ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 7

লেখক: আলিফা তাসনিম রিতা

~#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ~
—#আলিফা_তাসনিম_রিতা

৭.

পৃথিবীতে কিছু কিছু ঘটনা কাকতালীয়। এমন কিছু ঘটনায় আমাদের মনে হয় এর আগেও কোথাও না কোথাও আমরা এই ঘটনার সাথে পরিচিত অথচ বাস্তবে তার ব্যাখ্যা নেই। রিদিতা অবাক হয়ে স্টেজের দিকে চেয়ে আছে তার মনে হচ্ছে সে শুভ্রব কে এর আগে কোথাও দেখেছে তার ভিষন পরিচিত মনে হচ্ছে অথচ প্রকৃতপক্ষে এই তাদের প্রথম সাক্ষাৎ। নেহাতই কি কাকতালীয়? রিদিতা বেশ কিছুক্ষণ ভাবলো কিন্তু যুক্তিসঙ্গত কোনো উত্তর সে পেলো না।

করতালি, সিটির শব্দ ও চেচামেচিতে মুখরিত অডিটোরিয়াম ভবন। বহুদিন পর ব্ল্যাক ব্যান্ডের গান শুনতে পেলো শ্রোতারা নেহাতই তাদের কাছে উৎসবের মতো। রিদিতা এর মধ্যে তেমন কোনো আকর্ষন পেলো না। সে মুলত একটু ক্ল্যাসিক্যাল ধরনের গান পছন্দ করে বর্তমান থেকে রিদিতা একটু পিছিয়েই চলে সবসময়। বর্তমানে তরুন প্রজন্ম যেখানে আধুনিক গানের প্রতি আকর্ষিত সেখানে রিদিতার পছন্দ রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত।আধুনিক বাংলা গান সে শুনে তবে খুব কম।

স্টেজের গান শেষ হতেই উপস্থাপিকা অভিবাদন জানায় ব্ল্যাক ব্যান্ডের পুরো টিম কে। শুভ্রব সাদরে সে অভিবাদন গ্রহণ করে। তার অমায়িক ও নম্র ব্যবহারে মুগ্ধ হয় উপস্থাপিকা।

-' শুভ্রব আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? '

শুভ্রব মিডেলে সেন্টার চেয়ারে বসে ছিলো। সকল দর্শক শ্রোতার মুল আকর্ষন তার দিকেই। সবাই উৎসুক হয়ে আছে। শুভ্রব মাইক হাতে নিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে ঘাড় হ্যা সুচক নাড়িয়ে সম্মতি জানালো

-' জি অবশ্যই '

উপস্থাপিকা বেশ প্রসন্ন হলো। চারিদিকে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ ও শ্রোতাদের চাপা শব্দ গুঞ্জিত হচ্ছে। উপস্থাপিকা সাবলীল ভাবে জিজ্ঞেস করলো -' এবারের ফিরে আসাটা কি সাময়িক নাকি চিরায়িত? 'শুভ্রব সহাস্যে জানায় -' উমম!একচুয়ালি ডিপেন্ড করছে যদি ভাগ্য সহায় হয় তো কন্টিনিউ হবে নয়তো মাঝে সাঝে; গান বাজনা আমার শখ, প্যাশন তবে ক্যারিয়ার নয়। '

উপস্থাপিকা নিজের রিপোর্ট পেপারে কিছুক্ষণ চোখ বুলিয়ে দ্বিতীয়বারের মতো প্রশ্ন করে -' শুনেছি এবার আপনাদের অ্যানথলজি অ্যালবাম প্রকাশ হবে তা কতদুর? '

শুভ্রব কিছু একটা ভাবলো; হালকা হাসলো তারপর বৃদ্ধা আঙুল দিয়ে কপাল চুলকিয়ে রহস্য হেসে বলে -' আপনাদের সোর্স এত ফাস্ট কি করে? '

উপস্থাপিকা মিটিমিটি হাসলো। উপস্থাপিকার হাসি বেশ বিরক্তিকর ঠেকলো রাহার। তার মেজাজ টা বিগড়ে গেলো। রাহা ফিসফিসিয়ে রিদিতার কানে বলতে লাগলো

-' ন্যাকামো দেখেছিস মেয়েটার ইচ্ছে করছে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দি '

রাহার ভাবভঙ্গি দেখে রিদিতার বেশ হাসি পেলো ; কিন্তু কোনো প্রত্যুত্তর করলো না। রাহা কে এভয়েড করে সে স্টেজের দিকে মনোযোগী হলো। শুভ্রবের কথা বার্তা বেশ স্পার্ট ও অমায়িক ; তার শুনতে বেশ ভালো লাগছে৷

উপস্থাপিকা সহাস্যে শুভ্রবের কথার প্রত্যুত্তর করলো -' ব্যাক্তিগত গোয়েন্দা রেখেছি আমরা তারাই খোজ খবর দেয় যদিও আমরা নিশ্চিত নই '

শুভ্রব উপস্থাপিকার কোথায় ঘাড় এলিয়ে জোড়ে হাসলো। শুভ্রবের হাসি বেশ প্রাণখোলা। মাসুম,মন ভোলানো হাসি যা মন ভালো করে দেয়৷ উপস্থাপিকা শুভ্রবের হাসি দেখে অস্বস্তিতে পড়লো বোধহয়। সে কি ভুল কিছু বলে ফেলেছে? পরক্ষণেই শুভ্রব তার ধারণা ভুল প্রমাণিত করলো।

-' না! আসলে ভুল নয় আবার সঠিক ও নয় আমরা আলোচনা করেছিলাম তবে এখনো চুড়ান্ত করি নি। তবে আপডেট জানানো হবে। '

উপস্থাপিকা এবার ইমতিয়াজের দিকে অগ্রসর হলো। ইমতিয়াজ গ্রুপের ড্রামার এবং খুব ভালো কম্পোজার। সে নিজেও বেশ কিছু সলো সং কভার করেছিলো। তবে সে বিখ্যাত এক বিশেষ নামে
' হ্যারি পটার। ' ইমতিয়াজের চশমা আর তার গোলগাল চেহারার জন্য তাকে এ নামে অভিহিত করা হয়৷

-' তরুনিদের হ্যারি পটার কি এখনো কার্টুন দেখে?'

উপস্থাপিকা কৌতুকের ছলে প্রশ্ন করে। ইমতিয়াজ একটু শিশুসুলভ অবসর সময়ে কার্টুন দেখা তার আনন্দের কাজ আর এ নিয়ে ফ্যান রা তাকে বেশ বিব্রত করে। কথা টা মুলত সাদাফ এক লাইভে প্রকাশ করেছিলো। উপস্থাপিকার প্রশ্নে অডিটোরিয়াম ভবন হেসে উঠলো। ইমতিয়াজ হালকা হেসে বলে -' আমি কার্টুন না এনিমি শো দেখি সাদাফ সবসময় আমার নামে ভুলভাল তথ্য ছড়ায় তাই কাইন্ডলি তার কথা বিশ্বাস করবেন না '

সাদাফ মাইক কেড়ে নিয়ে অবজেকশন জানিয়ে বলে -' অবজেকশন অভার রুল তরুনীরা জানা মাত্রই বিশ্বাস করিবে সাদাফ অলওয়েজ সত্য কথা বলে। '

ইমতিয়াজ, সাদাফ -কে কটাক্ষ করে বলে -' বুঝলেন না আজকাল মানুষের মনে হিংসা বেশি এই আর কি। আমরা সবাই প্রাণখুলে বাচি ও হিংসা মুক্ত সমাজ গড়ি। '

সাদাফ ও ইমতিয়াজের এই ক্যাট ফাইটিং শ্রোতারা বেশ আনন্দের সাথে উপভোগ করে। পুরোনো ম্যামোরি রিওয়াইন্ড হতে দেখে সবাই বেশ আপ্লুত। এতক্ষণ স্টেজের সবকিছু রিদিতা দেখছিলো। তার বেশ মায়া লাগলো ইমতিয়াজের প্রতি আহারে বেচারা কি দোষ করেছে কার্টুন ই তো দেখে তাই বলে এভাবে রোস্ট করতে হবে?

-' এই অথৈ! '

অথৈ পপকর্ণ খাচ্ছিলো। রিদিতার ডাকে তার মনোযোগ বিঘ্নিত হলো৷ সে কিঞ্চিৎ বিরক্ত হয়ে প্রত্যুত্তর করলো -' তুই সবসময় আমার খাবারের সাথে শত্রুতা করিস দিলি তো ফেলে '

রিদিতা অথৈর এমন কথায় কি জবাব দিবে সে জানে না। সে নিজের পপকর্ণ টা এগিয়ে দিলো।

-' নে এবার ঠুসতে থাক! আর শোন। '

-' বল '

-' এই ইমতিয়াজ আর সাদাফ ভাই এমন করে কেনো? তারা কি কেউ কাউকে সহ্য করতে পারে না? '

অথৈ রিদিতার কথায় জোড়ে হেসে উঠলো। রিদিতার বিরক্ত লাগলো সে হাসি। সে কি এমন বলেছে যে হাসতে হবে ; যতোসব হাহ্৷

-' হাসছিস কেনো? '

অথৈ রিদিতার কুঞ্চিত ভ্রু যুগল দেখে হাসি থামালো। প্যাকেট থেকে আগের মতো পপকর্ণ খেতে খেতে জবাব দিলো -' এটা ওনারা একে অপরকে লেগপুল করে। কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট বাকি ওনারা বেস্ট ফ্রেন্ডস। '

রিদিতা ওহ সুচক শব্দ করে আবারো স্টেজের দিকে ফিরলো৷

উপস্থাপিকা সাদাফের দিকে প্রশ্ন ছুড়লো -' সাদাফ ভাই কি এখনো তার ফিমেল ফ্যানসদের থেকে গোলাপ আর টেডি উপহার হিসবে পায়? '

সাদাফ হালকা হেসে চুল হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে বলল -' কি জানি আমার কাছে তো আসে না বোধহয় ইমতিয়াজ চুরি করে নিউমার্কেটে বেচে দেয়। আপুরা আপনারা এর বিচার
করবেন '

উপস্থিত দর্শকের মাঝে হাসির রোল পড়ে যায় তাদের খুনসুটিতে। উপস্থাপিকা এবার রিহাম কে উদ্দেশ্য করে বলল -' আমার মনে হয় ব্ল্যাক ব্যান্ডের সব থেকে ভদ্র সদস্য রিহাম ভাই '

উপস্থাপিকার কথায় সাদাফ ও ইমতিয়াজ দুজন একসাথে বলে উঠে -' লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি মিন জালেক '

দুজনের এমন কান্ডে উপস্থাপিকা ভড়কে যায়৷

সাদাফ তার মাইক নিয়ে প্রতিউত্তর করলো -' যা আমরা সব সময় দেখি তা সত্য নয় ঠিক তেমন রিহাম কে ভদ্র মনে হলেও সে ভদ্র নয়। '

রিহাম সাদাফের কথায় মুখ বাকিয়ে বলে -' তোদের মতো বন্ধুর চেয়ে শত্রু ঢের ভালো। '

উপস্থাপিকা এই তিনজনের যন্ত্রণায় অতিষ্ট হয়ে যায়৷ বেচারি ভুল মানুষদের সাথে কথার প্যাচে পড়েছে। শুভ্রব তিনজন কে থামিয়ে মাইক নিজের হাতে নিয়ে বলে -' এদের আর মানুষ করতে পারলাম না সরি গাইস! '

রিদিতা মিটিমিটি হাসলো৷ কি সুন্দর বন্ধুত্ব তাদের তার বেশ ভালো লাগলো। প্রত্যকেই বেশ এন্টারটেইনিং সে এতক্ষণ তাদেরই দেখছিলো৷ রিদিতার শুরুতে অনুষ্ঠান টা বোরিং লাগছিলো তবে এখন বেশ উপভোগ্য মনে হচ্ছে। সে নিজেও কখন যে সবার সাথে হেসে উঠছে বুঝতে পারলো না। তবে সবার মধ্যে শুভ্রব কে তার বেশ ব্যাক্তিত্ববান মনে হয়েছে ; স্মার্ট, ক্যাজুয়াল ও মিস্ট্রিয়াস।

উপস্থাপিকা এবার শুভ্রবের সাথেই প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছে। মুলত সে তার সাথেই কথা বলতে চাইছে।

-' তো মিঃ পারফেক্ট আব্রাহাম চৌধুরী শুভ্রব ; ইন্সটাগ্রামে আপনার শুভাকাঙ্ক্ষী বেশ ভালো তার মধ্যে তরুনীরাই বেশি বিষয় টা কি আপনি এনজয় করেন? '

শুভ্রব চোখ তুলে উপস্থাপিকার দিকে চাইলো। নীলাভ্র চোখে বিরক্তি ছেয়ে গেলো। শুভ্রব এমন ফালতু প্রশ্নের জবার সচরাচর দেয় না তবে কয়েকবার এমন প্রশ্নের সম্মুখীন হয়েছে। শুভ্রব বেশ গম্ভীর হয়ে উত্তর দিলো

-' মোটেই না ; আমি আসলে পাবলিসিটি পছন্দ করি না সো এসব বিষয় আমাকে কখনো আনন্দ দেয় না '

উপস্থাপিকা বোধহয় এবার একটু গুটিয়ে গেলো খোলামেলা প্রশ্ন করার থেকে তাই প্রসঙ্গ ঘুরিয়ে দিলো -' আপনি তো অনেক তরুনদের আইডল তাদের জন্য বিশেষ কোনো বার্তা। '

শুভ্রব তার কপালে পড়ে থাকা চুল গুলো হাতে ব্যাক ব্রাশ করছিলো। উপস্থাপিকার প্রশ্নে নিজেকে সামলে স্পার্ট ভাবে বলল -' আসলে প্রত্যেকটা মানুষই তার নিজের আইডল সবার মধ্যেই তার নিজের শ্রেষ্ঠ সত্তা বাস করে নিজের সত্তাকে চিনতে পারলে সেই হতে পারে সবার সেরা '

উপস্থাপিকা হাসি মুখে শুভ্রবের উত্তর গ্রহণ করলো। শুভ্রবের কথায় সবাই মুগ্ধ। বেশ ভালো বক্তা সে কথায় তার জুড়ি নেই।

-' অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে আমরা আপনার শ্রুতিমধুর গান দিয়ে ইতি টানতে চাই '

উপস্থাপিকা অনুরোধের সুরে বলল। শুভ্রব সাদরে বিনয়ের সাথে তার অনুরোধ রাখলো। গিটারে আবারো সুর জাগলো, দর্শকের মাঝে আবারো প্রাণচাঞ্চল্যতা ফিরে এলো। ক্যামেরার ক্লিক- ক্লিক শব্দ, স্পট লাইটের আলো ও লোকজনের সরগরমে পরিবেশ রমরমা হয়ে উঠলো।

শুভ্রব পিয়ানো বাজাচ্ছে। তার শ্বেতাঙ্গ হাতের লম্বা লম্বা লোম বিহীন আঙুল সার গামের সুরে স্পন্দন করে পিয়ানোতে সুর তুলছে।

❝ স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি তা একা একা
সে স্বপ্নের চেয়ে মধু, তাকে পাওয়ার আশায়
দু চোখ রাখা দুর বহুদূর...... ❞

শুভ্রবের পুরোটা সময় চোখ বুজে হৃদয়ের সমস্ত আবেগ তার কন্ঠে ঢেলে গান টি গাইছিলো ; স্টেজের স্পট লাইটের আলোয় তাকে ভিষন মায়াবী লাগছিলো৷ মৃদু মৃদু চোখ কাঁপছিলো তার। সেই চোখে হালকা অশ্রুও যেনো বেয়ে পড়লো। লোকচক্ষুর আড়ালে তা সন্তর্পনে মুছে নিলো শুভ্রব৷ হঠাৎ ই তার বুকে কেমন একটা চাপা ব্যাথার মতো হতে লাগলো। হৃৎস্পন্দন দ্রুত গতিতে বাড়তে লাগলো। ডান হাতটি বুকের বা দিকে চেপে ধরলো। আজ কাউকে ভিষন মনে পড়ছে তার!

গান শেষ হতেই করতালির আওয়াজে তার ধ্যান কাটলো৷ রিদিতা সব কিছু খুব গভীর ভাবে খেয়াল করছিলো। রিদিতা নিরব পর্যবেক্ষক সে একা একা অনেক কিছু পর্যবেক্ষন করে যা সাধারণের নজর এড়িয়ে যায়।সে খেয়াল করলো শুভ্রবের নীলাভ চোখের লাল আভা। তার কৌতূহল জাগলো তবে নিজেকে দমিয়ে রাখলো অতি কৌতুহল ভালো না।

অনুষ্ঠান শেষ হতেই সবাই একে একে বেরিয়ে পড়লো। সকলের মধ্যে আনন্দের রেশ রয়ে গেছে। কেউ হাসতে হাসতে, কেউ কেউ গল্প করতে করতে বের হচ্ছিলো অডিটোরিয়াম ভবন থেকে।

.

ঢাকা শহরের আরেক নাম রিকশার শহর৷ রিকশা বেশ শৌখিন যানবাহন প্রাচীন ঐতিহ্য। তবে ঢাকা শহরে প্রয়োজনের সময় রিকশা পাওয় যেনো যুদ্ধের মতো। রিদিতা অনুষ্ঠান শেষ করে টিউশনিতে চলে গিয়েছিলো। সামনে তার স্টুডেন্টদের পরীক্ষা তাই ক্লান্ত থাকা সত্ত্বেও পড়াতে যেতে হয়েছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা ছুইছুই। এরই মধ্যে আসমা বেগম হাজারবার ফোন করে ফেলেছে। সময় মতো বাড়ি ফেরার তাড়া অথচ রিকশা না পেলে হেটে যাওয়া মুশকিল। বাড়ি ফিরার চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে রিদিতা কে। অগত্যা হাঁটা ধরলো রিদিতা।

মালিবাগ মোড়ের কাছাকাছি আসতেই কোথা থেকে যেনো এক রিকশাওয়ালা ছুটে এলো। বেশ বৃদ্ধ লোকটি জীর্ণ শীর্ণ চেহারা। অভাব অনটন দারিদ্র্যতার ছাপ স্পষ্ট। সারাদিন ধরে রিকশা নিয়ে দাড়িয়ে থেকেও কোনো যাত্রী তুলতে পারে নি। রিদিতা কে হন্যে হয়ে রিকশা খুজতে দেখে এগিয়ে এলো৷

-' আম্মাজান! কই যাইবেন? '

ক্লান্ত কন্ঠে মাথার ঘাম মুছতে মুছতে রিদিতাকে জিজ্ঞেস করে বৃদ্ধ লোকটি।

-' চাচা! বাসাবো যাবো কোনো রিকশা পাচ্ছি না। '

হালকা হেসে নম্র স্বরে রিকশা ওয়ালা কে জবাব দিলো রিদিতা। রিদিতা যার সাথেই কথা বলুক যখনই বলবে মুখে সব সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলবে৷ তার এই গুণটির জন্যও সে সমাদরিত৷

-' আম্মাজান! আপনি উঠেন আমি পৌছায়া দিতাছি '

রিদিতা হাফ ছেড়ে বাঁচলো যেনো। সাত পাঁচ না ভেবে রিকশায় উঠে পড়লো৷ রিকশা ওয়ালা পেছনে ফিরে চোখের ইশারায় কাউকে মাথা ঝাকিয়ে আশ্বস্ত করলো৷ অন্ধকার থাকায় দেখা গেলো না লোকটিকে।

বৃদ্ধা লোকটি রিকশার বেল বাজিয়ে " টুংটাং " শব্দ করে এগিয়ে চলল।সন্ধ্যাবেলার পরান জুড়ানো বাতাস রিদিতার ক্লান্ত হৃদয়ে শীতলতা দিলো। সে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। ব্যস্ত শহরের ব্যস্ততার কোলাহল তার কর্ণকুহরে যেনো পৌঁছাচ্ছে না। সে যেনো তার নিজ জগতে হারিয়ে গেছে। রিকশা তার বাসার সামনে এসে থেমে যায়। চোখবুজে রিকশার হুটে হেলান দিয়ে কখন যে সে ঘুমিয়ে পড়েছিলো টের পায়নি। রিকশাওয়ালা চাচার ডাকে তার ঘুম ভাঙে৷

রিদিতা রিকশা থেকে নেমে দাড়ালো৷ ব্যাগ থেকে ছোট পার্সটা বের করে ভাড়া টা রিকশাওয়ালাদের দিকে এগিয়ে দিলো। ভাড়ার চেয়ে বেশিই দিলো৷ রিদিতার বৃদ্ধ রিকশাওয়ালাদের প্রতি মায়া কাজ করে।মায়ের মুখে শুনেছিলো তার নানা একসময় দারিদ্রতা কাটাতে শহরের রাস্তায় রিকশা চালাতো।

রিদিতা রিকশাওয়ালাকে ভাড়া দিতে গেলে তিনি তা নিতে অস্বীকৃতি জানায়।

-' না! আম্মাজান ভাড়া লাগতো না। '

রিদিতা আশ্চর্য হলো। সে জোড়াজুড়ি করতে লাগলো কিন্তু রিকশাওয়ালা বৃদ্ধা নিলো না তো নিলো না। সে রিকশা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো।

রিদিতাও উপায়ান্তর না পেয়ে ভাড়া রেখে দিলো। এমনিতেই শরীর টা ক্লান্ত তার৷ কোনোমতে সিড়ি ভেঙে তিনতলায় উঠলো। কলিং বেল বাজাতেই আসমা বেগম দরজা খুললেন। মেয়ের ক্লান্ত বিধ্বস্ত চেহারা দেখে তার ভেতর টা জেনো জ্বলে উঠলো।

-' কি দরকার ছিলো পড়াতে যাওয়ার? অনুষ্ঠান শেষে বাড়ি চলে আসতি। সবার আগে নিজের জীবন তারপর অন্য কিছু। যা গোসল সেরে নে আমি ভাত মেখে আনছি। '

রিদিতা কাঁধ থেকে ব্যাগ টা সোফায় ফেলে দিয়ে টলতে টলতে নিজের রুমে গেলো। আলমারি থেকে টিশার্ট আর প্লাজু সহ টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। লম্বা একটা শাওয়ার নিলো। মিনিট ত্রিশের পর ওয়াশরুম থেকে বের হলো রিদিতা। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে হাটছিলো রুম জুড়ে। আসমা বেগম গরম এক কাপ কফি দিয়ে গেলে এক হাতে চুল মুছতে মুছতে অন্য হাতে কফি খেতে থাকে রিদিতা৷ এমতাবস্থায় তার মুঠোফোন টি নোটিফিকেশনর আওয়াজে বেজে উঠে। বোধহয় কোনো টেক্সট এসেছে। রিদিতা টাওয়াল টা বারান্দায় মেলে দিয়ে টেবিলের উপর থেকে ফোন টা হাতে নিয়ে বিছানায় গা এলিয়ে আরাম করে বসে৷ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খুলে স্ক্রীনে তাকাতেই একটা আননৌন নাম্বার ভেসে উঠলো। সম্ভবত গ্রামীণসিমের নাম্বার ; সেই নাম্বার থেকে একটা টেক্সট আসে যাতে লিখা —

❝ শোনো মেয়ে অনন্যা, তুমি স্বীয় উপমা
ফুল হয়ে ঝড়ে পড়ুক সকল দুঃখ যাতনা
তুমি সেই নক্ষত্র যা সদা প্রজ্বলিত
তুমি সুন্দর তথা চন্দ্রীমার মতো
তুমি নুর যেনো পবিত্র দ্যুতি
তুমি স্নিগ্ধ যেনো নরম গোধূলি ❞

ক্ষুদে বার্তাটি পড়ার পর রিদিতা যেনো আকাশ থেকে পড়লো। রোজ রোজ ভিন্ন ভিন্ন নাম্বার থেকে এমন শ খানেক বার্তা আসে তার কাছে৷ প্রথম প্রথম অগ্রাহ্য করলেও ব্যাপার টা এখন বেশ জটিল। যদি কোনো উটকো গুন্ডা ফুন্ডা তার পেছনে লেগে থাকে? এমনিতেই সে একা একা যাতায়াত করে বিপদ আপদ হলে রক্ষে নেই।

" ক্রমধারিত "

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন