ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 6

লেখক: আলিফা তাসনিম রিতা

~#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ ~
রচয়িত্রী: #আলিফা_তাসনিম_রিতা

৬.

মার্চের সকাল। গাঢ় নীল আকাশে সাদা সাদা মেঘেদের বিচরণ। সূর্যের মিষ্টি রোদ এসে পড়ছে গাছের পাতায়। সোনালী আলোতে গাছের পাতা গুলো খিলে খিলে উঠছে। পাখিদের কুঞ্জন, লোকের হাক ডাক ও রান্নাঘরে মায়ের রাগ চিরাচরিত এক সকালের নাম।

-' আরাফ তুই উঠবি নাকি খুন্তি নিয়ে আসবো আমি। '

আসমা বেগম রুটি বেলছিলো আর রাগান্বিত স্বরে তার গুণধর ছোট পুত্র কে ডাকছিলো। যে রোজ নিয়মমতো বেলা করে ঘুমাচ্ছে আর কলেজ কামাই করছে।

রিদিতা মায়ের দাপুনি তে তড়িঘড়ি করে আরাফের রুমে যেয়ে আরাফ কে ডাকতে থাকে -' এই মোটা আলু উঠ! আর কত ঘুমাবি মা এলো খুন্তি নিয়ে।

-' আরে মায়ের চামচি সর যাহ আমি আরো ঘুমাবো '

ঘুমু ঘুমু চোখে আরাফ বিড়বিড় করে বলছিলো। আসমা বেগম দরজার ওপাশ থেকে শুনছিলো। তিনি সামনে এসে এক মগ ঠান্ডা পানি আরাফের মুখে ছুড়ে মারে। আরাফ ক্ষীপ্ত হয়ে চেচিয়ে উঠে,,

-' আরে ইয়ার! সাত সকাল বেলা এ কেমন ফাজলামো শান্তি মতো ঘুমানোও যায় না এ বাড়িতে। '

আরাফ ধরফড়িয়ে উঠে শোয়া থেকে। চোখ মেলে চেয়ে দেখে আসমা বেগম দাঁড়িয়ে আছেন ভ্রু কুচকে তার দিকে চেয়ে।

-' কি নবাব পুত্র ঘুম কখন ভাঙবে?স্কুল থেকে ফোন করছে আজ যদি না গেছিস তোর ঠ্যাঙ ভাঙবো আমি। '

আরাফ মুখ ফুলিয়ে জবাব দিলো -' যাচ্ছি। '

রিদিতা পাশে দাঁড়িয়ে মুখ টিপে টিপে হাসছিলো। আরাফ সেদিকে চেয়ে আরো ক্ষিপ্ত হলো -' দেখো মা তোমার মেয়ে হাসছে '

আসমা বেগম রিদিতার দিকে চোখ পাকিয়ে তাকায়। আরাফ রিদিতা কে জিভ দেখিয়ে ভেঙিয়ে ওয়াশরুমে চলে যায়।

-' তুই দাড়িয়ে আছিস কেনো? ভার্সিটি নেই? '

এমতাবস্থায় ফ্ল্যাটের কলিং বেল সজোড়ে বেজে উঠলো " টিং টিং" আওয়াজে।

-' কে এলো? '

-' মা বোধহয় মিথিলা এসেছে আজ নবীন বরণ তাই দুজন একসাথে তৈরী হয়ে যাবো '

রিদিতা মায়ের সাথে কথা বলা শেষে দরজার দিকে এগোয়।ডাইনিং এড়িয়া ও ড্রয়িংরুম পাড় করে দরজা খুলতেই মিথিলার গোমড়া মুখ দেখে রিদিতা ভ্রু কুচকে চেয়ে থাকে।

-' কি হয়েছে? '

রিদিতা ভ্রু কুচকে বুকে হাত বেধে সরু চোখে চেয়ে মিথিলার দিকে প্রশ্নসুচক দৃষ্টিতে চাইলো। মিথিলা সোফায় বসে গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে,,

-' বাবা আমার বিয়ে ঠিক করছে '

রিদিতা হালকা হেসে দরজার ছিটকিনি আটকে মিথিলার পাশে যেয়ে বসল,,

-' বিয়েই তো দেখছে দিয়ে তো দেয় নি এতে গম্ভীর হয়ে থাকার কি হলো? '

মিথিলা মন খারাপের সুরে বলে -' আমার ক্রাশ কে রেখে বিয়ে করে নিবো কিভাবে রে রিদু। '

