ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 15

লেখক: আলিফা তাসনিম রিতা

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
—#আলিফা_তাসনিম_রিতা

১৬.

বিকেল প্রায় সাড়ে তিনটা নাগাদ বৃষ্টি কমলো৷ টানা দুই ঘন্টার ভারী বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে নাজেহাল অবস্থা।বাজার-ঘাট, অলি-গলি
পানিতে থইথই করছে। রিদিতা ব্যাগ মাথায় করে হাটু সমান পানিতে হেঁটে চলছে তার পাশে শুভ্রব বিড়ালের বাচ্চাটিকে কাঁধে নিয়ে রিদিতার পাশে হাটছে।পশু ডাক্তারের চেম্বার থেকে ফিরছিলো দুজন,জখমি বিড়ালের মলমপট্টি করে। ঝিড়ি ঝিড়ি বৃষ্টি তখনও চলমান।পথে রিকশা না পাওয়াতে হাটু সমান পানি ভেঙে যেতে হচ্ছে।

-“ আপনার ব্যাগ রাখতে কষ্ট হলে আমায় দিতে পারেন। “

রিদিতা ব্যাগ নিয়ে পড়েছে বিড়ম্বনায়৷মাথায় রেখে স্বস্তি পাচ্ছে না আবার কাঁধে রাখলে ভিজে যাওয়ার আশঙ্কা।তারউপর পড়েছে স্নেকার। ভেজা স্নেকার পড়ে চলা বেশ অস্বস্তিকর। শুভ্রব এতক্ষন যাবৎ নিরবে দেখছিলো রিদিতার কার্যকলাপ৷

-“ না, না সমস্যা নেই আমি পারবো। ”

হালকা হেসে বিচলিত হয়ে শুভ্রবের দিকে ফিরে বলল রিদিতা।

-“ তা তো দেখতেই পাচ্ছি নিজের ব্যালেন্সই তো রাখতে পারছেন না। ”

কৌতুক করে যেনো কথা টা বলল শুভ্রব।

-“ আসলে আমার রাস্তার জমা পানিতে হাটতে অস্বস্তি লাগে গা ঘিনঘিন করে। ”

রিদিতা চোখ মুখে অস্বস্তি ফুটিয়ে বলল। তার গা যেনো গুলিয়ে আসছে পঁচা পানির গন্ধে। সে আকিয়ে বাঁকিয়ে হাটছে৷ শুভ্রব রিদিতার চলন দেখে নিজ মনে হেসে উঠলো।

-“ সাবধান! এভাবে আকিয়ো বাকিয়ে চললে পড়ে যাবেন তো সামনে ড্রেন। ”

ঠাট্টার ছলে বলল শুভ্রব৷ রিদিতা তা বুঝলো না। সে ব্যস্তভঙ্গীতে উত্তর দিলো -“ হ্যা, হ্যা সাবধানেই হাঁটছি। ” কিছুদুর যেতেই হঠাৎই রিদিতা কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে ধরে।

-“ ওমা… ”

রিদিতা ভয়ে চিৎকার করে উঠে। সৌভাগ্যবসত তৎক্ষনাৎ শুভ্রব তার হাত ধরে ফেলায় পড়ে যাওয়া থেকে তার রক্ষে হয়৷

-“ এই আপনার সাবধানে হাটার নমুনা৷ ”

কৌতুক স্বরে কিঞ্চিৎ কটাক্ষ করল শুভ্রব৷ রিদিতা মুখ ফুলিয়ে প্রতিউত্তর করলো৷ -“ আমি তো সাবধানেই হাটছিলাম হঠাৎ কি যানো পায়ে বাজলো। ”

-“ কথায় আছে নাচতে না জানলে উঠান বাঁকা।আপনি এই পাইলিং এর উপরে দাড়ান। আমি দেখছি কি করা যায়। ”

শুভ্রব রিদিতাকে হাত ধরে পাইলিং এর উপর দাড় করালো৷পানিতে তার সালোয়ার সহ কামিজের একাংশ ভিজে চুবচবা৷

-“ বিড়াল কে ধরতে পারবেন? ও না আপনি তো আবার ভয় পান। আমি আসা পর্যন্ত এখানেই দাড়িয়ে থাকবেন৷ মনে থাকবে? “

-“ থাকবে। “

শুভ্রব রিদিতা কে পাইলিং এর উপর দাড় করিয়ে পানি ভেঙে হাঁটতে হাঁটতে সামনে গেলো৷ব্যাগ মাথা থেকে নামিয়ে কাঁধে ঝোলালো। জুতা পা থেকে খুলে হাতে ধরে দাড়িয়ে শুভ্রবের অপেক্ষা করতে লাগলো রিদিতা। মিনিট দশেক পর শুভ্রব ভ্যানে করে ফিরে এলো রিদিতার কাছে।

শুভ্রব রিকশা খুজে না পেয়ে পথিমধ্যে ভ্যান ওয়ালা কে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখেছিলো। লোকটির মুখ ছিলো বিষন্ন ও চিন্তিত। ভ্যানওয়ালা এই বৃষ্টিতে আয় রোজগার তেমন করতে পারে নি বোধহয়।শুভ্রব প্রাপ্য ভাড়ার সাথে তাকে বাড়তি কিছু টাকা দিয়ে নিয়ে এলো।

-“ এই যে মিস! কি নাম জানো হ্যা মনে পড়েছে। মিস.রিদিতা উঠে পড়ুন আপাদত এটাই ম্যানেজ করতে পেরেছি। ”

-“ এই বৃষ্টি বাদলের দিনে এতো দ্রুত কি করে পেলেন? “

-“ ইটস শুভ্রব’স ম্যাজিক। উঠে পড়ুন জলদি। ”

বিড়ালকে আদর করতে করতে বলছিলো শুভ্রব। রিদিতা বেশ মুগ্ধ হলো শুভ্রবের জেশ্চারে। হি ইজ ট্রুলি আ জেন্টেলম্যান। মনে মনে বলল।

-“ জুতো জোড়া আমার হাতে দিন। একসাথে এতোকিছু ধরে আছেন কষ্ট হচ্ছে বোধহয়। ”

-“ না থাক সমস্যা নেই। “

শুভ্রবের কথায় ইতস্ততবোধ করলো রিদিতা। পাশ থেকে ভ্যানওয়ালা বলে উঠলো -“ আরে আপা মামায় এতো ভালোবাইসা কইছে জুতা জোড়া দিতে তারে হাতে দিয়া দেন৷ কত ভালোবাসে আপনারে! “

রিদিতা চোখ বড়বড় করে ভ্যানওয়ালার দিকে চাইলো৷ ছিঃছিঃ লোকটা কি ভাবলো। রিদিতা ভ্যানওয়ালার কথায় অস্বস্তিবোধ করলো।

-“ মামা না জেনে শুনে কিছু বলা উচিত নয়। উনি আমার সাহায্য করছে এর বেশি কিছু নয়। আপনিও না মামা আ থেকে আমেরিকায় চলে গেছেন। “

-“ আইচ্ছা ভুল হইছে না বুইঝা কইছি। “

-“ যা বুঝেন না তা বলেন কেনো? “

রিদিতা ভ্যানওয়ালাকে বকতে বকতে ভ্যানে উঠে বসলো৷ তার রাগ লাগছে।আজ কাল মানুষের কমনসেন্সে যেনো হারিয়ে গেছে। শুভ্রবের এতে কোনো তোয়াক্কা নেই সে রিদিতা ও ভ্যানওয়ালার ঝগড়া উপভোগ করছে আর মনে মনে হাসছে৷

-

ঘন্টাখানেক সময় লাগলো বাসাবো পৌছাতে। সচরাচর এতো সময় লাগে না।বৃষ্টি ও রাস্তাঘাটে পানি জমায় এতোটা সময় লাগলো।৷রিদিতাদের সোসাইটির সামনে এসে ভ্যান থামলো৷ সোসাইটির সামনে কিছু বাচ্চা ক্রিকেট খেলছে।আশেপাশের বিল্ডিংয়ের কয়েকজনকে হাঁটাহাটি করতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধা-কে দেখা গেলো বারান্দায় বসে কাথা সেলাই করতে৷

শুভ্রব ও রিদিতা ভ্যান থেকে নামলো।শুভ্রব তার ওয়ালেট বের করতেই রিদিতা তা রোধ করলো৷

-“ আমি দিচ্ছি! কত ভাড়া হয়েছে মামা? “

-“ পাঁচশ “

-“ কি? ভাড়া পাঁচশো! ডাকাত নাকি আপনি? “

-“ মামার সাথে তো কথা তাই হইছিলো৷ মামা কন তো আপনি কিছু! “

-“ উনি কি বলবে। সহজ সরল মানুষ পেয়ে লোক ঠকানো। বৃষ্টি বাদল দিনে বড়জোর একশ টাকা বাড়তি দেয়া যায়। আপনি ভাড়াই চাইছেন পাঁচশ! “

শুভ্রব রিদিতা কে থামালো। -“ মিস.রিদিতা বি কুল! ওনার সাথে আমার কথা হয়েছিলো। আর ভাড়া আগেই মেটানো। ”

-“ কাজ টা ঠিক হলো না। দুজন যেহেতু এসেছি হাফ হাফ দি। “

-“ আপনি খামোখা প্যারা নিচ্ছেন কেনো? মামা তুমি যাও। “

শুভ্রব হাত দিয়ে ইশারা করতেই ভ্যানওয়ালা চলে গেলো।

-“ এটা ঠিক না আপনি এতো টাকা নষ্ট করলেন কেনো? আমার থেকে হাফ ভাড়া নিতেই হবে। “

-“ আরে মিস.রিদিতা দেখি খুব হিসেবি। এতো ব্যস্ত হতে হবে না রেখে দিন। ”

রিদিতার ব্যাপার টা ভালো লাগছে না।সে কারো কাছে ঋণী থাকতে পছন্দ করে না। কিন্তু শুভ্রব কিছুতেই নিতে রাজি হয় না। অগত্যা রিদিতাকে দমে যেতে হয়।

-“ আপনার বাসা কি এ সোসাইটি তে? ”

প্রসঙ্গ পাল্টাতে জিজ্ঞেস করলো শুভ্রব। রিদিতা মাথা হ্যা সূচক নাড়িয়ে বলল -“ জ্বি! ওই যে তিন তলা বিল্ডিং দেখছেন গোলাপি রঙের ওটা আমাদের বাড়ি। আমরা সেখানে ভাড়া থাকি৷ তবে আপনি এখানে?”

-“ আমি এই তো এখানে উঠেছি ব্যচেলর। তরুছায়া বিল্ডিংয়ের চারতালায়। “

-“ এটা তো ঠিক আমাদের বিল্ডিং বরাবর! “

-“ ওহ আচ্ছা! জানতাম না তো। “

-“ আপনি কি উত্তর পাশে না দক্ষিণ পাশের ফ্ল্যাটে? “

-“ উত্তর!”

-“ কি বলেন তাহলে তো আপনার ফ্ল্যাট ঠিক আমার রুমের বারান্দার মুখোমুখি। “

রিদিতা আশ্চর্যান্বিক হলো যেনো৷ শুভ্রব মাথার পেছনের চুল ঝাঁকতে ঝাঁকাতে ভ্রু বাকিয়ে আমতা আমতা করে বলল

-“ আ.. আসলে ফ্ল্যাটে উঠার পর বারান্দায় যাওয়া হয়নি খুব একটা।”

-“ ওহ! বুঝতে পারছি। তবে ধন্যবাদ আজকের সাহায্যের জন্য! “

-“ সাহায্যের আর কি। আপনিও বৃষ্টিতে আটকা পড়েছিলেন আমিও তবে ঘটনাক্রমে একে অপরের একোম্পানি হয়ে গেছিলাম।তবে আমরা একে অপরের প্রতিবেশী হয়ে গেলাম।সাউন্ডস ইন্টারেস্টিং! ”

রিদিতা হালকা নম্র হেসে হ্যা সূচক মাথা দোলালো৷

-“ তাহলে আজ আসি ভাইয়া! কোনো দরকার হলে জানাবেন। ”

-“ এক্সকিউজ মি! কি বললেন? ”

-“ বললাম আজ আসি ভাইয়া। ”

ভাইয়া ডাক শুনেই শুভ্রবের হাসি হাসি মুখটা চুপসে গেলো। এই ডাক শোনার আগে সে বয়রা কেনো হয়ে গেলো না তা ভেবে খুব আফসোস হচ্ছে। হতাশ নিঃশ্বাস ফেলল শুভ্রব, কোল থেকে বিড়াল টাও হতাশা ভরে ডেকে উঠলো “ ম্যায়েও ”

-

টিং টিং…… টিং টং……

দরজায় অনবরত কলিং বেল বাজাচ্ছে রিদিতা। আসমা বেগম রান্নাঘরে ব্যস্ত! চুলায় রাতের ডিনারের জন্য মুরগীভূনা বসিয়েছে। সুবাসে পুরো ঘর ম-ম করছে৷অন্য চুলায় পোলাও চড়িয়েছে।হাতের রান্না রেখে আসার ফুরসত টুকু নেই তার।

-“ আরাফ!দেখ তো কে এসেছে? ”

রান্নাঘর থেকে চেচিয়ে ডাকলো আসমা বেগম৷ আরাফ ড্রয়িং টেবিলে বসে টিভিতে কার্টুন দেখছে। এ মুহুর্তে তার উঠে যেতে ইচ্ছে করছে না।

-” কি রে উঠলি না এখন পর্যন্ত? ”

-“ যাচ্ছিইই! ”

বিরক্ত হয়ে উঠে দাড়ালো আরাফ। হেলতে দুলতে দরজার কাছে গেলো। লুকিং গ্লাসে রিদিতা কে দাড়িয়ে থাকতে দেখলো। আরাফ ইচ্ছে করে আরো কিছুক্ষণ দেরি করলো। ওদিকে বৃষ্টির পানিতে দীর্ঘক্ষন হাটার ফলে রিদিতা গা চুলকাচ্ছে। দরজা খুলতে দেরি দেখে আবারো জোড়ে জোড়ে বেল বাজাতে লাগলো৷ আরাফ দরজা খুলে তার স্বাস্থ্যবান দেহটা মেলে পুরো দরজা দখল করে দাড়ালো৷

-“ এ বাড়ির মানুষ হেঁটে হেঁটে আসে, উড়ে আসে না যে বেল দিলেই চলে আসবে। দু মিনিট দাড়াতে পারিস না? “

আরাফ মেকি ভাব নিয়ে বলল৷ রিদিতা তার তোয়াজ করলো না৷

-“ সামনে থেকে সর আলুর বস্তা! “

-“ না সরবো না! কি এনেছিস আমার জন্য? “

-“ হাওয়া এনেছি! “

-“ আমার চিকেন কই? “

-“ ফার্মে। সর তো আরাফ বিরক্ত লাগছে। “

-“ তোকে দুইশ ষাট টাকা দিয়েছিলাম চিকেন ফ্রাই আনতে। “

-“ বিড়াল খেয়ে নিয়েছে চিকেন “

আরাফ যেনো রাগে ফেটে পড়লো। সে রিদিতার উপর মেজাজ দেখালো -“ আমার দুইশ ষাট টাকা তুই এখনি ফেরত দিবি। দে আমার টাকা ”

-“ তোর টাকা? ”

-“ নয়তো কার? ”

আরাফ চোখ উল্টালো।

-“ বাবার পকেট থেকে কাল রাতে টাকা মেরেছিলি তা বলবো? “

আরাফের কান টেনে ধরে ধরলো রিদিতা৷ -“ এখন সামনে থেকে সর নয়তো বাবাকে বলে দিবো।” বেচারা আরাফ এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি। সে রিদিতার কাছে পরাজিত হলো। রাগ করে মুখ ফুলিয়ে সোফায় যেয়ে বসলো। মোটাসোটা আরাফ রাগ করলে তার গাল গুলো ফুলে লাল হয়ে থাকে। দেখতে তখন বেশি কিউট লাগে৷ রিদিতার আরাফের এমন রাগি রাগি মুখোভাব বেশ লাগে। মাঝে মাঝে রিদিতা ইচ্ছে করেই রাগায়। সে আরাফের দিকে তাকিয়ে হাসতে লাগলো৷ তারপর ব্যাগ থেকে গরম গরম চিকেন ফ্রাই বের করে আরাফের সামনে দিলো৷

-“ নে খা। আমি কিছু বলবো না তবে আর যেনো না দেখি পকেট কাটতে। ”

আরাফ খুশি খুশি হামলে পড়লো প্যাকেটের উপর। -“ হাভাতা কোথাকার! ”

রিদিতা আরাফ মাথায় চাটি মেরে রান্নাঘরের দিকে গেলো৷ আসমা বেগমের রান্নার তোড়জোড় দেখে কৌতুহল হলো তার।

-“ এতো রান্না বান্না? ”

-“ হ্যা! ”

-“ কেউ কি আসবে? ”

-“ আরাফ কে পড়াতে ওর স্যার আসবে৷ বেচারা ঢাকা শহরে একা থাকে কি খায় না খায় জানি না।তাই আজকে রাতের খাবারের দাওয়াত করেছি। ”

-“ আরাফ না কোচিং এ পড়ে আবার বাসায় স্যার রেখেছো। ”

-“ ওর পড়ার নমুনা তো দেখছিই আমি৷ সারাদিন গেমস আর মোবাইল,তোর বাবা তো আজ যাওয়ার আগে কতক্ষণ বকে গেলো।তবুও নির্লজ্জের মতো টিভি দেখছে৷তোর বাবাও বলছিলো বাসায় টিচার রাখতে, ছেলে কে নিয়ে তার খুব স্বপ্ন! ”

-“ হুম! বাবার ছেলে বলে কথা। আচ্ছা আমি গোসলে যাচ্ছি আজ পড়াতে যাবো না।গোসল করে এসে একটা ঘুম দিবো কেউ বিরক্ত করবে না। ”

-“ দুপুরে খেয়েছিস? ”

-“ নাহ! খিদে নেই। ”

-“ গোসল সেড়ে ভাত খেয়ে ঘুমা। এখন সর কাজের সময় মাঝখানে দাড়িয়ে আছে।”

রিদিতা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে গেলো। লাইট অন করতেই রুম আলোকিত হয়ে উঠলো৷ আসমা বেগম আগেই রুম গুছিয়ে রেখেছেন। বাহির থেকে এসে যদি এমন সাজানো গুছানো ঘর পাওয়া যায় তখন মনে প্রশান্তি আসে;সকল ক্লান্তি যেনো নিমিষেই উবে যায়৷ রিদিতা তার ব্যাগ টা টেবিলে রাখলো। ফোনের চার্জ ফুরিয়ে সেই কখন বন্ধ হয়েছিলো দ্রুত তা চার্জারে দিলো।চুলের পনি খুলে রাবার ব্যান্ড টা হাতের কব্জিতে পড়লো। বৃষ্টির পানি তে চুল ভিজে ফ্যাচ ফ্যাচে হয়ে আছে। শ্যাম্পু করতে হবে৷ ওয়্যারড্রব থেকে প্রয়োজনীয় জামা কাপড় বের করলো উদ্দেশ্য লম্বা একটা শাওয়ার!

-

সাদাফ, ইমতিয়াজ, রিহাম ড্রয়িংরুমে বসে আছে তাদের সম্মুখ সোফায় বসে আছে সুচরিতা চৌধুরী। জরুরী তলবে তাদের ডাকানো হয়েছে। তিনজনের মুখের ভাবাবয়ব থমথমে৷ তারা বুঝতে পারছে না হঠাৎ তাদের কেনো ডাকা হয়েছে তাও আবার শুভ্রবের থেকে গোপন করে।

সুচরিতা চা-য়ে চুমুক দিয়ে পেয়ালা সেন্টার টেবিলের উপর রাখলো৷ ভ্রুকুচকে তিন পুরুষ কায়ার দিকে চাইলো।

-“ তোরা কিছু খাচ্ছিস না কেনো, নতুন নাকি তোরা এ বাড়িতে? “

-“ মামনি! আসলে খেতে ইচ্ছে করছে না।
তুমি ডেকেছো কেনো হঠাৎ? ”

সাদাফ মাথায় টেনশন তবে মুখে সাবলিলতা বজায় রেখে বলল৷ শুভ্রবের সব বন্ধুরা সুচরিতা কে মামনি বলে ডাকে৷ খুব স্নেহ করেন নিজের সন্তানের মতোই।

-“ তোদের কি আমি ডাকতে পারি না? আমার ছেলে তো বনবাসে গেছে তার দেখা পাওয়া যায় না। দুই সপ্তাহ হলো মা কেমন আছি দেখতেও আসে না। ”

-“ মামনি আসলে এক্সাম ও স্যুট, মিটিং নিয়ে বিজি থাকা হয় তো। ”

ইমতিয়াজ প্রতিউত্তরে বলল। তবে রিহাম অন্য খেয়ালে আছে, সুচরিতার কোনো কথা তার কর্ণগোচর হচ্ছে না৷ আশেপাশে কিছু একটা খুজছে।

-“ হুম আমি তোদের মিটিং চিটিং আমি বুঝি আমাকে শেখাস না। সত্যি করে বলতো মেয়েটা কে? ”

-“ কোন মেয়ে মামনি? ”

সাদাফ না বোঝার মতো করে বলল। সুচরিতা হালকা হেসে সাদাফের কান টেনে বলল -“ বন্ধুর হয়ে ওকালতি করবি তো কান ছিড়ে ফেলবো। ও আর ওর বাবা না বললে কি আমি জানবো না? ”

-“ আমরা তেমন কিছুই জানি না মামনি ট্রাস্ট মি! শুধু মেয়েটা কে চিনি। ”

-“ আমি তো জানতে চাইছিই মেয়ের পরিচয়। যার জন্য আমার ছেলে বাড়ি ছাড়লো।”

-“ রিদিতা। ”

-“ ছবি দেখা তো ”

-“ ছবি তো নেই! ”

-“ আমার সাথে চালাকি করার চেষ্টাও করবি না। ”

গম্ভীর স্বরে বলল সুচরিতা।সুচরিতার কঠিন জেড়ার মুখে পড়ে সাদাফ তার ফোন থেকে মিথিলার ছবির সাথে রিদিতার একটা ছবি বের করে ঝুম করলো। সুচরিতার হাতে ফোন দিয়ে বলল -“ তোমার পুত্রবধূ।”

সুচরিতা ভ্রু-জোড়া কিঞ্চিৎ কুচকে মনোযোগ দিয়ে ছবিটা দেখতে লাগলেন। তার মুখাবয়ব দেখে তার মনের ভাব ঠাওড় করা মুশকিল৷ তিন পুরুষ কায়ার চোখে মুখে টেনশন। শুভ্রব জানলে তাদের ছাড় নেই। তারা শুভ্রব কে যে বাঁশ দিয়ে গেলো এরপর বড়সড়ো বাঁশ শুভ্রব তাদের দিবে যদি জানতে পারে।

সুচরিতা বেগম চোখ থেকে চশমা খুলল। মোবাইল টা সাদাফের হাতে ফেরত দিলো।

-“ হুম! দেখলাম৷ তো এই কারণ তার বাড়ি ছাড়ার? ”

-“ জানি না! শুভ্রব যে কি করছে তা কেবল ওই জানে। ”

-“ কেনো? ”

-“ মেয়ে তো জানেই না এসব কিছুর ব্যপারে। ”

-“ কি হচ্ছে কি বুঝিয়ে বল তো ”

-“ বেশিকিছু বলতে পারবো না মামনি আমাদের ক্ষমা করো এবার আমরা যাই। ”

-“ রাতে খেয়ে যাস। ”

-“ না মামনি সময় কম। আজ আসি। ”

-“ আচ্ছা ঠিকআছে। ”

সাদাফ, ইমতিয়াজ, রিহাম বেরিয়ে যাচ্ছিলো। দরজার কাছে যেতেই সানায়া ও শাহমীর চৌধুরীর সাথে তাদের দেখা হলো৷ সানায়ার হাতে দুই দুইটা আইসক্রিম। মুখে বাচ্চাদের মতো খুশি তার।সে আইসক্রিম খেয়ে মুখ ভরিয়ে ফেলেছে। বাম হাতের কব্জিতে তা মুছতে গিয়ে চোখে চোখ পড়ল তার রিহামের চোখে৷ সানায়া রিহাম কে দেখে কেমন একটা অপ্রস্তুত অনুভব করলো৷ রিহাম তা দেখে আপন মনে হেসে উঠলো।

-“ হ্যালো ইয়াংম্যান!কেমন আছো তোমরা? ”

শাহমীর চৌধুরী আন্তরিকতা ভরে ডাক দিলো তাদের৷ সাদাফ সম্মান সুচক নম্র হাসি হাসলো৷

-“ এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ! ”

-“ চলে যাচ্ছো কেনো? ”

-“ একটু মামনির সাথে দেখা করতে এসেছিলাম আরকি। ”

-“ খবর জেনে গেছে? ”

-“ সর্বনাশ! ”

-“ আমরা আসি মামনিকে সামলে নিও ”

শাহমীর চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি জানালো৷ সাদাফ, ইমতিয়াজ বেরিয়ে গেলো। রিহাম কিছু টা গিয়ে পিছু ফিরে চাইলো।সানায়াও পিছু ফিরলো। দুজনের আবারো চোখাচোখি হতেই সানায়া লজ্জা পেয়ে দৌড়ে ভেতরে চলে গেলো। রিহামের যেনো লজ্জা মাখা কিশোরী মুখটা দেখে হৃদপিন্ড মুচড়ে উঠলো। পরক্ষণেই কিছু একটা ভেবে নিজেকে সংযত করলো৷ হাজার হোক বন্ধুর বোন!

-

ড্রয়িংরুম থেকে পড়ার গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে৷ রিদিতা অর্ধঘুম থেকেই শুনতে পাচ্ছে। বিকেলে গোসল সেড়েই ঘুমিয়ে পড়েছিলো। কিছুক্ষণ আগেই সজাগ হয়েছে। তবে বিছানা থেকে এখনো উঠে নি৷ চোখ বুজো শুয়ে আছে। মাথা যন্ত্রণা করছে তার।বিকেলে ঘুমালে তার এই এক সমস্যা মাথা ভার হয়ে থাকে। বিছানার এপাশ ওপাশ সে গড়াগড়ি করছে। কিছুক্ষণ এপাশ-ওপাশ করে সে আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠলো।লম্বাচুল গুলো সাড়া শরীরে লেপ্টে ছিলো, চুল গুলো একত্রিত করে লুস করে হাত খোঁপা করলো। টেবিলে চার্জে থাকা ফোন টা চার্জ থেকে খুলল। পাওয়ার বাটন অন করে ফোন চালু করলো। ফোনের স্ক্রীনে সময় দেখলো রাত আট ত্রিশ।

হাত থেকে ফোন রেখে ওয়াশরুমে ঢুকলো। চোখে মুখে পানি ছিটালো৷ মাথ যন্ত্রণা কমছে না। চোখেও প্রদাহ হচ্ছে। টেবিলের কর্নারের সেলফ থেকে চশমার বক্স বের করে চশমা পড়লো। রিদিতার হ্রস্বদৃষ্টির ত্রুটি আছে। বিছানার পাশ থেকে পানির বোতল হাতে নিলো। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ! বোতল হাতে রুম থেকে বেরিয়ে গেলো ড্রয়িং রুমের দিকে।

ড্রয়িংরুমে আরাফ পড়ছিলো।পাশে তার স্যার বসা। রিদিতা সেদিকে খেয়ার করে না। সে ফ্রিজের কাছে গেলো। ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল বের করে খালি বোতলটা পুরিয়ে ফ্রিজে রাখলো। ডাইনিং টেবিলের চেয়ার টেনে গ্লাসে পানি ঢেলে বসলো।

-“ ভুল করেছো এই ম্যাথ টা এভাবে করে না। ”

ড্রয়িংরুমের সোফায় আরাফের স্যার আরাফ কে বোঝাচ্ছিলো অঙ্কটা কিভাবে করতে হয়। রিদিতা পানির গ্লাস হাতে সেদিকে চাইলো। সামনে বসা শুভ্রবকে দেখে সে বিষম খেলো৷পানি তার নাকে মুখে উঠে গেলো৷ আরাফ ছুটে এসে রিদিতার মাথায় জোড়ে ট্যাপট্যাপ করলো।

-“ ভূত দেখেছিস নাকি যে এমন জোড়ে বিষম খেলি। ”

রিদিতা কিছুক্ষণ পর একটু ধাতস্থ্য হতেই শুভ্রবের দিকে বিস্মিত হয়ে তাকালো।

-“ আপনি আরাফের স্যার? ”

-“ হ্যা! হোয়াট অ্যা কো-ইন্সিডেন্ট! “

-“ আসলেই! ”

রিদিতা হতবুদ্ধির মতো হাসলো৷ রান্নাঘর থেকে আসমা বেগম রান্নাঘর থেকে রিদিতা কে ডাকদিলো -“ এই রিদি…এদিকে আয়! শিগগির। ”

-“ আসছি মা। ”

রিদিতা রান্নাঘরে চলে গেলো। আরাফ এতক্ষণ মাথা চুলকে সব পরোখ করছিলো। শুভ্রব খাতায় তাকে অঙ্ক করতে ইশারা করলো৷

-“ ভাইয়া একটা প্রশ্ন করি? ”

-“ জ্বি? ”

-“ আপনি তো প্রথম যেদিন এসেছিলেন সেদিনই তো জানতেন রিদিতা আমার বোন। তাহলে না জানার ভান করলেন কেনো? ”

আরাফের সহজ সরল প্রশ্ন৷ তবে শুভ্রব যেনো কিছুটা বেকায়দায় পড়লো৷ -“ আম..আসলে আমি জানতামনা রিদিতাই রিদিতা৷ ”

-“ এ্যাহ!”

মোটাবুদ্ধি সম্পন্ন আরাফের মাথায় শুভ্রবের কথা ঢুকলো না।সে মাথা চুলকাতে লাগলো। শুভ্রব তার মাথায় চাটি মারলো৷

-“ অঙ্কে মনোযোগ দাও ভুল হলে কিন্তু দশবার করাবো৷ ”

-“ দশবার? ”

আরাফ ঘাবড়ে গেলো৷ শুভ্রব সাবলীল কন্ঠে বলল -“ কম হয়ে গেছে? যাও বিশবার করবে। ”

-“ আপনার অনেক মেহেরবানি ভাইয়া। ”

বেচারা আরাফ! ভালোই জব্দ হয়েছে শুভ্রবের কাছে৷

-

আসমা বেগম রান্নাঘরে ট্রে-তে খাবার সাজাচ্ছিলেন৷ মুরগীর মাংশ ও ডিম দিয়ে রান্না করা নুডলস আর কফি।রিদিতা বাটিতে সাজিয়ে দিচ্ছিলো।

-“ আচ্ছা মা তোমরা শুভ্রব ভাই কে চিনলে কি করে? ”

-“ তোকে তো বলা হয় নি। সেদিন বাজার থেকে আসার পর ভ্যান গাড়ি থেকে জিনিস পত্র নামিয়ে গেটে দাড়িয়ে ছিলাম৷ একা হাতে সব কি উঠানো যায়। কোথা থেকে জানি ও এসে সাহায্য করলো৷ কি ভালো ছেলে ভাবা যায় গুরুজনের কত খেয়াল করে, সম্মান করে আর খুব পরোপকারী। ও তো সামনের বিল্ডিংএ থাকে তোদের ভার্সিটিতেই তো পড়ে৷ চেহারাতে কি মায়া৷ মানুষ কে আপন করে নেয় খুব সহজে। তাই ভাবলাম আরাফের জন্য টিচার হিসেবে রেখে দি। আরাফ টাও যেনো মানুষ হতে পারে। ”

-“ হুম! ”

রিদিতা নিজের কফির মগে সিপ নিয়ে মাথা দোলালো৷ আসমা বেগম ট্রে হাতে ড্রয়িংরুমের দিকে গেলেন৷ রান্নাঘর থেকেই রিদিতা শুনতে পাচ্ছে তার মায়ের আবেগ ভরা আপ্লুত কন্ঠ।

-“ শুভ্রব বাবা কোনো সমস্যা হচ্ছে না তো? ”

-“ আপনি ব্যস্ত হবেন না আন্টি আমার কোনো অসুবিধা হচ্ছে না।”

-“ নিজের বাড়ির মতো মনে করবে। কিছু প্রয়োজন হলে নির্দ্বিধায় জানাবে।”

-“ জি অবশ্যই। আপনাকে তো জানাতেই হবে। ”

বাকি কথাটা মনে মনে বিরবির করলো শুভ্রব। আসমা বেগম সোফায় বসে ট্রে থেকে নুডলস ও কফির বাটি টেবিলে রাখতে লাগলো৷

-“ এই বাদর টা কে মানুষ করতে পারো কি না দেখো। জানো তো মেয়েটা পড়াশোনা নিয়ে আমাকে জ্বালায় নি। নিজের সময়মতো পড়তে বসেছে। এই সাহেবজাদা কে ঠেলেও পড়তে পাঠানো যায় না। কথা না শুনলে আমায় বলবে বড় জালি বেত এনে দিবো। ”

-“ আপনি আমার উপর ভরসা করে দায়িত্ব দিয়েছেন হতাশ হবেন না ইনশাআল্লাহ! ”

-“ তুমিই তো ভরসা৷ নাও নাস্তা করো আর হ্যা আজ রাতে কিন্তু আমাদের সাথে খাবার খাবে। ”

-“ এতো হ্যাসেলর কি প্রয়োজন ছিলো? ”

শুভ্রব বিব্রত কন্ঠে বলল। আসমা বেগম গভীর মমতা মাখা হাসি দিয়ে শুভ্রবকে চোখ পাকিয়ে মেকি রাগী কন্ঠে বলল

-“ না করবে না! আন্টির আবদার তোমার কাছে। ”

আসমা বেগমের শুভ্রব কে যে খুব পছন্দ হয়েছে তা রিদিতা বেশ বুঝতে পারছে। খুব সহজ সরল মানুষ কি না! রিদিতা মায়ের কান্ডে রান্নাঘরে দাড়িয়ে থেকেই আপন মনে হাসলো৷

-
রাত প্রায় দশটা বাজে। ডাইনিং টেবিলে সারিবদ্ধ ভাবে সাজানো হয়েছে খাবার। মুরগী ভূনা, পোলাও, গরুর গোশত, সালাদ ও পায়েস৷ শুভ্রব, আরাফ,রিদিতা ডাইনিং টেবিলে বসে আছে। নুরুল আমিন হক ফোন করে জানিয়েছে রাতে সে দেরি করে আসবে৷ সে সামিল হতে পারবে না৷ আসমা বেগম সবাই কে খাবার বেড়ে দিচ্ছেন। যে যার মতো খাওয়ায় মগ্ন। আসমা বেগমের হাতের রান্না বরাবরই সুস্বাদু!

-“ শুভ্রব বাবা তোমায় আরেকটু পোলাও দি? ”

শুভ্রব বেচারা পড়েছে ফ্যাসাদে৷সে স্ট্রিক্ট ডায়েট ফলো করে।রাতে সে সবসময় হালকা খাবার খায়। আসমা বেগম যা দিয়েছে পাতে, সে তা-ই শেষ করতে পারছে না৷

-“ না, না আন্টি আর প্রয়োজন নেই। ”

-“ কেনো? খাবার মজা হয়নি? ”

আসমা বেগম দুশ্চিন্তায় পড়ে গেলো। শুভ্রব আসমা বেগমের অস্বস্তি বুঝতে পেরেছে বোধহয়।

-“ কি বলেন আন্টি অসাধারণ রান্না হয়েছে৷ আমার মায়ের পর কারো রান্না খেয়ে এতো তৃপ্তি পেলাম। গরুর গোশত টা দারুণ হয়েছে। ”

-“ ওটা রিদিতা রান্না করেছে। ”

-“ বাহ্! অসাধারণ রান্না। ”

রিদিতা নিজ মনে খাচ্ছিলো।শুভ্রবের প্রশংসা শুনে তার দিকে তাকালো৷ আসমা বেগম পাশ থেকে বললেন -“ তাহলে আরেকটু দি ”

এই সুযোগে আসমা বেগম আরো এক বাটি গোশত দিলো।এতো খাবার দেখে শুভ্রবের ঘাম ছুটে যাচ্ছে।এতো আদর আপ্যায়ন নিতে পারছে না। রিদিতা খাচ্ছে আর মিটিমিটিয়ে হাসছে৷

“ ক্রমান্ন ”

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
®আলিফা তাসনিম রিতা
শব্দসংখ্যা:২৮৬১

#শুভ্রব #রিদিতা #উপন্যাস

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন