#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
২২.
“ বন্ধুই যখন নিরব ঘাতক,
শত্রুর সাথে কিসের বিরোধ ”
~রিতা~
২১ শে জুলাই, ২০২২। অ্যালবাম রিলিজের দশদিন আগে,রাত প্রায় ১:৩০ মিনিট। নিশূতি রাত, বাহিরে বৃষ্টি পড়ছে ক্রমাগত।শহরের মানুষ তখন গভীর নিদ্রায়,বৃষ্টি যেনো নিদ্রার ঘোর আরো আবেশিত করে দিয়েছে। রেকর্ডিং অফিসের গার্ড তোফাজ্জল, গার্ডরুমে গভীর তন্দ্রায় মগ্ন। “ গড়,গড় ” করে নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে।
গেটের বাহিরে রেইনকোট পরিহিত কেউ একজন দাঁড়িয়ে আশেপাশে সূক্ষ্মদৃষ্টিতে কিছু পর্যবেক্ষন করছে। বৃষ্টির পানি তার শিড় বেয়ে পড়ছে, হাতের ফোনটা ঝু করে বাজতেই কানের কাছে ধরলো।
—“ অল সেট বস! ”
ওপাশ থেকে বিকট হাসির শব্দ শোনা গেলো।
—“ গুড জব! এবার মাইন্ড হিলার কিভাবে টিকে থাকে আমিও দেখবো।”
—“ পারবে না।ওর ধ্বংস খুবই কাছে। ”
ওপাশের ব্যাক্তিটি অট্টহাসিতে ফেটে পড়লো। যেনো আজ তার খুশির দিন। তৃহান ব্যাক্তিটির হাসি থামিয়ে বলল —“ আপনার ওয়াদা মনে রাখবেন কিন্তু!”
—“ সালমান তার ওয়াদা ভুলে না।
—“ তাহলে শুভ কাজ টা সেড়ে আসি। ”
—“ শুভস্যশিঘ্রম! ”
ফোন কাট!তৃহান মুঠোফোনটি পকেটে ভরলো।নকল চাবি দিয়ে লোহার বিশাল বড় গেইট খুলে ভেতরে প্রবেশ করলো। টর্চ দিয়ে আশেপাশের সিসি ক্যামেরা গুলো দেখে নিলো আর কূড় হাসি হাসলো।সে আগেই সবগুলো সিসিক্যামেরা নষ্ট করে ফেলেছে।
দারোয়ানের ঘরের দিকে তাকালো, তোফাজ্জল গভীর নিদ্রায়। তোফাজ্জলের ঘুম খুব গভীর সকালের আগে সে কিছুতেই উঠবেনা। তৃহান তা ভালো করে জানে।তবুও নিজের আত্নরক্ষার জন্য স্লিপিং গ্যাস ছেড়ে দিলো। তৃহান বাঁকা হেসে দারোয়ানের ঘরের দরজা ভিরিয়ে দিয়ে মনের সুখে শিষ বাজাতে বাজাতে একের পর এক সিড়ি পার করে দোতলার কম্পিউটার রুমের কাছে গেলো৷ নকলচাবির গোছা থেকে বড় চৌকস চাবি টা বের করলো। তালায় চাবি লাগিয়ে মোচড় দিতেই কড়াক!করে তালা খুলে গেলো। তৃহান ভেতরে প্রবেশ করলো।ভালো করে চারিদিকে তাকালো।
কম্পিউটার রুমের ফ্রন্ট দেয়ালে বড় করে বাঁধাই করা ব্ল্যাক ব্যান্ডের চার সদস্যের ছবি। চার বন্ধু একসাথে অ্যাওয়ার্ড ধরে আছে। হাস্যজ্বল, মুগ্ধকর একটা ছবি। যার নিচে লিখা “ United we stay together, divided we fall ” তৃহান সাথে করে আনা হকি স্টিক দিয়ে ধরাম! করে ছবির ফ্রেমে বাড়ি মারলো। সাথে, সাথে ছবিটি ভেঙে মাটিতে পড়লো। তৃহান কেবল এখানেই ক্ষান্ত হলো না। রেকর্ডিং অফিসের সকল ইন্সট্রুমেন্ট, আসবাব পিটিয়ে পিটিয়ে ভাঙলো। সব তছনছ করে সে কম্পিউটার টেবিলের সামনে বসলো। কম্পিউটার অন করলো, পাসওয়ার্ড তার আগে থেকেই জানা ছিলো, জানা পাসওয়ার্ড টাইপ করলো। কম্পিউটার স্ক্রীনে ভেসে উঠলো “ পাসওয়ার্ড ইরর! ”
শুভ্রব পাসওয়ার্ড আগেই বদলে দিয়েছিলো।তৃহান বাকা হাসলো।
—“ মাইন্ড হিলার! হাও ক্লেভার ইউ আর, তবে তুমি বোধহয় জানো না আই এম অ্যা গুড হ্যাকার। হা হা হা! ”
তৃহান বেশকিছুক্ষন চেষ্টা করে হ্যাকিং পদ্ধতিতে কম্পিউটারের পাসওয়ার্ড খুলে ফেলল।তার মুখে আনন্দের ঝিলিক! পিসি তে পেনড্রাইভ ইন করলো৷ সকল ডেটা একের পর পেনড্রাইভে পাস করলো। একে একে সব ডেটা পেনড্রাইভে ট্রান্সফার করে কম্পিউটারের সম্পূর্ণ সিস্টেম সে ক্র্যাশ করে দিলো। পেনড্রাইভ পিসি থেকে প্লাগ আউট করে পকেটে ভরলো৷ কাজ শেষ করে কূড় হাসি হাসলো। চেয়ার ছেড়ে উঠে দাড়িয়ে রেকর্ডিং অফিসের চারিদিকে চোখ বুলালো। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, যেনো কোনো বড় ভূমিকম্পে সব লন্ডভন্ড হয়ে গেছে।
কাজ শেষ হতেই তৃহান জানালা দিয়ে লাফিয়ে নেমে গেলো।পার্কিং এ দাড় করিয়ে রাখা গাড়িতে উঠলো। ফোন বের করে নাম্বার ডায়েল করে সালমান কে কল করলো —“ কাজ হয়ে গেছে! ”
—
২২শে জুলাই, ২০২২
শুভ্রব তখন গভীর ঘুমে, গতরাতে রেকর্ডিং শেষে বাড়ি ফিরে এক্সামের প্রিপারেশন নিচ্ছিলো। ঘুমোতে, ঘুমোতে ভোর হয়ে যায়।বৃষ্টির রেশ এখনো কাটে নি প্রকৃতিতে।বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি, অন্ধকার ঘরের হিমশীতলতা যেনো ঘুম আরো প্রগাঢ় করে দিচ্ছিলো।
বালিশের নিচে থাকা ফোনটা “ ঝু-ঝু ” করে রিং হয় যাচ্ছে অবিরত।কান সজাগ! কিন্তু চোখ দুটো মেলে তাকাতে ইচ্ছে হচ্ছে না। সে মুহূর্তে দরজায় জোড়ে জোড়ে কড়াঘাত পড়লো।
—“ ভাইয়া! ভাইয়া সর্বনাশ হয়ে গেছে। ”
সানায়া কাপঁতে কাপঁতে দরজা ধাক্কাচ্ছিলো৷ বোনের বিচলিত কন্ঠে শুভ্রব ধরফরিয়ে উঠলো।বিছানা থেকে উঠে, দ্রুত পায়ে দরজার কাছে গেলো৷ দরজা খুলতেই সানায়া হাপাতে লাগলো৷
—“ কি হয়েছে? সানা! ”
ভাইয়া তোর রেকর্ডিং অফিসে হামলা হয়েছে। খবরে দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও আলোচনা হচ্ছে।সানায়ার কথায় শুভ্রবের ঘুম ছুটে গেলো যেনো। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখলো সাদাফ, ইমতিয়াজের অজস্র কল৷ শুভ্রব কল ব্যাক করলো।
—“ শুভ্রব আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ! ”
সাদাফের কান্নাভেজা কন্ঠ শুনে শুভ্রব যেনো হতবিহ্বল হয়ে গেলো৷ কি হচ্ছে তার মাথায় ঢুকছে না। মাথা যেনো ফাঁকা হয়ে গেছে তার৷ অনুভূতিহীন যেনো। শুভ্রবের পড়নে ছিলো ট্রাউজার ও ব্ল্যাক টি-শার্ট। সে যে অবস্থায় ছিলো সেই অবস্থায় বেরিয়ে গেলো।শাহমীর চৌধুরীও ছেলের সাথে বেরুলো৷
-
রেকর্ডিং অফিসের চারদিকে ভাঙা জানালার কাঁচ, যন্ত্রপাতি, কম্পিউটার, চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে৷ পুলিশ জিনিসপত্র হাতিয়ে প্রমাণ খুজছে। সাংবাদিক ও মানুষের ভিড় জমে আছে বাহিরে৷
সাদাফ, ইমতিয়াজ, রিহাম শোকাহত ও বাকশুন্য!
শুভ্রব ভিড় ঠেলে ভেতরে এলো।অফিসের এমন অবস্থা দেখে সে শিউরে উঠলো।তার পা-কাপছে, নীলচোখ দুটো অশ্রু জমে লাল হয়ে আছে। তীলে তীলে গড়া স্বপ্ন কি নিষ্ঠুর ভাবে ভেঙেচুরে পড়ে আছে৷ আজ তো তাদের ফাইনাল রের্কডিং করার কথা ছিলো, তারপর মিউজিক ভিডিও শ্যুট, কত শত পরিকল্পনা। এখন যেনো ধূলোয় পরিনত হয়েছে।
সাদাফ, ইমতিয়াজ, রিহামের চোখও অশ্রুসিক্ত! কি হয়ে গেলো?শুভ্রব কে দেখে তিনজন ছুটে এলো৷ শুভ্রবকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো৷শুভ্রবের কলিজা যেনো এফোঁড়ওফোঁড় হয়ে গেছে।তাকে কে শান্তনা দিবে? এই স্টুডিও টা তো তার সন্তানের মতো!ভেতরে নিজে ভেঙে পড়লেও তিন বন্ধুকে শান্তনা দিয়ে বলল,
—“ কিছু হয় নি, সব ঠিক হয়ে যাবে। ”
অথচ তার নিজের কন্ঠ যেনো কাঁপছিলো। শাহমীর চৌধুরীর কলিজা ফেটে যাচ্ছে ছেলেদের কষ্টে। সে কি করে এই বাচ্চাগুলো কে শান্তনা দিবে। শাহমীর চৌধুরী চারজন কে শান্তনা দিয়ে বলল
—“ এভাবে হেরে গেলে চলবে না, শত্রুর সামনে ভেঙে পড়লে শত্রু নিজেকে শক্তিশালী মনে করে অথচ তার ছলনা দুর্বল৷ কে করেছে, আর তার দৌড় কতটুকু আমি দেখবো। মাই সান! ডোন্ট ওয়্যারি,তোমার বাবা তোমার সাথে আছে। ”
শাহমীর চৌধুরী ছেলেদের শান্তনা দিয়ে পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলতে গেলো৷
—“ ইন্সপেক্টর বসির! ”
—“ জি বলুন! ”
—“ দ্রুত থেকে দ্রুত এ হামলার দুর্বৃত্তদের খুজুন।কে আমার ছেলের ক্ষতি করতে নেমেছে। তারা হয়তো ভুলে গেছে ওর বাবা এখনো বেঁচে
আছে। দ্রুত এর বিহীত করুন। ”
—“ এটা কোনো দুর্বৃত্তের কাজ নয় বরং প্ল্যানিং! ”
ইমতিয়াজ বলল।পুলিশ ইন্সপেক্টর কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো
—“ আপনি এতো শিওর? ”
—“ কারণ আমাদের ডেটা চুরি করাই ছিলো তার উদ্দেশ্য। ”
—“ মানে? ”
শুভ্রব ভেজা গলায় জানতে চাইলো। সাদাফ প্রতিউত্তরে বলল
—“ আমাদের কম্পিউটারের সকল ফাইল ক্র্যাশ হয়ে গেছে। কোনো ফাইল নেই এমনকি আমাদের পেজ, আইডির একসেস ও নেই।”
শুভ্রবের মাথায় যেনো আকাশ ভেঙে পড়লো।সে নিজের মুঠোঠোন বের করে দেখলো। তার পেজ, আইডি নষ্ট করে দেয়া হয়েছে। পুলিশ ইন্সপেক্টর জানতে চাইলো —“ আপনাদের কি কাউকে সন্দেহ হয়? ”
—“ হ্যা ” ইমতিয়াজ দৃঢ় কন্ঠে বলল৷
—“ কে? ”
—“ ওই অ্যাস্ট্রো! ”
—“ শুভ্রব! আপনারও কি তাই মনে হয়? তাহলে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি। ”
শুভ্রব পুলিশ ইন্সপেক্টর বসির কে বলল —“আপনি আপনার মতো খোজার চেষ্টা করুন। প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করতে পারি না।তাহলে পুরো ইন্ডাস্ট্রিই কাঠগড়ায় দাড়ায় আর এটা সম্মানহানীকর।”
প্রাথমিকভাবে থানায় মামলা করা হলো, ব্ল্যাকের অফিসিয়াল সকল কাজ অনিদির্ষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হলো। সাংবাদিক রা শুভ্রবের সাথে বেশ কয়েকবার কথা বলতে চাইলেও শুভ্রব সবাই কে উপেক্ষা করে গেছে।কেউ কেউ এ পরিস্থিতিতে সহমর্মিতা জানিয়েছে,কেউ কেউ তাচ্ছিল্য করেছে।খারাপ সময়ই মূলত মানুষ চিনিয়ে দেয়।
-
ঘটনার চারদিন কেটে গেলো, পুলিশি তদন্ত তখনো চলমান।শুভ্রব যেনো নিরব হয়ে গেছে, কথায় আছে অল্প শোকে কাতর,অধিক শোকে পাথর।সে যেনো অচেনা শত্রুকেই খুজে বেড়াচ্ছে!
সন্ধ্যায় চার বন্ধু ছাঁদে বসে আছে,তারা যেনো এখনো এতো বড় ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না। অনিশ্চিত ভবিষ্যত তাদের কুড়ে কুড়ে খাচ্ছে।
—“ আমার মনে হয় এগুলো অ্যাস্ট্রোরই কাজ!ওদের উৎফুল্লতা দেখেছিস। ”
ইমতিয়াজ প্রাগাঢ় চিত্তে বলল। সাদাফ, রিহামও সহমত জানালো৷ শুভ্রব নিরব!
—“ শুভ্রব! তোর কি মনে হয়? ”
—“ কাজ অ্যাস্ট্রোই করিয়েছে, তবে কেউ খুব কাছ থেকে সব প্ল্যানিং করেছে। জেনে শুনে সঠিক সময়ে। ”
রিহাম কৌতূহল বসত জানতে চাইলো —“ তৃহান কোথায়? ওর আর দেখা মিলল না। একবার আসলোও না, স্ট্রেঞ্জ!”
—“ শুভ্রব একটা কথা বলি? ” ইমতিয়াজ দোনোমোনো করে বলল।
—“ বল! ”
—“ তুই শুরু থেকে চিন্তা কর, এই পর্যন্ত যা যা ঘটেছে সবকিছুতে তৃহান কোনোভাবে সন্দেহের তালিকায় পড়ে না ? ”
সাদাফ ইমতিয়াজ কে রোধ করে বলে —“ সে রাতে তো তৃহান ঢাকা ছিলো না,ওর বাবার সাথে গ্রামে গিয়েছিলো। তুই ওরে কেনো সন্দেহ করিস ইমতিয়াজ! ”
—“ আমার ওরে সুবিধার লাগে না। ”
শুভ্রব চুপচাপ শুনলো, কিছুই বললো না।তার মাথা কাজ করা যেনো বন্ধ করে দিয়েছে। মানসিক ভাবে ভেতর থেকে সে ভঙ্গুর।ধৈর্য ধরা ছাড়া কিছু করার নেই।
-
২৬ জুলাই ২০২২।
অ্যাস্ট্রো গ্রুপের নতুন অ্যালবামের প্রচার চলছে দেশজুড়ে। বিলবোর্ডে বড় করে তাদের পোস্টার ব্যানার।সোশ্যাল মিডিয়াতে কলরব।বহুদিন পর অ্যাস্ট্রো যেনো আলোচনা, সমালোচনার শিরোমনি।তাদের নতুন অ্যালবাম “ কসমো স্টার ” রিলিজ হবে আজ।কানাঘুষায় শোনা গেছে, নতুন মেম্বারও নাকি লঞ্চ করা হবে।
বেলা তখন সাড়ে দশটা। রেকর্ডিং অফিসে বসে ছিলো শুভ্রব ও তার বন্ধুরা। রেকর্ডিং অফিস মেরামত শেষে তারা আবার একত্রিত হয়েছে৷ নতুন করে নিজেদের তৈরি করতে। সোশ্যাল মিডিয়ায় নজর বুলিয়ে যাচ্ছে সাদাফ। শুভ্রব চোখ বুজে চেয়ারে মাথা এলিয়ে চিন্তায় মগ্ন।
সাদাফ স্ক্রল করার সময় “অ্যাস্ট্রো” র মিউজিক ভিডিও সামনে আসে৷ নাম দেখে তার ঘটকা লাগে। গানটি তখন স্ক্রীনে বাজছে, সাদাফের কাছে গান টা ভিষন পরিচিত মনে হচ্ছে। সাদাফ বারবার প্লে করছে, পজ করছে৷ তার ভেতরে অস্থিরতা কাজ করছে।
—“ রিহাম, ইমতিয়াজ, শুভ্রব দেখ। ”
শুভ্রব লাফিয়ে উঠে, ইমতিয়াজ রিহাম নিজেদের ফোনেও একই গান প্লে করে দেখছে। শুভ্রব সাদাফের হাত থেকে ফোন নিয়ে দেখতে লাগলো। সবাই একে অপরের মুখ চাওয়া চাওয়ি করছে।
— “ এ তো আমাদের রেকর্ড করা গানের লিরিক্স, দুই, তিন জায়গায় সুর পরিবর্তন ও লিরিক্স এদিক, ওদিক করা। ” রিহাম অবাক কন্ঠে বলল।
—“ আমি আগেই বলেছিলাম এটা ওদের কাজ! ” ইমতিয়াজ রাগে সোফায় লাথি মারলো। সে মুহূর্তে সাদাফ এমনকিছু দেখালো যা চার বন্ধুকে নাড়িয়ে দিয়েছিলো।মিউজিক ভিডিওতে তৃহান!
শুভ্রবসহ সকলে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো সেই পজ করা ভিডিওর অংশে। এতো বড় বিশ্বাসঘাতকতা! বুঝতে বাকি রইলো না আসল অপরাধী কে? ইমতিয়াজ গালি দিয়ে বলল —“ শু/য়ো/রে/র বাচ্চা। আমি বলেছিলাম ওর মধ্যে ঘাপলা আছে। এখন হলো তো প্রমাণ। ”
শুভ্রবের সারা শরীর রাগে রি,রি করতে লাগলো। সে যে দুধ কলা দিয়ে কাল-সাপ পুষে ছিলো আর শেষে তাকেই বিষাক্ত ছোবল মারলো।চোখের সামনে বিশ্বাসঘাতকের মুখ টা বারবার ভাসছিলো৷ কি করেনি, বিশ্বাসঘাতকের জন্য তার এই প্রতিদান। পিঠ পিছে এভাবে ছু/ড়ি মা/র/লো।
শুভ্রব ক্ষ্যান্ত থাকলো না, সে এই চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানালো,
“ অ্যাস্ট্রোর ” বিরুদ্ধে মামলা করা হলো কপিরাইট আইনে এবং তৃহানের বিরুদ্ধে তথ্য চুরির মামলা করা হলো। সোশ্যাল মিডিয়া জুড়ে সরগরম ব্ল্যাক, অ্যাস্ট্রো কন্ট্রোভার্সিতে।তবে অ্যাস্ট্রো এ দাবি নাকচ করে বলল তাদের উপর মিথ্যা আরোপ করা হচ্ছে! তারা এর তীব্র প্রতিবাদ জানায়, ভক্তরা দ্বিধাদ্বন্দে পড়ে যায়।
৩০ শে জুলাই, ২০২২।
অ্যাস্ট্রো জানতো তারা ধরা পড়বে, তাই সবকিছু তারা আগেই ভেবে রেখেছিলো। অ্যাস্ট্রো প্রেস ব্রিফিং ডাকলো।চারিদিকে ক্যামেরা, দর্শক, সাংবাদিক। অ্যাস্ট্রোর বিরুদ্ধে যা যা অভিযোগ করা হলো তার প্রতিটা পয়েন্টের বিরুদ্ধে নিজেদের যুক্তি দাড় করালো৷ তৃহান কে সামনে আনা হলো। তৃহান প্রেস ব্রিফিংয়ে সব অস্বীকার করলো৷ এবং ঘটনার মোড় উল্টে দিলো৷
তৃহান প্রেস ব্রিফিংয়ে বলল —“ আসসালামু আলাইকুম! আশা করি মহান আল্লাহর কৃপায় আপনারা ভালো আছেন তবে আমরা ভালো নেই। আমার বিরুদ্ধে যেই অভিযোগ আনা হয়েছে তা আমার জন্য মানহানীর। হ্যা, আমি ব্ল্যাকের সাথে যুক্ত ছিলাম বরং ব্ল্যাকের সদস্য ছিলাম৷ আপনারা জানতেন ব্ল্যাক ও অ্যাস্ট্রো একে অপরের কট্টর প্রতিদ্বন্দি৷ আমি মানুষ হিসেবে ভিষন সৎ ও ইমানদার, গাদ্দারি আমি কখোনই করি না তবে অন্যায় দেখলে নিরব থাকতে পারি না৷ ব্ল্যাক যে কত বড় কালো সত্য লুকিয়েছে আপনারা তা জানেন না৷ সম্মানের খাতিরে নিরব ছিলাম কিন্তু অ্যাস্ট্রকে মিথ্যা দোষারোপ করায় আর চুপ থাকতে পারলাম না।আমি মুমিন হয়ে এই মুনাফিকির প্রতিবাদ জানাতে সামনে এসেছি। ”
সাংবাদিক সারি থেকে একজন সাংবাদিক প্রশ্ন করলো —“ আপনার কাছে প্রমাণ আছে? ”
—“ হ্যা আছে। সব কিছুই দেওয়া হবে। আপনারা ধৈর্য্য ধরে শুনবেন দয়া করে।
কিছুক্ষণ থামলো। লম্বা শ্বাস নিয়ে পুনরায় বললো
—“ ব্ল্যাক দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলো কিভাবে অ্যাস্ট্রো কে দমানো যায়, তারা চায় সেরার সেরা হয়ে উঠতে। তার জন্য চায় না পথে কোনো বাঁধা থাকুক। তাই তারা পরিকল্পনা করে, অ্যাস্ট্রো গ্রুপে আমাকে কোনোভাবে জায়গা করে নিতে বলে আর তারপর তাদের সকল তথ্য, ডেটা তাদের পাচার করতে বলে।কিন্তু আমি দ্বিমত জানাই, নতুন ছিলাম বুকভরা স্বপ্ন নিয়ে ব্ল্যাকের সঙ্গী হয়ে ছিলাম কিন্তু ব্ল্যাক আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে ব্ল্যাকমেইল করে। ”
এ পর্যায়ে সাদাফ নিজেকে দমাতে না পেরে, রেগে চেয়ার ছেড়ে উঠে তৃহানের টুটি চেপে ধরে —“ স্ক্রা/উ/ন্ডে/ল! তোর জিভ টেনে ছিড়ে ফেলবো আমি। ”
সাদাফ তৃহান কে এলোপাতাড়ি কিল, ঘুষি মারতে থাকে৷ শুভ্রব তখনও নিরব সে শুধু দেখে যাচ্ছে চোখ মুখ তার রাগে লাল হয়ে আছে৷
—“ ইমতিয়াজ সাদাফ কে ছাড়িয়ে আন! ”
ঘটনা বেগতিক দেখে ইমতিয়াজ, রিহাম সাদাফ কে সরিয়ে আনলো৷
অ্যাস্ট্রোর সদস্য অর্ক মাইক নিয়ে বলল —“ দেখলেন তো আপনারা, স্বৈরাচারী? এখন তো সব প্রমাণ আপনাদের সামনে। সত্য কথা আমাদের বলতে দিচ্ছে না। তবে সত্য কে কখনো চেপে রাখা যায় না। এটা হয়তো তারা ভুলে গেছে। আপনারা কি শুনতে চান না? পরবর্তীতে কি কি করেছে? ”
দর্শক মহল, প্রেস মিডিয়া সবাই চিৎকার করে বলে তারা জানতে চায়। তৃহান কে মাইক দেয়া হলো। সে পুনরায় বলতে আরম্ভ করলো৷
—“ আমি আপনাদের প্রমাণ দেখাই রাজি না হওয়ায়, ইমতিয়াজ আমাকে কিভাবে মেরেছিলো। ”
পেছনের স্ক্রীনে প্রদর্শিত হলো সেদিনের মারামারির দৃশ্য। ইমতিয়াজ বাকরুদ্ধ হয়ে গেলো।
—“ শুভ্রব! তুই কিছু বলতে দিবি? ”
—“ কাম ডাউন ইমতিয়াজ! ”
ক্যামেরা ক্লিক ক্লিক করে সে দৃশ্যের ছবি তুলে নিলো সাংবাদিক রা। তৃহান নাটক করে কান্না করে বলল —“ এমনকি শুভ্রব ওর টাকার ক্ষমতা দিয়ে আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। ”
তৃহান একটা কল রেকর্ড বের করে মাইকের সামনে ধরলো। শুভ্রব হতবিহ্বল হয়ে গেলো, গতপরশু রাতের ঘটনা। শুভ্রব তৃহান কে কল করেছিলো,,,
—“ তৃহান! ”
— “ বল ”
—“ কাজ টা তুই কি ঠিক করেছিস? ”
—“ কোন কাজ? ”
—“ মেমোরি লসের অসুখ আছে নাকি? ”
—“ নাহ!আমার মেমোরি সম্পূর্ণ সুস্থ্য। ”
—“ কাল সকাল সাড়ে নয়টায় স্টুডিও তে এসে তোর বেঈমান চেহারা টা দেখিয়ে যাবি ”
—“ হুমকি? ”
—“ হা হা হা ”
শুভ্রব অট্টহাসি হাসলো।
—“ কত টাকায় বিক্রি হয়েছিস তুই? ”
—“ তোর টাকার গরম আমায় দেখাস না। ”
—“ আমার টাকাতেই তো গরম দেখিয়েছিস আর এখন আমার সাথে পল্টি?তোর মতো রাস্তার কুকুর কে তো বিনেপয়সাতেও আমি নিবো না। ”
—“ আমি আসতে পারবো না। ”
—“ নয়তো এর ফল ভালো হবে না। ”
—“ কি করবি? ”
—“ কুকুর কে তার যোগ্য মুগুর দিবো। ”
তবে তৃহান ভয়েস এদিক ওদিক করে শোনালো ভিন্ন কথা৷শুভ্রবের প্রতিটা কথার জবাব বদলে দিলো, যেখানে শোনা যাচ্ছিলো অজস্র গালাগালি ও নোংরা ভাষা, হুমকি ধামকি।সাধারন ভাবে কন্ঠ টা শুভ্রবের কন্ঠের মতোই ছিলো।তৃহান ভয়েস রেকর্ডার অফ করে দেয়৷
—“ আপনারাই বলুন! এ কেমন বিচার?সত্যের পথে হাটি বলে মহান আল্লাহ আমাকে বাচিয়েছেন। ”
একজন সাংবাদিক প্রশ্ন করলো —“ আপনি তাহলে কেনো? পুলিশের সাহায্য নেন নি? ”
—“ আপনাদের কি মনে হয় শুভ্রব ছেড়ে দিতো, ও তো মাফিয়া। আমার মা, বোন কে মেরে ফেলার হুমকি দিতো৷ বোনের ইজ্জত হরন করার হুমকি দিতো৷ তাই বাধ্য হয়ে অ্যাস্ট্রো গ্রুপে জয়েন করি। তবে মন থেকে আর পারছিলাম না। তাই মা, বাবা, বোন কে গ্রামে পাঠিয়ে দি। আর আমি অ্যাস্ট্রোর কাছে আত্নসমর্পণ করি৷আর যে এলবামের বিরুদ্ধে কপিরাইট দেখাচ্ছে তা অ্যাস্ট্রোরই ফাইল যা চুরি করতে বলেছিলো ব্ল্যাক৷ তাদের স্বার্থ হাসিল না হওয়ায় তারা কাউন্টার অ্যাটাক করছে৷ তাদের প্রমাণ দিতে বলুন যদি তারা এতোই সত্য হয়। ”
আর শুভ্রবের কাছে সেদিন কোনো প্রমাণ ছিলো না।তারা ভাবতেও পারে নি পরিস্থিতি তাদের খেলাপ হবে।নিজের বিরুদ্ধে মিথ্যা অপবাদ শুনেও শুভ্রব টু শব্দ টুকু করেনি৷ তাদের কাছে জানতে চাওয়া হলে তাদের কোনো উত্তর ছিলো না৷ নিরবতাকেই হার মনে করা হলো৷
অ্যাস্ট্রোর লিডার সালমান সামনে এলো৷ সে মাইক হাতে নিয়ে বিস্ফোরক এক ঘটনা।
—“ আমরা এতো কিছুর পরও চুপ ছিলাম! তবে ব্ল্যাক যেহেতু নিজের রেপুটেশনের তোয়াজ করছে না আমরাও করবো না৷ ব্ল্যাকের মাইন্ড হিলার বয়ের হিলিং কাহিনি কি জানেন?যাকে আপনারা সুচরিত্রবান পুরুষ মনে করেন সে আসলে চরিত্রহীন লম্পট! আমাদের নারীভক্তদের বেছে বেছে ম্যাসেজ করতো, আজে বাজে কথা বলতো। আমাদের মুখের কথা নয়, প্রমাণ দেখুন।পেছনের পর্দায় অসংখ্য ম্যাসেজ, টেক্সটের স্ক্রীনসটস।”
সবাই বিস্মিত নেত্রে চেয়ে আছে, পর্দার দিকে। শুভ্রব হাতের মুষ্ঠ একত্রিত করে, দাঁত কিড়মিড় করে সহ্য করে যাচ্ছে। সাদাফ, ইমতিয়াজ, রিহাম প্রতিবাদ করে জানালো এসব মিথ্যে।
সালমান দমলো না, সে আরো জানালো —“ আমরা একজন নারী ভক্ত এই শ্রীলতাহানীর স্বীকার তার মুখেই শুনুন । তবে তার নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন করা হলো। ”
অপরিচিত মেয়েটি নাম পরিচয় গোপন রেখে সে জানালো বিস্ফোরক এক ঘটনা৷
—“ শুভ্রব আমাকে হোটেল রেডিসনে ডেকে ছিলো ওয়ান নাইট স্পেন্ড করার জন্য, আর অনেক টাকা অফার করেছিলো।আমি রাজি না হওয়ায় জোড় করা হয়। আর ভয় ভীতি দেখিয়ে আমার ইজ্জত হরন করা হয় এবং টাকা দিয়ে চুপ করিয়ে দেয়া হয়। বাহিরে কাউকে জানালে আমাকে মে/রে ফেলার হুমকি দেয় আর এ দায় চাপাতে বলে “ অ্যাস্ট্রোর ” সালমান ভাইয়ার কাধে। আমি এর বিচার চাই।আমি থানায় মামলা করেছি, সালমান ভাইয়া আমায় সাহায্যে করেছে শুধু আমি না অনেক মেয়েই শুভ্রবের ট্যাপের শিকার। ”
এ দাবি তুলে ছিলো মেয়েটি৷ এবং সে এই বিচারের দাবি জানায়৷
শুভ্রবের কান যেনো গরম হয়ে গেছিলো। রাগে তার হাত,পায়ের রগ ফুলে উঠেছে৷ ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে৷ তবুও সে নিজেকে সামলালো৷ তার মনে পড়লো কিছু একটা৷
একরাতে তৃহান শুভ্রব কে কল করে জানায়, সে একটা বিপদে পড়েছে তাকে সাহায্য করতে। লোকেশন হোটেল রেডিসন! শুভ্রব বিপদ শুনে যথাসময়ে উপস্থিত হলো। হোটেলের এক কামড়ায় তাকে ডাকা হলো। শুভ্রব সে কামড়ায় এক মেয়ের সাথে তৃহান কে দেখতে পেলো। প্রশ্ন করতেই তৃহান জানালো তার গার্লফ্রেন্ড বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাকে হুমকি দিচ্ছে বিয়ে না করলে দূর্নাম ছড়িয়ে দিবে। শুভ্রব ঘটনা সামলাতে মেয়েটিকে বুঝিয়ে শুনিয়ে কিছু টাকা দিয়ে সুরক্ষিত স্থানে পাঠিয়ে দিলো৷ তৃহান কে সেভ করে আনলো৷ কিন্তু প্রমাণ ছবি তে কেবল শুভ্রবের টাকা দেওয়ার অংশ টুকু রেখে বাকি অংশ কেটে দেয়া হলো।
ব্ল্যাকের বিরুদ্ধে এতো অভিযোগ শুনে ও প্রমাণ দেখে দর্শক ও ভক্তমহল যেনো বড় ধাক্কা খেলো। তারা রাগে ফূসে উঠলো চেঁচাতে লাগলো —“ বয়কট, বয়কট বয়কট ”
ব্ল্যাকের সাফাই-তে সেদিন কিছুই বলতে দেয়া হলো না৷ জনসম্মুখে ব্ল্যাককে অপমানিত ও অপদস্ত করা হলো৷ তাদের হাতের কাছে যথাযোগ্য প্রমাণও ছিলো না সে সময়ে প্রতিরোধ করার৷ “ অ্যাস্ট্রো ” আটঘাট বেঁধেই নেমেছিলো তা বলা বাহুল্য।
শুভ্রব প্রেস ব্রিফিং থেকে উঠে দাড়ালো।এক সেকেন্ডও বরবাদ না করে বেরিয়ে গেলো৷ বাহিরে সাংবাদিকদের ভীড়, খবরের লাইম লাইটে তখন শুভ্রবের ঘটনা৷ এক ঝটকায় এলবাম থেকে মনোযোগ ঘুরিয়ে নারী কেলেঙ্কারিতে মোড় ঘুরিয়ে দেয়া হলো৷ পুলিশ শুভ্রব কে শ্রীলতাহানী ও ধ/র্ষ/ন মামলায় গ্রেফতার করলো।
তবে সে মাথা নত করে নি, সে মাথা উচুঁ করে দাড়িয়ে সেদিন বদলে যাওয়া মানুষগুলোর রূপ দেখছিলো। তার চারিদিকে ছিলো ষড়যন্ত্রের ফাঁদ। তবে যে সত্য, সে কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না। সেদিন শুভ্রব ছিলো নিরুপায়, পরিস্থিতির কাছে নিজেকে সপে দেয়া ছাড়া কিছু করার ছিলো না তার। যা ছিলো শুভ্রবের জীবনের কালো অধ্যায় , যা তাকে দুমড়ে, মুচড়ে দেয়। আমাদের জীবনে এমন অনেক সময় আসে, যখন পরিস্থিতি মেনে নেয়া ছাড়া কোনো উপায় থাকে না। ধৈর্য্য হয় সে পরিস্থিতি মোকাবেলার অ/স্ত্র।
সাংবাদিক শুভ্রবকে প্রশ্ন করলো —“ এতো কিছু ঘটে গেলো আপনি কি আত্নসমর্পণ স্বিকার করে নিলেন? নাকি আপনারও কিছু বলার আছে? ”
শুভ্রব শুধু প্রতিউত্তরে বলেছিলো — "তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'। বিইয়াদিকাল খাইর। ইন্নাকা 'আলা কুল্লি শাই'ইন কাদীর।
অর্থাৎ "আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। সকল কল্যাণ আল্লাহর হাতেই। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান।”
সূরা : আল -ইমরান, আয়াত : ২৬
শুভ্রব কে পুলিশ ভ্যানে তোলা হলো, হ্যান্ডকাপ পড়িয়ে থানায় নিয়ে যাওয়া হলো। পাশ থেকে দর্শক শ্রোতা তুচ্ছ তাচ্ছিল্য করে স্লোগান দিতে লাগলো —“ ভুয়া ভুয়া! বয়কট বয়কট! ”
“ ক্রমান্ন… ”