#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
১৭.
আজ রিদিতার মন টা বেশ ফুরফুরে। ঠোঁটে হাসির ঝিলিক ও মনে এক রাশ আনন্দ। তার বড় একটা শখ পূরণ হতে চলেছে। নতুন মোবাইল ফোন কিনবে। দুই,তিন মাস যাবৎ সে টাকা একটু একটু করে জুড়ছিলো। আজকের টিউশন ফি'র টাকা মিলিয়ে বেশকিছু টাকা হয়েছে।তার হাতের মুঠোফোনটা প্রায় বছর খানেক ধরে বিড়ম্বনা করছিলো। ঘন,ঘন হ্যাঙ হয়ে যাওয়া, চার্জ না থাকা সহ নানান সমস্যা। চাইলেই তো আর সে পেয়ে যায় না। কে দিবে তাকে? বাবাকে বলেছিলো। নুরুল আমিন হক আরাফ-কে নতুন মোবাইল দিলেও রিদিতাকে কিনে দেয় নি। ছোট মামার দেয়া ফোন ব্যবহার করছিলো এতোদিন। প্রায় চার-পাঁচ বছর ভালোই ব্যবহার করেছে তবে দিনশেষে সবকিছুরই তো আয়ু ফুঁড়িয়ে যায়। হাহ্! যাইহোক নিজের শখ নিজে পূরণ করার মতো আনন্দ ও প্রশান্তি দুটো হয় না৷
নিজের আপন খেয়ালে ডুবেছিলো রিদিতা।আষাঢ়িয়া বাতাস ও ভেজা মাটির পোড়া গন্ধ মনের ভালোলাগা বাড়িয়ে দিয়েছে বহুগুণ৷ বেশ কয়েকদিন যাবৎ ধরে টানা বৃষ্টি হচ্ছে কবে যে সূর্য উঠবে কে জানে? রিদিতা নিজের জন্য, মায়ের জন্য আর কি কি করবে, কি কি কিনবে মনে মনে কল্পনা করতে লাগলো৷ বাসায় ব্লেন্ডার টা বেশকিছুদিন ধরে খারাপ,আসমা বেগমকে শীল-নোড়ায় মশলা কুটতে হয়। হাতের চামড়া উঠে যায় মাঝে মাঝে।মোবাইল কেনার পর তো আরও কিছু টাকা থাকবে তা দিয়ে মা-কে ব্লেন্ডার কিনে দিলে কেমন হয়? মা খুশি হবে, না মা প্রথমে রাগ হবে বলবে -‘টাকা থাকলে কি হাত নিশপিশ করে।এতো পাকনামি করতে কে বলেছে ? ’
দুই তিন দফা বকবে তারপর বলবে -‘ আর যেনো না দেখি। সংসারে কি লাগবে না লাগবে দেখার জন্য আমি আছি৷ নিজে কিছু সঞ্চয় করো ভবিষ্যতের জন্য ’
তখন রিদিতা মাথা দুলিয়ে বলবে -‘ করবো, করবো। ’ নাহ রিদিতা সঞ্চয়ে করে না৷ সে টাকা পেলে এটা,ওটা কিনে নিজের মন মতো৷ সে নিজেকে খুশি করতে পছন্দ করে। প্রত্যেকটা মেয়ের উচিত নিজের যত্ন ও নিজের ইচ্ছের প্রাধান্য দেয়া কেবল নিজের জন্য! তবে সঞ্চয়ও করা উচিত।
রিদিতা ফুটপাতের ছাউনি তে দাঁড়িয়ে আছে, রাহার অপেক্ষায়।রাহার ট্যাকনলজি সম্পর্কে ভালো ধারণা। এসব ব্যাপারে রিদিতা আনাড়ি। বলেছিলো বিকেল সাড়ে চারটার মধ্যে চলে আসবে কিন্তু মহারাণীর টিকি'টিও মিলছে না। রিদিতার অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
-
ঢাকা শহরে যানজট থাকাটা অতিশয় সাধারণ ব্যাপার।আর বৃষ্টি বাদল হলে তো রক্ষে নেই। তবে আজ রাস্তা-ঘাট কিছুটা ফাঁকা। রাহা মনের আনন্দে স্কুটি চালাচ্ছে শুধু পারছেনা উড়ে যেতে। ডানা থাকলে বোধহয় সে উড়েই যেতো। ব্যাপার টা দারুণ! খবরে ব্রেকিং নিউজ হয়ে যেতো
" এক তরুণী স্কুটি চালাতে চালাতে আকাশে উড়ে গেছে " হা হা হা। রাহা আর তার অলীক চিন্তা ভাবনা। রাহার অলীক চিন্তা ভাবনার ব্যবচ্ছেদ ঘটলো রিদিতার ফোন কলে৷ কানে গুজে রাখা ব্লুটুথের বাটনে চাপ দিতেই ফোন রিসিভ হলো।
-‘ রাহা.. আর কতক্ষণ অপেক্ষা করবো? ’
-‘ রিদি ডার্লিং তুমি আর পাঁচ মিনিট অপেক্ষা করো আমি উড়ে উড়ে চলে আসছি ’
-‘ ফাজলামি রাখ! দ্রুত আয়। কিছু কেনা কাটাও আছে। ’
-‘ নো ওয়্যারি ডার্লিং! আই এম অন দ্যা ওয়ে। স্কুটিতে তেল ছিলো না। ওরে তেল খাওয়ানোতেই দেরি হলো। বেচারা এক সপ্তাহ ধরে অভুক্ত ছিলো। ’
রিদিতা হেসে ফেলল রাহার কথায়। মেয়েটা মাঝে মাঝে এমন সব কথা বলে। রাহার মধ্যে মানুষ কে হাসানোর ক্ষমতা আছে। রাহাও হাসিখুশি মেয়ে।
-‘ আচ্ছা! ফোন রাখছি তুই সাবধানে আয়। ’
-‘ ওকেহ ডার্লিং ’
ফোন কাটতেই রাহা তার স্কুটির স্পিড আরো বাড়িয়ে দিলো। তার ইচ্ছে করছে হিন্দি সিনেমার নায়িকাদের মতো চুল উড়াতে কিন্তু হেলমেটের জন্য তা পারছে না। নিজ মনের ফূর্তিতে সে চলছে। হঠাৎই বাধলো এক বিপত্তি!সামনের ইউ-টার্ণ থেকে ধেয়ে আসছিলো সাদা রঙের গাড়ি। রাহা ব্রেক করতে যেয়ে তাল সামলাতে না পেরে সাদা গাড়ির সাথে খেলো সজোড়ে এক ধাক্কা৷ স্কুটি নিয়ে চিৎ হয়ে পড়লো সে। সৌভাগ্যবসত গাড়ি টি সময় মতো ব্রেক করায় ভয়াবহ কিছু ঘটেনি৷
-
রিদিতা রাহার অপেক্ষা করতে করতে হাপিঁয়ে উঠেছে৷ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা। রিদিতা বিরক্ত মুখে দাড়িয়ে আছে৷ বিরক্তিতে মুখে “ চ” শব্দ করে এদিক ওদিক দেখতে লাগলো৷ আজ বোধহয় কেনাই হবে না। ধুর! এরই মাঝে ঝিড়ি ঝিড়ি বৃষ্টিও শুরু হয়েছে৷ রিদিতার ভিষন মেজাজ খারাপ হলো রাহার উপর৷ সে বাড়ি ফিরার সিদ্ধান্ত নিলো৷ মাথায় ওড়না চেপে বৃষ্টি আগলে যাচ্ছিলো৷বাসার কাছাকাছিই ছিলো সে। তড়িঘড়ি করে যাচ্ছে।
তার হঠাৎ মনে হলো মাথায় বৃষ্টির ফোঁটা পড়ছে না৷ কি হলো? ব্যাপার কি!মাথার উপর চাইতেই দেখলো কেউ ছাতা ধরে আছে৷ পাশে ফিরতেই কাউকে দেখে আৎকে উঠলো৷
-‘ আপনি! ’
শুভ্রব রিদিতার দিকে কোমল দৃষ্টিতে চাইলো। তার গলায় বেল্টের সাহায্যে ঝুলে আছে বিড়াল ও বাম হাতে ধরা বিড়ালের খাবার৷ রিদিতা এ সময় শুভ্রব কে দেখে বিস্মিত হলো।
-‘ আপনাকে দেখলাম উদভ্রান্তের মতো দৌড়াচ্ছেন, ভাবলাম আবার কোনো বিপদ হলো কি না৷ ’
শুভ্রব ভারী কন্ঠ রিদিতার কানো পৌছাতেই সে স্বাভাবিক হলো।সে তো তব্দা খেয়ে দাড়িয়ে ছিলো৷ হুশে ফিরতেই হালকা হেসে বলল
-‘ না, না সেরকম কিছু নয় তবে আপনি কোথায় যাচ্ছিলেন? ’
-‘ বিড়ালের খাবার আনতে। ’
-‘ ওহ! ’
-‘ আপনি ছাতা টা নিয়ে যান আমি আরাফ কে পড়াতে যাওয়ার সময় নিয়ে নিবো। বৃষ্টিতে ভিজলে অসুস্থ্য হয়ে পড়বেন। ’
কোমল কন্ঠে বলল শুভ্রব। রিদিতা কৃতজ্ঞতা সূচক মাথা হালকা নাড়ালো-‘ ধন্যবাদ! ’
-‘ আপনাকে বেশকিছুক্ষন অপেক্ষা করতে দেখলাম মোড়ের সামনে। ’
-‘ হ্যা! আমার বন্ধু রাহার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু ও আসলো না তাই বাসায় চলে যাচ্ছি। ’
-‘ কোথাও যাচ্ছিলেন নাকি? ’
-‘ জ্বি ফোন কিনতে। কিন্তু কেনা আর হলো না। ‘
মন খারাপ করে বলল রিদিতা৷ শুভ্রব রিদিতার মুখের দিকে চাইলো৷ চেহারাটা ম্লান লাগছে।
-‘ কোথায় যেতে চাচ্ছিলেন ফোন কিনতে? ’
-‘ রাহা ভালো জানে, ও তো এই ব্যাপারে পটু ও যেখানে নিয়ে যেতো সেখানেই যেতাম।’
-‘ আমারো একটা ইয়ারবাটস কেনার ছিলো। আপনি চাইলে আমি সাহায্য করতে পারি। যদি আপনি চান তো। ’
রিদিতার চোখ জ্বলে উঠলো।তার প্রস্তাবটা পছন্দ হয়েছে। তবে এভাবে যাওয়াটা তার কেমন কেমন জানো লাগছে। মা জানলে রাগ করে যদি। তবে শুভ্রব কে ভরসা করা যায় সে এর আগেও তার সাথে ছিলো। শুভ্রব আশেপাশে থাকলে তার নিজেকে নিরাপদ, নিরাপদ অনুভব হয়। সব দ্বিধা কাটিয়ে রিদিতা প্রফুল্ল কন্ঠে বলল -‘ অবশ্যই। ’
-‘ চলুন তাহলে ’
রিদিতা ছাতা মাথায় হাটছে, শুভ্রব তার পাশে বিড়াল কে আদর করতে করতে যাচ্ছে। একটা ছাতা তাই কিছু করার নেই। এক ছাতার নিচে দুজন আটবেও না। আর ঠিকও না। লোকে মন্দ বলবে। গায়ের সাথে গা লাগবে বড় অস্বস্তিকর।
-‘ বিড়ালের মালিক কে পান নি? ’
নিরবতা কাটিয়ে স্বাভাবিক ভাবে প্রশ্ন করলো রিদিতা৷ শুভ্রব বিড়াল কে আদর করতে করতে জবাব দিলো
-‘ নাহ! গ্রুপে গ্রুপে পোস্ট করেছি কেউ বলতে পারে নি। তাই ভাবলাম এই এতিম বেচারা কে আমি রেখে দি তবে ও বেচারা না ও বেচারি। ’
-‘ মেয়ে বিড়াল? ’
-‘ জ্বিহ! তবে ভাবছি বাসায় দিয়ে আসবো।আমার ছোট বোন বিড়াল পছন্দ করে খুব। ’
-‘ আপনারা কয় ভাই বোন? ’
-‘ দুই ভাই-বোন আমরা ’
-‘ বেশ মিল আছে তো! আপনার বাবা -মা? ’
-‘ বাবা ছোটখাটো ব্যবসায়ি, মা হাউজওয়াইফ! ’
-‘ বাহ!হ্যাপি ফ্যামিলি তবে আপনি তাদের ছেড়ে থাকেন কেনো? শুনেছি তারা এ শহরেই থাকে। ’
-‘ একচুয়ালি ইট'স টু পারসোনাল! ’
-‘ ওহ!দুঃখিত বেশি প্রশ্ন করা টা উচিত হয় নি বোধহয়। ’
-‘ ইটস অলরাইট মিস! ’
দুজনের মধ্যে আবারো নিরবতা ছেয়ে গেলো৷রিদিতা মুঠোফোনে রাহা কে বেশ কয়েকবার কল করলো। ওপাশ থেকে নট রিচেবল আসছে৷মোড়ের সামনে থেকে শুভ্রব হাতের ইশারায় রিকশা ডাকলো৷ট্যাসলা অটো তাদের সামনে এসে দাড়ালো৷
-‘ মামা কই যাইবেন? ’
-‘ তালতলা চলো। আপনার অসুবিধা নেই তো মিস.রিদিতা? কাছাকাছি আছে আর আমার এক ফ্রেন্ডের ভাইয়ের শো-রুম আছে। ফোনের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই। ’
-‘ সমস্যা নেই চলুন। ’
রিদিতা রিকশার সিটে বসলো, শুভ্রব ড্রাইভারের পাশে বসলো৷ রিদিতার কাছে কিছু কিছু জিনিস খুব অদ্ভুত লাগে!যতটা শুনেছে ততটো সে শুভ্রবের সাথে মেলাতে পারছে না৷ শুভ্রব কে তার গম্ভীর বা রাগী মনে হয় না বা সে বেড়াজাল ঘিরে রাখে তেমনও মনে হয় না।রিদিতার সাথে তার সখ্যতা টা কেমন হুটহাট।অপরিচিত হয়েও পরিচিত কেউ। শুভ্রব যত্ন করে বিড়াল কে সসেজ খাওয়াচ্ছে, বিড়ালটিও ম্যাও ম্যাও করে খাচ্ছে আবার শুভ্রবের গালে গাল ঘষছে৷যেমন টা ছোটবাচ্চারা করে৷ শুভ্রবের যত্ন দেখলে মনে হয় যেনো বিড়াল টা তার সন্তানের মতো।রিদিতা এ দৃশ্যে নিজ মনেই হেসে উঠলো।
-
তালতলা সুপার মার্কেটের বিপরীতে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে মোবাইল শোরুম গুলো।শুভ্রব, রিদিতা কে নিয়ে বেশ কয়েকটি শো-রুম ঘুরলো। কোথাও ফিচার পছন্দ হচ্ছে না তো কোথাও ফোনের মডেল। মার্কেটের আশেপাশে বেশ ভিড়বাট্টা।
-‘ আপনি না বললেন আপনার কোনো বন্ধুর ভাইয়ের শোরুম আছে। ’
-‘ জ্বি আছে তবে তার আগে আপনাকে সব কয়টাই দেখালাম৷ কি ভালো, কি খারাপ যেনো বুঝতে পারেন। ঘুরে ঘুরে দেখে শুনে নিতে হয়। তবে চিন্তা নেই সেখানেই নিয়ে যাবো। ’
-‘ বুঝতে পারছি। ‘
-‘ যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞেস করি? ’
-‘ জি? ’
-‘ আপনার বাজেট কত? তাহলে তার মধ্যে বেস্ট কোয়ালিটি বাছাই করতে সুবিধা হবে। ’
-‘ অ্যারাউন্ড বিশ থেকে বাইশ হাজার! ’
-‘ হুম! ’
শুভ্রব বুঝদারের মতো মাথা দোলালো৷ স্যামসাং শোরুমে ঢুকলো তারা। শুভ্রব কে দেখে তার বন্ধুর বড় ভাই মাইমুন এগিয়ে এসে হাত মেলালো৷রিদিতা কে পাশে দেখো চোখের ইশারায় শুভ্রব কে জিজ্ঞেস করলো।শুভ্রব চোখের ইশারায় কিছু একটা বোঝালো৷ মাইমুন রিদিতার দিকে ভদ্রসুলভ নম্র হেসে শুভ সন্ধ্যা জানালো৷
-‘ শুভ সন্ধ্যা! ’
রিদিতা হাসিমুখে সে সমাদর গ্রহণ করলো৷
-‘ বল শুভ্রব কোন মডেল কি প্রয়োজন কিভাবে সাহায্য করতে পারি? ’
-‘ বিশ থেকে বাইশ রেঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটির ফোন দেখাও ’
-‘ আচ্ছা তোরা চেয়ারে বস। ’
মাইমুন তার শোরুমের বয় কে ডাকলো হাতের ইশারায়৷
-‘ তুমি এক কাজ কর শুভ্রব আর মিসের জন্য কফি আর কিছু নিয়ে আয়। ’
রিদিতা ইতস্তত করে বলল -‘ না, না আমি কিছু নিবো না ব্যস্ত হবেন না’
-‘ হেজিটেট করবেন না, উনি আমাদের বড় ভাইয়ের মতো।উনি খুশি হয়ে আপ্যায়ন করছে গ্রহণ করুন। এটা ওনাদের পলিসি সব কাস্টমারদের সাথেই। ’
-‘ এমন কোনোদিন শুনিনি! ’
মাথা চুলকে বলল রিদিতা। মাইমুন পাশ থেকে বলে উঠলো -‘ আমরা কাস্টমার কে অতিথির মতো দেখি। তারা আছে বলেই তো আমরা আছি। ’
শুভ্রবের দিকে তাকিয়ে বলল মাইমুন৷ শুভ্রব মাথা ঝুঁকিয়ে হাসলো৷
-
মাইমুন স্যামসং ফোনের চারটা মডেল এনে টেবিলে রাখলো। Samsung Galaxy A05s, Samsung Galaxy A14, Samsung Galaxy F14 5G, Samsung Galaxy A25 5G — মাইমুন ফোনের সমস্ত ফিচারস গুলো ভালোমতো বুঝিয়ে দিচ্ছে রিদিতা কে।
-‘ মিস.রিদিতা বলুন কোনটা পছন্দ হলো? ’
কফি খেতে খেতে জিজ্ঞেস করলো শুভ্রব।রিদিতা অনেক ভেবেচিন্তে বলল -‘ আমার Samsung Galaxy A25 5G-টাই সবচেয়ে ব্যালান্সড অপশন মনে হয়েছে। ’
-‘ তাহলে প্যাক করে দিচ্ছি। ’
রিদিতা মিষ্টি হেসে সম্মতি দিলো। তার অনেক খুশি খুশি লাগছে। গলা টা কেমন শুকিয়ে আসছে যেনো কত জন্মের তৃষ্ণার্ত৷ সে কোল্ড কফির সিপ নিয়ে গলা ভেজালো। পরাণ যেনো জুড়িয়ে গেলো।
কেনাকটা শেষে রিদিতা ও শুভ্রব শোরুম থেকে বের হলো।রিদিতা শুভ্রবকে কৃতজ্ঞতা জানালো৷ তন্মধ্যে তার পুরনো ফোনে আননৌন নাম্বার থেকে কল এলো৷ বেশকয়েকবার বাজলো রিদিতা ধরলো না৷
-‘ আপনি কল ধরছেন না কেনো? জরুরিও তো হতে পারে। ’
-‘ কোনো জরুরি কল নয়। জানেন কয়দিন পর পর এমন আননৌন নাম্বার থেকে কল আসে ম্যাসেজ আসে আর কি সব সাংকেতিক ম্যাসেজ দেয়, যেনো সে জেমস বন্ড৷ ’
-‘ খুব ডিস্টার্ব করে না কি? ’
-‘ ডিস্টার্ব বলতে শুধু ডিস্টার্ব মাঝে মাঝে তো বাড়িতে পার্সেলও পাঠায়। আমার ভিষন ভয় করে তাই রিসিভ করছি না কল। ’
-‘ কিন্তু এখন তো কল দেওয়ার কথা না। ’
-‘ মানে.. আপনি এতো শিওর হয়ে বলছেন? ’
শুভ্রব কেশে উঠলো।
-‘ না.. মানে এতোবার কল দিচ্ছে ধরে দেখুন। অন্যকেউও তো হতে পারে। যদি প্রবলেম হয় আমি তো আছি নাকি। ’
রিদিতা ভয়ে ভয়ে ধরলো কল। কাঁপা কাঁপা কন্ঠে বলল -‘ হ্য..হ্যালো.. ’
-‘ হ্যালো দোস্ত! ’
ফোনের ওপাশ থেকে রাহার কান্না মিশ্রতি কন্ঠ শোনা গেলো। রাহার কান্নারত কন্ঠ শুনে রিদিতা বিচলিত হয়ে উঠলো।
-‘ রাহা! তুই কোথায় আর কাঁদছিস কেনো? ’
-‘ আমি হাসপাতালে ’
-‘ হাসপাতালে কি করে পৌছালি ’
-‘ আমার এক্সিডেন্ট হয়েছে ’
-‘ এক্সিডেন্ট কি বলিস! কোন হাসপাতালে তুই? ’
-‘ আমি খিদমাহ হাসপাতালে। ’
-‘ আমি আসছি তুই কাদিস না! ভয় পাস না। ’
-‘ জলদি আয়। ’
রিদিতা ফোন রেখে দ্রুত রিকশা খোঁজা শুরু করলো। শুভ্রব ফোনে সব শুনেছে কি হয়েছে না হয়েছে।
-‘ সামনেই খিদমাহ হাসপাতাল! আপনি ঘাবড়াবেন না। ’
রিদিতা কাঁদতে কাঁদতে বলে -‘ ঘাবড়াবো না! আমার জন্য ওর এক্সিডেন্ট হলো। আমি তো ওকে আসতে বলেছিলাম। আমি দায়ি৷ যদি সিরিয়াস কিছু হয়ে যায়।’
রিদিতার কন্ঠে উৎকন্ঠা ও দুশ্চিন্তা। শুভ্রব রিদিতার কান্না দেখে হকচকিয়ে যায়। মেয়েটা এতোটুকু তে এভাবে কেঁদে ফেলে। এতো নরম হৃদয় নিয়ে সে কি করে এ কঠোর পৃথিবীতে বাস করে৷
-‘ আপনি শান্ত হন। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। ’
-
খিদমাহ হাসপাতালের কেবিন নং ৩০২ এ রাহা কে রাখা হয়েছে। পায়ে মোটা করে ব্যান্ডেজ পড়ানো।হাতে প্লাস্টার করা। রিদিতা রাহা কে জড়িয়ে ধরে কাঁদছে৷ সে নিজেকে দায়ি মনে করছে৷ কিন্তু রাহা আশ্চর্য হয়ে আছে শুভ্রব, রিদিতা কে একসাথে দেখে। সে যেনো একে একে দুই মেলাতে পারছে না৷ কিন্তু রিদিতার কান্না দেখে তার মায়া হচ্ছে।
-‘ আহারে.. তুই কাঁদছিস কেনো? আমি ঠিকআছি। ’
-‘ আমার জন্য তোর এক্সিডেন্ট হয়েছে তোরে যদি না ডাকতাম তাহলে হতো না। ’
-‘ প্যারা নিচ্ছিস কেনো তোর জন্য হয় নি কিছু। ’
-‘ হয়েছে আপনার বান্ধবীর স্কুটি উড়ানোর প্রতিক্রিয়ার ফলে। ’
ইয়াসিরের কন্ঠ পেয়ে পিছু ফিরে চাইলো৷ রিদিতা ইয়াসির কে দেখে চিনতে পারলো। তবে ইয়াসির শুভ্রব কে দেখে জড়িয়ে ধরে বলল৷
-‘ দোস্ত কি অবস্থা? ’
শুভ্রবও জড়িয়ে ধরে আলিঙ্গন করলো৷ বহুদিন পর দেখা হলো দুই বন্ধুর৷
-‘ আপনারা বন্ধু?’
রাহা হতবিহ্বল হয়ে প্রশ্ন করলো৷ ইয়াসিরের নির্বাক উত্তর -‘ জি!আমরা ছোটবেলার বন্ধু। পথ আলাদা হলেও বন্ধুত্ব এখনো জীবিত। ’
শুভ্রব ইয়াসির কে জিজ্ঞেস করলো -‘ এই দুর্ঘটনা.. রাহা… কিভাবে? ’
ইয়াসির হাত থেকে রিপোর্ট টা টেবিলের উপর রাখলো। দুই হাত ভাজ বুকে ভাজ করে গম্ভীর স্বরে পুরো ঘটনা বৃত্তান্ত শোনালো।
আমি পুলিশ ফাঁড়ির মোড়ে ইউ-টার্ণ নিচ্ছিলাম আর রাহা স্কুটি নিয়ে উড়তে উড়তে আসছিলো। ভাগ্যিস সময়সতো ব্রেক করায় তেমন ক্ষয়ক্ষতি হয় নি৷ শুধু পায়ে আঘাত ও হাতে ফ্র্যাকচার হয়েছে। কয়েকদিন হাসপাতালে থাকতে হবে৷ তার পরিবারেকেও জানানো হয়েছে৷
-‘ আল্লাহ বাঁচিয়েছে, নাহলে কি যে হতো। ’
রিদিতা আল্লাহর শোকর করে বলল। তবে রাহা আফসোস করে উঠলো-‘ আমার স্কুটি চালানো সারাজীবনের জন্য বন্ধ হয়ে গেলো রে রিদু ’
রিদিতা মেকি রাগ দেখিয়ে বলে উঠে -‘ বেশ হয়েছে! রাস্তায় বের হলে হুশ জ্ঞান থাকে না তোর? আন্টি আসুক আচ্ছা করে তোকে বকুক যেনো শিক্ষা হয়। ’
-‘ সব দোষ এই ডাক্তারের! ’
-‘ যে বাঁচালো তাকেই দোষ দিচ্ছো রাহা? ’
শুভ্রব সাবলীল ভাবে বলল। রাহা রুষ্ট স্বরে প্রতিউত্তর করলো -‘ উনি ইউ-টার্ণ নিবে কেনো? ’
-‘ আর আপনি রং রুটে স্কুটি চালাবেন কেনো?’
ব্যস দুজনের মধ্যে তর্কাতর্কি লেগে গেছে। রিদিতা ও শুভ্রব দর্শকের মতো দেখে যাচ্ছে সে ঝগড়া৷
‘ ক্রমান্ন ‘