~#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে~
রচয়িত্রী:#আলিফা_তাসনিম_রিতা
৫.
উত্তপ্ত রোদের তাপে হাসফাস করছে চারিপাশ। গ্রীষ্মের রোদের প্রখরতায় ধু ধু করছে মাঠ-প্রান্তর। রাস্তার ধুলো বালি, যানজট, কোলাহল সব মিলিয়ে পরিবেশ টা গুমোট বেঁধে আছে। লাইব্রেরী র পাখা গুলো শাঁ শাঁ করে ঘুরছে। গরমের প্রখরতায় পাখার বাতাস ক্ষীয়মান মনে হচ্ছে। কিছু কিছু ছাত্র ছাত্রীরা পড়ছে, কেউ ঝিমোচ্ছে, কেউ ফিসফিস করে কথা বলছে।
লাইব্রেরির বুক সেলফগুলো তে রিদিতা চোখ বুলিয়ে কিছু একটা খুজে যাচ্ছে। হয়তো কাঙ্ক্ষিত কোনো বই।পেছনের লম্বা চুল গুলো পনিটেইল করে বাধা ও সামনের ফ্রেঞ্চ কাট চুল গুলো যত্নে কপালে পড়ে আছে। নীল সাদা রঙের মিশেলের Co-Ords সেটে দারুণ মানিয়েছে।ঠোটে হালকা গ্লস কানে ছোট দুল মায়াবী চোখে কাজল শ্যামাঙ্গ বর্ণে অপূর্ব মিষ্টি লাগছে।
নিচের ঠোঁট কামড়ে সরু চোখে চোখ বুলাচ্ছিলো সেলফে। হঠাৎ তার আব্রু তে হাসি খিলে উঠলো। কাঙ্ক্ষিত বই টা সে পেয়ে গেছে “Thinking, Fast and Slow” — Daniel Kahneman।
রিদিতা বইটা নিতে চাইছে কিন্তু সেলফ টা উচু হওয়ায় তার হাত পৌঁছাচ্ছে না।৫ ফিট ১ইঞ্চির রিদিতার পক্ষে ৬ফিট উচু সেলফের টপ সেলফ থেকে বই নামানো দুর্বোধ্য। তবুও সে চেষ্টা করে যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে ধরার চেষ্টা করছে। হঠাৎই কারো উপস্থিতি রিদিতা অনুভব করে তার পেছনে। সুন্দর সুগন্ধির খুশবু ভেসে আসতে থাকে তার নাসারন্ধ্রে। রিদিতা পিছু ফিরতেই দেখে কেউ নেই। সে আৎকে উঠলো আশেপাশে চোখ বুলালো কিন্তু কেউ ছিলো না। রিদিতা নিজের ভ্রম ভেবে সেলফের দিকে তাকাতেই দেখতে পায় বইটি সেখানে নেই।
সে তাজ্জব বনে গেলো। কি হলো কিছুই যেনো তার বোধগম্য হলো না। সে আশ্চর্যজান্বিত হয়ে বেরিয়ে গেলো লাইব্রেরি থেকে। লাইব্রেরি থেকে বের হয়ে টিএসসি দিয়ে হেটে হেটে কার্জনের দিকে যাচ্ছিলো রিদিতা। মনে মনে সে এখনো লাইব্রেরির ঘটনা মিলাচ্ছে।
পারফিউমের সুঘ্রান, লম্বা অবয়ব হঠাৎ করে বই গায়েব হয়ে যাওয়া কেমন অদ্ভুত। মায়ের কাছে সে একবার শুনেছিলো জ্বিন রা অনেক লম্বা হয় আর তারা আশেপাশে থাকলে সুগন্ধির ঘ্রাণ পাওয়া যায়।
রিদিতা জ্বিন মনে করেই আৎকে উঠে -' লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি মিন জালেক। আল্লাহ মাফ করো জ্বিন ভুতের থেকে রক্ষা করো। '
তিন কুল পড়ে দোয়া দুরুদ পড়ে নিজের গায়ে ফু দিয়ে দ্রুত পায়ে হেটে যাচ্ছিলো পথিমধ্যে রিদিতা কে কেউ একজন পেছন থেকে হেঁচকা টান মারতেই রিদিতা চিল্লায় উঠে -' জ্বিন! '
-' কি রে কি হলো এমন চেচিয়ে উঠলি কেনো? '
পরিচিত কন্ঠ পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখে লুস জিন্স শর্ট টপ হাতে ব্রেসলেট ও শর্ট সিল্কি চুলের রাহা তার বত্রিশ পাটি বের করে হাসছে। রিদিতা রাহার হাসি দেখে চোখ মুখ কুচকে বলে,,
-' তুই কোনদিন যেনো আমাকে মেরে ফেলিস ফাজিল মেয়ে এভাবে কেউ হাত টান দেয়? '
রাহা আশ্চর্যান্বিত হয়ে বলে-' সেই কখন থেকে তোকে ডেকে যাচ্ছি রিদিতা রিদিতা বলে এতক্ষণে পুরো শাহবাগ বাসি তোর নাম জেনে গেছে শুধু তুইই আমার ডাক শুনলি না '
-' আমি অন্য খেয়ালে ছিলাম '
-' চল চা খাই আজ ক্লাস নেই সবাই নবীর বরণের জন্য হই হুল্লোড় করছে ক্যাম্পাস সাজাচ্ছে। তুই আর আমি ফ্রি চল চা খাবো তারপর শপিং করবো '
-' আচ্ছা চল! মিথিলা কোথায়? '
-' ও আর অথৈ সেই হই হুল্লোড়ে মেতেছে। তুই ও কি যাবি? '
-' না চল আগে চা খাই '
-' দ্যাটস লাইক অ্যা মাই গার্ল '
.
ভার্সিটির ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা গুঞ্জিত হচ্ছিলো। সবার মাঝে আনন্দ হই হুল্লোড়। কেউ রঙ তুলি দিয়ে আলপনা আঁকছে। কেউ কেউ এক কোণে দাড়িয়ে গল্প করছে। কেউ রিহার্সাল করছে নবীন বরণ কে ঘিরে সবার উত্তেজনা তুঙ্গে।
মিথিলা আপন মনে বসে বসে আলপনা দিচ্ছিলো। ফুল লতা পাতা দিয়ে বাহারি নকশা। অথৈ রঙ মিলাচ্ছিলো আর বকবক করছিলো। মিথিলার হঠাৎ কল আসায় উঠে দাড়িয়ে ফোন টা হাত নিয়ে ঘুরতেই সজোড়ে কারো সাথে ধাক্কা লাগে। তার রঙ মাখানো ব্রাশ টা সেই ব্যাক্তির চোখে যেয়ে লাগে।
-'সরি সরি ভেরি সরি। আপনার লাগে নি তো? '
মিথিলার কথায় সামনে তাকায় অথৈ। সামনের ব্যাক্তিটিকে এক নজর দেখে সে চিনে ফেলে।
-' সাদাফ ভাই? '
সাদাফ চোখ কচলাতে কচলাতে বলে-' কি মিস! দিনে দুপুরে আমাকে কানা বানানোর পায়তারা করছেন '
মিথিলা লজ্জিত ভাবে মাথা নিচু করে বলে -' দুঃখিত আমি আসলে দেখতে পাই নি আর আপনি হঠাৎ চলে এসেছেন যে আমি তাল সামলাতে পারি নি।'
-' এখন পানি টানি থাকলে কিছু দেন চোখ জ্বালা করছে '
অথৈ তার ব্যাগ থেকে পানির বোতল বার করে মিথিলার হাতে দেয়৷ মিথিলা হাতে কোষ করে পানি নিয়ে সাদাফের চোখে ঝাপটা দেয়। পানির ঝাপটায় সাদাফ কিছু টা আরাম বোধ করে। মিথিলার কাছে থেকে পানির বোতল টা নিয়ে পুরো মুখে পানির ঝাপটা দিয়ে ভেজা হাতে চুল গুলো ব্যাক ব্রাশ করে বোতল থেকে কিছু টা পানি পান করে সাদাফ।
-' আরেকটু হলে তো আজ কানাই হয়ে যাচ্ছিলাম আল্লাহ নাহলে রাস্তায় দাঁড়িয়ে হাটতে হাটতে বলা লাগত আল্লাহর ওয়াস্তে পাঁচ টা টাকা দেন আমি গরীব অন্ধ মানুষ! '
সাদাফের কথায় মিথিলা আর অথৈ হেসে ফেলে। মিথিলা ধীরে নমনীয়তার সাথে আবারো সাদাফের কাছে মার্জনা করে৷
-' আমি আসলে দুঃখিত '
-' রিলেক্স মিস আই ডোন্ট মাইন্ড সুন্দরীদের হাতে চোখ কুরবানও মঞ্জুর'
-' বাই দ্যা ওয়ে ভাইয়া আপনি কোন ইয়ার? '
সাদাফের দিকে মিথিলা জিজ্ঞাসু নজরে তাকায়।
-' কি মনে হয় কোন ইয়ার? '
সাদাফ ভ্রু নাচালো। মিথিলা সহজ সরল গলায় বলল,,
-' সেকেন্ড বা থার্ড '
-' নো মিস আমি মাস্টার্সের ফাইনাল ইয়ার '
মিথিলা অবাক স্বরে বলে -' দেখে মনে হয় না '
-' দেখে কি মনে হয়?'
ভ্রু নাচিয়ে মিটিমিটি হেসে মিথিলার দিকে তাকায় সাদাফ। মিথিলা দুষ্টুমি করে বলে -' দেখে মনে হয় দুই বাচ্চার বাপ '
সাদাফ যেনো আকাশ থেকে পড়লো এমন ভাব করে বলে -' কিহ! এত বড় অপবাদ আমি এখনো তো বাচ্চা। '
অথৈ হাসি থামাতে না পেরে ফিক করে হেসে বলে -' ভাইয়া আপনি যদি বাচ্চা হন তাহলে আমরা তো পৃথিবীতে জন্মই হইনি '
তিনজনেই হেসে উঠলো নিজেদের কথায়। হাসি থামিয়ে সাদাফ মিথিলার হাতে রঙ দেখে বলল
-' তো কি করা হচ্ছিলো '
-' এই তো আলপনা আঁকছিলাম আমরা '
-' ক্যান আই সি? '
-' ইয়াহ অফকোর্স '
মিথিলা সাদাফ কে তার আকা আলপনা দেখাচ্ছিলো৷ সাদাফ আলপনা আর্ট দেখে মুগ্ধ হয়ে বলে
-' বাহ! অসাধারণ আঁকেন তো।
-' ধন্যবাদ। '
মিষ্টি হেসে বলে উঠে মিথিলা। সাদাফ তার বা হাতের ঘড়ি দেখতে দেখতে বলে
-' আই হেভ টু গো নাও অথৈ অ্যাড হার টু আওয়ার গ্রুপ '
অথৈ মাথা হ্যা সুচক নাড়িয়ে সম্মতি দিয়ে বলে -' জি ভাইয়া '
সাদাফ কদম ফেলে ক্যান্টিনের দিকে যেতে ধরলে মিথিলা পিছু ডেকে বলে -' ওয়ান্স অ্যাগেইন সরি ভাইয়া '
সাদাফ হালকা হেসে বলে -' নো প্রবলেম প্রিটি গার্ল '
.
রাজু ভাস্কর্যের বিপরীত পাশের চায়ের দোকানে টুলে বসে চা খাচ্ছিলো রিদিতা ও রাহা। রাহা ও রিদিতা কলেজ কালীন বন্ধু। রাহা নিজের মতো কথা বলে যাচ্ছে অথচ রিদিতা নিরব হয়ে কিছু একটা ভাবছে। চা দোকানে চায়ের টগবগ শব্দ, আশেপাশের মানুষের আহট কিছুই যেনো তার কর্ণকুহরে পৌছাল না।
-' রিদি.. '
রাহা হাত দিয়ে রিদিতার কাধ ঝাকাতো রিদিতা নড়েচড়ে বসলো৷ রাহা রিদিতা কে চিন্তিত দেখে প্রশ্ন করে -' আর ইউ ফাইন রিদি ডার্লিং '
-' আচ্ছা রাহা তুই জ্বীন ভুতে মানিস? '
-' এ্যাহ এ আবার কেমন প্রশ্ন? '
-' বল না মানিস? '
-' হ্যা মানি '
-' জানিস আমাদের লাইব্রেরি তে না জ্বিন আছে '
-' কিহ!'
রাহা রিদিতার কথায় যেনো তাজ্জব বনে গেলো। তব্দা হয়ে রিদিতার দিকে চেয়ে রইলো।
-' তুই কিভাবে বুঝলি? '
রিদিতা ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে রাহার কিছুটা কাছে গিয়ে ধীর স্বরে বলে -' আজ সকালে আমি লাইব্রেরী গেছিলাম বই নিতে। বইটা টপ সেলফে হওয়ায় আমি নামাতে পারছিলাম না৷ হঠাৎ পিছনে বিশাল লম্বা এক অবয়বের উপস্থিতি অনুভব করি আর পারফিউমের ঘ্রান পাই কিন্তু আমি পিছে ফিরতেই হাওয়ায় মিলিয়ে যায়৷ '
রাহা রিদিতার কথায় অট্টহাসি তে ফেটে পড়ে। রাহার জোড়ে হাসির শব্দে আশপাশের মানুষ আড় চোখে তাকায় তবে রাহার সেদিকে খেয়াল নেই সে হাসতে থাকে৷ রাহার হাসিতে রিদিতার গায়ে জ্বালা ধরে যায়। রাগে রিদিতা জোড়ে রাহার পায়ে পাড়া দেয়৷
-' হাসছিস কেনো বেয়াদপ। হাসির কি ছিলো? '
রাহা হাসি থামিয়ে বলে -' রিদি রিদি রিদি.. এসব তোর মনের ভুল ভার্সিটির লাইব্রেরিতে ওমন কিছুই নেই। তুই হয়তো সাব-কনশাস মাইন্ডে ছিলি তাই তোর এমন মনে হয়েছে।
-' না সত্যি কিছু একটা ছিলো।
-' বেশি ভাবিস না '
তাদের কথপোকথনের মাঝে মিথিলা ও অথৈও চলে আসে তখনি৷ -' ওই তো ওরাও চলে এসেছে।' রাহা বাকি দুইজন কে দেখে চায়ের অর্ডার করলো -' মামা আরো দুটো চা দিবেন '
চার বান্ধবী মিলে চা খাচ্ছিলো আর হাসাহাসি করছিলো রিদিতার জ্বিনের কথায়৷ তিনজনের হাসি দেখে রিদিতা মুখ ভাড় করে বসে রইলো। কেমন বদের বদ হেসে যাচ্ছে।
-' তোরা থামবি? নাহলে আসি উঠলাম '
রিদিতা মুখ ফুলিয়ে নারাজ হয়ে বলে। সে ব্যাগ হাতে নিয়ে উঠে দাড়ায়।
-' এই না না বস। আমরা সবাই বিশ্বাস করেছি বল তোরা '
মিথিলা রিদিতার হাত থামিয়ে বলে। বাকিরাও মিথিলার সাথে তাল মিলিয়ে বলে
-' হ্যা আমরা মেনেছি '
রিদিতা মুখ ভেঙিয়ে বলে -' যথার্থ করেছো '
সবাইকে থামিয়ে রাহা বলে উঠে -' আচ্ছা চল নিউ মার্কেট যাই। '
-' গুড আইডিয়া চল '
অথৈ খুশি খুশি বলল। চার বান্ধবী তলপি তলপা গুছিয়ে চলল নিউ মার্কেটের দিকে। মজা খুনসুটি হাসাহাসি চলছিলো। নীলক্ষেত পৌছাতেই নজরে পড়লো অজস্র অজস্র বই। নীলক্ষেত যাকে বলা হয় বইয়ের স্বর্গ। কি পাওয়া যায় না সেখানে৷ সকল ধরনের বই সবার জন্য উন্মুক্ত।
রিদিতা বই পাগল। বই দেখলে তার তর সয় না৷ রিদিতা আর মিথিলা এরা দুইজন যেনো বইপোকা। শপিং এর কথা বেমালুম ভুলে গিয়ে রিদিতা মিথিলা বই দেখতে লাগলো। পাশ থেকে এক দোকানি বলে উঠে -' বই লাগবে বই নেন সব মাত্র বিশ টাকা '
রিদিতা ও মিথিলার কানে পৌছালো সেই ডাক৷ বই মাত্র বিশ টাকায়? দুইজনের যেনো বিশ্বাসই হচ্ছিলো না।
-' দোস্ত বিশ টাকায় বই চল তো দেখে আসি? '
রিদিতা বিস্মিত হয়ে বলল। মিথিলাও বিস্মিত হয়ে জবাব দিলো -' চল। '
দোকানের সামনে যেয়ে রিদিতা দোকানিকে প্রশ্ন করে -' ভাইয়া কোন গুলো বিশ টাকা? '
দোকানি দোকাণ ঝাড়তে ঝাড়তে বলে-' আপামনি এই যে এগুলা '
কিছু পুরানো বইয়ের দিকে ইশারা করে বলে। বই গুলো বেশ ভালো কিন্তু রিদিতার বিশ্বাস হলো না সে তিনবার দোকানিকে প্রশ্ন করলো
-' আসলেই বিশ টাকা? '
দোকানি হাসতে হাসতে বলল -' জ্বি আপামনি। '
রিদিতা ও মিথিলা শোনা মাত্রই তারা বই বাছতে শুরু করলো। রাহা ও অথৈ দুইজনের কান্ড দেখে বলে -' খোদা খোদা! এমন বইপ্রমী আমি জিবনেও দেখি নি। '
রিদিতা তাদের কথা অগ্রাহ্য করে বলে -' দেখিস নি এখন দেখ। চুপচাপ দাড়া তো '
রাহা অথৈ হাসতে হাসতে আবারো তাদের মতো গল্প শুরু করলো৷ তাদের গল্পের টপিক ভিনদেশী সিরিজ ও মুভি।
বই বাছাবাছি শেষ করে রিদিতা মোট দশটা বই সিলেক্ট করে আর মিথিলা তিনটা।
রিদিতা বইয়ের দাম দিতে দিতে বলে -' আজ বাসায় গেলে খবর আছে এত এত বই কিনি ঘরে বিন্দু মাত্র জায়গা নেই সব সেলফ ফুল। আম্মুর হাতে কয়েক দফা বকা শুনতে হবে '
মিথিলা সহমত হয়ে বলে-' সেম অবস্থা দোস্ত! তবে বই দেখলে দিল হ্যায় কে মানতা নেহি '
তখনই অথৈ রিদিতা মিথিলা কে তাড়া দিয়ে বলে - ' কিরে তোদের হলো ভাই চল এবার '
-' হ্যা হ্যা হয়েছে হয়েছে চল '
ব্যস্ততম কোলাহল পূর্ণ রাস্তায় চার বান্ধবীর আনন্দ হাসি যেনো বাধা মানছে না। এ শহর এ কোলাহল তাদের ছুতে পারছেনা। নিউ মার্কেটে প্রবেশ করে চারজন জোড়ায় জোড়ায় ভাগ হয়ে ঘুরতে লাগলো৷ঢাকা শহরের সবচেয়ে ব্যস্তমত মার্কেট। একসাথে যেখানে অনেক কিছু পাওয়া যায় রিজেনেবল প্রাইজে। সব শ্রেনীর মানুষের আনাগোনা লেগে থাকে।
একপাশে জুয়েলারির দোকান, জামা কাপড়ের দোকান, জুতা, হাড়ি পাতিল নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সবই আছে। যথেষ্ট ভীড়ও আছে।
রিদিতা মিথিলা রাহা অথৈ ঘুরছিলো আর সকল কিছু দেখছিলো৷ ছবি তুলছিলো। রাহা একটা শাড়ির দোকানে ঢুকে সে শাড়ী কিনবে।রাহা এক এক করে তিনজনের মতামত নিচ্ছিলো আর শাড়ী দেখছিলো। অবশেষে সে নীল রঙের একটা শাড়ী পছন্দ করে যা রিদিতা তাকে পছন্দ করে দেয়।
-' বাহ! রিদি তোর চয়েস আছে বলতে হবে '
-' ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ '
মিথিলা অথৈও টুকটাক শপিং করলো। ঘুরতে ঘুরতে রিদিতার চোখ পড়ে একটা দোকানে যেখানে পায়েল বিক্রি হচ্ছিলো৷ রিদিতার পায়েল টা বেশ পছন্দ হয়। কিন্তু সে তা নিতে পারে না তার কাছে রিকশা ভাড়া ব্যতীত আর টাকা ছিলো না। তাই ইচ্ছে থাকলেও সে তা নেয় না৷
শপিং শেষ হতেই চার বান্ধবী মিলে ফুচকা ও শরবত খেয়ে যে যার মতো রিকশা করে বাড়ি ফিরলো।
.
ঢাকা শহরের অভিজাত এলাকা গুলশান এর বেশ নামি দামি ক্লাব রেস্টুরেন্ট “ Club Tropicana” সন্ধ্যার লাল নীল আলো তে ভিন্ন আবহে সজ্জিত। এখানে বেশিরভাগ এলিট শ্রেনীর লোকেদের আনাগনাই চলে। উচ্চস্বরে গান বাজছে মিউজিক সিস্টেমে, কয়েকজন ডান্স করছে, কেউ কেউ ড্রিঙ্ক করছে আবার কেউ কেউ স্মোক করছে। সবার পোশাকে পশ্চিমা সংস্কৃতির ছাপ। ছেলে মেয়েরা অবাধে চলাফেরা করছে চারিদিকে।
বার সেকশনে ওয়েটার রা বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে ড্রিঙ্ক সোডা বানাচ্ছে। টেবিলে অ্যালকোহল ঢেলে তাতে আগুন ধরিয়ে ফায়ারিং শো দেখাচ্ছে । কেউ একজন বার সেকশনের কাউন্টারের সামনের চেয়ারে বসে গ্লাসে ড্রিঙ্ক ঢেলে একটু একটু করে পান করছে।
পড়নে কালো রঙের ব্লেজার ব্র্যান্ডেড জিন্স কোকড়া কোকড়া চুল ও কটা রঙের চোখের মনি ফর্সা আব্রু। মুখে এক শয়তানি হাসি। অধীর আগ্রহে কারো জন্য অপেক্ষা করছে৷
তখনই একজন ওয়েটার এসে বলে -' স্যার! এসে গেছে। '
রহস্যময় পুরুষ কায়া এন্টারেন্সের দিকে তাকাতেই তার বাকা হাসি আরেকটু দীর্ঘ হলো। নীল চোখের মালিক হ্যান্ডসাম শুভ্রব কে দেখে সে বেশ আনন্দিত হলো। শুভ্রবের পড়নে সাদা ও কালো রঙের চেক চেক টিশার্ট ব্রাউন লেদার জিন্স হাতে তার বরাবরের মতো রোলেক্স ঘড়ি। সে আরামদায়ক ভঙ্গিতে হেটে হেটে আসছে যার কোনো তাড়া নেই। ক্লাবের কয়েকজন আড় চোখে বারবার তাকে দেখে যাচ্ছে।
শুভ্রব নিরলস ভঙ্গিতে হেসে হাত মিলালো -' হে এনিমি ! হোয়াটস আপ?
তৃহান বাকা হেসে বলে -' আই এম অলওয়েজ গুড! আর আজ তো তোমায় দেখে আরো গুড '
শুভ্রব হালকা হেসে মাথা ঝুকায়-' শুনে খুশি হলাম। তো পয়গামের কারণ? '
তৃহাণ বাঁকা হাসে -' ভাবিনি তুমি আসবে। '
শুভ্রব দুই হাত মেলে আড়মোড়া ভেঙে চেয়ার টেনে বসে -' আমি তোমার ভাবনারও বাহিরে নাও স্পিক হোয়াই ইউ কলিং মি হিয়ার? '
তৃহান শুভ্রব কে ড্রিঙ্ক অফার করে -' আগে মেহমানের খাতিরদারি তো হোক প্লিজ টেক '
শুভ্রব নাকচ করে বলে -' ইটস হারাম! '
তৃহান "ওহ " শব্দ করে বলল -' ডু ইউ রিমেমবার শুভ্রব ওয়ান্স আপন অ্যা টাইম উই ওয়্যার গুড ফ্রেন্ডস '
শুভ্রব বাকা হেসে মুখে ' চু চু ' শব্দ করে বলল -' রিয়েলি? '
তৃহান বলে উঠে -' তুমি চাইলে সেদিন আমাকে বাঁচাতে পারতে? '
শুভ্রব স্পার্ট নজরে তৃহাণের দিকে চায়-' আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করি না।'
তৃহান বলে -' কিন্তু আমি তো তোমার বন্ধু ছিলাম '
শুভ্রব হো হো করে হেসে ঘাড় পেছনে এলিয়ে দেয়। তার হাসি যেনো থামছেই না। তৃহান বিব্রত হয়ে বলে -' ইটস নট অ্যা জোক!'
-' নো ইটস সাউন্ডস লাইক অ্যা জোক, বিশ্বাসঘাতক কখনো বন্ধু হতে পারে না, সেটা নাহয় ছেড়েই দিলাম বাট হাও ইউ ডেয়ার টু অ্যাবিউস মাই সিস্টার? '
শুভ্রবের চোখ সুর্খী লাল হয়ে ওঠে। চোখে রাগ ক্ষোভ ফুটে ওঠে। পারলে সে তৃহানকে সেখানে গেড়ে দেয়৷ তৃহান হকচকিয়ে যায়। কথা আটকে যায় তার।
-' সেদিন তোমার বোনের বার্থডে পার্টিতে আমার বোন ইনভাইটেড ছিলো। তুমি ড্রাঙ্ক অবস্থায় ওর দিকে হাত বাড়িয়েছো আর শুভ্রব তোমাকে ছেড়ে দিবে? তোমাকে যে জ্যান্ত পুতে দেয় নি তোমার ভাগ্য '
শুভ্রব কিড়মিড় করে চোখ লাল করে রাগান্বিত স্বরে বলে -' ভার্সিটি তে সুনেহরা কে তুমি অ্যাবিউস করেছো আর তুমি আমার সাহায্য এক্সপেক্ট করছিলে?হাও কুড ইউ থট দ্যাট? আমিই তোমাকে ফাসিয়েছি। যাতে পরেরবার কারো বোনের উপর হাত উঠাতে দুবার ভাবতে হয় জাস্ট দয়া করে তোমার হাত টা ভাঙিনি।'
তৃহানের চোখের সামনে ভেসে উঠে সেদিনের করা অপমানের আঘাত। সেদিন পুরো ভার্সিটি মাঠে তাকে নাকে খড় দিতে হয়েছিলো। আজও সে অপমান সে ভুলতে পারে না।
তন্মধ্যে একটি মেয়ে তাদের মুখোমুখি এসে দাড়ায়। মেয়েটি ড্রাঙ্ক অবস্থায় ছিলো পড়নে পশ্চিমা বেশভূষা৷ সে বিভিন্ন ভাবে শুভ্রবের আশেপাশে দাঁড়িয়ে বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গি করছিলো। শুভ্রব বেশ বিব্রত হচ্ছিলো। তৃহান চোখের ইশারা দিতেই মেয়েটি তার গায়ের উপর এসে পড়ে।
শুভ্রব রক্তচক্ষুতে তাকাতেই মেয়েটি ভয় পেয়ে সটান সরে যায়। শুভ্রব নিজের টিশার্ট ঝাড়তে ঝাড়তে বলে -' ওল্ড ট্রিক ম্যান। শুভ্রবকে এসব দিয়ে জব্দ করা যাবে না। তোমার মতো বেহায়া পুরুষদের এসবে মানায়। সাহস থাকলে সামনাসামনি মোকাবিলা করো বেহায়াপনা করে নয়। এসব কাপুরুষের কাজ। '
শুভ্রব আর সময় অতিবাহিত না করে রাগে সেখান থেকে বেরিয়ে যায়।
.
সারাদিনের সকল টিউশনি শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফেরে। গরমে ত্যাক্ত বিরক্ত সে। আবার তারউপর গার্ডিয়ানের সাথে ঝামলা মেজাজ টাই তার খারাপ হয়ে আছে। মাঝে মাঝে ইচ্ছে করে এসব ছেড়ে ছুড়ে দিতে। টিউশন টিচার রা কি মানুষ না?
রিদিতার চোখে মুখে গাম্ভীর্যতা দেখে আসমা বেগম জিজ্ঞেস করে বসলেন -' কি রে? মুখ ভাড় কেনো? '
রিদিতা মলিন হাসি দিয়ে বলে -' না মা তেমন কিছু নয়। একটু ক্লান্ত লাগছে '
আসমা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়-' যা ফ্রেশ হয়ে নে আর শোন একটা পার্সেল এসেছিলো আমি টেবিলে রেখেছি আর টেবিলের নিচে যে বই লুকিয়ে রেখেছিস তার হদিশও আমি পেয়েছি। '
রিদিতা জিভ কামড়ে বলে -' ওই আর কি এমনি রেখেছিলাম '
-' হু আমি যেনো বুঝি না। এত এত বই দিয়ে করিস কি? '
আসমা বেগম রুষ্ঠ কন্ঠে গর্জে বললেন। রিদিতা আদুরে মুখে মা কে জড়িয়ে বলে -' ভালো লাগে তাই কিনি। এখন তুমি আমার জন্য এক কাপ কফি দাও জলদি '
-' হু! মা আছেই তো ফরমায়েশ খাটার জন্য '
আসমা বেগম মটরসুটি গুলো ঝুড়িতে তুলে নিয়ে রান্না ঘরের দিকে গেলো। রিদিতা নিজের শোবার কক্ষে যেয়ে ব্যাগ টা বেডে রাখলো। সে সোজা ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে টেবিলের কাছে এসে থমকায়।
একটা পার্সেল রেপিং করা সাথে একটা চিরকুট। রিদিতা কৌতুহলি হয়ে পার্সেল টা খুলল। পার্সেল টা খুলতেই রিদিতা চমকে উঠলো বইটা দেখে। এটা তো সে বই যেটা লাইব্রেরি তে খুজতে গিয়ে পায় নি। Thinking, Fast and Slow” — Daniel Kahneman। বইয়ের সাথে আরেকটা খাম ছিলো। খাম টা খুলতেই রিদিতা হকচকিয়ে যায়। খামের ভিতর ছিলো সেই পায়েল জোড়া ও চিরকুট যাতে লিখা
" পছন্দের জিনিস ফেলে রাখতে নেই, যত্ন করে তুলে নিতে হয়। "
ক্রমধারিত........
®#আলিফা_তাসনিম_রিতা
শব্দসংখ্যা ২৫৭৩
কার্টেসি ছাড়া কপি করা নিষিদ্ধ