#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
—#আলিফা_তাসনিম_রিতা
১১.
প্রাণবন্ত সকাল!চড়ুই ময়নার কলতান ও হিমেল বাতাস যেনো সকাল টা আরো প্রাণবন্ত করে তুলেছে৷ চৌধূরী ক্যাসকেডের বাড়ির পেছনের লনে ডাইনিং লাউঞ্জে সকালের ধোয়া উঠা কফির কাপে চুমুক দিচ্ছিলেন সাদা পাজামা পাঞ্জাবী পরিহিত মধ্যবয়সি শাহমীর চৌধুরী। শুভ্রব ও সানায়ার জনক। হাতে তার খবরের কাগজ। গম্ভীর মুখে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে।বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ। ব্যবসার কাজে বেশকিছুদিন দেশের বাহিরে ছিলেন শাহমীর চৌধুরী আজ সকালে দেশে ফিরলেন।
পাশের চেয়ারে সাবানা চৌধুরী হাদিসের বই হাতে নিয়ে হাই পাওয়ারের চশমা চোখে মনোযোগ দিয়ে পড়ছে। বেশ সম্ভ্রান্ত মহিলা। বয়স পচাত্তর তবে জৌলুশ এখনও বিদ্যমান। সকাল বেলা তিনি কুরআন নয়তো হাদিস পড়ে কাটান৷তার পাশের চেয়ারে বসেছেন সুচরিতা চৌধুরী। তিনি ব্রেডে বাটার লাগাতে ব্যস্ত!
-' সানা! মাই প্রিন্সেস তোমার ভাই কোথায় আসার পর থেকে
দেখছি না '
সানায়া ফুলদানিতে ফুল সাজাচ্ছিলো। বাবার কথায় মিষ্টি হাসি হেসে বলল -' ভাইয়া কাল রাতে অনেক দেরি করে ফিরেছে তাই ঘুমাচ্ছে '
-' আচ্ছা ঘুমাক! তবে মামনী তোমার পড়াশোনা কেমন চলছে? '
-' খুব ভালো বাবা '
-' ভালো রেজাল্ট হবে তো? '
-' অফকোর্স বাবা '
-' ফেইল করলেও সমস্যা নাই! '
সানায়া বাবার কথায় জোড়ে হেসে উঠলো। পাশ থেকে সুচরিতা চৌধুরী বলে উঠলো - ' হ্যা এভাবেই আশকারা দাও এমন বাবা জীবনে দেখি নি যে মেয়েকে ফেল করার উপদেশ দেয় '
-' আরে রেগে যাচ্ছো কেনো গিন্নি!বাচ্চাদের পড়াশোনা নিয়ে চাপ দিতে নেই ও ফেইল করুক কি পাশ কিছু যায় আসে না। ও কি শিক্ষা পাচ্ছে তাই মুখ্য। আর আমার মেয়ের উপর আমার আস্থা আছে সে তার বাবার মতোই ব্রেইন পেয়েছে পরীক্ষায় সে রেকর্ড করবেই '
-' তাই তো তার বাবা কেমিস্ট্রি তে দুই দুইবার ফেইল করে রেকর্ড করেছিলো '
সাবানা চৌধুরী বইয়ে মনোযোগ রেখেই শাহমীর চৌধুরী- কে উদ্দেশ্য করে বললেন। সুচরিতা ও সানায়া ফিক করে হেসে দিলো৷ শাহমীর চৌধুরী মায়ের কথায় বিষম খেলো যেনো।
-' ফেইলিওর ইজ দ্যা পিলার অফ সাকসেস আম্মা! আপনি আমায় আন্ডারস্টিমেট করবেন না '
-' না! আমি তো শুধু আমার নাতনিকে মনে করিয়ে দিলাম যে তার বাবার রেকর্ড করা রেজাল্ট কি ছিলো '
-' আম্মা! আপনি পুরোনো কথা কেনো তুলছেন '
শাহমীর চৌধুরী গম্ভীর হয়ে বলল। সুচরিতা কথায় একটু ফোড়ন কেটে বলল -' আপনি আচড়ি অন্যকে ধর্ম শেখায় '
শাহমীর চৌধুরীর কানে কথাটি গেলে সে সরু চোখ করে গম্ভীর স্বরে বলে -' কিছু বললে?'
-' বললাম যে চায়ে চিনি কম হয়েছে আরো চিনি দিতে হবে '
-' হুম সবাই মজা নিচ্ছো তোমরা '
-' নাহ! নাহ! আমার বাবা বেস্ট তাকে কেনো তোমরা পচাচ্ছো বলতো। '
সানায়া তার বাবা কে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। শাহমীর চৌধুরী মেয়ের হাতে চুমু দিয়ে বলল - ' এই তো আমার মা! তুই ই কেবল আমাকে বুঝিস। '
সবার কথার মাঝে ঘুম ঘুম চোখে কফি হাতে বাড়ির লনের ডাইনিং লাউঞ্জে এসে দাড়ালো শুভ্রব।
- ' গুড মর্ণিং এভরিওয়ান! বাবা কখন এলে '
- ' গুড মর্ণিং মাই সান! ভোরের দিকেই এসেছি তোমাদের সকল কে সারপ্রাইজ করতে '
- ' ফিলিং গুড টু সি ইউ! আই মিসড ইউ সো মাচ '
শুভ্রব তার বাবা কে জড়িয়ে ধরলো। শাহমীর চৌধুরীও ছেলে-কে বুকে আগলে নিলো। তাদের বাবা ছেলের বন্ধন বেশ দারুণ! তারা যেনো বাবা ছেলে কম বন্ধু বেশী।
-' মিস ইউ টু বেটা সিট '
শুভ্রব তার বাবার পাশো যেয়ে বসলো। সাবানা চৌধুরী শুভ্রব কে দেখা মাত্রই দুষ্টু হাসি দিয়ে জোড়ে জোড়ে একটি হাদিস পড়তে লাগলেন
-' যে ব্যক্তি বিবাহ করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল। এখন সে যেন বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে।”
— (বায়হাকি, শুআবুল ঈমান)
সাবানা চৌধুরী নাতির সাথে প্রায়শই বিয়ে নিয়ে এমন খুনসুটি করেন।শুভ্রব কফিতে সিপ নিয়ে হালকা হেসে তার দিদানের দিকে ফিরে বলল,,
- ' নিজের শতীনের জন্য তোমার এতো তাড়া দিদান!'
-' আমি আর কয়দিন বাঁচবো বলো নায়কসাহেব এবার তো আমার সতীন দেখার জন্য মন উৎসুক '
-' হবে হবে সব হবে দিদান এখনো মাস্টার্স ও শেষ করিনি।আমি তো ছোট মানুষ! এখন কি বিয়ে সাদি করার বয়স নাকি?'
-' তোমার দাদাজানের বিশ বছর বয়সে আমার সাথে বিয়ে হয়ছিলো। '
-' সে তো বহুকাল আগের কথা ডার্লিং। আর আমার তো তুমি আছোই বলো '
-' আমি তো বুড়ো হয়ে গেছি। আমি তো ঠিক করেছি আমার নায়কসাহেবের জন্য সুন্দর লাল টুকটুকে নাতবউ আনবো রাজি থাকলে বলো খোজ খবর করি।'
-' আমার সুন্দর কাউকে চাই না আমার শুধু একজনকেই চাই '
সানায়া আর শাহমীর চৌধুরী একে অপরের মুখের দিকে তাকালো। সুচরিতা চায়ের কাপে চা ঢালকে ঢালতে ছেলের কথায় মাথা তুলে চাইলেন। সাবানা চৌধুরীও বেশ অবাক হলো।
-' কাউকে পছন্দ নাকি? '
সুচরিতা হালকা হেসে মোলায়েম কন্ঠে জিজ্ঞেস করলেন। শুভ্রব কফির কাপ টা রেখে চেয়ার ছেড়ে উঠে দাড়ালো। দুই হাত টান টান করে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল - ' সময় মতো জানাবো। আপাদত এটুকুই। '
তারপর ড্রাইভার কে গাড়ি ক্লিন করতে বলে সে সোজা চলে গেলো বাড়ির ভিতরে। সবাই শুভ্রবের যাওয়ার পানে চেয়ে রইলো৷ শুভ্রবের কথা যেনো তাদের মাথার উপর দিয়ে গেলো। সে কি মজা করলো নাকি সিরিয়াস তা ঠাওর করা তাদের জন্য দুষ্কর মনে হলো।
-
জীবন কত অদ্ভুত হয় তাই না?যার আকাঙ্খা আমরা করি তা পূরণ হয় না আর যা অনাকাঙ্ক্ষিত তা ঘটে যায়। জীবনে যত যাই করি না কেনো যত পরিকল্পনা সাজাই না কেনো জীবন চলবে তো কেবল তাকদিরের নিয়মে। যা তোমার তাকদিরে আছে তা তুমি পাবেই আর যা নেই তা নেই। না পাওয়ার পেছনে ছুটতে ছুটতে যখন ক্লান্ত হয়ে বলি যে আমি যা চাই তা পাই না আল্লাহ কি আমার ডাক শুনেনা? তিনি শুনেন বলেই আমরা যে মরিচীকার পেছনে ছুটি তার হকিকত দেখান৷ আল্লাহ কুরআনে সব সময় সন্তুষ্ট থাকতে বলেছেন অতি সুখের আশা নয়।সন্তুষ্টিতেই শান্তি নিহিত!জীবনে আমরা যাই করি যত চেষ্টা করি না কেনো সবকিছু ধরে রাখতে আমরা পারি না। ধরে রাখার এখতিয়ারও আমাদের নেই আর তার প্রয়োজনও নেই কারণ অনুপম রায় বলেছেন সব পেলে নষ্ট জীবন।
তাই যাই ঘটুক হাসো, প্রাণখুলে বাঁচো আর নিজের ভাগের আনন্দ টুকু উপভোগ করো কারণ কাল কি হবে না হবে কেউ জানে না। কালকের কথা ভেবে আজ-কে হারিয়ো না। জীবনের প্রতিটি মুহুর্ত সুন্দর। বেঁচে থাকার আনন্দ কেবল মৃতপ্রায় মানুষেরাই বুঝে! তাই সবসময় আলহামদুলিল্লাহ বলো যে জীবন দিয়েছে তার শুকরিয়া করো কারণ তোমার জীবন দুনিয়ার কাছে দামি নাহলেও তোমার সৃষ্টিকর্তার কাছে দামি। সাহসি নয় দুঃসাহসি হও, কোমল নয় কঠোর হও, নত হয়ে নয় মাথা উঁচু করে চলো। কারো কাছে সহজলভ্য হয়ে মূল্যহীন না হয়ে নিজে দুষ্প্রাপ্য রত্নের মতো মূল্যবান হও। কারো উপর নির্ভর না করে নিজের উপর আত্নবিশ্বাসী হও!কারণ তুমি অনন্যা! তুমি তিলোত্তমা!
বাসে বসে কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে ডায়েরিতে লিখছিলো রিদিতা। পাশে রাহা বসে মোবাইল স্ক্রল করছিলো। আজকের আবহাওয়া তেমন উত্তপ্ত নয়। আকাশ মেঘলা হয়ে আছে রোদের প্রখরতাও কম৷ হালকা বাতাস বইছে আজ বৃষ্টিও হতে পারে৷ রিদিতা চোখ বুজে তাকে ছুয়ে যাওয়া সেই মৃদু মন্দ বাতাস অনুভব করছিলো।
-' এই আমার ব্যাগ! '
রাহার চিৎকারে ধরফরিয়ে উঠে রিদিতা৷ রাহা সিট থেকে দাড়িয়ে চেচাতে লাগলো৷
-' কি হয়েছে? '
রিদিতা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো৷ রাহা চিন্তিত ও কান্না মিশ্রিত কন্ঠে বলল -' এক চোর আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। '
-' সাবধানে রাখবি তো। ব্যাগের মধ্যে কি কি ছিলো? '
-' বই খাতা আর আমার ট্যাব ছিলো '
মন খারাপ করে বলে রাহা। রিদিতারও বেশ খারাপ লাগে রাহার জন্য। পাশ থেকে কন্ডাকটর বলে -' আপনে বসেন এক ভাই চোরের পিছনে পিছনে গেছে কতদুর আর যাইবো '
রাহা মেজাজ হারিয়ে বলল -' তামাশা করেন? আপনাদের নামে মামলা করা উচিত। কেমন বাস কন্ডাকটর আপনারা যাত্রীর জান মালের সেফটি দিতে পারেন না৷ জায়গা নেই এক রত্তি মানুষ উঠাতে থাকেন চোর ছেচড় কিছু দেখেন না '
-' আরে আপা আপনে আমাগো উপরে চিল্লান কেন আমরা কি চুরি করছি '
-' হতেও তো পারে সে আপনাদের লোক আজকাল কাউকে বিশ্বাস নেই '
-' রাহা মাথা গরম করিস না। নাম বাস থেকে আর চল থানায় যেয়ে জিটি করি '
রিদিতা রাহা কে শান্ত করে বলল। রাহা ড্রাইভার কে বাস থামাতে বলে গটগট করে নেমে গেলো। রিদিতা নামতে গেলে বাস কন্ডাকটর পিছু ডেকে বলে -' আপা ভাড়া? '
রাহা পেছন থেকে গর্জে বলে -' কিসের ভাড়া দিবো আপনাদের বাস থেকে ব্যাগ চুড়ি হয়েছে তাই ভাড়া কাটা '
-' মাইয়া না যেনো আগুন কিছু কইলেই ফায়ার। '
রিদিতা ব্যাগ থেকে টাকা বের করে কন্ডাকটরকে ভাড়া বুঝিয়ে দিলো। কন্ডাক্টরের উদ্দেশ্য দুঃখিত স্বরে বলল -' কিছু মনে করবেন না! '
বলে রিদিতাও নেমে গেলো বাস থেকে।
রাহা যাত্রী ছাউনির বেঞ্চে বসে রাগে কিড়মিড় করতে করতে বলল - চোর কে যদি হাতে পেতাম না ওর বাপের নাম ভুলিয়ে দিতাম। '
-' আচ্ছা রাগ কমা! এই ঠান্ডা পানি টা খা '
-' তুই আমার রাগ উঠাস না রিদি! '
তাদের কথার মাঝে কেউ একজন ডেকে উঠলো -' এক্সকিউজ মি!আপুরা! '
পিছে কারো শব্দে রিদিতা পিছু ফিরে চাইলো। রাহা মাথা তুলে চেয়ে ঝাঝালো স্বরে বলল -' কি চাই? '
-' আপনার ব্যাগ! আর চোর '
-' আমার ব্যাগ আপনার কাছে গেলো কি করে? কেমন চোরের চোর ভাবা যায়। এই ব্যাটা চুরি করতে লজ্জা করে না? আজ তোর একদিন কি আমার একদিন '
রাহা কোনো কিছু না শুনেই লোকটির হাত থেকে চোরের চুল টেনে ধরলো। রিদিতা রাহা কে থামিয়ে বলল -' রাহা! কি করছিস আগে তো শোন। '
-' তুই চুপ কর এদের মতো কয়েকটা কে জায়গা মতো সাইজ না করলে সুধরাবে না। অসভ্য, ইতর কাজ করে খেতে পারিস না চুরি করিস? '
রাহা চোর কে ইচ্ছেমতো ব্যাগ দিয়ে মারতে থাকে৷ চারিপাশের লোকজন এ দৃশ্য উপভোগ করছে। রিদিতা রাহার কান্ডে লজ্জায় মাথায় হাত দিয়ে স্টেশনের সিটে বসে পড়ে। লোকটিও বিস্মিত চোখে রাহার কান্ড দেখতে থাকে।
অতিরিক্ত ভীড় দেখে সেখানে পুলিশ চলে আসে। ঘটনাবলী শোনার পর চোর কে তারা গাড়িতে তুলে নিয়ে চলে যায়। রাহা যেনো চোর কে শায়েস্তা করতে পেরে বেশ খুশি৷
-' দেখলি এভাবে চ্যাঙদোলা করতে হয় '
-' হুম! যা মাস্তানি তুই দেখালি। বাপরে বাপ! সাধে কি বলি তুই টম বয় '
-' দে পানি দে '
রিদিতা রাহা কে পানি দিলো। রাহা তার মাথায় পানি ঢাললো। অতিরিক্ত রাগে তার মাথা গরম হয়ে গেছে। পাশ থেকে লোকটি বলে উঠলো -' মনে হয় না এতে রাগ কমবে আইস দিবো? '
-' নাহ!প্রয়োজন নেই তবে কে আপনি? আর ধন্যবাদ ব্যাগ টা উদ্ধার করার জন্য। '
রাহা শান্তকন্ঠে বলে উঠলো। লোকটি হালকা হেসে বলল -' আপনার অনেক রাগ যা বুঝলাম। তবে আমার পরিচয় টা দি আমি ইয়াসির রহমান ডিএমসিতে পড়ছি এমবিবিএস ফাইনাল ইয়ার। আপনি? '
-' আমি ফারিহা জামান রাহা সবাই রাহা বলেই ডাকে। ডিইউ তে পড়ছি ফার্স্ট ইয়ার '
-' আর আপনি মিস? '
ইয়াসির রিদিতা-কে উদ্দেশ্য করে বলল। রিদিতার অপরিচিত ছেলেদের সাথে কথা বলতে আড়ষ্টতা কাজ করে। রিদিতা কোনোরকম নম্রভাবে উত্তর দিলো -' রিদিতা '
পাশ থেকে রাহা বলে উঠে -' আমার ফ্রেন্ড ও। আর ও কথা কম বলে লাজুক তো '
-' হা হা! তবে আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। কোথাও বসি চলুন '
রিদিতা চোখের ইশারায় রাহা-কে নিষেধ করে। রাহা ইয়াসিরের উদ্দেশ্যে বলল -' নাহ! আসলে আমাদের ক্লাস আছে অন্য কোনোদিন। '
-' অবশ্যই ইফ ইউ ডোন্ট মাইন্ড রাহা আমরা কি ফেসবুকে অ্যাড হতে পারি? '
-' হুম! অবশ্যই! '
রাহা ইয়াসির কে তার ফেসবুক আইডি দিলো।
-' তাহলে আমরা আসি। আবার কখনো দেখা হবে '
-' নাইছ টু মিট উইথ বোথ অফ ইউ '
রাহা ও রিদিতা বিদায় নিলো। ভার্সিটির গেটে ঢুকে রিদিতা রাহাকে আটকে বলল -' কি রে অচেনা অজানা ছেলেকে আইডি দিয়ে দিলি! '
-' অপরিচিত কই কিছুক্ষণ আগেই তো পরিচিত হয়েছি আর ছেলেটি বলতে গেলে আমাদের ক্যাম্পাসেরই সো নো ওয়্যারি ডিয়ার। '
- ' হুম বুঝেছি '
-' যাহ! ক্লাসে যাহ আমিও গেলাম '
রাহা রিদিতার থেকে বিদায় নিয়ে তার ডিপার্টমেন্টের দিকে গেলো।রাহা সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ে। রাহা চলে যেতেই রিদিতা ঘড়ি দেখে তাড়াহুড়া করে ক্লাসে যাচ্ছিলো পথিমধ্যে কারো সাথে সজোড়ে সে ধাক্কা খেলো। ধাক্কা টা জোড়ে হওয়ায় রিদিতা ঘুরে যেয়ে পড়ে সাথে তার বই ডায়রি ও প্র্যাকটিক্যাল পেপারও পড়ে যায়৷
-' কি অবস্থা অন্ধ নাাকি দেখে চলতে পারেন না? '
বই খাতা তুলতে তুলতে বলছিলো। সামনে দাড়িয়ে থাকা মূর্তমান ব্যাক্তি ভ্রু-কুচকে ভারী কন্ঠে বলল -' আমি তো দেখেই হাটছিলাম। কানা তো আপনি? '
- ' কি বললেন....?
রিদিতা-কে কানা বলায় রিদিতা রেগে মেগে চাইতেই এক জোড়া নীলচোখ দেখতে পেলো। শুভ্রব কে দেখে সে রাগ নিবারন করে বলে
-' আ..আপনি? '
শুভ্রব রিদিতা-কে দেখে অবাক হয়ে বলে -' আরে আপনি? এই ক্যাম্পাসে? '
-' আমি তো এই ক্যাম্পাসেই পড়ি '
-' ওহ! আচ্ছা '
-' কোন ডিপার্টমেন্ট? '
-' Zoology '
- ' ওহ! তা কি নাম যেনো আপনার সেদিন জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম '
-' আরশিফা রিদিতা '
-' রি - দি -তা '
টেনে টেনে উচ্চারণ করলো নাম টা। -' তো মিস রিদিতা এখন কেমন আছেন? '
-' আলহামদুলিল্লাহ! '
-' আমি শুভ্রব '
-' জানি আমি আপনার পরিচয় '
রিদিতা হালকা হেসে জবাব দিলো। শুভ্রব মাথার পিছনে তার হাত নিয়ে হালকা হেসে বলল -' মেয়েরা অবশ্য আমার ঠিকুজি কুষ্ঠি আগেই জেনে যায় '
-' মোস্ট পপুলার হলে যা হয় '
শুভ্রব হালকা হাসলো। রিদিতা কিছু একটা ভেবে বলল -' ধন্যবাদ! '
-' কেনো? '
-' সেদিন নার্স কে আমার সাথে পাঠানোর জন্য '
-' মাই প্লেজার মিস! তবে ধন্যবাদ টন্যবাদ আমার পোষায় না আমার দায়িত্ব ছিলো আর আমি সে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো মেয়েকে ওই অবস্থায় তো আর ফেলে আসতে পারি না '
-' তবুও কজনই বা করে '
-' তো মিস. আসি আপনার তো ক্লাস টাইম পেরিয়ে যাচ্ছে '
রিদিতা ঘড়ি দেখে আৎকে উঠে -' হায়! আল্লাহ! আমি গেলাম নাহলে আজ খবর আছে '
রিদিতা শুভ্রবের কাছ থেকে বিদায় নিয়ে দৌড় লাগায় তার ক্লাসে। শুভ্রব সেদিকে চেয়ে হালকা হাসলো। সে পুরোটা সময় এমনভান করলো যেনো ক্যাম্পাসে রিদিতা-কে আগে কখনো দেখেনি। আজই সে প্রথম দেখেছে।
-
ক্লাস শেষে চার বান্ধবী ক্যান্টিনের টেবিলে বসে হাসাহাসি করছে৷ মুলত তারা রাহার সকালের ঘটনা নিয়ে হাসছে।
-' এই কাজ কেবল রাহার দাড়াই সম্ভব! '
-' আমি আবার অন্যায় দেখলে চুপ থাকি না এরজন্য আম্মু আমাকে বলে আমি নাকি উড়নচণ্ডী '
-' আন্টির দেয়া নাম টা সুটস ইউ রাহা '
অথৈ হাসতে হাসতে বলল। মিথিলা মাঝে ফোড়ন কেটে বলল,,
-' তবে ডাক্তার টা দেখতে কেমন রে? '
-' কেমন আবার হাত পা চোখ নাক কান ওয়ালা মানুষের মতো '
-' না আমি আবার ভাবলাম স্পেশাল কিছু মিছু যাকে চাইতেই ফেসবুক আইডি দিয়ে দিলি '
-' ভালো মানুষ আর আমার হেল্প করেছে তাই দিয়েছি '
-' ওওও আচ্ছা! '
অথৈ, মিথিলা, রিদিতা একসাথে একে অপরের দিকে চেয়ে একসাথে বলে উঠলো। রাহা তাদের প্রতিক্রিয়ায় কিছুটা বিব্রত হলো।
- তোরা শুরু টা করলি কি ভাই! চল চা খাই মাথা টা হ্যাঙ মেরে আছে।
রিদিতা বাঁকা হেসে রাহার কথার প্রতিউত্তরে বলল -'' মাথা হ্যাঙ মেরেছে না মন?'
-' বেয়াদপগুলা '
রাহা অথৈর কথায় রেগে মেগে উঠে হাটা দেয়।বাকিরাও তার পিছু ধরে।
-
মেঘলা মেঘলা আবহাওয়া মৃদু মন্দ বাতাস বেশ মনরোম পরিবেশ। আজ তেমন কোলাহলও নেই। চার বান্ধবী হাসি মজা করতে করতে টিএসসির চা-য়ের দোকানে এসে বসে। অথৈর চায়ের অর্ডার দিলো। ঠিক তখনই পাশ থেকে কয়েকজনের একসাথে গলা মিলিয়ে গান গাওয়ার শব্দ ভেসে আসলো
" Maine usky sheher ko chora
Usky gali main dil ko toda
Phir bhi seene me dhadkta hain Ye dil
Maine usey dil se nikala
Jo na karna tha kar dala
Phir bhi yaad usi ko
Karta hai dil
Yeh dil deawana
Dewana hai yeh dil "
শুভ্রব ও তার বন্ধুরা মিলে চায়ের দোকানের পাশে একত্রিত হয়ে গান গাইছিলো।চায়ের সাথে টা হিসেবে গান ভালো জমে সাথে মেঘলা আবহাওয়া কম্বিনেশন দারুণ। রিদিতার বেশ ভালো লাগছে চা খেতে খেতে ফ্রী-তে লাইভ গান শুনতে।
পাশ থেকে মিথিলা রিদিতা কে ডাকে -' দোস্ত! একটা জিনিস লক্ষ করেছিস শুভ্রব ভাইয়ের বন্ধু গুলাও নায়কের মতো দেখতে হ্যান্ডসাম হ্যান্ডসাম '
-' তুই কি চা গিলছিস না ছেলে? '
-' দুটোই! '
-' বেশমরম মেয়ে মানুষ '
-' আল্লাহ চোখ দিয়েছে সুন্দর জিনিস দেখার জন্য দেখছি শরমের কি আছে আমি কি কুনজর দিয়েছি নাকি '
-' নাহ!তোমার দৃষ্টি খুব পবিত্র! '
-' তুমি তো রস কসহীন মহিলা হুহ! '
মিথিলা রিদিতা-কে ভেঙিয়ে পাশ ফিরে অথৈ আর রাহার সাথে কথায় মনোযোগ দিলো। তবে রিদিতার মনোযোগ গানে। তার গান ভিশন ভালো লাগে। সে এদিক সেদিক চেয়ে আশপাশের দৃশ্য দেখছে আর গান শুনছে। এমন সময় তার মুঠোফোনটি নোটিফিকেশনের শব্দে টুঙ করে বেজে উঠলো। সে ফোন হাতে নিতেই দেখতে পায় আননৌন নাম্বার থেকে ম্যাসেজ এসেছে। সে ম্যাসেজ টা পড়তে লাগলো -
" চোখ তোমার কাজল রাঙা, চাহনি যার এলোমেলো
সে চোখেতে চোখ রেখে আমার ইহ জনম গেলো।
দৃষ্টির ধাধান্তরে খেলছো মায়ার মোহনজাল
করছো ছেড়খানি হচ্ছি পেরেশানি
একি আমার হলো কাল? "
রিদিতা টেক্সট পড়েই তেলে বেগুনে জ্বলে উঠলো। মনে মনে বলল
-" আহ্লাদ দেখলে বাঁচি না কত বড় অসভ্যের অসভ্য বদের হাড্ডি। কথা নেই বার্তা নেই হুট করে ম্যাসেজ দেয় বেয়াদপ! "
রিদিতা মুখটা বাংলার পাচের মতো করে উঠে দাড়ালো। তার মেজাজ টাই খারাপ হয়ে গেছে।
-' কি রে উঠে পড়লি যে '
-' ভালো লাগছে না বাড়ি যাবো '
-' এতো জলদি? '
-' হ্যা! মা ফোন করেছে '
রিদিতা রাগে গটগট করে নামতে যেয়ে এক পাথরের সাথে উষ্টা খেয়ে ধপাস করে নিচে পড়ে গেলো৷ আকস্মিক শব্দে সবাই ধরফরিয়ে উঠলো। শুভ্রব রা ওদের গান থামিয়ে উঠে দাড়ালো৷ রিদিতা ব্যথায় কাতরাতে লাগলো। ব্যথার থেকে তার লজ্জাটাই বোধহয় বেশী লাগছিলো। কতগুলো মানুষের সামনে মুখ থুবড়ে পড়লো। নিশ্চয়ই ওই শয়তান টার অভিশাপ লেগেছে ওরে বকতে বকতেই তো পড়েছে।
-' তুমি সব সময় এভাবে পড়ে যাও কেনো? যখন তোমাকে দেখি কোথাও না কোথাও পড়ে থাকো '
শুভ্রব দুই হাত বুকে ভাজ করে ভ্রু কুচকে গম্ভীর স্বরে বলল। রিদিতা ব্যথায় কুকাতে কুকাতে বলে-' পতঙ্গ লগ্নে জন্ম তো আমার তাই '
-' শরীরে বল নাই বেশি বেশি দেশী মুরগীর ঝোল খাবেন তাহলে বল পাবেন '
অথৈ রিদিতা কে কাতরাতে দেখে উপর থেকেই চিন্তিত স্বরে বলল
-' দোস্ত তুই পড়লি কি করে দেখে হাটবি তো '
রিদিতা রাগে কিড়মিড় করতে করতে বলল
-' আবার আছাড় খেয়ে দেখাবো কিভাবে পড়েছি এখন আমায় তোল '
-' তোমার ফ্রেন্ড? '
শুভ্রব অথৈকে ইশারা করে জিজ্ঞেস করলো।অথৈ মাথা নাড়িয়ে সম্মতি জানালো
-' হ্যা! '
-' বান্ধবীর খেয়াল রেখো তার তো আছাড় খাওয়া, ধাক্কা খাওয়ার বাতিক আছে এমন হলে কোনো সময় দেখবা গাড়ির নিচে সে পড়ে আছে। ফলমূল, শাক সবজি, হরলিক্স খাওয়াবা। '
শুভ্রবের কথাটা রিদিতার অপমানে লাগলো। সে কি বোঝাতে চাইলো রিদিতা খেতে পায় না। এতো অসহায় মনে হয়। কিভাবে তাকে নিয়ে মজা করছে হাহ্! পৃথিবীতে ভালো মানুষ নেই। কত ভালো মানুষ মনে হয়েছিলো আহা!আর এখন দেখো কিভাবে খোঁচা মারছে। ইচ্ছে করছে ইট ছুড়ে মারতে।
-' মিথিলা তুই আমায় তুলবি না ফালতু কথা শুনবি? '
রাগে চোখ মুখ খিচে বলল রিদিতা। মিথিলা রিদিতা কে তুলল। বেচারি পায়ে ভিষন ব্যথা পায়। পা টা পুরো মচকে গেছে তার।রিদিতাকে বেঞ্চে বসানো হলো। পানির বোতল দেয়া হলো। রিদিতা একঢোক পানি খেলো। পায়ের রগে টান খাওয়ায় সে ঠিকমতো দাড়াতেও পারছে না। শুভ্রবের বোধহয় মায়া লাগলো সে রিদিতার কাছে এলো।
-' হাঁটার সময় দেখে শুনে হাটতে হয়। দেখি পা দেখান আপনার '
শুভ্রব শান্ত স্বরে রিদিতার শিওরে বসতে বসতে বলল। রিদিতা তার থেকেও দ্বিগুণ তেজ নিয়ে প্রতিউত্তর করলো -' আমার পায়ে দেখার কি আছে? '
-' আপনার পা মচকে আছে তাই বললাম দেখি '
-' আপনি কি ডাক্তার? '
-' নাহ! তবে একটু আকটু মেরামত করতে জানি '
শুভ্রব রিদিতার পায়ে হাত দিয়ে বলল -' প্রথমে একটু ব্যথা লাগবে পড়ে ঠিক হয়ে যাবে সো রেডি? '
কথাটা বলেই শুভ্রব রিদিতার পা জোড়ে মোচড় দিতেই রিদিতা চিৎকার করে উঠলো।
- ' আপনার পা এখন ভেঙে গেছে আর নাড়াতে পারবেন না '
-' কিহ! '
রিদিতা লাফিয়ে উঠলো। রিদিতা আশ্চর্য হয়ে পায়ের দিকে চাইলো। সে তো কমফরটেবল ভাবে পা নাড়াতে পাড়ছে । যদিও হালকা রগে টান খেয়েছিলো।
কিন্তু আশেপাশে নজর বুলালে দেখা যায় বাকিরা এ দৃশ্যে যেনো বিস্মিত। সাদাফ ইমতিয়াজ হা করে চেয়ে আছে। মিথিলা, অথৈ, রাহা যেনো মূর্তি হয়ে দাড়িয়ে। এমন দৃশ্য তো সিনেমা-তে হয়। বাস্তবে যে হয় তারা যেনো নিজেদের বিশ্বাস করাতে পারছে না৷
রিদিতা শুভ্রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলল -' ধন্যবাদ! '
-' মাই প্লেজার! '
ক্রমশ......