ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 26

লেখক: আলিফা তাসনিম রিতা

২৬.

পূবের আকাশে সোনালি সূর্যের প্রখরতার চেয়েও যেনো ধরিত্রির প্রান্তরে দাবানলের লাভার বানের প্রখরতার উত্তাপ প্রখর। সংবাদ সম্মেলন তখনও চলমান। সাংবাদিকদের একের পর এক প্রশ্নে নাজেহাল অবস্থা অ্যাস্ট্রোর সদস্যদের।

তবে, সালমান নিজের অসহায়ত্ব ও ভালোমানুষির মুখোশে যেনো সাংবাদিকদের বিভ্রান্ত করার চেষ্টায়। তারা কোথায় কোন মানবিক কাজের অংশ ছিলো, কোথায় কোন ফাউন্ডেশন খুলেছে, কে কত টা নামাজি ও খোদাভীড়ু তা বোঝাতে লাগলো। যেনো তাদের মতো অলি, আউলিয়া দুটো এ ভুখন্ডে নেই। অথচ তারা ভন্ড ও কপট। আর ভন্ডামি, কপটতা মুনাফিকের লক্ষ্মণ। তাদের উপর কেবলই আল্লাহর লানত।

পরিশেষে নিজেদের গুণগান শেষে সালমান, সাংবাদিকদের উদ্দেশ্য প্রশ্ন ছুড়লো। “ আপনাদের আর কোনো প্রশ্ন আছে? ”

সাংবাদিকরা নিজেদের মধ্যে আলোচনায় মশগুল। তারাও যেনো বিভ্রান্ত! তাদের কাছেও যেনো মনে হতে লাগলো অ্যাস্ট্রো হলেও হতে পারে ষড়যন্ত্রের শিকার৷

“ না, স্যার আমরা সবসময় সত্যের পক্ষে। আপনাদের সাথে ভিষন অন্যায় হয়েছে। মিডিয়ার সম্পূর্ণ সহযোগীতা আপনাদের সাথেই থাকবে। ”

সালমান বেশ প্রসন্ন হলো, তার উপস্থিত বুদ্ধি টা এতো ভালো কাজে দিবে সে আশা করে নি। আপাদত ঘটনা ঘুরিয়ে দিয়ে সে মনে, মনে বেশ আনন্দিত। তবুও চোখে মুখে নিরপরাধ ভঙ্গি রেখে বলল

“ এতো বছর এ ইন্ডাস্ট্রিতে কাজ করছি, খুব অবাক লাগে যে আপনাদের একটুও বিশ্বাস আমরা অর্জন করতে পারিনি। আসলে যারা সৎ ভাবে কাজ করে যারা সততা নিয়ে জীবনধারণ করে তারা বারবার সৃষ্টিকর্তার কঠিন পরীক্ষার সম্মুখীন হন৷ তবে আমি আপনাদের কাছে বিচার চাই, আমাদের সাথে যারা অন্যায় করেছিলো তার প্রতিবাদ করা টা কি অন্যায় ছিলো যে আজ আমাদের মান সম্মান নিয়ে আঙুল তোলা হলো৷ তবে কথায় আছে সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আল্লাহ। আমি আমার ও আমার টিমের জন্য সর্বচ্চো ন্যায় বিচারের দাবি করছি। আমরা আজ ভিষন মর্মাহত! সম্মেলন টা আর বাড়াতে চাচ্ছি না৷ আমরা মানসিকভাবে বিপর্যস্ত তবে আমরা দূর্বল নই, ভীতু নই। পরাশক্তি যত চেষ্টা করুক রুখতে পারবে না আমাদের৷ ”

সালমান রুমাল বের করে চোখ মুছলো। তার অভিনয় সফল, সাংবাদিকরা তার পক্ষেই রায় দিলো। সংবাদ সম্মেলন শেষ হলো। তবে অ্যাস্ট্রোর বাকি সদস্যরা তখনও বিস্মিত, সালমান ঠিক কি করতে চাইছে তা তাদের বোধগম্য হচ্ছে না৷

-
সম্মেলন শেষে নিজেদের স্টুডিওর মিটিংরুমে সবাই গোল টেবিল বৈঠকে বসেছে। সালমানের চোখ, মুখের ভাষা অন্যরকম লাগছে। অর্কর মাথায় ঢুকছে না বিষয় টা।

“সালমান! তোর কি মনে হয় এসব কাজ শুভ্রব করেছে?”

“জানি না! তবে বেশি ঘাটাঘাটি করা আমাদের জন্যই বিপদের।”

“তাহলে ওদের নাম কেনো নিলি?”

“ইটস অ্যা টেকনিক! ”

“মানে?”

“যেকোনো পরিস্থিতি থেকে পরিত্রানের সবচেয়ে বড় টার্ম কার্ড হলো ভিক্টিম কার্ড প্লে। আর ভিক্টিমের পাশেই থাকে জনমত। ”

সালমান অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক।সে জানে তার সকল অন্যায় কাজ মিডিয়ার সামনে এলে সে নিঃশেষ হয়ে যাবে৷ তাই সে ঘটনা ধামাচাপা দিতে ঘটনার গতি ষড়যন্ত্রের নামে ঘুরিয়ে দেয়। যাতে করে মিডিয়া ও ভক্তরা বিশ্বাস করতে বাধ্য হয় অ্যাস্ট্রো আক্রমনের স্বীকার৷ তারা নির্দোষ, নিরপরাধ।

“ তাহলে এখন কি করবি? ” অর্ক প্রশ্ন করলো

“ আপাদত সবার নজর ঘুরিয়ে দেয়া।ব্ল্যাকের সাথেই আমাদের প্রকাশ্য শত্রুতা।স্বাভাবিকভাবে পাবলিক আমাদের কথা বিশ্বাস করেছে, এখন ব্ল্যাক কে নিয়ে এখন সাময়িক আলোচনা হবে আর দুইদিন পর ঘটনা এমনিই লোকে ভুলে যাবে। ”

“শুভ্রব যদি পাল্টা কিছু করে?”

“ও আর কি করবে? সাদা বিড়াল গর্তে মুখ লুকিয়েছে। ওর বলার মতো কিছুই নেই। ওর কাছে কোনো প্রমাণ নেই।

“ নাইছ! প্ল্যান,ম্যান। ”

তৃহান, সালমানের তেলেসমতি করে বলল। অর্ক বাঁকা হেসে সালমানকে ব্যঙ্গ করে বলল, “ তোর শয়তানি বুদ্ধির জবাব নেই, শয়তানও তোরে দেখলে সালাম দেয়।ভালো সময় বুদ্ধি টা কাজে লাগিয়েছিস। ”

“ আফটার অল, আজ পর্যন্ত কেউই আমাদের বিরুদ্ধে যেয়ে সফল হতে পারে নি। জনমত আমাদের হাতেই ”

-

বেশকয়েকদিন ধরে সানায়া শুভ্রবের কাছে বায়না করছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। শুভ্রব বাহিরে তেমন একটা বের হয় না, ভার্সিটির প্রয়োজন হলে বের হয় নয়তো বাড়িতেই পড়ে থাকে৷ আজ সানায়া পণ করেছে, শুভ্রবের সাথে ঘুরতে যাবেই। তাই সকাল থেকে ভাইয়ের পিছে, পিছে ঘুরছে।

“কি হয়েছে? আজ এতো ঘুরঘুর করছিস কেনো আমার পিছে?”

“ভাইয়া ঘুরতে যাবো, বাসায় থাকতে ভালো লাগে না।কতদিন তুমি ঘুরতে নিয়ে যাও না। আমার ছোট মনের ও তো একটু শখ আহ্লাদ আছে তো নাকি। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। ”

সানায়া অভিমান করে বিছানার এক কোণায় বসে রইলো। শুভ্রব প্রথমে পাত্তা না দিলেও। ক্ষনে ক্ষনে তার কানে “শ্যাত শ্যাত ” করে নাক টানার শব্দ আসছে। সানায়ার মনের অবস্থা বুঝলো শুভ্রব। কম্পিউটারে মনোযোগ নিবদ্ধ রেখেই বলল, “ যা, তৈরী হয়ে নে। ”

সানায়া খুশিতে লাফিয়ে উঠলো। ভাইয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদী স্বরে বলল, “ ঠিঙ্কু! ”

“ দশ মিনিটে রেডি হয়ে আসবি ”

“ওকে”

সানায়া এক দৌড়ে নিজের ঘরে গেলো৷ সব সে আগেই গুছিয়ে এসেছিলো। বোনের মুখের হাসি দেখে শুভ্রবেরও ভালো লাগলো৷ এখনকার কিশোর, কিশোরিদের কত বায়না থাকে, সানায়া তার বিপরীত। পরিবারের প্রতিটা মানুষের দুঃখ, কষ্ট, মনের কথা সে বেশ ভালো বুঝে৷ শুভ্রব নানা ঝামেলায় উলঝে থাকতে থাকতে কেমন হয়ে যাচ্ছে, গম্ভীর ও দুশ্চিন্তাগ্রস্ত। তাই সানায়া ইচ্ছে করেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা আটলো। এতে মন ও মেজাজ দুটোই ভালো থাকলো৷

-

ঢাকা শহরে ঘোরার জায়গা খুব একটা নেই, যা আছে বেশ দুরে, দুরে। শুভ্রব সানায়া কে নিয়ে বের হয়েছে। সানায়ার শখ রিকশায় ঘুরবে। শুভ্রব তাই মানলো। একটা রিকশা ভাড়া করলো সারাদিনের জন্য, রিকশা করে ঢাকার অলি, গলি ঘুরলো। সানায়া এটা, ওটা কিনলো। চুলের ক্লিপ, পুতুল, চুড়ি। আজ সে মহাখুশি। বোনের খুশিতে শুভ্রবও বেশ খুশি।

“ভাইয়া, অনেকদিন হলো আমরা বাসায় রামেন চ্যালেন্জ করি না। আজ কিন্তু একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে। তুমি রাজি? ”

“মাথা খারাপ! আমি ঝাল খেতে পারি না জানিস না।”

“না আমি রামেন চ্যালেঞ্জ ই করবো নয়তো যাবো না বাড়ি। ”

সানায়ার জোড়জবরদস্তি তে শুভ্রব অবশেষে রাজি হলো। কাছাকাছি একটা সুপারশপে ঢুকলো তারা।সানায়া নিজের মতো কেনাকাটা করছিলো। তবে শুভ্রবের একটু ভিন্নরকম লাগলো এক ব্যাক্তিকে। ব্যাক্তিটি সাদা, কালো, লাল রঙের মিশেলে চেকের টিশার্ট পরিহিত। এই ব্যাক্তিটি কে শুভ্রব বেশকয়েকবার দেখলো আজ। তারা যেখানে, যেখানে যাচ্ছিলো ব্যাক্তিটিও তাদের সাথে সেখানে আসছে। প্রথমে শুভ্রব ভুল ভাবলেও এখন তার কাছে বিষয় টা পরিষ্কার। শুভ্রব, সানায়া কে কেনাকাটা দ্রুত শেষ করার তাগাদা দিলো৷

“ হ্যা, হয়েছে চলো ক্যাশ কাউন্টারে চলো”

“আমি কেনো যাবো?”

“ওমা,এগুলো কি আমাদের ফ্রীতে দিবে নাকি? ”

“তোর কাছে টাকা নেই?”

“আমার কাছে কেনো থাকবে,কার্ড তো তোমার কাছে।”

“কার্ড তো হারিয়ে গেছে”

“তাহলে এখন উপায়?”

“এগুলো রেখে যেতে হবে ”

“রেখে দিতে হবে?”

সানায়া মুখটা বেজাড় করে ফেললো৷ শুভ্রব সানায়ার বেজার মুখ দেখে হেসে ফেললো। সানায়া চোখ সরু করে চাইলো৷

“হাসো কেনো?”

“চল!ক্যাশ কাউন্টারে। বোকা, আমি দেখতে চাচ্ছিলাম তোর উপস্থিত বুদ্ধি কি বলে?সানা রে তোর মাথার মধ্যে কি ব্রেইন আছে নাকি তা রিপ্লেস করে নিয়েছে তোর ডোরেমন৷”

“ডোরেমন কে নিয়ে নো বাজে কথা৷”

“ ডোরেমন না দেখে পড়াশোনা কর, গবেট!”

শুভ্রব সানায়ার মাথায় চাপড় মেরে, ক্যাশ কাউন্টারের দিকে ট্রলি ঠেলে গেলো৷ সমস্ত বিল টিল মিটিয়ে বাহিরে বের হলো৷ বের হতেই এক অপ্রস্তত মুহুর্তেের সাক্ষী হলো৷ হুট করে কোথা থেকে সাংবাদিক রা তাকে ঘিরে ধরলো৷

ক্যামেরার ক্লিক, ক্লিক শব্দ ও পাপারাজ্জিদের নানারকম প্রশ্ন। আশেপাশেও সাধারণ মানুষের ভীড় জমে গেলো৷ উৎসুক মানুষের নজর তাদের উপর৷ শুভ্রব মাস্ক পড়িহিত হওয়ায় কেবল তার চোখের অংশটুকুন দেখা যাচ্ছিলো। নীলাভ্র চোখে তার রাগের রোশানল৷পাপারাজ্জিদের সে এ কারণে ভিষন অপছন্দ করে৷

“ মিঃ আব্রাহাম, অ্যাস্ট্রোর লিডার সালমান আপনাকে যে দায়ে অভিযোগ করছে, তা কি আপনি স্বীকার করেন? ”

শুভ্রব সুপার শপ থেকে সানায়া কে নিয়ে বের হয়ে আচানক এমন পরিস্থিতির সম্মুখীন হবে কল্পনাও করে নি। কিভাবে যেনো সাংবাদিকরা তার উপস্থিতির খবর পেয়ে ভিড় জমায় সুপার শপের সামনে। হঠাৎ এতো ভিড় ও ক্যামেরা দেখে সানায়া ঘাবড়ে ভাইয়ের আড়ালে লুকিয়ে পড়ে। শুভ্রব সাংবাদিক দের কর্মকান্ডে ভিষন রেগে যায়, তার গায়ের জ্যাকেট দিয়ে বোন কে আগলে ধরে।সানায়া ভয়ে পেয়ে চিৎকার করে বলে উঠলো, “ আমার ভাইয়া কে তোমরা আবার নিয়ে যেও না, আমার ভাইয়া কিছু করে নি। কেউ ওর গায়ে হাত দিবে না, বাবা কে বলে দিবো কিন্তু। ”

সানায়া ভেবেছে শুভ্রব কে তারা সেবারের মতো গ্রেফতার করে নিয়ে যাবে। শুভ্রব সানায়ার ভয় পাওয়া দেখে ধীর কন্ঠে বলল —“ আমাকে কেউ কিছু করবে না, বোকা। তুই এতো ভিতু কেনো?সাহস রাখ! ”

“ না, ওরা তোমাকে নিয়ে যাবে। তুমি ফোন বের করে বাবা কে কল করো ভাইয়া, আমি তোমায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি কেউ নিতে পারবে না৷ বাবা আসা পর্যন্ত এভাবে ধরে থাকবো৷ ”

সাংবাদিক রা আরেকটু এগিয়ে আসতেই, সানায় ভয়ে আরো সিটিয়ে গেলো। শুভ্রব সাংবাদিক দের হাত দিয়ে রুখে, রাগী স্বরে বলল

“ আমার ছোট বোন সাথে আছে ও ভয় পাচ্ছে। কাইন্ডলি আপনারা সরে দাড়ান ওকে গাড়িতে বসিয়ে এসে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবো৷ আর কেউ যদি ক্যামেরা তাক করে ছবি উঠিয়েছেন তো ক্যামেরা ভেঙে ফেলবো৷ ”

শুভ্রবের চোখ রাঙানিতে সাংবাদিক রা তার ক্যামেরা নামিয়ে ফেলে, শুভ্রব সানায়া কে সন্তর্পনে গাড়ির কাছে নিয়ে যায়। সে চায় না এসমস্ত ঝামেলায় তার পরিবারের কেউ কোনো প্রকার অসম্মান ও কটু কথার সম্নুখীন হোক।

শুভ্রব সানায়া কে গাড়িতে বসিয়ে, হাতে থাকা আইসক্রিমের বক্স থেকে কোণআইসক্রিম একটা সানায়ার হাতে দিয়ে স্নেহময় কন্ঠে বলে, “ ভয় নেই পিচ্ছু, ভাইয়া চলে আসবো এক্ষুনি। ”

সানায়া শুভ্রবের হাত টেনে ধরে, ছলছল চোখে তাকিয়ে থাকে শুভ্রবের দিকে।

“ না, না! ভাইয়া আমি তোমায় যেতে দিবো না। ”

শুভ্রব বোনের চোখের পানি মুছিয়ে, তার ফোন বের করে দেয়৷

“ তুই গেমস খেল, আমি কথা বলে আসি। ”

“ আমার ভয় করে ভাইয়া, ওরা কি তোমায় আবার ধরে নিয়ে যাবে? ”

বাচ্চাদের মতো ফুপিয়ে কেদে উঠলো, সানায়ার মন খুব নাজুক৷ সেদিন টিভিতে শুভ্রবকে সবার সামনে পুলিশ ধরে নিয়ে যাওয়ার খবর দেখে সানায়া ভিষন ট্রমাটাইজ হয়ে যায়। তবে থেকে তার সাংবাদিক, পুলিশ দেখলে মনে হয় তার ভাই কে আবারো হারিয়ে ফেলবে৷ ভাইয়ের প্রতি তার অসম্ভব রকমের টান।ছোট থেকে ভাইয়ের কাঁধে, পিঠে চড়ে মানুষ। তার খেলার সাথী, মন খারাপের সাথী, দুঃখ কষ্ট ভাগের সাথী। শুভ্রব হালকা হেসে বোনের মাথায় হাত বুলিয়ে চুল এলোমেলো করে বলে,,

“ তুই এক থেকে একশ পর্যন্ত উল্টো কাউন্ট করতে থাক তার মধ্যে আমি চলে আসবো। ”

“ প্রমিস? ”

“ পিঙ্কি প্রমিস! ”

-

শুভ্রব সানায়া কে গাড়ি তে রেখে, সাংবাদিকদের সামনে এসে দাড়ালো৷ক্যামেরা, লাইট তার দিকে তাক করা। ক্যামেরার সামনে শুভ্রব যেনো আত্নসম্মানি ও বলিষ্ঠ সাহসি এক যু্বক। যার কোনো ভয় নেই, যে দৃঢ় ও অপরাজেয়।চোখের ভেসে উঠলো সেদিনের ঘটনা,সেদিনো এমনই ভীড় ও সাংবাদিকদের ভীড় ছিলো। তবে আজ শুভ্রব কে কেউ দমাতে পারবে না৷ সে আগেও কখনো মিথ্যার কাছে ঝুকে নি, এবারও ঝুকবে না। সাংবাদিকদের দিকে স্পার্ট লেহজায় প্রশ্ন ছুড়লো।

“ জি বলুন। এক, এক করে বলুন কার কি জানার আছে? ”

“ স্যার! আপনি জেল থেকে ছাড়া পাওয়ার পর ক্যামেরা থেকে যথা সম্ভব দূরে থাকেন, অনেকবার যোগাযোগ করেও পাওয়া যায় নি। ”

“ আমি ভিষন ডিস্টার্ব ছিলাম, এলোমেলো ছিলাম তাই নিজের মতো একা ছিলাম, এই আর কি। ” শুভ্রবের নিরলস উত্তর

“ আপনার সাথে অ্যাস্ট্রোর শত্রুতার জেড়ে আপনি গ্রেফতার হন। আপনাদের শত্রুতা কি শুধু নিজেদের অবস্থান নিয়ে ছিলো?”

“ আমাদের কারো সাথে শত্রুতা নেই ও ছিলো না। কেউ যেচে পড়ে শত্রুতা করলে তার দায় আমাদের না। ”

“ আপনি নিজের জন্য কোনো একশন নেন নি কেনো? ”

“ আপনাদের জন্য, আপনারা শুনতেও চান নি বলতেও দেন নি। ”

“ সব দায় কি মিথ্যা? ”

“ অবভিয়াসলি মিথ্যা। ”

“ তাহলে মুখ খুলেন নি কেনো? ”

“ বেধে রাখা হয়েছিলো। তাছাড়া আমি উলঝে ছিলাম সব বুঝতে জানতে সময় লাগে। হঠাৎ বিপদে জ্ঞানশূন্য হয়ে পড়ে ছিলাম। ”

“ আপনি তাদের গান, তথ্য চুরি করেন নি? আর তাদের নারী ভক্তের সাথে বালাৎকার করেন নি? ”

“ ঘটনার উল্টো দিকও তো হতে পারে ”

“ তাহলে আপনি অস্বীকার করছেন? ”

“ যে অপরাধ আমি করি নি তা স্বীকার, অস্বীকারের প্রশ্নই আসে না। ”

“ প্রমাণ করতে পারবেন ”

“ প্রমাণ কোর্টে দিবো, রায় আদালত দিবে। ”

“ অ্যাস্ট্রোর গতকাল দাবি করে, আপনি তাদের উপর প্রতিশোধ নিতে তাদের স্টুডিও তে মিথ্যা রেইড চালান এবং তাদের ডিপ ফেক ভিডিও বানিয়ে তা প্রচার করেন? ”

“ ওহ! আচ্ছা জানতাম না তো। ”

“ তারা দাবি করছে! ”

“ কারো ব্যাক্তিগত আমলনামার দায় আমার বা আমার টিমের নয়, আপনারা নিজেরা খোজ করুন।আপনাদের হাত তো শুনেছি অনেক লম্বা” তাচ্ছিল্যতা করে বলল শুভ্রব

“ অ্যাস্ট্রো জানালো আপনার বিরুদ্ধে আইনী লড়াই লড়বে। ”

“ ওহ!নাইস। ”

“ আপনি ব্যঙ্গ করলেন যে? ”

“ এমন সততা, ও সৎ মানুষ আমি খুব পছন্দ করি আর তাদের পদক্ষেপ কে সাধুবাদ জানালাম আর কি।তারা যেহেতু নিজেদের প্রটেকশন নিচ্ছে আমারও তো নেয়া উচিত তাই নয় কি? ”

“ অবশ্যই, আপনি সৎ হলে আপনি নিজের জন্য লড়বেন৷”

“আলবাত, তাই আমিও কোর্টে একটা মামলা দিবো ভাবছি। মামলার বিরুদ্ধে মামলা। ছোটবেলার মতো, কিছু না পারলে থু মেরে দৌড় মারা। ”

“আপনারা তো চাইলে নিজেদের মধ্যে মিটমাট করে নিতে পারেন৷ একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ি করে কি লাভ। ”

“ প্রতিটা জিনিসের শুরু যেমন থাকে তার এন্ডিং ও থাকে। তারা শুরু করেছে আমি নাহয় এন্ডিং টানবো। আসি এবার বাকি প্রশ্নের উত্তর ময়দান-এ- জাঙ্গ জেতার পর দেবো৷ ”

শুভ্রব সাংবাদিকদের পাশ কাটিয়ে বেরিয়ে গেলো। গাড়ির ভেতর সানায়া এক থেকে একশ পর্যন্ত উল্টা গুনতে, গুনতে পয়ত্রিশ পর্যন্ত আসতেই শুভ্রব গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো৷শুভ্রব কে সহি সালামত দেখে যেনো সানায়ার কলিজা ঠান্ডা হলো৷শুভ্রব সানায়া কে নিয়ে কোনো ঝুকি নিতে চায় নি তাই বাড়ি ফিরে যাওয়াটাই সে সমীচীন মনে করলো৷

-

শুভ্রবের মিডিয়ায় দেয়া বক্তব্যটি ঠান্ডা হয়ে যাওয়া আগুনকে পুনরায় উজ্জীবিত করলো৷ ভক্তদের মধ্যে উচ্ছাস নেমে এলো৷ অথৈ ব্ল্যাকের বেশ পুরনো একজন শ্রোতা ও ভক্ত৷ শুরু থেকে সে ব্ল্যাকের সদস্যদের সাথেই ছিলো। অথৈর তার ফ্যান একাউন্ট দিয়ে শুভ্রবের বক্তব্যটি পোস্ট করলো ক্যাপশন সহযোগে,

“ কারা জানো বলেছে, সিংহ বিড়াল হয়ে গেছে? সিংহ, সিংহই হয়। আমরা ব্ল্যাকের সাথে আছি #we want Justice for shuvrob, #we want Justice for black. শুভ্রবকে সাপোর্ট দিতে তার ভক্তরা ফেসবুক টুইটারে হ্যাশট্যাগিং শুরু করলো৷ আকাশ নামের আইডি থেকে পোস্ট করা হলো “ আমরা এবার ন্যায্য বিচার চাই, দোষীদের শাস্তি হোক।” আরেকজন পোস্ট করলো “ শুভ্রব তোমার আসলেই উচিত মামলা বা কোর্টে আপিল করা। তাহলে অ্যাস্ট্রোর রকেট ব্লাস্ট হতো৷”

অ্যাস্ট্রোর ভক্তরাও যুক্তহলো, “ If চোরের মায়ের বড় গলা, Has face ” সাথে হাসির ইমোজি। আরেকজন পোস্ট করলো “ বিড়াল বেরিয়েছে এতোদিনে। তাও বিদেশি পশ বিড়াল। ” তারা ব্ল্যাকের ভক্তদের নিয়েও আজেবাজে কথা বলতে লাগলো। মেয়ে ভক্তদের গালি, গালাজ করতে লাগলো৷ তবে বেশিদুর পারলো না, ব্ল্যাকের ভক্তরা সেসব আইডি একের পর এক রিপোর্ট মেরে আইডি বাতিল করে দিতে লাগলো৷ গ্রুপে সাধারণ জনমতের রায় নিতে ভোটিং করা হলো, সাধারণ নেটিজেনরা কাদের পক্ষে।

তবে আশ্চর্যের ব্যাপার তখন ঘটলো যখন, ব্ল্যাকের পক্ষেই বেশিরভাগ মানুষকে ভোট করতে দেখা গেলো৷ এবং নেটিজেনরা দাবি করলো। তারা আসল সত্য জানতে চায় এবং আইনি সমাধান চায়৷ কে দোষি কে নিরপরাধ এবার তা প্রমাণিত হোক। ভক্তদের একাংশ অথৈ কে ইমেইল করলো যেনো সে তাদের হয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে। অথৈ ব্ল্যাকের অফিসিয়াল ফ্যানপেজের অ্যাডমিন হওয়ার দরুন সে ব্ল্যাকের মেম্বারদের সাথে পরিচিত। সবার আবেদন মাথায় রেখে, অথৈ শুভ্রব,ইমতিয়াজ, সাদাফ, রিহাম কে ট্যাগ করে তাদের ভক্তদের পক্ষ থেকে অনলাইন অ্যাপলিকেশন পোস্ট করলো।

শিরোনাম: Justice for Shuvrob and Black

আমরা, ব্ল্যাকের শ্রোতা ও সমর্থকরা, আব্রাহাম চৌধুরী শুভ্রব এবং ব্যান্ড ব্ল্যাকের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।দীর্ঘদিন ধরে একের পর এক বিতর্ক, অপপ্রচার ও অভিযোগের ফলে সত্য আড়ালে চলে যাচ্ছে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণ তথ্য-প্রমাণ যাচাই করে প্রকৃত দোষীদের চিহ্নিত করুক।
আমাদের দাবি:

১. নিরপেক্ষ তদন্ত।

২. মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের শাস্তি।

৩. শুভ্রব ও ব্ল্যাকের সম্মান পুনরুদ্ধার।

স্বাক্ষর করুন এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়ান।

#JusticeForShuvrob #JusticeForBlack

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যেই আবেদনপত্রটিতে দশ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করলো। সামাজিক যোগাযোগমাধ্যমে #JusticeForShuvrob এবং #JusticeForBlack ট্রেন্ডিংয়ে উঠে এলো।

“ক্রমশ ”

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
—#আলিফা_তাসনিম_রিতা

অনুমতিবিহীন অনুলিপন ও অনুকরণ কঠোর ভাবে নিষিদ্ধ! প্রচন্ড রাইটিং ব্লকে ভুগছি জানি না কেমন হয়েছে। খারাপ হলে বিনা দ্বিধায় জানাবেন। 😊

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 26 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন