ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 21

লেখক: আলিফা তাসনিম রিতা

~#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা

২১.

“ হে জীবন তুমি এক খেলাছক!
আলো আধারে করো গোলযোগ —
মর্জী আমার,বাহাদুরি তোমার
এ কেমন দ্বৈরথ!

পরিক্রমন করে চলি আমি
নিজ রূপরেখায়,
রোধ করো তুমি সে পথ
হয়ে বিশাল দেয়াল।

তুমি, আমি মুদ্রার,
এপিঠ ওপিঠ —
তুমি হও কঠিন তব,
আমি হই ভিত! ”

~আলিফা তাসনিম রিতা

জীবন এক অদ্ভুত প্রান্তর, যার পথ কখনো সমান্তরাল, কখনো ভঙ্গুর, কখনো বন্ধুর বা কখনো খোরস্রোতা নদীর মতো!জীবন বাকেঁ কোন মোড় নেয় তা আগে থেকে ধারণা করা বড়ই দুষ্কর।শুভ্রবের ক্যারিয়ার সময়ের সাথে যত সাফল্যের সাথে এগোচ্ছিলো ততোই তার আশেপাশের মানুষজন যেনো তার পথের কাঁটা হতে লাগলো।
মানুষের স্বভাব বড় বৈচিত্র!কারও সাফল্য যেমন অনেকের চোখে ঈর্ষার কারণ,আবার কারো পতন নিছক বিনোদন।

সময় টা দুই হাজার বাইশ, এপ্রিল মাস!

সামনে আন্তর্জাতিক মিউজিক ফেস্ট!হাতে তার বেশ কিছু পরিকল্পনা।টিমের জন্য প্রয়োজন বিশ্বস্ত নতুন সদস্য৷ সে অনুযায়ী শুভ্রব তার ব্ল্যাক ব্যান্ডের নতুন মুখের খোঁজে অডিশন এর ব্যবস্থা করলো৷বেশকয়েকজন তরুণকে বাছাই করা হয়, যেহেতু ব্ল্যাক ইতোমধ্যে জনপ্রিয় ব্যান্ড তার জন্য প্রয়োজন অভিজ্ঞ কেউ।প্রাথমিক ভাবে দশজন কে বাছাই করা হয়, বাছাইকৃতদের নিয়ে দ্বিতীয় অডিশন পর্ব আয়োজন করা হলো। দশজন এনলিস্টেডের দ্বিতীয় দফার অডিশন শুরু হলো।

দশজনের মধ্যে সেদিন কেবল চারজন অংশগ্রহণকারী উপস্থিত হয়েছিলো৷ বৃষ্টিমুখর দিন হওয়ার দরুন বাকি রা সময়মতো পৌছুতে পারে নি৷ তবে নিয়ম তো নিয়ম! চারজনের মধ্যে শুভ্রবের একজন ব্যাক্তির স্পিরিট ও ডেডিকেশন দেখে ভিষন পছন্দ হয়।সে ব্যাক্তিকে ফাইনাল অডিশনের দরুন কিছু প্রয়োজনীয় প্রশ্ন করা হয়।

—“ কি নাম আপনার? ”

—“ তৃহান মজুমদার ”

—“ আপনি কেনো ব্ল্যাক টিমে সংযুক্ত হতে চাইছেন, যেখানে আরো বড় ও প্রভাবশালী ব্যান্ড বিদ্যমান ”

—“ সবাই তো ব্ল্যাক নয়, আমি শুরু থেকে আপনাদের ফলো করেছি, আপনাদের উথ্থান সম্পর্কে আমি অবগত,আপনারা ইয়াং আইডল। আপনাদের জার্নি আমাকে ভিষন অনুপ্রেরণা দেয়।চাইলেই নিজের স্বপ্ন কে পূরণ করা সম্ভব,প্রয়োজন ইচ্ছেশক্তি ও প্রবল বিশ্বাস। আপনার একটি কথা আমাকে খুব উৎসাহ জুগিয়েছিল। আমি কেনো নয়,আর যখন ব্ল্যাক স্বপ্নপূরণের সঙ্গী তাহলে ব্ল্যাকেই যোগদান করা আমার যুক্তযুক্ত মনে হয়েছে। ”

শুভ্রব তৃহানের দৃঢ়তা ও আত্মবিশ্বাসে বেশ মুগ্ধ হয়। সে তো এমন কাউকেই চাইছিলো৷

—“ ঠিকআছে, আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো ”

বাকি সদস্যদের সাথে শলা পরামর্শ শেষে, তৃহান-কে নির্বাচন করে শুভ্রব।ব্ল্যাকের হাত ধরে যাত্রা শুরু হলো তৃহানের৷ পরেরদিন তাকে ডাকা হলো রেকর্ডিং অফিসে।

রেকর্ডিং অফিসের দরজায় কড়াঘাত পড়লো, ঠক ঠক! শুভ্রব পরীক্ষামূলক কিছু মিউজিক এক্সপেরিমেন্টে মগ্ন।দরজায় টোকা পড়তেই মাথা তুলে দরজার দিকে চাইলো৷ তৃহান কে দেখে হাসি মুখে উঠে দাড়িয়ে,করমর্দন করে স্বাগত জানালো।

—“ হেভ আ সিট! ”

তৃহান বিনয়ের সাথে চেয়ারে বসলো। সাদাফ, ইমতিয়াজ, রিহামের সাথেও করমর্দন করলো৷

—“ ওয়েলকাম ইন আওয়ার টিম! ”

—“ ধন্যবাদ! ”

—“ আশা করি আপনি নিজের ডেডিকেশন ও ডিটারমিনেশনের সাথে কাজ করবেন। ”

—“ জি অবশ্যই ”

—“ ওয়েল, এখানে আপনার কাজের সম্পূর্ণ স্বাধীনতা আছে। আমরা শুধু টিমই না আমরা একটা পরিবার।আর সবসময় মনে রাখবেন
“ Unity is Strength ” তাই নিজের মতো করে কাজ করবেন। যেকোনো সমস্যা হলে বিনা দ্বিধায় জানাবেন। ”

তৃহান শুভ্রবের কথায় বেশ অভিভূত হয়, সে বাহিরে শুনেছিলো শুভ্রব অনেক অহংকারী, বদমেজাজি কিন্তু কথা বলার পর মনে হলো ভিন্ন এক মানুষ৷ বাহিরে লোক অযথাই তার নিন্দা করে৷

—“ আপনি আমার অনুপ্রেরণা শুভ্রব, আপনাদের সাথে কাজ করতে পেরে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে ”

শুভ্রব হালকা হেসে বন্ধুসুলভভাবে বলে —“ আমরা সমবয়সী ও একই ক্যাম্পাসের ইউ ক্যান কল মি তুমি অর এনিথিং ইলস। ”

—“ সিওর! তবে আমি কৃতজ্ঞ তোমার প্রতি শুভ্রব, আমার বাবা-মা আমার এই ট্যালেন্ট কে কদর করে নি তুমি আমার বাবা-মা কে বুঝিয়ে যে তাদের সহযোগিতা আমায় এনে দিলে তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”

শুভ্রব হাত নাড়িয়ে না, না করে বলল—“ বাবা-মায়েরা আমাদের ভালো চায় তবে মাঝে মাঝে তারা বুঝে উঠে না,যদি আমরা ভালো করে বুঝিয়ে বলি আমাদের স্বপ্ন বা ইচ্ছের কথা এবং কাজে করিয়ে দেখিয়ে দি তাহলে ঠিকই তারা সাপোর্ট করে। ”

—“ আঙ্কেল আন্টি খুব সাপোর্ট করে তোমায়? ”

—“ অবশ্যই! বাট দ্যা থিং ইজ আই এম অ্যা চেজার। ছোট থেকেই ভিন্ন কিছু করতে পছন্দ করি আর যা করি তাতে সফল হয়েছি। ভালো বিধায় খারাপ তো কিছু করি না তাই বাবা মাও বাঁধা দেয় না। ”

—“ বাহ! তাই তো বোধহয় তোমাকে বলা হয় সোনার হরিণ। ”

—“ হা হা হা! তো কাজের কথায় আসা যাক, সামনে মিউজিক ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্ট!আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ইভেন্ট। তার আগে আমাদের ড্রীম প্রজেক্ট “ কসমিক ” এলবামের কাজ করবো আর ফেস্টে তা রিপ্রেজেন্ট করবো এটাই সুযোগ বিশ্বের কাছে আমাদের তুলে ধরা।”

—“ আমার সাধ্যমতো চেষ্টা করবো৷

তারপর যথারীতি এলবামের প্ল্যানিং, গান লিখা, সুর করা, ভিডিও গ্রাফী সব মিলিয়ে ব্যস্ত সময় পাড় করছিলো ব্ল্যাক টিম৷স্পন্সর, পিআর প্রেমোশন, অ্যাড ফিল্ম সহ কত, শত প্রোমশনাল কাজ৷

একসাথে কাজ করতে, করতে তৃহানের বন্ধুত্ব সবার সাথে বেশ জমে উঠেছিলো। শুভ্রব, তৃহান কে সব সময় বেশ স্নেহ করতো।তৃহান শুভ্রবের কাছে মাঝে মাঝে গিটার শিখতো।শুভ্রবের গিটার বাজানোর ধরন ও নোটস সনাতন পদ্ধতি থেকে ভিন্ন ছিলো যা সত্যি মুগ্ধকর!

এমনই একদিন শুভ্রব রেকর্ডিং অফিসে বসে গিটারের নোটস শেখাচ্ছিলো তৃহান-কে আর তৃহান তা ভিডিও করছিলো।

—“ শুভ্রব তুই আসলেই ইউনিক! এভাবেও যে নোটস ক্রিয়েট করা যায় সত্যিই প্রশংসা করতে হয়। ”

—“ প্রত্যেক আর্টিস্টেরই গোপন কিছু নোটস থাকে যা একান্তই তার নিজ সৃষ্ট! ”

—“ গ্রুপের সবাই বেশ গুণী অনেক কিছুই শেখার আছে।

—“ সবার মধ্যেই গুণ থাকে শুধু নুন বুঝে তা কাজে লাগাতে হয়। ”

—“ হা হা হা! তবে এতো দামি দামি ইন্সট্রুমেন্ট কেনার সাধ্য কই? ”

তৃহান মধ্যবিত্ত পরিবারের ছেলে, পড়াশোনার খরচ চালাতে যার বাবার হিমশিম অবস্থা। সে কি করে এতো দামি দামি ইন্সট্রুমেন্ট খরিদ করবে৷ শুভ্রব বুঝতে পেরেছিলো তৃহানের আফসোস! নিজের হাতের গিটার টা সেদিন তুলে দিলো তৃহানের হাতে৷

—“ নে আজ থেকে এটা তোর। ”

তৃহান সেদিন আবেগাপ্লুত হয়ে শুভ্রবকে জড়িয়ে ধরে কেঁদেছিলো৷ শুভ্রব যেনো তার বন্ধু না তার ভাইয়ের সমতূল্য!

—“ তুই শুধু বন্ধু না তুই আমার ভাই। ”

এর মাঝে তৃহানের মা ভিষন অসুস্থ্য হয়ে পড়ে, হাসপাতালে ভর্তি করানো হয়।হার্টের অপারেশন কিন্তু সম্পূর্ণ অর্থ জোগাড় করা সম্ভব হয় নি৷ তৃহান সে মুহুর্তে অনেক ভেঙে পড়েছিলো। শুভ্রব তার পাশে দাড়ায়, অপারেশনের বাকি অর্থ শুভ্রব নিজে পরিশোধ করে।বিশ্ববিদ্যালয় ফি সংক্রান্ত সমস্যাদি-তে শুভ্রব তৃহান কে প্রায় সময় সহযোগিতা করতো।

শুভ্রবের লাইফস্টাইল তৃহান কে বেশ বিমোহিত করতো। দামী, দামী জামাকাপড়, ঘড়ি, ফোন, বাইক এসকল কিছু তৃহানের মনে শখ জাগাতো বিলাসবহুল জীবনযাপন করার।

সাদাফ, ইমতিয়াজ, রিহাম, শুভ্রব মিলে একবার পরিকল্পনা করলো নেপাল ট্যুরের। সবাই ট্যুরের জন্য ভিষন উত্তেজিত তবে তৃহান নির্লিপ্ত! সাদাফ, তৃহান কে জিজ্ঞেস করলো যাওয়ার ব্যাপারে।

—“ তৃহান! তুই ওইদিকে একা দাড়িয়ে কেনো? ”

—“ তোরা ট্যুর প্ল্যান করছিস তাই ভেতরে আসি নি। ”

রিহাম বললো —“ তো বাহিরে দাড়ানোর কি হলো, তুই যাচ্ছিস তো নাকি?”

—“ না আসলে… ”

—“ এতো কুকাস কেন শালা! ”

সাদাফ তৃহানের পায়ে মৃদু লাথি মেরে বলল। তৃহান হালকা হেসে মাথা চুলকে বলল —“ আমার যাওয়া হচ্ছে না, দেশের বাহিরে ট্যুর দেয়ার মতো অবস্থা নেই। ”

—“ তুই যেতে চাস কি না? ”

শুভ্রব জিজ্ঞেস করলো। তৃহান দোনোমোনো করে বলল —“ ইচ্ছা তো আছেই। ”

—“ তাহলে তোর ট্রিপ খরচ আমার। ”

শুভ্রব সব দায়িত্ব নিলো।বাকিরাও তার সাথে সহযোগ হলো। ট্যুর উপলক্ষে সিদ্ধান্ত হলো শপিং করা হবে। পাঁচ যুবক শপিংমলে ঘুরছে। সাদাফ, ইমতিয়াজ যে যার মতো শপিং করছে, তৃহান আশেপাশে ঘুরঘুর করছে। তার কেনার কিছু নেই, এতো বড় শপিংমলের দামি জিনিসপাতি কেনা তার মতো মানুষের জো নেই৷

—“ কি দেখছিস চুজ কর! ”

পেছন থেকে তৃহানের কাঁধে হাত রাখে শুভ্রব৷ তৃহান পিছু ফিরে বিস্মিত চোখে শুভ্রব কে দেখে।

—“ নাহ!দোস্ত এটা খারাপ দেখায় তুই আমার জন্য বহুত করেছিস। ”

শুভ্রব কান চুলকাতে চুলকাতে বললো —“ হয়েছে সেন্টি খেতে হবে না। যা পছন্দ হয় তুলে নে। ”

তৃহানের যা যা পছন্দ হলো শুভ্রব তাকে কিনে দিলো।কখনো মায়ের অসুখ, বাবার চোখে সমস্যা, বোনের পড়ার খরচ বলে এ ওই বাহানায় তৃহান শুভ্রবের থেকে টাকা নিতেও শুরু করলো।

সামনে এলবামের কাজ, রেকর্ডিং অফিসে হরহামেশা কোনো না কাজ লেগেই থাকতো। কখনো গান রেকর্ডিং, স্যুট, প্র্যাকটিস নানা ঝামেলা। তৃহানদের বাসা থেকে রেকর্ডিং অফিস লম্বা পথের ব্যবধান৷ যাতায়াতে তার অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো। প্রায়, প্রায় তার দেরি হয়ে যেতো।বা কখনো তৃহান কে রেকর্ডিং অফিসে থেকে যেতে হতো।বেশ।অসু্বিধা হচ্ছিলো তার। শুভ্রব কে জানালো বিষয় টা, শুভ্রবের নিজ চালিত দুইটা বাইক ছিলো। একটি তৃহান কে দিয়ে দিলো বিনাশর্তে।

সাদাফ, ইমতিয়াজ, রিহামের কাছে বিষয় টা কিছুটা অন্যরকম লাগলো। ঈর্ষা নয় তবে তাদের মনে হতে লাগলো তৃহান সুযোগের সৎ ব্যবহার করছে।

—“ শুভ্রব! তোকে একটা কথা বলি? ”

—“ বল ”

—“ দেখ তুই সাহায্য করছিস ভালো কথা, তবে তোর মনে হয় না যতটুকু প্রয়োজন ততোটুকু করা উচিত? ”

—“ কিসের কথা বলছিস? ”

—“ তুই তোর বাইক দিয়ে দিলি যে ”

—“ ওটা পরে ছিলো তাই ”

—” ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি! তবে তুই বারবাড়ি করছিস। এতো মাথায় তোলা উচিত না। ”

—“ আমি বুঝি সাদাফ,আর ও মধ্যবিত্ত পরিবারের ছেলে। হয়তো আমাদের মতো চলতে পারে না, তবে ওর ইচ্ছে তো হয়, হওয়াটা স্বাভাবিক। ভালো লাইফ কে চায় না। আমি এখন দিয়েছি ভবিষ্যতে ও গড়ে নেবে৷ আর বাইক টা জাস্ট পরে ছিলো তাই দেয়া।যদি এতে ওর উপকার হয় ক্ষতি কি? আর আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। বন্ধু হয়ে যদি বন্ধুর উপকার না করি তাহলে বন্ধুত্ব কিসের। ”

সাদাফ আর কিছু বলে নি। হতে পারে সে ভুল তা ভেবে চুপ করে গেলো।

-
আপাতদৃষ্টিতে সব সহজ হলেও,সবসময় তা সহজ হয় না। দৃষ্টির অগোচরেও থাকে কিছু গোপন কথা। তৃহানের মাঝে আচরনিক বেশ পরিবর্তন পরিলক্ষিত হলো। প্রায়, প্রায় সে ফোন আলাপে কার সাথে যেনো কথা বলতো। রেকর্ডিং অফিসের ওয়াশরুমের ঘটনা।

তৃহান কারো সাথে ফিসফিসিয়ে কথা বলছিলো।ওপাশ থেকে কে, কি বলছে শোনা না গেলেও তৃহানের অভিব্যাক্ততা ছিলো সন্দেহজনক।
সে শুধু বলে যাচ্ছে —জি বস, না বস, চিন্তা করবেন না বস, সব প্ল্যান মতো এগোচ্ছে।

তৃহান কথায় এতোটাই মগ্ন ছিলো যে তার পাশের ওয়াশরুমে যে কেউ থাকতে পারে তা সে খেয়াল করে না। কথা শেষ করে, ওয়াশরুম থেকে বের হতেই মুখোমুখি হলো ইমতিয়াজ। তৃহান ইমতিয়াজ কে দেখে ভড়কে গেলো।

—“ কি রে! তুই কি ভূত দেখেছিস নাকি? ”

—“ আরে ব্যাটা! এমনে কেউ দাড়ায়?সর! ”

ইমতিয়াজ কে সরিয়ে বেসিনের দিকে গেলো। ইমতিয়াজও তৃহানের পাশের বেসিনের দিকে গেলো৷ কল ছেড়ে, কলের নিচে হাত ভেজাতে ভেজাতে বললো

—“ কলে কি গার্লফ্রেন্ড ছিলো নাকি যেভাবে ফিসফিস করছিলি। ”

—“ আর বলিস না খুব জ্বালায়। ”

—“ প্রেম মানেই জ্বালা। ”

কথা শেষ করে ইমতিয়াজ বেরিয়ে গেলো তবে সে তৃহানের সকল কথাই শুনেছে। তার শুরু থেকেই তৃহান কে অদ্ভুত লাগে৷ তবে দিন কে দিন তৃহান সন্দেহজনক হয়ে উঠছিলো। মাঝে মাঝে কম্পিউটার রুমের আশেপাশে ভিড়তে দেখা যায়, আবার মাঝরাতে জানালা দিয়ে রেকর্ডিং অফিসে ঢুকতে দেখা যেতো।

এমনই একবার,শুভ্রবের রেকর্ডিং এর কিছু কাজ বাকি থাকায় সে রেকর্ডিং অফিসে থেকে যায়। তখন মাঝরাত প্রায়! সে নিজের মতো নিজের কাজে মগ্ন।আচমকা এক শব্দে তার মনোযোগে ভাটা পড়লো৷ পেছনে তাকাতেই সে দেখলো দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করছে৷ শুভ্রব দরজার পেছনে যেয়ে দাড়ায়। দরজা খুলতেই, শুভ্রব ঝাপিয়ে পড়লো। শুভ্রব বেশ স্বাস্থ্যবান হওয়ার দরুন তার সাথে পেড়ে উঠে না। দস্তাদস্তির পর্যায়ে শুভ্রব আলো জ্বালাতেই তৃহান কে দেখতে পায়।

—“ তুই এতো রাতে? ”

—“ তুই এখানে? ”

—“ আমার কাজ ছিলো তবে তুই চোরের মতো ঢুকছিলি কেনো? ”

—“ আরে আমি চাবি ফেলে গেছিলাম, নিতে এসে দেখি অফিসের জানালায় আলো জ্বলছে চোর ঢুকলো নাকি ভেবে ওভাবে এসেছিলাম।”

—“ তুই চাবি পেলি কই? ”

—“ তুই তো দিয়েছিলি। ”

—“ ওহ! আচ্ছা। ”

জুন মাসের মাঝামাঝি সময়। রেকর্ডিং অফিসে ঘটলো অদ্ভুত ঘটনা। তৃহান ও ইমতিয়াজের মধ্যে তুমুল ঝামেলা৷ ঝামেলার মূল কারণ ইমতিয়াজের কভার করা গান টা কিভাবে যেনো চুরি হয়ে গেছে, আর তার ফাইল গায়েব! ইমতিয়াজ ভিষন রেগে যায়৷এছাড়াও, তাদের অনেক গোপন তথ্যই লিক হয়ে যাচ্ছিলো মাঝে, মাঝে। এর আগে কখনো এমন ঘটে নি৷ ইমতিয়াজের সন্দেহ হয়েছিলো তৃহানের উপর কারণ ফাইল ও যাবতীয় বিষয় তৃহানের দায়িত্বে ছিলো।

ইমতিয়াজ সন্দেহের জেড়ে তৃহান কে নানারকম বকা-বাজি করলো৷তৃহান ও ইমতিয়াজের মধ্যে মারামারি বেধে যাওয়ার উপক্রম।

—“ তৃহান! ফাইল কোথায়? ”

তৃহানকে জেড়া করায় সে বেশ অপমানিতবোধ করলো —“ আজব! আমি জানবো কি করে? ”

—“ তোর দায়িত্বে ছিলো। ”

—“ ইমতিয়াজ তুই আমাকে সন্দেহ করছিস? ”

—“ জাস্ট জিজ্ঞেস করছি! বেশকিছুদিন ধরে দেখছি আমরা কখন কোথায় কি করি না করি তা বাহিরে পাচার হচ্ছে। বিষয় গুলো কি শুধু কো-ইন্সিডেন্ট নাকি ইন্সিডেন্ট? ”

—“ আর ইউ লস্ট ইওর মাইন্ড? ”

ঘটনা তর্ক থেকে গিয়ে গড়ালো হাত-পা ছুঁড়াছুড়ি তে। শুভ্রব তখন ইমতিয়াজের পক্ষ না নিয়ে তৃহানের পক্ষ নিয়েছিলো৷ শুভ্রব নিজেও চিন্তিত ছিলো বিষয়গুলো নিয়ে তবে তার মনে হয় না তৃহান এমনকিছু করবে। ইমতিয়াজ অযথা সন্দেহ করেছিলো৷

—“ ইমতিয়াজ কোনো প্রমাণ ছাড়া কাউকে এলিগেশন দেয়া
অপবাদ। ”

—“ শুভ্রব তুই চিন্তা করে দেখ, ও আসার পর থেকে এমন ঘটছে৷ নয়তো ওই অ্যাস্ট্রোর অর্কর সাথে আমার গান কি করে মিলতে পারে৷ তা নাহয় মানলাম ভাবনায় মিলে যেতেও পারে তাহলে আমার ফাইল কোথায়? ”

শুভ্রব ইমতিয়াজকে শান্ত হতে বলে। ইমতিয়াজ শুভ্রবের কথার তোয়াজ করে না৷

—“ বন্ধুত্ব ভুলে যাচ্ছিস তুই আমার থেকে দুদিনের আসা এই ছেলেটা কে সাপোর্ট করছিস?”

—“ For God sake, ইমতিয়াজ! আমি শুধু বলেছি প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দেয়া অন্যায়। ”

সাদাফ ঘটনা বেগতিক দেখে পরিস্থিতি সামলাতে বললো —“ আচ্ছা হয়েছে, পরবর্তীতে আমরা সতর্ক থাকবো এখন খামোখা নিজেদের মধ্যে ঝামেলা করার কি দরকার৷ আমরা নিজেদের মধ্যে ঝামেলা করলে বাহিরের মানুষ সুযোগ নিবে ইমতিয়াজ! নিজেদের ইউনিটি ভুলে যাস না। ”

রিহাম ইমতিয়াজ কে শান্ত করে বলে —“ ইমতিয়াজ তুই অযথা কথা বাড়াচ্ছিস ও আমাদের বন্ধু, তৃহানের কাছে ক্ষমা চা ”

ইমতিয়াজ তখনও রেগে, সে কিছুতেই চাইবে না। শুভ্রব ইমতিয়াজ কে বোঝাতে গেলে ইমতিয়াজ রেগে বেরিয়ে যায়। পরবর্তী দিন সিদ্ধান্ত জানায় সে আর ব্ল্যাকের সাথে থাকবে না। যদিও কথা টা সে শুভ্রবের প্রতি রাগে বলেছিলো৷ কিন্তু কথা টা কোনোভাবে বাহিরে পাপারাজ্জিদের কাছে পৌছে যায়। ব্যস! তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে সরগরম অবস্থা।

সোশ্যাল মিডিয়া জুড়ে ইমতিয়াজের পোস্ট কে ঘিরে বিতর্ক। ইমতিয়াজের পোস্টে ছিলো “ আমি এবার ইস্তফা নিলাম, ব্ল্যাক-এ আমায় আর প্রয়োজন নেই। ”

সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হলো কন্ট্রভার্সি পোস্ট “ ব্ল্যাকের নির্বাহক আব্রাহাম চৌধুরী শুভ্রব তার সদস্যকে মিথ্যা অপবাদে বরখাস্ত করে দিয়েছে।” প্রতিটা গ্রুপজুড়ে ইমতিয়াজের পোস্টের স্ক্রীনশটস ভাইরাল৷

বন্ধুত্বের একতা যেনো নড়বড়ে হয়ে গেছিলো৷ রেকর্ডিং অফিসে বসে শুভ্রব, সাদাফ, রিহামের মাথায় হাত।তারা কিছুই বুঝে উঠছে না, কি থেকে কি হয়ে যাচ্ছে। তবে তৃহানের প্রতিক্রিয়া নির্লিপ্ত।

সেই মুহুর্তে ইমতিয়াজ রেকর্ডিং অফিসে হন্তদন্ত হয়ে আসে৷ সাদাফ, রিহাম ভিষন রেগে ছিলো। ইমতিয়াজ এতোটা বাচ্চামো করে ফেলতে পারে কারো বোধগম্য হলো না। তৃহান ইমতিয়াজ কে দেখে ক্ষীণ হাসি হাসলো নিজ মনে।

ইমতিয়াজ সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় নানারকম বিতর্ক দেখে যেনো ধাঁধায় পড়ে গেলো৷ সে শুধু শুভ্রবের কাছে এসে বসলো৷ শুভ্রব নিশ্চুপ! আর শুভ্রবের নিরবতা ইমতিয়াজকে ভেঙে দিচ্ছিলো৷

—“ শুভ্রব তুই আমাকে বিশ্বাস করিস? ”

ইমতিয়াজের কন্ঠ যেনো কাঁপছিলো, শুভ্রব শুধু ইমতিয়াজের পোস্টের দিকে তাকিয়ে ছিলো৷

—“ বিশ্বাস কর এটা আমি করি নি দোস্ত,তোরা তো জানিস আমার ফেসবুক আইডি দু-মাস যাবৎ ডিজেবল এখনও তাই। এটা ফেক! ”

তৃহান কথার মাঝে বলে উঠে —“ হতেও তো পারে তুমি এখন ডিজেবল করে বলছো।তুমি আমায় দোষারোপ করেছিলে আর আজ নিজেই নিজের গাদ্দারি প্রমাণ করলে।”

—“ উইল ইউ জাস্ট শাট আপ! ”

তৃহান কে ধমকে চুপ করালো, ইমতিয়াজ শুভ্রবের দিকে ফিরলো। বন্ধুত্বের ওয়াদা করে বললো

—“ শুভ্রব! ”

—“ আই ট্রাস্ট ইউ ইমতিয়াজ! ”

প্রতিউত্তরে শুভ্রব শীতল কন্ঠে বলল। সাদাফ, রিহামও ইমতিয়াজের কাঁধে হাত রাখলো৷ —“ উই ট্রাস্ট ইউ! ”

—“ যে করেছে সে ইমতিয়াজ কে টার্গেট করেই ঘটিয়েছে, প্ল্যান ভালো ছিলো তবে একটু ডিসমিস করে ফেলেছে। ”

কেউ ফেক ভাবে করিয়েছে, ইমতিয়াজের প্রোফাইল একটু ভিন্ন ও পার্সোনাল। পেজ হিসেবে শুধু অফিসিয়াল ফেসবুক পেজ ব্যান্ডের। সেটাই ইমতিয়াজ ব্যবহার করে। এবং ইমতিয়াজের প্রোফাইলে ধরন এনিমের ডিপি কভার ও পোস্ট। তবে যে কাজটি করিয়েছে সে এই একটা জায়গায় ভুল করে বসে৷ফেক আইডি সরাসরি ইমতিয়াজের ছবি ব্যবহার করে। আর সাধারণ নেটিজেনের পক্ষে তা বোঝা দায়।বোঝার কথাও না।

পরিস্থিতি সামলাতে রিহাম বলল —“ খুব, কাপজাব হয়ে গেছে, লাইভে যেয়ে ক্লিয়ার না করলে পরিস্থিতি বেগতিক হয়ে যাবে। ”

শুভ্রব, রিহামের কথামতো লাইভস্ট্রিম করলো৷ ইমতিয়াজ নিজের আইডি ওপেন করলো। লাইভে সকলের সামনে এসে কনফিউশান দুর করলো৷ চার বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে নিজেরদের ভ্রাতৃত্ববোধ ও একতা প্রকাশ করলো৷

—“ যতই চেষ্টা করুক না কেনো আমাদের কখনো কেউ ভাঙতে পারবে না। ”

ক্রমশ…..

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 21 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন