ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 13

লেখক: আলিফা তাসনিম রিতা

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
—#আলিফা_তাসনিম_রিতা

১৪.

ভোরের আলো ফুটতে শুরু করেছে ;চারিপাশে চড়ুই ও শ্যামার কুঞ্জন। শান্ত নিস্তব্ধ প্রকৃতির নির্মল হাওয়ায় তনু মন জুড়িয়ে প্রশান্তি তে ছেয়ে যায়। রিদিতা ফজর শেষে ছাদে এসে দাড়িয়েছে। হাতে তার ধোঁয়া উঠা কফির মগ। পড়নে টি-শার্ট,প্লাজু। লম্বা চুল গুলো ভোরের বাতাসে দুলছে। ছাঁদের কার্নিশের কাছে দাড়িয়ে অল্প অল্প সিপ নিচ্ছে আর প্রাণ ভরে প্রকৃতির স্নিগ্ধতা গায়ে মাখছে। ছাদে লাগানো মর্ণিং গ্লোরি ফুল গুলো খিলে আছে। রিদিতা হাত ছুইয়ে দিলো আদুরে স্পর্শ। মিহি স্বরে গেয়ে উঠলো

" মম চিত্তে নৃতিনৃত্যে কে যে নাচে
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ "

ছাঁদে রিদিতার গানের কন্ঠে অপরপাশের বিল্ডিংয়ের বারান্দায় বসে শুভ্রব গভীর মনোযোগে শুনছিলো। শুভ্রব গতকাল রাতে বারান্দায় ল্যাপটপে কিছু কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলো। রিদিতার কন্ঠে তার ঘুম ভেঙে যায়৷ বাড়ি গুলো বেশ লাগোয়া হওয়ায় গান স্পষ্ট কানে ভেসে আসে। ভোরের নিস্তব্ধ প্রকৃতিতে যেনো শব্দ আরো বেশি শোনা যায়। রিদিতা ফুলগুলোর সাথে খেলছে আর গাইছে যেনো তার পৃথিবীতে শুধু তারই বিচরন। এ আকাশ, এ প্রকৃতি, এ ফুল গাছ সব তার সঙ্গী। শুভ্রব রিদিতা কে লুকিয়ে লুকিয়ে দেখছে৷ রিদিতা-কে সে কখনো এভাবে দেখেনি। এতটা প্রাণচঞ্চলা রিদিতা কে তার আগে মনে হয়নি৷

রিদিতা গানের একপর্যায়ে গানের পরবর্তী লাইন ভুলে গেলো।

" হিমহি হুম হু হিমহি হু লা লালালা লা... "

সে গুনগুন করে মনে করার চেষ্টা করলো।তবে তাল গোল পাকিয়ে যাওয়ায় হলো না।

-“ ধুর! ভুলে গেলাম। "

শুভ্রব রিদিতার ভুলে যাওয়ায় হালকা হাসলো। শুভ্রব ইতিমধ্যে ছাঁদে চলে এসেছিলো। ছাঁদ থেকেই সব পর্যবেক্ষন করছিলো৷ রিদিতা গান ভুলে দোলনায় বসে দোল খেতে থাকে। আর ছাঁদের ওপর সাইডের কার্নিশে বসে গিটারে ছন্দ তুলে বাকি টুকু গান ধরলো

" কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ
কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ...

রিদিতা চোখ বুজে দোল খাচ্ছিলো।হঠাৎ গানের কন্ঠে সে চোখ মেলে চাইলো। চারিপাশে চোখ বুলালো৷ তিনতলার ছাদে দাড়িয়ে চারতলা বি়ল্ডিংয়ের ছাদের অপরপাশের শুভ্রব কে সে দেখতে পেলো না। সে খুজতে লাগলো কে গাইছে কন্ঠ টাও পরিচিত পরিচিত শোনাচ্ছে। রিদিতা কান পেতে শব্দ শুনে বোঝার চেষ্টা করছে কোথা থেকে আসছে৷

" সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তা তা থৈ থৈথৈ তা তা থৈথৈ
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ

মম চিত্তে নৃতি নৃত্যে কে যে নাচে
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ! "

রিদিতা বুঝলো সামনের বিল্ডিংয়ের থেকে আসছে৷

-” রিদিতা.... "

সিড়ির নিচ থেকে আসমা বেগম ডাকলো। মায়ের ডাকে রিদিতা ছুটে নামলো। আসমা বেগম খুন্তি হাতে দাঁড়িয়ে ছিলো।

-“ এতক্ষণ ছাঁদে কি করছিলি? "

-“ দাড়িয়ে ছিলাম "

-“ এই বেশে? লেহাজ শরম কি ভুলে বসেছিস। "

-“ মা! আমি আসলে....

রিদিতা আটকে আটকে বলল।

-“ হয়েছে থাক! এখন নেমে আয় জলদি।

আসমা বেগম রিদিতাকে ধমকে নিচে নেমে গেলো। মায়ের তেপের মুখে পড়ে রিদিতাও ছাঁদ থেকে নেমে গেলো৷

-

বেলা গড়িয়ে প্রায় এগারো টা বাজে৷ রিদিতা গুনগুন করে আয়নার সামনে দাড়িয়ে তার ভেজা চুল তোয়ালে দিয়ে মুছছে। পড়নে মেরুন রঙা কামিজ। চুলের পানিতে পিঠের একাংশ ভিজে একাকার। রিদিতা চুল মুছতে মুছতে বারান্দায় যেয়ে দাড়ালো।ডানে বামে মাথা ঘুরিয়ে চুল ঝারতে লাগলো।লম্বা, ঘন চুল শুকোতে খুব সময় নেয়। শুভ্রব বারান্দায় দাঁড়িয়ে ছিলো। পড়নে তার হাফ প্যান্ট ও Athletic Tank Top। সে মুলত বারান্দায় তার গাছের টপ গুলো কে সাজাচ্ছিলো।ঝুকে ঝুকে কাজ করছিলো।মাথা উঠাতেই রিদিতা কে বারান্দায় দেখলো। সে একবার চোখ তুলেই আবার নামিয়ে নিলো। তার মন চাইলো আরেকবার ভেজা কেশে রিদিতাকে দেখার তবে না সে নিজেকে দমিয়ে রাখলো।

রিদিতার মনে হলো কেউ তাকে দেখছে। তোয়ালে টা বারান্দায় মেলে সে এদিক সেদিক চাইলো। কাউকে দেখতে পেলো না। বারান্দার ফুল গুলো কে আদর করে রুমের ভেতর চলে গেলো। শুভ্রব হালকা হেসে টব লাগানোর কাজে মনোযোগ দিলো৷

রিদিতা তার সোকেস থেকে তৈরী হওয়ার সামগ্রী নামাতে লাগলো। সামগ্রী বলতে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন ও পাউডার৷ যে গরম পড়েছে সানস্ক্রিন যেনো ফরজ হয়ে দাড়িয়েছে স্কিনের জন্য। আয়নার সামনে দাড়িয়ে সে একে একে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন দিলো। তারপর পাউডার মাখলো। চুল আচড়ে একটা বেনী করে নিলো। চোখে হালকা কাজল ও ঠোঁটে লিপগ্লোস দিয়ে তৈরী হলো। আজ মিথিলার জন্মদিন! তাই দাওয়াত করেছে। সেজন্য তৈরী হওয়া৷ রিদিতা তার পছন্দের দুটো বই ও এক জোড়া কানের দুল নিলো উপহার হিসেবে। সে জানে না পছন্দ হবে কি না। পূর্বে তো তার উপহার দেওয়ার অভিজ্ঞতা ভালো ছিলো না। তবে মিথিলার বই পছন্দ নিশ্চয়ই পছন্দ করবে। হ্যাঙ্গারে ঝোলানো তার ঝোলা ব্যাগ নিলো। ফোন হাতে নিয়ে অথৈ কে টেক্সট করলো

-“ কই তুই? "

ম্যাসেজ ডেলিভারড হতেই অথৈ ম্যাসেজ সিন করলো৷ টুং করে নোটিফিকেশন বাজলো। অথৈর রিপলাই এলো -“ এই তো দোস্ত তোর বাসার নিচেই। তুই নাম "

-“ আচ্ছা! "

রিদিতা ব্যাগ ও উপহার নিয়ে রুম থেকে বের হওয়ার আগে বারান্দার দরজা আটকালো। ফ্যান, লাইট অফ করে রান্নাঘরের দিকে গেলো৷ আসমা বেগম রান্না করছিলেন দুপুরের ভোজ।

-“ মা! আমি গেলাম "

-“ ওহ! যাহ। আর শোন মিথিলাকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাস। কত হাসিমুখ একটা মেয়ে। আর ফ্রিজে পায়েশ আছে
নিয়ে যা। "

-“ বাহ্বা! পায়েশ করেছো তুমি? "

-“ মেয়েটা কে আমার খুব ভালো লাগে। তাই বেশি কিছু তো দিতে পারি নি পায়েশ টুকু দিলাম সবাই মিলে খাস। "

রিদিতা হালকা হেসে মা-কে জড়িয়ে ধরলো। গালে চুমু খেয়ে আদুরে গলায় বলল -“ মেরি প্যায়ারি মা! "

-“ হয়েছে যাহ এবার। "

আসমা বেগম দোয়া পড়ে ফু দিয়ে দিলো। রিদিতা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলো। নিচে নামতেই অথৈর সাথে দেখা হলো।

-“ রাহা কই? "

-“ আসছে। জানিস ই তো ওর আলতা স্নো মাখতে সময় লাগে।

-“ আচ্ছা কিছুক্ষণ দাড়াই তাহলে "

অথৈ ও রিদিতা দাঁড়িয়ে কথা বলছিলো৷ তাদের থেকে কিছুটা দুরে রিকশা থেকে ডেকে উঠলো একটি মেয়ে।চুল যার ফুলে আছে যেনো কাকের বাসা।

-“ দোওওওস্ত "

এমন অপরিচিত কাউকে এগিয়ে আসতে দেখে ঘটনার আকস্মিকতায় দুজন হকচকিয়ে গেলো৷ অথৈ বিস্মিত কন্ঠে বলে উঠলো

-“ কে রে মেয়েটা? "

-“ কি জানি চিনি না তো। তবে বেশভূষা তো রাহার স্টাইল। "

রিদিতা ও অথৈ নিজেদের মধ্যে কথা বলছিলো আর মেয়েটিকে দেখছিলো। রিকশা তাদের সামনে নামতেই দুজনে আৎকে উঠার মতো করে বলল -“ রাহা! তুই? তোর এ হাল কেনো? "

রাহা অবাক হয়ে বলল -“ এভাবে তাকিয়ে আছিস কেনো? ভূত দেখেছিন না আমায় নতুন দেখছিস?"

রিদিতা আশ্চর্যান্বিত কন্ঠে বলল -“ তোকে নতুন দেখছি রাহা! চুলের কি অবস্থা তোর? "

-“ কেনো কি অবস্থা আজ তো ভালো মতো স্ট্রেইট করেছি। কেমন হয়েছে? "

অথৈ রাহার কথায় হাসতে হাসতে বলল -“ এটা চুল স্ট্রেট করা? "

বলেই সে অট্টহাসি তে ফেটে পড়লো। রাহা কপাল কুচকে গম্ভীর স্বরে বলল -“ ভেটকাচ্ছিস কেনো? "

রিদিতা বেচারি হাসতেও পারছেনা আবার হাসি চাপতেও পারছে না৷ রিদিতা কোনোরকম হাসি চেপে নিজের ফোন বের করে রাহার সামনে ধরলো -“ তুই ই দেখ নিজেকে "

রাহা ক্যামেরায় নিজেকে দেখে চিৎকার দিয়ে উঠলো৷আশেপাশের চলন্ত লোকজন রাহার চিৎকারে থামলো।ওদের দিকে একবার তাকিয়ে আবার তারা যে যার মতো চলে গেলো।

-“ আমার চুলের এ কি হাল! "

রাহার চুল ফুলে কাকের বাসা হয়ে আছে। তাকে বেশ হাস্যকর লাগছে।রিদিতা হাসি আর চাপাতে না পেরে এবার সে হেসেই ফেলল৷ রাহা মন খারাপ করে বলল -“ এজন্যই আমার বৃষ্টি বৃষ্টি ওয়েদার পছন্দ না৷ যতই চেষ্টা করি না কেনো চুল এমন ফুলে থাকে। দুই ঘন্টা ধরে স্ট্রেট করলাম আর তার ফল কি এলো? ”

-“ আমাদের গ্রামের নুরা পাগলনি লাগছে তোকে। "

অথৈ হাসতে হাসতে বলল। রাহা একরাশ বিরক্তি নিয়ে বলল -“ হাসবি না! "

রিদিতা দুজনকে থামিয় বলল -“ আচ্ছা! থাম। "

রিদিতা ব্যাগ থেকে একটা কাউচ ক্লিপ বের করে রাহা কে দিলো। -“ নে এটা দিয়ে চুল আটকা। নাহলে কাক যেকোনো মুহূর্তে এসে
বাসা বাধবে। "

রাহা কান্নাস্বরে বলল -“ ফালতু স্ট্রেটনার ফালতু সব! "

রাহা চুল আটকালো। রাহা যে রিকশায় এলো সে রিকশাওয়ালা মামা কে নিয়ে তারা রওনা হলো মিথিলাদের বাড়ি৷ চারতলার বারান্দা থেকে শুভ্রব সব দেখছিলো৷ সে রিদিতাকে দেখছিলো। লম্বা চুলে মোটা বিনুনি, কানে ছোট দুল, চোখে কাজল তার মধ্যে নেই কোনো আধুনিকতা, নেই কোনো কৃত্রিমতা। সাধারণ নারীর সাধারণ সাজসজ্জা। শুভ্রবের কাছে যেনো মনে হলো জীবনানন্দ দাসের লিখা বনলতা! "

রিকশা চলছে তার আপন গতিতে রাহা মুখ ভাড় করে আছে। অথৈ বকবক করছে রিদিতা শুনছে। চলন্ত রিকশার বাতাসে রিদিতার সামনের চুল গুলো বারবার মুখে এসে পড়ছে৷ এমতাবস্থায় তার ফোন টুং করে বেজে উঠলো।তিন লাইনের টেক্সট আননৌন নাম্বার থেকে

-“ তার ভুরুর ধনুক বেঁকে উঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ ও চায়। "

রিদিতা ভ্রু কুচকে টেক্সট টি পড়লো। সে বেশকয়েকদিন ধরে এই আননৌন নাম্বার গুলো নিয়ে প্রচন্ড ভীত৷ তাই সে দেখে রেখে দেয় ; না পাল্টা উত্তর দেয় আর না কিছু করে৷

-

- “ হা হা হা "

একসাথে তিনজন তরুণীর হাসির শব্দ। রিদিতা, মিথিলা, অথৈ রাহার অবস্থায় হাসছে। বেচারি রাহা মুখ ফুলিয়ে আছে। ওদের হাসি তার বিরক্ত লাগছে।

-“ হাসতে হাসতে তো হার্টফেইল করবি থাম এবার! "

-“ থামছি থামছি... "

রাহা কে থামালো মিথিলা। তবে সে হেসেই চলছে। এমনসময় মিথিলার মা তাদের রুমে এলো। বেশ নরম মানুষ তিনি তবে বেশ শক্ত।

-“ কিরে তোরা হাসোছ আর রাহা চুপ কেনো? মা কি হয়েছে কোনো সমস্যা? "

- " আন্টি দেখো না আমার চুল নিয়ে হাসছে ওরা। "

-“ কি রে তোরা হাসিস কেনো। চুল একটু ফুলছেই তাতে হাসার কি আছে। বদমাইশ! "

মিথিলা হাসতে হাসতে বলে -“ আমি কি করবো ওরে দেখলেই হাসি আসে? "

-“ মিথিলা এটা কেমন হাসি।কারো চুল নিয়ে হাসতে হয় না। চুপ কর। "

তিনি একটু রাগ নিয়ে বলতেই ওরা হাসি থামায়।

-“ আচ্ছা আয় আর হাসবো না। "

রিদিতা রাহা কে ডাক দিলো। অথৈ বলে উঠলো -“ আচ্ছা! সব বাদ। দেখ মিথি তোর জন্য কি এনেছি। "

অথৈ নিজের উপহার খুলে দিলো। একটা ফটো ফ্রেম আর ওদের চার বান্ধবীর ছবি। মিথিলা খুব খুশি হলো এতো সুন্দর উপহার পেয়ে। রাহা নিজ হাতে এমব্রয়ডারি করে বানানো একটা রুমাল দিলো। যাতে একটি মেয়ের নকশা আকা আর নিচে নাম লিখা মিথিলা। মিথিলার চোখ ছলছল করে উঠলো। সে সাদরে গ্রহণ করলো৷

রিদিতা হাসিমুখে তার শপিং ব্যাগ থেকে উপহার বের করে মিথিলার হাতে দিলো।

-“ জন্মদিনের শুভেচ্ছা দোস্ত! অনেক অনেক ভালো থাক হাসি খুশি থাক। "

মিথিলা উপহার খুলে দেখলো চমৎকার দুটো বই। তার উইশলিস্টের সানোয়ার হোসেনের লিখা অরবিন্দু ও হুমায়ুন আহমেদ এর লিখা সে ও নর্তকী। মিথিলা খুব খুশি হয়ে রিদিতা কে জড়িয়ে ধরে। রিদিতা খুব অবাক হয়। মেয়েটা এত্ত খুশি হয়েছে যেনো সে এর আগে জীবনে এতো সুন্দর উপহার কখনো পায় নি। মিথিলার চোখে ছিলো আনন্দ অশ্রু যাতে আছে বন্ধুত্বের ভালোবাসা। রিদিতা ভাবলো এতোটুকুতেও মানুষ খুশি হয়? তার চোখেও পানি চলে এলো।

-“ আরো একটা জিনিস আছে।"

-“ কি? "

-“ এই নে মায়ের হাতের পায়েস! তোর জন্য পাঠিয়ছে। "

-“ আন্টিকে অনেক অনেক ধন্যবাদ। তোরা এত্ত সুন্দর, সুন্দর উপহার এনেছিস আমি খুব খুশি হয়েছি। আই লাভ ইউ ইয়ার।

চারবান্ধবী একে অপরকে জড়িয়ে ধরলো। বন্ধুত্ব সুন্দর যদি বন্ধুর মতো বন্ধু পাওয়া যায়৷

-

দুপুর পেরিয়ে বিকেল হলো৷ চারিদিকে ঝিম ধরানো নিরবতা। আশেপাশের মানুষজন এখনো ভাতঘুমে মগ্ন৷ শুভ্রব সামনের মোড়ের সুপার শপ স্বপ্ন থেকে তার প্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ি ফিরছিলো৷বাসার সামনে আসতেই সে দেখতে পেলো আসমা বেগম ভ্যান থেকে নামছে। সাথে বাজার সদাই। গরমে কাহিল হয়ে আছে। ভারী ভারী জিনিস একা হাতে নামাচ্ছে। আরাফ বাড়িতে নেই খেলতে বেরিয়েছে৷ নিরুপায় আসমা বেগম কে একাই করতে হচ্ছে।

-“ আসসালামু আলাইকুম আন্টি! আমি কি আপনাকে সাহায্য করতে পারি?"

আসমা বেগম পিছু ফিরে চেয়ে দেখে বেশ হাট্টাগাট্টা লম্বা, নীলাভ্র চোখের এক সুর্দশন ছেলে। সে বেশ অবাক হলো। এর আগে এ এলাকায় তো তাকে দেখেনি। শুভ্রব হালকা হেসে বলল -“ আমি সামনের বিল্ডিংয়ের চারতলায় থাকি। নাম শুভ্রব। আন্টি বোধহয় অপ্রস্তুত হয়ে গেছেন। "

আসমা বেগম মৃদু হেসে বলল -“ না বাবা! তোমাকে হঠাৎ দেখলাম তো "

-“ আন্টির তো মনে হয় কষ্ট হচ্ছে আমি আপনাকে সাহায্য করছি। "

শুভ্রব তার হাতের প্যাকেট গুলো তার বাড়ির দারোয়ান কে দিয়ে পাঠিয়ে দিয়ে। নিজ হাতে পাতি তুলে নিলো।

-“ কয় তালায় যাবো আন্টি? ”

-“ বাবা! তুমি কেনো কষ্ট করবে। দেখো তো কি অবস্থা! "

-“ আপনি আমার মায়ের মতো আন্টি। চোখের সামনে কষ্ট করতে দেখে তো চলে যেতে পারি না। কয় তালায় যাবো? "

-“ তিন তলায়! "

শুভ্রব হাতে পাতি নিলো, আরেকটা ভ্যান ওয়ালা কে দিয়ে তোলালো। আসমা বেগম তেলের বোতল হাতে নিলো। তিন তলায় উঠে আসমা বেগম দরজা খুলে আগে ঢুকলো। শুভ্রব ও ভ্যান ওয়ালা পাতি গুলো নিয়ে ড্রইং রুমে রাখলো। দুজনে চলে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই আসমা বেগম পিছু ডাকলো

-“ সে কি চলে যাচ্ছো কেনো বাবা? "

-" আরো সাহায্য চাই? "

-“ না বাবাহ। এতো কষ্ট করে দুজনে তুললে বসো শরবত করি খেয়ে যাও। "

-“ না আন্টি ব্যস্ত হবেন না। "

-" একদম চুপ বসো। এই ছেলে তুমিও বসো। "

আসমা বেগম তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকলেন। পড়নের বোরখা পড়নেই রইলো। তাক থেকে চায়ের পাত্র বের করে চা বসালেন। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বড় জগে ঢেলে তাতে ট্যাং, চিনি মেশালো তারপর বড় দুই গ্লাসে ঢেলে ট্রে তে করে নিয়ে ড্রইং রুমে সোফায় বসা শুভ্রব ও ভ্যানওয়ালা ছেলে কে দিলো। ভ্যান ওয়ালা ছেলেকে শুভ্রব শরবতের গ্লাস তুলে দিলো। ভ্যান ওয়ালা ছেলেটি ঠান্ডা ঠান্ডা শরবত পেয়ে যেনো স্বস্তি পেলো। আসমা বেগম টাকা গুনে ছেলেটির হাতে দিলো।

-“ এই নাও বাবা! আড়াইশো দিলাম কষ্ট করে উপরে তুললে। "

ভ্যানওয়ালা ছেলেটি খুশি খুশি টাকা টা নিলো। - " খালাম্মা। আপনারে অনেক অনেক ধন্যবাদ। অনেক পিয়াস লাগছিলো কেউ এমন সমাদর করে না। আপনি করলেন। তয় আসি আমার আবার কাম আছে। "

বিদায় নিয়ে ভ্যানওয়ালা ছেলেটি চলে গেলো। শুভ্রবও উঠতে যেতেই আসমা বেগম বলে উঠলেন -“ একি বাবা তুমি শরবত খেলে না। চলে যাচ্ছো কেনো কিছুক্ষণ বসে যাও "

-“ অন্যদিন আন্টি আসবো "

-“ নাহ! অন্যদিনের টা অন্যদিন। আমি চা করেছি পাকোড়া ভাজবো গরম গরম খেয়ে যাবে। না শুনবো না আমি। "

শুভ্রবের ইচ্ছে তো নেই কিন্তু আসমা বেগমের আন্তরিকতা ফেরাতেও পারছে না৷ সে নম্র হেসে বলল -“ ঠিকআছে। "

আসমা বেগম শুভ্রবের হাতে শরবতের গ্লাস তুলে দিলেন৷ শুভ্রব তা নিয়ে কয়েক ঢোক খেলো।

-“ তুমি কি একা থাকো বাবা? "

-“ জি আন্টি। "

-“ তোমার বাবা মা? "

-” আমার বাবা, মা ও এক বোন আছে। তারা দুরে থাকে। আমি ভার্সিটির যাতায়াতের জন্য এখানে উঠেছি। "

-“ কোন ভার্সিটি বাবা? "

-“ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি। "

-” আমার মেয়েও তো অনার্স করছে সেখানে৷ যাক ভালোই হলো তোমার মতো সিনিয়র ভাই পেয়ে গেলো। একটু দেখে রেখো তো নিজের বোনের মতো করে। "

আসমা বেগমের কথায় শুভ্রব খুব জোড়ে বিষম খেলো। আসমা বেগম আৎকে উঠে বলল -“ ঠিক আছো? "

-“ হ্যা.. হ্যা... হ্যা আন্টি ঠিকআছি। "

শুভ্রবের হাসি যেনো মিলিয়ে গেলো। মুখটা যেনো তেতো হয়ে এলো তার। আসমা বেগম কিছু একটা ভেবে বলল -“ তুমি টিউশনি করাও? "

-“ জি আন্টি! "

-“ আমার ছেলেটা কে পড়িয়ো তো। জানো না বাসায় একদম পড়ে না৷ তুমি একটু পড়াও তো বাবা। "

-“ জি ঠিকআছে আন্টি। "

-“ খুব ভালো ছেলে তুমি। বসো আমি জিনিসপত্র গুলো রান্নাঘরে রেখে আসি। "

- “ আমি সাহায্য করে দিচ্ছি। "

-“ না বাবা! গোছাবো কাল। তুমি বসো আমি সব তৈরী করেই গেছিলাম। শুধু ভাজবো। তুমি বসো। টিভি ছেড়ে দি দেখো। "

আসমা বেগম শুভ্রব কে টিভি ছেড়ে দিয়ে রান্নাঘরে গেলো৷ এমনসময় কলিং বেল বাজলো " টুং টুং " শুভ্রব উঠে গেলো দরজা খুলতে। তার আগেই আসমা বেগম বেরিয়ে এলো।

-“ তুমি বসো। আমি খুলছি।"

আসমা বেগম দরজা খুলতেই আরাফ হনহন করে ঢুকলো৷ গায়ে কাদা মাটি লাগিয়ে একসা। আসমা বেগম কোমড়ে হাত গুজে রাগী কন্ঠে বলল, -“ কি শচিন টেন্ডুলকার খেলা শেষ হয়েছে? "

-“ হয়েছে। "

-“ এইসব জামা কাপড় তুই ধুবি।পরিষ্কার পাও তো গায়ে লাগেনা। সবধুয়ে সাফ করে তারপর উঠবি। কাল থেকে তোমার খেলা বন্ধ। তোর শায়েস্তার ব্যবস্থা করেছি। "

-“ একদিনই তো খেলি। "

-“ চুপ মুখে মুখে কথা বলিস। আমি তোর বাসায় স্যার রেখেছি। সোফায় বসে আছে সালাম দিয়ে ঢুকবি। "

আরাফ মুখ বেজার করে ঢুকলো। সোফায় বসা শুভ্রব কে সালাম দিতে গিয়ে শুভ্রব দেখে চিৎকার করে বলল -“ শুভ্রব ভাই? "

-” আরে আরাফ তুমি তাহলে আন্টির ছেলে। "

-“ আপনি আমায় পড়াবেন? "

-“ হু "

-“ আচ্ছা। "

আরাফ শুভ্রব কে দেখে খুশি হলো বেজায়। আসমা বেগম জিজ্ঞাসু স্বরে বলল -“ তুমি আরাফ কে চিনো? "

আরাফ সোফায় বসতে বসতে বলে -“ তাহমিদ ভাইয়ের কোচিং এ ভাইয়া মাঝে মাঝে আসতো সেখান থেকে চিনি। "

-“ যাক ভালোই হলো। তবে তুই সোফায় বসেছিস কেনো? যা গোসল খানায় "

আসমা বেগম কানধরে আরাফ কে উঠালেন। বেচারা কান ডলতে ডলতে গোসল খানায় গেলো।

কিছুক্ষণ পর আসামা বেগম গরম গরম পকোড়া ও চা নিয়ে এলো। আরাফ সোফায় বসে শুভ্রবের সাথে গেমস খেলছিলো৷ আসমা বেগম কে দেখে দুজনে গেম রেখে সোজা হয়ে বসলো। হাসি ও নানা রকম কথা বার্তা বলতে বলতে সন্ধ্যা কাটালো তারা।

-

জন্মদিনের আয়োজন শেষে চার বান্ধবী বিছানায় একে অপরের গায়ের উপর শুয়ে গল্প করছিলো৷ তাদের হাসির গুঞ্জন, খুনসুটি ও কথায় মুখরিত রুম৷ তবে মিথিলা যেনো ব্যস্ত অন্য জগতে। সে ফোনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে৷

" জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিটি গার্ল! দুঃখিত একটু দেরি করে ফেললাম। তবে উপহার রইলো।"

ম্যাসেন্জারের ইনবক্সের উপরে একটি সুদর্শন পুরুষের প্রোফাইল। নাম নাওহান আল সাদাফ! ইনবক্সের থিম লাভ থিমে কনভার্ট করা৷ বোঝা যাচ্ছে তাদের কথপোকথন অনেকদূর এগিয়ে গেছে। মিথিলা শুভেচ্ছা ম্যাসেজটি ডানে টান দিয়ে রিপ্লাই করলো

-“ ধন্যবাদ!" সাথে স্মাইল ইমোজি

-“ মাই প্লেজার! " চোখে সানগ্লাস পড়া ইমোজি

-“ তোমায় আকাশি রঙে দারুণ মানিয়েছে। এজ লাইক সিনড্রেলা! "

মিথিলা বোধহয় একটু লজ্জা পেলো। সে লজ্জা পাওয়া ইমোজি দিলো৷ সাদাফ তার রিপ্লাই তে হা হা ইমোজি দিলো৷

বেশকিছুক্ষন যাবৎ অথৈ লক্ষ করছিলো মিথিলার মিটিমিটি হাসি৷ অথৈ সন্দিহান চোখে জিজ্ঞেস করলো -“ কি রে মিথি এমন লুকিয়ে হাসছিস কেনো? কোনো জোকস থাকলে আমাদেরও বল আমরাও হাসি "

-“ আরে না এমনি "

মিথিলা কিছুটা হকচকিয়ে জবাব দিলো। তবুও যেনো অথৈর সন্দেহ কমলো না। সে মিথিলা কে উপর থেকে নিচ পর্যন্ত অবজার্ভ করলো।

-“ এমনি এমনি তো না। দাল মে কুচ কালা আছে। এগুলো হলো মিনকা হাসি। "

- " মিনকা কি? "

মিথিলা না বোঝার মতো করে বলল। অথৈ বোঝানোর মতো করে বলল -” আরে এটা আমাদের গ্রামের ভাষা। মিনকা মানে হলো মিচকে হাসি আরে যারা প্রেমে পড়ে তারা ইনবক্স দেখে দেখে এমন হাসি হাসে৷"

-“ এসিপি প্রদ্যুমন এসেছে "

রাহা অথৈকে ভেঙিয়ে বলল। অথৈ বেশ জোড়ালো ভাবে বলল

-“ এখনি প্রমাণ হবে। বল মিথি ছেলে কে? "

-“ সাদাফ ভাই! "

মিথিলা সাধারণ ভাবে জবাব দিলো।

- “ কিইইইইইই "

রিদিতা, অথৈ, রাহা শোয়া থেকে সটান উঠে বসলো। যেনো তাদের মাঝে কোনো বোমা বিস্ফোরিত হয়েছে।

-“ কবে থেকে এসব? ”

রাহা অবাক হয়ে বলল। মিথিলা সাবলিলভাবে প্রতিউত্তর করলো।

-“ আসলে এতদিন তো কথা বলতাম। গত সপ্তাহে উনি আমাকে দেখা করতে বলে আর জানায় তার মনের কথা। আমি প্রথমে অবাক হয়েছিলাম তবে সে এমনভাবে বলল যে ফেরাতে পারি নি। "

-“ আই জাস্ট কান্ট বিলিভ! "

অথৈর গলায় বিস্ময়য়ের রেশ। রাহা গালে হাত দিয়ে হতাশ হয়ে বলল

-“ তলে তলে এতদুর "

রিদিতা মিথিলার পিঠে কিল মেরে বলল -" আমাদের থেকে লুকালি কেনো? "

-“ লুকালাম কই? এখনই তো জানালাম। "

মিথিলার সোজাসাপটা উত্তর। রিদিতা মুখ বাকিয়ে বলল

-“ সেটা তো জোড়াজুড়ি করার পর "

অথৈ পরিশেষে মিথিলার রিদিতা কে থামিয়ে বলল

-“ আচ্ছা যাই হোক। তবে কঙ্গ্রাচুলেশন দোস্ত! জাতির ভাবি পোস্টে প্রমোশনের জন্য। "

-“ দিনকাল যা দেখছি ক্রাশগুলো তলে তলে গার্লফ্রেন্ড পাতিয়ে নিচ্ছে। আমার মনে হয় ইমতিয়াজ ভাইও রিলেশনে আছে। এখন আমার এক এবং একমাত্র দোয়া শুভ্রব ভাই যেনো সিঙ্গেল থাকে ইয়া মাবুদ! "

রাহা দুই হাত তুলে মোনাজাতের মতো করে তুলল। বাকি তিনজন একসাথে বলল -“ ছুম্মা আমিন "

ক্রমশ.......
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
®—#আলিফা_তাসনিম_রিতা
শব্দসংখ্যা :২৮৪৪

রাহার মতো কি মনে মনে আপনারাও কি একই দোয়া করেন 🤔🤔 জানাবেন কিন্তু।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 13 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন