ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 12

লেখক: আলিফা তাসনিম রিতা

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
—#আলিফা_তাসনিম_রিতা

১২ ও ১৩

“ ফাইন্না মা'আল উসরি ইউসরা "
ইন্না মা'আল উসরি ইউসরা "

অর্থ : সুতরাং, কষ্টের সাথে স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে।

যোহরের ওয়াক্ত মধ্যান্হের প্রহর। যোহরের নামাজ শেষে রিদিতা সুরা আল ইনশিরাহ এর কিছু আয়াত পাঠ করছিলো। সূরা আল ইনশিরাহ তার খুব প্রিয় সুরা! একটা সময় ছিলো যখন রিদিতা ভিষন ডিপ্রেশনে ছিলো। সূরা ইনশিরাহ তাকে সাহায্য করেছে সুস্থ্য হতে। কুরআন সকল সমস্যা র সমাধান! সালাত ও কুরআন রবের সাথে সংযোগের সুন্দর মাধ্যম। রবের সাথে সংযোগের সফর অদ্ভুত সুন্দর!

রিদিতা কুরআন বন্ধ করলো। সযত্নে তুলে রাখলো আলমারির উপরে। নামাজের খিমার খুলে জায়নামাজের সাথে গুছিয়ে রাখলো ওয়্যারড্রবে। ঘড়িতে বাজে প্রায় দুপুর আড়াই টা। ভার্সিটি থেকে এসে কোনো রকম গোসল করে নামাজ পড়ে নেয় নাহলে ওয়াক্ত চলে যাবে৷পায়ের ব্যথাটা অল্প আছে। বাড়ি এসে ব্যথানাশক স্প্রে করায় আগের থেকে স্বস্তি পাচ্ছে।

রিদিতা তাড়াহুড়া করে তার ব্যাগ গুছাচ্ছিলো। একটুপর তার টিউশনি আছে। ব্যাগের ভিতর ছাতা, কিছু টাকা ও কলম রাখলো। আলমারি থেকে নীল রঙের সালোয়ার কামিজ বের করে পরিধান করলো।আয়নার সামনে দাড়িয়ে চুল আঁচড়াতে আচড়াতে গুনগুন করছিলো। এমতাবস্থায় তার ফোনের নোটিফিকেশন " টুং " করে বেজে উঠলো। রিদিতা হাতের চিরুনি চুলে আটকে ফোন হাতে নিলো। তার পূর্বের প্রাণচঞ্চলতা যেনো মুহূর্তেই মিলিয়ে গেলো।

" রিদি!তোর মনে আছে আমার জন্মদিনে তুই এই সুন্দর উপহার টা দিয়েছিলি। দুই বেস্ট ফ্রেন্ড হাস্যজ্বল মেয়েটা আমি আর চুপচাপ থাকা টা তুই। আমরা যদি আবার সেইদিন গুলো ফিরে পেতাম! "

— মালিহা

রিদিতার চোখ ছলছল করে উঠলো। সে ছবিটার দিকে নিষ্পলক চেয়ে রইলো। কিছু পূর্বের স্মৃতি যেনো চোখের সামনে ভেসে উঠলো।

.

মালিহার জন্মদিন!রিদিতা তার মাটির ব্যাঙ্কের জমানো কিছু টাকা বের করলো মালিহা কে সুন্দর একটা উপহার দিবে৷ মালিহা তাকে কতকিছু দেয় অথচ সে দিতে পারে না। তাই সে একটু একটু করে জমিয়েছে বেশ কিছু উপহার দেয়ার জন্য। স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি এসে রিদিতা গোসল করে নিলো। দুপুরে কোনো মতো খেয়ে কোচিং এর উদ্দেশ্য রওনা হলো। আজ মালিহা স্কুলে যায় নি কোচিংয়েও আসে নি। রিদিতার জন্যই ভালো হয়েছে নাহলে সারপ্রাইজ মাটি হয়ে যেতো।

কোচিং-এর পাশে নাইনটি নাইনের শপ! রিদিতা ভাবলো এখানে দেখা যাক কি কি আছে। নাইনটি নাইন গিফট কর্ণার ছোট একটি দোকানে নানা রকমের উপহার সামগ্রী। রিদিতা এতো এতো আইটেমের ভিতরে পাজেলড হয়ে গেলো কোনটা নিবে৷ সে পুরো দোকান ঘুরে ঘুরে দেখতে লাগলো। তার চোখ যেয়ে থমকালো একটা শো-পিছ এর উপর। শো-পিছের ডিজাইন টা বেশ ইউনিক ছিলো। দুই বান্ধু দোলনায় দুলছে মুখে তাদের আনন্দের হাসি। রিদিতার খুব পছন্দ হলো।

-“ এক্সকিউজ মি! "

রিদিতা দোকানের সেলসম্যান কে ডাকলো। সেলস ম্যান তার সামনে এলো। বিনয়ের সাথে বলল -“ হাও ক্যান আই হেল্প ইউ ম্যাম? "

-“ আই ওয়ান্ট টু বাই দিজ "

-“ ওহ! শিওর ম্যাম। আমি কাউন্টারে পাঠিয়ে দিচ্ছি আপনি বিল টা দিয়ে দিবেন "

-“ ওকেহ! "

রিদিতা বিল পে করে বেরিয়ে গেলো। বাড়ি ফিরে দ্রুত তৈরী হতে লাগলো।এই পর্যন্ত মালিহা হাজারবার কল করেছে। তাই রিদিতা কোনো রকম তৈরী হয়ে চলে গেলো।

রিদিতাদের বাড়ি থেকে কিছুটা দুরে মালিহাদের বাড়ি। মালিহাদের বাড়ি টা এলাকাতে বেশ বিখ্যাত। পুরো এড়িয়াতে এমন বাড়ি আর নেই। বিশাল বাগানের মাঝে দোতলা বাড়ি। বাড়ি জুড়ে লাইটিং, বাহিরে প্যান্ডেল সাজানো, গান চলছে ও নানা রকম মানুষের ভীড়।

রিদিতা কে গেটের কাছে দেখে এগিয়ে এলো মালিহার বাবা। রিদিতা মালিহার বাবা কে সালাম দিলো

-“ আসসালামু আলাইকুম আঙ্কেল! ”

-“ ওয়ালাইকুম আসসালাম মা। যাও ভেতরে যাও মালিহা ভেতরে আছে"

-“ জি "

রিদিতা চলার পথে কারো সাথে ধাক্কা খেয়ে পড়লো। হাতের গিফট টা ছুটে পড়লো কিছুটা দুরে। রিদিতার বেশ রাগ হলো। সামনের ব্যাক্তি রিদিতা কে তোলার জন্য হাত বাড়িয়ে দিলো।

-“ আই এম সরি আসলে খেয়াল করি নি "

রিদিতা মনে মনে তো খুব রাগলো তবে মুখে কিছু বলতে পারলো না।

-“ ইটস ওকে "

রিদিতা তার উপহার টি চারপাশে খুজতে লাগলো যা গিয়ে পড়লো টেবিলের নিচে। সামনের ব্যাক্তিটি তা দেখে গিফট টি তুলে আনলো।

-“ এই যে আপনার গিফট। আমি সরি হ্যা কিছু মনে করবেন না। "

-“ না না সমস্যা নেই "

রিদিতা তার হাত থেকে গিফট টা নিয়ে ছুট লাগালে ভেতরে। অপরিচিত ছেলেদের সাথে রিদিতা কথা বলতে ভিষন অপ্রস্তুত ফিল করে। সে তার ব্যাচমেট ছেলেদের সাথেও কথা বলে না প্রয়োজন ছাড়া।

মালিহা নিজের রুমে তৈরী হচ্ছিলো। তার সাজ সজ্জা প্রায় শেষ। রিদিতা ঢুকতেই সে এক লাফে তাকে জড়িয়ে ধরলো। রিদিতা মালিহা কে জড়িয়ে ধরে বলল -“ জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা দোস্ত! "
এই এতো দেরি করলি কেনো বদ মেয়ে "

-“ তোর জন্য গিফট খুজতে খুজতে দেরি হলো "

-“ গিফট এনেছিস? কি দেখা তো "

রিদিতা মালিহার হাতে দিলো। মালিহা খুশি মনে উপহার খুলতে লাগলো। উপহার খুলতেই মালিহার মুখের হাসি যেনো মিলিয়ে গেলো।মালিহা তা রিদিতা কে বুঝতে দিলো না।

-“ কি রে পছন্দ হয়েছে? খুব ইউনিক না? তুই আর আমি "

-“ হ্যা হয়েছে দোস্ত অনেক সুন্দর। ”

মুখে বলল মন থেকে বোধহয় না।

-“ জানিস তেমন কোনো গিফট ই পছন্দ হচ্ছিলো না। সব কমন জিনিস। এটা দেখতেই মনে ধরলো।

-“ হুম! "

মালিহা ও রিদিতার কথার মাঝে মালিহার আরো কিছু বন্ধু এলো। তাদের হাতে বেশ বড় বড় উপহার। তারা মালিহা কে উইশ করলো। তাদের আনা উপহার মালিহার হাতে দিলো। মালিহা রিদিতার দেয়া উপহার টা টেবিলে ছুড়ে ফেলল। আর তার বন্ধুদের আনা বড় বড় গিফট পেয়ে সে আনন্দে আত্নহারা হয়ে গেলো। রিদিতা কিছু একটা অনুভব করেও করলো না। তার অন্যরকম লাগলো নিজেকে কিছুটা ছোট লাগলো। তবুও মুখে হাসি নিয়ে সবার সাথে কথা বলল।এ কথা ঠিক যে মালিহার বাকি বন্ধুদের স্টেটাস ও বংশমর্যাদা তার থেকে বহুগুণ উপরে৷ মালিহা কোনোদিন বুঝতে দেয়নি তবে কখনো কখনো রিদিতাকে তার অবস্থান দেখাতেও ভুলে নি৷ রিদিতা সেদিন তার উপহারের দিকে চেয়েছিলো যে অযত্নে অবহেলায় টেবিলে পড়ে আছে।

" উপহার উপহার ই হয় ছোট হোক কি বড়! উপহার দাতার আন্তরিকতা ও ভালোবাসা টাই মুখ্য "

রিদিতা দীর্ঘশ্বাস ছাড়লো কিছু কিছু ক্ষেত্রে সে বেশ কঠোর। সে কি বন্ধু হিসবে খুব খারাপ না মানুষ হিসেবে নিজেকেই নিজে প্রশ্ন করলো।

-“ রিদিইই! "

সোফার রুম থেকে আসমা বেগমের ডাক পড়লো। রিদিতা ফোন রেখে মায়ের ডাকে সোফা রুমে গেলো। আসমা বেগম রিদিতার জামা সেলাই করছিলো। জামা টা একটু লুস হচ্ছিলো সেটাই তিনি ঠিক করছিলেন৷ কিন্তু চশমা না পড়ায় চোখ ব্যথা করছিলো৷

-“ মা ডেকেছিলে? "

-“ হ্যা রে মা! একটু চশমা টা আন তো "

-“ হুম "

রিদিতা তার মায়ের রুমে গেলো। সোকেসের ড্রয়ার খুলল৷ কিছু পুরোনো কাগজ ও চশমার বক্স পড়ে ছিলো। চশমার বক্স টা নিতেই তার চোখ পড়লো পুরোনো একটা ছবির উপর। তিনজন নারীর ছবি নব্বই দশকের। রিদিতার বেশ ভালো লাগলো। তার মা-কে কত মিষ্টি লাগছিলো৷ সে দুইজন কে চিনতে পারলো।একটি তার মা ও অন্যজন তার ছোট খালামনি কিন্তু তারপাশের জন কে রিদিতা চিনলো না।তবে রিদিতা নিজের সাথে কিছুটা মিল পেলো।তার কৌতুহল হলো। তাই ছবিটি ও চশমার বক্স নিয়ে তার মায়ের কাছে গেলো।

-“ মা দেখো কি পেয়েছি। "

-“ কি পেয়েছিস? "

-“ তোমার ছবি। তুমি আগের মতো সাজনা কেনো? "

আসমা বেগম ভ্রুকুচকে চাইলেন৷ -“ তুই আবার কোন ছবি পেলি রে মা? "

-“ এই যে তিনজন সুন্দরী নারীর তবে মা এই তৃতীয়জন কে? "

আসমা বেগম চকিতে চাইলেন।তিনি খপ করে রিদিতার হাত থেকে ছবিটি কেড়ে নিলেন৷ মায়ের এমন আচরণে রিদিতা বিস্মিত হলো৷ সে কিঞ্চিৎ রেগে বলল -“ এতো ঘাটাঘাটি করিস কেনো? হাত পা শান্তি তে থাকে না? "

-“ রাগ করো কেনো? আমি তো এমনি জিজ্ঞেস করেছি। বলো না তিনি কে? তোমরা তো দুই বোন তাহলে উনি কে? "

-“ উনি... "

আসমা বেগম ঘামতে লাগলেন৷ কি বলবেন কি বলবেন না ভেবে উঠতে পারছে না। নিজেকে কিছুটা ধাতস্থ করে বললেন -“ তোর বড় আন্টি! "

-“ তোমার বড় বোনও ছিল? সে কোথায় এখন? "

-“ জানি না! "

-“ মানে? "

-“ আহ্! এতো প্রশ্ন কিসের তোমার। টিউশনি নেই? "

-“ আছে তো "

-“ খেয়েছিস? "

-“ নাহ! "

-" খেয়ে যা। "

রিদিতার কেমন একটা লাগলো। বড় আন্টি হলে এমন প্রকিক্রিয়া করার কারণ কি? একদিন নানুকে জিজ্ঞেস করতে হবে৷ মনে মনে বিরবির করে রিদিতা ডাইনিং টেবিলে গেলো৷ অল্প ভাত ও তরকারি নিলো৷ তরকারি বলতে শুধু আলু ও ঝোল। সে মাছ খায়না সবজিও না৷ আসমা বেগম সেলাই কাজে মনোযোগ রেখেই বলল

-“ সবজি আর মাছ তো অখাদ্য তাই দুই ভাই বোনের মুখে রোচে না "

-“ মা সময় নেই দ্রুত যেতে হবে "

-“ আগে খেয়াল থাকে না। "

-“ রাগ করো কেনো ফুলমতি! "

-“ থাপড়ে কান লাল করবো উপন্যাস পড়ে পড়ে মাথা টা গেছে "

-“ তোমরা সাহিত্যের কি বোঝ বলতো? "

-“ কথা কম বলে খেয়ে বিদায় হ "

আসমা বেগমকে খেপাতে রিদিতার ভালোই লাগে। জানে মা বাড়তি কথা পছন্দ করে না। তাই ইচ্ছে করেই বলে।

-

চৌধুরী ক্যাসকেড এর বাহিরে বিশাল এক ট্রাক দাড়িয়ে আছে। কিছু লোক কে অন্দর থেকে মালামাল বের করতে দেখা যাচ্ছে। সুচরিতা কোমড়ে হাত দিয়ে রাগি চোখে শাহমীর চৌধুরী কে দেখছেন। পাশে শুভ্রব সোফায় আরাম করে হেলান দিয়ে গেমস খেলছে।তার আশেপাশে যে বাবা মায়ের মধ্যে নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়ার মতো ফাটাফাটি হয়ে যাচ্ছে তার ইয়ত্তা নেই। সানায়া কোণায় দাঁড়িয়ে নখ কামড়ে চুপচাপ ঘটনা পরিলক্ষন করছে।

-“ তোমার জন্য ছেলে মেয়ে দুটো বহু বার বেড়েছে। "

সুচরিতা কোমড়ে হাত দিয়ে নারাজ হয়ে বলল। সানায়া মায়ের কথায় বিরক্ত হয়ে বলল -“ আমি আবার কি করলাম "

-“ চুপ! বড়দের মুখে মুখে কথা বলো! তোমার মেয়েকে দেখেছো কেমন তর্ক করে আজকাল। তোমার দোষ! "

শাহমীর চৌধুরী সানায়া কে চোখের ইশারায় শান্ত হতে বলে, সুচরিতার দিকে ফিরে বলল -“ হঠাৎ উসাইনবোল্ডের বেগে তেজ দেখাচ্ছো কেনো? ছেলে মেয়ে বড় হয়েছে না। এ বয়সে বাপ মা ঝগড়া করছে দেখতে কেমন লাগে? "

-“ জিজ্ঞেস করো জিনিস পত্র নিয়ে কোথায় যাচ্ছে? "

শাহমীর চৌধুরী কফি মগে সিপ নিয়ে টেবিলে রাখলো। ভেজা গলায় বলল -“ তুমিই তো পারো.. "

সুচরিতা চোখ গরম করে তাকালো। মা ছেলের মনো মালিন্য চলছে তাই সে ছেলেকে সরাসরি প্রশ্ন করছে না। শাহমীর চৌধুরী অসহায় মানুষ পড়েছে মা ছেলের যাতাকলে। শাহমীর চৌধুরী অবশ্য জানে তবুও বউয়ের মন রাখতে শুভ্রব কে জিজ্ঞেস করলো -“ কোথায় যাচ্ছিস? "

-“ ব্যাচলর ফ্ল্যাটে "

শুভ্রব গেম খেলতে খেলতে নির্লিপ্তভাবে বলল। সুচরিতা গমগমে স্বরে বলল -“ কেনো? "

-“ ওহ কাম অন মা! সামনে আমার পরীক্ষা আমায় কনসেন্ট্রেট করতে হবে তাই একটু নিরিবিলি থাকতে চাইছি। "

শাহমীর চৌধুরী সহাস্যে বলল -“ এ তো ভালো। আমিও ভার্সিটি লাইফে এমন হুটহাট বাড়ি ছেড়ে দিতাম। ব্যাপারটায় একটা ফ্রেঞ্চাইজি কাজ করে তাই না মাই সন। গুড! "

- " কিসের ভালো "

সুচরিতা ধমকে উঠলো। শাহমীর চৌধুরী আমতা আমতা করে বলল

-“ ছেলে বড় হয়েছে নিজের সিদ্ধান্ত সে নিজে নিতেই পারে। শহরেই তো আছে একা থাকতে চাচ্ছে থাকুক না একটু নিরিবিলি ওরও তো একটা প্রাইভেসি আছে। "

-“ ছেলে মেয়ে দুটো কে তুমিই এমন বানিয়েছো

সুচরিতার ঝাঝালো কন্ঠে বলল। শাহমীর চৌধুরী সাধারণ ভাবে বলল

-“ তো তুমি করছিলে? "

-“ আমি আমেরিকা যেয়ে বসে ছিলাম। "

সুচরিতা মেজাজ খারাপ হয়ে যায় শাহমীর চৌধুরীর এমন বেআক্কেলে কথায়।

-“ যা খুশি করো! বাপ ছেলে মিলে। "

শুভ্রব ফোন রেখে উঠে দাড়ালো।সুচরিতার গলা জড়িয়ে ধরলো। আদুরে স্বরে বলল -“ তুমি কি জানো মা রাগলে তোমায় কত সুন্দর লাগে?বাবা কখনো বলেছে কি? "

-“ ফাজলামো করিস?"

শুভ্রবের পিঠে চাপড় মারলো

-“ আলাদা ফ্ল্যাটে থাকার কি দরকার তুই তো বাড়িতেই প্রিপারেশন নিতে পারিস "

-“ আই নিড স্পেস মা! "

শুভ্রবের শান্ত উত্তর। সুচরিতা চোখের পানি মুছে বলল -“ হ্যা বড় হয়েছিস এখন তো স্পেস চাইবি বাবা মা তো এখন বিরক্ত লাগবেই "

শুভ্রব সুচরিতা কে সোফায় বসালো।মায়ের চোখের পানি মুছে দিয়ে মাথায় চুমু দিলো। মায়ের পায়ের কাছে শান্ত বাচ্চাটির মতো বসলো।

-“ মাই বিলাভড মাদার! বাঙালি মায়েদের মতো এতো আবেগী কেনো হচ্ছো৷ আমি এই শহরেই তো আছি। একটু নিজের মতো থাকতে চাইছি। কয়েকটা দিনই তো "

ছেলের ভালোবাসায় মন টা একটু গলল তার। শুভ্রবের কান টেনে বলল

-“ মাকে বোকা বানাতে তে খুব তো জানিস ফাজিল ছেলে। "

শাহমীর চৌধুরী মনে মনে বিরবির করলো -“ তুমি তো বোকাই "

সুচরিতা শাহমীর চৌধুরীর কথা টা শুনে ফেলল। তেড়ে বলল- " কি বললে "

-“ না কিছু না।

বলেই বোকা হাসলো আর হাফ ছেড়ে মনে মনে বলল - " যাক শোনেনি!"

সানায়া পাশ হাসি চেপে বলল -“ আমি কিন্তু শুনেছি! "

শাহমীর চৌধুরী মুখ কাচুমাচু করে বলল -“ প্রিন্সেস কিপ ইট সিক্রেট! "

তারপর সুচরিতার দিকে ফিরলো।নম্র স্বরে বোঝাতে লাগলো

-" আহা এবার তো অনুমতি দাও বেগম। আমরা বাবা মা যদি বাচ্চাদের না বুঝি ওরা আমাদের কি করে বুঝবে? ওদের তো শিখতে হবে জীবন সংগ্রাম।"

সুচরিতা কিছুক্ষণ নিরবতা বজায় রাখলো। কিছুক্ষন ভাবলো৷ তারপর শুভ্রবের মাথায় হাত রেখে বলল -“ ঠিক আছে যা। এখন সর খাবার প্যাক করতে বলেছি কতদুর করলো হীরা আম্মা দেখে আসি। "

বলতে বলতে রান্নাঘরে চলে গেলো সুচরিতা। শুভ্রব মায়ের রাগ ভাঙিয়ে শান্তির শ্বাস নিলো৷ শাহমীর চৌধুরী শুভ্রবের চোখে চেয়ে হালকা হেসে বলল

-“ কিপ ইট আপ মাই সন! মেয়ে টা কে বলো তো? "

-“ ওহ কাম অন ডেড! "

-“ তোমার বাপ হই আমি বেটা। "

শুভ্রব হালকা হাসলো। -“ কিপ ইট সিক্রেট বাবা! "

শাহমীর চৌধুরী জোড়ে জোড়ে হাসলো -" হা হা হা! বাপ কা বেটা। একদম আমার উপর গিয়েছো। "

-

সন্ধ্যার প্রায় সাড়ে সাতটা কি আটটা বাজে। রিদিতা সিনাতদের বাড়ির সামনে বেশকিছুক্ষন যাবৎ দাড়িয়ে আছে। সিনাত রিদিতার ছাত্রী। রিদিতা কলিং বেল দিচ্ছে অথচ ক্রমাগত কেউ দরজা খুলছে না।ভেতর থেকে শব্দ আসছে তবুও খুলছে না। রিদিতা তার মুঠোফোন টি বের করে সিনাতের মায়ের নাম্বারে ডায়েল করলো। দুই, তিনবার বাজার পর সে ধরলো।জানালো তারা বাড়ি নেই। রিদিতার অবাক লাগলো —

-“ আন্টি আমি তো দরজার বাহির থেকে আপনার শব্দ শুনতে পাচ্ছি। "

মহিলা রিদিতার কথায় থতমত খেয়ে বলল -“ ওহ! আমি ভাবছি তুমি আসবে না আর আমরাও বাহিরে যাবো তো। তবে এসে যখন পড়েছো আসো। "

সিনাতের মা দরজা খুলতেই রিদিতা ভেতরে ঢুকলো। মহিলা মুখ কালো করে রেখেছে কোনো কথা বলছে না। রিদিতা সিনাতের ঘরে চলে গেলো৷ সিনাত বেশ মেধাবী ছাত্রী। রিদিতা দেখলো সিনাত কাদছে।

-“ কি হয়েছে সিনাত? কাঁদছো কেনো? "

তখনই হন্তদন্ত হয়ে সিনাতের মা রুমে ঢুকলো৷ কপাল কুচকে বেজার মুখে বলল -“ রিদিতা তুমি আমার মেয়েকে পড়াও নি ঠিকমতো। কিছু পারে না। পরীক্ষায় কিছুই লিখতে পারে নি।তুমি আমার মেয়েকে কোনো অঙ্কও করাও নি। "

রিদিতা বাকরুদ্ধ হয়ে গেলো৷ সারাটা মাস সে সপ্তাহে সাতদিন পড়িয়েছে, দুই ঘন্টা করে বেশি সময় দিয়েছে এমন না যে গার্ডিয়ান এক্সট্রা পে করেছে। দিতো মাত্র পনেরোশ টাকা৷ রিদিতাদের পরিচিত ছিলো তাই সম্মানি নিয়ে সে তেমন কিছু বলেনি। সে বলেও না তার ইতস্তত লাগে৷ তবে মহিলার কথায় সে বিশাল আঘাত পায়৷

-“ আমি আপনার মেয়েকে কিছুই কি পড়াইনি আন্টি? "

-“ নাহ! পড়ালে কি আজ ভুল করে আসতো একটা অঙ্কও লিখতে পারে নি। "

রিদিতা সিনাতের দিকে ফিরলো। নিজেকে শান্ত করে সিনাত কে কোমল সুরে বলল -“ সিনাত পরীক্ষা ভালো হয় নি? "

-“ হয়েছে। আমি পরীক্ষার হলে ঘাবড়ে গেছিলাম আর একটা অঙ্ক ভুল করে ফেলেছি। "

-“ তোমার প্রশ্ন টা দেখি বাবা "

সিনাত প্রশ্ন টা রিদিতা কে দিলো সবকিছু সিনাত কে ধরলো। কি কিভাবে দিলো বাচ্চা টা সব বলল। হলে মিসের তাড়াহুড়ো কে ঘাবগে যেয়ে ছোট একটা ভুল করে। যে অঙ্কটি সে পারতো তা না দিয়ে সে অন্য টা দিতে যেয়ে প্যাচ লাগিয়ে ফেলে৷ রিদিতা মিষ্টি হেসে বলল

-“ এ আর এমন কি ভুল! পরীক্ষার হলে সবার সাথে এমন হয় "

সিনাতের মা তেড়ে আসার মতো করে বলল -“ কি পড়িয়েছো তুমি যে ও ভুল করলো ও ভুল কেনো করবে? "

রিদিতার বেশ অপমান লাগলো এ কেমন অকৃতজ্ঞ। সামান্য ভুলে সে সব ভুলে গেলো৷ রিদিতা এবার রাগ দমাতে পারলো না।

-“ শুনুন! আমি আপনার মেয়েকে কি পড়িয়েছি না পড়িয়েছি আপনি ভালো জানেন। পরীক্ষার হলে ভুল সবাই করে তার দায় আমার নয়। আমি টিচার আমার কাজ পড়ানো ওর হয়ে ওর হলে পরীক্ষা দিয়ে আসা নয়। আপনি এতো অকৃতজ্ঞ কেনো? আমি আপনার মেয়েকে আর পড়াবো না। আপনাদের জন্য আমি কত কত টিউশন ফিরিয়ে দিয়েছি। আপনার বাসায় কি এই পুরো বছর এসির হাওয়া খেতে এসেছি আমি? "

-“ কি অভদ্র তুমি! "

-“ ভদ্রতা জানি বলে আপনাকে কিছুই বলি নি। আপনারা হলেন অকৃতজ্ঞ!আমি আপনার মেয়ের গৃহশিক্ষক তার মানে এ নয় যে আমি কাজের লোক যে যা খুশি বলবেন মেনে নিবো। "

-“ মিস তুমি যেয়ো না। আমি ভালো করে পড়বো প্লিজ যেয়ো না। "

সিনাত কাঁদতে কাঁদতে বলল। রিদিতা বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে বলল -“ কাঁদে না মিস! ভালো করে পড়াশোনা কইরো। "

রিদিতা বাচ্চাটিকে আদর করে তার ব্যাগ নিয়ে বের হতে উদ্যত হতেই সিনাতের মা ডেকে বলে -“ তোমার বেতন নিয়ে যাও।"

— " অপমানের টাকার আমার কোনো প্রয়োজন নেই। "

রিদিতা বের হয়ে যায়। অনেক সহ্য করেছে সে। একটু কিছু হলেই পড়া বাদ দিয়ে দিতো যেই মেয়ের রেজাল্ট ভালো আসতো ওমনি আবার ডাকত। কিন্তু এবার আর না অনেক ছাড় দিয়েছে। পেয়েছে কি তাকে কলূর বলদ? যেখানে পরিশ্রমের মূল্য নেই সেখানে একমুহূর্তও না। কিছু কিছু গার্ডিয়ান যেনো টিউশন টিচারদের মানুষ মনে করে না।

-

রিদিতা সাড়া টা রাস্তা কাঁদতে কাঁদতে এলো। এতোটা অসহায় তার আর কখনো লাগে নি। মানুষ শুধু স্বার্থ বুঝে৷ বাড়ির গেটের সামনে এসো চোখ মুছলো। তবুও চেহারায় কান্না ছাপ স্পষ্ট!

কলিং বেল বাজাতেই আসমা বেগম দরজা খুলেন। রিদিতা মুখ লুকিয়ে রুমে যাচ্ছিলো। তবে আসমা বেগম ধরে ফেললেন। মায়ের বোধহয় এমনি হয় সন্তানের মনের কষ্টের হদিশ তারা সবার আগে টের পায়।

-“ চোখ মুখ তোর এমন কেনো? "

রিদিতা তার মা-কে ধরে কেঁদে দিলো। কাঁদতে কাঁদতে পুরো ঘটনা বলল। আসমা বেগম খুব রেগে যান।

-“ তুই খারাপ পড়াশ তো তিনি বারবার আসতো কেনো?বাচ্চা মানুষ ভুল করবে তার দায় টিচারের নয়৷ এবার আর যাবি না। অনেক দেখেছি।"

-“ আমাকে বেতন সেধেছে আনি নি তাও সেধেছে মাত্র সাতশ টাকা। কারণ মাসের মাঝে ছেড়ে এসেছি৷ "

-“ ওমা! গতমাসে তো তুই পুরো সপ্তাহ পড়ালি দুইঘন্টা সময় দিলি বিপদেও পড়লি। "

-“ আমি নাকি ওনার মেয়েকে পড়া-ই নি। "

-“ কেমন অকৃতজ্ঞের অকৃতজ্ঞ। মন খারাপ করিস না কেউ কারো হক মেরে পাড় পায় না। যা মুখ হাত ধুয়ে নে৷ "

রিদিতা কান্না মুছে নিজের রুমে চলে গেলো৷ আসমা বেগমের রাগ টগবগ করছে। আরেকবার আসুক মহিলা আচ্ছা করে ঝামা ঘষে দেবো।

.
.

রাতের প্রায় দশটা সাড়ে দশটা। অবকাশ বিল্ডিং এর সামনে নিকুঞ্জ ভিলা। চার তলা বিল্ডিংএর সামনে বিশাল ট্রাক এসে থামলো। শুভ্রব ট্রাক থেকে নামলো সাথে ছিলো দুজন হেল্পার। তারা সাহায্য করলো মালামাল উপরে তুলতে। তেমন কিছু না প্রয়োজনীয় আসবাব ও তার প্রাণ প্রিয় গিটার। এটা সে তার কাঁধে আগেই ঝুলিয়েছে। নিকুঞ্জ ভিলার চার তলার বড় ফ্ল্যাট টা সে ভাড়া নিয়েছে। অল্প আসবাব হওয়ায় বেশি সময় লাগলো না গুছাতে। নিজের জিনিস ঘুছিয়ে বারান্দায় যেয়ে দাড়ায় বাতাস খাওয়ার জন্য। শুভ্রবের বারান্দার ঠিক বরাবর অবকাশ বিল্ডিং এর তিনতলার বারান্দা।সে বারান্দায় ঝুলে আছে বাগান বিলাস ফুল। শুভ্রবের বারান্দায় দাড়ালে স্পষ্ট দেখা যায় সে কক্ষের ভেতরটা।

শুভ্রব ইলেকট্রিক ক্যাটলি থেকে গরম পানি ঢাললো। নেসক্যাফের ইন্সট্যান্ট কফির প্যাকেট ছিড়ে কফি মগে ঢাললো৷ চামচ দিয়ে নেড়ে ভালো করে মিক্স করলো। হালকা বাতাস, সিগ্ধ চাঁদ ও পাশের বারান্দা থেকে ভেসে আসা বেলী ফুলের ঘ্রাণ। শুভ্রব কফিতে সিপের পর সিপ নিচ্ছে আর তাকিয়ে আছে সামনের বাগান বিলাসওয়ালা বারান্দায় যার গ্রীলের ফাঁক থেকে দেখা যায় তার ব্যাক্তিগত বাগান বিলাসিনী কে। যে টেবিলে বসে বই পড়ছে।

ক্রমশ্য......…

শত সহস্র বছর পর ফিরে এলাম 😊কেমন হয়েছে জানাবেন কিন্তু

®আলিফা_তাসনিম_রিতা

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন