের জন্য বড় পাতিল লাগবে। পাতিল গুলো সানসেটের উপরে। রিদিতার হাত পৌঁছাচ্ছে না।

-' এই মোটা আলু! শুনে যা তো একবার '

রিদিতা আরাফ কে ডাকলো। ডাক আরাফের কর্ণকুহরে পৌছালো কি না সন্দেহ। আরাফের সাড়া শব্দ না পেয়ে রিদিতা আরাফের রুমের দিকে গেলো। আরাফ কানে হেডফোন লাগিয়ে কম্পিউটারে গেমস খেলছিলো।

রিদিতা আরাফের মাথায় জোড়ে চাপড় মারলো -' বেয়াদব কখন থেকে ডাকছি। পড়া বাদ দিয়ে গেম খেলছিস! অসভ্য '

আরাফ চোখ মুখ কুচকে বলল -' আপু! ধ্যাত ভাললাগে না তুই কি করলি এটা। তোর জন্য কিল হয়ে গেলাম '

-' বেশ করেছি! আর কি তুই কার সাথে কথা বলছিলি পাগলের মতো একা একা '

আরাফ মুখ ভেঙিয়ে বলে,-' তোর মতো বেক্কলরা এসব বুঝবে না '।

-' আমার বুঝা লাগবে না। আমি একা একা রান্না করছি আর সাহেব গেমস খেলছে আয় আমার হেল্প করবি '

-' পারবোনা যা ভাগ! '

-' কি বললি আবার বল '

-' পারবো না '

রিদিতা আরাফের মুখোমুখি হয়ে বসে দুষ্টি হেসে বলে -' সত্যি পারবিনা?ঠিকআছে আমি মা কে বলে দিচ্ছি তোর প্রি টেস্টের রেজাল্টের কথা। তখন দেখবো কি করিস '

আরাফের মুখ শুকিয়ে যাওয়ার উপক্রম। সে তো মার্কসিট লুকিয়ে রেখেছিলো। রিদিতা বাকা হেসে বলে -' তুই যদি চাস মা কে জানাতে তাহলে বল আমি জানিয়ে দিচ্ছি। '

আরাফ দাঁত কিমড়িয়ে বলে -' বল কি করতে হবে '

-' এই তো গুড। আপাতত সানসেট থেকে বড় পাতিল টা নামিয়ে দে আর সামনের রেস্টুরেন্ট থেকে অনথন কিনে আন '

আরাফ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হেডফোন টা আছাড় মেরে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। রিদিতা আরাফের কান্ডে মুখ চেপে হাসতে থাকে।

.

ঘড়িতে রাত প্রায় সাড়ে নয়টা। নগরীর পশ এড়িয়া বনানী DOHS। বাংলাদেশের বিত্তবানদের বসবাসের এড়িয়া। শহরের এলিট শ্রেনীর লোকেদের জন্য রেস্ট্রিকটেড জোন৷বনানী DOHS এর ৬নং রোড সংলগ্ন লেক এড়িয়া স্থাপিত " চৌধুরী ক্যাসকেড "। আধুনিক ও আভিজাত্যতা মিশেলের তিনতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি৷ প্রধাণ ফটকে ঢুকতেই নজরে পড়ে বিশাল বড় ফ্রন্ট ইয়ার্ড। তার ঠিক মাঝ বরাবর ভাস্কর্যেরের আদলে তৈরীকরা আর্টিফিসিয়াল ফাউন্টেন। ভাস্কর্যটি বেশ ইউনিক। কলসি কাখে করে রাখা নারী আদলের ভাস্কর্য যার কলসি থেকে অবিরত বইছে জলধারা। বিশাল বড় এড়িয়ার মাঝ বরাবর চৌধুরী ক্যাসকেড স্বগৌরবে দাড়িয়ে আছে। বাড়ির বাম পাশে পার্কিং এড়িয়া এবং ঠিক তার থেকে দশকদম হেটে গেলে সুবিশাল বাগান নজরর পড়ে। বাগানের মাঝ বরাবর দাড়িয়ে আছে বাগান বিলাস।

' চৌধুরী ক্যাসকেড ' যেনো আভিজাত্য ও রুচিশীলতার নিদর্শন৷ বাড়ির মেইন গেটে পাহাড়ায় বসে ঝিমোচ্ছে বাড়ির প্রধান সিকিউরিটি গার্ড জামিল মিয়া৷ হঠাৎ গাড়ির শব্দে তার তন্দ্রা ভাব কেটে গেলো। তৎক্ষনাৎ দাড়িয়ে গেলো। মেইন এন্টেরেন্স খুলে দিতেই শা শা বেগে কালো রঙের SUV ঢুকলো। চৌধুরী বাড়ির পুত্র আব্রাহাম চৌধুরীর ব্যাক্তিগত গাড়ি।

শুভ্রব গাড়ি থেকে আলসে ভঙ্গিতে নেমে চাবি টা দারোয়ানের হাতে দিয়ে দেয় -' জামিল ভাই গাড়ি টা পার্ক করে রাখুন। '

চাবি টা দিয়ে হনহন করে চলে গেলো অন্দরমহলে। কলিংবেল বাজাতেই বাড়ির পুরাতন কাজের লোক হীরা দরজা খুলে দিলো৷ হীরাবানু বর্ষীয়সি একজন নারী। বাড়ির প্রধান কর্তৃ সাবানা চৌধুরীর খাস লোক। বিশ্বস্ত ও আস্থাভাজন। যিনি শাহমীর চৌধুরী ও তার পরবর্তী প্রজন্ম কে নিজ হাতে বড় করেছেন। শুভ্রব সানায়া তাকে ভালোবেসে হীরা আম্মা বলে ডাকে।

দরজা খুলতেই শুভ্রব হীরা আম্মার হাস্যজ্বল মুখটি দেখে তার আব্রু তে হাসি খিলে উঠে -' আসসালামু আলাইকুম হীরা আম্মা। কেমন আছো? '

হীরা আম্মা শুভ্রবের মাথায় হাত বুলিয়ে বলল, ' আলহামদুলিল্লাহ তোমাকে দেখে আরো ভালো লাগছে কতদিন পর দেখলাম আমার চন্দ্রবান কে '

শুভ্রব নম্রতার সহিত জবাবে বলল-' গ্রামের বাড়ি কেমন ঘুরলে?আমার জন্য তোমাদের গ্রামের স্পেশাল সন্দেশ এনেছো তো? '

হীরা আম্মা মমতা ভরা কন্ঠে বলে -' আমার চন্দ্রবান চেয়েছে হীরা আম্মা না এনে কি পারে? বলুন খাবার বাড়বো নাকি?'

শুভ্রব ক্লান্ত ভঙ্গিতে মৃদু হেসে বল-' তোমার হাতের স্পেশাল ঘি মাখা ভাত সাথে কাঁচা মরিচ ধনেপাতা শষা মাখা আর ডিম ভাজা খাবো '

হীরা আম্মা মুচকি হেসে বলল -' ঠিকআছে চন্দ্রবান ' শুভ্রব সোফা থেকে উঠে দাড়ায়। স্টাডি রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই
দেখা গেলো এক মধ্যে বয়সি আটপৌরে নারী বইয়ে নিবদ্ধ। পড়নে মিষ্টি গোলাপি রঙের শাড়ী যা তার অভিজাত্যতার বহিঃপ্রকাশ। বয়স চল্লিশোর্ধ্ব তবে দেখে মনে হয় ত্রিশ পয়ত্রিশ বর্ষের। নাম তার সুচরিতা চৌধুরী। শুভ্রবের প্রাণের চেয়ে প্রিয় মা জননী। অসাধারণ সুন্দর এক রমনী। ইরানী বংশোদ্ভূত সুচরিতা চৌধুরী। শুভ্রবের নানী মুলত ইরানি নাগরিক ছিলেন।

সুচরিতা ছেলের উপস্থিতি টের পেয়ে বই টা টেবিলে রেখে চশমা টা খুলে পায়ের কাছে বসে থাকা ছেলের দিকে চায়। শুভ্রব ছোটবেলা থেকেই এমন করে।

-' পায়ের কাছে বসে আছিস কেনো? '

সুচরিতা মমতা মাখা হাসি মুখে ছেলেকে সুধাচ্ছিলো। শুভ্রব স্নিগ্ধ হাসি দিয়ে মায়ের কোলে মাথা রাখে।

-' তোমার পদতলেই তো আমার বেহেশত তাই '

সুচরিতা ছেলের মাথায় আদর করে হাত বুলিয়ে দেয় -' পাগল ছেলে? তা কোন রাজ কাজ সেরে এসেছেন '

-' কিছু একটা খুজতে গিয়েছিলাম মনে হয় পেয়ে গেছি '

-' কি পেয়েছে আমার ছেলে? '

-' কুড়িয়ে পাওয়া অমূল্য রত্ন। '

সুচরিতা শুভ্রবের পিঠে চাপড় মেরে বলে -' খালি হেয়ালি। কখন এসেছিস আয় খাবার বাড়ছি '

-' তুমি রেস্ট করো হীরা আম্মা করছে আজ তার হাতে খাবো। সানা কই ঘুমায় নাকি? '

-' বোধহয় পড়ছে '

-' আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি খুব খুদা পেয়েছে। '

-' যা। '

.

রাতের খাওয়া দাওয়া শেষে রিদিতা সব কিছু গোছগাছ করে রুমে বসে প্র্যাকটিকাল তৈরী করছিলো। নিস্তব্ধ রাত চাদের আলো অন্ধকার রুম আর টেবিল ল্যাম্পের আলো মনোরম পরিবেশ।

টেবিল জুড়ে বই খাতা পেনসিল ছড়ানো ছিটানো। রিদিতা টেবিলে বসে ভ্রু কুচকে ঠোট কামড়ে গভীর মনোযোগে চিত্র আকছে। এমন সময় তার ফোন " ঝু ঝু " শব্দ করে বেজে উঠলো। রিদিতা ভাবলো সেই ফেক কল বোধহয়। রিদিতা ফোন তুলেই বলতে লাগলো

-' কি সমস্যা কে আপনি হ্যা।রাত দুপুরে মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করেন। বাড়িতে মা বোন নেই? অসভ্য ফালতু! '

রিদিতা এক নিঃশ্বাসে বলে গেলো। ওপর পাশ থেকে জবাব এলো -' রিদু আমি মিথিলা! আর কে তো কে ডিস্টার্ব করছে কাকে বকছিস? '

মিথিলার কন্ঠ স্বর পেতেই রিদিতা ফোন কান থেকে হাতে এনে দেখলো মিথিলার নাম্বার।

-' তুই! আর আমি ভাবলাম সেই ফেক কলের লোক।'

-' কে রে এটা? '

-' জানি না হুট হাট ফোন দিয়ে ডিস্টার্ব করছে। বাদ দে বল কি বলবি '

-' তুই কখন বাসায় চলে গিয়েছিলি? তোরে কত খুজলাম '

-' আম্মু অসুস্থ্য হয়ে পড়েছিলো রে ফোন আসায় ছুটে আসি '

-' ওহ! আন্টি কেমন আছে এখন? '

-' আগের চেয়ে ভালো '

-' যাক আলহামদুলিল্লাহ! আচ্ছা শোন নবীনবরনে আসছিস তো? '

-' হ্যা আসবো!

-' দোস্ত জানোস? '

মিথিলা উৎফুল্ল কন্ঠে বলে উঠে। রিদিতা চিত্র আঁকতে আকতে জবাব দেয়,, -' কি জানবো? '

-' শুভ্রব ভাই কে দেখেছি জানিস। অথৈ তো ওনাকে ঠিকভাবে ডেসক্রাইব করতেই পারে নি। উনি জানিস ভিষন হ্যান্ডসাম ইরানি ছেলেদের মতো। আর ওনার নীল আইরিস চোখ সত্যি এত স্নিগ্ধ আর সর্বপোরি উনি খুব সুন্দর করে কথা বলে। আমি ওনার স্পিচ শুনে জাস্ট স্তব্ধ দোস্ত!

রিদিতা ব্যাস্ত হয়ে মুখে " হুম " উচ্চারন করলো। তার এসবে কোনো ইন্টারেস্ট নেই।

-' শুধু হুম? '

-' হি হি হি.. তা না হলে কি করবো একটা মানুষ সুন্দর হতে পারে স্বাভাবিক এত এত হাইলাইট করার কিছু নেই। '

-' তুই না সত্যিই অদ্ভুত আচ্ছা ছাড় নবীনবরণে কি পড়বি? '

-'লুঙ্গী আর সেন্টু গেঞ্জি '

এই কথা শুনে অট্টহাসিতে ফেটে পরে মিথিলা

-' রিদি তুই ভালোই মজা করতে পারিস আমি ভাবছি যে তোকে কেমন লাগবে একচু্য়ালি '

-' কেমন লাগবে?'

-' পুরাই হট '

আবারও হাসিতে ফেটে পরে মিথিলা

-' তুই কি হাসতেই থাকবি।তুই ফোন রাখ তারপর হাস। হাসা শেষ হলে আবার আমায় কল করিস '

-' এই না শুন'

-' হুম'

-' জানিস শুভ্রব ভাইয়া কে না আমি ভুলতেই পারছিনা।একটা মানুষ এত সুন্দর হয় কি করে '

-' আল্লাহ তাকে এভাবে বানাইছে তাই সে সুন্দর। '

-' তা ঠিক আছে তাই বলে এত সুন্দর '

-' শুভ্রব এর চামচি তোকে দাড়া ওর গলায় ঝুলিয়ে দিব '

-' আমি রাজি '

রিদিতা মিথিলার কথায় হেসে বলে-' বেশরম '

.

মিথিলার সাথে কথা বলা শেষে রিদিতা ফোনটা রাখে কৌতূহলি হয়ে বারান্দার গ্রিলের ফিরে দিয়ে আকাশ পানে চেয়ে কি এক ভাবনায় মগ্ন হলো।

" শুভ্রব!"

নাম টা ইন্টারেস্টিং তবে মাতামাতি টা বড্ড ডিজগাস্টিং। ছেলে মানুষ কে নিয়ে এতো নাচানাচির কি আছে? হাহ্!

শুভ্রবের ভাবনা ছেড়ে রিদিতা জোছনা ভরা আকাশ দেখায় মগ্ন।আকাশে চাঁদটা বেশ আলোকিত হয়ে আছে আজ জোছনা রাত। এই জোছনা রাত নিয়ে কত কবি লেখক কত শত বর্ননা করেছে কবিতায় উপন্যাসে কত আবেগ কত বিষন্নতা কত প্রনয়ের সাক্ষী যে এই জোছনা তার অন্ত নেই।

এমনি এত জোছনায় ভরা রাতে কেউ তার নরম মন টা কে ভেঙে চুড়ে দিয়ে গেছে। কত শত প্রতিশ্রুতি ভঙ্গ করে রিদিতা কে ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। কেন জানিনা রিদিতার খুব বিষন্ন লাগছে এটা প্রায়ই হয় তার সে জানে না কেন বাট তার এখন বড্ড মন খারাপ এই অদ্ভুত মন খারাপের কি নাম দিবে সে জানেনা।

' ক্রমধারিত '

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন