২৫.
মধ্যাহ্নের তপ্ততায়, উত্তপ্ত সেন্টমার্টিন বালুচর। সোনালী সূর্যের আলোকরশ্মি সমুদ্রের নোনা জলধারায় ঝিকমিক করছে হীরের প্রতিফলনের মতো৷ দূর থেকে ভেসে ভেসে আসছে ছোট ছোট ট্রলারের “ ভটর ভটর ” শব্দ৷শান্ত, নিস্তব্ধ সমুদ্রপাড়। ভাটা পড়ায় পানির স্রোত কিছুটা তুলনামূলক কম।
দুপুর বেলা হওয়াতে, বিচে তেমন কোনো মানুষের আনাগোনা নেই দু একজন বাদে।হোটেল Bela vesta রিসোর্টের অন্দরে হোটেল ম্যানেজমেন্টস, ও স্টাফদের চলাচল। কেউ জুস ট্রে হাতে করে যাচ্ছে, কেউ রিসেপশনে কাজ করছে, কেউ লাগেজ ক্যারী করছে৷ তৃহান সকাল, সকালই ঘুম থেকে উঠে পড়েছে। আশেপাশে কিছুক্ষণ হাটাহাটি করে এসে, সে লাইঞ্জে বসে জুস খাচ্ছে। সুরুৎ, সুরুৎ শব্দ করে একের পর এক সিপ নিচ্ছে। তার ভিষন বোরিং লাগছে, লাউঞ্জের টিভিটা অন থাকলে কিছু একটা দেখে সময় কাটানো যেতো৷ তার ফোনেও চার্জ নেই, চার্জে দেয়া।রুমে যেতে তার আলসেমি লাগছে।
সে আশেপাশে রিমোর্ট খুজলো, না পেয়ে রিসেপশনিস্ট এর উদ্দেশ্য বলল —“ এতো বড় টিভি টা কি শো পিস হিসেবে রেখেছেন?
রিসেপশনে কাজ করছিলো একজন সুন্দরী নারী৷ রিসেপশনিস্ট মার্জনা করে বারবার মাথা নত করে বিনয়ি স্বরে বলল,,
—“ উই আর এক্সট্রিমলি সরি, স্যার! এখুনি অন করে দিচ্ছি। আর কিছু প্রয়োজন? ”
তৃহান মেয়েটিকে বেশকিছুক্ষন অবলোকন করলো। চেহারা চাকমাদের আদলের হলেও নাক মুখ চৌকস। তার বোধহয় ভালো লেগেছে মেয়েটিকে৷ সে রিসেপশন টেবিলের সামনে যেয়ে দাড়ালো। ফ্লার্টি কন্ঠে সুধালো—“ আর ইউ সিঙ্গেল, মিস? ”
—“ সরি!স্যার হোয়াট ডু ইউ মিন? ”
—“ এতো সুন্দরী আপনি, আপনার উচিত ছিলো এয়ারহোস্টেজ হওয়া। এমন একটা হোটেলের রিসেপশনিস্ট হিসেবে যাচ্ছে না। আমার একজন পরিচিত আছে চাইলে আপনার ব্যবস্থা করে দিতে পারি৷ ”
মেয়েটি কি বলবে বুঝে পেলো না, সে হা হয়ে তাকিয়ে আছে। পাশ থেকে পুরুষ রিসেপশনিস্ট এতক্ষণ তাদের কথপোকথন শুনছিলো৷ সে তৃহান কে ডেকে বলল —“ এক্সসকিউজ মি!স্যার, সি ইজ মাই ওয়াইফ! এন্ড এই পুরো রিসোর্ট টা আমাদের নিজেদের। সে এই জবেই খুশি৷ থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন স্যার। ”
তৃহান যেনো বোকাবনে গেলো৷ সুন্দরী রিসেপশনিস্ট এর এমন ভম্বলদাস স্বামী। তার যেনো মানতে কষ্ট হচ্ছে । সে অস্ফুট স্বরে বলল,
—“ কিসের সাথে কি? ”
—“ আমিও তাই বলি স্যার! আপনার সাথেও এমন বিহেভিয়ার যায় না৷ দেখে তো ভদ্র, সভ্য মনে হয়। কাইন্ডলি আপনি আপনার কাজে যান, আমাদের কে আমাদের কাজ করতে দিন। ”
তৃহান অপমানে মুখ লাল করে সেখান থেকে সরে আসে৷ কিছু মানুষ আছে স্বভাব যায়না ধুলে,খাছলত যায় না মরলে। তৃহান তেমনই। একজন স্টাফ এসে রিমোট এগিয়ে দিলো।
—“ স্যার! আপনার রিমোর্ট। আর কিছু? ”
—“ নো নিড! ”
লাউঞ্জের সোফায় পা টানটান করে বসে রিমোর্ট দিয়ে টিভি অন করলো৷ একহাতে ক্যান, অন্য হাতে রিমোর্ট। একের পর এক চ্যানেল পাল্টে যাচ্ছে। পাল্টাতে পাল্টাতে তার সামনে নিউজ চ্যানেল এলো। বরাবর মতো পাল্টাতে গিয়েও আবার ফিরে নিউজ চ্যানেলে ক্লিক করলো৷ নিউজ চ্যানেলে প্রচারিত হচ্ছে তাদের কালরাতের জলসার ভিডিও। তৃহান এক ঝাটকায় উঠে দাড়ালো৷ ঘটনার আকস্মিকতায় সে বিন্ফোরিত চোখ টিভির পর্দায় আটকে। আশেপাশের স্টাফরাও দেখে চলছে নিউজটি৷
“ জনপ্রিয় ব্যান্ড দল অ্যাস্ট্রোর অফিস থেকে মিললো দেশী, বিদেশী ম-দ, ফেন্সিডিল সহ নানারকম নেশাদ্রব্য। গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে অ্যাস্ট্রোর অফিসে হানা দিতেই বেরিয়ে আসে তাদের গোপন কার্যকলাপ৷ ”
তৃহান কিংকর্তব্যবিমূড় হয়ে তাকিয়ে আছে টিভির পর্দায়৷ কি হচ্ছে এসব?কে দিলো এর হদিশ?
তৃহানের পাশে বসে খবরের কাগজ পড়ছিলো এক চশমা পড়া ভদ্রলোক৷ সে জোড়ে জোড়ে শব্দ করে পড়ছে “ জনপ্রিয় ব্যান্ডদল অ্যাস্ট্রোর রাতের আধারে অশ্লীল উল্লাসে মত্ত! এই কি ছিলো তাহলে তাদের মুখোশের আড়ালের সত্য৷ ”
তৃহান এক মুহূর্ত সময় অতিবাহিত না করে, দৌড়ে গেলো সদস্যদের ডাকতে৷ হোটেলের আলিশান কামড়া গুলো তখনও বন্ধ৷ ভেতরে সব শান্ত, নিস্তব্ধ। সবাই গভীর ঘুমে৷ তৃহান একের পর এক দরজা বাড়ি দিয়ে চলছে।
—“ অর্ক?? ”
অর্ক সাড়া দিলো না, সে পরবর্তী দরজা খটখটাতে লাগলো৷ তীব্র, রনক, জন কে ডাকলো। কারো হুশ নেই, অবশেষে সালমানের রুমের দরজায় সে কড়াঘাত করতে লাগলো৷ সালমানের রুমে সালমান ঘুমে বিভোর৷ কক্ষজুড়ে শীতাতপ যন্ত্রের শীতলতা, অন্ধকার কামড়া, চারিদিকে ম-দের বোতল, নাইট রোব সহ আরো কিছু গোপন প্যাকেট পড়ে আছে৷ বেড সাইড টেবিলের পাশে সিগারেটের অ্যাশ ট্রেতে আধ খাওয়া সিগারেট। ওয়াশরুম থেকে পানির ছলাৎ, ছলাৎ শব্দ আসছে। কড়াক শব্দ করে ওয়াশরুমের দরজা খুলে বের হলো তিন্নি৷ ক্লান্ত, বিধ্বস্ত! ভোর থেকেই তার বমি হয়ে যাচ্ছে। শরীর ভিষন নিস্তেজ! ফ্রেশ হয়ে বের হতেই দরজায় কড়াঘাতের শব্দ শুনতে পায়৷ তৃহান ডাকছে। তিন্নি টোয়াল টা সোফায় রেখে দরজার দিকে গেলো। দরজা খুলতেই তৃহান হাপাতে, হাপাতে বলল, —“ সালমান কে ডাকো। সর্বনাশ হয়ে গেছে। ”
তিন্নি ঘাবড়ে গেলো, এমনিতেই সে অসুস্থ্য তারউপর এমন ভয়াবহ খবর। কি ঘটেছে সে জানে না তবে এতোটুকু ঠাওর করতে পারছে যে, যা হয়েছে তা ভালো কিছু নয়৷
—“ কি হয়েছে? ”
—“ আমাদের টিমের সকল খবর কোনো সাংবাদিক লিক করে দিয়েছে৷ আমাদের অফিসে রেইড পড়েছে।আর গতরাতের মদ্যপানের ভিডিও ভাইরাল। ”
তিন্নির মাথা ঘুরে গেলো যেনো? এবার কি হবে? সে বাঁচবে তো? তার বাবা, ভাই দেখে ফেলে নিতো? ভয়ে যেনো তার কলিজা শুকিয়ে যাচ্ছে।
—“ আমি ভেতরে আসতে পারি?”
তিন্নি দরজা থেকে সরে দাড়ালো৷ তৃহান কামড়ায় ঢুকে সালমান কে ঘুম থেকে তুলতে লাগলো৷ সালমান ঘুমের মাঝে ঝাকি খাওয়ায়, ঘুম ভেঙে গেলো।তার ঘুমে বেঘাত করার জন্য তৃহান কে বিশ্রি ভাষায় গালি দিয়ে বসলো৷
—“ আমাকে গালাবি পরে আগে দেখ কি ঘটেছে৷ ”
তৃহান সেন্টার টেবিল থেকে রিমোট উঠিয়ে টিভি অন করলো। নিউজ চ্যানেল অন করতেই প্রচারিত হলো তাদের কূকীর্তির খবর। তিন্নি এক কোণায় দাড়িয়ে দেখছে। তার হাত পা কাপছে, ঐ তো তার চোখ দেখা যাচ্ছে সালমানের সাথে অশালীন নৃত্যের। যদিও তার মুখ আবৃত ছিলো, অ্যারাবিয়ান স্টাইলে। তিন্নি মূলত অ্যারাবিয়ান বেলী ডান্সে পারদর্শী তাই সে প্রদর্শন করেছিলো।
বলা হয়, পাপ যতই ঢাকার চেষ্টা করা হোক না কেনো, ঘড়া পূরণ হলে তা উপচে পড়বেই। আল্লাহ ছাড় দেয়,ছেড়ে দেয় না।
সালমান বিছানা থেকে উঠে দাড়ালো, সে যেনো ভুত দেখেছে। সে নিষ্পলক চেয়ে রইলো টিভির পর্দায়৷ তন্মধ্যে সালমানের মুঠোফোন টি “ রিং.... রি....” করে বেজে উঠলো। অ্যাস্ট্রোর প্রযোজক আব্দুল আজীজ খান ফোন করেছে। ধণাঢ্য ব্যবসায়ী ও স্টুডিওর কর্ণধার। সালমান ফোন রিসিভ করলো..
— “ এসব কি সালমান! এন্সার মি, আমার মান সম্মান কিচ্ছু রাখলে না৷ আজকের আজই ব্যাক করে নিজেদের ঝামেলা ক্লিয়ার করো নাহলে তোমাদের অবস্থা কি করবো বুঝতেই পারছো? ”
ফোন কেটে দিলো মিঃখান। সালমান মাথায় হাত দিয়ে বসে পড়লো। তার এতোদিনের সাম্রাজ্যে কার চোখ পড়লো।সালমান দিক, দিশা হারিয়ে ফেলেছে যেনো।
—“ সালমান! এখন উপায়? ” তৃহান ঢোক গিলে জানতে চাইল
—“সবাই কে যেয়ে, বল ব্যাক করার কথা। আমি দেখছি কি করা যায়।”
তৃহান বেরিয়ে গেলো, সালমান চিন্তা করতে লাগলো।সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে৷ তিন্নির ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ পেতেই সালমান বিরক্ত হয়ে তার দিকে তাকালো৷
—“ কি সমস্যা! ”
—“ সালমান! আমার কি হবে? ”
—“ শুরু হয়েছে ফ্যাচ, ফ্যাচ। চুপ কর তো, এদিকে আছি এক জ্বালায় আরেকজন এসে কেদে ভাসাচ্ছে৷ ”
—“ সালমান! আমার ভয় করছে। ”
—“ এই কানের সামনে ভ্যান ভ্যান করবে না, নিজের ব্যাগ গুছিয়ে আজকের মধ্যে ঢাকা ব্যাক করো। ”
—“ সব সামলে নিবে তো? ”
সালমান এবার ক্ষিপ্ত হয়ে বলল —“ আরে ইয়ার!একবার বললাম তো আমি হ্যান্ডেল করে নিবো৷ বারবার, বারবার ফ্যাচর, ফ্যাচর করে যাচ্ছো৷ ড্রয়ারে ঢাকার ফ্লাইটের টিকিট আছে, দ্রুত ঢাকায় ফিরে যাও।”
—“ তুমি? ”
—“ তুমি যাবে? ” রাগান্বিত হয়ে চোখ গরম করে চাইলো সালমান৷
তিন্নি টু শব্দ না করে নিজের ব্যাগ গুছিয়ে নিলো। রুম থেকে বের হওয়ার আগে, সালসামানের দিকে তাকিয়ে বলল —“ ঢাকা ফিরে যোগাযোগ করবে তো? ”
—“ তোমাকে নিয়ে বাসর করবো, ইডিয়ট! কখন কি বলতে হয় জানে
না৷ ”
—“ তুমি যোগাযোগ করো কিন্তু! ”
—“ করবো। আর শোনো বেশি বাহিরে, বাহিরে থাকবে না। ভার্সিটি যাওয়া বন্ধ কয়েকদিন তোমার। ”
—“ আচ্ছা ”
তিন্নি আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেলো বিদায় নিয়ে।
-
সোশ্যাল মিডিয়ায় জুড়ে চলছে ছিঃ ছিৎকার।ভক্তরা রোষানলে ফেটে পড়েছে তাদের আবেগ, ভালোবাসা নিয়ে এতো বড় প্রতারনা তারা মানতে পারছে না। “ ছিঃ মুখোশের আদলে এই ছিলো তাদের আসল চেহারা? ” “ ভক্ত ছিলাম আর রইলাম না। ” “ নিজের উপর ঘৃণা হচ্ছে, যে আমি এদের ভক্ত ছিলাম। ” আবার কেউ বলছে, “ সমাজের মুখ্য, গন্য মান্য রাই যদি সমাজ নোংরা করে তাহলে সাধারণ মানুষ কি শিখবে। ” কেউ কেউ আরো বলল , “ এ হলো সমাজের সুশীলদের অবস্থা! ” “ কালে, কালে আর কত কি যে দেখতে হবে? ” সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে ট্রলিং। অ্যাস্ট্রোর ফ্যানপেজ, অফিশিয়ার পেজ আনফলো করতে লাগলো তাদের ভক্তরা৷ ফ্যানদের মাঝে যেনো সাইবার যু-দ্ধ চলছে। কেউ ট্যাকল দিচ্ছে, কেউ বা দোষারোপ করছে। সবার মাঝে অস্থিতিশীল অবস্থা।
তবে এই কোলাহল, কটাক্ষ থেকে দুরেই রয়েছে ব্ল্যাক এর সদস্যরা। তাদের যেনো এসব নিয়ে মাথা ব্যথা নেই। ইয়ার ফাইনাল দিয়ে বাড়ি ফিরে বেঘোরে ঘুমাচ্ছে শুভ্রব। বহুদিন পর শান্তির ঘুম।সাদাফ তার রোজকার নিয়ম মতো জিমে ট্রেডমিলে চড়তে, চড়তে গান শুনছে। ইমতিয়াজ ও রিহাম, ইমতিয়াজের বাসায় বসে মুভি দেখছে আর পপকর্ণ খাচ্ছে। পরীক্ষাশেষে একটু অবসর উদযাপন। বাহিরে কি হলো না, হলো তা নিয়ে তারা বিচলিত নয়৷
বেশকয়েকদিন ধরে শুভ্রব ও তার টিম নজর রাখছিলো অ্যাস্ট্রোর গতিবিধির উপর। অ্যাস্ট্রো গ্রুপের সকল ওয়েবসাইট, পারসোনাল সোশ্যাল মিডিয়া একাউন্টস সবকিছু তাদের নজরবন্দিতে। অ্যাস্ট্রোর কিছু গোপন কর্মকান্ডের খবর শুভ্রব আগে থেকেই জানতো, কানাঘুষায় শুনেছিলো৷ তবে যেকোনো তথ্যের যথাযোগ্যতা থাকা বাঞ্চনীয়।
শুভ্রব নিশ্চিত হতে, সাদাফ ও রিহামের উপর দায়িত্ব দেয় ভেতরকার খবর জানতে,সাদাফ, রিহাম তাদের ফেক অ্যাকাউন্টের মাধ্যমে এস্ট্রোর প্রাইভেট ফ্যানগ্রুপে, ভক্ত সেজে লুকিয়ে,লুকিয়ে খবর সংগ্রহে নিয়োজিত হয়৷ ইমতিয়াজ সকলের নেটওয়ার্ক ট্র্যাক করে রাখে তারা কখন, কোথায় যায়, কি করে তা খোজ রাখতো।
ক্লাব, পার্টি, গেট টু গেদারে শুভ্রব তার গোপন রিপোর্টার কে পাঠাতো ছদ্মবেশে। বেশকিছু তথ্য ও অনেক গোপন কাজের সন্ধান তাদের হাতের মুঠোয় চলে আসে৷ বিভিন্ন ছবি, ভিডিও প্রমাণ পেয়ে যায় যা অ্যাস্ট্রোর বিরুদ্ধে তারা ব্যবহার করতে পারবে৷ অ্যাস্ট্রো গ্রুপ তাদের অবসর কাটাতে কোথায় আছে সে লোকেশনও শুভ্রব পেয়ে যায়, শুভ্রব খুব ভালো করে জানে সেখানে তারা কি করতে পারে সে সুবাদে সে তার রিপোর্টার কে পাঠিয়ে দেয় পরিকল্পনা অনুসারে।
অ্যাস্ট্রো শুধু ব্ল্যাকের সাথে নয় আরো এমন অনেক মিউজিক ব্যান্ড ছিলো যাদের, তারা তাদের সিন্ডিকেট ব্যবহার করে, মিথ্যা অপবাদ তো কখনো কোনো কিছু তে ফাসিয়ে ব্যা-ন করে দিতো। শুভ্রব সব তথ্যই তার কাছে বেশ যত্ন করে গুছিয়ে রাখে, সময় মতো ব্যবহার করার জন্য।
গতকাল রাতে শুভ্রব, সালমানের ফোনে কিছু লিঙ্ক পাঠায়, যা সালমান ভুলক্রমে ক্লিক করে ফেলে। যার ফলে শুভ্রব সমস্ত একসেস পেয়ে যায় সালমানের ফোনে। শুভ্রব অ্যাস্ট্রোর সম্পূর্ণ ডেটাবেজ হ্যা-ক করে উদ্ধার করে তার চুরি হয়ে যাওয়া এলবামের ফাইল সেই সাথে অ্যাস্ট্রোর সালমানের বিভিন্ন অবৈধ কর্মকান্ডের নথিপত্র।
ব্যাস! এরপর সব তথ্য তুলে দেয় মিডিয়ার কাছে। আইআইটি -এর স্টুডেন্ট হওয়ার দরুন সাইবার এক্সপার্ট শুভ্রবের হ্যা-কিং দক্ষতা বেশ পরিপক্ক৷ তার দক্ষতাই তার বড় অস্ত্রছিলো এক্ষেত্রে, শুভ্রব বিশ্বাস করে যেকোনো সমস্যা শেকড় থেকে উপড়ে ফেলতে হয়, তাতে সমস্যা ছড়ায় না৷ তাই আগাছা নিধন করতেই সে শেকড়ের শেষ পর্যন্ত সে আরোহন করে, আগাছা নিধনের বি-ষ প্রয়োগ করে। আর সব তাদের পরিকল্পনারই অংশ যার নাম মিশন “ বুলডোজার ”
শুভ্রবের ঘুম ভাঙে, সন্ধ্যার দিকে। তখন মসজিদে ধ্বনিত হচ্ছিলো মাগরিবের আযান, শুভ্রব বিছানা থেকে নেমে অযু করে বাসায় ই নামাজ আদায় করে নিলো, শরীর টা তার আজ ভালো লাগছে না৷
মাথা টা আজ তার ভার, ভার লাগায় ভাবলো একটু কফি খেলে একটু ভালো অনুভব করবে। রুম থেকে বেরিয়ে, নিচে নামলো। ডাইনিং টেবিলে তখন সন্ধ্যার নাস্তার আয়োজন। টিভি তে চলছিলো, নিউজ। সানায়া শুভ্রব কে দেখেই চেচিয়ে বলল
—“ ভাইয়া, দেখ কি হয়েছে। আজ সারাদিন নিউজ চ্যানেল জুড়ে একই খবর। ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না। কি একটা অবস্থা। বেশ হয়েছে, অন্যের জন্য ফাঁদ পাতলে সে ফাদে নিজেকেই পড়তে হয়। ”
শুভ্রব নিরুত্তর সে, এ বিষয়ে যেনো কোনা কথা শোনা ও বলা দুটোই এড়িয়ে চলছে। সুচরিতা কে কফি পাঠানোর নির্দেশ দিয়ে তার রুমে চলে গেলো। রুমে ফিরতেই দেখলো তার মুঠোফোন টি বেজে চলছে। রিসিভ করতেই ওপাশ থেকে বলল —“ স্যার! আপনার কথা মতো কাজ করে দিয়েছি বাকি গুলোও বললে প্রচার করে দি? ”
—“ নাহ! আগে প্রতিক্রিয়া দেখুন তারপর নাহয় বিশেষ ব্যবস্থা। ”
—“ ওকেহ! স্যার! ”
-
রাত প্রায় আট টা সাড়ে আট বাজে। অ্যাস্ট্রোর সকল সদস্য ঢাকায় ফিরে এসেছে ইতিমধ্যে। ধানমন্ডির কমার্শিয়াল এড়িয়া তে অ্যাস্ট্রোর অফিসে তারা অবস্থান করছে। মিটিং রুমে মিঃখান সহ, ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সাথে মিটিং চলমান৷ এসির ঘরঘর শব্দ ও মিঃখানের হুঙ্কারে মিটিং রুম স্তব্ধ হয়ে আছে৷
—“ স্টুডিও তে যা পাওয়া গেছে এগুলো কি করে এলো সালমান আমাকে উত্তর দাও। ”
—“ স্যার! কেউ ইচ্ছাকৃত ভাবে করেছে এসব। আমরা এমন কোনো কিছুর সাথে জড়িত না। ”
নিরপরাধ ভঙ্গিতে বলল সালমান। মিঃখান বেজায় চটে গেলেন
—“ ওহ! রিয়েলি।তুমি বলছো আর আমি ধরে নিবো? আমাকে শিখিও না আমার কানে আগেও খবর এসেছিলো। তোমাদের জন্য আমার কতবড় ফেসলস হয়েছে ভাবতে পারছো। আর গতকাল রাতের ভিডিও ছিঃ তোমাদের বিশ্বাস করে আমি ব্যান্ডটি প্রোযোজনা করেছিলাম৷ শেইম অন ইউ! ”
মিঃখান কে থামিয়ে জন বলে উঠলো —“ স্যার, আমরা এসবে জড়িত না। বরং আমরা নিজেরাও অবাক যে আমাদের স্টুডিও তে কি করে এসব থাকতে পারে। সালমান, অর্ক এ বিষয়ে ভালো বলতে পারবে৷ সবাই কে টানবেন না দয়া করে। ”
—“ তো তুমি এর দায় অস্বীকার করছো? ”
—“ জ্বি! স্যার। আমি আর তীব্র একেবারে নিরপরাধ। ”
রনক তাদের মাঝে বলে উঠে —“ আমার মনে হয় তৃহান, সালমান, অর্ক ওরা ভালো জানবে। কারণ ম্যাক্সিমাম সময় ওরাই স্টুডিও তে স্টে করে। আমাদের তিনজন কে কাজ শেষ হতেই চলে যেতে বলা হতো। আমাদের পেছনে কি চলতো স্টুডিও তে তা আমরা জানতাম না৷ ”
সালমান ক্ষিপ্ত হয়ে বলে —“ বাহ!এখন আমরা, আমরা আর তোমরা, তোমরা? ”
রনক ক্ষেপে বলল —“ যা, সত্যি তাই। তোর অপরাধের দায় আমরা কেনো নিবো।তুই আর অর্কই এ বিষয়ে ভালো জানিস যেহেতু পার্টনার ইন ক্রাইম৷ আরেজন তো আছেই ধোঁকাবাজ। দেখ হয়তো ওই রিভিল করেছে। ”
তৃহান চুপ করে শুনছিলো, তবে এবার সে রেগে বলে —“ বাহ!ভালোই তো যার জন্য করলাম চুরি সে বলে চোর। ”
এক কথায় দু কথায় তাদের নিজেদের সদস্যদের মধ্যে বেধে যায় কথা-কাটাকাটি। একে অপরে কে তারা দায় করতে থাকে৷
মিঃখান আগের চেয়েও ক্ষিপ্ত হয়ে টেবিলে বারি মেরে বলে—“ মিডিয়ার লোকজন একের পর এক ফোন করে যাচ্ছে, স্পন্সর রা ডিল ক্যানসেল করছে। যা আবর্জনা ছড়িয়েছো তা পরিষ্কার করো নয়ত ফল খারাপ হবে, মাইন্ড ইট! ”
মিঃখান মিটিং রুম থেকে বেরিয়ে গেলো৷ সালমান, অর্ক সহ সবাই ভাবতে লাগলো কি করা যায়, তবে কেউ কারো দায় নিতে বাধ্য নয়। দলের সম্মান বাঁচাতে এখানে বসে থাকা৷
অর্ক বেশকিছুক্ষন পর বলল —“ সংবাদ সম্মেলন ডাক আর ব্যাপার টা ফেক ও চক্রান্ত বলে ধামাচাপা দে৷ এ দুই প্রমাণ ছাড়া আর কিছু তো নেই। আর বড় কথা হলো আমরা স্টুডিও তে ছিলাম না এখানে মিডিয়া ট্যাকল করার সম্ভাবনাও আছে। যে হয়তো শত্রুতা করে কেউ রেখে গেছে। ব্যাস ”
সালমানের মন্দ লাগলো না, সে অর্কর সাথে সহমত হলো। তবে জন, তীব্র, রনক জানালো তারা শুধু উপস্থিত থাকবে তারা কিছুই বলবে না৷ তৃহান নিরুত্তর। সন্দেহ যে তার দিকেও হচ্ছে সে বেশ বুঝতে পারছে তবে সে জানে না এগুলো ছড়ালো কি করে৷
সালমান সকলের উদ্দেশ্য বলল —“ কথায় আছে হাতি বিপদে পড়লে মশাও লাথি মারে। তোদের আমি ঝামেলা শেষে দেখে নিবো, আর তৃহান আমি যদি জানতে পারি তুই জড়িত কসম তোর জীবন আমার হাতে। ”
অর্ক সালমান কে সামলে বলল—“ আরে ও কি বলবে, ও নিজেই তো আমাদের হাতে ধরা। শান্ত হ!কাল মিডিয়া কে ট্যাকল দিতে হবে৷ ”
—“ হুম! ”
-
পরেরদিন সকাল বেলা অ্যাস্ট্রোর সংবাদ সম্মেলন হলো। সাংবাদিক, মিডিয়ার লোকজনের জনসমাগম। কিছু ভক্তমহলও উপস্থিত ছিলো।
ক্যামেরার ক্লিক, ক্লিক শব্দ, ও মানুষের কলরবে মশগুল চারিপাশ৷ সালমান সকলের দৃষ্টি আকর্ষন করে সকলের উদ্দেশ্য বলে
—“ আমরা ভিষন বিব্রত ও মানসিক ভাবে বিপর্যস্ত। জানি না কিভাবে নিজেদের সত্যতা প্রমাণ করবো। জানি আপনারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন আমাদের উপর থেকে৷ হতে পারে আমরা আপনাদের মনে তেমন জায়গা করে নিতে পারি নি। আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ”
অ্যাস্ট্রোর সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার হচ্ছিলো নিউজ পোর্টাল গুলোতে৷ শুভ্রব ডাইনিং টেবিলে নাস্তা খেতে, খেতে দেখছিলো সম্মেলন। গরম, গরম ধোয়া ওঠা কফিতে চুমুক দিতে, দিতে সে উপভোগ করছে। যেনো কোনো নাটক চলছে টিভিতে আর সে দর্শক৷
সাংবাদিক সালমানের কথার প্রতিউত্তরে জিজ্ঞেস করে —“ আপনারা তাহলে কি বলতে চাচ্ছেন আমরা যা দেখেছি যা শুনছি সব মিথ্যা?”
—“ তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, কেউ যদি চুরি করে সে কি চুরি করার পর প্রমাণ রাখে? আমরা যদি এ কাজ করে থাকি নিশ্চয়ই নিজেদের সিকিউরিটি মেইনটেইন করেই করবো? ”
আরেকজন সাংবাদিক প্রশ্ন করলো —“ যে ভিডিও প্রমাণ প্রকাশিত হচ্ছে তা কি তাহলে ফেক? ”
—“ আলবাত! নকল। আমরা তো সেন্টমার্টিন যাই ই নি। আমি ছিলাম দেশের বাহিরে বাকিরা যে যার মতো অবসরে ছিলো। নিজেদের মতো সময় কাটাচ্ছিলো। ”
সাংবাদিকদের পেছনের সারি থেকে একজন সাংবাদিক হাত তুলে অবজেকশন জানালো। সে কিছু প্রশ্ন করার অনুরোধ জানালো৷ মাইক তার হাতে দেয়া হলো৷
—“ আসসালামু আলাইকুম স্যার, আমি দেশ টিভির রিপোর্টার জহির বলছি। স্যার আপনারা বললেন আপনারা কেউ সেন্ট মার্টিন যান নি। তবে আমাদের কাছে খবর ও আপনার লাস্ট লোকেশন সেন্টমার্টিন দেখাচ্ছে। আপনারা Bela vesta রিসোর্টে ছিলেন৷ এর সত্যতা কতটুকু। ”
সাংবাদিক এর প্রশ্ন শুনে শুভ্রব কফিতে সিপ নিয়ে বাকা হাসলো৷ সে দেখতে চায় সালমান কি উত্তর দেয়। সালমান উত্তরে অবলীলায় অস্বীকার করে জানালো
—“ এসব কিছু মিথ্যা, কেউ হয়তো ছড়িয়েছে এ গুজব ”
রিপোর্টার জহির “ ওহ আচ্ছা ” বলে মাথা দোলালো৷ পরক্ষণে সে পুনরায় প্রশ্ন করলো —“ কিন্তু রিসোর্টের কতৃপক্ষ জানালো আপনারা সেখানে ছিলেন। ”
অর্ক এবার সাংবাদিক কে প্রশ্ন করলো —“ আপনার তথ্য অসংগতি আছে। আমরা সেন্টমার্টিন ছিলাম না। আপনি বসুন।”
—“ তাহলে আমাদের কাছে প্রমাণ করুন। ”
সালমান কথার খেই হারালো যেনো৷ আশেপাশের সাংবাদিক রাও জহিরের সাথে সম্মত হলো৷ তৃহান সামলে বলল, —“ এটা আমাদের ব্যাক্তিগত। আমরা কখন, খাচ্ছি, ঘুমাচ্ছি সব নিশ্চয়ই আপনাদের প্রমাণ দিবো না। আপনারা আমাদের প্রাইভেসি তে আঘাত হানছেন৷ আর দেশের একজন নাগরিকের ব্যাক্তিগত জীবনে বড়খেলাপ, মানহানীর মতো অপরাধ।”
রিপোর্টার জহির সারেন্ডারের মতো দুহাত তুলে বলল —“ ওকেহ আই কোয়াইট। ” শুভ্রব সে কাহিনী দেখে হো হো করে হেসে উঠলো। শাহমীর চৌধুরী খবরের কাগজ পড়তে পড়তে ছেলের দিকে তাকাচ্ছে। হাসির রহস্য সে বুঝতে পারছে না৷
— “ মাই সান! তুমি হাসছো কেনো?”
—“ হাতি কাঁদায় পড়েছে, সাংবাদিক জানতে চাইলো কিভাবে পড়েছো আর উত্তরে হাতি বলল মশাঁ ধাক্কা মেরেছে। ”
শাহমীর চৌধুরী হাসতে হাসতে বললো —“ হা হা হা,মশার দেখি আজকাল শক্তি বেড়ে গেছে। নাইস হিউমার বেটা। ”
সামনের সারির এক সাংবাদিক প্রশ্ন করলেন —“তাহলে আপনারা কি ষড়যন্ত্রের শিকার? ”
—“ আমাদের ও তাই মনে হয়, আমাদের ডিফেম করতে কেউ হয়তো আমাদের স্টুডিও তে মদের বোতল রেখেছে ও আমাদের ছবি ব্যবহার করে এ আই ভিডিও বানিয়েছে। ”
—“ আপনারা কাউকে সন্দেহ করেন? ”
—“ চারপাশে তো শত্রুর অভাব নেই।”
—“ আপনাদের মতে কে হতে পারে। ”
—“ আমরা কারো বিরুদ্ধে না জেনে কি বলবো।”
পেছনের সারি থেকে রিপোর্টার জহির বলল —“ তবুও আপনাদের মনে তো কারো নাম থাকতেই পারে। ”
সালমানের কি জানো হলো তার মাথায় তড়াক করে কিছু একটা খেলে গেলো। সে অর্কর হাত থেকে মাইক নিয়ে বলল —“ আছে তো একজন”
—“ কে? ”
—“ ব্ল্যাক এর নির্বাহক আব্রাহাম চৌধুরী শুভ্রব ”
শুভ্রব সালমানের মুখে তার নাম শুনে মোটেও বিচলিত হলো না। সে প্লেট থেকে স্যান্ডুইচ নিয়ে এক বাইট নিলো। সে অলস ভঙ্গিতে, চিবোতে চিবোতে তা গলধকরন করলো কফি দিয়ে, যেনো সে জানতো এটাই হবে।
সাংবাদিক প্রশ্ন করলো —“ তাহলে তো আপনাদের আইনি পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরী। ”
—“ আমরা তাই নিবো ভাবছি। ”
“ ক্রমান্ন”
#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
—#আলিফা_তাসনিম_রিতা
রচয়িতার অনুমতি ব্যতীত অনুকরণ, অনুলিপন সম্পূর্ণ নিষিদ্ধ ও কঠোর অপরাধ।
আর আমার মিষ্টি প্রিয়জনে রা কেমন হচ্ছে জানাবেন। বোরিং লাগছে কি? রাইটিং ব্লকে কি লিখছি জানি না। ভালো হলো না মন্দ হলো জানাবেন। আপনাদের উৎসাহ পেলে লিখাতেও জোড় আসে৷ হ্যাপি রিডিং! 😊