#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফা_তাসনিম_রিতা
২৪.
রাত প্রায় একটা বেজে ত্রিশ মিনিট!বাহিরে দমকা হাওয়া বইছে, জানালার পর্দা গুলো পাতলা কাগজের মতো উড়ছে। অন্ধকার ঘরের এক কোণা থেকে নীল আলোর রশ্মি দেখা যাচ্ছে। শান্ত, নিস্তব্ধ কামড়ায় “ খট-খট” শব্দ।
শুভ্রবের চোখ নিবদ্ধ কম্পিউটার স্ক্রীনে, হাতের লম্বা, লম্বা ফর্সা লোমবীহিন আঙুল গুলো অবিরত চলছে কী-বোর্ডের কী গুলো তে।কন্ঠ নালীর অ্যাডমস অ্যাপেল উঠা নামা করছে বারংবার৷ শরীর তার ঘামছে অবিরত!
রেকর্ডিং অফিস থেকে আনা ক্যামেরার ম্যামরি কার্ড টি তার কম্পিউটারের পিসি তে প্লাগ করা। কম্পিউটারের স্ক্রীনের মাঝ বরাবর আয়তাকার বক্সে লিখা ভেসে আছে - ডাটা প্রগ্রেসিং! সবুজ রঙের সরলরেখা ধীরে ধীরে বাড়ছে ১০%.... ৫০%...৯৮%.... ১০০%। তার কিছুক্ষনপর লিখা উঠলো “ ডেটা কালেক্টেড ”। বহু চেষ্টার পর শুভ্রব গোপন ক্যামেরার সকল ডেটা উদ্ধার করতে সক্ষম হলো।
সঠিক সময়ে আল্লাহ তাকে এই মূল্যবান হাতিয়ারের কথা মনে করিয়েছে, নয়তো সে এতোই উলঝে ছিলো ঝামেলায়, মানসিক অশান্তিতে যে শেষ আশার আলো হারিয়ে ফেলেছিলো৷
-“ ফাইনালি! আই গট ইট! ”
শুভ্রবের ভাঙা হৃদয়ে আসার আলো জেগে উঠলো। তার শুধুই এতোটুকই চাওয়া সত্যি টা সবাই জানুক। তারও দায়বদ্ধতা আছে ভক্তদের কাছে কি সত্যি, কি মিথ্যা তা তুলে ধরা, নিজের প্রতি ইনসাফ করা।
শুভ্রব ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলো,একের পর এক ভিডিও ফুটেজ তারিখ ও সময় উল্লেখকৃত। প্রতিটি ফুটেজ ক্লিক করে করে দেখছিলো শুভ্রব।
ফুটেজ-১
রাত ১:২৬ মিনিট, শনিবার
জানালা টপকে রের্ডিং অফিসে তৃহানের প্রবেশ।পড়নে হুডি ও চলনে রহস্য। ধীর পায়ে এগিয়ে আসছে সে শীষ বাজাতে বাজাতে। রেকর্ডিং রুমের কম্পিউটার ডেস্কের সামনে এসে তার পা থেমে গেলো। একবার সে ফ্রন্ট দেয়ালের দিকে তাকালো। চার বন্ধুর অ্যাওয়ার্ড ধরা ছবিটি তে। তখনই ক্যামেরায় ভেসে উঠে স্পষ্ট তার মুখ। হালকা ক্রিপি স্মাইল দিয়ে, কম্পিউটারে মনোযোগ দিলো। পকেট থেকে পেনড্রাইভ বের করে পিসি তে প্লাগ ইন করলো৷ কম্পিউটার পাসওয়ার্ড সিস্টেম, পাসকোড তার জানা। এন্টার করতেই স্ক্রীন আনলক হলো৷ ফাইলস নামক ফোল্ডারে ক্লিক করলো যা সেভ ছিলো ইমতিয়াজের নামে। সেই ফাইলের সমস্ত ডেটা পেনড্রাইভে পাস করলো। ডেটা ডাউনলোড হতেই কম্পিউটার থেকে ফাইল মুছে দিলো৷ অভ্যাসমতো হুডির টুপি দিয়ে মাথা ঢেকে জানালা দিয়ে লাফিয়ে নেমে গেলো।
শুভ্রবের মনে পড়লো তারপরের দিন সকালের কথা৷ রেকর্ডিং অফিসে, কম্পিউটার ডেস্কের চেয়ার এলোমেলো, জানালা খোলা রাখা৷ শুভ্রব দারোয়ান কে প্রশ্ন করেছিলো। তৃহান তখন তার সাথেই ছিলো, প্রশ্ন কেড়ে নিয়ে জানিয়েছিলো “ বিড়াল হয়তো করেছে আর হয়তো দারোয়ান ভুলে গেছে জানালা আটকাতে। ” শুভ্রব মামুলি ভুল মনে করে গ্রাহ্য করেনি তেমন সেদিন৷
থমথমে মুখে, দেখে গেলো সম্পূর্ণ ফুটেজ৷ পরবর্তীতে আরো একটি ফুটেজ অন করলো।
ফুটেজ -২
রাত :২:০০ টা, রবিবার
অন্ধকারে আচ্ছাদিত রেকর্ডিঙ রুম! দরজা খোলার শব্দ! তৃহান নকল চাবি দিয়ে ভেতরে প্রবেশ করলো। ডেস্কের উপর সাদাফের আইপ্যাড রাখা, তৃহান আইপ্যাড টি অন করলো। পাসকোড দিতেই স্ক্রীন উন্মুক্ত হলো। সাদাফের লিরিক্স নোটস গুলো সে পেনড্রাইভে করে কপি করে নিলো।
ফুটেজ -৩
রাত, ৩:৩০ টা, বৃহস্পতিবার।
রেকর্ডিং রুমে, তৃহানের দ্বিতীয় কাউকে দেখা যাচ্ছে। শুভ্রব স্ক্রীন জুম করলো, জুম করতেই সালমানের অবয়ব ক্যামেরায় ভেসে উঠলো। তারা কিছু একটা করছে তবে বোঝা যাচ্ছে না।
পরবর্তী কয়েকটা ফুটেজে, তৃহানের সাথে সালমান কে বেশকয়েকবার রেকর্ডিং রুমে দেখা গেলো। সবশেষ ফুটেজে শুভ্রব সেদিনের ভাংচুরের ঘটনা দেখলো। তৃহান কিভাবে রেকর্ডিং রুমের সবকিছু তছনচ করেছে।
শুভ্রবের মুখ রাগে লাল হয়ে গেছে, চোখ রক্তবর্ণ। মনে মনে পণ করলো সে এবার কাউকে ছাড়বে না, তার প্রত্যেকটা ক্ষতির ক্ষতিপূরণের হিসেব সুদে আসলে হিসাব করবে।
পরেরদিন সকালে, সাদাফ, ইমতিয়াজ, রিহাম কে ডাকালো। যথাসময়ে ওরা উপস্থিত হলো। শুভ্রব সমস্ত ফুটেজ ওদের দেখালো। তারা তিনজন হতভাগ! তাদের পেছনে এতো বড় ষড়যন্ত্র করা হয়েছে। শুধুমাত্র ডিফেম করতে?
—“ আমার সন্দেহ আগেই হয়েছিলো, বলেছিলামও তোরা শুনিস নি। ”
ইমতিয়াজ রাগীস্বরে বলল৷
—“ সব কিছু যখন আমাদের হাতে তাহলে এবার অ্যাকশন নেয়া
উচিত। ” রিহাম বলল
—“ কি করবি ভাবলি কিছু শুভ্রব? ”
চিন্তামগ্ন শুভ্রবের দিকে শীতল কন্ঠে বলল সাদাফ। শুভ্রব প্রতিউত্তর করলো —“ আমাদের এখনই কিছু করলে হীতে বিপরীত হবে। ঠান্ডা মাথায় করতে হবে। ”
—“ কেনো? লোহা গরম থাকতেই হাতুড়ি মারা উচিত। দেরি করা ঠিক হবে না। ” ইমতিয়াজ গমগমা কন্ঠে বলল৷
—“ ইমহি... ওদের আরেকটু বিজয় উল্লাস করতে দে। শেষবারের মতো উল্লাস করে নিক। ”
—“ তোর প্ল্যান কি? ”
—“ আছে কিছু! ”
—“ কি? ”
—“ উই নিড টু মেক অ্যা ট্র্যাপ, যেনো ওরাই সব স্বীকার করে ওদের মুখে। ”
—“ ইমপসিবল ম্যান! ”
—“ ওরা আমাদের দূর্বল ভেবেছে এটাই কাজে লাগাতে হবে। ”
—“ কিভাবে? ”
—“ দ্যান লিসেন মাই বয়েজ ”
চার পুরুষ অবয়ব চার মাথা এক করে বিস্তর এক পরিকল্পনা করতে লাগলো। কখনো বিস্ময়ে তাদের চোখ বড়, বড় হয়ে যাচ্ছে কখনো অতিরিক্ত উত্তেজনা তাদের চোখে মুখে ফুটে উঠছে৷ কি হতে যাচ্ছে, পরবর্তীতে কেবল আল্লাহ ও তারা জানে।
-
অবসর সময় উদযাপন করতে, এক সপ্তাহ আগে সেন্ট মার্টিন ভ্রমণে এসেছিলো অ্যাস্ট্রো গ্রুপ৷ অ্যালবামের সফলতায় তারা আনন্দিত, উল্লাস উদযাপন করতেই আসা। ফেম, ফ্যান, মিডিয়া থেকে শত মাইল দুরে একটু বিশ্রাম ও শান্তির খোঁজে৷
পরশু তাদের ফিরে যেতে হবে, কোলাহলপূর্ণ চিরায়ত ব্যাস্ত জীবনে৷ শেষমুহুর্তকে আনন্দঘন করতে তারা রাতে বার্বিকিউ পার্টির আয়োজন করেছে। সমুদ্রধারে বার্বিকিউ করার মজাটাই যেনো অন্যরকম।সমুদ্রের গর্জন, পানির ঢেউয়ের ফিস ফিস শব্দ, শীতল বাতাস যেনো আয়োজনে পূর্ণতা এনে দিয়েছে তাদের।
বার্বিকিউয়ের চিমনির ধোয়া, মাংশের সিজলিং হওয়ার “ ছ্যাত ছ্যাত ” শব্দ ভেসে আসছে৷ তৃহান ভালো এ কাজে তাকে দেয়া হয়েছে বার্বিকিউ করার দায়িত্ব। কামলার মতো খেটে যাচ্ছে, কমালাই বলা চলে। অ্যাস্ট্রো এমন কোনো কাজ নাই যে তাকে দিয়ে করায় না। তাদের জামা কাপড় ধোয়া, লাগেজ টানা,সিগারেট এনে দেওয়া, ছাতা ধরা, বাড়ির ইলেকট্রিক বিল, পানির বিল, বাজার পৌছে দেওয়া।এগুলো তার রোজকার রুটিন এখন। তারউপর কথা শোনা, গালি খাওয়া, আর কথায় -কথায় চড় থাপ্পড় তো আছেই।
তৃহান বেশ বিরক্ত সে ভেবেছিলো, অ্যাস্ট্রো তাকে মাথায় করে রাখবে তাদের হয়ে এতোবড় কাজ যে হাসিল করেছে৷ কিন্তু কথায় আছে কর্মফল ভোগ করতেই হবে। তৃহান না পারে সহ্য করতে, না পারে চলে যেতে। কারণ শুভ্রবের হাতে পড়লে তার হাজতবাস থেকে রেহাই নেই। বাধ্য হয়ে “ জুরু কা গুলাম ” এর মতো ফরমায়েশ খাটতে হচ্ছে। এমনকি অ্যাস্ট্রো তাদের মিউজিক এর কাজেও তৃহান কে বাদ দিয়েছে। হয়তো হাতে রাখতে মিউজিক ভিডিও তে রেখেছিলো৷ তারপর আর কোনো কাজে তাকে নেয়া হয় নি।
রাতের আড্ডায় মশগুল সালমান, অর্ক, জন, রনক, তীব্র! হাতে তাদের বিয়ারের বোতল। এক একজন মাতালের মতো ডুলছে। দুর থেকে কেউ তাদের উপর নজর রেখে চলছে৷ ক্যামেরা তাক করে ছবি তুলে নিচ্ছে। কারো বোঝার কথা না, ঝোপের মধ্যে কেউ থাকতে পারে রাতের অন্ধকারে৷
—“ বেশি করে ঝাল দে, ব্যাটা! কি ম্যারে ম্যারে স্বাদের বানিয়েছিস। মুরগীর কি পোলিও রোগ হয়েছিলো নাকি। ”
সালমান মুরগীর রান কামড়ে, নাক মুখ কুচকে বলল৷ তৃহান নিরব! ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে আর আফসোস করছে, অনন্ত ব্ল্যাকে থাকাকালীন তাকে শুভ্রব সহ সবাই বেশ স্নেহ করতো, সম্মান করতো। তৃহান নিজের কাজে লজ্জিত ও অপরাধবোধে জর্জড়িত৷ “অপরাধের সবচেয়ে বড় শাস্তি বোধহয় অপরাধবোধ! আদালত থেকে খারিজ হলেও, ফা*সির মঞ্চ থেকেও মুক্তি পেলেও অপরাধবোধ থেকে মুক্তি মেলে না। অপরাধবোধ মানুষকে কুড়ে কুড়ে খায়, বিবেকের কাছে প্রশ্নবিধ্য করে। সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। যদি সে তা উপলব্ধি করতে পারে সে মানুষ আর যদি উপলব্ধ না হয় সে হয় অমানুষ৷
তৃহান হয়তো বুঝতে পারছে, তার ভেতরের বিবেক বোধহয় এখনো মরে যায় নি।
—“ কি হলো? তোরে মাংশে ঝাল দিতে বলেছি। আমার চোখে না৷ ”
তৃহান নিজের ভাবনার মাঝে হাত চালাচ্ছিলো৷ মসলা দিতে যেয়ে সালমানের চোখে উড়ে যায় ছিটে৷ সালমান উঠে দাড়িয়ে তৃহানের ঘাড়ে চাপড় মারলো।
—“ যত্তসব! জঞ্জাল জুটেছে। ”
সালমান রাগে গজরাতে গজরাতে হোটেলের দিকে ছুটলো৷ হোটেলের ওয়াশরুমের বেসিনের ট্যাপ ছেড়ে পানির হ্যাচকা দিতে লাগলো চোখে বারে বারে। এতে কিছুটা জ্বালা কমে এলো তার। পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে লাগলো। তখনই টুং করে তার ফোনে নোটিফিকেশন বাজলো। তার আইডিতে একটা টেক্সট এসেছে, কিছু লিঙ্কের। ক্লিক করলো, একটা ওয়েবসাইট স্ক্রীনে দেখালো৷ কোনো এক দাতব্য সংস্থার এডভারটাইজমেন্ট৷ সালমান অকাজের মনে করে। ওয়েবসাইট থেকে বেরিয়ে গেলো। পুনরায় সামিল হলো, তাদের মেহফিলে৷
—“ ভালো করে সিজল কর, জানো জুসি ও সফটি হয়। ”
অর্ক কৌতুক করে বলল। তীব্র অর্ক কে খোঁচা মেরে বলে, —“ এতো রস চাই তোর! ”
—“ আমি কি তোর মতো নিরামিষ নাকি? ”
—“ নাহ! তাই তো ইনতেজাম করে রাখসো, বলছি তোর ট্রায়াল হলে আমিও ট্রাই করতে ইচ্ছুক। ”
তীব্র কিছু একটা ইঙ্গিত করে বলল৷ সালমান ওদের ধমক দিয়ে চুপ করালো। জন বলে উঠলো
—“ মুরগীর মতো শুভ্রব কে যেভাবে গ্রীল করা হয়েছে ভাই, আমি এখন মুরগীর মধ্যে শুভ্রব কে পুড়তে দেখছি। ”
জন অট্টহেসে বলল। সবাই তার সাথে হো হো করে হেসে উঠলো। সালমান বিয়ারে সিপ নিচ্ছিলো। জন এর কথায়, বাঁকা হেসে প্রতিউত্তর করলো —“ উড়ে এসে জুড়ে বসা গেদার দল ভেবেছিলো টেক্কা দিবে। এক টোকায় ভোগে চলে গেছে৷ ”
—“ আমি ভেবেছিলাম, পাল্টা আক্রমন হবে ওমা এতো দেখি ঘরে মুখ লুকিয়েছে। শুনেছি এখন জেলার বাহিরে আছে। ” অর্ক ব্যাঙ্গ করে বলল
—“ আরে এরা ল্যাদা ছুইটকা, এরা কি আর করতে পারবো। বাপের পাওয়ারে ছাড়া পাইছে, বাপের টাকায় ব্যান্ড দাড় করাইছে৷ নাম দিছে স্বতন্ত্র ব্যান্ড। ”
সালমান তাচ্ছিল্য করে হাসলো। তীব্র পিরিচ থেকে বাদাম তুলে মুখে পুড়তে পুড়তে বলল —“ চক্কেত বয় এর ফ্যান গুলা কোন গর্তে লুকাইছে, এহন আর দেখি না। ”
—“ রাখ চকলেট বয়, ওর চেহারা আর চোখের কারণে হাইপে ছিলো। সব-কয়টা তো সাদা বিলাতি মূলা। ”
—“ যা বলেছিস। ”
সবাই একসাথে হো, হো করে হেসে উঠলো। রাতের বার্বকিউ পার্টি তাদের জমে উঠেছে। খাওয়া, দাওয়া শেষে সবাই হোটেলে ব্যাক করলো। হোটেলের মাস্টারবেড রুমে জলসার আয়োজন করা হয়েছে৷ লাল, নীল আলোর নিচে বসে আছে পাঁচ পুরুষ কায়া৷ বি*য়ারের বোতল সহ নানা রকম বিলেতি পানীয়। তাদের সামনে পাঁচ জন স্কট গার্ল নৃত্য পরিবেশন করছে। সে নারীদের সাথে তারাও মত্ত হলো, নৃত্যে। অশালীন, অঙ্গ-ভঙ্গীর নৃত্য। জানালার পর্দার আড়াল থেকে দেখা গেলো ক্যামেরায় রেকর্ড হচ্ছে সমস্ত কীর্তিকলাপ৷
তাদের জলসা শেষ করে তারা, যে যার কামড়ায় চলে গেলো। তাদের সাথে সেই স্কট গার্ল রাও সঙ্গ দিলো। রাতের আধারে চলবে, তাদের নোংরা বিজয় উদযাপন।
সালমানের কামড়া থেকে আসলো গ্লাস ভাঙার শব্দ। কারো কান্নার স্বর।
—“ সালমান! তুমি বলেছিলে শুভ্রবের বিরুদ্ধে কথা বললে তুমি আমায় বিয়ে করবে। আমার পরিবার আছে, এভাবে আমি আর পারবো না। ”
মেয়েটির নাম তিন্নি। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কোনো এক কনসার্টে সালমানের সাথে দেখা হয়, ঘটনাক্রমে প্রেমে লিপ্ত হয়। ভালোবাসার নামে সালমান তাকে ভোগ করে নিজের ইচ্ছেমতো।
—“ তোর মতো দুই টাকার বে-শ্যা কে আমি বিয়ে করবো? নো নেভার। আমাকে খুশি করতে এসেছিস খুশি কর। নইলে তোর এমন ব্যবস্থা করবো মুখ লুকানোর জায়গা পাবি না। ”
—“ আমি তোমার গার্লফ্রেন্ড হই সালমান! ”
—“ বউ তো না, আর সে যোগ্যতাও তোর নাই। ”
—“ আমি পুলিশে যাবো ”
—“ ওহ!রিয়েলি যেয়ে দেখা। শুভ্রব তোকে পেলে ছিলে খাবে তুই ওর গায়ে কালি লাগিয়েছিস। ”
—“ যতটুকু জানি সে তোমার মতো অমানুষ নয়। ”
—“ আমার বিড়াল আমার সাথেই ম্যাও, আমার অগোচরে যাস নাকি ওর কাছেও? ”
—“ মুখ সামলে কথা বলো। ”
তিন্নি চিৎকার করে ধমকে উঠলো। সালমান তার গলা চেপে ধরলো
—“ আওয়াজ একদম নিচে। বেশি কথা বলবি জানে মেরে দিবো। তোর বাপ আর ছোট ভাই কে মারতে আমার দু সেকেন্ড লাগবে না। মনে রাখিস। চুপচাপ নিজের জায়গায় যা আর আমাকে খুশি কর। ”
তিন্নি চুপ হয়ে গেলো, বাপ ভাই তার দুর্বলতা। সালমান প্রতিবার এই ভয় দেখিয়ে তার নারীত্ব ভোগ করে নেয়।
-
ঝু.... ঝু...ঝু…..
বেশকিছুক্ষন ধরে ফোন বেজে চলছে। শুভ্রব সূরা আর -রহমানের তিলাওয়াত করছিলো৷ তিলাওয়াতের সময় সে ফোন সাইলেন্ট করে ভাইব্রেশন মুডে রেখে দেয়। ফোন বেজে যাচ্ছে, কিন্তু আয়াত শেষ না করে সে ফোন তুলতে পারছে না। বাম হাতে ফোনের পাওয়ার অফ বাটনে ক্লিক করে কল কেটে দিলো। পুনরায় শুরু করলো তিলাওয়াত৷
“ আর রাহমান। আল্লামাল কুরআন। খালাকার ইনসান। আল্লামাহুল বায়ান। কুল্লু মান আলাইহা ফান; ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।তাবারাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম...”
অর্থ : পরম করুণাময় আল্লাহ।তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন। তিনি তাকে কথা বলা ও ভাব প্রকাশ করা শিখিয়েছেন।পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল। আর চিরস্থায়ী থাকবেন শুধু তোমার প্রতিপালক, মহিমা ও সম্মানের অধিকারী। অতি বরকতময় তোমার প্রতিপালকের নাম, যিনি মহিমা ও সম্মানের অধিকারী।
পুনরায় শুভ্রবের ফোন বেজে উঠলো “ ঝু .. ঝু..ঝু..”। শুভ্রবের তিলাওয়াত শেষ করে কুরআন বন্ধ করে সেলফে রাখলো। বন্ধ বারান্দার দরজা খুলে ভোরের বাতাস ঘরে প্রবেশ করতে দিলো। বলা হয় ফজরের সময় দুজন রিযিকের ফেরেশতা রিযিক নিয়ে আসে। দরজা জানালা তখন খুলে দিতে হয়। ফজরের তাজা জান্নাতি বাতাস, শরীরের নানা রকম রোগের উপসম। অথচ আমরা ঘুমিয়ে কাটাই।
শুভ্রবের পড়নে সাদা পাঞ্জাবি, চোখে মুখে সৃষ্টিকর্তার প্রেমে মশগুল দুটি স্নিগ্ধ চোখে প্রকৃতির সৌন্দর্যে চোখ বুলাচ্ছে। মনে তার খুব শান্তি লাগছে। ইচ্ছে করছে, রবের সাথে কাটিয়ে দিতে বেঁচে থাকার দিনগুলি।
ইবাদতের পর প্রতিটি মুমিনের হৃদয়ই নরম হয়ে উঠে, আবেগপ্রবণ হয়ে পড়ে। শুভ্রবও ব্যাতিক্রম নয়। যখন সৃষ্টিকর্তার সাথে সত্যিকারের বন্ধুত্ব হয়ে যায় তখন দুনিয়াবি সকল বন্ধন ফিকে মনে হয়। মানুষ বিশ্বাসঘাতকতা করে তবে সৃষ্টিকর্তা কখনো তার বান্দা কে নিরাশ করে না।
“ ঝু...ঝু...ঝু.... এবার ফোন বাজতেই শুভ্রব রিসিভ করলো। ওপাশ থেকে কারো গুমোট কন্ঠ শোনা গেলো।
—“ স্যার! আপনার কাজ হয়ে গেছে! ”
—“ এবার তুমি কি করবে তুমি জানো। ”
—“ ওকেহ স্যার। ”
—“ হুম! ”
শুভ্রব ফোন কেটে দিলো। আলমারি থেকে টি-শার্ট ও ট্রাউজার নিয়ে গোসলে গেলো আজ তার পরীক্ষা আছে ভার্সিটি যেতে হবে। সারারাত পড়তে পারে নি।
-
সকাল প্রায় নয়টা, সাড়ে নয়টা। খবরের কাগজ ওয়ালার সাইকেলের শব্দ ক্রিং, ক্রিং করে বেজে চলছে। সে জোড়ে জোড়ে ডেকে বলছে,
—“ আজকের দারুণ খবর! আজকের দারুণ খবর। ”
শহরের ব্যাস্ত মানুষেরা যে যার কাজে বেরিয়েছে, অফিস, আদালত, স্কুল, কলেজ, ভার্সিটি গমনরত মানুষের আনাগোনা বেড়ে চলছে। চায়ের দোকান, হোটেলে চলছে চা ও নাস্তা বানানোর তোরজোর। কেউ হাতে নিয়ে চা খেতে, খেতে খবরের কাগজ পড়ছে, কেউ বা ফোনে ডিজিটাল নিউজপেপার পড়ছে। খবরের কাগজ পড়ার আসল স্বাদ, নিজে হাতে নিউজ প্রিন্টের কাগজ ধরে, তার পুরোনো গন্ধ শুকে শুকে পড়ায়। আগেরযুগে খবর শুধু টেলিভিশনের পর্দা, রেডিও আর খবরের কাগজে র মাধ্যমে মানুষের কাছে পৌছাতো। আর বর্তমান ডিজিটালযুগে ফেসবুক, টুইটার, গুগলের মাধ্যম বেশ জনপ্রিয়।
খবরের কাগজ ও ফেসবুকের নিউজফিড জুড়ে প্রচারিত হচ্ছে আজকের দারুণ খবর৷ নেটিজেনদের চোখ যেনো সরছে না মোবাইল স্ক্রীন থেকে। তারা গ্রুপে, গ্রুপে শেয়ার দিচ্ছে। নানা রকম আলোচনা, সমালোচনা চলছে।
“ বাংলাদেশের বিখ্যাত ও স্বনামধন্য ব্যান্ড দল “ অ্যাস্ট্রো ” কে দেখা গেলো সেন্টমার্টিনে আবাসিক হোটেলে ম-দের আসর ও নারীবাজি তে মত্ত! সেই ঘটনার গোপন ভিডিও প্রকাশ্যে। ”
খবরটি যেনো আলোড়ন ছড়ালো। আগুনের মতো ছড়িয়ে পড়ছে সে ভিডিও। নারীদের মুখ দেখা না গেলেও প্রতিটি সদস্যের মুখ স্পষ্ট।
“ ক্রমান্ন ”