ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 17

লেখক: আলিফা তাসনিম রিতা

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

১৮.

হাসপাতালের কেবিন নং ৩০২ -তে হাসির খিলখিল শব্দ গুঞ্জিত হচ্ছে। হাসপাতালের কেবিন বললে ভুল হবে, তা যেনো ছোটখাটো পিকনিক স্পট!রাহা-কে দেখতে তার তিন বান্ধবী এসেছে। রিদিতা, মিথিলা, অথৈ।বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি, সাথে করে এনেছে নানা রকম নামকিন! চানাচুর,ডাল-ভাজা,কলিজা সিঙ্গারা,ফ্লাস্কে করে চা-ও আনা হয়েছে।চার বান্ধবী ভারী তৃপ্তি করে খাচ্ছে আর গল্পগুজব করছে। চারজন এক হয়েছে পরিবেশ কি আর স্বাভাবিক থাকে?অথৈর হাসিই বেশি শোনা যাচ্ছে। অথৈ হাসলে এতো বিকটভাবে হাসে আশেপাশের মানুষজন ভীত হয়ে যায়। বান্ধবীদের মধ্যে একটি মজার ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, তাই এক একজন হেসে কুটোকুটি!

—“ তুই কিন্তু ডাক্তারের সাথে ভালো করছিস না রাহা! ”

রিদিতা চায়ের কাপঁটি মুখ থেকে নামিয়ে বলল। রিদিতার গম্ভীর কন্ঠে তাদের হাসি থেমে গেলো।

-“ কেনো? কি করেছি! ”

রাহা চোখ উল্টে রিদিতার কথা পাত্তা না দেওয়ার মতো করে বললো।রিদিতা সাবলীল কন্ঠে বলল -“ তুই ওনাকে কুলির মতো খাটাচ্ছিস!এটা মন্দ দেখায় ”

— ‘ উনি যদি নিজে এসে বলে তোমার কি প্রয়োজন তো আমি প্রয়োজন বলবো না? ডাক্তারদের কেনো রাখা হয় রোগীর সেবা করার জন্যই তো। ”

অথৈর সাথে হাইফাইভ মেলালো রাহা৷ ইয়াসির ঘন্টা খানেক পরপর কেবিনে আসে রাহার সাথে দেখা করতে,এটা-ওটা দিয়ে যায়, বরং তার বান্ধবীরা এসেছে বলে কেবিন টাও তাদের কাছে ছেড়ে দেয়। ডাক্তার সাহেবের অতিরিক্ত খাতিরদারি মূলত তাদের গসিপ টপিক!

—“ কিছু তো একটা গড়বড় আছে! ”

থুতনিতে হাত ঠেকিয়ে চিন্তাশীলদের মতো বলে উঠে অথৈ।-“ ডাক্তার সাহেবের কথা ও তোর ব্যবহার দেখে মনে হচ্ছে বিষয় টা সাধারণ আলাপচারিতায় নেই, ঝেড়ে কাঁশ তো রাহা ব্যাপার কি? ”

—“ ব্যাপার কিছুই না রিদিতাও তো চিনে ওনাকে বল রিদু! ”

রাহা যেনো অস্বস্তিতে পড়লো অথৈর কথায়।রিদিতা সুযোগের ফায়দা ছাড়লো না, রিদিতা রাহাকে আশাহত করে বলল -“ আমি তো শুধুই চিনি, তবে তোর ঘটনা ওনার প্রকাশভঙ্গী দেখে তো অন্য, অন্য কিছু লাগে। ”

রাহার মুখ যেনো লাল হয়ে গেছে অস্বস্তিতে। নিজের অস্বস্তি দমাতে সে প্রসঙ্গ ঘুরাতে বলল -“ আজ কাল তো তোকে শুভ্রব ভাইয়ের সাথে বেশি দেখা যায় তা নিয়ে কি আমি কিছু বলেছি? ”

রাহার কথা যেনো বজ্রধ্বনির মতো পড়লো কেবিনজুড়ে। অথৈ, মিথিলা চোখ বড়, বড় করে রিদিতার দিকে তাকিয়ে আছে। রিদিতার তেমন ভ্রুক্ষেপ নেই।

—“ উনি আমাদের সোসাইটিতে উঠেছেন আর আরাফের হোম টিউটর ব্যাস এইটুকুই আর গতকাল ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়, আর ফোন কিনতে সাহায্য করে। এখানে বিস্মিত হওয়ার তো কিছু নেই। এভরিথিং ইজ নরমাল! ”

—“ না! অবশ্যই আছে বিস্মিত হওয়ার বহু কিছু আছে, শুভ্রব ভাই ঘুরে ফিরে সব সময় তোকেই সাহায্য করে। তুই বলেছিলি সেদিন তোর বিপদে উনিই তোকে বাচিয়ে ছিলো! ”

অথৈ দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছিলো যেনো। মিথিলা অথৈ কে থামিয়ে ভাবনাচিত্তে বলল -“ সাদাফের কাছে শুনেছি শুভ্রব ভাই বনানী থাকে নিজেদের বাড়ি! তা রেখে তোদের সোসাইটিতে কি করে? ”

-“ তা আমি কি করে জানবো? ওনার লাইফ ওনার সিদ্ধান্ত!উনি থাকতেই পারে। ”

-“ শুভ্রব ভাইয়ের টিউশনি করানোটাও অদ্ভুত লাগলো।ওনার তেমন পরিস্থিতি নেই যে টিউশনি করে চলতে হবে উনি নিজেই তো সিঙ্গার,বড়ঘরের ছেলে। আর তাও পড়ায় কি না আরাফ কেই। ”

রিদিতার বড্ড বিরক্ত লাগলো। এতো কিছু সে কি করে জানবে, তার জানার কথাও না।

-“ দেখ!মা শুভ্রব ভাইকে হোম টিউটর হিসেবে রেখেছে আর রইলো তোদের কৌতুহল তা শুভ্রব ভাই কে জিজ্ঞেস করিস উনি কেনো ঘুরেফিরে আমার চারিপাশে থাকে, উত্তর তিনি দিতে পারবে। আমি কখনো ভাবি নি ভাবতেও চাই না। ”

-“ কেমন রহস্য, রহস্য গন্ধ পাচ্ছি! ’

অথৈ নাক শুকতে শুকতে বলল। রিদিতা অথৈর মাথায় চাপড় মারলো

-‘ তা হলে খেয়ে হজম করে ফেল! ’

এরইমাঝে দরজায় টোকা পড়লো। -‘ মে আই কাম ইন! ’

ইয়াসির কেবিনের সামনে দাড়ানো ছিলো৷ অথৈ ইয়াসিরকে দেখে রাহার ব্যান্ডেজ করা হাতে ধাক্কা দিলো। রাহা ব্যাথায় কুকিয়ে উঠতেই ইয়াসির উৎকন্ঠিত হলো যেনো।

-“ আর ইউ ফাইন রাহা? ”

রাহা হাত ডলতে ডলতে অথৈর দিকে রাগী চোখে তাকিয়ে কিড়মিড় করে বলল -“ ইয়াহ! আই এম ফাইন। ’

-“ আচ্ছা? ডাঃ ইয়াসির আপনি কি সব সময় সব রোগীদের এমন স্পেশাল ট্রিটমেন্ট দেন? ”

-“ না তো ”

-“তাহলে এখানে স্পেশালিটি কেনো? ”

-“ কারণ স্পেশাল মানুষ তাই? ”

-“ বাহ!কি অনেস্ট আপনি। আই লাইক ইট! ”

-“ আমি বরাবরই সৎ থাকার চেষ্টা করি। ”

-‘ তা কবে থেকে শুরু হলো? ’

-‘ এই তো ধরুন দু,তিন মাস। প্রাথমিক স্টেজে আছে আপনার বান্ধবী অ্যাপ্রুভাল দেয় নি৷ দেওয়ার আগেই হাত-পা ভেঙে বসে আছে৷ ”

রিদিতা, অথৈ, মিথিলা রাহার দিকে শিকারী দৃষ্টিতে তাকালো৷ মনে মনে যেনো বলছে ডাক্তার যাক বাকি তোর সুস্থ্য হাত,পা গুলোও ভাঙবো৷ দাড়া তুই! রাহা তাদের দিকে চেয়ে জোড় করে মুখে হাসি ফোটালো৷ ইয়াসিরের দিকে রাগী চোখে তাকালো

-“ এই মিঃ আপনি আমার বিরুদ্ধে আমার বান্ধবীদের ভড়কাচ্ছেন কেনো? ”

-“ ভড়কালাম কোথায় সত্যি বললাম। তোমার মায়ের সাথেও কথা বলবো ভাবছি। ডিসচার্জ করে সোজা শ্বশুরবাড়ি নিয়ে যাবো, দারুণ না? ”

-“ আমি আপনার মাথায় এই অক্সিজেন সিলিন্ডার ছুড়ে মারবো বলে দিচ্ছি! ”

-“ যদি তুমি তুলতে পারো তাহলে ছুড়ে মেরো ”

-“ আহ!ডিজগাস্টিং, তোরা এ লোকের কথা বিশ্বাস করিস না। উনি গুজব ছড়াচ্ছে। ”

-“ এতো হাইপার হবেন না ইটস নট গুড ফর ইউ!

-“ আপনি যাবেন? ”

-“ আপনার আরো কিছু লাগবে কি না জানতে এসেছি বলুন আর কি সেবা করতে পারি? ”

-“ আপনি এখান থেকে যান আপাদত এটুকুই চাই। ”

-“ তবে প্রয়োজন পড়লে ডাকবেন কিন্তু, আসি ”

ইয়াসির হাসিমুখে বিদায় নিয়ে প্রস্থান করলো। ইয়াসির চলে যেতেই তিন বান্ধবী হামলে পড়লো রাহার উপর। পিঠের উপর ধুমধাম কিলাতে লাগলো।

-“ অসভ্য, ফাজিল লুকিয়ে লুকিয়ে এসব করো আর সাধু সাজো৷ ”

-

অপরাহ্নের প্রহরে কোলাহল থেকে কয়েকক্রোশ দুরে নির্জন পরিবেশে পার্কের বড় বাগান বিলাস গাছের নিচের কাঠের বেঞ্চিতে বসে আছে শুভ্রব। তার পায়ের কাছে ছোট বল দিয়ে খেলছে কুড়িয়ে পাওয়া বিড়াল ছানাটি।বিড়াল ছানার অবশ্য নামও ঠিক করা হয়েছে রোজি।শুভ্রব এতক্ষণ তার সাথে খেলছিলো, শুভ্রব বল ছুড়ে মারতো আর রোজি দৌড়ে যেয়ে নিয়ে আসতো৷ তবে বর্তমানে শুভ্রব কে থম মেরে বসে থাকতে দেখে চিন্তিত হলো রোজি!সে বারবার পা ঘেষে “ ম্যাও! ম্যাও করছে। ”

শুভ্রব চোখ বন্ধ করে কি যেনো ভাবছিলো৷ রোজির কান্নায় সে চোখ মেলে চাইলো।বেঞ্চের হাতল থেকে মাথা উঠিয়ে পায়ের কাছে বসে থাকা রোজি কে দেখলো। এ বিড়াল টা যেনো একমুহূর্তের জন্য শুভ্রব কে ছাড়তে চায় না৷ শুভ্রব মলিন হেসে কোলে তুলে নিলো৷ রোজি মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেনো বোঝাচ্ছে মন খারাপ! শুভ্রব রোজির চোখের ভাষ বুঝলো। শুভ্রব, রোজি'কে বাগানবিলাস গাছ টা চোখের ইশারায় দেখিয়ে বললো,,

— ‘ জানিস রোজি এখান থেকে শুরু হয়েছিলো তার আর আমার গল্প। আমাদের প্রথম আলাপ তবে তৃতীয় সাক্ষাৎ। তাকে প্রথম দেখেছিলাম সেজো ফুপ্পির বাড়ির ছাঁদে। তা তোকে পরে কোনোদিন শোনাবো নি, তবে জানিস এই গাছ, এই অপরাহ্ন, এই বেঞ্চ আর এই সোডিয়াম লাইট আমার জীবন ডায়রির পাতায় গুরুত্বপূর্ণ অধ্যায়। এক বোঁকাসোকা মেয়ে এই সোডিয়াম আলোর নিচে বসে হাউমাউ করে কাঁদছিলো৷আমি ছিলাম ঠিক ঐ ছাওনির নিচে, গিটার নিয়ে বসে ছিলাম গান ভাবছিলাম। দুর থেকে চোখ পড়লো তার উপর,চেনা চেনা মনে হলো, খেয়াল করে দেখলাম সে মেয়েটি৷ তবে আশ্চর্য হলাম এভাবে সে রাস্তায় বসে কাঁদছে কেনো?কৌতুহল তার দিকে টেনে আনলো, জিজ্ঞেস করলাম সে অবলীলায় বলল তারপাশে কে তা সে খেয়াল করলো না, ওমন সময় খেয়াল করার কথাও না৷ এক সহজ সরল মনের মেয়ে যে অজান্তে হৃদয় দিয়েছিলো কোনো এক নিমকহারাম কে। ভাগ্যিস সে প্রতারনা করেছিলো, নয়তো আমি পেতাম কি করে৷ কিন্তু তারপর সে হারিয়ে গেলো, কোথায় গেছে তাও জানতাম না। ছয়বছর! ছয় বছর আমি তাকে খুজেছি কোথায়-কোথায় ঢুকড়ে ফিরেছি। তারপর সেই অপেক্ষার অবসান হলো, ভার্সিটির ক্যাম্পাসে আবার দেখা হলো!জানি না আমি আল্লাহর কাছে কি দুআ করেছিলাম, জানি না আল্লাহ আমার কোন সিজদাহ কবুল করেছিলো,জানি না আল্লাহ আমার কোন নেকি কবুল করেছিলো, জানি না কোন আমলের বরকত হলো, কোনো পীরের দোয়া লাগলো নাকি কোনো মুর্শীদের যে আমি তাকে আবারো ফিরে পেলাম। এক জীবনে এর চেয়ে ভালো কিছু আর কি হতে পারে? ”

রোজি মন দিয়ে শুনলো শুভ্রবের প্রতি কথা। যেনো সেও অনুভব করতে পারছে শুভ্রবের অনুভূতির অন্তরালে থাকা সে কল্পময়ীর কথা৷

মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে “ আল্লাহু আকবর! আল্লাহু আকবার…। শুভ্রব বেঞ্চ থেকে উঠে দাড়ালো। রোজিকে কাঁধে তুলল!

—“ অনেক গল্প হয়েছে চল নামাজ পড়ে আসি। ”

রোজি প্রতিউত্তরে কেবল —“ ম্যাও ” করে উঠলো।

-

রাতের খাবারের আয়োজন চলছে রান্নাঘরে, আজ রাতের খাবার হালকা পাতলা। ডাল ভর্তা, ডিম ভর্তা ও আলুর ভর্তা সাথে দুধ।আসমা বেগম রান্নাঘরে দাড়িয়ে দুধ জাল দিচ্ছে আর অন্যমনস্ক হয়ে কি যেনো ভাবছে, মোবাইল ফোনে বারবার একটা নাম্বার ডায়েল করে চলছে৷ অপরপাশ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। রিদিতা নিজের পড়া শেষ করে টেবিল গুছিয়ে রান্নাঘরে এলো। চুলার দিকে তাকিয়ে সে আৎকে উঠলো৷

—“ মা! ”

আসমা বেগম ধরমড়িয়ে উঠলেন, রিদিতা দ্রুত চুলা বন্ধ করলো৷

—“ মনযোগ কোথায় তোমার মা? এখনি গরম দুধ পড়ে হাত পুড়তো। ”

আসমা বেগম চুলার দিকে তাকালেন। সসপেন থেকে দুধ পড়ে পুরো চুলার পাড় তলিয়ে গেছে। আসমা বেগম মাথায় হাত দিলো৷,তার নিজের থেকে সসপেনে রাখা তিনকেজি দুধের চিন্তা বেশি হলো৷

—“ আত্তুর মারির কপাল আমার,! কতগুলো দুধ পড়ে গেলো। ”

—“ তুমি নিজেও তো পুড়ে যেতে মা! শরীর খারাপ নাকি? তুমি যেয়ে বসো আমি সব রেডি করে নিয়ে যাচ্ছি, যাও! ”

আসমা বেগম যেনো শুনেও শুনেনি তিনি অন্য খেয়ালে মগ্ন৷ রিদিতা আসমা বেগম কে এমন থম মেরে থাকতে দেখে গা ধরে ঝাঁকালো৷

—“ কি হয়েছে তোমার বলতো? ”

—“ তোর বাবার খোজ নেই, গত দুই সপ্তাহ যাবৎ বাড়ি ফিরছে না। কোনো খোজ খবর নিচ্ছে না।আড়ৎ এ খোজ নিয়েছি বলল চট্টগ্রাম গেছে৷ ”

—“ তাহলে চিন্তা করার কি আছে। আর বাবা কবেই বা বাহিরে গেলে আমাদের খোজ নিয়েছে। ”

—“ তুই বুঝবি না, চট্টগ্রাম কেনো গেছে? তার আড়তের সাথে তো চট্টগ্রামের কোনো কাজ নেই। ”

—“ মা! তুমি অতিরিক্ত চিন্তা করছো, তোমার প্রেশাড় বাড়িয়ো না গেছে হয়তো কোনো কাজে। সকালে জেঠাই কে ফোন কইরো, এখন তুমি যাও বিশ্রাম নাও।”

—“ নাহ! ভর্তা বানাতে হবে যা তুই টেবিল গোছা। ”

—“ সরো তুমি। ডাল, ডিম, আলু একসাথে মিশিয়ে ভর্তা করে ফেলছি আর আম ছিলে নিয়ে যাচ্ছি তুমি টেবিলে বসো৷ ”

—“ মরিচে তোর হাত জ্বলবে। ”

—“ জীবনই জ্বলে গেছে হাত আর কি জ্বলবে, তুমি যেয়ে বসো মাতাজি! ”

আসমা বেগম মেয়ের তোপের মুখে পড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলো।রান্নাঘর থেকে বেড়িয়ে আরাফের ঘরে ঢুকলো। নিশ্চই মোবাইল হাতে বসে আছে, মনে মনে বলছিলো আসমা বেগম৷ তবে আরাফের ঘরে যা দেখলো তাতে যেনো তার চক্ষু চড়কগাছ। আরাফ বই নিয়ে পড়ছে, সে নিজেকে বিশ্বাস করাতে পারছে না। যাকে পড়তে বস, পড়তে বস বলতে বলতে মুখে ফেনা উঠে যায় পড়তে বসে না আজ সে নিজ থেকে পড়তে বসেছে।যাক সুমতি ফিরেছে তাহলে। বড় খুশি হলেন শুভ্রবের উপর। একমাসে আরাফ অনেকটা পাল্টে গেছে। পড়ায় মনোযোগী হয়েছে।

আসমা বেগম ছেলের মাথায় হাত রাখলেন, মনে মনে দোয়া পড়ে ফুঁ দিলেন। মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।

—“ বাবাহ! আমার ছেলের তো ভালো সুবোধ হয়েছে, পড়তে বসেছে, মাশাল্লাহ! মাশাল্লাহ! মাশাল্লাহ ! ”

আরাফ মায়ের কোমড় জড়িয়ে চোখ বুজে আদর নিচ্ছে। সেসময় রিদিতা হাত মুছতে মুছতে আরাফের ঘরে এলো খাবারের জন্য ডাকতে। মা ছেলের এমন আদুরে দৃশ্য দেখে সে আজ বড়ই বিস্মিত হলো যেনো।

—“ বাবাহ! আজ এতো আদর। ”

আসমা বেগম হাসতে হাসতে বললেন —“ আমার ছেলে পড়ায় কত মনোযোগী হয়েছে দেখেছিস? আজ বলাও লাগে নি। ”

রিদিতা সরু চোখে আরাফের দিকে চাইলো৷ তার কেমন সন্দেহ সন্দেহ লাগলো৷ নিশ্চয়ই আবারো ফেইল করেছে৷ আরাফ রিদিতা কে এভাবে চেয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল —“ হিংসুটি! এভাবে তাকিয়ে আছিন কেনো? ”

—“ দেখছি শুধু আর ভাবছি বলবো কি না? ”

আরাফ তড়াক করে মাথা তুলল৷ সে বোধহয় শেষরক্ষা করতে পারলো না। ভয়ে তার হৃদপিণ্ড লাব-ডাব শব্দ করতে লাগলো৷ তবে রিদিতা চুপ করে গেলো৷ আদর খাচ্ছে খাঁক পরে এসে কান মলা দিয়ে যাবে ভালোমানুষ সাজার কারণে।

আসমা বেগম রিদিতাকে থেমে থাকতে দেখে বলল —“ কি রে কি বলবি? ”

—“ খেতে আসো সব রেডি ”

—“ আরাফ আসো বাবা খেয়ে আবার পড়ো। ”

—“ আচ্ছা মা! ”

আসমা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন৷ আরাফও পিছু পিছু যেতে ধরতেই রিদিতা ওর কান টেনে ধরলো।

—“ আহ! আপু ছাড় কানে লাগছে ”

—“ ফাজিল! আবারো ফেইল করেছিস না? ”

—“ নাহ! ”

-” আমার সাথে নাটক করবি না। তোর এই আলাভোলা সাজা তো সুবিধার না নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছিস। ”

আরাফ বুঝতে পারলো আর তার রক্ষা নাই৷

—“ প্রমিস কর মা-কে বলবি না? ”

—“ করলাম ”

—“ আমি আজ খেলতে যেয়ে সাদমানের অ্যাপেল ঘড়ি ভেঙে ফেলেছি। ”

—“ কেনো? ”

—“ ক্রিকেট খেলার সময় দৌড়াতে পারিনি বলে আমার মোটা শরীর নিয়ে মজা উড়িয়েছে তাই রাগে ওর ঘড়ি ভেঙে দিছি এখন ও জরিমানা চেয়েছে। ”

—“ কত? ”

—“ পাঁচ হাজার টাকা। ওটা নাকি বিদেশ থেকে আনা। আর ওটা আগেরই ভাঙা ছিলো আমি শুধু হাতে তুলেছিলাম তাতেই নাকি সম্পূর্ণ টা ভেঙে গেছে, তাই আমি ভালোমতো পড়ছিলাম যেনো মা বুঝতে পারে আমি পড়ছি তাতে মা খুশি হবে তারপর কলেজের কথা বলে যেনো টাকা নিতে পারি। ”

রিদিতা সব নিরবে শুনলো। আরাফের কান ছেড়ে দিলো। আরাফ রেহাই পেয়ে কান ডলতে লাগলো।

—“ তোকে আমি বলেছিলাম না নিজের কাঁধের যোগ্য সমান বন্ধু বানাও, কাঁধের চেয়ে উঁচু মানুষের সাথে বন্ধু বানাতে নেই এরা সুযোগে তোকে কাঁধে চড়াবে সুযোগ বুঝে আছাড় মারতে এরা দুবার ভাবে না৷ ওর টাকা আমি দেবো। আমার সাথে দেখা করতে বলবি৷ ”

—“ আচ্ছা! ”

—“ এখন খেতে চল। ”

ধমকের সুরে বলল রিদিতা৷

-

রাতের চাঁদের আলোতে চৌধুরী ক্যাসকেডের জৌলুস যেনো শতগুণে তার রাজকীয়তার প্রকাশ করছে, সাদারঙের বিশাল বাড়িটি যেনো চাঁদের এক টুকরো৷ তবে বাড়ির ভেতরের পরিস্থিতি যেনো সূর্যের প্রখরতার মতো উত্তপ্ত। সুচরিতা চৌধুরী ছেলের উপর রাগ করে বসে আছেন খাটের কোণে, আর তার পায়ের কাছে বসে আছে শুভ্রব! শাহমীর চৌধুরী দরজার এককোণে যবুথবু হয়ে দাড়িয়ে আছে। সানায়া এই মেহফিলে থেকেও যেনো নেই। সে নিজের ফোনে ব্যাস্ত! বোধহয় কারো সাথে চ্যাটিং করছে৷

—“ সূচি তুমি শুধু রাগ করে আছো, ও তো তোমাকে বলেই গেছে তাহলে এখন রাগ দেখানোর মানে কি? ”

সূচরিতার মনে অভিমানের যেনো বিশাল পাহাড়, শাহমীর চৌধুরীর কথা তার কোমল হৃদয়ে বড় আঘাত হানলো।

—“ ওহ! আচ্ছা। ”

অভিমানী কন্ঠে শব্দ করলো সূচরিতা। শুভ্রব মায়ের অভিমান বুঝলো। সুচরিতার হাত টেনে তার হাতে হাত রাখলো। হাতের উল্টো পাশে চুমু খেলো। সূচরিতার রাগের পাহাড় যেনো টলে উঠলো। চোখে তার অশ্রু।

—“ মা! ”

—“ আমি কারো মা নই ”

রুষ্ঠস্বরে শাসালো ছেলেকে, শুভ্রব হালকা হাসলো। মায়ের কোলে মাথা রাখলো।

—“ চৌধুরী সাম্রাজ্ঞির হৃদয় সদয় হোক তার অবুঝ পুত্রকে ক্ষমা করতে জনাবার মর্জি হোক। চৌধুরী সম্রাজ্ঞি কি জানে না তার চোখের অশ্রু তার ছেলে সহ্য করতে পারে না। নরম তুলার ন্যায় কোমল হৃদয় এতো কঠোরতা! ”

—“ আমাকে ভোলাবে না, আমি ছোট বাচ্চা নই। ”

—“ তুমি তো ছোটবাচ্চাদের মতোই রাগ করছো।

—“ আমি জেদ করছি? তুমি একটা মেয়ের জন্য নিজের বাড়ি, মা, বাবা কে রেখে দিনেরপর দিন কোথায় পড়ে আছো। আমি রাগ করবো না। আর আমার কাছে লুকিয়েছো। আমার কি জানার অধিকার নেই? মা হিসেবে কি আমি তোমায় কোনোদিনও বারন করেছি, অতিরিক্ত শাসন বা রাগ দেখিয়েছি?”

সূচরিতা কাঁদতে কাঁদতে নিজের অভিমানী অশ্রুধারা বাহাতে বাহাতে মনের কষ্ট ছেলেকে বোঝালো৷ শুভ্রব মাথার চুলগুলো দুই হাতে ঝাকালো। মায়ের কপালে চুমু খেয়ে চোখের অশ্রু যত্নে মুছে দিলো। মাকে জড়িয়ে ধরলো।সূচরিতা শান্ত হতেই শুভ্রব মায়ের পায়ের কাছে আবারো বসলো। মায়ের হাতের পিঠে হাত বোলাতে বোলাতে কোমল কন্ঠে বলল

—“ মা, আমি তোমার কাছে কোনোদিনও কিছু লুকায়নি। হ্যা আমি একজনকে পছন্দ করি তবে বাড়ি ছাড়ার কারণ সে না। আমি একটু নিজের মতো করে থাকতে চাচ্ছিলাম আগেও বলেছি। তুমি জানো আমি নিজের মতো করে চেজ করি লাইফে এর আগেও তো এমন বহুবার হয়েছে৷ মা তোমার ছেলের উপর এতটুকু বিশ্বাস নেই?তুমি তো সবার থেকে ভালো আমায় চেনো,আমাকে একটু সময় দাও। প্লিজ মা এবারের মতো ক্ষমা করে দাও।

সূচরিতা রাগ যেনো ছেলের কথায় মোমের মতো গলে গেলো। ছেলের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিলো৷

—“ বাবা মায়ের কাছে কখনো কোনো কিছু লুকাতে নেই, মনে রাখবে বাবা মায়ের চেয়ে আপন এ পৃথিবীতে কেউ নেই। ”

শুভ্রব মায়ের রাগ ভাঙাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। মনে মনে সাদাফ, ইমতিয়াজ ও রিহামকে কয়েকদফা গালিয়েও দিলো, আজ তাদের নিস্তার নেই!

সূচরিতা চোখের পানি মুছে ছেলের দিকে তাকালো, — “ কি রুগ্ন হয়ে গেছে আমার ছেলেটা, ইশশ! বাড়ি থেকে খাবার পাঠাবো এখন থেকে কোনো বারন শুনবো না ৷ ”

—“ আচ্ছা! এবার আদর করো তো অনেক বকা দিয়েছো আজকে। ”

—“ বকবো না তো কি করবো একেকটা অসভ্যের আছাড়ি হচ্ছে। ”

শাহমীর চৌধুরী তারমাঝে গলা খাকাড়ি দিলো। সানায়াকে উদ্দেশ্য করে বলল -“ সানা! মা'রে আমরা হলাম আঁটির মতো, আমে দুধে তো মিশে গেছে আমরা এখন আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। ”

—“ ঠিক বলেছো বাবা৷ মা ভাইয়া কে পেলে আমাকে ভুলে যায়৷ আদর করে না৷ ”

মুখ ফুলিয়ে বলল সানায়া৷ শুভ্রব সানায়াকে রাগাতে তার মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল —“ মা! এই মেয়ে টা সে মেয়ে না যাকে তুমি ময়লার ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছো।”

সানায়া শুভ্রবের খোঁচায় তেলে বেগুনে জ্বলে উঠলো৷ —“ বাবা! ভাইয়া বারবার এমন বলে কেনো? সত্যি কি আমাকে কুড়িয়ে এনেছো৷ ”

শাহমীর চৌধুরী মেয়েকে পাশ থেকে জড়িয়ে ধরে অসহায় সুরে বলে

—“ তোকে একা না আমাকেও কুড়িয়ে পেয়েছে মনে হয়৷ মা-ছেলে রা বরাবরই আমাদের সাথে বৈষম্য করে। ”

সূচরিতা শাহমীর চৌধুরীর কথায় হেসে হেসে বলে —“ মনে হয় কেনো বলছো তোমাকে তো তেহরানের ম্যানহোল থেকে কুড়িয়ে পেয়েছিলাম ভুলে গেছো। ”

সূচিরতা চৌধুরী অট্টাহাসিতে ফেটে পড়লো যেনো। সে মাঝে মাঝে শাহমীর চৌধুরীকে এ বলে খোঁচায়। শাহমীর চৌধুরী বড্ড রেগে যায়৷

—“ সূচি! কখনো অর্ধেক কথা বলতে নেই এতে গুজব ছড়ায়৷ বাকিটুকুও বলো যে তোমার হারিয়ে যাওয়া ঘড়ি খুজতেই পড়ে গিয়েছিলাম। ”

—“ ঘুরে ফিরে তো একই। ”

সানায়া নাক মুখ কুচকে বলল —“ এইজন্য বাবার গা থেকে ম্যানহোলের গন্ধ পাচ্ছি। ”

দুষ্টুমি করে বলল সানায়া৷ শাহমীর চৌধুরী মেয়ের দিকে হতাশ চোখে চেয়ে বলল —“ এখন মায়ের দলে যেয়ে পল্টি! ”

শুভ্রব বাবা, মায়ের এমন মজার দৃশ্য চোখ ভরে দেখছে৷ পরিবারের প্রিয়জনের হাসিমুখের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কোনো কিছু নেই।

সূচরিতা সানায়া ও শাহমীর কে থামিয়ে কড়া গলায় বলল —“ অনেক ঝগড়া হয়েছে এবার খেতে আসো। বাবন! আজ আমি তোকে নিজ হাতে খাইয়ে দিবো। আমার এমন সুন্দর ছেলের কি হাল হয়েছে এ কয়দিনেই। আয় নিচে আয়”

—“ মা এটা ঠিক না। ”

সানায় ঈর্ষান্বিত হলো৷ সূচরিতা মেয়ের গালে চুমু খেয়ে বলল

—“ তোকেও নিজ হাতে খাওয়াবো বুবুন।”

সূচরিতা আদর করে ছেলেমেয়েদের বাবন ও বুবুন নামে ডাকে৷ সূচরিতা নিচে চলে যেতেই শাহমীর চৌধুরী শুভ্রবের কাছে এলো৷

—“ মাই সান! মা-কে ভালোই ভুলিয়েছো।আই এম প্রাউড অফ ইউ!তুমি আমার মতো হয়েছো। ওদিকে সব ঠিক তো? ”

—“ এভরিথিং নিডস টাইম বাবাআ ”

—“ সফল হয়ে এসো না মানলে তুলে নিয়ে এসো কিন্তু কখনো হাল ছাড়বে না৷ হা হা হা! মনে রেখো,এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ”

“ ক্রমান্ন…….

দেরি হয়ে গেছিলো, রিচেক করা হয়নি। আপনারা পড়ে আপনাদের মতামত জানাবেন। হ্যাপি রিডিং 😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন