#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
রচয়িতা:—#আলিফা_তাসনিম_রিতা
৯.
শুভ্রবের মন ভিষন অশান্ত মেঘের মতো !এলোমেলো সব চিন্তা মন ও মস্তিষ্কে কিট হয়ে দংশন করছে। রাগ, ক্ষোভ ও পুরনো দহন মনে নাড়া দিচ্ছে।মন ও মস্তিষ্ক যেনো একে অপরের বিপরীতে সংঘর্ষে মেতেছে।কল্পনা, অন্যমন্সকতা কিংবা একাকিত্নতায় যেনো সে মুখশ্রী বারবার ভেসে উঠেছে। কি আকুতি সে চোখে! চোখ দুটো যেনো তাকে এক আহুতি তে টানছে।সে চোখে তাকালে যেনো তার সকল সংযম ভেঙে যায়। শক্ত কঠোর মানুষ টা যেনো চাতক পাখির মতো ছটফটিয়ে উঠে। এ ব্যথীত হৃদয়ের হালত কি সে চোখ জানে? নিজের অন্তর্দ্বন্দ থেকে পরিত্রাণ পেতে সে তার গিটারে ঝংকার তুলল। মনের সমস্ত তিক্ততা, রিক্ততা, ক্ষোভের বহিঃপ্রকাশ যেনো গিটারের সুর।
" গা-মা-পা-গা-রে-সা
গা-মা-পা-গা-রে-সা
সা-রি-রি-রি-রি-নি
ধা-নি-ধা-ধা-নি-পা-ধা-পা-সা
মা-ধা-পা-সা,পা ধা পা সা
পা-ধা-মা-রে-মা-গা
সা-রি-রি-গা-গা-মা-মা-পা-পা
ধা-পা-মা....
শুভ্রব তার রিহার্সাল রুমে গিটার নিয়ে প্র্যাকটিস করছিলো। তবে বারবার তার সুরের তাল কেটে যাচ্ছে।
-" ধুর! ডিজগাস্টিং! "
যতবার গিটারে সুর তোলে ততবার কেটে যাচ্ছে। কিছুতেই তার মন লাগছে না। মন ও মস্তিষ্ক বড়ই বিক্ষিপ্ত তার। চোখে ভাসছে শুধু মায়াবী চোখ। এতো বছর যাবৎ সে যাকে খুজে যাচ্ছে সে চোখের সামনে তবুও যেনো বহুদূরে। এ দুরত্ব, দৌরাত্ব কাটবে কি? তার হৃদয় বড্ড ক্লান্ত।
গিটার ছুড়ে ফেললো। নীলাভ্র চোখে তার ভিষন ব্যথা। রিহার্সাল রুমের ফ্লোরে শুয়ে পড়লো হাত পা মেলে। তার শরীরের সমস্ত যন্ত্রণা যেনো শীতল মাটি শুষে নিচ্ছে। সে ধীরে ধীরে চোখ বুঝলো। চোখের কর্ণ বেয়ে দুফোটা অশ্রু গড়ালো।
-' শুভ্রব! '
কারো ডাকে সে চোখ মেলে চাইলো। তার মাথার কাছে বসে আছে এক বিষণ্ন মুখ। চোখ থেকে যার বইছে অশ্রু ধারা। যে মায়াবী দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। শুভ্রব চাইলো তার চোখের অশ্রু মুছে দিতে তার আগেই ভ্রম কর্পূরের মতো মিলিয়ে গেলো।
শুভ্রব ধরফরিয়ে উঠলো। সে জোড়ে জোড়ে শ্বাস ফেলতে লাগলো। অন্ধকার রুমটিতে যেনো তার শ্বাস আটকে এলো। নিকট মসজিদ থেকে ভেসে এলো আজানের সুমধুর সুর। মাগরিবের আজান পড়েছে। শুভ্রব উঠে ওয়াশরুমে গেলো। চোখে মুখে পানি দিয়ে ওযু করলো। পড়নের জামা কাপড় পাল্টে বেরিয়ে পড়লো মসজিদে। জামাআতে'র প্রথম কাতারে নামাজ আদায় করলো। দীর্ঘক্ষন মোনাজাত ধরলো।
“ ইয়া আল্লাহ! ইয়া রাহমানুর রাহিম আপনি তো সকল হৃদয়ের মালিক। আপনি জানেন আমার ব্যথিত হৃদয়ের আকুতি।আমার সেই বহুল কাঙ্ক্ষিত আশা আপনি পূরণ করুন আমার রব। "
শুভ্রবের চোখ মুখ লাল হয়ে আছে। সে বোধহয় কেঁদেছে। সৃষ্টিকর্তা সবাইকে সব দেন না কিছু অভাব প্রতিটা সৃষ্টিকে দেয় আর সেই অভাব সৃষ্টি কে সৃষ্টিকর্তার নিকট ভিখারি বানায়। আল্লাহ তো বাদশাহ-দের বাদশাহ! সকল সৃষ্টিই তার রহমতের কাঙাল।
শুভ্রব নামাজ শেষে জামাআতের সাথে কিছুক্ষণ বৈঠকে বসলো। দ্বীনি আলোচনা করলো। যা জানে না তা জেনে নিলো। সৃষ্টিকর্তা কে খোজার মধ্যে যে শান্তি নিহিত তা আর কোথাও নেই। মানুষ পারফেক্ট হয় না কিন্তু সৃষ্টিকর্তা তো পারফেক্ট মানুষ কে চায় না। আল্লাহ পারফেক্ট করে শুধু ফেরেশতাদের তৈরী করেছেন আর মানুষ কে তৈরীই করেছেন ইমপারফেকশন দিয়ে যেনো মানুষ ভুল শেষে সৃষ্টিকর্তার নিকট ফিরে আসে। সৃষ্টিকর্তা বাহ্যিকতা দেখেন না, তিনি দেখেন হৃদয়ের আন্তরিকতা।
বৈঠক থেকে উঠে মসজিদের ইমামের সাথে কিছুক্ষণ বার্তালাপ করলো। মসজিদের সংস্করণ ও মাদ্রাসার ইয়াতিম ছাত্রদের জন্য ফান্ড প্রয়োজন। যদিও শাহমীর চৌধুরী প্রতিমাসে ডোনেশন দেন তবে শুভ্রব মাদ্রাসার সংস্করণের দায়িত্ব বহন করলো। মসজিদ থেকে বের হতেই হাবিবের সাথে দেখা হলো তার। হাবিব মসজিদের সামনের দোকানদার৷ আতর ও ফুল বিক্রি করে।
হাবিব শুভ্রব কে দেখে ডাকদিলো -' শুভ্রব ভাই আজকে একেবারে ফেরেশ টাটকা কাচা বেলী ফুল আনছি নিয়া যান। '
শুভ্রব হালকা হাসলো -' কেমন আছো? হাবিব। '
হাবিব কৃতজ্ঞতার সাথে জবাব দিলো -' আল্লাহর রহমত ও আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই '
-' তোমার মা কেমন আছে? '
-' আল্লাহর রহমতে সুস্থ্য আছে ভাই। ভাই আজকে কি আপনার মন খারাপ? কেমন জানো মন মরা লাগতাছে আপনারে? '
-' নাহ!তেমন কিছু নয় তবে তুমি স্কুল যাচ্ছো তো? '
-' হ ভাই দিনের বেলা ইস্কুল করি আর বিকালে দোকানদারি আপনে আমার অনেক উপকার করছেন আল্লাহ যেনো আপনারে সকল সুখ দেয় আপনার কাঙ্খিত জিনিস টা যেনো আপনারে পাওয়ায় দেয় '
-' আমিন! কই দাও ফুল গুলো দাও আর কত হলো? '
-' কি কন ভাই আপনারতে টাকা নিমু? অসম্ভব।'
-' না! হাবিব এটা তোমার ব্যবসা আমি না নিলে তো অন্য কোথাও বিক্রি করতে। মনে রাখবে ব্যবসায় কখনো খাতিল করতে নেই সবসময় নিজের প্রফিট দেখতে হয় এটাই প্রফেশনালিজম '
-' আচ্ছা ভাই মনে রাখুম! '
-' এই ঠিকানায় ফুল গুলো পাঠিয়ে দিও '
শুভ্রব একটা কার্ডে ঠিকানা লিখে দিলো হাবিব কে৷ হাবিব মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হাবিবের থেকে বিদায় নিয়ে শুভ্রব হাটছিলো নিরিবিলি রাস্তার ধার ঘেষে। পড়নে কালো শার্ট ও হোয়াইট গ্যাভাটিন প্যান্ট। মাথার টুপি টা খুলে সে কবেই পকেটে পুরে রেখেছে। শুভ্রবের জীবনের এ অংশ টা ভিষনভাবে গোপনীয়। ইবাদত গোপনে সুন্দর! লোকদেখানোতে নয়।
-
শুনশান নীরবতায় ঘেরা নয়াবিথী নয় নম্বর লেন। আবাসিক সোসাইটি হওয়ায় অতিরিক্ত লোকজনের আনাগোনা কম। ঘড়িতে সন্ধ্যা সাড়ে সাতটা। রিদিতা টিউশনি থেকে ফিরছিলো।
পড়নে কালো রঙের হ্যান্ড এমব্রয়ডারি নকশার থ্রী পিস। লম্বা চুল গুলো পেছনে ছেড়ে সামনের চুল গুলো কাকড়া ক্লিপ দিয়ে আটকানো। কাঁধে তার ব্যাগ। অন্যমনস্ক হয়ে হাঁটছিলো।
অপরদিক থেকে এক মাতাল লোক খোঁড়াতে খোঁড়াতে আসছিলো। রিদিতা সামনে তাকাতেই লোকটিকে দেখতে পেলো। বুক টা কেমন ধক করে উঠলো তার। অজানা ভয়ে শিটিয়ে গেলো সে। সে লোকটিকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। শুনশান রাস্তা আশেপাশে কেউ নেই। লোকটি রিদিতা কে লক্ষ্য করে বিদ্রুপ ও অশ্লীল হাসি দিলো।ঘৃণায় যেনো রিদিতার গা জ্বলে গেলো।
সে কোনোমতে পা চালিয়ে ততটুকু রাস্তা ক্রস করতে চাইলো। লোকটি হুট করে রিদিতার সামনে লাফ দিয়ে আসলো। রিদিতা আৎকে উঠলো।
-' একা একা কই যাচ্ছো মামনি! চলো এগিয়ে দি তোমাকে? '
মাতলামো করে বলছিলো আর মুখ থেকে নেশাদ্রব্যের গন্ধ বের হচ্ছিলো। রিদিতার গা গুলিয়ে উঠলো। সে ভয় তে সরে আসার চেষ্টা করলো। লোকটিকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করতেই লোকটি রিদিতার ওড়না টান দিয়ে ধরলো। পকেট থেকে ছুড়ি বের করে গলার কাছে নিয়ে হুমকি দিলো।
-' চিল্লাইলে গলা কাইটা ফেলুম একদম। গা গতর তো ভালোই তরতাজা আহ্! '
লোকটি রিদিতা কে দেয়ালের সাথে চেপে ধরে গায়ের ঘ্রাণ নিতে লাগলো। রিদিতা মনে মনে আল্লাহ কে ডাকলো। শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে লোকটিকে জোড়ে ধাক্কা দিয়ে সরিয়ে সে দিগবিদিক শুন্য হয়ে প্রাণপনে দৌড়াতে লাগলো। লোকটিও ছুড়ি নিয়ে রিদিতা কে ধাওয়া করতে লাগলো।
-' কেউ আছেন? বাচান আমাকে সাহায্য করুন আমায় '
রিদিতা দৌড়াতে দৌড়াতে চেঁচাতে লাগলো লোকজন জড় করার জন্য। তবে এ শহরের মানুষ যে বধির। কেউ এগিয়ে এলো না। রিদিতা দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ভয়ে সে কাপতে কাঁপতে বলতে থাকে
-' আ..আ..আমাকে বাঁচান! আমাকে বাঁচান! '
অন্ধকারে ব্যাক্তিটিকে ঠাওর করা দায়। তবে তার রক্তচক্ষুর ঝলক যেনো মাতাল লোকটির দিকে। ব্যাক্তটি মাতালকে ধাওয়া করলো। কিছুক্ষণ তাদের মধ্যে দস্তাদস্তি হলো৷ মাতাল লোকটি ব্যাক্তটির হাতে ছুড়ি দিয়ে আঘাত করে রাস্তায় পরে থাকা রিদিতার ব্যাগটি নিয়ে পালালো৷ ব্যাক্তটি পিছু নিচ্ছিলো যতক্ষণ নেয়া যায় তবে শেষরক্ষা হলো না ব্যাগ উদ্ধার করা গেলো না।
-' ওহ! শিট হাত ফসকে পালিয়েছে '
দেয়ালে সজোরে ঘুষি মারলো৷ রিদিতা মাটিতে বসে হু হু করে কান্না করছিলো। কি হতে যাচ্ছিলো তার সাথে? ভাবতেই গা কেঁপে উঠছে তার। সোডিয়াম লাইটের ল্যাম্পপোস্টের নিচে হাটু তে মুখ গুজে কাঁদছে। রিদিতার ব্যাক্তিটির কানে পৌছাতেই সে এসে রিদিতার পাশে বসলো। হাঁপাতে হাঁপাতে বলল
-' অনেক চেষ্টা করলাম তবে ধরতে পারলাম না বাই দ্যা ওয়ে আপনি ঠিক আছেন? '
রিদিতার কোনো সাড়া পাওয়া গেলো না। ব্যাক্তিটি কি করবে ভেবে পেলো না
-' এই যে মিস!হ্যালো I'm Abraham Chowdhury Shuvrob আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক আছেন আপনি? '
শুভ্রব গায়ে হাত দিয়ে ডাকবে কি না ভাবলো। সে ডাকার জন্য হাত বাড়ালো। ইতস্ততা নিয়েই হাতের প্রথমা আঙুল দিয়ে রিদিতা কে তিন টোকা দিলো। তবুও রিদিতার হেলদোল নেই যেভাবে হাঁটুতে মুখ লুকিয়ে ছিলো সেভাবেই রইলো।
শুভ্রব আরেকটু কাছে যেয়ে মাথায় হাত রাখে ধাক্কা দিতেই রিদিতা পরে যেতে নিলে শুভ্রব একহাতে আগলে নিলো অতিরিক্ত ভয় তে রিদিতা জ্ঞান হারিয়েছে।
-
কেবিনের মৃদু আলো চোখে পড়তেই চোখ মুখ কুচকে এলো রিদিতার। পিট পিট করে চোখ মেলে চাইলো। আশেপাশে চোখ বুলালো। মাথায় জোড় দিয়ে বুঝার চেষ্টা করলো বর্তমান অবস্থান। আতঙ্কিত হয়ে এদিক সেদিক চাইতেই কাউকে দেখতে পেলো সে।
-' হ্যালো! '
শুভ্রব কেবিনের সোফায় হেলান দিয়ে টেবিলের উপর দু পা তুলে আরামে বসে ছিলো। রিদিতা কে উঠতে দেখেই মিষ্টি হেসে ডাকলো। রিদিতা ভালো করে বোঝার চেষ্টা করলো। চেনা চেনা মনে হচ্ছে তার। কিছুক্ষণ তাকানোর পর বোধহয় চিনতে পারলো শুভ্রবকে।
-' আর ইউ ফাইন? '
রিদিতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি হচ্ছে বা সে কোথায় কিছু বুঝতে পারছে না। চোখের ইশারায় যেনো জানতে চাইলো সে কোথায়? শুভ্রব যেনো চোখের ভাষা বুঝলো। সে একটু ইয়ার্কি করে বলল,
-' আপনাকে কিডন্যাপ করে আনা হয়েছে কিছুক্ষণ পর আপনার অপারেশন হবে। তারপর আপনার সমস্ত অঙ্গ প্রতঙ্গ বাহিরে পাচার করা হবে। '
-' মা...মানেহ্!
রিদিতার মাথা যেনো ঘুরে এলো। কি হচ্ছে তার সাথে এসব। রিদিতা কেঁদে দিবে এমন সময় ডাক্তার ঢুকলো বেশ মোটাসোটা এক লোক। মাথায় আধাপাকা কোকড়া চুল গলায় স্টেথোস্কোপ ঝুলানে আর নাকের ডগায় চশমা লাগানো সাথে একজন নার্সও ছিলো।
-' হ্যালো বেবিগার্ল! বাহ জ্ঞান ফিরেছে তাহলে। এখন কেমন লাগছে মা? '
ডাক্তার সহাস্যে জিজ্ঞেস করলো।
-' আপনারা কারা? '
-' ওহ! লেট মি ইন্ট্রুডিউস আমি ডাক্তার ইয়াকুব মোর্শেদ আর ইনি সিস্টার লারা। দেখি মা তোমার চেকআপ করি '
-' নাহ! একদম এগোবেন না আপনারা। আমাকে যেতে দিন '
-' যাবে তো এই ইনজেকশন টা দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে। সিস্টার ইনজেকশন টা পুশ করে দিন '
- ' খবরদার না!কেউ এগোবেন না। '
কেবিনের বেড সাইড থেকে ছুড়ি নিয়ে নিজের প্রতিরক্ষা করে রিদিতা৷ ডাক্তার ও নার্স হকচকিয়ে যায় আকস্মিকতায়।
- ' আমাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাইছেন আপনারা তাই না। সরুন সামনে থেকে আর আমায় যেতে দিন নাহলে সবাই কে মেরে ফেলবো '
ডাক্তার যেনো রিদিতার কথায় বোকা বনে গেলো। তিনি রিদিতা কে আশ্বস্ত করে বলেন -' মা! তোমার বোধহয় ভয় কাটে নি। আমরা তোমাকে মেরে ফেলবো না এটা তোমার সুস্থ্যতার জন্য '
কার কথা কে শোনে। শুভ্রব এহেন কান্ডে ঠোট কামড়ে হাসতে থাকে। ডাক্তার ইয়াকুব শুভ্রবের দিকে তাকিয়ে বুঝে যায়।
-' তো ইয়াংম্যান তুমি আমার পেশেন্ট কে আমার বিরুদ্ধে খেপিয়েছো ইটস নট ফেয়ার। এখন তুমি রোগীকে শান্ত করো নয়তো আজ তিন তিনটে লাশ বেরোবে। আমি মরে গেলে তোমার জাদরেল ফুপ্পি বিধবা হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভাগ্নে '
শুভ্রব হাসি থামিয়ে রিদিতার কাছে গেলো সে ভয়ে সোফার কোণে শিটিয়ে আছে। শুভ্রব ধীরে যেয়ে বসলো রিদিতার কাছে।
-' ছুড়ি টা আমায় দিন ভয় নেই ওনারা আপনার কোনো ক্ষতি করবে না '
-' আমি আপনাদের বিশ্বাস করি না '
-' আসলে আপনি রাস্তায় দুর্ঘটনার শিকার হন জ্ঞান হারিয়ে পড়ে ছিলেন তখন আপনাকে রেসকিউ করে এখানে আনা হয় সো be calm মিস! ইউ আর নাও সেভ '
রিদিতা এবার শান্ত হলো। তার মনে পড়লো বিভৎস সেই ঘটনা। আবছা আবছা স্মরণ হলো সে কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছিলো তারপর কি হয়েছিলো তার মনে নেই।
-' স..সত্যি? '
শুভ্রব চোখের ইশারায় মাথা নাড়িয়ে বোঝালো। রিদিতা আশ্বস্ত্য হলো।
শুভ্রবের কথায় রিদিতা ছুড়ি রেখে দেয়। শুভ্রব ইশারা করতেই সিস্টার লাড়া রিদিতার বা'হাতে ইনজেকশন পুশ করলো। ছুড়ির আঘাত লেগেছিলো যাতে ইনফেকশন না ছড়ায় তাই ইনজেকশন দেওয়া হলো।
.
ডাক্তার ইয়াকুব রিদিতার চেকআপ করছিলো আর হাসতে হাসতে শুভ্রবের কাহিনি বলছিলো।
-' ওহ! মাই ডিয়ার লিটল গার্ল ইউ আর সো ইনোসেন্ট। তুমি জানো শুভ্রব তোমাকে বাঁচাতে হিরোদের মতো ফাইট করেছে। সে নিজেও আঘাত পেয়েছে ইউ স্যুড বি থ্যাঙ্কফুল টু হিম!
পরক্ষণেই শুভ্রবের দিকে ফিরে বলে -' বাঁচানোর পর তুমি তো তাকে শক দিয়ে মেরে ফেলতে নিয়েছিলে ভাগ্নে এমন করলে তো আমার দুর্ণাম ছড়াবে। তোমরা ফুপু ভাতিজা কোন জন্মের শত্রুতা মেটাচ্ছো বলতো '
-' আপনার ভাগ্নে অসভ্য লোক! '
রিদিতা রাগী ও গম্ভীর স্বরে বলল।
-' হা হা হা তবে মনের দিক থেকে অনেক ভালো। আসলে এটা ট্রিটমেন্ট ছিলো অনেক সময় প্যানিক এটাকে রোগী কথা বলতে ভুলে যায় তাই সাডেন শক দিয়ে পরীক্ষা করা হয়। আমার ভাগ্নে তো; আমার সাথে থাকতে থাকতে ডাক্তারি শিখে গেছে '
-' তো এখন সব ঠিক ফুপ্পা? '
শুভ্রব ঘড়ি দেখতে দেখতে জিজ্ঞেস করলো।
-' ইয়েস মাই সান! এখন গরম গরম কিছু খাওয়াতে হবে তাহলে সে একদম চাঙ্গা! '
-' থ্যাঙ্কস ফুপ্পা '
শুভ্রব রিদিতার দিকে ফিরে নম্র স্বরে বলল -' আপনাকে ভয় দেখানোর জন্য আমি দুঃখিত মিস! চলুন আপনাকে বাড়ি পৌছে দিয়ে আসি '
-
ঘড়িতে প্রায় রাত নয়টা। এশার নামাজ পড়ে আসমা বেগম তাসবিহ পড়ছিলো। রিদিতার কথা মনে পড়তেই আরাফ কে ডাকলো
-' আরাফ! রিদিতা ফিরেছে? '
আরাফ শুনলে তবে তো। সে কানে ইয়ারফোন গুজে গেমস খেলছিলো৷ বাহিরে মেঘ ডাকছে। বৃষ্টি বৃষ্টি ভাব। ক্ষনে ক্ষনে বিদ্যুৎ চমকাচ্ছে। আসমা বেগমের মন কু-ডেকে উঠলো। সে আরাফ কে আবারো ডাকলো। আরাফের সাড়া না পেয়ে সে জায়নামাজ ছেড়ে উঠে দাড়ালো।জায়নামাজ ভাজ করে বিছানার উপর রেখে রিদিতার নাম্বারে কল দিলো৷
" The number you have dail is currently switch off "
আসমা বেগমের প্রেশার বেড়ে গেলো। নুরুল আমিন হক ভালো মানুষ নয়। সে বাজে কথা বলতে ছাড়বে না। আর এতো রাতে মেয়ে কোথায় গেলো রাস্তায় বিপদ আপদের তো হাত পা নেই। নানারকম চিন্তা তাকে ঘিরে ধরলো৷
আসমা বেগম হন্তদন্ত হয়ে ছেলের ঘরে গেলো। কানে ইয়ারফোন গুজা দেখে কানের গোড়ায় দিলো এক চড়। আরাফ আকস্মিক চড়ে বিরক্ত হলো।
-' মারলে কেনো? '
আসমা বেগম রাগান্বিত স্বরে বলল -' কখন থেকে ডাকছি তোকে এতো বড় ছেলে হয়েছো তোমার কি কোনো দায় দায়িত্ব নেই? '
-' কি হয়েছে বলো? '
-' কি হয়েছে তোমাকে আলাদা করে বলতে হবে বেয়াদপ ছেলে। বোন যে বাড়ি ফিরেনি খেয়াল আছে? দেখে আয় আমার মেয়েটা কই? কোনো বিপদ হলো কি না। রুমুদের বাড়ি যেয়ে দেখ জলদি যা '
-' চলে আসবে সময়মতো আমি যাবো না কোথাও '
আরাফ বিরক্ত হয়ে বলল। আসমা বেগম আরেকটা চড় মারতেই সোজা ফোন রেখে ছাতা নিয়ে নিচে নেমে গেলো। মনে মনে রিদিতা কে বকতে সিড়ি দিয়ে নামছিলো।
-' বেয়াদপ রিদি তোর জন্য মার খেয়েছি আমি! মামা যেই চকলেট পাঠিয়েছে একটাও দেবো না তোকে অসভ্য হতচ্ছাড়ি! '
বকতে বকতে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রুমুদের বাড়ি যেয়ে পৌছালো। জানতে পারলো রিদিতা আসেনি। আরো দু জায়গায় খোজ করলো তারা জবাবে বলল রিদিতা অনেক আগেই পড়িয়ে চলে গেছে৷
আরাফের এবার চিন্তা হলো যত ঝগড়া বিবাদ করুক বোন তার প্রাণ। সে এদিক সেদিক খুজতে লাগলো। রাস্তায় যাকে পাচ্ছে জিজ্ঞেস করছে। আরাফের রিদিতার বান্ধবীদের কথা মনে পড়তেই তাদের বাড়িতে গেলো৷ এরই মধ্যে নামলো মুষলধারে বৃষ্টি।
নয়াপাড়া চার নম্বরের গলির মুখে মিথিলার বাড়ি। আরাফ ভিজতে ভিজতে পৌছালো। কলিংবেল দিতেই মিথিলা দরজা খুলল
-' আরে আরাফ! কি হয়েছে এভাবে ভিজেছো কেনো? আর কাদছো কেনো? '
-' আপু এসেছে? '
আরাফ হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো। মোটা শরীর নিয়ে সে দৌড়াতে দৌড়াতে এসেছে বোনের খোজ করতে। রাস্তায় আছাড় খেয়েও পড়ে গেছিলো। হাত পা ছিলে একাকার অবস্থা।
-' রিদিতা তো আসে নি কেনো? কি হয়েছে আর তুমি ভেতরে আসো। হাত পা ছিলেছে কি করে? '
-' আপুকে পাওয়া যাচ্ছে না বাড়িও ফিরে নি '
-' হায় আল্লাহ কি বলো? '
-' আমি যাই আপু কে খুজতে তুমি একটু বাকিদের ফোন করে জানো কেমন? '
আরাফ চোখের পানি মুছে যেতে ধরে। মিথিলা আরাফ কে আটকায়।
-' তুমি একা খুজবে কি করে দাড়াও '
মিথিলা তার বাবা কে ডাকলো। মিথিলার বাবা পুলিশ কর্মকর্তা। মিথিলা রিদিতার বিষয় টা মোজাম্মেল হুসেইন কে বলতেই আরাফের সাথে গেলো সঙ্গে মিথিলাও বের হলো। মোজাম্মেল হুসেইন রিদিতা কে খুব স্নেহ করেন।
মিথিলা রাহা ও অথৈকে ফোন করে খোজ নিলো৷ অথৈও খুজতে বের হলো তার বাবা কে নিয়ে। রাহাও তার বাবার সাথে বেরিয়েছে খুজতে।
রিদিতার মা দোয়া দুরুদ পড়ে যাচ্ছে। মেয়ের যেনো কোনো বিপদ না হয় সহীহ সালামত যেনো ফিরে আসে।
-
হাসপাতালের ক্যান্টিনে বসে আছে রিদিতা ও শুভ্রব। হঠাৎ বৃষ্টি নামায় বের হতে পারছে না। মুষলধারে বৃষ্টি সাথে ঝড়ো বাতাস বইছে। শুভ্রব কফি খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। রিদিতা শীতে সাড়া শরীরে ওড়না পেচিয়ে বসে আছে৷
-' আপনি স্যুপ শেষ করুন গরম গরম আছে আরাম লাগবে '
-' আমি বাড়ি ফিরবো মা চিন্তা করছে '
-' যাবেন তবে এখন এই বৃষ্টিতে বের হওয়া যাবে না। আপনি নিশ্চিন্ত থাকুন আপনাকে নিরাপদ ভাবে পৌছে দেয়ার দায়িত্ব আমার '
রিদিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো৷ সে কিছুক্ষণ উশখুশ করে বিব্রত স্বরে জিজ্ঞেস করলো -' আচ্ছা! আমার ব্যাগ আর ফোন কোথায়? '
-' মাতাল নিয়ে ভেগেছে '
-' ফেরত পাওয়া যাবে না কোনোভাবে? '
-' খুব গুরুত্বপূর্ণ কিছু ছিলো? '
-' হু!আমার ফোন আর ডায়েরি আর কিছু টাকা ছিলো টেক্সট বুক কেনার জন্য '
মন খারাপ করে বলল রিদিতা ; টাকা আর ফোনের চেয়ে বড় প্রিয় তার ডায়েরি।
-' সঠিক জানি না তবে লোক লাগিয়েছি পেয়ে যেতে পারেন '
-' আচ্ছা '
রিদিতা কাঁপা কাঁপা হাতে স্যুপ স্পুনে তুলে মুখে নিলো। শুভ্রবের হাতের দিকে চোখ পড়তেই তার বড্ড খারাপ লাগলো।
-' খুব বেশি আঘাত পেয়েছেন? '
-' হু?'
-' হাতে কি খুব বেশি আঘাত পেয়েছেন?'
-' নাহ! তেমন নয় '
-' দুঃখিত '
-' কেনো? '
-' আমার জন্য আঘাত পেলেন '
-' ডোন্ট বি স্যাড! আঘাত তো আপনি করেন নি তবে হ্যা ওই ব্যাটাকে একবার পাই ওর শরীরের প্রতি স্তরে স্তরে এমন রক্ত ঝড়াবো। সমাজ টা কে উচ্ছন্নে নিয়ে গেছে এরা। এগুলো কে ক্রসফায়ার দেয়া উচিত আমি পুলিশ হলে তাই করতাম '
রিদিতা শুভ্রবের কথায় হালকা হাসলো। কিছুক্ষণ পর ইতস্তত করে বলল -' আপনার ফোন থেকে কি কল করা যাবে?
-' অবশ্যই '
শুভ্রব ফোন এগিয়ে দিলো। রিদিতা নাম্বার ডায়েল করে কল দিলো। বৃষ্টির কারণে বারবার নো সিগনাল দেখালো।
-' আপনি ওই রাস্তায় কি করছিলেন? '
কফি তে সিপ নিয়ে ঢোক গিলল শুভ্রব। রিদিতা প্রতিউত্তরে বলল
-' আমি স্টুডেন্ট পড়াতে গিয়েছিলাম '
-' ওহ! তবে রাস্তা টা ভালো নয় সাবধানে চলাফেরা করবেন '
-' জানি তবে পথে ঘাটে তো বিপদের হাত পা থাকে না বাঁচতে হলে কাজ করতে হলে ঝুকি নিতেই হবে '
রিদিতা চুপ করে গেলো। তার ভেতরে জড়তা ও আঢ়ষ্ঠতা কাজ করছে। সবাই তো আর সব বুঝবে না। রিদিতা কে থম মেরে থাকতে দেখে শুভ্রব গলা খাখাড়ি দিলো
-' ইহম,, এনি প্রবলেম মিস? আপনাকে আপসেট লাগছে। '
-' নাহ!তেমন কিছু না '
-' খুব বেশি পারসোনাল কোয়েশ্চেন করে ফেললাম কি?'
-' নাহ! আসলে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সংগ্রাম করেই চলতে হয় নিজের অস্তিত্ব ও স্বপ্নকে বাচিয়ে রাখতে '
-' হুম!তবে চলুন বৃষ্টি কমে গেছে আপনাকে পৌছে দি। '
শুভ্রব আর কিছু জিজ্ঞেস করলো না বেশি প্রশ্ন করাও সমীচীন নয়। বৃষ্টিও কমে এসেছে এখনি বেরিয়ে পড়া মঙ্গল।
-
রাত প্রায় বারোটা'র কাছাকাছি —
রিদিতার খোজ না পেয়ে সবাই রিদিতাদের বাসায় সমবেত হলো। আসমা বেগম মেয়ের চিন্তায় কাঁদছে। নুরুল আমিন হক হম্বিতম্বি করছে। আশেপাশে যে লোকজন আছে সে তার তোয়াক্কা করছে না।
-' আরে দেখ যেয়ে তোর মেয়ে প্রেমিকের হাত ধরে পালাইছে। নষ্টার মেয়ে তো নষ্টাই হবে '
আরাফ তেড়ে উঠলো -' আব্বু! তুমি আমার আপুকে নিয়ে বাজে কথা বলো না। '
নুরুল আমিন হক রেগে আরাফ কে মারতে উদ্যত হলে মোজাম্মেল হুসেইন আটকায় -' ভাই! মাথা ঠান্ডা করেন জোয়ান মেয়ে কই আছে আমাদের খুজতে হবে। নিজের মেয়েকে নিয়ে আপনি মন্দ বললে তো লোকেও মন্দ বলবে '
-' ও আমার নিজের মেয়ে নয়! '
আসমা বেগম চোখ বুজলেন যে সত্যি তিনি লুকিয়েছিলেন তা বোধহয় শেষরক্ষা হলো না৷এভাবে বাহিরের লোকজনের সামনে লোকটা জাত মারলো?নিজের পরিবারের গোপন কথা দশজনের সামনে এভাবে তুলতে পারলো? আসমা বেগম যেনো মুখ লুকালে বাঁচেন। সে মাটি ফাক করে তার গহ্বরে ঢুকে যেতে চাইলেন। এমন অপমানের চেয়ে মৃত্যুই তার শ্রেয় মনে হলো।
নুরুল আমিন হকের কোথায় সবাই বিস্মিত হয়ে যায় তবে বিস্ময়ের থেকে অপ্রস্তুত অনুভব করলো বেশি। কারো পরিবারের এতো গোপন কথা জেনে যাবে এটা তাদের কাছেও কাম্য ছিলো না। রাহা, মিথিলা, অথৈ একে অপরের মুখ চাওয়া চাওয়ি করে। রিদিতা যদি জানতে পারে কি যাবে তার উপর দিয়ে তা ভেবে তারা ভীত!
তখনই দরজায় বেল বেজে উঠলো। আরাফ যেয়ে দরজা খুলে দেখলো একজন মহিলার সাথে রিদিতা দাড়ানো তার হাতে ও গলায় ব্যান্ডেজ। আরাফ আপু বলে চিৎকার করে রিদিতা কে জড়িয়ে ধরলো। আরাফ কে কাঁদতে দেখে রিদিতাও কেঁদে দিলো ভাই কে জড়িয়ে।
আসমা বেগম ছুটে গেলেন মেয়ের কাছে। মেয়ের এমন অবস্থা দেখে তার কলিজা যেনো ছ্যাৎ করে উঠলো।
-' মা! কি হয়েছে তোর? এ অবস্থা হলো কি করে '
রাহা, অথৈ, মিথিলা যেয়ে রিদিতা কে জড়িয়ে কেঁদে দিলো৷ রিদিতাও কাঁদতে লাগলো৷ অথৈর বাবা বলে উঠলো -' তোমরা রিদিতা কে ঘরে এনে বসাও। ওকে দেখে অসুস্থ্য ও ভীত মনে হচ্ছে '
নুরুল আমিন হক নারাজ জানালো। তিনি মেয়েকে ঘরে ঢুকতে দিবেন না৷ অথৈর বাবা নুরুল আমিন হক কে বোঝালো -' ভাই মাথা গরম করবেন না! শান্ত হন মেয়েটার কি হয়েছে দেখুন। এতো অবহেলা ঠিক নয়। '
নুরুল আমিন হক দমে গেলো। আসমা বেগম মেয়েকে ধরে এনে বসালেন সোফায়৷ রিদিতার সাথের মহিলাটি ও ভেতরে আসলো। রিদিতাকে আসমা বেগম বুকে জড়িয়ে আদর চুমু দিতে লাগলো। তার কলিজা ছেড়া ধন। মেয়ের এ অবস্থা মা হয়ে সহ্য করতে পারছে না৷
কি হয়েছিলো তা বৃত্তান্ত শুনলো সবাই মহিলাটির কাছে।
মোজাম্মেল হুসেইন সব শুনে বললেন -' আমি খোজ করে জানাচ্ছি। ওই ক্রিমিনাল কতদুর পালাবে। রিদি মা ভয় নেই আঙ্কেল আছি ওই ক্রিমিনাল কে শাস্তি দিবো। '
পরক্ষনেই নুরুল আমিন হক ও আসমা বেগমের উদ্দেশ্য বললেন
-' পারিবারিক বিষয় বাহিরে না আনাই ভালো।মেয়ে সহীহ সালামত ফিরেছে এটাই শান্তি। আমরা চলি কোনো দরকার হলে জানাবেন। আসি। '
' ক্রমান্ন'
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষন
®#আলিফা_তাসনিম_রিতা
শব্দসংখ্যা :৩০৬৫
অনুমতি বিনা অনুকরণ ও অনুলিপন কঠোর ভাবে নিষিদ্ধ। চাইলে শেয়ার করতে পারেন। হ্যাপি রিডিং