রিদিতা পানি খাচ্ছিলো মিথিলার কথায় হাসতে যেয়ে পানি নাকে মুখে উঠে যায়। কাশি কিছুটা থামতেই নিজেকে সামলে বলে -' ফাজিল মেয়ে। আয় তোরে আজ ওই ব্যাটার গলায় ঝুলায় দিবো আমি '

-' আমি রাজি '

খুশিতে ঝিলমিলিয়ে উঠে মিথিলা। এমতাবস্থায় রিদিতার মা নাস্তা নিয়ে আসে। -' এই যে আগে নাস্তা করে পরে তৈরী হন আপনারা '

-' কি করেছো আন্টি এত সুন্দর ঘ্রাণ আহা '

খাবারের ঘ্রানে মন্ত্রমুগ্ধ হয়ে যায় মিথিলা। আসমা বেগম হালকা হেসে মমতা মাখা স্বরে বলে -' পরোটা আর আলুর দম সাথে দুধপুলি পিঠা খেয়ে যাস '

-' তা আর বলতে এটা তো আমার ফেভারিট '

নাস্তার প্লেট নিয়ে পরোটার এক টুকরা ছিরে আলুর দম সাথে নিয়ে মুখে পুড়ে নেয় মিথিলা।

-' দোস্ত! শুন আমি সাজতে তেমন জানি না তুই তো ভালোই পারিস আমাকে সুন্দর করে সাজাবি কেমন!

খাবার মুখে নিয়ে খেতে খেতে বলছিলো মিথিলা। রিদিতা সরু চোখে চেয়ে বলল -' কেনো এতো সাজের তোরজোড় কেনো তোর? '

-' আহ্হা! বুঝিস না কেনো আজ সকল ক্রাশের সাথে দেখা হবে একটু সেজে গুজে দুই একটা কে ফিট খাওয়াতে হবে না। '

রিদিতা মিথিলার কথায় অট্টহাসিতে ফেটে পড়ে। দীর্ঘ পাঁচ মিনিট যাবৎ তার এ হাসি বহাল হলো। হাসতে হাসতে তার চোখে পানি চলে আসে।

-' আল্লাহ! তুই কি দিয়ে তৈরী রে মিথিলা। '

-' এভাবে ভেটকাচ্ছিস কেনো? ভুল কি বলেছি। শোন বিয়ে তো কারো না কারো সাথে হবেই ভার্সিটিতে যদি কোনো হ্যান্ডসাম বয়ফ্রেন্ড না থাকে তাহলে বিয়ের পর আফসোস করতে হবে। '

-' খুবই মূল্যবান উপদেশ মাথায় রাখবো না কোথায় রাখবো জায়গা পাচ্ছি না '

-' মনে রেখে দে। হি হি হি '

-

রিদিতা ও মিথিলা দীর্ঘ ত্রিশ মিনিট যাবৎ আলমারি খুলে দাড়িয়ে আছে। তাদের প্রধান সমস্যা শাড়ি বাছাই করতে না পারা। মিথিলা তার ব্যাগে করে শাড়ি নিয়ে এসেছে। কিন্তু রিদিতা কোন রঙ পড়বে সে বুঝে উঠতে পারছে না। দীর্ঘ ত্রিশ মিনিটের বাছাবাছি শেষে নীল রঙা শাড়িটাই বাছাই করা হলো।
দুজনে শাড়ি পড়ে তৈরী হয়ে নিলো। নীল শাড়ি, নীল রঙা কাচের চুড়ির ছনছন আওয়াজ, খোলা এলো লম্বা কেশ, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গ্লোস, কপালে কালো টিপ ব্যাস এটুকুই রিদিতার সাজ। শ্যামাঙ্গ বদনে নীল রঙ টা তাকে বড্ড মানাচ্ছে। ঠিক যেনো উপন্যাস থেকে উঠে আসা কোনো জীবন্ত চরিত্র।

-' চল বেরোই অথৈ বারবার ফোন করছে '

-' হু চল আমি তৈরী '

এমতাবস্থায় রিদিতার মা দরজার কাছে এসে দাড়ায়। মেয়েকে শাড়ী তে দেখে তার চোখে মুখে মুগ্ধতা ফুটে উঠে। রিদিতা শাড়ী পড়লে আসমা বেগম খুব খুশি হন। একসময় তার শাড়ীর প্রতি খুব আকর্ষন ছিলো। এখন বয়সের ভাড়ে সংসারের যাতাকলে সেসব কি আর সময় আছে।

-' বাহ্! দুইজন কে খুব মিষ্টি লাগছে '

-' মা আমরা গেলাম ফিরতে দেরি হতে পারে চিন্তা করো না। '

-' দাড়া দুটো তে '

আসমা বেগম মনে মনে বিড়বিড় করে দুআ পড়লেন তারপর রিদিতা ও মিথিলা কে ফু দিয়ে দিলেন।

-' সমস্ত কু নজর থেকে আল্লাহ হেফাজত করুক '

-' এবার আসি তাহলে মাতাজি '

-' যাহ '

হালকা হেসে বিদায় জানালো আসমা বেগম। রিদিতা মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বিদায় জানিয়ে বের হয়। সিড়ি দিয়ে নামার সময় রিদিতার নুরুল আমিন হকের সাথে দেখা হলো। মিথিলা রিদিতার বাবা কে দেখে সালাম দিলো।

-' আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছেন? '

নুরুল আমিন হক বেশ গম্ভীর মুখে উত্তর দেয়। রিদিতার দিকে রাগান্বিত চোখে চেয়ে বলে

-' ভার্সিটি যাও নাকি চেহারা দেখাতে যাও? এত রং, ঢং করার কি আছে? '

রিদিতার অপমানে মুখ লাল হয়ে যায়। নিজের অপমান মানতে পারে তাই বলে নিজের বান্ধবীর সামনে এভাবে অপদস্ততা মানা যায় না। মাথা নিচু করে পাশ কেটে চলে যায়৷ বিল্ডিং এর নিচে এসে রিদিতার কাধে হাত রাখে মিথিলা। -' মন খারাপ করিস না দোস্ত। আনন্দ করতে যাচ্ছিস খুশি মনে চল। আমি কিছু মনে করি নি।

-' হুম। '

-

সোনালী সকালের রোদেলা প্রহর। পাখিদের কলতান আর ভার্সিটির ছেলে মেয়েদের আনাগোনায় মুখরিত ক্যাম্পাস। অডিটোরিয়াম ভবনে নবীনবরণের তোড়জোড় চলছে। শেষ মুহুর্তের প্রস্তুতি যাকে বলে। অডিটোরিয়ামের মাঝ বরাবর দাড়িয়ে আছে হোয়াইট শার্ট, ব্লু জিন্স পরিহিত এক পুরুষ কায়া। যার নীলাভ্র চোখে অসীম স্নিগ্ধতা। হালকা ডার্ক ব্রাউন চুল গুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। হাতের কাগজ টা সামনে মেলে সরু চোখে চোখ বুলাচ্ছে৷

-' দোস্ত! সব পারফেক্ট হয়েছে তো? '

সাদাফ চারিপাশের সাজসজ্জা পর্যবেক্ষন করে বলল।শুভ্রব হালকা হাসলো -' শুভ্রব যে কাজে হাত দেয় তা পারফেক্ট হবেই '

সাদাফ মাথা হ্যা সুচক নেড়ে বলে -' ইয়াহ! আই অ্যাগ্রী। বাই দ্যা ওয়ে তোর ইন্সট্রুমেন্ট গুলো একবার চেক করে নে। যা যা প্রয়োজন আনা হয়েছে।

শুভ্রব কাগজ টা গুটিয়ে পকেটে পুড়ে নেয়। হাত ঘড়িতে সময় দেখে বলে

-' সময় তো হয়ে এলো '

সাদাফ শুভ্রবের কথা ঠিক বুঝলো না। সে পুনরায় জিজ্ঞেস করলো -' কিসের সময় এখনো তো গেস্ট রা আসে নি। সবে তো আসা শুরু করলো স্টুডেন্ট রা '

শুভ্রব কিছু একটা ভেবে বলল -' উহু! কিছু না। ইমতিয়াজ কে বল ইন্সট্রুমেন্ট গুলো সেট করতে। আমি রাজীব স্যারের সাথে দেখা করে আসি। '

শুভ্রব দুই বাহু মেলে আড়মোড়া ভেঙে দুই হাত পকেটে গুজে শিষ বাজাতে বাজাতে দরজার দিকে যেতে থাকে। সে খেয়াল করলে সামনের করিডরের দিকে। এক বিব্রতকর দৃশ্য দেখতে পায়। লাল পাঞ্জাবি পড়া এক ছেলে ও তার দল একটি মেয়ে কে টিজ করে যাচ্ছে নানারকম অশালীন ভাষায়।
শুভ্রব সেদিকে যায় নিজের ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এমনভাব যে সে কিছু দেখেনি শোনেনি। ছেলেগুলোর সামনে দিয়ে যেতেই তারা শুভ্রব কে দেখে দাড়িয়ে যায়৷ ভার্সিটির সবার প্রিয় সিনিয়র ভাই সম্মানীত ব্যাক্তি বলে কথা।লাল পাঞ্জাবি পড়া ছেলেটি শুভ্রব কে দেখে সালাম দিলো

-' স্লামিলিকুম ভাইয়া '

শুভ্রব তাদের সামনে দাড়ানো আর তারা মুখোমুখি।শুভ্রব পকেট থেকে হাত বার করে দুই হাত বুকে ভাজ করে দাড়িয়ে গম্ভীর ভাবে ছেলেগুলোর দিকে তাকায়।

-' নাম কি? '

লাল পাঞ্জাবি পড়া ছেলেটি কে উদ্দেশ্য করে বলল। লাল পাঞ্জাবি পড়া ছেলেটি তার বত্রিশ পাঁটি দাত বের করে হাসতে হাসতে বলে -' আদব হাসান '

-' বাকিদের নাম? '

-' আমার নাম মাহির। '

-' আর তোমার? '

-' আমার নাম তূর্য '

শুভ্রব মুখে ' হুম ' সুচক শব্দ করে কন্ঠ আগের থেকেও গম্ভীর করে বলে -' কোন ইয়ার আর কোন ডিপার্টমেন্ট? '

-' ভাইয়া আমরা ফিজিক্স ডিপার্টমেন্টের ২য় বর্ষের ছাত্র '

-' ওহ!গুড। '

শুভ্রব পিছু ফিরে সেই মেয়েটি কে প্রশ্ন করলো যে কাচুমাচু হয়ে দাড়িয়ে ছিলো৷

-' হ্যালো মিস! '

মোলায়েম কন্ঠে সম্মানের সাথে জিজ্ঞেস করলো। মেয়েটি বিস্মিত হয়ে মাথা তুলে শুভ্রবের দিকে চাইলো। শুভ্রব মেয়েটিকে শান্তভাবে জিজ্ঞেস করলো

-' আপনার নাম? '

মেয়েটি ইতস্তত করে বলল -' ন..নাবিলা '

-' কোন ডিপার্টমেন্ট? '

-' ফিজিক্স ডিপার্টমেন্ট '

-' ফ্রেশার? '

-' জ্বি ভাইয়া '

শুভ্রব দুই পক্ষের পরিচিতি জেনে গম্ভীরভাবে মাথা দোলালো। -' তা এখানে কি হচ্ছিলো? দুর থেকে দেখছিলাম কাইন্ডলি বলবেন মিস '

মেয়েটি সামনের তিনজন কে দেখলো ভয়ে ভয়ে। আদব মেয়েটির দিকে চোখ রাঙিয়ে ইশারায় না করলো যা শুভ্রবের চোখ এড়ায় নি। আদব ছেলেটি কথা কেড়ে নিয়ে বলল -' ভাইয়া! আসলে আমরা পরিচিত হচ্ছিলাম আর কি। '

শুভ্রব আদবের দিকে চোখ গরম করে তাকায় -' তোমার নাম আদব হলেও তুমি অনেক বড় বেয়াদপ। মেয়েটিকে কি বলছিলে? তুমি বলবে না আমি বুঝাবো? '

রাগে হিশহিশ করছিলো শুভ্রব। চোখ মুখ তার অসম্ভব লাল। আদব শুভ্রবের চোখে চাইলো ভয়ে তার কন্ঠ আটকে এলো।শুভ্রবের রাগ সম্পর্কে সে যথেষ্ট অবগত।

-' তে... তেমন কিছু না ভাইয়া '

ছেলেটি হাসতে হাসতে বলছিলো।ছেলেটির হাসি দেখে শুভ্রবের যেনো রাগ তিনগুন বেড়ে গেলো। সে সজোড়ে ছেলেটির গালে চড় বসালো। ঘটনার আকস্মিকতকায় ছেলেটা ভড়কে গেলো। শুভ্রব ছেলেটির পাঞ্জাবির কলার চেপে ধরে। রাগে গর্জাতে গর্জাতে বলে,,

-' মেয়েরা হলো মায়ের জাত তাদের দেখলে নজর যেনো ঝুকে থাকে। আরেকদিন যদি দেখেছি চোখ তুলে হাতে ধরিয়ে দিবো। আমার ক্যাম্পাসে নারীদের অসম্মানী সহ্য করবো না। মাইন্ড ইট! '

আদব শুভ্রবের চাউনি দেখে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। থাপ্পড়ে যে তার দুটো দাঁত নড়ে গেছে তা বলা বাহুল্য।

-' স..সরি ভাইয়া আর করবে না ছেড়ে দিন '

পাশ থেকে মাহির বলে উঠে। শুভ্রব মাহিরের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে -' অন্যায় যে করে অন্যায় যে সহে আর যারা দেখে তারা সমান অপরাধী। চক্ষু লজ্জা নেই? একটা মেয়েকে হয়রানি করছে আর সাই দিচ্ছো '

-' মাফ করে দেন ভাইয়া ভুল করে ফেলছি শয়তানের ধোঁকায় '

-' নিজের দোষ টা শয়তানের ঘাড়ে চাপাস নাড়ে ও বেচারা এমনেই দোষী ইবলিশের নাতি রা। আরেকবার যদি এমন দেখেছি ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা করে দিবো '

আদব ও তার তুই বন্ধু শুভ্রবের পায়ে ধরে ক্ষমা চাইলো। শুভ্রব ওদের কলার ধরে টেনে তুলে বলে

-' ক্ষমা এই মেয়েটির কাছে চা। আর আজ থেকে ও তোদের বোন। বোনের নজরে দেখবি মনে থাকবে? '

-' হ ভাইয়া মনে থাকবে।

তিন বন্ধু তৎক্ষনাৎ মেয়েটির পায়ে পড়লো। মেয়েটি এহেন কান্ডে থতমত খেয়ে দুকদম পিছু সরে গেলো।-' মাই ডিয়ার সিস্টার তখন যা করেছি ভুল করেছি ক্ষমা করে দেন আপামনি আর করবো না '

নাবিলা ইতস্তত করে বলে -' ইটস ওকে! ইটস ওকে '

শুভ্রব গমগমা স্বরে বলে উঠে -' এবার উঠ। ইতরামি তো এখনো যায় নাই সোজা হয়ে দাড়া আর দুইশো বার কান ধরে উঠবস কর। '

আদব চারিপাশে দেখে বলে -' ভাইয়া মাফ করে দেন লোকজন তাকায় আছে। '

-' তাই তো বললাম। লোকজনের বিনোদনের ব্যবস্থা করছি তোরা উঠবস করবি লোকেরা দেখবে নাও ইউর টাইম স্টার্টস নাহলে আরেকটা চড় দিয়ে দাত ফেলে দিবো '

শুভ্রবের ধমকে তিনজন তৎক্ষনাৎ কান ধরে উঠবস করে। যারা যারা করিডোর ক্রস করছিলো তারা এ দৃশ্যে হাসতে থাকে।

শুভ্রব নাবিলার দিকে ফিরে গম্ভীর হয়ে বলে -' আপনি কি ভাত মাছ খান না?'

শুভ্রবের এমন প্রশ্নে মেয়েটি বেক্কল হয়ে তাকায়। শুভ্রব তার তোয়াক্কা না করে বলে

-' নেক্সট টাইম যখন কেউ সম্মানহানী করবে সজোড়ে চড় লাগাবেন। শক্তি না থাকলে ভাত মাছ বেশি বেশি খাবেন। মেয়েদের কে নরম হলে হয় না পরিস্থিতি বুঝে কখনো কখনো গরম হতে হয় নাহলে এমন অমানুষ গুলো পাড় পেয়ে যাবে। নিজের জন্য লড়তে শিখুন। '

নাবিলা শুভ্রবের কথায় একটু সাহস পেলো বোধহয়। শুভ্রবের আচরণ ও কাজে সে বেশ মুগ্ধ হলো। কৃতজ্ঞতায় তার মন ভরে উঠলো। সে ছলছল চোখে চেয়ে বলল -' ধন্যবাদ ভাইয়া '

শুভ্রব হালকা হেসে বলে -' মাই প্লেজার! যেকোনো প্রবলেম হলে আমায় জানাবেন কেমন।'

-' অবশ্যই ভাইয়া '

-' আর তোদের যেনো কান ছাড়তে না দেখি সিসিটিভি ফুটেজে তোদের চেক করবো। পুরো নবীনবরন উৎসবের সময় টা তোরা এমন থাকবি এটা তোদের শাস্তি '

তিনবন্ধুর এবার কেঁদে বাচি ছেড়ে দে মা অবস্থা। এ শিক্ষা মনে থাকলে জীবনেও আর দুঃসাহস করবে না এরা।

-' তো মিস নাবিলা চলি তাহলে সাবধানে থাকবেন '

শুভ্রব স্নিগ্ধ হাসি দিয়ে মেয়েটির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলো নিজ গন্তব্যে নিরলস ভাবে হাটতে হাটতে!

-

বেলা প্রায় সাড়ে বারো টা! সূর্য মাথার উপর কড়া প্রখরতা ছড়াচ্ছে। ক্যাম্পাসের কোলাহল, মানুষজনের আনাগোনা বাড়ছে।ভার্সিটির গেটে এসে রিকশা থামলো। রিদিতা ও মিথিলা রিকশা থেকে নামলো। গেটে অপেক্ষারত ছিলো অথৈ ও রাহা। রিদিতাদের দেখে সামনে এগিয়ে গেলো একে অপরকে জড়িয়ে কুশলাদি বিনিময় করলো।

-' এবার সবাই এসে গেছি চল অডিটোরিয়ামের দিকে যাই। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হবে '

রাহা নিজের ফোনের স্ক্রীন দেখতে দেখতে বলছিলো। তখনই একটা ছোট বাচ্চা রিদিতার কাছে এলো। রিদিতার মনে হলো সে বাচ্চা টাকে আগেও দেখেছে। আজও বাচ্চাটা ফুল হাতে দাড়িয়ে আছে। এই বাচ্চাটা রোজ নিয়ম করে রিদিতা কে ফুল দিয়ে যায়। কেনো দেয়, কি কারণে দেয় তা রিদিতার আজও অজানা। রিদিতা অবশ্য জানতেও চায় নি। ছোট মানুষ হয়তো ইচ্ছে হয়েছে তাই দেয়।

রিদিতা হাসি মুখে বাচ্চাটার দিকে ঝুকলো। -' তুমি রোজ রোজ যে আমায় একটা করে ফুল দাও তোমার লস হয় না? তুমি তো এগুলো বিক্রি করো। '

বাচ্চাটি মিষ্টি হেসে বলল -' আপনারে আমার পছন্দ হইছে আমি আপনারে ভালোবাসি তাই পতিদিন ফুল দেই। ওই যে বড় বড় ভাই গো দেখি গালফেন্ড রে ফুল দিতে আপনিও আমার গালফেন্ড। '

বাচ্চাটির কথায় চারজনে হাসতে থাকে। রাহা বাচ্চাটার গাল টেনে বলে

-' এইটুকুনি পুচকু ছেলের কথা দেখেছিস দিনে দুপুরে আমাদের বান্ধবী কে ইভটিজিং করছে ওকে চল তো পুলিশে দিয়ে আসি। '

বাচ্চা টা রাহার কথায় ভ্রু কুচকে গম্ভীর স্বরে বলে -' এই ভিলেন আপা। কি ভাবছেন এই রাজু পুলিশ রে ডরায় হাহ্! পুলিশ আমার দোস্তো লাগে আমাগো আন্ডারস্টেডিং আলাদা। '

বাচ্চাটির এহেন কান্ডে বাক্যহারা হয়ে চেয়ে রইলো চার রমনী। বয়স বেশি হবে না বাচ্চাটার চার কি পাচবছর হবে। তবে বয়সের চেয়ে দুই ধাপ বেশি পাকা। রিদিতা বাচ্চাটার মাথায় হাত বুলালো চুল গুলো এলোমেলো করে আদর করলো। ফুল টা নিলো। আর নিজের কাজ ঠিকমতো করার গর্ববোধ নিয়ে বাচ্চাটা স্পার্ট ভাবে স্থান ত্যাগ করলো যেনো এলাকার কোনো বড় ভাই সে।

-

অডিটোরিয়াম ভবনে সকল শিক্ষার্থী রা সমাবেত হয়েছে। যে যার যার আসনে বসেছে। রিদিতা, মিথিলা, রাহা ও অথৈ এক সিরিয়ালে বসেছে। চারিদিকে নতুন মুখ, নতুন নতুন পরিচয় কোলাহল, হাসি আনন্দ সব মিলিয়ে যেনো উৎসব উৎসব পরিবেশ। রিদিতার মন টাও বেশ ফুড়ফুড়া। আজ সব কিছুই তার খুব ভালো লাগছে। অনুষ্ঠানে শুরুতে মোমবাতি জ্বালিয়ে শুভারম্ভ করা হয়। কোরআন তিলাওয়াত, নাত ও মিলাদ হয়। সকলের জন্য দুআ করা হয়। জাতীয় সঙ্গীত গাওয়া হয়। দেশের বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়৷ বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও আয়োজনের বিশেষ অতিথিরা বক্তৃতা দেন৷ সবার হাতে ফুলের তোড়া দেওয়া হয়। বক্তৃতা পর্ব শেষ হতেই অনুষ্ঠানের মুল পর্ব শুরু হয়। নাচ, গান, নাটক, হাস্যরস, কৌতুক সব কিছু মিলিয়ে অনুষ্ঠানের আয়োজন যেনো জমে উঠেছে। হাসি, আনন্দের স্বর চারিদিকে গুঞ্জিত হচ্ছে। যেখানে সকল দুঃখদের ছুটি শুধু আনন্দ আর আনন্দ।

রিদিতা মন ভরে উপভোগ করছে। জীবন টা তার কাছে হঠাৎ সুখকর মনে হচ্ছে। নিজেকে তার মুক্ত মনে হচ্ছে। সে আজ প্রাণখুলে হাসছে। আজ তার কোনো চিন্তা নেই ক্লান্তি নেই। আজ সে মুক্ত চড়ুই পাখি। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। মুল আকর্ষনের জন্য সবাই মুখিয়ে আছে। কখন শুরু হবে সবার মধ্যে চাপা উত্তেজনা। স্টেজে উপস্থাপিকা উঠে মাইক হাতে নিয়ে ঘোষনা করে সে মাহেন্দ্রক্ষণের।

-" আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের সকলের মনে৷ হাসি আনন্দ মজায় বেশ দারুণ কাটলো।তবে এ আনন্দঘন মুহূর্ত কে আরো আনন্দদায়ক করে তুলতে বিশেষ আকর্ষন যে বাকি। কি ধুক ধুক করছে? আমিও সেই বিশেষ আকর্ষনের জন্য উদগ্রীব৷ তাই আর দেরি না করে আমরা ডেকে নি। কি বলেন? "

উপস্থাপিকার কথায় সকলে একসাথে কলরব করে উঠে। হাত তালি শোরগোল শুরু হয়ে যায়। সবার মুখেই একজনের নাম গুঞ্জিত হচ্ছে “শুভ্রব! শুভ্রব! ”শুভ্রবের নামে যেনো ঝড় বয়ে যাচ্ছে সবার মাঝে। রিদিতা সকলের এই উদগ্রীবতা দেখে বিস্মিত হয়ে অথৈ কে ফিসফিস করে বলল

-' এই অথৈ! সবাই এমন করছে কেনো রে? গান ই তো গাইবে এমনভাবে যেনো কোনো ফিল্মস্টার আসছে '

অথৈ রিদিতার কথায় কিঞ্চিৎ ভ্রু কুচকে বলে -' উনি দীর্ঘ চার বছর পর কামব্যাক করছে তারা নামকরা সিঙ্গার। আগে নিয়মিত গান করতো ওনার অ্যালবামও আছে। হঠাৎ কোনো কারণবসত ব্রেক নেয়। আর আজ উনি কামব্যাক করবে তাই সবাই এতো উৎসুক। তুই না বুঝলে চুপ করে থাক '

রিদিতা ঠোঁট উল্টে, ভ্রু উচিয়ে বলল -' বাবারে... এলাহি ব্যাপার! '

রিদিতার মনেও যেনো কৌতুহল জাগলো এ পুরুষ কায়া কে চোখের দেখা দেখার৷ উপস্থাপিকার কন্ঠস্বর শোনা গেলো। রিদিতা মনোযোগ দিলো সেখানে৷

-' আপনাদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ অফিসিয়ালি ভাবে আমাদের মাঝে আবারো কামব্যাক করছে তরুনদের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডদল ❝ ব্ল্যাক ❞। সবাই একসাথে চেচিয়ে উঠলো। কয়েকজন ফেসবুক লাইভে তা সরাসরি সম্প্রচার করছে। ❝ ব্ল্যাক ❞ ব্যান্ড তার অফিসিয়াল পেজ থেকেও এনাউন্সমেন্ট করেছে তাদের কামব্যাক এর।অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও এসেছে এ আনন্দঘন মুহুর্তে সামিল হতে।

চারিদিকের লাইট অফ করে দেওয়া হয়৷ স্টেজের দিকে ফোকাস লাইট ঘুরিয়ে দেওয়া হয়। সবার আকর্ষন স্টেজের মুল কেন্দ্রে। শুরু হলো গিটারের সুর। কেউ তার সুনিপুণ হাতে বাজিয়ে স্টেজে উঠে আসছে। পড়নে ব্ল্যাক হুডি, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক সু হাকে ব্ল্যাক ব্রেসলেট ও ঘড়ি কাধে ঝুলছে তার প্রিয় গিটার ❝ Gibson ❞ পেছনে তার ব্যান্ডের বাকি সদস্যরা। সবাই একসাথে চেচিয়ে বলে " শুভ্রব ভাই আমরা আপনার অপেক্ষায় "

ধোয়ার মধ্যে শুভ্রব এগিয়ে এলো ফ্রন্ট স্টেজে। হুডিটা মাথা থেকে সরিয়ে সামনে বসা দর্শকের দিকে তাকাতেই স্ক্রীনে তার মুখ টা ভেসে উঠলো। রিদিতার চোখ স্ক্রীনে পড়তেই সে বিস্মিত হলো!

শুভ্রব মাইক টা খুলে নিজের হাতে নিলো কিছু বলার জন্য -' হ্যালো এন্ড ওয়েলকাম মাই নিয়ার এন্ড ডিয়ারস। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমরা বেশ আপ্লুত। সিদ্ধান্ত নিয়েছিলাম আর গাইবো না কিন্তু ওই যে বলে না পিছুটান। কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলাম না নিজের মন কুড়ে কুড়ে খাচ্ছিলো। কিন্তু গান ই তো সব নয়। আমার ইনডিভিজুয়াল ক্যারিয়ার স্ট্রাগল ছিলো যা আল্লাহর রহমতে কাটিয়ে উঠেছি। কিন্তু মনে হতো কিছু একটা নেই কিছু একটা নেই আর সেই শূন্যতা থেকেই আমাদের আবার ফিরে আসা৷ ভাবিনি এতো টা সাড়া পাবো ভেবেছিলাম হয়তো ভুলে যাবে সবাই। কিন্তু আপনারা সত্যিই আমাদের বিস্মিত করলেন। আমরা ব্ল্যাক টিম চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি। তাই আর বিলম্ব না করে শুরু করি আমাদের পুনরায় যাত্রা '

সবাই একসাথে করতালি দিতে থাকে। কেউ কেউ সিটি বাজাতে থাকে। স্টেজের ফোকাস লাইট নিভে গিয়ে লাল নীল বাতি জ্বালানো হলো। পরিবেশ টা এক অন্যরকম আবহে ছেয়ে গেলো।

-' সো লেট গেট ইন্টু দ্যা ভাইব ! '

সাদাফ বাজাচ্ছিলো তার কীবোর্ড পিয়ানো, ইমতিয়াজ বাজাচ্ছিলো ড্রাম, রিহাম বাজাচ্ছিলো হ্যান্ড ইন্সট্রুমেন্ট আর শুভ্রব তার স্টাইলে গিটার বাজনো শুরু করলো। কি ঝঙ্কার সেই সুরে প্রতিটা হৃদয় যেনো সেই সুরে আন্দলিতো হয়ে উঠলো।

" এই ভালোবাসা তোমাকে পেতে চায়
এই ভালোবাসা তোমাকে পেতে চায়
ঐ দুটি চোখ যেনো কিছু বলে যায়
ঐ দুটি চোখ যেনো কিছু বলে যায়..

কবে তুমি নাম ধরে ডাকবে
কবে তুমি হাতে হাত রাখবে?
সেই আশাতে দিন কাটাতে
মন শুধু চায়....

এই ভালোবাসা তোমাকে পেতে চায়
ঐ দুটি চোখ যেনো কিছু বলে যায়
ঐ দুটি চোখ যেনো কিছু বলে যায়

কেনো তুমি আছো বহুদুরে
দাও ধরা এসে বাহুডোরে
এই কবিতা সেই বার্তা লিখে দিয়ে যাই

এই ভালোবাসা তোমাকে পেতে চায়
ঐ দুটি চোখ যেনো কিছু বলে যায়.... "

গিটারের ছন্দে, গানের কন্ঠে গুঞ্জে উঠে পুরো অডিটোরিয়াম। শ্রোতারাও গানের তালে ঢুলতে থাকে। সবাই যেনো মন্ত্র মুগ্ধ হয়ে রয় তার সুরে।

" ক্রমধারিত.... "

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন