#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
২৩.
“ হে পৃথিবী আমার কসূর কি ছিলো,
জীবন আমায় মুজরিম বানালো!
পড়ালো লৌহের বেরি,নাম!বদনাম হলো,
যাদের আমি আমার মাথার তাজ ভেবেছিলাম,
তারাই আমায় মাটিতে লুটালো। ”
~রিতা ~
২রা আগস্ট, ২০২২।
আজ শুভ্রবের জামিন। থানায় পুলিশ ইন্সপেক্টর পারভেজ এর কেবিনে বসে কথা-বার্তা বলছে শাহমীর চৌধুরী ও তাদের পারিবারিক উকিল আহমদ শরিফ।বাহিরে অপেক্ষা করছে সাদাফ, ইমতিয়াজ, রিহাম। এ দুই দিন অনেক দৌড়ঝাপ করতে হয়েছে তাদের। অবশেষে শুভ্রবের জামিনের ব্যবস্থা হয়েছে।
শুভ্রব কে লকাপ থেকে বের করে আনা হলো৷ চোখের নীচে কালো দাগ, গালে খোঁচা-খোঁচা দাড়ি, মাথার চুল এলোমেলো হয়ে অযত্নে পড়ে আছে।নীলাভ চোখ দুটো তার বেশ ক্লান্ত!ঘৃণা,অপমানে, অভিমানে লাল হয়ে যাওয়া দু চোখ দেখে যে কারোরই কলিজা ছিড়ে যাবে
শুভ্রব যেনো আর শুভ্রব নেই!
লকাপের অন্ধকার দুই রাত তাকে বুঝিয়ে দিয়েছে বাস্তবতার নিষ্ঠুর সঙ্গা। ভেতরে, ভেতরে সে মানসিকভাবে ভঙ্গুর। নিজের উপর থেকে তার আস্থা, আত্নবিশ্বাস যেনো হারিয়ে ফেলেছে সে। সবই তো হারিয়েছে সে; নিজের চরিত্র, স্বপ্ন, ভালোবাসা৷ আর যে অবশিষ্ট কিছুই নেই আকড়ে ধরার।
সাদাফ, ইমতিয়াজ, রিহাম শুভ্রব কে জড়িয়ে ধরলো৷ বাল্যবেলার বন্ধুত্ব তাদের,দেখলে মনে হয় ভিন্ন চার মায়ের আপন চার ভাই।
—“ শুভ্রব! দোস্ত তুই চিন্তা করিস না। ওই ছোটলোকের বাচ্চাকে কিভাবে শায়েস্তা করতে হয় তার ব্যবস্থা করবো৷ ”
সাদাফ শুভ্রবকে মানসিক আশ্বাস দিলো। বাহির থেকে শান্তনা দেয়া খুব সহজ একটা কাজ ;কয়েকটা সুমিষ্ট ভাষার বুলি, তবে ক্ষতিগ্রস্ত মানুষটাই জানে ভেতর থেকে আঘাত সামলানো কতটা দুর্বধ্য৷
—“ পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। ওদেরও দিন ঘনিয়ে আসছে৷ ”
ইমতিয়াজ স্পার্ট লেহজায় বলল। শুভ্রবের কোনো ভাবান্তর নেই। সে যেনো এ জগতেই নেই। তাদের কথার মাঝে শাহমীর চৌধুরী ও উকিল সাহেব উপস্থিত হলেন। শাহমীর চৌধুরী ছেলের দিকে তাকালেন। তিনি যেনো নিজের হিম্মত হারালেন৷বাবা হয়ে ছেলের এ হাল কেমন করে সইছে কেবল তিনি-ই জানে আর আল্লাহ জানে৷ সুচরিতা ছেলের এ অবস্থা দেখলে কি করে সইবে? শুভ্রব কি জানে তার গ্রেফতার হওয়ার খবরে তার মা শয্যাশায়ী? সারাদিন শুভ্রব, শুভ্রব করে ডাকতে থাকে। ছেলে কে না দেখা পর্যন্ত তিনি ওষুধ-পথ্য কিছুই গ্রহণ করবেন না জানিয়েছেন।
—“ মাই সান! ”
শাহমীর চৌধুরীর কন্ঠ কেঁপে উঠলো যেনো। ছেলের কাঁধে হাত রেখে বলল —“ বাবা আছে তোমার পাশে! বাড়ি চলো তোমার মা অসুস্থ্য হয়ে পড়েছে। বলেছে ছেলেকে ফিরিয়ে না নিয়ে গেলে সে তোমার বাবাকে ত্যাগ করবে। ”
শুভ্রব মলিন হাসলো। শাহমীর যে ঠাট্টা করে বলেছে শেষের কথাখানা তা বুঝতে বাকি নেই। শাহমীর চৌধুরীর কঠিন সময়েও মানুষ কে হাসানো র অভ্যাস টা ভালো৷
ঊকিল সাহেব শাহমীর চৌধুরীকে থামিয়ে বলল —“ স্যার!শুভ্রবকে কিছু নিয়ম মেনে চলতে হবে আর বিদেশ যাত্রা তার জন্য নিষিদ্ধ। আর নিয়মিত হাজিরা তো আছেই। ”
—“ হুম! তা ঠিক সব মেনে চলবে। এবার অনুমতি দিলে যাই। ”
—“ জি! স্যার। ”
—“ চলো মাই সান! আর তোরা যেয়ে বিশ্রাম নে অনেক দৌড়ঝাপ করেছিস৷ ”
শেষের কথাটা সাদাফ, ইমতিয়াজ ও রিহাম কে উদ্দেশ্য করে বলল৷শাহমীর চৌধুরী ড্রাইভার কে ফোন করে গাড়ী আনালো৷ শুভ্রব কে নিয়ে বসলো গাড়ি-তে৷ “ শা-শা করে গাড়ি ছুটলো নিজ গন্তব্যে।
-
চৌধুরী ক্যাসকেড জুড়ে যেনো শোকের মাতম!সুচরিতা ছেলে, ছেলে করে পাগল হয়ে যাচ্ছে।সানায়া স্কুলে যাচ্ছে না, তার ভাইয়ার বিপদ সে কি করে স্কুল যাবে৷ বাড়ির কাজের লোকদের মুখেও হাসি নেই। সাবানা চৌধুরী আল্লাহ কে ডেকে যাচ্ছে। এই বিপদে কেবল আল্লাহ-ই ভরসা।
হীরা-আম্মা হালকা গরম স্যুপ এনে সুচরিতা কে খাওয়াতে চাইলেন। বিপি নির্দিষ্ট মাত্রা ছাড়িয়েছে। খাবার খেয়ে ওষুধ না খেলে কেলেঙ্কারি হয়ে যাবে।
—“ বৌমা! একটু খাও। শাহমীর দেখবা ঠিকই আমাগো চন্দ্রবান রে লইয়্যা আইবো৷ ”
—“ আমার ছেলে জেলে পঁচে মরছে,কি খাচ্ছে না খাচ্ছে তার ঠিক নেই। আমার ছেলে আমার কাছে না আসা পর্যন্ত আমি কিছুই খাবো না। ”
সুচরিতা অসুস্থ্য কন্ঠে বলল।
—“ তোমার পোলায় যদি আইয়্যা দেহে তুমি এমন অসুখ লইয়্যা পইড়া আছো হেয় কষ্ট পাইবো না৷ কয়টা খাও, না খাইলে কি সমস্যা সমাধান হইবো৷ কোট-কাচারির ব্যাপার! ”
—“ হীরা জোর করো না তো! ”
—“ মা! ”
হীরা-আম্মার কথার মাঝে পেছন থেকে শুভ্রবের গলা শোনা গেলো৷ সুচরিতা দরজার দিকে চাইতেই তার চাঁদের মতো সুন্দর ছেলেটা কে দেখতে পেলো৷ সুচরিতার চোখ ছলছল করে উঠলো৷ তার মনে হলো সে ভ্রম দেখছে। সে দু হাত বাড়িয়ে ডাকলো তার কাছে৷ শুভ্রব ছুটে এসে মায়ের বুকে মাথা রাখলো৷ মা-ছেলে যেনো বহুযুগ পর একে অপরকে দেখলো৷
সুচরিতা ছেলের গালে, কপালে চুমু খেতে লাগলো। শুভ্রব একটুও নড়লো না মায়ের কাছ থেকে। সে মায়ের কোলে মাথা গুজে রইলো৷ তার শরীর টা কাপছে মৃদু! মৃদু!বোধহয় কাঁদছে। মায়ের কাছেই তো সন্তানরা অনায়াসে নিজের কষ্ট প্রকাশ করতে পারে৷শুভ্রব কিশোরের মতে মাকে জড়িয়ে ধরে হেঁচকি তুলে কাঁদলো। এই দুই দিনের মানসিক ধকল যেনো মায়ের কোলে এসে শান্তি মিলল৷
—“ আমার ছেলেটার কি অবস্থা করেছে ওরা! ওর গায়ে কি কেউ হাত তুলেছে? ”
কথা টা শাহমীর কে বলল৷ শাহমীর চৌধুরী বলল—“ সুচরিতার ছেলের গায়ে কেউ হাত তুলবে এ হিম্মত কি কারো আছে? ”
—“ দেখি! ”
শুভ্রবকে কোল থেকে ছাড়িয়ে গায়ে হাত বুলিয়ে দেখতে লাগলো৷ শুভ্রব মায়ের দিকে চেয়ে কম্পিত কন্ঠে বলল —“ শরীরে কোনো ব্যথা নেই, কিন্তু এখানে ( বুকের বা'পাশে ইশারা করে) অনেক ব্যথা মা! ”
নিজের বুকের বা-দিকে হাত দিয়ে দেখিয়ে বলল শুভ্রব৷সুচরিতার বুক ভেঙে কান্না পেলো। শুভ্রবকে এভাবে ভেঙে পড়তে কখনো দেখেনি! যেকোনো সমস্যায় ধৈর্য্য ধরে অটল হয়ে থেকেছে।জীবনে এমন অনেক কঠিন সময় আসে যখন ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়,সব কষ্ট ধৈর্য্য দিয়ে লাঘব করা যায় না।আর সব ক্ষতির ক্ষতিপূরণ হয় না। হারিয়ে যাওয়া অর্থ, স্বাস্থ্য ফিরে পাওয়া যায়, তবে চরিত্র, সম্মান হারালে তা কখনোই পুনরায় প্রতিষ্ঠিত করা যায় না।
সুচরিতা ছেলের বুকের পাজরে হাত বুলিয়ে বলল —“ আমার ছেলের অনিষ্ট যারা করেছে আল্লাহ ওদের হিদায়ত দিক!আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না।ওরা মিথ্যা বলেছে, আল্লাহ ওদের জবানে লাগাম দিক! ”
ছোট সানায়া গুটি মেরে, বাবার কাছে দাড়িয়ে দেখছিলো তার ভাইয়া কে৷ কেমন শুকিয়ে গেছে তার ভাইয়ের চাদের মতো স্নিগ্ধ মুখ টা৷ সানায়া হেঁচকি তুলে কাঁদছে৷ শুভ্রব কান্নার শব্দে সেদিকে চাইলো। বোনকে কাছে ডাকলো৷ ছোট সানায়া ছুটে এসে ভাইয়ের বুকে আছড়ে পড়লো৷
—“ ভাইয়া! তুমি কষ্ট পেয়ো না,তোমার কষ্ট হলে আমার কান্না পায়।আল্লাহ ওদের শাস্তি দিক”
ভাইয়ের চোখ মুছে দিলো৷ উপস্থিত সকলে এ হৃদয় মুগ্ধকর দৃশ্য চেয়ে চেয়ে দেখলো৷ সবার চোখে অশ্রু! আল্লাহ ভালো মানুষদের সাথে এমন কেনো করেন? এ যেনো ছিলো বাড়ির মুলঝমা (কাজের লোক)দের মহান আল্লাহর নিকট নালিশ।
—
“ আমি তো ছিলাম ডুবে অবিশ্বাসের কালো স্রোতে, সৃষ্টিকর্তা আমায় ডেকেছিলো তিমিরের হূল ফোঁটা আলোর ভোরে! ”
~ রিতা ~
থানা থেকে ফেরার পনেরো দিন পাড় হয়ে গেলো।তবে কোনো কিছুই আর আগের মতো নেই। শুভ্রব যেনো জগতের সাথে তার সকল সঙ্গ ত্যাগ করেছে। সে নিজেকে গুটিয়ে নিয়েছে যেনো, সবসময় খিটখিটে মেজাজে থাকে, আয়নায় নিজেকে দেখতেও যেনো তার ঘৃণা হয়। তার নিজ কক্ষের সকল আয়নায় ঘুষি মেরে ভেঙে হাত পা বহুবার জখমিত করেছে। রাতের পর রাত জেগে কাটিয়েছে, ঘুম তার চোখে ধরা দেয় না। চোখ বুজলেই সেদিনের বিভৎষতা চোখে ভাসে, ডিপ্রেশন তাঁকে জেঁকে ধরে। পাতার পর পাতা ঘুমের অসুধ খেলেও শান্তির নিদ্রা তার চোখে ধরা দেয় না। কেমন পাগল, পাগল হয়ে গেছে। কারো সাথে কথা নেই তার। ঘর অন্ধকার করে পড়ে থাকে একা নির্জনে।
ঘরের সকল ইলেকট্রনিক ডিভাইস, তার গানের সরঞ্জাম সে ভেঙে চুড়ে স্টোর রুমে ফেলে রেখেছে। এগুলো তাকে শান্তি দেয় না, তাকে ঘৃণার অনলে দাহ করে। সাইবার বুলিং, মানুষের কট্টর আলোচনা, সত্যকে মিথ্যা ও মিথ্যা কে সত্য মনে করা দেখতে দেখতে শুভ্রব যেনো নিজের ভারসাম্য হারিয়ে ফেলছিলো। কেমন এলোমেলো হয়ে গেছিলো তার জীবন টা! শাহমীর চৌধুরী ও সুচরিতা ছেলের চিন্তায় অসুস্থ্য হয়ে পড়েছিলো।
.
মানুষ যখন অন্ধকারে পতীত হয় শয়তান ফাঁদ খুজে বেড়ায় এবং দুর্বল সময়ে তার দিকে আকর্ষন করে। তখন মানুষ তার ভুল, দোষ, ত্রুটি ও গ্লানি থেকে মুক্ত হতে পা বাড়ায় শয়তানের দেখানো পথে৷শয়তান তাদের বোঝায়, তারা এতোই গুনাহ করে ফেলেছে যে আল্লাহ তাদের আর ক্ষমা করবেনা।
অথচ আল্লাহর রহমত অসীম। বান্দা যদি সমুদ্রের ফেনা সমান গুনাহ করে আল্লাহর কাছে সত্যি মনে ক্ষমা চায় আল্লাহ সেই বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন।বান্দা যখন দুঃখে কষ্টে পতীত হয় তখন আল্লাহ তার বান্দার কাঁধের ধমনীর চেয়েও খুব কাছে অবস্থান করে৷ ”
বান্দার কষ্টে আল্লাহ তায়ালা তার বান্দার নাম ধরে ফেরেশতাদের বলে,
“ কি হয়েছে আমার বান্দার? তার এতো কষ্ট কেনো তাকে আমার দিকে ফিরে আসতে বলো আমি আল্লাহ তার সকল কষ্ট, গুনাহ মাফ করে তার জীবনে রহমত দিবো।”
জীবনের যেকোনো সমস্যাই হোক না কেনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই, সবকিছুই মহান আল্লাহ তায়ালার পরীক্ষা।
এমনই এক বিকেলে শুভ্রব তার ঘর অন্ধকার করে শুয়ে ছিলো। শুক্রবারের বিকেলে মসজিদে মাহফিলের আয়োজন হয়েছে। ওয়াজ চলছে। সুদূর মাইকে ভেসে আসছে আল্লাহর কালামের ধ্বনি ও বার্তা। শুভ্রব চোখ বুজে শুনছিলো সেদিনের সে আলোচনা। সেদিনের পুরো ওয়াজ সে মন দিয়ে শুনলো। তার ভগ্নহৃদয়ে আল্লাহর কালামের আলোতে নতুন আশার আলো দেখলো। সে তার দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণা ও চরিত্রের অপবাদ থেকে মুক্তি পেতে রোজ আল্লাহর দরবারে সাহায্যে চাইতে লাগলো।
প্রতি ওয়াক্তে মসজিদে ছিলো তার যাতায়াত। পাঁচওয়াক্ত সালাত, তাহাজ্জুদে নিয়মিত হলো। সে দুনিয়াবি সকল কিছু শুধু ভুলে থাকতে চাইছিলো,যা তাকে যন্ত্রনা দেয়। সূরা আর-রাহমান ছিলো তার হৃদয় শীতল করে তোলার মারহাম। তবে তার গায়ে লাগা অপবাদের কালো দাগ তাকে তাড়া করে বেড়াতো।
সেদিন শুভ্রব মসজিদে নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করলো,,
“ ইয়া আল্লাহ! আপনি তো বাদশাহ দের বাদশাহ! ন্যায় ও অন্যায়ের মালিক। আপনি তো জানেন কি কসূর আমার। আমি তো আপনার পাপী গোলাম, আপনি তো বান্দার ইজ্জত সম্মানের রক্ষাকর্তা।ইয়া আল্লাহ আমার ভেঙে পড়ার কারণ আপনি জানেন, আপনার অগোচরে এ পৃথিবীতে কিছুই ঘটে না।আপনি না চাইলে কেউ আপনার বান্দাকে জিল্লত ( অপবাদ) দিতে পারে না৷ তবে এই জিল্লতের দাগ আমি মেনে নিতে পারি না, আমি দোষী হলে আমার সকল দোষ কবুল করতাম কিন্তু আপনি জানেন আমি নির্দোষ! আমি আপনার সাহায্য কামনা করছি, আপনি আমায় এই জিল্লত থেকে মুক্তির উপায় বলে দিন৷ আপনি আমার জন্য সকল রাস্তা সহজ করে দিন আমার রব। অপরাধী কে কাটগড়ায় দাড় করিয়ে আমার সম্মান আমায় ফেরত দিন।আমি মজলুম আপনি আমার বিচারক, আপনি ন্যায় বিচার করুন। ”
শুভ্রব কাঁদতে কাঁদতে ফরিয়াদ জানায় সকল বিচারপতির মহান বিচারক মহান আল্লাহ তায়ালার কাছে৷ মোনাজাত শেষ করে শুভ্রব প্রতিদিনের মতো মসজিদে বসে একান্তে সময় কাটাচ্ছিলো৷তার কাছে এলো মসজিদের মৌলবিসাহেব। তিনি শুভ্রবকে ছোটবেলা থেকে চিনেন, তার কাছে শুভ্রবের কুরআন শেখা। শুভ্রবের বিষয়ে তিনি অবগত।
—“ শুভ্রব! ”
—“ আসসালামু আলাইকুম মৌলবিসাহেব। ” উদাস কন্ঠে প্রতিউত্তর করলো শুভ্রব।
—“ ওয়ালাইকুম আসসালাম, আমার নওজোয়ান কেমন আছো? ” শীতল কন্ঠে শুভ্রবের মানসিক হাল জিজ্ঞেস করলো। কাঁধে হাত রেখে দুআ পড়ে শুভ্রবের মাথায় ফু দিলো।
—“ আলহামদুলিল্লাহ! ” অন্যমনষ্ক হয়ে বলল শুভ্রব। মৌলবিসাহেব বুঝতে পারলো শুভ্রবের মানসিক অবস্থা৷
—“ জানো, বান্দার জন্য সবচেয়ে বড় শান্তনা কি মহান আল্লাহর পক্ষ থেকে? ”
শুভ্রব নিরুত্তর। মৌলবিসাহেব হালকা হেসে বললেন
—“ আলহামদুলিল্লা, হলো সবচেয়ে বড় শান্তনা৷ যার অর্থ আল্লাহ দেন, আল্লাহ কেড়ে নেন, আল্লাহ আবার ফিরিয়েও দিন। আল্লাহর ইচ্ছে তে বান্দার সন্তুষ্টতা। ”
—“ সবকিছুই তো আল্লাহর ইচ্ছে মৌলবি সাহেব। ”
—“ বিলকুল!আল্লাহ যা করে ভালোর জন্য করে, যদিও আমরা বান্দারা তা বুঝি না। ”
—“ কাউকে জিল্লত দেয়াতে কি ভালো? ”
—“ ইউসুফ (আঃ) নবীর কাহিনি মনে আছে?ছোটবেলায় শুনেছিলে। উনি ছিলেন তখনকার সময়ের সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন, তাকেও কিন্তু মিথ্যা অপবাদে কারাবরণ করতে হয়েছিলো। আর কি ছিলো সেই জিল্লত? ”
—“ চরিত্রের ত্রুটির মিথ্যা অপবাদ। ”
—“ শুধু কি তাই? আল্লাহ এখানে অনেক কিছু বুঝিয়েছেন কিভাবে সত্যকে মিথ্যা প্রমাণিত করা হয়েছে। চোখের সামনে সত্য অথচ সেদিন কেউ বিশ্বাস করে নি ইউসুফ (আঃ)-কে। আল্লাহ চাইলে তো তার আম্বিয়াকে দোষারোপ করার দায়ে তখনকার বাদশাহ কে ধ্বংস করতে পারতেন কিন্তু করেন নি। ”
শুভ্রবের মনে অদ্ভুত একটা বিচলন শুরু হলো। সে মৌলবিসাহেবের কথা গুলো মনোযোগ দিয়ে শুনতে লাগলো৷
—“ কেনো করেন নি জানো? কারণ তিনি মানবজাতিকে শেখাতে চেয়েছিলেন ধৈর্য্য ও সত্য মিথ্যার জালের ভেদাভেদ। ইউসুফ( আঃ) কারাবরণ করেন ঠিকই কিন্তু অপবাদের কাছে দমে যান নি৷ তিনি আল্লাহর কাছে ধৈর্যের প্রার্থনা করেছেন। আর আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ করে তাকে সম্মান দান করেন ও মিথ্যারোপের কারণে মিথ্যাবাদির ন্যায় বিচার করেন। আল্লাহর ঘরে দেরি হয় তবে অন্ধকার হয় না। তার প্রতিটা দেরি তে উত্তম পরিকল্পনা লুকানো। ধৈর্য্য ধারন করো আর তার কাছে প্রার্থনা করো। তিনি তোমায় সাহায্যে করবেন। ”
শুভ্রব বিচলিত কন্ঠে বলল —“ তবে আমার সাথে কিসের যোগসূত্র! ”
—“ দেখো, যোগসূত্র না হলেও সমস্যা ও পরিস্থিতি কিন্তু একই!তাহলে হিম্মত কেনো হারছো তুমি? ইউসুফ( আঃ) আম্বিয়া ছিলেন তাকেও দুঃখ, কষ্ট ছুয়েছে। তিনি ভাইদের দ্বারা বিশ্বাসঘাতিতো হয়েছেন, অপমানিত, অসম্মানিত হয়েছেন অতঃপর আল্লাহ তাকে এমন সম্মানে সম্মানিত করেন যে তাকে মিশরের বাদশাহ বানিয়ে দেন৷ তুমি তো সেই আল্লাহর ই বান্দা৷ তুমিও সম্মানিত হবে তোমার সকল অপবাদ আল্লাহ মুছে দিবেন। আল্লাহ হলেন ইয়া জব্বার! তিনি ভাঙা হৃদয়ের মালিক। তিনি কারো প্রতি অন্যায় করেন না৷ শুধু তোমায় চেষ্টা করতে হবে। নওজোয়ান। ”
শুভ্রবের চোখ ভিজে উঠলো,মনটা যেনো তার শান্ত হলো৷ সে যেনো আশার আলো দেখতে পেলো। মনে কেবল ইউসুফ( আঃ) এর ঘটনা বারংবার ঘুরতে লাগলো।আল্লাহ যেনো গোপনে তাকে পথ দেখালেন।
সেপ্টেম্বর , ২০২২।
শুভ্রব আগের চেয়ে অনেকটা স্বাভাবিক।মেজাজ আগের থেকে শান্ত। জীবনের পুরোনো রুটিনে ফিরে যেতে লাগলো।পড়াশোনা ও ক্যারিয়ারে মনোযোগ দিলো। সকল অপমান, অপবাদের তোয়াজ না করে ভার্সিটিতে নিয়মিত ক্লাসে দৃঢ় হলো৷ সাদাফ, ইমতিয়াজ, রিহাম কে সাহস দিলো তারাও স্বাভাবিক জীবনে ফিরলো। সকল কিছুর মাঝে তার মাথায় ঘুরছিলো ভিন্ন কিছুর গোলযোগ।
একদিন শুভ্রব তার ল্যাপটপ পুনরায় অন করলো৷ নতুন মোবাইল ও সিম কার্ড নিলো।কাউকে না জানিয়ে সে নকল পরিচয়ে ফেসবুক প্রোফাইল নতুন করে তৈরী করলো।শুভ্রব ব্ল্যাকের বিভিন্ন ফ্যানপেজ ঘুরতে লাগলো৷ এটুকু দেখার জন্য, মানুষ কি তাকে অপরাধী ভাবে? শুভ্রব স্ক্রল করতে করতে যত নিচে নামছিলো তার চোখ ভিজে উঠছিলো৷ কিছু ভক্ত তার এখনো ফেরার আশায় আছে৷ কত, শত ট্রল পোস্টের পাল্টা জবাব দিয়েছে তার ভক্তরা৷ যখন সবাই মিথ্যাকে বিশ্বাস করে মুখ ফিরিয়ে নিয়েছিলো, কিছু কিছু মানুষ ছিলো যারা তার উপর থেকে বিশ্বাস হারায় নি। শুভ্রব দৃঢ় মনোবল পেলো। অ্যাস্ট্রোর কার্যকলাপও দেখছিলো সে। বেশকয়েকদিন ধরেই নজর রেখে চলছে প্রতিটা সদস্যের উপর।
বলা হয়, প্রকৃতিতে বড় কোনো ঝড়ের পূর্বাভাস নিরবতা। শুভ্রবের নিরবতাই যেনো বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছিলো৷
এক সন্ধ্যায়, ল্যাপটপে নিজের মতো করে স্ক্রল করছিলো শুভ্রব, মসজিদে মাগরিবের আজান ধ্বনিত হচ্ছে। ল্যাপটপ ছেড়ে সে নামাজের উদ্দেশ্য বের হলো।মেইন গেটে চলছিলো শাহমীর চৌধুরী ও দারোয়ান মোজাম্মেল এর তর্কবিতর্ক। তর্কের মূল ছিলো “ সিসিটিভি ক্যামেরা। ” শুভ্রব তার তোয়াজ না করে নামাজের জন্য মসজিদে চলে গেলো। যথারীতি নামাজের কাতারে দাড়িয়ে নিয়ম মতো নামাজ পড়ছিলো। তবে তার মনোযোগে যেনো বারবার সিসিটিভি নাম টা ঘুরতে লাগলো। চোখে ভাসতে লাগলো তার রেকর্ডিং অফিস, কম্পিউটার রুম, রেকর্ডিং রুমের চারিপাশ৷
বলা হয়, আল্লাহ যখন বান্দার দুআ কবুল করেন তখন তিনি বান্দার জন্য সব সহজ করে দেন এবং মুজিজা দেখান৷ সালাম ফিরাতেই শুভ্রবের মনে কি জানো একটা বারি খেলো। সে তড়াক করে মাথা তুলে উপরের দিকে চাইলো। চোখে তার অশ্রু ছলছল করে উঠলো। মনে মনে সে আল্লাহ কে ডেকে বললো “ আল্লাহু আকবর, আল্লাহু আকবর!”
নামাজ শেষ হতেই সে মসজিদ থেকে বের হলো। ফোন করে দারোয়ান কে দিয়ে তার রুম থেকে রেকর্ডিং অফিসের চাবি আনালো। গাড়ি নিয়ে রওনা হলো বনানীর দিকে।
-
বনানীর অভিজাত এলাকায় একমাস যাবৎ তালা বন্ধ হয়ে পড়ে আছে
“ ব্ল্যাক আর্ট ” নামের শুভ্রবের রেকর্ডিং অফিস। বাহির থেকে দেখলে হৃদয় নিংরে উঠে, ভাঙা,চুড়া অবস্থায় অবহেলায় পড়ে আছে৷ শুভ্রবের বুক টা মুচড়ে উঠছে। রেকর্ডিং অফিসের প্রতিটা ইট ছিলো তার স্বপ্ন দিয়ে গাথা।অফিসের বাহিরে দাড়িয়ে সরু চোখে দেখছিলো রেকর্ডিং অফিসের করুন অবস্থা৷
শুভ্রবের সাহসে কুলালো না ভেতরে যাওয়ার৷ ভেতরে যে আশা নিয়ে যাচ্ছে যদি হতাশ হতে হয়৷ শুভ্রব চোখ বন্ধ করে জোড়ে শ্বাস নিলো। যাই হয়ে যাক, সে ভেতরে যাবে৷ পকেট থেকে চাবি বের করে তালা খুলল। কড়াক!করে তালা খুলে গেলো৷ লোহার বিশাল গেটে সজোড়ে ধাক্কা দিতেই “ ক্যাড় ক্যাড় ” শব্দ করে উঠলো।
দমকা হাওয়া শুভ্রবকে ছুয়ে গেলো। রেকর্ডিং অফিসের ভেতর প্রবেশ করলো।বাহির থেকে ভাঙাচোরার নিশান থাকলেও ভেতরে কেউ তেমন ক্ষতি করতে পারে নি। টর্চ জ্বালিয়ে চারিদিক অবলোকন করতে লাগলো।
গ্যারেজের বা-পাশে নজর পড়তেই চোখে বাধঁলো তোফাজ্জলের ছোট কক্ষটা।তোফাজ্জল শুভ্রবের বড় বিশ্বস্ত! তার বিশ্বাস সে আর যাই করুক বিশ্বাসঘাতকতা করবে না। তার মনে পড়লো, রেকর্ডিং অফিসের হামলার দিন! তোফাজ্জল কে জিজ্ঞাসাবাদ করার দরুন তোফাজ্জল জানিয়েছিলো সেদিন কি হয়েছিলো সে জানে না তবে সে বেঘোরে ঘুমাচ্ছিলো, সে কোনো শব্দই শুনেনি। তার কথার যথেষ্ট সত্যতাও ছিলো সেদিন সকালেও তার ঘুম ভাঙে নি।
শুভ্রব দারোয়ানের ঘরে ঢুকলো। লাইট অন করলো, চোখ বুলিয়ে দেখতে লাগলো আনাচে কানাচ! তখনই এককোনায় তার চোখ পড়লো। খালি বোতলের সাথে পড়ে ছিলো “টিনের স্প্রে ক্যান” শুভ্রব সেদিকে গেলো। হাঁটু ভেঙে বসলো,ক্যানটা পড়ে থাকা একটি লাঠি দিয়ে উল্টালো।নাম দেখতেই সে বুঝে গেলো স্লিপিং গ্যাসের ক্যান।
“ দুশমন যতই ধূর্ত হোক না কেনো, তার কোনো না কোনো ভুলের চিহ্ন রয়ে যায়। ”শুভ্রব বাঁকা হাসলো,টিস্যু দিয়ে ক্যান টা তুলল।ক্যান হাতে নিয়েই রুম থেকে বেরোলো।পায়ে “খট-খট ” শব্দ করে দোতলার সিড়ি ভেঙে উঠলো। দরজায় জোড়ে লাথি মেরে খুলে ভেতরে ঢুকলো।লাইট অন করলো, শুভ্রব চারিদিকে তাকালো।সেদিনের হামলার আগে সকল সিসিক্যামেরা নষ্ট করা হয়েছিলো। সে সুবাদে কোনো ফুটেজ তারা পায় নি। তবে কোনো না কোনো, প্রমাণ তো থাকবেই।
শুভ্রব ফ্রন্ট দেয়ালের কর্ণারে তাকালো, আয়াতুল কুরসি লিখা একটি পেইন্টিং ঝোলানো। সেদিন সব ভাঙচুর হলেও বোধহয় কর্ণারে চোখ পড়ে নি। তাই পেইন্টিং টি এখনো অক্ষত! শুভ্রব এই গুরুত্বপূর্ণ জিনিসটি সেদিন ভুলে যাওয়ায় বেশ আফসোস করলো৷
শুভ্রব পেইন্টিং টি নামালো৷ ফু দিয়ে কাচের ফ্রেমের উপর পড়ে থাকা ধূলা পরিষ্কার করলো। ফ্রেমে হালকা চাপ দিতেই, কাঁচ থেকে ফ্রেম টা আলাদা হয়ে এলো। শুভ্রব ফ্রেম ও কাঁচটি আলাদা করে রাখলো। শক্ত হার্ডবোর্ড টা হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলো, কাঙ্ক্ষিত অস্ত্র টি! “ ওয়াও ” হরফের মাথায় খুব সূক্ষ্মভাবে লাগানো ছিলো গোপন ক্যামেরা! শুভ্রবের চোখে পড়তেই তার মুখে হাসির রেখা ফুটে উঠলো৷
ইমতিয়াজের গান চুরি, সাদাফের মিউজিক নোটস, রিহামের লিরিক্স ও তাদের গুরুত্বপূর্ণ নথি চুরি যাচ্ছিলো,চোর ধরতেই শুভ্রব অফিসে গোপন ক্যামেরা লাগিয়েছিলো এবং গোপনীয় ভাবে তা সেট করেছিলো, যা শুভ্রব ব্যতীত কেউ অবগত ছিলো না।
শুভ্রব ক্যামেরা টা বৃদ্ধা আঙুল ও তর্জনী আঙুলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলো। চোখে তার জয়ের ঝিলিক, ও বিধ্বংসি খেলার শেষ পাশার দান। রাখে যদি আল্লাহ, মারে কে? সত্য তো সত্যই যত লুকিয়ে রাখা হোক না কেনো, সময় মতো তা প্রকাশিত হবেই।
নিজ মনে রহস্য হাসি হাসলো শুভ্রব! —“ লেটস দ্যা গেইম বিগেইন, এনিমি ! ”
আর একমুহূর্তে সময় আর অতিবাহিত না করে বেরিয়ে গেলো রেকর্ডিং অফিস থেকে।
“ ক্রমান্ন… ”
অনুমতিবিহীন অনুকরণ ও অনুলিপন কঠোর ভাবে নিষিদ্ধ!
কেমন হয়েছে কমেন্টে জানাবেন, নাহলে আপনাদের সাথে কাট্টি 😏