#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
রচিয়িত্রী:#আলিফা_তাসনিম_রিতা
৮.
আমাদের জীবন হলো এক সফরনামা।যেখানে হেঁটে যেতে হয় অবিরাম অন্তহীন। সফরের রাস্তাগুলো সহজ নয় নানারকম পরীক্ষা, বাঁধা অতিক্রম করে পাড়ি দিতে হয়। আমাদের জীবন দান করা হয়েছে আরাম আয়েশের জন্য নয় বরং আখিরাতের জন্য; যেখানে হিসেব হবে সংক্ষিপ্ত জীবনের কর্মফল।
জীবনের পরীক্ষাগুলো হলো দাবার গুটির মতো। কখন কোথায় শুরু হবে প্রতিদান কি হবে আগে থেকে নিশ্চায়ন করা দুর্বোধ্য। আমরা শুধু ধারণা ও পরিকল্পনা মতো এগিয়ে চলি। পরিনাম আমাদের জন্য হিতকর বা ক্ষতিকর হতে পারে। জীবন বাঁকে চলার সময় অনেক সফর সঙ্গী আমাদের সাথে যুক্ত হয় কেউ চলার পথ সহজ করে তো কেউ বাঁধা হয়। কেউ পুষ্প বিছিয়ে পথ কে মশ্রিন করে তো কেউ কাটা বিছিয়ে জখমিত করে — সবই আমাদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা। তাই যে পরিস্থিতি হোক বা যাই ঘটুক আমাদের উচিত সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল, সবুর ও শুকরিয়া করা। কারণ তিনিই পথপ্রদর্শক।
আমরা মানুষরা স্বভাবতই —ধৈর্য্যহারা। কোনো কিছু আমাদের ইচ্ছে মতো নাহলে আমরা অভিযোগ করি অথচ আমরা জানিয়ো না তা আমাদের জন্য কতটা ক্ষতিকর ছিলো৷ আমরা আল্লাহ-কে দোষারোপ করি কেনো এটা করলে কেনো ওটা হলো না। আমরা মানুষ আমরা নিজেদের জন্য যা বাছাই করি তা সবসময় সঠিক হয় না। কিন্তু যিনি আমাদের স্রষ্টা তার চেয়ে আমাদের ভালো আর কেউ চায় না৷ স্রষ্টা চায় না তার সৃষ্টির ক্ষতি হোক, কষ্ট পাক। স্রষ্টা তার সৃষ্টিকে অনেক ভালোবাসে বরং মা যেমন সন্তান কে ভালোবাসে তার চেয়েও বহুগুণ ভালোবাসে। যে স্রষ্টা আপনাকে এতো ভালোবাসে সে কখনোই আপনার ক্ষতি করবে না৷ তিনি দিয়ে বুঝান নয়তো কেড়ে নিয়ে। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় " দেখো বান্দা তুমি যা তোমার জন্য বাছাই করেছিলে তা কতটা ক্ষতিকর। তোমার কষ্ট হবে কিন্তু আমি তোমার খুব কাছে আছি, আমার কাছে ফিরে আসো আমি তোমার হৃদয়ে শীতলতা দিবো যা চলে গেছে তার চেয়ে উত্তম প্রতিদান তোমায় দিবো। "
ফজরের নামাজ শেষে রিদিতা বারান্দায় বসে ছিলো। মনটা তার বড্ড ভারী। কিছু দুর্বিসহ স্মৃতি তাকে রোজ তাড়া করে বেড়ায়। সে ভুলতে চায় কিন্তু তা দুঃস্বপ্ন হয়ে রোজ তাকে ক্ষত-বিক্ষত করে তোলে। যত যাই হোক কৃতকর্ম কখনো পিছু ছাড়ে না। গুনাহ মাফ তো হয় ঠিকই কিন্তু তার বিনিময়ে বড় বড় কাফফারা আদায় করতে হয়। গুনাহ কখনো পিছু ছাড়ে না। তবুও রিদিতা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায় যেনো আল্লাহ তাকে ক্ষমা করেন।
বারান্দার দরজা ভেদ করে ভোরের নরম স্নিগ্ধ বাতাস ঘর জুড়ে শীতলতা ছড়াচ্ছে। পাখিদের কিচির মিচির শব্দ গুঞ্জিত হচ্ছে। একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ প্রকৃতিতে। তবে রিদিতা যেনো হারিয়ে গেছে অন্য কোথাও বর্তমান থেকে পিছিয়ে সুদূর কোনো অতীতে —
.
সময়টা তখন শরৎকাল। ফকফকে পরিস্কার নীল গগন ও সাদা মেঘেদের বিচরন, কাশফুলের সমারোহ। রিদিতা তখন দশম শ্রেনীর শিক্ষার্থী। সামনে তার নির্বাচনী পরীক্ষা —মেধাবী স্টুডেন্ট হওয়ায় কাঁধে নাম্বারের দায়িত্বটা তার বেশী। ভালো রেজাল্ট করতে হবে। মায়ের ও মামার সম্মান রক্ষা করতে হবে। বাবা-কে চমকে দিতে হবে যেনো বাবা এবার তার কদর করে। পড়াশোনা ছাড়া যেনো তার কোনো ফুরসত নেই। রিদিতা মেধাবী স্টুডেন্ট হওয়ায় শিক্ষকরা তাকে বেশ স্নেহ করতো। সবার রিদিতার কাছে অনেক আশা। রিদিতা মাঝে মাঝে ঘাবড়ে যেতো ভয় পেতো সবার আশা কি সে পূরণ করতে পারবে?
রিদিতার ক্লাসে গুটিকয়েক বন্ধু ছিলো। তাদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিলো মালিহা। দুজনেই ভালো ছাত্রী। মালিহা ছিলো স্কুলের সভাপতির মেয়ে। দুই বন্ধুর মাঝে সামাজিক ব্যবধান থাকলেও তাদের ছিলো গভীর বন্ধুত্ব।
গতসপ্তাহে গণিত স্যার জহুরুল ইসলাম শ্রেনী পরীক্ষা নিয়েছিলো। তার ফলাফল আজ প্রকাশ হবে। জহুরুল ইসলাম বেশ কড়া একজন শিক্ষক তার নামে সবাই কেঁপে উঠে।
ক্লাসে পিনপতন নিরবতা বিরাজ করছে। স্যার একে একে নাম ডাকছে আর বেতের বাড়ি দিচ্ছে। সবাই মজা করে এই বেতের বারি কে তবারক বলে।
-' রিদি? আমি তো মনে হয় আজ গেছি রে।
টেনশনে নখ কামড়াচ্ছিলো মালিহা। সবাই কে তবারক খেতে দেখে সে ভয়ে কাঁপছিলো গণিতকে সে খুব ভয় পায় আর জহিরুল স্যার কে তো বাঘের মতো ভয় পায়।
-' তুই শুধু শুধু টেনশন নিচ্ছিস তুই ভালো করবি আমি জানি '
-' সবাই কি তোর মতো গণিত অলিম্পিয়াড নাকি আর তাছাড়া স্যার তোকে আলাদাই স্নেহ করে '
মালিহার কথা টা রিদিতার খুব কটু লাগলো। তবুও মনে কোনো দ্বন্দ আনলো না। সাবলিলভাবে এড়িয়ে মালিহা কে সাহস দিলো৷
-' মালা! চিন্তা করিস না তুই ভালো করবি '
তাদের কথার মাঝে জহিরুল স্যার রিদিতা ও মালিহা কে নাম ধরে ডাকলো। দুজনেই দাড়ালো একসাথে। দুজনের চেহারাতে টেনশন। স্যার দুইজনের খাতায় চোখ বুলাচ্ছে। মুখের ভাব বেশ কঠিন।
-' মালিহা এদিকে আয় '
মালিহা এগিয়ে গেলো স্যারের টেবিলের দিকে কাঁপা কাঁপা পায়ে। স্যার সবার উদ্দেশ্যে মালিহা কে বলে —' বাহ!দারুণ রেজাল্ট করেছে আমাদের মালিহা সে এবার সাতানব্বই পেয়েছে '
মালিহা বিস্মিত চোখে তাকালো। সে যেনো নিজেকেও বিশ্বাস করতে পারছেনা। মালিহা ভিষন খুশি হলো যে এবার সে গণিতে রিদিতা কে হারাতে পেরেছে। প্রশান্তির একটা নিঃশ্বাস ছেড়ে সে বেঞ্চে যেয়ে বসলো।
স্যার কিছুক্ষণ পর রিদিতা কে ডাকলো। রিদিতা ভয়ে ভয়ে সামনে যেয়ে দাড়ালো। স্যার খাতা টা টেবিলে রেখে সবার দৃষ্টি আকর্ষন করলো। স্যার সবার উদ্দেশ্য বলল
-' আমি আজ গর্বিত! আমার এই ছাত্রী কখনো আমার মাথা নিচু হতে দেয় নি। সে আমার মান রেখেছে Im Proud of her.
রিদিতার হাতে মার্কশিট তুলে দিলো। গণিতে সে এবার একশ স্কোর করেছে। রিদিতা বেশ খুশি তার পরিশ্রম বিফলে যায় নি। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। পুরো শ্রেণীকক্ষ তার জন্য করতালি দিলো।
রিদিতা সিটে এসে বসতেই মালিহা ছো মেরে রিদিতার খাতাটা নিয়ে দেখতে লাগলো। মালিহা সব বিষয়ে ভালো করলেও গণিতে সে কখনোই রিদিতার চেয়ে আগাতে পারে না৷ এটা তার আফসোস।
-' একশো তে একশো ওয়েলডান মাই কিউটি! আজকে ট্রিট দিবি তুই আমাকে '
-' এক টাকা দামের লজেন্স কিনে দিবো নে তোকে '
-' কি কিপটুস রে তুই '
-' কিহ্!আমি কিপটে? এ তো অসম্ভব তা তুই নিজেই জানিস তা ভালো করে। হাভাতের বংশ রোজ তো আমার টিফিন হাপিস করিস। '
-' ইউ নো ডিয়ার শেয়ারিং ইজ কেয়ারিং '
-' বাট নট ওলয়েজ ডিয়ার! '
সবার ফিসফিসানো শব্দ গুঞ্জিত হচ্ছে ক্লাসরুম জুড়ে। জহিরুল স্যার সবাই কে থামিয়ে বোর্ডে মনোযোগী হতে আদেশ করলো। রিদিতা তার নোটখাতা বের করে নোট করতে লাগলো।
মালিহা-কে বেশ অমনোযোগী লাগলো। সে বারবার তার খাতা আর রিদিতার খাতা মেলাচ্ছে। রিদিতা একবার তাকালো মালিহার দিকে পরক্ষনেই বোর্ডের দিকে মনোনিবেশ করলো। স্যার বোর্ডে কি করাচ্ছে মালিহার যেনো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সে কলম কামড়াচ্ছে আর জানালা দিয়ে বাহিরে আকাশ দেখছে। স্যারের নজরে পড়তেই স্যার মালিহা কে উদ্দেশ্য করে বলল
-' জানালা দিয়ে বাহিরে কি দেখো মালিহা? কাউয়্যা? '
স্যারের কথায় সবাই হো হো করে হেসে উঠে। জহিরুল স্যারের বিখ্যাত ডায়লগ। মালিহা অপ্রস্তুত অনুভব করলো। সে রিদিতা কে খোঁচা মারলো
-' তুই বলিস নি কেনো অসভ্য '
-' ভাবলাম আকাশ দেখছিস শুধু শুধু ডিস্টার্ব কেনো করবো '
-' ফাজিল! '
কানের কাছে ” ঝু ঝু " শব্দ হতে লাগলো। ফোনের ভাইব্রেশনে রিদিতার ভাবনার ব্যবচ্ছেদ ঘটলো। চোখের কোণের অশ্রু মুছে ফোন টা হাতে নিলো। একটা ক্ষুদে বার্তা এসেছে আননৌন নাম্বার থেকে
" রিদু! আমায় ক্ষমা করে দে। "
রিদিতার বুঝতে বাকি রইলো না নাম্বার টি কার। মালিহা টেক্সট করেছে দীর্ঘ তিনবছর পর। তবে রিদিতার ইচ্ছে করলো না উত্তর দিতে। পুরোনো সবকিছু সে ফেলে এসেছে অনেক আগেই।
-
শহরের জনবহুল এলাকা থেকে বহুদুরে " চৌধুরী ক্যাসকেড "এর অন্দর মহলের কর্নারের কক্ষের জানালা দিয়ে আলো জ্বলতে দেখা গেলো। কক্ষটি বেশ গোপনীয়। সবার আনাগোনা সেখানে নিষিদ্ধ। কক্ষের মেঝের সোফায় কাউকে বসে থাকতে দেখা গেলো। অন্ধকার ঘর জুড়ে ছেয়ে আছে প্রজেক্টরের আলো। সাদা পর্দায় দেখা যাচ্ছে একের পর এক ছবির স্লাইডিং দৃশ্য।
সোফায় মূর্তমান পুরুষ কায়া সোফা থেকে উঠে দাড়ালো। হাতে তার ধোঁয়া উঠা কফির মগটি
টি-টেবিলে রাখলো। মাথার চুল এলোমেলো চোখের দৃষ্টি বিক্ষুব্ধ, নির্ঘুম রাতের রেশ লেগে আছে। সে হাটতে হাটতে ফ্রন্ট ওয়ালের সামনে যেয়ে দাড়ালো। ফ্রন্ট ওয়ালে বিশাল বড় এক পেইন্টিং ফ্রেমে বাধাই করা। শহরের বিখ্যাত আর্টিস্ট ফায়জান আরফিন নিবিড়ের আকাঁ ছবি। বিশেষভাবে সে অর্ডার করে আঁকিয়ে এনেছে।ছবিটি যেনো জীবন্ত!
পুরুষ কায়া তার নিজ হাতে সেই ছবি টি আলতো করে স্পর্শ করলো। জানালা ভেদ করে আসা সরু আলোতে তার হাতের ব্রেসলেট টি চকচক করে উঠলো। ব্রেসলেটে কার্সিভ লেটারে খোদাই করা নাম "শুভ্রব "।
ছবিটি সিলভার প্লেটেড ফ্রেমে বাঁধাই করা। চোখ ধাঁধানো আকর্ষনীয় সেই ফ্রেম। ছবিটির ফলকে লক্ষ্য করলে চোখে ভেসে উঠে এক তরুণীর মায়াবি চাহনির স্নিগ্ধ মুখশ্রী। টানা টানা চোখে অদ্ভুত এক বিষন্নতা। চোখে যেনো হাজারো রহস্য সে তরুণীর। হলুদ রঙা শাড়ী, ঢেউ খেলানো এলো কেশ। যেনো কোনো মায়াবী অনিন্দ্য সুন্দরি। ছবিটির ফ্রেমের নিচের কর্ণারে তাকালে জ্বলজ্বল করে উঠে একটি নাম ❝ আমার অনিন্দিতা ❞
শুভ্রব রোজ তার সময়ের অর্ধেকাংশ এ ছবিটির দিদারে কাটায়। কিছু বলে না শুধু তাকিয়ে থাকে। তার নীলাভ্র চোখে যেনো হাজারো কথা ও স্তুতি। সে অনায়াসে হাজারো মুহূর্ত কাটিয়ে দিতে পারে সে ছবিটির দিদারে। আজও তার ব্যাতীক্রম নয়। সে করুন দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে অশ্রু ছলছল করছে। আজ তার ভিষন মন খারাপ!
-
ভার্সিটির লাইব্রেরীর জানালার ধারের টেবিলে বসে আছে রিদিতা। আজ সে সময়ের আগেই ভার্সিটতে চলে এসেছে। মন মেজাজ বিক্ষিপ্ত তার। নিজের সাথে কিছু সময় একান্তে অতিবাহিত করতে লাইব্রেরীতে বসেছে। কানে ইয়ারফোন গুজে রবীন্দ্র সঙ্গীত শুনছে
" আমারো পরাণ যাহা চায়
তুমি তাই গো... ”
চোখে চশমা গালে একহাত হেলান দিয়ে " চোখের বালি " উপন্যাস পড়ছিলো। তবে মন লাগছিলো না মস্তিষ্কে কিছু শব্দ ঘুরপাক খাচ্ছে তার। বইটা বন্ধ করে তার প্রিয় ডায়েরি টা বের করলো।
কলমের খচখচ শব্দে ডায়রীর পাতায় লিখে যাচ্ছে রিদিতার অনুভূতির অন্তরালের কথা৷
“ সে ছিলো এক মত্ত অনুরাগীনি! হৃদয়ে যার ছিলো হাজারো নিস্তব্ধ ধ্বনি। কাঁচা বেলী ছিলো তার বড্ড প্রিয়। রবীন্দ্র, নজরুল ছিলো তার আরাধনা। গালিবের শায়েরী ছিলো তার হৃদয়ের ব্যথার উপশম। সে ছিলো বড্ড অভিমানীনি—নাম তার মাতঙ্গিনী! "
❝ খট খট ❞ করে একটি শব্দ হলো।রিদিতা লিখার মনোযোগ কেটে গেলো হঠাৎ একটা ধাতব শব্দে। সে কলম নামিয়ে এদিক সেদিক চাইলো কিন্তু কাউকে দেখতে পেলো না। লাইব্রেরি ছিলো নিস্তব্ধ ফাঁকা। মনের ভুল ভেবে আবারো মনোযোগ দিলো লিখায়। সে লিখায় মনোযোগ দিতেই শব্দ টি পুনরায় প্রতিধ্বনিত হলো। সে অনুভব করলো ভিষন সুন্দর পারফিউমের ঘ্রাণ। তার গাঁ টা কেমন ছমছমিয়ে উঠলো। সেদিনও লাইব্রেরিতে সে এমন কিছুই অনুভব করেছিলো। সে ঢোক গিলতে লাগলো।
-' কে? কে? ওখানে! '
রিদিতা অনুভব করলো তার পিছনে কারো অবয়ব। সে ভয়তে শিটিয়ে গেলো যেনো। সে ধীরে ধীরে পিছু ফিরে দেখার চেষ্টা করতেই আচমকা কেউ তার নাকে রুমাল চেপে ধরলো। রিদিতা প্রাণপনে চিৎকার করার চেষ্টা করলো। তার হাত পা যেনো বরফ হয়ে জমে যাচ্ছিলো। সেই অবয়বের সাথে সে পেরে উঠে না হাত পা ছেড়ে দিয়ে সে জ্ঞান হারায়।
অবয়ব টি তাকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসালো। আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিলো কেউ আছে কি না। কাউকে ইশারা করতেই লাইব্রেরীর সকল দরজা জানালা বন্ধ করে দিলো। শুধু রিদিতা যেই জানালার ধারে বসে ছিলো সেই জানালা টা খোলা।
মাথার উপর পাখা ঘুরছে। অদ্ভুত একধরনের শীতলতা ও নিস্তব্ধতা ছেয়ে আছে লাইব্রেরী জুড়ে। আশ্চর্য বিষয় সেই কায়া টি কিছুই করছে না। সে নিষ্পলক ভাবে চেয়ে আছে রিদিতার মুখশ্রী পানে। চোখে তার অদ্ভুত এক দহন! যেনো বহু বছর পর কাঙ্ক্ষিত কোনো বাসনা তার পূরণ হয়েছে। ঘুমন্ত রিদিতাকে যেনো তার কাছে মায়াবী কোনো পরী মনে হচ্ছে এর আগে সে এমন নারী দেখেছে কি না বা হতে পারে এর চেয়ে সুন্দর কাউকে তার চোখে ধরেনি। তার চোখেই এতো মায়াবী লাগছে।
সে ধীরে ধীরে এগিয়ে এলো। কপালে পড়ে থাকা চুল গুলো সরিয়ে হাতে থাকা কাঠগোলাপ ফুল কানে গুজে দিলো। কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল -' হে! বিউটিফুল ইউ আর সামওয়ান'স মোস্ট প্রেশিয়াস গিফট! হি ইজ ওয়েটিং ফর ইউ! '
-
-' রিদি! এই রিদি? কি রে উঠ '
মিথিলার ঝাকুনিতে রিদিতা ধরফর করে উঠলো। সে চোখ মুখ ডলতে ডলতে আশেপাশে চেয়ে কেমন বোকা বনে গেলো।
-' আমি কোথায়? '
মিথিলা, রাহা, অথৈ যেনো আশ্চর্যান্বিত হলো রিদিতার কথায়।
-' তুই কোথায় মানে তুই ক্লাসরুমে '
অথৈ বিস্মিত হয়ে বলল। রিদিতা হতবুদ্ধি হয়ে বলল -' আমি ক্লাসরুমে কি করে এলাম? '
-' পায়ে হেটে হেটে এসেছিস '
-' আমি তো লাইব্রেরিতে ছিলাম '
-' কাল রাতে কি তুই ঠিকঠাক ঘুমাস নি? '
রাহা বিরক্তিসুচক প্রশ্ন করলো। রিদিতা ক্যাবলার মতো বলল -' ঘুমিয়ে ছিলাম তো '
-' তাহলে ক্লাসে ঘুমোচ্ছিস কেনো? শরীর খারাপ? '
মিথিলা রিদিতার গায়ে হাত দিয়ে জ্বর দেখে বলল৷ রিদিতা মাথায় হাত দিয়ে কপাল চেপে ধরলো তার প্রচন্ড মাথা ব্যথা করছে, সে তো লাইব্রেরীতে ছিলো। সব কেমন এলোমেলো লাগছে তার।
-' রিদিতা! বেশি খারাপ লাগছে? '
- ' মিথি শোন আমি না লাইব্রেরিতে ছিলাম.... রিদিতা তার তিন বান্ধবীকে সকল ঘটনা বিস্তারিত জানালো। তিনজনেই হকচকিয়ে গেলো।
রাহা বলে উঠলো -' আমরা তো ক্লাসে এসেই তোকে এ অবস্থায় দেখতে পাই। ঘুমোচ্ছিস বলে জাগায় নি তবে স্যার আসছে বলে জাগালাম '
-' আমি ক্লাসে কখন এলাম? '
-' রিদিতা তুই সত্যি করে বলতো তোর কি ডিমেনশিয়া আছে? '
অথৈ রিদিতা কে পর্যবেক্ষন করে বলল৷ রিদিতা অথৈর কথায় বেশ বিরক্ত হলো।
-' তোদের কি মনে হয় আমি মিথ্যা বলছি? '
- ' আচ্ছা ছাড় রিদু! আমরা বুঝতে পেরেছি তুই হয়তো স্বপ্ন দেখেছিস আর তাই সত্যি ভাবছিস '
-' নাহ! মিথি বিশ্বাস কর সত্যি কেউ ছিলো লাইব্রেরি তে '
তাদের কথার মাঝখানেই লেকচারার ক্লাসে ঢুকে। লেকচারার কে দেখে সবাই যে যার মতো সিটে বসে।সকলে লেকচারে মনোযোগী কিন্তু রিদিতার মাথা থেকে যেনো ঘটনা টা সরছেই না।
-
ক্লাস শেষ হতেই চার বান্ধবী মিলে ক্যান্টিনে বসে ছিলো। রিদিতা প্রাণপনে বিশ্বাস করিয়ে যাচ্ছে মিথিলা, রাহা, অথৈ কে অথচ তারা রিদিতার কথা বিশ্বাসই করছে না।
-' রিদি! থাম এবার। '
-' তোদের বিশ্বাস হচ্ছে না তাই তো? '
রাহা কোল্ড কফির সিপ নিয়ে ঢোক গিলে রিদিতার হাত চেপে ধরে বলল -' বিশ্বাসের বা অবিশ্বাসের কিছু না তুই শান্ত হ '
-' না! তোদের সিসিটিভি ফুটেজ দেখাবো তাহলে বুঝবি '
-
ভার্সিটির গার্ডের রুমে চার বান্ধবী বসে আছে। মনোযোগ তাদের মনিটরে নিবদ্ধ।
-' মামা! দেখলাম তো কিছুই নাই আমার মনিটরে তো শুধু প্রবেশ আর বাহিরের ফুটেজ আছে। আর লাইব্রেরীর ফুটেজ তো প্রক্টরের অফিসে। '
গার্ড রিদিতার উদ্দেশ্যে বলল।
-' প্রক্টরের অফিস থেকে তো আমাদের ফুটেজ দিবে না '
অথৈ জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বলল৷ মিথিলা প্রতিউত্তর করলো -' তাহলে উপায়? '
-' রিদি'র কথা তুই বিশ্বাস করেছিস? '
-' দেখ ও যখন এতো জোড় দিয়ে বলছে নিশ্চয়ই কিছু ঘটেছে আর আমরা তো এসে ওরে ক্লাস রুমেই পেয়েছি। হতেও তো পারে তাই না। '
মিথিলার কথায় রিদিতা প্রসন্ন হলো। সে খুশিতে আপ্লুত হয়ে বলল
-' দোস্ত তুই আমার প্রকৃত বন্ধু। হাহ্! ওরা দুটো বিভিষন '
-' আচ্ছা তাহলে এখন ফুটেজ কোথা থেকে নিবো আমরা? '
রাহা নখ কামড়াতে কামড়াতে চিন্তিত হয়ে বলল। অথৈ কিছু একটা ভাবলো -' আইডিয়া! '
তিনজনই একসাথে বলে উঠলো -' কি? '
-' আমরা প্রক্টর স্যারের কাছে যেয়ে বলবো লাইব্রেরীতে আমাদের স্বর্ণের আংটি হারানো গেছে। সেটা খুজতে ফুটেজ চেক করা প্রয়োজন? '
-' বাহ! আইডিয়া তো দারুণ '
-' তবে এ পর্যায় অব্দি যার হাত আছে তার সাহায্য লাগবে? '
-' কে সে? '
রিদিতা বলে উঠলো। অথৈ ফোন বের করে নাম্বার ডায়েল করলো। ওপাশ থেকে কেউ ধরতেই অথৈ সালাম দিলো
-' আসসালামু আলাইকুম! সাদাফ ভাই? আমি অথৈ! '
-' ওয়ালাইকুম আসসালাম! কি খবর তোমার আজ আমার খোজ? '
-' ভাইয়া উই নিড ইউর হেল্প '
-
রিদিতা, মিথিলা, রাহা, অথৈ প্রক্টোর অফিসের রুমে বসে আছে। চারজনের মনে বড় উৎকন্ঠা। রিদিতা ভিষন টেনশনে তার ভয় হচ্ছে ভয়ঙ্কর কিছু নয়তো জ্বিন ভূত ধরনের?
সাদাফ প্রতিটা ফুটেজ চেক করলো তবে তেমন কিছুই পেলো না। লাইব্রেরী তে রিদিতার কোনো চিহ্নই নেই। বরং দেখাচ্ছে সকাল থেকেই রিদিতা ক্লাস রুমে।
-' সো! রমনীরা কিছুই তো পেলাম না।'
রিদিতা কে টেনশন করতে দেখে সাদাফ নম্র স্বরে রিদিতা কে ডাকলো।
-' এই যে মিস! চিন্তা করো না। যদি কোনো প্রবলেম হয় অথৈ কে বলো আর অথৈ তুমি আমায় ইনফর্ম করবে। সো নো ওয়্যারি গার্লস! '
সেই মুহুর্তে সাদাফের কলে ফোন আসে। স্ক্রীনে ভেসে উঠে শুভ্রবের নাম।
-' হ্যালো দোস্ত বল '
ওপাশ থেকে কি বলল বুঝা গেলো না। সাদাফ তড়িঘড়ি করে উঠে চার রমনীকে বিদায় জানিয়ে প্রস্থান করলো।
রিদিতাকে মন মরা দেখে মিথিলা শান্তনা দিলো -' দোস্ত! ওতো ভাবিস না। দোয়া পড়ে ফু দে নিজেকে আর মাথা থেকে ঝেড়ে ফেল সব '
-' হুম! '
-' আচ্ছা রিদু তুই কি লালপানি খাস ? '
অথৈর কথা রিদিতা বুঝলো না। সে ভ্রু কুচকে চাইলো -' কি বললি? '
-' মানে তুই কি ড্রাগস নেস? নাহলে এমন উল্টো পাল্টা তো বলার কথা না '
অথৈ দুষ্টুমি করে বলে। রিদিতা এতে বেশ রেগে যায়।
-' অসভ্য মাইয়া। দাড়া আজ তোর খবর আছে। '
অথৈর পিছু পিছু রিদিতা দৌড়োতে লাগলো হাতে পেলে অথৈর আজ রক্ষে নেই।
' ক্রমান্ন '
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
®—#আলিফা_তাসনিম_রিতা
শব্দসংখ্যা:২৪১২
অনুমতি বিনা অনুলিপন ও অনুকরণ কঠোরভাবে নিষিদ্ধ। চাইলে শেয়ার করতে পারেন।