#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
১৮ এর অবশিষ্টাংশ
নিঝুম রাতের নিরবতায় ঢাকা পড়েছে শহরের কোলাহল।শীতল হাওয়া, শান্ত প্রকৃতি ও দ্যুতিময় শশী রাতের সিয়াহ (কালো) আবহে ঢাঁকা গগনে ছেয়ে আছে মুক্তোর মতো, একদম শান্ত ও স্নিগ্ধ!
চৌধুরী ক্যাসকেড এর রুফের কার্নিশে বসে আছে শুভ্রব!নানারকম ভাবনায় যেনো বূদ হয়ে আছে রুপোলী চাঁদের দিকে চেয়ে। নীলাভ্র চোখে অপার স্নিগ্ধতা,চাঁদের ছায়ার মাঝে যেনো রিদিতার মুখাব্রু ভেসে উঠছে তার নেত্রে।রিদিতার ঘন কালো কেশের আষ্ফালনের চাদর যেনো বিছিয়ে আছে গগন জুড়ে। মৃদু হাওয়ায় যেমন দোল খাচ্ছে গাছের পাতা ঠিকতেমন করেই যেনো এ মৃদু পবনে রিদিতার দীঘল কেশরাশি আছড়ে পড়ছে চোখমুখে শুভ্রব সন্তর্পনে তা গুছিয়ে দিচ্ছে কানের পেছনে আর তাতে গুজে দিলো সাদা গোলাপ।ঠিক যেনো ঘনকালো গগনে একফালি রুপালি চাঁদ! নিজের অলীক ভাবনায় নিজের মনেই হাসতে লাগলো শুভ্রব,মাথার পেছনের চুল গুলো ঝাকিয়ে একটু ফ্লার্ট ভঙ্গিতে গলা ছেড়ে গান গাইতে লাগলো —
“ ইয়ে চান্দ মাস্তানি, মাদহোশ কিয়ে যায়
ক্যোই ডোর ক্যোই খিচে, তেরি ওর লিয়ে যায়… ”
—“ বাবাহ! ভাইয়া এতো প্রেম? ”
সানায়া দুষ্টুমি করে বাঁধা দিলো। সানায়া ও সূচরিতা এইমাত্র এসে দাড়িয়েছে শুভ্রবের পেছনে৷সূচরিতার হাতে ট্রে,তাতে রাখা ক্ষীরের বাটি।ছেলের জন্য বানিয়ে ফ্রীজে রেখে দিয়েছিলো৷ শুভ্রব আবার ঠান্ডা, ঠান্ডা ক্ষীর খুব পছন্দ করে৷ কেবলি ফ্রীজ থেকে বের করে বাটিতে সাজিয়ে আনলো। তবে সানায়া মিটিমিটি হাসতে হাসতে শুভ্রবের সামনে দাড়ালো,সরু- সরু চোখ করে শুভ্রবের চেহারা ভালো পর্যবেক্ষন করতে করতে বললো
—“ এমন কাঠখট্টা পুরুষকে গভীর প্রেমে ফেলেছে যে নারী তার এলেম আছে বলতে হবে। ”
—“ ঠাটিয়ে মারবো কানের গোড়ায় চড়! বহুত পেকে গেছিস তুই। ”
শুভ্রব সানায়ার চুল টেনে ধরলো। সানায়া ব্যথায় কুঁকিয়ে উঠে সূচরিতার দিকে কাঁদো কাঁদো মুখ করে তাকালো৷
—“ মা! ভাইয়া কে চুল ছাড়তে বলো,আমি ব্যথা পাচ্ছি৷
—“ ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি। মা ও দিনকে দিন বিগড়ে যাচ্ছে বাড়ি নাই বলে বেশি লাই পাচ্ছে। ”
—“ এ্যাহ! আসছে আমার শাহেনশাহ! মা ছাড়তে বলো না চুল! উফফ! ওমাগো! ভাইয়া ছাড় আমার চুল, সরি আর কিছু বলবো না। মা জিজ্ঞেস করেছিলো বলেই বলেছিলাম। তবে বেশি বলিনি এবারের মতো ছেড়ে দে, আমার লক্ষী ভাইয়া! ”
সেদিন সাদাফ, ইমতিয়াজ রা চলে যাওয়ার পর সুচরিতা সানায়াকে জেড়া করতেই সানায়া সত্যি উগড়ে দেয়।সে দায়ের জন্য সানায়ার শাস্তি প্রাপ্য ছিলো৷ শুভ্রব তার জীবনের বিশেষ কিছু বিষয় গোপন রাখতে পছন্দ করে তার মধ্যে এই বিষয়টিও!
—“ বাবন! ছেড়ে দাও।”
মায়ের কথায় শুভ্রব সানায়াকে ছেড়ে দিলো। চোখের রাগ দেখিয়ে সাবধান করে দিলো,দ্বিতীয় বার যেনো আর না হয়। সানায়া বিড়াল ছানা কে কোলে নিয়ে মুখ ফুলিয়ে রইলো। সূচরিতা শুভ্রবের হাত ধরে ছাদের ছাউনির সোফাতে বসালো৷ ছেলের দিকে ক্ষীরের বাটি এগিয়ে দিলো।
—“ স্যুগার ফ্রী দিয়ে বানিয়েছি! কেমন হয়েছে বল? ”
শুভ্রবের ইচ্ছে করছিলো না কিন্তু মা এনেছে শখ করে তাই হাসিমুখে প্লেট থেকে চামচ উঠিয়ে বাটি থেকে ক্ষীড় তুলে মুখে পড়লো৷ মুখে দিতেই যেনো মিলিয়ে গেলো। আহ্হা,কি স্বাদ! কি স্বাদ। দ্বিতীয় চামচ মা-য়ের মুখে যত্ন করে তুলে দিলো,তৃতীয় চামচ তুলে সানায়া কে ইশারায় ডেকে খাইয়ে দিলো তবে শাহমীর চৌধুরী মিস করে গেলো। মা আর বোন কে খাইয়ে সে আরাম করে ক্ষীড় খাচ্ছে। সানায়া রোজি কে নিয়ে খেলছে৷
—“ তা কতদুর আগালি? ”
সূচরিতা শারীর আচলে হাত মুছতে মুছতে নিরলস ভাবে প্রশ্নকরলো৷ মায়ের কথায় খাওয়া থামিয়ে ভ্রু-কুঁচকে তাকালো শুভ্রব। সে বুঝলো না ঠিক প্রশ্ন টা।
—“ কোথায় আগাবো? ”
সূচরিতা সাবলীল কন্ঠে বলল —“ কোথায় আবার তোর সিক্রেট মিশনে? ”
শুভ্রব মায়ের কথায় গা দুলিয়ে হো হো করে হেসে উঠলো৷ যেনো এর চেয়ে হাসির কৌতুক সে আগে শোনেনি৷
—“ হাসছিস কেনো? ”
—“ এই যে তুমি এখনো ভাবছো আমি তার জন্য বাড়ি ছেড়েছি৷ ”
আগের চেয়েও জোড়ে জোড়ে হাসতে হাসতে বলল শুভ্রব৷ সূচরিতা ছেলের দিকে গম্ভীর হয়ে তাকালো৷ মায়ের গম্ভীর চাউনি দেখে শুভ্রব আরেক চামচ ক্ষীড় মুখে পুরতে পুরতে সাবলীল ভাবে প্রতিউত্তর করলো
—“ ফলাফল এখনো শূন্য মা! ”
—“ কেনো? আমার এমন চাঁদের টুকরো ছেলেকে পছন্দ নয় বুঝি। ”
—“ তার বোধহয় কাউকেই পছন্দ না ”
—“ মেয়েটি কিন্তু ভারী মিষ্টি! ”
সূচরিতার কথায় চকিতে চাইলো শুভ্রব। সূচরিতা আরো যোগ করে বলল —“ আমি শুধু ভাবছি যে, আমার ছেলেকে কোনো জাদু টোনা করলো না তো মেয়েটি? ”
শুভ্রব পুনরায় গা দুলিয়ে হাসলো। সূচরিতা ছেলের হাসি দেখে ভড়কে গেলো।তার অস্বাভাবিক লাগলো৷
—“ কি সমস্যা তুই আমার কথায় বারবার হাসছিস কেনো? ”
—“ না কিছু না। ”
সূচরিতা কপাল কুচকে ছেলের দিকে তাকিয়ে রইলো৷ শুভ্রব হাসি থামিয়ে বলল —“ যদি জাদুবিদ্যা জায়েজ হতো তাহলে বোধহয় আমিই তাকে জাদু করতাম। ”
—“ মায়ের সামনে এভাবে কথা বলতে তোর লজ্জা করে না অসভ্য ছেলে। ”
—“ তুমি তো আমাদের মর্ডান মা! তুমি তো সব বোঝো লুকানোর তো কিছু নেই। ”
—“ ফাজিল হচ্ছো দিনকে দিন!
চোখ রাঙালো সূচরিতা। তারপর জগ থেকে শুভ্রবের গ্লাসে পানি ঢালতে ঢালতে জিজ্ঞেস করলো
—“ আজ থাকবি না চলে যাবি? ”
—“ নাহ!চলে যাবো। ”
—“ হুম! এখন তো মা বাপের প্রয়োজন নেই তোদের, কয়দিন পর বাদড়ি টাও বলবে মা আমায় হোস্টেলে পাঠিয়ে দাও আমি একা থাকতে চাই। আগের লাঙল যেভাবে যাবে পরের লাঙল তো সেভাবেই যাবে। ”
সানায়া মায়ের কথার বিরোধিতা করে বলল -“ মা! তুমি আমাকে কেনো টানো? তোমাদের মা ছেলের ঝামেলা তোমরা মিটাও। ”
শুভ্রব ক্ষীড়ের শেষ বাইট মুখে নিয়ে তা গলাধঃকরণ করলো৷ পানির গ্লাস নিয়ে গ্লাস থেকে পানি পান করলো। গ্লাস টা টেবিলে রেখে সূচরিতা কে মজার ছলে বলল —“ মা! তুমি বোধহয় জেলাস!”
বলেই হো হো করে হাসতে লাগলো শুভ্রব
সূচরিতা শুভ্রবের পিঠে আলতো চাপড় মারলো৷ চোখ রাঙিয়ে বললো
—“ মায়ের সাথে ইয়ার্কি করিস! ”
—“ আপাদত দোয়া করো কাল আমার এলবামের প্রথম গান
রিলিজ। ”
সানায়া খুশিতে উছলে উঠলো। নিজের খুশি দমাতে না পেরে মুখ ফসকে বলল
—“ যেটা রিদিতা আপু কে নিয়ে লিখেছো,সে গান টা? ”
শুভ্রব চোখ রাঙিয়ে তাকাতেই সানায়া কথা ঘুড়িয়ে বলল —“ না, না আমি তো জানিই না কোন গান, কি গান। হে, হে, হে! ”
সূচরিতা হেসে উঠলো। ছেলের কাছে বসে মনে মনে দুআ পড়লো বিরবির করে।
—“ আল্লাহ আমার ছেলেকে সাফল্য দিক, আমার ছেলে অনেক অনেক বড় হোক পরিবারের নাম উজ্জ্বল করুক এই কামনা করি। ”
শুভ্রবের কপালে মমতাময় পরশ একে দিয়ে সারা গায়ে ফূ দিয়ে দিলো৷
—“ আজ আসি কাল অনেক কাজ আছে, সানা রোজি কে দেখে রাখিস। ”
—“ যো হুকুম ভাইসাহেব! ”
শুভ্রব ফোন ও গাড়ির চাবি নিয়ে উঠে দাড়াতেই, রোজি লাফিয়ে ছুটে এলো শুভ্রবের কাছে। শুভ্রবের পায়ের কাছে ঘুরঘর করে অসহায়ের মতো “ ম্যাও,ম্যাও ” করতে লাগলো। রোজি বোঝাতে লাগলো সে এখানে থাকবে না, শুভ্রবের সাথে যাবে৷শুভ্রব রোজিকে কোলে নিলো৷ দুই হাতে আগলে বিড়ালের মুখ তার দিকে ঘোরালো।
—“ তুই আমার সাথে কি পেয়েছিস, এখানে আরামে থাকবি, ঘুরবি, ফিরবি। ”
রোজি “ ম্যাও! ম্যাও করে শুভ্রবের কথার প্রতিবাদ করলো৷ সানায়া তা দেখে হাসতে হাসতে বলল
—“ ভাইয়া তোর আদরে সবাই তোর ন্যাওটা হয়ে যায়। জারিন আপুর মেয়ে তো তোর কোল ছেড়ে যেতোই না বাড়ি আসলে, রোজিও তোর ন্যাওটা হয়ে গেছে ৷ ”
সূচরিতা সানায়ার কথার প্রতিউত্তর করে বলল —“ তুইও তো ছোটবেলায় ভাইয়ের কোল ছাড়া ঘুমাতি না, সারাদিন ওর পিছু পিছু ঘুরতি।”
—“ সে তো এখনো ভাইয়াকে ছাড়া থাকতে কষ্ট হয় অথচ ভাইয়া আমাকে আর আগের মতো আদর করে না। ”
অভিমানী হয়ে কথাটা বলল সানায়া।শুভ্রব সানায়া কে ইশারায় তার কাছে ডাকলো৷ সানায়া ভাইয়ের ডাকে সঙ্গে সঙ্গে তার কাছে গেলো৷ শুভ্রব তার পকেট থেকে ক্যাডবেরী ডেইরী মিল্ক সিল্কের প্যাকেট বের করে সানায়ার হাতে দিলো।সানায়া খুশিতে ভাইকে জড়িয়ে ধরলো৷
—“ আমার ভাইয়া ওয়ার্ল্ডের বেস্ট ভাইয়া। ভাইয়া এবারের তোর অ্যালবাম অনেক হিট হবে দেখিস। ”
—“ ইনশাআল্লাহ! রাত অনেক হয়েছে আমি বেড়োলাম। মা তুমি অতিরিক্ত চিন্তা করবে না, আর সানা মায়ের খেয়াল রাখিস। বাবা কি স্টাডি তে? ”
—“ না তোর বাবার বন্ধু জামশেদ ভাই ফোন করলো সেখানে গেছে। ”
_“ বাবাকে আমার খোদা হাফেজ জানিয়ে দিবে৷ চল রোজি তুই তো থাকবি না এখানে তোকে নিয়েই যাই। ”
রোজিও খুশি হয়ে বলল —“ ম্যাও! ” অর্থাৎ বোঝালো চলো, চলো বাসায় ফিরে যাই। শুভ্রব রোজিকে কাঁধে তুলে বেরিয়ে গেলো।
-
শুনশান ফাঁকা রাস্তায় হাইস্পিডে গাড়ি চালাচ্ছে শুভ্রব। রোজি তার পাশের সিটে ঘুমাচ্ছে। “ ইয়ে রাতে ইয়ে মসাম ” - গানের সুরে শিষ বাঁজাতে বাঁজাতে গাড়ি চালাচ্ছে। খোলা জানালা দিয়ে গাড়ির ভেতর শোঁ-শোঁ করে বাতাস ঢুকছে, বাতাসের ছন্দে শুভ্রবের চুল উড়ে কপাল বরাবর পড়ছে বারংবার। সে নিজের আনন্দে ড্রাইভ করছে, আজ তার ফ্ল্যাটে ফেরার ইচ্ছে নেই, লং ড্রাইভ করবে। শুভ্রব কিছু কিছু কাজ হুটহাট করে, হুটহাট সিদ্ধান্ত নেয়। লং ড্রাইভের সিদ্ধান্ত টা তেমনই হুট করে নেওয়া।
শুভ্রব হাইওয়ের মাঝপথে গাড়ি দাড় করালো। রাস্তার দুপাশে বড়-বড় গাছপালা, রাস্তার দুপাশে জ্বলছে সোডিয়াম লাইট। শুভ্রব গাড়ি থেকে নেমে দাড়ালো। পকেটে দুই হাত গুজে গাড়িতে হেলান দিয়ে মাথা কাত করে চোখ বুঝলো। চোখ বুজে সে কোনো এক জগতে যেনো বিভোর হয়ে রইলো তার হৃদপিন্ড “ লাব-ডাব, লাব-ডাব ” শব্দ করতে লাগলো৷ শুভ্রবের কানে সে শব্দ মিউজিকের মতো আন্দোলিত হচ্ছে যেনো। প্রতিটা লাব-ডাবে যেনো সে শুনতে পাচ্ছে রিদিতা, রিদিতা ,রিদিতা।শুভ্রব ঠোঁট কামড়ে হেসে উঠলো। ডান গালের নিখুত টোল টা ভেসে উঠলো হাসির সাথে। আচানক দমকা হাওয়া এসে তার গাল ছুয়ে গেলো, সে হাওয়ায় যেনো সে সুমিষ্ট ঘ্রান পেলো৷ সে আচমকা চোখ মেলে চাইলো তার মনে হলো এই বুঝি তার আঁচল ছুয়ে গেলো তাকে।
শুভ্রব দুই হাত মেলে নিজের গায়ে জড়িয়ে নিলো সে কোমল হাওয়ার আচ্ছাদন। তার মন জোড়ে চিৎকার করে বলতে চাচ্ছে কিছু, ইচ্ছে করলো সে অ-ইচ্ছেটা পূরণ করার। সে কখনো তোয়াক্কা করে নি কোনো কিছুর না আজ করে, শুভ্রব সজোড়ে চেচিয়ে বলে উঠলো —“ আই লাভ ইউ রিদিতা! আই লাভ ইউ! ”
শুভ্রেবের আওয়াজ বারবার বাতাসে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। শুভ্রব বেশকয়েকবার তা পুনরাবৃত্তি করলো৷ শুভ্রবের চিৎকারে রোজি উঠে গেলো, গাড়ির জানালা দিয়ে মাথা বাড় করে “ ম্যাও! ” করে উঠলো। শুভ্রব তাকালো না, রোজি যেনো বোকার মতো দেখতে লাগলো তার মালিকের পাগলামি কর্মকান্ড।
-
অন্ধকার ঘরে মৃদু আলোয় জ্বলছে সবুজ রঙের ড্রীমলাইট! পাঁখা ভনভন জোড়ে জোড়ে করে ঘুরছে। চারিপাশের সবাই গভীর ঘুমে মত্ত্ব৷ তবে ঘুমন্ত রিদিতা কে খুব ভয়ার্ত মনে হলো৷ সে তরতর করে ঘামছে, মাথা বারবার ডানে বামে হেলাচ্ছে। নড়ার জন্য ছটফট করছে তবুও সে পারছে না।
রিদিতা শুনশান কোনো সরলরেখার মতন সোজা রাস্তায় দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে! পেছনে কালো মুখোশধারী ছদ্মবেশী মানুষের পায়ের শব্দ,লোকগুলো কেমন ভয়ানক তাদের দিকে তাকালে কলিজাটা যেনো শুকিয়ে আসে ভয়ে তে। রিদিতা প্রাণপনে তাদের থেকে বাঁচার চেষ্টা করছে। সে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে রাস্তাও ফুড়ায় না যতো এগোয় ততোই যেনো দীর্ঘ হয় সে পথ। ক্লান্ত, তৃষ্ণার্ত রিদিতা আর পারছে না নিজের হার মেনে নিয়েছে যেনো। সে চারিপাশে তাকালো একটু আশ্রয়ের আশায়, কিন্তু চারিপাশে ঘুটঘুটে অন্ধকার! সেই অন্ধকার ভেদ করে আসা সাদা রঙা আলের শিখা দেখতে পেলো। আলোটা যেনো তার দিকে এগিয়ে আসছে, সে ভয়ে ছুটে পালাতে চাইছে তবু পারছেনা পা দুটো যেনো মাটিতে আটকে আছে তার। এবার বোধহয় তার নিস্তার নেই! অন্ধকার থেকে বেরিয়ে এলো দুটি হাত, হাতজোড়া তার বাহুডোরে রিদিতা কে আগলে নিলো। কি আশ্চর্য! তার ভয়, উৎকন্ঠা যেনো মুহূর্তে উবে গেলো। সে হাতজোড়া তার খুব চেনা মনে হলো, বাঁচার অবলম্বন মনে হলো।রিদিতা দেখতে চাইলো সে অবয়বের মুখ! অবয়বটি যেনো তার হৃদয়ের হালতা বুঝলো, ধীরে ধীরে সাদা অবয়বটি দৃশ্যমান হতে লাগলো। ভেসে উঠলো নীলাভ্র আখিঁযুগল। মুখের আদল দৃশ্যমান হতেই রিদিতা চমকে উঠলো৷
রিদিতার স্বপ্ন ভেঙে গেলো। সে ধড়ফড় করে উঠলো। হাত-পা তার কাঁপছে অনবরত! সে কি দেখলো? কিছুই বুঝলো না একি শয়তানের ধোঁকা না আল্লাহর কোনো ইশারা? শরীর ঘামে চুবচুবা হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ! ফোনের টর্চ অন করে কাঁপা কাঁপা পায়ে সে বিছানা ছেড়ে নামলো। হাতড়িয়ে সুইচবোর্ডে খুজে লাইট অন করলো। দেয়াল ঘড়ির দিকে চাইলো। ঘড়িতে বাজে রাত তিনটা তিরিশ! মনে মনে দোয়া পড়ে নিজের সারা গায়ে ফু দিলো। বেড সাইড টেবিলের উপর বোতল থেকে ঢকঢক করে পানি পান করলো৷
ঘরটা কেমন গুমোট বেধে আছে। রিদিতা বারান্দার দরজা খুলে দিলো। জানালা গুলোও খুলে দিলো। যেনো খোলা হাওয়ায় সব ভয় ভীতি যেনো উবে যায়, মোবাইলে আয়াতুল কুরসি ছেড়ে বারান্দায় যেয়ে দাড়ালো। ঠান্ডা বাতাসে যেনো তার হৃদয়ে শীতলতা নেমে এলো। রিদিতা আকাশের দিকে তাকালো, বিস্তর গগনে বড় রুপোলী চাঁদ জ্বলজ্বল করে জ্বলছে। তার অবচেতন মন সে চাঁদের মাঝে কাউকে কল্পনা করলো, সে নিজেকে দমালো কিন্তু অবচেতন মন বারবার মনে করাতে লাগলো চাঁদের মতো স্নিগ্ধ আদল তার মনে অজান্তে বারবার একটি নাম প্রতিধ্বনিত হতে লাগলো -“ শুভ্রব ”
ক্রমান্ন……