#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
রচয়িতা:—#আলিফা_তাসনিম_রিতা
১০.
প্রভাতের আলোর ছটা জানালা ভেদ করে ঘুমন্ত রিদিতার মুখে এসে পড়েছে। কাল রাতের ধকলে বেশ ক্লান্ত পরিশ্রান্ত ছিলো তাই ঘুমটা এখনো গভীর। এলার্ম রোজ রুটিন মতো বেজে চলছে তার বাজখাঁই শব্দে। আসমা বেগম নামাজ শেষে মেয়ের রুমে এসে শুয়েছিলেন। শোয়া থেকে উঠে এলার্ম বন্ধ করে রিদিতার গায়ে ভালো করে চাদর জড়িয়ে দিয়ে দোয়া পড়ে সারা শরীরে ফু দিয়ে রান্নাঘরে চলে গেলেন।
আটার পানি চুলায় দিয়ে ডাইনিং টেবিলে বসে মাথায় হাত দিয়ে কাল রাতের কথা ভাবছেন। যে সত্যি তিনি মেয়ের কাছে লুকিয়েছে তা জানতে পারলে পরনতি কি হবে ভেবেই গা শিউরে উঠছে। নুরুল আমিন হক ভালো মানুষ না সে তক্কে তক্কে থাকে মেয়েকে মানসিক আঘাত করার জন্য।
কাল রাতে সবাই চলে যাওয়ার পর নুরুল আমিন হক বেজায় চটে যান রিদিতার উপর। রিদিতার হাত চেপে ধরে আসমা বেগমের বাহু থেকে ছাড়িয়ে চুলের মুঠি চেপে ধরে।
-' কার সাথে গেছিলি বল আর এই নাটক সাজিয়েছিস কেনো? ভালো সাজতে? কি করিস তুই টিউশনির নামে? '
রিদিতা বাবার আচরণে বিস্মিত হলো৷ ছিঃ এত জঘন্য কথা সে কি করে বলতে পারলো। রিদিতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো বাবার দিকে। এ মানুষটি তার বাবা! ভাবতেও তার ঘৃণা হলো৷
-' আমার দিকে চোখ বড় বড় করে তাকাস কোন সাহসে নষ্টা মেয়ে। নোংরামো করে আবার নাটক সাজিয়ে এসেছিস। এসব নাটকে নুরুল আমিন হক কে ভোলানো যাবে না। '
আসমা বেগম নুরুল আমিনের কথায় তেড়ে এলো -' খবরদার! আমার মেয়েরে যদি একটা গালাগালি করেছেন তো জিভ টেনে ছিড়ে ফেলবো। লজ্জা নেই মেয়েকে এসব বলছেন। কেমন বাবা আপনি? '
-' আমি ওর বাপ নই যেখান থেকে এনেছিস সেখানে দিয়ে আয়। এই মেয়ে এ বাড়িতে থাকলে আমি লোক সমাজে মুখ দেখাতে পারবো না '
-' আল্লাহর লানত! আপনার উপর মুখে যা আসে তা বলতে পারেন না। আর লোক লজ্জা তাও আবার আপনার? সমাজের মানুষ আপনার কার্যকলাপ ভালো করে জানে থু থু লোকে আপনারেই দেয় '
নুরুল আমিন হক রাগে দাত কিমড়িয়ে আসমা বেগমের চুলের মুঠি ধরে।
-' এই নটির ঝি! আরেকটা কথা বললে মা মেয়ে দুটো কে লাথি দিয়ে বাড়ি থেকে বার করবো। আমার খাও আমার পড়ো আবার লগেই চোটপাট করো। '
আসমা বেগম আর কথা বাড়ালেন না। এ লোকের মুখের লেবাস ভালো না। নুরুল আমিনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে তিনি রিদিতা কে নিয়ে রুমের চলে গেলেন।
রিদিতা ভিষন ব্যথাতুর। সে তার বাবার কথা তেমন ভাবে ধরে নি কারণ নুরুল আমিন প্রায়শই এমন করে বলে রিদিতা তার মেয়ে না। তবে এ মানুষ টা রিদিতার মন টা বাবা নামক শব্দের প্রতি বিষিয়ে দিয়েছে। তার আর খারাপ লাগে না সয়ে গেছে সব!
আসমা বেগম মনে মনে খুব বিচলিত সে চায় না রিদিতা জানুক তার আসল পরিচয়। সে এতদিন যাবৎ মেয়েকে যেভাবে আগলে রেখেছে যতদিন বাঁচবে আগলে রাখবে। রিদিতা শুধু তার মেয়ে আর কারো না।
-' রিদি মা! খারাপ লাগছে? '
-' উহু! মাথাব্যথা করছে '
-' আমি হলদি দুধ নিয়ে আসছি সব ব্যথা কমে যাবে '
-' মনের ব্যথা কমবে? '
রিদিতার এমন প্রশ্নে আসমা বেগম কি বলবেন বুঝতে পারলো না। মেয়ের মুখের দিকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে রইলো।
-' মা! বাবা আমার প্রতি এতো নিষ্ঠুর কেনো? সে কথায় কথায় বলে আমি তার মেয়ে নই। কেনো বলে? '
-' জা...জানিসই তো তোর বাপ মাথা গরম মানুষ। কি বলতে কি বলে। তুই তো রাজকন্যা তোর বাবার '
লুকানোর চেষ্টা করে বলল আসমা বেগম। সে কথার জবাবে রিদিতা হাসলো অদ্ভুত এক হাসি। বোধহয় এর চেয়ে বড় কৌতুক সে আগে শুনেনি। আসমা বেগম বুঝলেন মেয়ের ভেতরের কষ্ট ও হাহাকার!
-' সব মেয়েরা বাবার রাজকুমারী হয় না মা! '
মেয়ের এমন ভারী কথায় থমকে গেলো আসমা বেগম।তিনি আর কিছু বললেন না বিছানা থেকে উঠে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মেয়েটা এমন হতভাগী কেনো জন্মের পর থেকেই? আল্লাহ মেয়েটার কপালে একটু সুখ দিক!
কিছু একটা পড়ার আওয়াজে আসমা বেগমের ভাবনার রেশ কাটলো। চুলায় পানি বসিয়েছিলো ঢেকে। পানি বলকে উঠায় ঢাকনা পড়ে যায়।
-
- ' কোন হাত দিয়ে ছুয়ে ছিলি বল? '
অন্ধকার এক গোডাউনে কাউকে স্ট্যাম্প হাতে দেখা গেলো। লম্বা ও সুঠাম পুরুষ কায়া। চোখে যেনো তার রাগের লেলিহান গোডাউন জুড়ে দমবন্ধকর পরিস্থিতি। শরীর বেয়ে তার ঘাম বইছে হাতের রগ গুলো ফুলে আছে। সামনের ব্যাক্তিটিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে চাইছে যেনো।
-' ভাই আমারে মাফ কইরা দেন আমি হুশে ছিলাম না ভুল হইয়্যা গেছে ভাই আর করুম না '
এক ছিমছাম ধরনের রোগা শোগা দেখতে অনেক টা নেশাখোরের মতো লোক আহাজারি করছে। বেঁধে রাখা হয়েছে তাকে পিলারের সাথে। পাশে দাড়িয়ে আছে আরো দুজন পুরুষ কায়া। নেশাখোর লোকটিকে সারা রাতভর পেটানো হয়েছে। তবুও যেনো রাগের ছিটেফোঁটাও কমলো না সেই ব্যাক্তিটির৷
-' রাস্তায় মেয়েদের দেখলেই লালসা জাগে না?তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিলি?'
লোকটির হাতের তালুতে জোড়ে জোড়ে স্ট্যাম্প দিয়ে মারতে লাগলো। লোকটি ব্যথা আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো।
-' ঠিক এভাবেই ছটফট করেছিলো ঠিক এতোটাই ভয় পেয়েছিলো সে তার প্রতিটা যন্ত্রণার হিসেব নিবো। কুত্তার মতো কাতরাবি তুই '
আরো কয়েকঘা পেটাতে লাগলো। যেনো সে হুশে নেই তার রাগে ক্ষোভে সে যেনো অন্য মানুষ তার এ রুপ দেখে দুই পুরুষ কায়া যেনো বাকরুদ্ধ!
-' শুভ্রব! ছাড় পাগল হয়ে গেছিস মরে টরে গেলে? '
সাদাফ শুভ্রব কে সরিয়ে নিলো সেখান থেকে। ইমতিয়াজ সাদাফের ইশারা পেয়ে কাউকে কল করলো। শুভ্রবের নীলভ্র চোখে যেনো আগুনের স্ফুলিঙ্গ জ্বলছে। মাতাল কে মারার সময় সেও বেশ আঘাত প্রাপ্ত হয়েছে।
-' শান্ত হ! শুভ্রব। মরে টরে গেলে ঝামেলা হবে '
শুভ্রব ক্রুড় হাসলো। হাসি দিয়ে বোঝালো এসবের পরোয়া সে করে না। সে মাতাল কে মেরে পুতে রাখলেও কেউ জানতে পারবে না। এরা সমাজের কীট। সমাজ থেকে দু একটা দূষিত বস্তু উপড়ে ফেললে খুব একটা ক্ষতি হবে না।
-' I don't care about this bull shit '
রাগে গজরাতে গজরাতে বলছিলো শুভ্রব।
বাহির থেকে পুলিশের গাড়ির " পু পু " আওয়াজ ভেসে আসলো। শুভ্রব উঠে দাড়ালো ;সাদাফের কাছে পানির ইশারা করলো। সাদাফ পানির বোতল এগিয়ে দিলো।শুভ্রব পুরোটা বোতলের পানি গায়ে ঢালল। হাত নাড়ানোর ফলে তার ক্ষত থেকে রক্ত গড়াতে লাগলো। তাতে যেনো তার কোনো ইয়ত্তা নেই।
ইমতিয়াজ গাড়ি থেকে তার নতুন শার্ট ও প্যান্ট এনে দিলো। শুভ্রব গোডাউনের ওয়াশরুম থেকে ভেজা শার্ট প্যান্ট পাল্টে নিলো।
ওয়াশরুমের নিচে সে বেশকিছুক্ষন শাওয়ার নিলো। শাওয়ারের পানিতে যেনো তার সব রাগ, জেদ ধুয়ে গেলো। শাওয়ার শেষে গায়ে টাওয়াল পেচিয়ে বেসিনের আয়নার সামনে এসে দাড়ালো। হাত দিয়ে বেসিনের গায়ে জমে থাকা পানি মুছে আয়নায় চোখ রাখলো। চোখ দুটো এখন বেশ শান্ত।
ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হলো। এ যেনো অন্য শুভ্রব কিছুক্ষণ আগের সাথে এই শুভ্রবের কোনো মিল নেই। শুভ্রবের এ রুপ দেখে সাদাফ ইমতিয়াজ কে খোঁচালো
-' কে বলবে সারারাত ও এই মাতাল কে পিটিয়ে আধমরা করেছে। আর এখন দেখে মনে হচ্ছে যেনো সাক্ষাৎ কোনো ফেরেশতা আহা!'
ইমতিয়াজ প্রতিউত্তরে বলল -' সেই ছোট থেকে দেখে আসছি ভাই শুভ্রব কে এ প্রথম ওর এ রুপ দেখলাম যেনো সাক্ষাৎ আজরাইল! '
-' মেয়ে টা কে রে ভাই?'
-' জানি না ভাই '
দুজন ফিসফাস করছিলো শুভ্রবের দিকে চেয়ে থেকে৷ কি হলো আর কি হচ্ছে দুজনের কেউই বুঝতে পারছে না।
শুভ্রব টাওয়াল টা সোফায় ফেলে সেন্টার টেবিল থেকে ঘড়ি উঠিয়ে হাতে পড়তে লাগলো। পরক্ষনেই সাদাফ ও ইমতিয়াজের উদ্দেশ্যে শান্ত কন্ঠে বলে উঠলো
-' ফিসফাস বন্ধ হলে এই আবর্জনা কে হাসপাতালে পাঠা আর মামা-কে বল সব সামলে নিতে। বাহিরে দাঁড়িয়ে আছে '
দুজনে একসাথে বলে উঠলো -' যা তুই বলিস '
সাদাফ ও ইমতিয়াজ যেনো এখনো ঘোরের মাঝেই আছে যেনো। শুভ্রব ফোন আর গাড়ির চাবি নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলো।
-
অপরাহ্নের আকাশে গাঢ় কমলা রঙের আভা। মুক্ত আকাশে ডানা মেলা খেচড় তার নিজ নীড়ে ফিরছে। মৃদু পবন বইছে। আসরের নামাজ শেষে রিদিতা তৈরী হলো টিউশন যাওয়ার জন্য। রিদিতাকে ব্যাগ হাতে বেরোতে দেখে আসমা বেগম ডেকে বলল
-' এই জ্বর নিয়ে কোথায় যাচ্ছিস? '
-' জ্বর নেই তো এখন ঠিকআছি মাদিহার পরীক্ষা তাই যাচ্ছি '
-' টিউশন বাদ দাও যা করার আমি করবো '
-' এ বয়সে তুমি বাহিরে কাজ করবে? '
-' প্রয়োজন হলে লোকের বাড়ি কাজ করবো তবুও তোকে আমি আর বাহিরে পাঠাবো না। '
-' তুমি শুধু শুধু ভয় পাচ্ছো মা '
-' ভয় পাই মা তোকে নিয়ে আমার অনেক ভয়। মেয়ে মানুষের গায়ে কলঙ্ক লাগাতে মানুষ ওৎ পেতে থাকে রে মা। '
-' বিপদ আপদ তো জীবনের অংশ ও আল্লাহর পরীক্ষা মা। বিপদকে ভয় পেয়ে ঘরে বসে না থেকে বিপদ কে মোকাবেলা করা উচিত এবং আল্লাহর উপর ভরসা করে এগিয়ে চলা প্রয়োজন। '
-' এতো সাহস ও শক্তি আমার ছোট রিদি পেলো কই? '
-' আমার মায়ের মতো একজন যোদ্ধা যে আমার অনুপ্রেরণা। তুমি আমার সাহস ও শক্তি মা। তুমি সেরা মা। আমার মা! '
আমার মা! এই এক শব্দে যেনো আসমা বেগমের বুকে খঞ্জর বিধার মতো ব্যথা করে উঠলো। চোখে পানি চলে এলো তার। সে তো..
আসমা বেগম পরবর্তী বাক্য ভাবনায় আনলেন না। জন্ম দিলেই কি কেবল মা হওয়া যায়? হ্যা তিনি রিদিতা কে জন্ম দেন নি তবে নিজের বুকের দুধ পান করিয়েছেন, নিজ হাতে মানুষ করেছেন। রক্তের টানের চেয়ে বড় টান যে আত্নার টান!
আসমা বেগম মেয়েকে বুকে চেপে ধরলেন। তখনি দরজায় কলিং বেল বাজলো " টিং টিং " শব্দে। রিদিতা মা-কে ছেড়ে দরজা খুলতে গেলো। কেউ একজন দরজার বাহিরে দাড়িয়ে আছে। রিদিতা লুকিং গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো।
-' কে এসেছে? '
-' চিনি না মা। '
-' তুই সর আমি দেখি। '
আসমা বেগম দরজা খুলল। বিশাল বড় বাক্স হাতে এক ডেলিভারি বয় দাড়িয়ে আছে। মাথায় ক্যাপ, মুখে মাস্ক ও চোখে কালো চশমা। পড়নে সাদা সাধারণ শার্ট ও জিন্স প্যান্ট। হাত, পা যতটুকু দৃশ্যমান হচ্ছে তাতে বোঝা যাচ্ছে ছেলেটি সাধারণের তুলনায় বেশ ফর্সা। সুঠাম চওড়া কাধ ও বেশ লম্বা গোছের এক যুবক। মুখ ঢাকা থাকা বিধায় চেহারা ঠাওড় করা গেলো না।
-' কাকে চাই? '
আসমা বেগম সাবলীল ভাবে জিজ্ঞেস করলো। ডেলিভারি বয় আসমা বেগম কে দেখে হাচকিয়ে যায়। তার ধ্যান ভাঙতেই বলল -' হু? '
আসমা বেগম আবারো বললেন -' কাকে চাই? '
-' পার্সেল ছিলো এই ঠিকানায় '
আসমা বেগম রিদিতার দিকে তাকিয়ে প্রশ্নসুচক দৃষ্টিতে চাইলো। রিদিতা এগিয়ে এসে পার্সেল টি-কে দেখলো তো একবার ডেলিভারি বয় কে। ছেলেটির দিকে রিদিতা চাইতেই সে কেঁশে উঠলো।
-' কিসের পার্সেল? আমি তো অর্ডার করি নি?।'
-' জানি না ম্যাম বলল যে এ ঠিকানায় পাঠাতে '
-' কে বলেছে? '
-' সরি ম্যাম ইটস আউট অফ আওয়ার পলিসি '
-' তাহলে এই পার্সেল একসেপ্ট করাও আগেইনস্ট অফ আওয়ার পলিসি! '
ডেলিভারি বয় আমতা আমতা করে বলল -' ম্য.ম্যাম! ইউ হেভ টু টেক দিস নাহলে আমার চাকরি চলে যাবে। '
-' যাওয়াই উচিত! উল্টা পাল্টা পার্সেল নেন কেনো আপনারা? যদি বেশি কিছু বলে বলবেন যে আমি রিসিভ করতে চাইনি '
-' ম্যাম প্লিজ রিসিভ করুন নাহলে আমার জব চলে যাবে।আমার বাসায় অসুস্থ্য মা আছে তার চিকিৎসা করাতে পারবো না চাকরি চলে গেলে। '
আসমা বেগম পরিস্থিতি বুঝে বললেন -' বাবা দেখো এভাবে অজানা কারো জিনিস তো নিতে পারি না তুমি বরং ফেরত নিয়ে যাও বুঝতেই পারছো আমাদের দায়বদ্ধতা আছে। '
-' আন্টি আপনি তো আমার মায়ের মতো আমার প্রতি একটু দয়া করুন। '
ডেলিভারি বয়ের কান্না দেখে আসমা বেগমের মন নরম হলো। এখন চলে যখন এসেছে না নিয়েও তো উপায় নেই। রিদিতার সেদিকে ভ্রুক্ষেপহীন। সে ভ্রু কুচকে ডেলিভারি বয় কে পর্যবেক্ষন করায় মগ্ন। ডেলিভারি বয়ের কাজ করলেও দেখে মনে হয় কোনো বংশিয় ঘরের ছেলে৷
-' রিদি! কি করবি কর নাহলে এক কাজ কর আমার ব্যাগ থেকে ওকে এই পার্সেলের টাকা দিয়ে দে। '
-' মা আমি এটা রাখবোই না '
-' এখন এসে যখন পড়েছে না নিয়ে উপায় নেই তুই টাকা দিয়ে দে '
ডেলিভারি বয় তৎক্ষণাৎ বলে উঠলো -' নো ম্যাম ইটস অলরেডি পেইড '
-' যাই হোক বাবা আমরা বিনে পয়সাতে নিবো না '
ডেলিভারি বয় বুঝতে পারলো মা মেয়ের সাথে পারবে না। তাই আত্নসমর্পণ অবলম্বন করলো।
-' যা আপনাদের ইচ্ছা '
রিদিতা এক প্রকার বাধ্য হয়েই ব্যাগ থেকে টাকা বের করে ডেলিভারি বয় কে দেয়। পার্সেলটি রিসিভ করে রুমে নিয়ে যায়৷
-' থ্যাঙ্কস ম্যাম! '
.
ডেলিভারি বয় বিল্ডিং থেকে বেরিয়ে যেনো হাফ ছেড়ে বাঁচলো। সে আকাশের দিকে চেয়ে বলল
-' এভরি থিং ইজ ফেয়্যার ইন লাভ এন্ড ওয়ার ইজন্ট ইট! এখন করবো তো করবো কি করবো বলো কাঙ্খিত কিছু পাওয়ার জন্য মাঝে মাঝে যদি একটু আধটু ছল করি খুব কি ক্ষতি? একটু নাহয় বলেছি আল্লাহ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড না? '
কথা শেষে দুই চোখের পলক ঝপকালো আকাশ পানে চেয়ে। যেনো সৃষ্টিকর্তার সাথে কোনো কঠিন চুক্তি হয়েছে তার সেই চুক্তির প্রথম ধাপ পূরণ করতে পেরে সে সন্তুষ্ট!
রিদিতাদের বাড়ি থেকে বেশ কিছুটা দুরে এসে মাথা থেকে ক্যাপ টা ছুড়ে ফেলল। হাত দিয়ে চুল সেট করে নিলো। মুখের মাস্ক খুলে পকেটে পুরলো। চোখের সানগ্লাস সরাতেই তার নীল রঙা সমুদ্রের মতো গভীর আখিযুগল দেখা গেলো৷ ঠোঁটে তার তৃপ্তির হাসি।
সে নিরলস ভাবে রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছে। মন মেজাজ তার বেশ ফুরফুরে। পথিমধ্যে কিছু পথশিশুদের দেখা পেতেই সবাই কে ডাকলো। সবার হাতে রিদিতার মায়ের দেয়া টাকা টা বিলিয়ে দিলো।
-' যা আমার তরফ থেকে আজ তোদের পার্টি! '
-
রিদিতা থম মেরে বসে আছে তার রুমে। পার্সেলের জন্য দেরি হয়ে যাওয়ায় সে আর টিউশনে গেলো না। এই পার্সেল প্রেরক কে নিয়ে তার বেশ কৌতুহল! ভার্সিটিতে যাওয়ার পর থেকেই এমন অদ্ভুত কান্ড ঘটছে। কখনো পার্সেল, কখনো চিরকুট আবার ব্যাগের মধ্যে কখনো গিফট জাদুর মতো পাওয়া যাচ্ছে।
রিদিতার মনে পড়লো আগেও এমন একটা পার্সেল এসেছিলো। আলমারি থেকে পূর্বের পাঠানো পার্সেল টাও বের করলো। নতুনটার সাথে এটাও খুলে দেখা যাক এ দুটোর মধ্যে কি এমন আছে।
রিদিতা নতুন পার্সেল টা খুলতেই বিস্ময়ে তার চোখ বেরিয়ে আসার উপক্রোম।
তার চুরি হয়ে যাওয়া ব্যাগ, ডায়েরি ও মোবাইল ও তার প্রয়োজনীয় বই যা কাঁচা বেলী ফুল দিয়ে আচ্ছাদিতো করা ছিলো৷ সাথে একটা চিঠিও পেলো। সে খাম থেকে চিঠি টা বের করে পড়তে লাগলো
প্রিয় " অঙ্গনা "
" দুঃখিত! ও তোমার একান্ত ক্ষমাপ্রার্থী।আমি তোমার সুরক্ষা নিশ্চিত করতে পারি নি। বিপদের মধ্যে তোমার ঢাল হতে পারিনি। নিজের উপর ভিষন ক্ষোভ জমেছে৷তোমার ভীত সন্ত্রস্ত মুখ টা মনে পড়লেই মন চায় মাতাল টারে আরো কয়েকটা চড় থাপ্পড় দেই৷জানি যা হয়েছে তাতে তোমার ভিষন মন খারাপ। তবে তোমার মন ভালো করতে কাঁচা বেলীর সুরভিত শুভবার্তা পাঠিয়েছি। শুনেছি কাচা বেলী তোমার খুব পছন্দের। জানি কাজটা অনুচিত করেছি তবুও হোক না কিছু অনিয়ম। সব সময় কি উচিত অনুচিত ভাবলে হবে? তোমার হয়তো বেশ কৌতুহল হচ্ছে কে আমি? হা হা হা! হওয়াটাই স্বাভাবিক। তবে জেনে রাখো মেয়ে আমি এমন এক আগুন্তক যার নাম অদ্ভুত যাযাবর "
ইতি
.......
রিদিতা চিঠি পরে তার কি বলা উচিত আর কি করা উচিত যেনো ঠাওড় করতে পারলো না। মস্তিষ্ক যেনো পাজেলড হয়ে আছে৷ এ-কে এমন ঢাল, তলোয়ার আর তার সাথেই বা কি সম্পর্ক ? হাতের চিঠিটা রেখে আগের পার্সেলটাও খুলল সে। তার মধ্যে মিলল একটা রুমাল, ভাঙা চুড়ি, আর একটা কাচ ভাঙা ঘড়ি। রিদিতার এই তিনটে জিনিস দেখে কিছু একটা মনে পড়লো। সে যেনো চমকে উঠলো। বুকের ভেতর যেনো সুক্ষ্ম সূচ ফোটার মতো যন্ত্রণা অনুভূত হলো তার।
ক্রমান্ন.......
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
—#আলিফা_তাসনিম_রিতা
শব্দসংখ্যা:২২০৩
অনুমতি বিনা অনুলিপন ও অনুকরণ কঠোরভাবে নিরুৎসাহিত করা হলো৷ তবে চাইলে শেয়ার করতে পারেন। আর মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু আর ডেলিভারি বয়-কে তো নিশ্চয়ই চিনতেই পেরেছেন। তবুও নাম টা বলে যাবেন। হ্যাপি রিডিং 🥰